সহীহ ইবনু হিব্বান
1781 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ بْنِ عَمْرٍو الْقُرَشِيُّ، بِالْبَصْرَةِ أَبُو يَزِيدَ [ص:81] الْعَدْلُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ رَقَبَةَ بْنِ مَسْقَلَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كُلُّ الصَّلَاةِ يُقْرَأُ فِيهَا، فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى مِنَّا أَخْفَيْنَا مِنْكُمْ». [1: 21]
رقم طبعة با وزير = (1778)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “প্রত্যেক সালাতে কিরা‘আত পাঠ করতে হয়। কাজেই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কিরা‘আত পাঠ শুনাতেন, আমরাও তোমাদের তা শুনাবো আর যেখানে তিনি আমাদেরকে না শুনিয়ে কিরা‘আত আস্তে পড়েছেন, আমরাও সেখানে তোমাদেরকে আস্তে পড়ে শুনাবো।”[1]
[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০৮; নাসাঈ: ২/১৬৩; সহীহ মুসলিম: ৩৯৬; আবূ আওয়ানা: ২/১২৫; সুনান বাইহাকী: ২/৪০; মুসনাদ আহমাদ: ২/২৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (762): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الواحد بن غياث: ذكره المؤلف في «الثقات»، ووثقه الخطيب، وقال أبو زرعة: صدوق، وباقي رجاله على شرط الشيخين، أبو عوانة: هو الوضاح بن عبد الله اليشكري، وعطاء هو ابن أبي رباح.
1782 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، [ص:82] عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا صَلَاةَ لِمَنْ لَا يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ». [1: 21]
رقم طبعة با وزير = (1779)
উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তির সালাত নেই, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে নাই।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৬০; সহীহ মুসলিম: ৩৯৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৫; হুমাইদী: ৩৮৬; মসুনাদ আহমাদ: ৫/৩১৪; আবূ দাঊদ: ৮২২; নাসাঈ: ২/১৩৭; ইবনু মাজাহ: ৮৩৭; দারাকুতনী: ১/৩২১; ইবনুল জারূদ: ১৮৫; আবূ আওয়ানা: ২/১২৪; সুনান বাইহাকী: ২/৩৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৮৮; দারেমী: ১/২৮৩; তাবারানী আস সাগীর: ১/৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (302)، «صحيح أبي داود» (780): ق، ويأتي بزيادة لفظة (1783). تنبيه!! رقم (1783) = (1786) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1783 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ، فَلَا يَبْصُقْ أَمَامَهُ، لِأَنَّهُ يُنَاجِي رَبَّهُ مَا دَامَ فِي صَلَاتِهِ، وَلَا عَنْ يَمِينِهِ، فَإِنَّ عَنْ يَمِينِهِ مَلَكًا، وَلَكِنْ لِيَبْصُقْ عَنْ شِمَالِهِ، أَوْ تَحْتَ رِجْلِهِ، فَيَدْفِنُهُ». [1: 21]
رقم طبعة با وزير = (1780) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ بِأَنَّ عَلَى الْمَأْمُومِ قِرَاءَةُ فَاتِحَةِ الْكِتَابِ فِي صَلَاتِهِ، إِذِ الْمُصْطَفَى [ص:84] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَ أَنَّ الْمُصَلِّيَ يُنَاجِي رَبَّهُ، وَالْمُنَاجَاةُ لَا تَكُونُ إِلَّا بِنُطْقِ الْخَطَّابِ دُونَ التَّسْبِيحِ وَالتَّكْبِيرِ وَالسُّكُوتِ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে দন্ডায়মান হবে, তখন সে যেন তার সামনে থুথু না ফেলে। কেননা যতক্ষন সে সালাতে থাকে, ততক্ষন সে তার প্রভুর সাথে গোপন আলাপে নিয়োজিত থাকে এবং ডান দিকেও থুথু ফেলবে না, কেননা তার ডান দিকে ফেরেস্তা থাকেন। বরং সে যেন বাম দিকে থুথু ফেলে অথবা তার বাম পায়ে নিচে রেখে তা তার মাটিতে পুতে দিবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এটা স্পষ্ট বর্ণনা রয়েছে যে, মুক্তাদীদের জন্য সালাতে সূরা ফাতিহা পাঠ করা আবশ্যক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন যে, মুসল্লী ব্যক্তি তার প্রভুর সাথে গোপন আলাপে লিপ্ত হয়। আর গোপন আলাপ তাসবীহ, তাকবীর ছাড়াও চুপ না থেকে জবান ব্যবহার করে হয়ে থাকে।”
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৮৬; মুসনাদ আহমাদ: ২/৩১৮; সহীহ আল বুখারী: ৪১৬; সুনান বাইহাকী: ২/২৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৯০; সহীহ মুসলিম: ৫৫০; আবূ আওয়ানা: ১/৪০৩; সুনান বাইহাকী: ২/২৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1062 و 1223).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري- وإن كان كثير الأوهام- قد توبع عليه، وباقي رجاله ثقات على شرط الشيخين.
