সহীহ ইবনু হিব্বান
1761 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَامٍ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، وَثَابِتٌ، وَحُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِيهِمْ، فَجَاءَ رَجُلٌ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ، فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ؟ » فَأَرَمَّ الْقَوْمُ، فَقَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ؟، فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا؟ » [ص:58] فَقَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهُنَّ، فَقَالَ: «لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا ابْتَدَرَهَا أَيُّهُمْ يَرْفَعُهَا». [1: 2]
رقم طبعة با وزير = (1758)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে সালাত আদায় করছিলেন, এমন সময় এক ব্যক্তি আসেন এমন অবস্থায় যে, (দ্রুত আসার কারণে) তিনি হাফাচ্ছিলেন, তখন তিনি বলেন, الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ (আল্লাহর জন্য পবিত্র, বরকতময় প্রচুর প্রচুর প্রশংসা)। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করলেন, তখন তিনি বলেন, “এসব বাক্যগুলো কে বললো?” লোকজন সবাই চুপ রইলেন। তখন তিনি আবারো বললেন, “এসব বাক্যগুলো কে বললো? সে নিশ্চয়ই কোন দোষনীয় কিছু বলেনি।” তখন সেই ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি বলেছি। আমি মাসজিদে আসি এমন অবস্থায় যে, (দ্রুত আসার কারণে) আমি হাফাচ্ছিলাম, সেসময় আমি এসব বাক্যগুলি বলেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি দেখলাম যে, বারো জন ফেরেস্তা প্রতিযোগিতা করছেন এগুলিকে উর্ধ্বাকাশে নিয়ে যাওয়ার জন্য।”[1]
[1] মুসনাদ আবী ইয়া‘লা: ১/১৪৮; সহীহ মুসলিম: ৬০০; আবূ দাঊদ: ৭৬৩; নাসাঈ: ২/১৩২-১৩৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩৩-৬৪৪; মুসনাদ আহমাদ: ৩/১৯১; আত তায়ালিসী: ২০০১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৪১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (741)، «صفة الصلاة»: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1762 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: أَخْبَرَنَا [ص:59] أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: «كَانَ بَيْنَ مُصَلَّى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ». [5: 8]
رقم طبعة با وزير = (1759)
সাহল বিন সা‘দ আস সা‘ইদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুসল্লা ও দেয়ালের মাঝে মেষ যাতায়াতের মতো জায়গা ছিল।”[1]
[1] সহীহ আল বুখারী: ৪৯৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৩৬; আবূ দাঊদ: ৬৯৬; তাবারানী আল কাবীর: ৫৮৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (693): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو حازم: هو سلمة بن دينار.
1763 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، وَابْنُ خُزَيْمَةَ، قَالَا: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، «أَنَّهُ كَانَ يَأْتِي مَعَ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، إِلَى سُبْحَةِ الضُّحَى، [ص:60] فَيَعْمِدُ إِلَى الْأُسْطُوَانَةِ دُونَ الْمُصْحَفِ، فَيُصَلِّي قَرِيبًا مِنْهَا، فَأَقُولُ لَهُ: أَلَا تُصَلِّي هَا هُنَا؟ وَأُشِيرُ لَهُ إِلَى بَعْضِ نَوَاحِي الْمَسْجِدِ، فَيَقُولُ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى هَذَا الْمَقَامَ». [4: 1]
رقم طبعة با وزير = (1760)
ইয়াযিদ বিন আবূ উবাইদ, সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে চাশতের সালাত আদায় করার জন্য আসতেন। সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু মুসহাফ (রাখার জায়গার) নিকটবর্তী খুটির[1] দিকে উদ্যত হতেন এবং সেখানে সালাত আদায় করতেন। আমি তাকে মাসজিদের এক প্রান্তের দিকে ইঙ্গিত করে বলি, “আপনি কি এখানে সালাত আদায় করবেন না?” তিনি জবাবে বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি এই জায়গা খুঁজে নিতে প্রয়াসী হতেন।” [2]
[1]এটিকে উসতুয়াতুল মুখল্লাকাহ বা সুগন্ধিযুক্ত খুটি বলা হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এখানে কফ দেখতে পেয়ে তাঁর চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল, অতঃপর একজন সাহাবী তা অপসারণ করে সেখানে সুগন্ধি লাগিয়ে দেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশি হয়ে যান। এজন্য এটিকে উসতুয়াতুল মুখল্লাকাহ বা সুগন্ধিযুক্ত খুটি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং পরবর্তীতে সাহাবীগণ এই খুটিকে সামনে রেখে নফল আদায় করা পছন্দ করতেন। এটি বর্তমানে মিম্বারের ডান পাশের খুটি হিসেবে বহাল রয়েছে, যা মিম্বার থেকে সামান্য সামনে বর্ধিত রয়েছে। -অনুবাদক
[2] ইবনু মাজাহ: ১৪৩০; মুসনাদ আহমাদ: ৪৮, ৫৪; সহীহ আল বুখারী: ৫০২; সহীহ মুসলিম: ৫০৯; তাবারানী: ৬২৯৯; সুনান বাইহাকী: ২/২৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (1430): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح، أحمد بن عبدة: هو ابن موسى الضبي، ثقة، روى له مسلم، ومن فوقه رجال الصحيحين.
