হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1641)


1641 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ، مَوْلَى أَبِي عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ عَقِيلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:520] عُرِضَتْ عَلَيَّ أَعْمَالُ أُمَّتِي حَسَنُهَا وَسَيِّئُهَا، فَوَجَدْتُ فِي مَحَاسِنِ أَعْمَالِهَا إِمَاطَةَ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَوَجَدْتُ فِي مَسَاوِئِ أَعْمَالِهَا النُّخَامَةَ تَكُونُ فِي الْمَسْجِدِ لَا تُدْفَنُ». [3: 3]
رقم طبعة با وزير = (1639)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ আমার কাছে আমার উম্মতের ভাল ও মন্দ আমলসমূহ উপস্থাপন করা হয়, আমি দেখতে পাই যে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করা তাদের ভাল আমলের অন্তর্ভুক্ত আছে, আমি আরো দেখতে পাই যে, তাদের মন্দ আমলের মধ্যে ঐ থুথুও রয়েছে যা মাসজিদে ফেলা হয় অতঃপর তা পুতে ফেলা হয় না।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/২৯-৩০; ইবনু মাজাহ: ৩৬৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ৩৬৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1642)


1642 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، سَمِعْتُ أَبِي، يَقُولُ: أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي الْإِنْسَانِ سِتُّونَ وَثَلَاثُ مِائَةِ مَفْصِلٍ، عَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهُ بِصَدَقَةٍ» قَالُوا: وَمَنْ يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «النُّخَاعَةُ تَرَاهَا فِي الْمَسْجِدِ فَتَدْفِنُهَا، أَوِ الشَّيْءُ تُنَحِّيهِ عَنِ الطَّرِيقِ، فَإِنْ لَمْ تَجِدْ فَرَكْعَتَا الضُّحَى تَجْزِيَانِكَ». [1: 2]
رقم طبعة با وزير = (1640) [ص:521] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «هَذِهِ سُنَّةٌ تَفَرَّدَ بِهَا أَهْلُ مَرْوَ، وَالْبَصْرَةَ»




বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষের শরীরে ৩৬০টি জোড় রয়েছে। তার জন্য আবশ্যক হলো প্রত্যেক জোড়ের জন্য একটি করে সাদাকাহ করা।” তখন সাহাবীগণ বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করতে কে সক্ষম হবে?” জবাবে তিনি বলেন, “তুমি মাসজিদে যে কফ-থুথু দেখতে পাও অতঃপর তা মাটিতে পুতে দাও অথবা রাস্তা থেকে কোন (কষ্টদায়ক) জিনিস অপসারণ করো (এসব সাদাকাহ হিসেবে গণ্য হবে) যদি তুমি এসব করতে না পাও, তবে চাশতের দুই রাকা‘আত সালাত তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এটি এমন সুন্নাত, যা মরো ও বসরাবাসী এককভাবে বর্ণনা করেছেন।”



[1] সহীহ মুসলিম: ৫৫৩; সুনান বাইহাকী: ২/২৯১; আত তায়ালিসী: ৪৮৩; মুসনাদ আহমাদ: ৫/১৭৮; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৩০; আবূ আওয়ানা: ১/৪০৬; বাগাবী, শরহুস সুন্নাহ: ৪৮৯; তাহাবী, মুশকিলুল আসার: ৯৯; আবূ দাঊদ: ৫২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৬১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (461).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، محمد بن علي بن الحسن بن شقيق: ثقة، وباقي السند على شرط مسلم إلا أن الحسين بن واقد له أوهام، ولم يرد الحديث في المطبوع من «مسند أبي يعلى» فيستدرك من هنا، ولا بُدَّ من الإشارة هنا إلى أن المطبوع من «مسند أبي يعلى» هو من رواية ابن حمدان، وهي مختصرة بالنسبة إلى رواية الأصبهانيين، ثم إن الأصل الذي اعتمد في الطبع ربما يكون ناقصا، فقد سقط منه مسند عثمان رضي الله عنه برمته، ولم يرد فيه من مسند بريدة سوى حديث واحد.









সহীহ ইবনু হিব্বান (1643)


1643 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ حُذَيْفَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ الْخَبِيثَةِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا ثَلَاثًا». قَالَ إِسْحَاقُ: يَعْنِي الثُّومَ. [2: 54]
رقم طبعة با وزير = (1641)




হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এই অপ্রীতিকর/দুর্গন্ধযুক্ত বৃক্ষ (পেয়াজ-রসূন) ভক্ষন করবে, সে যেন তিন দিন আমাদের মাসজিদে না আসে।”[1] ইসহাক রহিমাহুল্লাহ বলেন, “এখানে উদ্দেশ্য হলো রসুন।”



[1] আবূ দাঊদ: ৩৮২৪; সুনান বাইহাকী: ৩/৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩০২; সহীহ আল বুখারী: ৮৫৩; সহীহ মুসলিম: ৫৬১; আবূ আওয়ানা: ১/৪১২; নাসাঈ: ২/৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১২২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 122).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، إسحاق: هو ابن إبراهيم الحنظلي المعروف بابن راهويه.