1784 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ، فَهِيَ خِدَاجٌ، فَهِيَ خِدَاجٌ، غَيْرُ تَمَامٍ» فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، إِنِّي أَحْيَانًا أَكُونُ وَرَاءَ الْإِمَامِ، قَالَ: فَغَمَزَ ذِرَاعِي، وَقَالَ: اقْرَأْ بِهَا يَا فَارِسِيُّ فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، فَنِصْفُهَا لِي، وَنِصْفُهَا لِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ»، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَءُوا يَقُولُ الْعَبْدُ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، يَقُولُ اللَّهُ: حَمِدَنِي عَبْدِي، يَقُولُ الْعَبْدُ {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، يَقُولُ اللَّهُ: أَثْنَى عَلَيَّ عَبْدِي، يَقُولُ الْعَبْدُ {مَالِكِ يَوْمِ الدِّينِ}، يَقُولُ اللَّهُ: مَجَّدَنِي عَبْدِي، وَهَذِهِ الْآيَةُ بَيْنِي وَبَيْنَ عَبْدِي، يَقُولُ الْعَبْدُ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5]، فَهَذِهِ الْآيَةُ بَيْنِي وَبَيْنَ عَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ، يَقُولُ الْعَبْدُ: {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ، صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ، غَيْرِ [ص:85] الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، فَهَؤُلَاءِ لِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ». [1: 21]
رقم طبعة با وزير = (1781)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন সালাত আদায় করে, যাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না, সেটি অসম্পন্ন, সেটি অসম্পন্ন; অসম্পন্ন।“ অধঃস্তন রাবী বলেন, “আমি বললাম, “হে আবূ হুরাইরা (রাদ্বিয়াল্লাহু আনহু), আমি কোন কোন সময় ইমামের পেছনে থাকি (তখন আমি কিভাবে সূরা ফাতিহা পড়বো)?” তখন তিনি আমার বাহুতে খোঁচা দিয়ে বললেন, হে পারস্যের অধিবাসী ব্যক্তি, তুমি তা মনে মনে পড়বে। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহান আল্লাহ বলেছেন, “আমি সালাতকে (সূরা ফাতিহাকে) আমার ও আমার বান্দার মাঝে অর্ধেক করে ভাগ করে নিয়েছি। কাজেই অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। আর আমার বান্দার জন্য তা-ই রয়েছে, যা সে চেয়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কিরা‘আত পাঠ করো। বান্দা যখন বলে, الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রভু), তখন আল্লাহ বলেন, حَمِدَنِي عَبْدِي (আমার বান্দা আমার প্রশংসা করলো।বান্দা যখন বলে, (সর্বদয়ালূ, সবিশেষ করুণাময়), তখন আল্লাহ বলেন, (আমার বান্দা আমার গুণকীর্তন করলো), বান্দা যখন বলে, (প্রতিফল দিবসের মালিক), তখন আল্লাহ বলেন, (আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করেছে), এই আয়াত আমার ও আমার বান্দার মাঝে। বান্দা বলে, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (আমরা কেবল আপনারই উপাসনা করি এবং কেবল আপনার কাছেই সাহায্য চাই), (তখন আল্লাহ বলেন,) এই আয়াত আমার ও আমার বান্দার মাঝে। আর আমার বান্দার জন্য চাই রয়েছে, যা সে চেয়েছে।” বান্দা বলে, اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (আপনি আমাদেরকে সোজা-সঠিক পথ প্রদর্শন করুন; তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন; তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট), (তখন আল্লাহ বলেন,) এসব আমার বান্দার জন্য, আর আমার বান্দার জন্য চাই রয়েছে, যা সে চেয়েছে।”[1]