1764 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ، بِجُرْجَانَ، قَالَ: حَدَّثَنَا [ص:61] مُؤَمَّلُ بْنُ إِهَابٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَاعَتَانِ لَا تُرَدُّ عَلَى دَاعٍ دَعْوَتُهُ، حِينَ تُقَامُ الصَّلَاةُ وَفِي الصَّفِّ فِي سَبِيلِ اللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1761)
সাহল বিন সা‘দ আস সা‘ইদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুটি সময় রয়েছে, যাতে দু‘আকারীর দু‘আ ফেরত দেওয়া হয় না। (১) যখন সালাতে দাঁড়ানো হয়, (২) জিহাদের জন্য কাতারবন্দি হওয়ার সময়।”[1]
[1] হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহর কোন মন্তব্য পাওয়া যায়নি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা দুর্বল বলেছেন। এর বিপরীতে ১৭১৭ নং হাদীসকে মাহফূয বা সহীহ বলেছেন, যেখানে জিহাদের জন্য কাতারবন্দি ও সালাতের সময়ের দু‘আর কথা বলা হয়েছে। (আত তা‘লীকুর রাগীব: ১/১১৪-১১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - «التعليق الرغيب» (1/ 114 و 115 و 116)، والصحيح المحفوظ: «عند حضور الصلاة»؛ كما تقدم (1717). تنبيه!! رقم (1717) = (1720) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، أيوب بن سويد: ضعيف، لكنه متابع كما تقدم برقم (1720) فانظره.
1765 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: «عَجِبْتُ مِنْ شَيْخٍ صَلَّى بِنَا الظُّهْرَ فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً؟ قَالَ: تِلْكَ سُنَّةُ أَبِي الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 27]
رقم طبعة با وزير = (1762)
ইকরামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বললাম, “আমি এক বৃদ্ধ ব্যক্তিকে দেখে অবাক হয়েছি, তিনি আমাদের নিয়ে যোহরের সালাত আদায় করেন, তাতে তিনি বাইশ তাকবীর দেন!” তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “এটা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত।”[1]
[1] সহীহ আল বুখারী: ৭৮৮; মুসনাদ আহমাদ: ২৬৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، محمد بن خلاد الباهلي: ثقة من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين.
1766 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ: «كَانَ يُصَلِّي بِهِمْ كَانَ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ، فَإِذَا انْصَرَفَ قَالَ: إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 27]
رقم طبعة با وزير = (1763)
আবূ সালামা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন যে, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু তাদের নিয়ে সালাত আদায় করতেন। তিনি প্রত্যেকবার মাথা উঁচু ও নিচু করার সময় তাকবীর বলতেন। অতঃপর যখন তিনি সালাম ফেরাতেন, তখন বলতেন, “আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যশীল সালাত আদায়কারী।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮১; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৭৮৫; সহীহ মুসলিম: ৩৯২; নাসাঈ: ২/২৩৫; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯১; সুনান বাইহাকী: ২/৭৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৮৫; আবূ দাঊদ: ৮৩৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৭৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (788): ق أثم منه، ويأتي بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1767 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ حِينَ اسْتَخْلَفَهُ مَرْوَانُ عَلَى الْمَدِينَةِ، كَانَ «إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدِ، ثُمَّ يُكَبِّرِ حِينَ يَهْوِي سَاجِدًا، ثُمَّ يُكَبِّرِ حِينَ يَقُومِ بَيْنَ الثِّنْتَيْنِ بَعْدَ التَّشَهُّدِ، ثُمَّ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ حَتَّى يَقْضِيَ صَلَاتَهُ، فَإِذَا قَضَى صَلَاتَهُ وَسَلَّمَ، أَقْبَلَ عَلَى أَهْلِ الْمَسْجِدِ»، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي [ص:64] بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 27]
رقم طبعة با وزير = (1764) قَالَ سَالِمٌ: وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ، غَيْرَ أَنَّهُ كَانَ يَخْفِضُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ
আবূ সালামা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন মারওয়ান আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে মদীনায় দায়িত্বশীল হিসেবে নিযুক্ত করেন, তখন তিনি যখন ফরয সালাতের জন্য দাঁড়াতেন, তাকবীর দিতেন, তারপর রুকূ‘ করার সময় তাকবীর দিতেন, যখন রুকূ‘ থেকে মাথা উত্তলন করতেন, বলতেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْد (আল্লাহ শ্রবন করেন, যে তাঁর প্রশংসা করে, হে আমাদের প্রভু, আপনার জন্য সমস্ত প্রশংসা), তারপর যখন তিনি সাজদা করার জন্য ঝুঁকতেন, তাকবীর দিতেন, যখন দ্বিতীয় রাকা‘আতে তাশাহ্হুদের পর উঠতেন, তারপর সালাত শেষ করা পর্যন্ত এরকমই করতেন। তারপর যখন তিনি সালাত শেষ করতেন ও সালাম ফেরাতেন, তখন মাসজিদের মুসল্লীদের মুখোমুখী হতেন এবং বলতেন, “ঐ সত্তার কসম, যার হাতে রয়েছে আমার প্রাণ, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যশীল সালাত আদায়কারী।”[1] সালিম রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাও অনুরুপ করতেন, তবে তিনি কিছুটা অনুচ্চ স্বরে তাকবীর দিতেন।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮১; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৭৮৫; সহীহ মুসলিম: ৩৯২; নাসাঈ: ২/২৩৫; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯১; সুনান বাইহাকী: ২/৭৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৮৫; আবূ দাঊদ: ৮৩৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৭৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عبد الله: هو ابن المبارك، وهو مطول ما قبله.