সহীহ ইবনু হিব্বান (1644)


1644 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ: الثُّومِ، وَالْبَصَلِ، وَالْكُرَّاثِ، فَلَا يَغْشَنَا فِي مَسَاجِدِنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ الْإِنْسُ». [2: 43]
رقم طبعة با وزير = (1642)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রসূন, পেয়াজ ও পলাণ্ডু (পেয়াজ জাতীয় সবজি) এসব সবজি ভক্ষন করবে, সে যেন আমাদের এই মাসজিদে যেন না আসে। কেননা মানুষ যাতে কষ্ট পায়, তাতে ফেরেস্তাগণও কষ্ট পায়।”[1]



[1] সহীহ মুসলিম: ৫৬৪; আবূ আওয়ানা: ১/৪১২; তিরমিযী: ১৮০৬; নাসাঈ: ২/৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৩৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮০; সহীহ আল ‍বুখারী: ৮৫৪; আবূ আওয়ানা: ১/৪১১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১০; আবূ দাঊদ: ৩৮২২; সুনান বাইহাকী: ৩/৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৯৬; তাবারানী আস সাগীর: ২/১২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (547): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1645)


1645 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلَا يُؤْذِيَنَّا فِي مَجَالِسِنَا» يَعْنِي الثُّومَ. [2: 46]
رقم طبعة با وزير = (1643)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এই সবজি ভক্ষন করবে, সে যেন আমাদের মাজলিসে আমাদের কষ্ট না দেয়।” অর্থাৎ রসূন।”[1]



[1] সহীহ মুসলিম: ৫৬৪; আবূ আওয়ানা: ১/৪১২; তিরমিযী: ১৮০৬; নাসাঈ: ২/৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৩৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮০; সহীহ আল ‍বুখারী: ৮৫৪; আবূ আওয়ানা: ১/৪১১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১০; আবূ দাঊদ: ৩৮২২; সুনান বাইহাকী: ৩/৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৯৬; তাবারানী আস সাগীর: ২/১২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1646)


1646 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الْكُرَّاثِ فَلَمْ يَنْتَهُوا، ثُمَّ لَمْ يَجِدُوا بُدًّا مِنْ أَكْلِهَا، فَوَجَدَ رِيحَهَا، فَقَالَ: «أَلَمْ أَنْهَكُمْ عَنْ هَذِهِ الْبَقْلَةِ الْخَبِيثَةِ - أَوِ الْمُنْتِنَةِ -؟ مَنْ [ص:525] أَكَلَهَا فَلَا يَغْشَنَا فِي مَسَاجِدِنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ الْإِنْسَانُ». [2: 46]
رقم طبعة با وزير = (1644)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পলাণ্ডু ভক্ষন করতে নিষেধ করেছেন। কিন্তু লোকজন তা থেকে নিবৃত থাকেনি। তারপর তারা এটা খেতে বাধ্য হন ফলে তিনি তার গন্ধ পান। তখন তিনি বলেন, “আমি কি তোমাদের এই অপ্রীতিকর বা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) দুর্গন্ধময় সবজি খেতে নিষেধ করিনি? যে ব্যক্তি এসব সবজি ভক্ষন করবে, সে যেন আমাদের এই মাসজিদে না আসে। কেননা মানুষ যাতে কষ্ট পায়, তাতে ফেরেস্তাগণও কষ্ট পায়।”[1]



[1] সহীহ মুসলিম: ৫৬৪; আবূ আওয়ানা: ১/৪১২; তিরমিযী: ১৮০৬; নাসাঈ: ২/৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৩৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮০; সহীহ আল ‍বুখারী: ৮৫৪; আবূ আওয়ানা: ১/৪১১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১০; আবূ দাঊদ: ৩৮২২; সুনান বাইহাকী: ৩/৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৯৬; তাবারানী আস সাগীর: ২/১২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين، إلا أن فيه تدليس ابن جريج وأبي الزبير.