[1] বাগাবী; ৫৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৪-৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৬৮; মুসনাদ আহমাদ: ২/৪৬০; সহীহ মুসলিম: ৩৯৫; আবূ দাঊদ: ৮২১; নাসাঈ: ২/২১৫-২১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৫; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৩; আবূ আওয়ানা: ২/১২৬; সুনান বাইহাকী: ২/৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০২; আত তায়ালিসী: ২৫৬১; ইবনু মাজাহ: ৮৩৮; তিরমিযী: ২৯৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (502)، و «صحيح أبي داود» (779): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
1785 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ الْيَشْكُرِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي مَكْحُولٌ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ - وَكَانَ يَسْكُنُ إِيلِيَاءَ - عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ، فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا انْصَرَفَ: قَالَ: «إِنِّي لَأَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ» قَالَ: قُلْنَا: أَجَلْ يَا رَسُولَ اللَّهِ، هَذَا، قَالَ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا». [1: 21]
رقم طبعة با وزير = (1782)
উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন, অতঃপর তাঁর উপর কিরা‘আত পাঠ করা কঠিন হয়ে যায়, যখন তিনি সালাম ফেরান, তখন বলেন, “নিশ্চয়ই আমার মনে হয় তোমরা ইমামের পিছনে কিরা‘আত পাঠ করো।” রাবী বলেন, “আমরা বললাম, “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন তিনি বলেন, “তোমরা কিরা‘আত পাঠ করবে না, তবে সূরা ফাতিহা পাঠ ব্যতীত। কেননা ঐ ব্যক্তির সালাত হয় না, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না।”[1]
[1] দারাকুতনী: ১/৩১৮; মুস্তাতাদরাকে হাকিম: ১/২৩৮; ইমাম বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৩৭ পৃষ্ঠা; আবূ দাঊদ: ৮২৩; তিরমিযী: ৩১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৪৬, ১৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (146 - 148).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فقد صرح ابن إسحاق بالتحديث.
1786 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ فَصَاعِدًا». [1: 21]
رقم طبعة با وزير = (1783) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَبَرِ مَكْحُولٍ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ»، لَفْظَةُ زَجَرَ مُرَادٌ بِهَا ابْتِدَاءُ أَمْرٍ مُسْتَأْنَفٍ، وَقَوْلُهُ: «فَصَاعِدًا»، تَفَرَّدَ بِهِ مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، دُونَ أَصْحَابِهِ.
উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তির সালাত নেই, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা সাথে আরো কিছু পাঠ করে নাই।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মাকহুলের হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমরা কিরা‘আত পাঠ করবে না, তবে সূরা ফাতিহা পাঠ ব্যতীত” এটি এমন শব্দরুপ, যার দ্বারা উদ্দেশ্য হলো নতুন করে এরকম না করা।” হাদীসের ভাষ্য (আরো কিছু) এই অংশটুকু ইমাম যুহরী রহিমাহুল্লাহর ছাত্রদের মাঝে কেবল মা‘মার এককভাবে বর্ণনা করেছেন।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৬০; সহীহ মুসলিম: ৩৯৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৫; হুমাইদী: ৩৮৬; মসুনাদ আহমাদ: ৫/৩১৪; আবূ দাঊদ: ৮২২; নাসাঈ: ২/১৩৭; ইবনু মাজাহ: ৮৩৭; দারাকুতনী: ১/৩২১; ইবনুল জারূদ: ১৮৫; আবূ আওয়ানা: ২/১২৪; সুনান বাইহাকী: ২/৩৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৮৮; দারেমী: ১/২৮৩; তাবারানী আস সাগীর: ১/৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (1779). تنبيه!! رقم (1779) = (1782) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري: تقدم غير مرة أنه يهم كثيرا، لكنه متابع عليه، وباقي رجاله رجال الشيخين.