1768 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، [ص:65] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ، وَالْقِرَاءَةِ بِـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، وَكَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ بَصَرَهُ، وَلَمْ يُصَوِّبْهُ، وَلَكِنْ بَيْنَ ذَلِكَ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا، وَكَانَ يُوتِرُ رِجْلَهُ الْيُسْرَى، وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى، وَكَانَ يَقُولُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ، وَكَانَ يَنْهَى عَنْ عَقِبِ الشَّيْطَانِ، وَكَانَ يَنْهَى أَنْ يَفْرِشَ أَحَدُنَا ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ، وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ». [5: 4]
رقم طبعة با وزير = (1765)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীরের মাধ্যমে সালাত আর الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ তথা সূরা ফাতিহার মাধ্যমে কিরা‘আত শুরু করতেন। তিনি যখন রুকূ‘ করতেন, তখন তাঁর দৃষ্টিকে উঁচু করতেন না আবার নিচুও করতেন না বরং মাঝামাঝি রাখতেন। যখন তিনি রুকূ‘ থেকে মাথা উঠাতেন তখন তিনি সাজদা করতেন না, যতক্ষন না তিনি সোজা হয়ে দাঁড়িয়েছেন। যখন তিনি সাজদা থেকে মাথা উঠাতেন, তখন তিনি পুনরায় সাজদা করতেন না যতক্ষন না সোজা হয়ে বসেছেন। তিনি বসার ক্ষেত্রে বাম পাকে ধনুকের ন্যায় ভাঁজ করতেন আর ডান পাকে স্থাপন করে রাখতেন। আর তিনি প্রত্যেক দুই রাকা‘আতের মাঝে তাশাহ্হুদ বলতেন। তিনি শয়তানের ন্যায় বসতে নিষেধ করতেন। তিনি আরো নিষেধ করতেন হিংস্র প্রাণীর মতো সাজদার সময় দুই হাত বিছিয়ে দিতে। অবশেষে তিনি সালামের মাধ্যমে সালাত শেষ করতেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪১০; ইবনু মাজাহ: ৮১২; সুনান বাইহাকী: ২/১৫; মুসনাদ আহমাদ: ৬/৩১; সহীহ মুসলিম: ৪৯৮; আবূ দাঊদ: ৭৮৩; আত তায়ালিসী: ১৫৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح أبي داود» (752)، «الإرواء» (316): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير بديل بن مسيرة، فإنه من رجال مسلم، وأبو الجوزاء: هو أوس بن عبد الله الربعي، وثقه غير واحد من الأئمة، وأخرج له البخاري حديثا واحدا من رواية ابن عباس، وروى له مسلم وأصحاب السنن وقد أدرك عائشة رضي الله عنها، فقد توفي بعد ست وعشرين سنة من وفاتها، ولا يؤثر عن أحد من الأئمة القدامى التصريح بعدم سماعه منها، اللهم إلا قول ابن عديّ في «كامله» 1/ 402 تعليقا على قول البخاري في «تاريخه» 2/ 16 - 17: في إسناده نظر، بإثر خبر رواه من طريق جعفر بن سليمان، عن عمرو بن مالك النكري، عن أبي الجوزاء قال: أقمت مع ابن عباس وعائشة اثنتي عشرة سنة، ليس من القرآن آية إلا سألتهم عنها، قال ابن عدي: يريد أنه لم يسمع من مثل ابن مسعود وعائشة وغيرها لا أنه ضعيف عنده، والقول بأنه لم يسمع من عائشة يفتقر إلى دليل، وهو مفقود هنا.