সহীহ ইবনু হিব্বান (1647)


1647 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: قُلْتُ: لِعَمْرِو بْنِ دِينَارٍ: يَا أَبَا مُحَمَّدٍ أَسَمِعْتَ جَابِرًا، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ مَرَّ بِأْسَهُمٍ فِي الْمَسْجِدِ: «أَمْسِكْ بِنُصُولِهَا؟ » قَالَ: نَعَمْ. [1: 95]
رقم طبعة با وزير = (1645)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি মাসজিদে তীর নিয়ে গমন করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কি তার ফলাগুলো ধরে রেখেছো?” সে ব্যক্তি জবাবে বলেন, “হ্যাঁ।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৩৬; হুমাইদী: ১২৫২; মুসনাদ আহমাদ: ৩/৩০৮; সহীহ আল বুখারী: ৪৫১; সহীহ মুসলিম: ২৬১৪; নাসাঈ: ২/৪৯; ইবনু মাজাহ: ৩৭৭৭; দারেমী: ১/১৫২; সুনান বাইহাকী: ৮/২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩২৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2329): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1648)


1648 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ أَمَرَ رَجُلًا كَانَ يَتَصَدَّقُ بِالنَّبْلِ فِي الْمَسْجِدِ أَنْ لَا يَمُرَّ بِهَا إِلَّا وَهُوَ آخِذٌ بِنُصُولِهَا». [1: 95]
رقم طبعة با وزير = (1646)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি মাসজিদে তীর নিয়ে গমন করেন তা সাদাকা করার জন্য তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আদেশ করেন, যেন তীরের ফলক না ধরে মাসজিদে গমন না করেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৩৬; হুমাইদী: ১২৫২; মুসনাদ আহমাদ: ৩/৩০৮; সহীহ আল বুখারী: ৪৫১; সহীহ মুসলিম: ২৬১৪; নাসাঈ: ২/৪৯; ইবনু মাজাহ: ৩৭৭৭; দারেমী: ১/১৫২; সুনান বাইহাকী: ৮/২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩২৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله الشيخين، ماعدا يزيد بن موهب، وهو يزيد بن خالد ابن يزيد بن عبد الله، فإنه لم يخرجا له، وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (1649)


1649 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ مُسَرِّحٍ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا عَمِّي الْوَلِيدُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا بُرَيْدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو بُرْدَةَ، [ص:527] عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَرَّ أَحَدُكُمْ فِي أَسْوَاقِنَا أَوْ مَسْجِدِنَا بِنَبْلٍ فَلْيُمْسِكْ عَلَى نُصُولِهَا، لِئَلَّا يُصِيبَ أَحَدًا مِنَ الْمُسْلِمِينَ». [1: 95]
رقم طبعة با وزير = (1647)




আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ আমাদের বাজারে অথবা আমাদের মাসজিদে অতিক্রম করবে, তবে সে যেন তার ফলক ধরে রাখে যেন সে কোন মুসলিমকে আঘাত না করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৪১০; ‍মুসান্নাফ েইবনু আবী শায়বাহ: ২/৪৩৬; সহীহ আল বুখারী: ৭০৭৫; সহীহ মুসলিম: ২৬১৫; আবূ দাঊদ: ২৫৮৭; ইবনু মাজাহ: ৩৭৭৮; সুনান বাইহাকী: ৮/২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩১৮; তাহাবী, মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৫৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৩০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2330): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، الوليد بن عبد الملك ترجمه المؤلف في «الثقات» 9/ 227، فقال: الوليد بن عبد الملك بن عبيد الله بن مسرح الحراني أبو وهب، يروي عن ابن عيينة، وعيسى بن يونس، وأهل الجزيرة، حدثنا عنه ابن أخيه أحمد بن خالد بن عبد الملك أبو بدر بحران وغيره من شيوخنا، مستقيم الحديث إذا روى عن الثقات، كان مولده سنة أربع وخمسين ومئة، ومات سنة أربيعن ومئتين، سمعت أبا بدر يقوله، وقال أبو حاتم: صدوق، فيما نقله عنه ابنه في «الجرح والتعديل» 9/ 10، وباقي رجال السند على شرط الشيخين، ويريدة: هو ابن عبد الله بن أبي بردة بن أبي موسى الأشعري الكوفي.









সহীহ ইবনু হিব্বান (1650)


1650 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا النُّفَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، قَالَ: أَخْبَرَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَبِيعُ وَيَشْتَرِي فِي الْمَسْجِدِ، فَقُولُوا: لَا أَرْبَحَ اللَّهُ تِجَارَتَكَ». [2: 28]
رقم طبعة با وزير = (1648)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা কোন ব্যক্তিকে মাসজিদে ক্রয়-বিক্রয় করতে দেখবে, তখন তোমরা বলবে, لا أربح الله تجارتك (আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিক)।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩০৫; তিরমিযী: ১৩২১; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৭৬; দারেমী: ১/৩২৬; ইবনুল জারূদ: ৫৬২; সুনান বাইহাকী: ২/৪৪৭; ইবনুস ‍সুন্নী: ১৫৩; হাকিম: ২/৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1295).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، الدراوردي: هو عبد العزيز بن محمد.









সহীহ ইবনু হিব্বান (1651)


1651 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يَقُولُ: حَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ، مَوْلَى شَدَّادِ بْنِ الْهَادِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ، فَلْيَقُلْ: لَا أَدَّاهَا * اللَّهُ عَلَيْكَ، فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا». [2: 28]
رقم طبعة با وزير = (1649)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি মাসজিদে কাউকে হারানো জিনিসের ঘোষনা দিবে, তবে তাকে বলবে, لَا أدَّاها اللَّهُ عَلَيْكَ (আল্লাহ তোমাকে এটি পাইয়ে না দিক)। কেননা মাসজিদসমূহ এজন্য তৈরি করা হয়নি।”[1]



[1] সহীহ মুসলিম: ৫৬৮; মুসনাদ আহমাদ: ২/৩৪৯; আবূ দাঊদ: ৪৭৩; আবূ আওয়ানা: ১/৪০৬; সুনান বাইহাকী: ২/৪৪৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (492): م. * [أَدَّاهَا] قال الشيخ: في الأصل: (ردَّها).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، والمقرئ: هو عبد الله بن يزيد المكي أبو عبد الرحمن، ومحمد بن عبد الرحمن: هو محمد بن عبد الرحمن بن نوفل الأسدي أبو الأسود المدني يتيم عروة، وأبو عبد الله مولى شداد بن الهاد: هو سالم بن عبد الله النصري.









সহীহ ইবনু হিব্বান (1652)


1652 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:531] فَقَالَ رَجُلٌ: مَنْ دَعَا إِلَى الْجَمَلِ الْأَحْمَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وَجَدْتَ، إِنَّمَا بُنِيَتِ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ». [2: 28]
رقم طبعة با وزير = (1650) [ص:532] قَالَ أَبُو حَاتِمٍ: «أَضْمَرَ فِيهِ: لَا وَجَدْتَ، إِنْ عُدْتَ لِهَذَا الْفِعْلِ بَعْدَ نَهْيِي إِيَّاكَ عَنْهُ»




বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করেন, তখন এক ব্যক্তি বলেন, “(আমার হারানো লাল উটের সন্ধান পেয়ে) কে লাল উটের জন্য ডাকলো?” এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তোমার হারানো জিনিস না পাও। নিশ্চয়ই মাসজিদ যে অর্থে তৈরি করা হয়েছে, সেজন্য তৈরি করা হয়েছে (এসবের জন্য মাসজিদ তৈরি করা হয়নি)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যে কিছু শব্দ উহ্য রয়েছে। তা হলো: “তুমি তোমার হারানো জিনিস না পাও, যদি তোমাকে নিষেধ করার পর এমন কাজ আবার কর।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩০১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭২১; সহীহ মুসলিম: ৫৬৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪১৯; আবূ আওয়ানা: ১/৪০৭; ইবনু মাজাহ: ৭৬৫; আত তায়ালিসী: ৮০৪; সুনান বাইহাকী: ৬/১৯৬; নাসাই, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: مؤمل بن إسماعيل: ثقة، إلا أنه دفن كتبه، فكان يحدث من حفظه، فكثر خطؤه، فلا يقبل حديثه إذا انفرد به، لكنه هنا لم ينفرد به، فقد تابعه عليه عبد الرزاق، وباقي رجال السند ثقات على شرط الشيخين ما عدا سليمان ابن بريدة، فإنهما لم يخرجا له، وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (1653)


1653 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ عُمَرَ مَرَّ بِحَسَّانِ بْنِ ثَابِتٍ وَهُوَ يُنْشِدُ فِي الْمَسْجِدِ شِعْرًا، فَلَحَظَ إِلَيْهِ، فَقَالَ: لَقَدْ كُنْتُ أُنْشِدُ فِيهِ وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ فَقَالَ: نَشَدْتُكَ بِاللَّهِ، أَسَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «أَجِبْ عَنِّي، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ؟ » قَالَ: نَعَمْ. [1: 65]
رقم طبعة با وزير = (1651) [ص:534] قَالَ أَبُو حَاتِمٍ: «الْأَمْرُ بِالذَّبِّ عَنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرٌ مَخْرَجُهُ الْخُصُوصُ قُصِدَ بِهِ حَسَّانُ بْنُ ثَابِتٍ وَالْمُرَادُ مِنْهُ إِيجَابُهُ عَلَى كُلِّ مَنْ فِيهِ آلَةُ الذَّبِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَذِبَ وَالزُّورَ، وَمَا يُؤَدِّي إِلَى قِدْحِهِ، لِأَنَّ فِيهِ قِيَامُ الْإِسْلَامِ وَمَنْعَ الدِّينِ عَنِ الِانْثِلَامِ»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার রাদ্বিয়াল্লাহু আনহু হাস্সান বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে অতিক্রম করেন এমন অবস্থায় যে, সে সময় হাস্সান রাদ্বিয়াল্লাহু আনহু মাসজিদে কবিতা আবৃত্তি করছিলেন। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু তার প্রতি (বিরুপ দৃষ্টিতে) তাকান। তখন হাস্সান বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অবশ্যই আমি আপনার চেয়ে উত্তম ব্যক্তি (অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপস্থিতিতে মাসজিদে কবিতা আবৃত্তি করেছি।” তারপর তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বলেন, “আমি আপনাকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞেস করছি, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “(হে হাস্সান বিন সাবিত,) তুমি আমার পক্ষ থেকে (কাফেরদের কথার) জবাব দাও। হে আল্লাহ, আপনি তাকে রুহুল কুদুস তথা জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে শক্তিশালী করুন”? জবাবে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হ্যাঁ, শুনেছি।”[1] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে প্রতিরোধ করার এই নির্দেশ দ্বারা উদ্দেশ্য খাস করে হাস্সান বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু। কিন্তু এর দ্বারা ব্যাপাকভাবে উদ্দেশ্য হলো যেসব ব্যক্তিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আরোপিত মিথ্যা, দুর্নাম প্রভৃতি প্রতিহত করা বা জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে, তাদের জন্য ওয়াজিব হলো এসব প্রতিহত করা বা জবাব দেওয়া। কেননা এর মাঝে ইসলাম প্রতিষ্ঠা এবং তাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার উপাদান রয়েছে।”