1769 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ سَمْعَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْشُرُ أَصَابِعَهُ فِي الصَّلَاةِ نَشْرًا». [5: 4]
رقم طبعة با وزير = (1766)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে তাঁর আঙ্গুলগুলি সম্প্রসারিত রাখতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪৫৮; তিরমিযী: ২৩৯; সুনান বাইহাকী: ২/২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৩৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (735)، ويأتي نحوه أتم منه (1774).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: يحيى بن اليمان مع كونه من رجال مسلم: سيء الحفظ، لكنه توبع، وباقي رجاله ثقات، ابن أبي ذئب: هو محمد بن عبد الرحمن بن المغيرة.
1770 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّهُ سَمِعَ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّا مَعْشَرَ الْأَنْبِيَاءِ أُمِرْنَا أَنْ نُؤَخِّرَ سُحُورَنَا، وَنُعَجِّلَ [ص:68] فِطْرَنَا، وَأَنْ نُمْسِكَ بِأَيْمَانِنَا عَلَى شَمَائِلِنَا فِي صَلَاتِنَا». [3: 68]
رقم طبعة با وزير = (1767) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «سَمِعَ هَذَا الْخَبَرَ ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، وَطَلْحَةَ بْنِ عَمْرٍو، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ»
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাদের নাবীদের এই নির্দেশ দেওয়া হয়েছে যে, আমরা সাহারী দেরিতে ভক্ষন করবো, ইফতার তাড়াতাড়ি করবো এবং আমরা সালাতে ডান হাত দিয়ে বাম হাত ধারণ করবো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি ইবনু ওয়াহাব আমর বিন হারিস ও তালহা বিন আমর থেকে শ্রবণ করেছেন, তারা হাদীসটি বর্ণনাটি করেছেন আতা বিন আবী রাবাহ।”
[1] তাবারানী আল কাবীর: ১১৪৮৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/১০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط مسلم، حرملة بن يحيى: صدوق من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين.
1771 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، [ص:69] عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا ابْتَدَأَ الصَّلَاةَ الْمَكْتُوبَةَ قَالَ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا مُسْلِمًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ، لَا يَهْدِينِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا، لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ فِي يَدَيْكَ، وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ». [5: 4]
رقم طبعة با وزير = (1768)
আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফরয সালাত শুরু করতেন, তখন বলতেন, وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا مُسْلِمًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِينِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ أَنَا بِكَ وَإِلَيْكَ تباركت وتعاليت أستغفرك وأتوب إليك (আমি আত্নসমর্পন করে ও একনিষ্ঠভাবে আমার চেহারা ফেরালাম ঐ সত্তার উদ্দেশ্যে যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন এবং আমার মরণ জগতসমূহের প্রভু আল্লাহর জন্য, তাঁর কোন শরীক নেই, এতেই আমি আদিষ্ট হয়েছি, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আপনি অধিপতি, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আপনার পবিত্রতা ঘোষনা করছি আর আপনার প্রশংসা করছি। আপনি আমার প্রভু, আর আমি আপনার গোলাম, আমি নিজের উপর যুলম করেছি, আমি আমার পাপ স্বীকার করছি, অতএব আপনি আমার সমস্ত গোনাহ ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গোনাহ ক্ষমা করতে পারে না। আপনি আমাকে উত্তম চরিত্রের পথে পরিচালিত করুন। আপনি ছাড়া উত্তম চরিত্রের পথে কেউ পরিচালিত করতে পারে না। আপনি আমার থেকে মন্দ চরিত্র দূরে সরিয়ে রাখুন। আপনি ছাড়া আর কেউ মন্দ চরিত্র দূরে সরিয়ে রাখতে পারে না। আপনি আপনার কাছে উপস্থিত। সমস্ত কল্যাণ আপনার হাতে। হেদায়েতপ্রাপ্ত সেই ব্যক্তি যাকে আপনি হেদায়েত দান করেছেন। আপনার মাধ্যমেই আমি (শক্তি ও অস্তিত্ব লাভ করি) এবং আপনার দিকেই আমার প্রত্যাবর্তন। আপনি বরকতময় ও সুমহান। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তাওবা করছি।)।”[1]
[1] সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (738): م دون قوله: «المكتوبة»، و «المهديُّ من هديت».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يوسف بن مسلم: هو يوسف بن سعيد بن مسلم المصيصي، روى له النسائي، ثقة، ومن فوقه على شرطهما.