[1] হুমাইদী: ১১০৫; মুসনাদ আহমাদ: ৫/২২২; সহীহ আল বুখারী: ৩২১২; সহীহ মুসলিম: ২৪৮৫; নাসাঈ: ২/৪৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩০৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭১৬; সুনান বাইহাকী: ২/৪৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪০৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (933): م، خ (453).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار الرمادي: ترجمه المؤلف في «الثقات» 8/ 72 - 73، وقال: كان متقناً ضابطاً، صحب ابن عيينة سنين كثيرة، وسمع أحاديثه مراراً، ومن زعم أنه كان ينام في مجلس ابن عيينة فقد صدق، وليس هذا ممن يجرح مثله في الحديث، وذاك أنه سمع حديث ابن عيينة مراراً، والقائل بهذا رآه ينام في المجلس حيث كان يجيء إلى سفيان ويحضر مجلسه للاستئناس لا للاستماع، فنوم الإنسان عن سماع شيء قد سمعه مراراً ليس مما يقدح فيه واحد، حدثنا أبو خليفة، حدثنا إبراهيم بن بشار الرمادي، قال: حدثنا سفيان بمكة وعبادان –وبين السماعين أربعون سنة- سمعت أحمد بن زنجويه يقول: سمعت جعفر بن أبي عثمان الطيالسي يقول: سمعت يحيى بن معين يقول: كان الحميدي لا يكتب عند سفيان بن عيينة وإبراهيم بن بشار أحفظهما، ومات إبراهيم بن بشار سنة ثلاثين ومئتين أو قبلها أو بعدها بقليل. وقال البخاري: يهم في الشيء بعد الشيء وهو صدوق، وقال ابن عدي في «الكامل» 1/ 265: لا أعلم أنكر عليه إلا هذا الحديث الذي ذكره البخاري [يعني حديث أبي موسى «كلكم راع ... » فقد وهم فيه فرواه مسنداً، وكان ابن عيينة يرويه مرسلاً]، وباقي حديثه عن ابن عيينة وأبي معاوية وغيرهما من الثقات مستقيم، وهو عندنا من أهل الصدق، [وفي المطبوع من «الكامل» زيادات تغير المعنى فتصحح من تهذيب المزي 2/ 61 الذي نقلنا عنه]، وقال الحافظ في «التقريب»: حافظ له أوهام، وباقي رجال السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1654)


1654 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْمُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ فِي الْمَسْجِدِ جُلُوسٌ حِلَقًا، فَقَالَ: «[ص:535] مَا لِي أَرَاكُمْ عِزِينَ». [2: 62]
رقم طبعة با وزير = (1652)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার হুজরা থেকে বের হন এমন অবস্থায় যে, সে সময় তাঁর সাহাবীগণ মাসজিদে বিভিন্ন হালাকায় বিভক্ত হয়ে ছিলেন। এটা দেখে তিনি বলেন, “কী ব্যাপার! আমি তোমাদের বিভিন্ন দলে বিভক্ত দেখছি?”[1]



[1] সহীহ মুসলিম: ৪৩০; আবূ দাঊদ: ৪৮২৩; সুনান বাইহাকী: ৩/২৩৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৩৭; তাবারানী আল কাবীর: ১৮২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯১৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (4724)، «صحيح أبي داود» (918): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: مؤمل بن إسماعيل سيئ الحفظ كما تقدم، فلا يقنع بحديثه إذا انفرد به، وباقي رجاله ثقات









সহীহ ইবনু হিব্বান (1655)