1772 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا ابْتَدَأَ الصَّلَاةَ الْمَكْتُوبَةَ قَالَ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ، [ص:71] اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ، لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا، لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ بِيَدَيْكَ، وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ». [5: 12]
رقم طبعة با وزير = (1769)
আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফরয সালাত শুরু করতেন, তখন বলতেন, وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا مُسْلِمًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِينِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ أَنَا بِكَ وَإِلَيْكَ تباركت وتعاليت أستغفرك وأتوب إليك (আমি আত্নসমর্পন করে ও একনিষ্ঠভাবে আমার চেহারা ফেরালাম ঐ সত্তার উদ্দেশ্যে যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন এবং আমার মরণ জগতসমূহের প্রভু আল্লাহর জন্য, তাঁর কোন শরীক নেই, এতেই আমি আদিষ্ট হয়েছি, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আপনি অধিপতি, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আপনার পবিত্রতা ঘোষনা করছি আর আপনার প্রশংসা করছি। আপনি আমার প্রভু, আর আমি আপনার গোলাম, আমি নিজের উপর যুলম করেছি, আমি আমার পাপ স্বীকার করছি, অতএব আপনি আমার সমস্ত গোনাহ ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গোনাহ ক্ষমা করতে পারে না। আপনি আমাকে উত্তম চরিত্রের পথে পরিচালিত করুন। আপনি ছাড়া উত্তম চরিত্রের পথে কেউ পরিচালিত করতে পারে না। আপনি আমার থেকে মন্দ চরিত্র দূরে সরিয়ে রাখুন। আপনি ছাড়া আর কেউ মন্দ চরিত্র দূরে সরিয়ে রাখতে পারে না। আপনি আপনার কাছে উপস্থিত। সমস্ত কল্যাণ আপনার হাতে। হেদায়েতপ্রাপ্ত সেই ব্যক্তি যাকে আপনি হেদায়েত দান করেছেন। আপনার মাধ্যমেই আমি (শক্তি ও অস্তিত্ব লাভ করি) এবং আপনার দিকেই আমার প্রত্যাবর্তন। আপনি বরকতময় ও সুমহান। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তাওবা করছি।)।”[1]
[1] সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৬৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م دون قوله: «سبحانك وبحمدك»، و «المهديُّ من هديت» - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1773 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَمِّهِ الْمَاجِشُونَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ كَبَّرَ، ثُمَّ يَقُولُ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا [ص:72] مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ رَبِّي، وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ». [5: 12]
رقم طبعة با وزير = (1770) [ص:73] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ» أَرَادَ بِهِ: وَالشَّرُّ لَيْسَ مِمَّا يُتَقَرَّبُ بِهِ إِلَيْكَ، فَأَضْمَرَ فِيهِ «مَا يُتَقَرَّبُ بِهِ».
আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফরয সালাত শুরু করতেন, তখন তাকবীর দিতেন তারপর বলতেন, وَجَّهْتُ وَجْهِيَ للذي فطر السموات وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ. (আমি একনিষ্ঠভাবে আমার চেহারা ফেরালাম ঐ সত্তার উদ্দেশ্যে যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন এবং আমার মরণ জগতসমূহের প্রভু আল্লাহর জন্য, তাঁর কোন শরীক নেই, এতেই আমি আদিষ্ট হয়েছি, আর আমি প্রথম আত্নসমর্পনকারীদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আপনি অধিপতি, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আপনি আমার প্রভু, আর আমি আপনার গোলাম, আমি নিজের উপর যুলম করেছি, আমি আমার পাপ স্বীকার করছি, অতএব আপনি আমার সমস্ত গোনাহ ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গোনাহ ক্ষমা করতে পারে না। আমি আপনার কাছে উপস্থিত। সমস্ত কল্যাণ আপনার হাতে। আর মন্দ দ্বারা আপনার নৈকট্য লাভ করা যায় না । আপনার মাধ্যমেই আমি (শক্তি ও অস্তিত্ব লাভ করি) এবং আপনার দিকেই আমার প্রত্যাবর্তন। আপনি বরকতময় ও সুমহান। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তাওবা করছি।)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আর মন্দ দ্বারা আপনার নৈকট্য লাভ করা যায় না” এর দ্বারা উদ্দেশ্য হলো মন্দ এমন বিষয় নয়, যার দ্বারা আপনার নৈকট্য লাভ করা যায় । কাজেই উক্ত বাক্যে مَا يُتَقَرَّبُ بِهِ (যার মাধ্যমে নৈকট্য লাভ করা যায়) কথা উহ্য রয়েছে।
[1] সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৭০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، إسحاق بن إبراهيم: هو ابن راهويه، والماجشون بن أبي سلمة: هو أبو يوسف يعقوب بن دينار، وقيل ميمون، والماجشون معرب ماه كون، ومعناه الأبيض المشرب بالحمرة.