1655 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ الْهَبَّارِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ وَلِيدَةً كَانَتْ مِنَ الْعَرَبِ فَأَعْتَقُوهَا، فَكَانَتْ مَعَهُمْ، فَخَرَجَتْ صَبِيَّةٌ لَهُمْ عَلَيْهَا وِشَاحٌ أَحْمَرُ مِنْ سُيُورٍ، قَالَتْ: [ص:536] فَوَضَعَتْهُ، فَمَرَّتْ بِهِ حُدَيَّاةٌ وَهُوَ مُلْقًى، فَحَسِبَتْهُ لَحْمًا فَخَطِفَتْهُ، قَالَتْ: فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ، قَالَتْ: فَاتَّهَمُونِي بِهِ، فَقَطَعُوا بِي يُفَتِّشُونِي، فَفَتَّشُوا حَتَّى فَتَّشُوا قُبُلَهَا، قَالَتْ: فَوَاللَّهِ إِنِّي لَقَائِمَةٌ مَعَهُمْ إِذْ مَرَّتِ الْحُدَيَّاةُ فَأَلْقَتْهُ، فَوَقَعَ بَيْنَهُمْ، قَالَتْ: فَقُلْتُ: هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ، زَعَمْتُمْ، وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ، وَهُوَ ذَا هُوَ، قَالَتْ: فَجَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَتْ»، قَالَتْ عَائِشَةُ: «وَكَانَ لَهَا خِبَاءٌ فِي الْمَسْجِدِ، قَالَتْ: فَكَانَتْ تَأْتِينِي، فَتَتَحَدَّثُ عِنْدِي، قَالَتْ: فَلَا تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا إِلَّا قَالَتْ: وَيَوْمَ الْوِشَاحِ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا ... أَلَا إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي [ص:537] قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ لَهَا: » مَا شَأْنُكِ، لَا تَقْعُدِينَ مَعِي مَقْعَدًا، إِلَّا قُلْتِ هَذَا؟ «قَالَتْ: فَحَدَّثَتْنِي بِهَذَا الْحَدِيثِ. [4: 50]
رقم طبعة با وزير = (1653)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক আরব গোত্রের একজন কালো দাসী ছিল। তারা তাকে মুক্ত করে দেন। অতঃপর সে তাদের সাথেই থেকে যায়। একদিন তাদের এক শিশু মুল্যবান পাথর খচিত চামড়ার তৈরি লাল স্কার্ফ পরিধান করে বাড়ি থেকে বের হয়। দাসী বলেন, “শিশুটি স্কার্ফটি রেখে দেয়। অতঃপর তার সেখান দিয়ে একটি চিল যাচ্ছিল, এসময় স্কার্ফটি পড়ে ছিল ফলে চিলটি এটিকে মাংসের টুকরো মনে ছোঁ মেরে তুলে নেয়। সে বলেন, “তারা এটিকে খোঁজা-খুজি করেন কিন্তু তারা সেটি পায় না, ফলে তারা এই ব্যাপারে আমাকে অপবাদ দেয়। তারা আমার পুরো শরীর তল্লাশি করেন এমনকি আমার লজ্জাস্থানেও তল্লাশি করেন। তিনি বলেন, “আল্লাহর কসম, আমি তাদের সাথে দাড়িয়ে ছিলাম, এমন সময় ঐ চিলটি সেখান দিয়ে যাচ্ছিল, অতঃপর সে স্কার্ফটিকে ফেলে দেয়, সেটি তাদের মাঝে পড়ে। তিনি বলেন, “আমি তখন বললাম, “যার জন্য আপনারা আমাকে দোষারোপ করেছেন; আপনারা মনে করছেন যে, সেটি আমি নিয়েছি, অথচ আমি এই ব্যাপারে সম্পূর্ণরুপে নির্দোষ। এটা তো সেই জিনিস। তিনি বলেন, “অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন এবং ইসলাম গ্রহণ করেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তার জন্য মাসজিদে একটি তাবু ছিল।” তিনি আরো বলেন, “সে নিয়মিত আমার কাছে আসতো এবং আমার সাথে আলাপ-আলোচনা করতেন। সে যখনই আমার কাছে বসতো, তখনই সে বলতো, “স্কার্ফের দিন, আমার প্রতিপালকের এক বিস্ময়কর ঘটনার দিন, জেনে রাখুন, তিনি আমাকে কুফরের নগর থেকে মুক্তি দিয়েছেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি তাকে একদিন বললাম, কী ব্যাপার, তুমি যখনই আমার কাছে বসো, তখনই তুমি আমাকে এই কথাটা বলো?” তখন সে আমাকে তার ঘটনাটি বর্ণনা করে।”[1]



[1] সহীহ আল বুখারী: ৪৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على صحيح ابن خزيمة» (1332): خ (439).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.









সহীহ ইবনু হিব্বান (1656)


1656 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: «كُنْتُ أَبِيتُ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنْتُ فَتًى شَابًّا عَزَبًا، وَكَانَتِ الْكِلَابُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ». [4: 50]
رقم طبعة با وزير = (1654) [ص:538] قَالَ أَبُو حَاتِمٍ: «قَوْلُ ابْنِ عُمَرَ وَكَانَتِ الْكِلَابُ تَبُولُ يُرِيدُ بِهِ خَارِجًا مِنَ الْمَسْجِدِ، وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ، فَلَمْ يَكُنْ يَرُشُّونَ بِمُرُورِهَا فِي الْمَسْجِدِ شَيْئًا».




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মাসজিদে নববীতে রাত্রি যাপন করতাম এসময় আমি ছিলাম অবিবাহিত যুবক। কুকুরগুলো (মাসজিদের বাইরে) পেশাব করতো, তারপর সেগুলো মাসজিদে যাতায়াত করতো। কিন্তু সাহাবীগণ এতে ঐ জায়গায় কোন পানি ছিটা দিতেন না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার বক্তব্য “কুকুরগুলো পেশাব করতো” এর দ্বারা উদ্দেশ্য হলো মাসজিদের বাইরে পেশাব করতো। তারপর সেগুলি মাসজিদে আসা-যাওয়া করতো। ফলে সাহাবীগণ কুকুরদের এমন অবস্থায় মাসজিদে আসা-যাওয়ার করার কারণে তার উপর কোন পানির ছিটা দিতেন না।”



[1] আবূ দাঊদ: ৩৮২; বাগাবী: ২৯২; সুনান বাইহাকী: ২/৪২৯; মুসনাদ আহমাদ: ২/৭০-৭১; সহীহ আল বুখারী: ১১২১; তিরমিযী: ৩২১; নাসাঈ: ২/৫০; ইবনু মাজাহ: ৭৫১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (408): خ معلقا.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1657)


1657 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ زِيَادٍ الْحَضْرَمِيُّ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ بْنِ جَزْءٍ، يَقُولُ: «كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ الْخُبْزَ [ص:540] وَاللَّحْمَ، ثُمَّ نُصَلِّي وَلَا نَتَوَضَّأُ». [4: 50]
رقم طبعة با وزير = (1655)




আব্দুল্লাহ বিন হারিস বিন জুয রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানায় মাসজিদে রুটি ও গোশত ভক্ষন করতেন। তারপর আমরা সালাত আদায় করতাম কিন্তু (পূর্বের ওযূ বিদ্যমান থাকায়) নতুন করে ওযূ করতাম না।”[1]



[1] ইবনু মাজাহ: ৩৩০০; মুসনাদ আহমাদ: ৪/১৯০; শামায়েলে তিরমিযী: ১৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২১১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2116).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله رجال الصحيح غير سليمان بن زياد الحضرمي وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (1658)


1658 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ: أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، فَظَنَّ أَنَّا قَدِ اشْتَقْنَا إِلَى أَهْلِينَا، سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا فِي أَهْلِنَا، فَأَخْبَرْنَاهُ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَفِيقًا، فَقَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَعَلِّمُوهُمْ، وَمُرُوهُمْ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ».
رقم طبعة با وزير = (1656) [ص:543] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي» لَفْظَةُ أَمْرٍ تَشْتَمِلُ عَلَى كُلِّ شَيْءٍ كَانَ يَسْتَعْمِلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاتِهِ، فَمَا كَانَ مِنْ تِلْكَ الْأَشْيَاءِ خَصَّهُ الْإِجْمَاعُ أَوِ الْخَبَرُ بِالنَّفْلِ، فَهُوَ لَا حَرَجَ عَلَى تَارِكِهِ فِي صَلَاتِهِ، وَمَا لَمْ يَخُصَّهُ الْإِجْمَاعُ أَوِ الْخَبَرُ بِالنَّفْلِ فَهُوَ أَمْرٌ حَتْمٌ عَلَى الْمُخَاطَبِينَ كَافَّةً، لَا يَجُوزُ تَرْكُهُ بِحَالٍ