1774 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا ابْتَدَأَ الصَّلَاةَ الْمَكْتُوبَةَ قَالَ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي، لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ لَكَ الْحَمْدُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ، لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا، لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ بِيَدَيْكَ، وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ». [5: 33]
رقم طبعة با وزير = (1771)
আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফরয সালাত শুরু করতেন, তখন বলতেন, وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فطر السموات وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ بِيَدَيْكَ وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أستغفرك وأتوب إليك (আমি একনিষ্ঠভাবে আমার চেহারা ফেরালাম ঐ সত্তার উদ্দেশ্যে যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন এবং আমার মরণ জগতসমূহের প্রভু আল্লাহর জন্য, তাঁর কোন শরীক নেই, এতেই আমি আদিষ্ট হয়েছি, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আপনার পবিত্রতা ঘোষনা করছি আর আপনার প্রশংসা করছি। আপনি আমার প্রভু, আর আমি আপনার গোলাম, আমি নিজের উপর যুলম করেছি, আমি আমার পাপ স্বীকার করছি, অতএব আপনি আমার সমস্ত গোনাহ ক্ষমা করে দিন। আপনি ছাড়া আর কেউ গোনাহ ক্ষমা করতে পারে না। আপনি আমাকে উত্তম চরিত্রের পথে পরিচালিত করুন। আপনি ছাড়া উত্তম চরিত্রের পথে কেউ পরিচালিত করতে পারে না। আপনি আমার থেকে মন্দ চরিত্র দূরে সরিয়ে রাখুন। আপনি ছাড়া আর কেউ মন্দ চরিত্র দূরে সরিয়ে রাখতে পারে না। আপনি আপনার কাছে উপস্থিত। সমস্ত কল্যাণ আপনার হাতে। হেদায়েতপ্রাপ্ত সেই ব্যক্তি যাকে আপনি হেদায়েত দান করেছেন। আপনার মাধ্যমেই আমি (শক্তি ও অস্তিত্ব লাভ করি) এবং আপনার দিকেই আমার প্রত্যাবর্তন। আপনি বরকতময় ও সুমহান। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তাওবা করছি।)।”[1]
[1] সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৬৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م دون بعض الجمل، وهو مكرر (1769). تنبيه!! رقم (1769) = (1772) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط مسلم, وهو مكرر (1772).
1775 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُثَنَّى الْبُسْتَانِيُّ، بِدِمَشْقَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ [ص:75] أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ، سَكَتَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ»، فَقُلْتُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، أَرَأَيْتَ سَكَتَاتِكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ؟ أَخْبَرَنِي مَا تَقُولُ فِيهَا؟ قَالَ: «اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ». [5: 33]
رقم طبعة با وزير = (1772)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাকবীর বলতেন, তখন তিনি তাকবীর বলা ও কিরা‘আত বলার মাঝে চুপ থাকতেন। ফলে আমি তাঁকে জিজ্ঞেস করলাম, “আপনার জন্য আমার বাবা-মা উৎসর্গ হোক। তাকবীর বলা ও কিরা‘আত বলার মাঝে আপনার চুপ থাকা সম্পর্কে আমাকে অবহিত করুন, এসময় আপনি কী বলেন?” জবাবে তিনি বলেন, اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بالماء والثلج والبرد. (হে আল্লাহ, আপনি আমার মাঝে ও আমার পাপসমূহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিন, যেমন দূরত্ব করে দিয়েছেন পূর্ব ও পশ্চিমের মাঝে। হে আল্লাহ, আপনি আমাকে পরিস্কার করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিস্কার করা হয়। হে আল্লাহ, আপনি আমাকে আমার পাপসমূহ থেকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দ্বারা)।”[1]
[1] ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২০; মুসনাদ আহমাদ: ২/২৩১; সহীহ মুসলিম: ৫৯৮; আবূ দাঊদ: ৭৮১; ইবনু মাজাহ: ৮০৫; আবূ আওয়ানা: ১/৯৮-৯৯; সহীহ আল বুখারী: ৭৪৪; দারেমী: ১/২৮৩; সুনান বাইহাকী: ২/১৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (750): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، علي بن خشرم: ثقة من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين، ابن فضيل: هو محمد بن فضيل بن غزوان الضبي، وأبو زرعة: هو أبو زرعة بن عمرو بن جرير بن عبد الله البجلي، مختلف في اسمه.
1776 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ فِي الصَّلَاةِ سَكَتَ هُنَيْهَةً قَبْلَ أَنْ يَقْرَأَ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي وَأُمِّي، أَرَأَيْتَ سُكُوتَكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ، مَا هُوَ؟ قَالَ: «أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ». [5: 12]
رقم طبعة با وزير = (1773)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতের জন্য তাকবীর দিতেন, কিরা‘আত শুরু করার আগে তিনি কিছুক্ষন চুপ থাকতেন, ফলে আমি তাকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার জন্য আমার বাবা ও মা কুরবান হোক। আপনি আমাকে অবহিত করুন, আপনি তাকবীর ও কিরা‘আত পাঠ করার মাঝে চুপ থাকেন কেন?” জবাবে তিনি বলেন, “আমি বলি, اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا باعدت بين المشرق والمغرب اللهم نقني مِنَ الْخَطَايَا كَمَا يُنقى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ. (হে আল্লাহ, আপনি আমার মাঝে ও আমার পাপসমূহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিন, যেমন দূরত্ব করে দিয়েছেন পূর্ব ও পশ্চিমের মাঝে। হে আল্লাহ, আপনি আমাকে পরিস্কার করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিস্কার করা হয়। হে আল্লাহ, আপনি আমাকে আমার পাপসমূহ থেকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দ্বারা)।”[1]
[1] ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২০; মুসনাদ আহমাদ: ২/২৩১; সহীহ মুসলিম: ৫৯৮; আবূ দাঊদ: ৭৮১; ইবনু মাজাহ: ৮০৫; আবূ আওয়ানা: ১/৯৮-৯৯; সহীহ আল বুখারী: ৭৪৪; দারেমী: ১/২৮৩; সুনান বাইহাকী: ২/১৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، جرير: هو ابن عبد الحميد الضَّبِّي.
1777 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:77] إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ سَمْعَانَ، مَوْلَى الزُّرَقِيِّينَ، قَالَ: دَخَلَ عَلَيْنَا أَبُو هُرَيْرَةَ الْمَسْجِدَ، فَقَالَ: «ثَلَاثٌ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ بِهِنَّ، تَرَكَهُنَّ النَّاسُ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا، وَكَانَ يَقِفُ قَبْلَ الْقِرَاءَةِ هُنَيْهَةً يَسْأَلُ اللَّهَ مِنْ فَضْلِهِ، وَكَانَ يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا رَكَعَ وَسَجَدَ». [5: 4]
رقم طبعة با وزير = (1774)
যুরাকীদের আজাদকৃত দাস সা‘ঈদ বিন সাম‘আন থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের কাছে মাসজিদে আসেন, অতঃপর তিনি বলেন, “তিনটি জিনিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল করতেন, কিন্তু লোকজন তা ছেড়ে দিয়েছে। (১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, তখন তিনি দুই হাত সম্প্রসারিত করতেন, (২) কিরা‘আতের আগে কিছুক্ষন চুপ থাকতেন, আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ চাইতেন এবং (৩) যখনই তিনি রুকূ‘ ও সাজদা করতেন, তখন তাকবীর দিতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪৫৯; হাকিম: ১/২৩৪; সুনান বাইহাকী: ২/২৭; মুসনাদ আহমাদ: ২/৪৩৪; আবূ দাঊদ: ৭৫৩; নাসাঈ: ২/১২৪; দারেমী: ১/২৮১; তিরমিযী: ২৪০; আত তায়ালিসী: ২৩৭৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৫;সহীহ ইবনু খুযাইমাহ: ৪৫৮; তিরমিযী: ২৩৯; সুনান বাইহাকী: ২/২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৩৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1766). تنبيه!! رقم (1766) = (1769) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، سعيد بن سمعان: ثقة، روى له أصحاب السنن، وباقي رجال السند على شرط الشيخين.
1778 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ فِي الصَّلَاةِ سَكَتَ هُنَيْهَةً قَبْلَ أَنْ يَقْرَأَ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، أَرَأَيْتَ سُكُوتَكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ، مَا تَقُولُ؟ قَالَ: «اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ». [5: 4]
رقم طبعة با وزير = (1775)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাকবীর বলতেন, তখন তিনি তাকবীর বলা ও কিরা‘আত বলার মাঝে চুপ থাকতেন। ফলে আমি তাঁকে জিজ্ঞেস করলাম, “আপনার জন্য আমার বাবা-মা উৎসর্গ হোক। তাকবীর বলা ও কিরা‘আত বলার মাঝে আপনার চুপ থাকা সম্পর্কে আমাকে অবহিত করুন, এসময় আপনি কী বলেন?” জবাবে তিনি বলেন, اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بالماء والثلج والبرد. (হে আল্লাহ, আপনি আমার মাঝে ও আমার পাপসমূহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিন, যেমন দূরত্ব করে দিয়েছেন পূর্ব ও পশ্চিমের মাঝে। হে আল্লাহ, আপনি আমাকে পরিস্কার করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিস্কার করা হয়। হে আল্লাহ, আপনি আমাকে আমার পাপসমূহ থেকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দ্বারা)।”[1]
[1] ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২০; মুসনাদ আহমাদ: ২/২৩১; সহীহ মুসলিম: ৫৯৮; আবূ দাঊদ: ৭৮১; ইবনু মাজাহ: ৮০৫; আবূ আওয়ানা: ১/৯৮-৯৯; সহীহ আল বুখারী: ৭৪৪; দারেমী: ১/২৮৩; সুনান বাইহাকী: ২/১৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1772). تنبيه!! رقم (1772) = (1775) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو خيثمة: هو زهير بن حرب.