মালিক বিন হুরাইরিস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা (আমাদের এলাকা থেকে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসি, আমরা ছিলাম কাছাকাছি বয়সের যুবক। অতঃপর আমরা তাঁর কাছে কুড়ি দিন অবস্থান করি। অতঃপর তিনি মনে করলেন যে, আমরা হয়তো আমাদের পরিবারে প্রতি আসক্ত হয়ে পড়েছি। ফলে তিনি আমাদের জিজ্ঞেস করলেন যে, আমরা বাড়িতে কাদের রেখে এসেছি। আমরা তাকে আমাদের বৃত্তান্ত জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত দয়ালূ, বন্ধুসুলভ মানুষ ছিলেন। তিনি বললেন, “তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, গিয়ে তাদের দ্বীন শিক্ষা দিবে, তাদের বিভিন্ন আমলের নির্দেশ দিবে এবং ঠিক সেভাবে সালাত আদায় করবে যেভাবে সালাত আদায় করতে দেখেছো। আর যখন সালাতের সময় হবে, তখন তোমাদের কেউ যেন আযান দেয় আর তোমাদের মাঝে বয়সে প্রবীণ ব্যক্তি যেন সালাত আদায় করান (ইমামতি করেন)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “ঠিক সেভাবে সালাত আদায় করবে যেভাবে সালাত আদায় করতে দেখেছো” এটি একটি নির্দেশমূলক বাক্য, এটি সেসব আমলকে ব্যাপকভাবে শামিল করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে সম্পাদন করেছেন। তবে যেসব কাজ ইজমার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাস অথবা হাদীসের মাধ্যমে যেসব কাজ নফল বুঝায়, সেসব কাজ সালাতে ছেড়ে দেওয়াতে কোন দোষ নেই। কিন্তু যেসব কাজ ইজমার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাস অথবা হাদীসের মাধ্যমে যেসব কাজ নফল বুঝায় না, সেসব কাজ সম্পন্ন করা প্রতিটি মুখাতাব (শরীয়তের হুকুম বর্তায় এমন) ব্যক্তির উপর আবশ্যক; কোন অব্স্থায় তা ছেড়ে দেওয়া জায়েয হবে না”।



[1] সহীহ আল বুখারী: ৬০০৮; আদাবুল মুফরাদ: ২১৩; সুনান আবূ দাঊদ: ৫৮৯; সুনান বাইহাকী: ৩/১২০; মুসনাদ আহমাদ: ৩/৪৩৬; সহীহ মুসলিম: ৬৭৪; নাসাঈ: ২/৯; তাবারানী: ১৯/৬৪০; দারাকুতনী: ১/২৭২-২৭৩; দারেমী: ১/২৮৬; আবূ আওয়ানা: ১/৩৩১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২৯; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৯৬; ইবনু মাজাহ: ৯৭৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২১৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (213).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير مسدد بن مسرهد، فإنه من رجال البخاري، إسماعيل بن إبراهيم: هو ابن مقسم الأسدي مولاهم المعروف بابن عُلية، وأيوب: هو ابن أبي تميمة السختياني، وأبو قلابة هو عبد الله بن زيد الجرمي









সহীহ ইবনু হিব্বান (1659)


1659 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:544] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا عَلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا». [1: 2]
رقم طبعة با وزير = (1657)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি মানুষ জানতো যে আযান দেওয়া ও প্রথম কাতারে (সালাত আদায় করার মাঝে) কী (পরিমাণ সাওয়াব) রয়েছে, তারপর যদি তারা এসব লটারি করা ছাড়া না পেতো, তবে এজন্য তারা লটারি করতো। আর যদি তারা জানতো ইশার সালাত ও ফজরের সালাতে (অর্থাৎ জামা‘আতে আদায় করার মাঝে) কী (পরিমাণ সাওয়াব) রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৭; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৬১৫; সহীহ মুসলিম: ৪৩৭; নাসাঈ: ১/২৬৯; তিরমিযী: ২২৫; আবূ আওয়ানা: ১/৩৩২; সুনান বাইহাকী: ১/৪২৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ২৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (268).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سُمي: هو مولى أبي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام، وأبو صالح: هو ذكوان السمان الزيات المدني









সহীহ ইবনু হিব্বান (1660)


1660 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرِو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي عُشَّانَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَعْجَبُ رَبُّكَ مِنْ رَاعِي غَنْمٍ فِي رَأْسِ الشَّظِيَّةِ لِلْجَبَلِ يُؤَذِّنُ لِلصَّلَاةِ، وَيُصَلِّي فَيَقُولُ اللَّهُ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ، وَيُقِيمُ لِلصَّلَاةِ، يَخَافُ مِنِّي، قَدْ غَفَرْتُ لِعَبْدِي، وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ». [3: 67]
رقم طبعة با وزير = (1658)




উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমর প্রতিপালক খুশি হন ঐ রাখালের প্রতি যে পাহাড়ের চূড়ায় তার মেষ চরায়, সে সালাতের জন্য আযান দেয় এবং সালাত আদায় করে। তখন মহান আল্লাহ বলেন, “তোমরা আমার এই বান্দার প্রতি দেখো, সে সালাত আদায় করার জন্য আযান ও ইকামাত দিচ্ছে। সে আমাকে ভয় করে। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৫৮; আবূ দাঊদ: ১২০৩; নাসাঈ: ২/২০; সুনান বাইহাকী: ১/৪০৫; তাবারানী: ১৭/৮৩৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (41)، «صحيح أبي داود» (1086).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو عُشَّانة: هو حي بن يُومِن المصري وهو ثقة، وباقي رجال السند على شرط مسلم.