1779 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَاصِمٍ الْعَنَزِيِّ، عَنِ ابْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا [ص:79] اسْتَفْتَحَ الصَّلَاةَ قَالَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ: مِنْ هَمْزِهِ، وَنَفْخِهِ، [وَنَفْثِهِ]». [5: 12]
رقم طبعة با وزير = (1776) [ص:80] قَالَ عَمْرٌو: «هَمْزُهُ: الْمُوتَةُ، وَنَفْخُهُ: الْكِبْرُ، وَنَفْثُهُ: الشِّعْرُ»
জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি যখন তিনি সালাত শুরু করতেন, তখন বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ: مِنْ همزه ونفخه [ونفثه] (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তান থেকে; তার ওয়াসওয়াসা বা উন্মত্ততা, তার অহংকার ও তার কবিতা থেকে)।”[1] আমর রহিমাহুল্লাহ বলেন, “ هَمْزُهُ অর্থ হলো উন্মত্ততা, نَفْخُهُ হলো অহংকার আর نَفْثُهُ হলো কবিতা।”
[1] ইবনু মাজাহ: ৮০৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৮; আত তায়ালিসী: ৯৪৮; মুসনাদ আহমাদ: ৪/৮৫; আবূ দাঊদ: ৭৬৪; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮০; আত তাবারানী: ১৫৬৮; সুনান বাইহাকী: ২/৩৫; হাকিম: ১/২৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৮১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صفة الصلاة»، «المشكاة» (816)، «الإرواء» (342).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عاصم العنزي: هو عاصم بن عمير العنزي، ذكره المؤلف في «الثقات» 5/ 238، وروى عنه اثنان، وترجمه البخاري في «التاريخ» 6/ 488، وابن أبي حاتم 6/ 349، فلم يذكرا فيه جرحا ولا تعديلا، وقال الذهبي في «الكاشف»: وثق، وقال الحافظ في «التقريب»: مقبول، وباقي السند رجاله رجال الشيخين، محمد شيخ ابن بشار: هو محمد بن جعفر المدني البصري المعروف بغندر، وابن جبير: هو نافع.
1780 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَاصِمٍ الْعَنَزِيِّ، عَنِ ابْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَادَخَلَ الصَّلَاةَ قَالَ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا [ثَلَاثًا] *، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا - ثَلَاثًا - سُبْحَانَ اللَّهِ بَكْرَةً وَأَصِيلًا - ثَلَاثًا - أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، مِنْ نَفْخِهِ، وَهَمْزِهِ، وَنَفْثِهِ».
رقم طبعة با وزير = (1777) قَالَ عَمْرٌو: «نَفْخُهُ: الْكِبْرُ، وَهَمْزُهُ: الْمُوتَةُ، وَنَفْثُهُ: الشِّعْرُ» [5: 12]
জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি যখন তিনি সালাত শুরু করতেন, তখন বলতেন, الله أكبر كبيراً [ثلاثاً] وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا - ثَلَاثًا - سُبْحَانَ اللَّهِ بَكْرَةً وَأَصِيلًا - ثَلَاثًا - أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ: مِنْ نَفْخِهِ وَهَمْزِهِ وَنَفْثِهِ (আল্লাহ সবচেয়ে বড় [তিনবার]), আল্লাহর জন্য অনেক অনেক প্রশংসা (তিনবার), সকাল-সন্ধায় আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি (তিনবার), আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তান থেকে; তার ওয়াসওয়াসা বা উন্মত্ততা, তার অহংকার ও তার কবিতা থেকে)।”[1] আমর রহিমাহুল্লাহ বলেন, “ هَمْزُهُ অর্থ হলো উন্মত্ততা, نَفْخُهُ হলো অহংকার আর نَفْثُهُ হলো কবিতা।”
[1] ইবনু মাজাহ: ৮০৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৮; আত তায়ালিসী: ৯৪৮; মুসনাদ আহমাদ: ৪/৮৫; আবূ দাঊদ: ৭৬৪; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮০; আত তাবারানী: ১৫৬৮; সুনান বাইহাকী: ২/৩৫; হাকিম: ১/২৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে (তিনবার) অংশটুকু বাদে বাকী অংশ সহীহ বলেছেন। (মিশকাত: ৮১৬-৮১৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره؛ دون لفظ (ثلاثا)؛ إلاَّ الذي بين المعقوفتين، فنقلته من موضعه الَّذي يليه؛ لأنَّه مَحلَّه في شاهده من حديث أبي سعيد الخدري - «صفة الصلاة»، «الإرواء» (2/ 51 - 57)، «المشكاة» (816 و 817). *قال الناشر: ساقط من «طبعة المؤسسة»، واستدركه الشيخ - بخطه -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.