1787 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، بِوَاسِطٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، وَبُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، وَأَخْبَرَنَا جَعْفَرٌ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ الزُّرَقِيِّ، أَحْسَبُهُ عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: جَاءَ رَجُلٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، فَصَلَّى قَرِيبًا مِنْهُ، ثُمَّ انْصَرَفَ إِلَيْهِ، فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعِدْ صَلَاتَكَ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، قَالَ: فَرَجَعَ، فَصَلَّى نَحْوًا مِمَّا صَلَّى، ثُمَّ انْصَرَفَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعِدْ صَلَاتَكَ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ أَصْنَعُ؟ فَقَالَ: «إِذَا اسْتَقْبَلْتَ الْقِبْلَةَ، فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ، ثُمَّ اقْرَأْ بِمَا شِئْتَ، فَإِذَا رَكَعْتَ، فَاجْعَلْ رَاحَتَيْكَ عَلَى رُكْبَتَيْكَ، وَامْدُدْ ظَهْرَكَ، فَإِذَا رَفَعْتَ رَأْسَكَ، فَأَقِمْ صُلْبَكَ حَتَّى تَرْجِعَ الْعِظَامُ إِلَى مَفَاصِلِهَا، [ص:89] فَإِذَا سَجَدْتَ، فَمَكِّنْ سُجُودَكَ، فَإِذَا رَفَعْتَ رَأْسَكَ، فَاجْلِسْ عَلَى فَخِذِكَ الْيُسْرَى، ثُمَّ اصْنَعْ ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ». قَالَ جَعْفَرٌ: لَفْظُ الْخَبَرِ لِمُحَمَّدِ بْنِ عَمْرٍو [1: 21]
رقم طبعة با وزير = (1784)
আবূ হুরাইরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল এমন অবস্থায় যে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করে তাঁর কাছে এসে তাঁকে সালাম দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, “তুমি পুনরায় সালাত আদায় কর। কেননা তুমি সালাত আদায় করনি। ” রাবী বলেন, “অতঃপর তিনি ফিরে যান এবং প্রায় আগের মতোই সালাত আদায় করেন, তারপর তাঁর কাছে এসে আবার সালাম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, “তুমি পুনরায় সালাত আদায় কর। কারণ তুমি সালাত আদায় করনি।” অতঃপর সে ব্যক্তি বললেন, ‘হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে সালাত আদায় করবো? (অনুগ্রহ করে আপনি আমাকে সালাত শিখিয়ে দিন।) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যখন তুমি কিবলামুখী হয়ে দাঁড়াবে, তখন তুমি তাকবীর বলবে। তারপর তুমি উম্মুল কুরআন বা সূরা ফাতিহা পড়বে। তারপর তোমার যা পড়তে ইচ্ছা হয়, তা-ই পড়বে। অতঃপর যখন তুমি রুকূ‘ করবে, তখন তোমার দুই হাতের তালূ তোমার দুই হাটুর উপর রাখবে, তোমার পিঠকে সম্প্রসারিত রাখবে। তারপর যখন মাথা তুলবে, তখন তোমার পৃষ্ঠদেশকে সোজা করবে, যাতে প্রত্যেকটি হাড় স্বস্থানে ফিরে যায়।যখন তুমি সাজদা করবে, তখন মজবূতভাবে সাজদা করবে। অতঃপর যখন তুমি সাজদা থেকে মাথা তুলে তখন তুমি বাম উরুর উপর বসবে। তারপর প্রতিটি রাকা‘আতে ঠিক এভাবেই যাবতীয় কাজ সম্পন্ন করবে।”[1] জা‘ফার রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের শব্দগুলো মুহাম্মাদ বিন আমর রহিমাহুল্লাহর।”
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭৩৯; মুসনাদ আহমাদ: ৪/৩৪০; আবূ দাঊদ: ৮৫৭; তিরমিযী: ৩০২; নাসাঈ: ২/১৯৩; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩২; মুশকিলুল আসার: ৪/৩৮৬; তাবারানী: ৪৫২১; সুনান বাইহাকী: ২/১৩৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৪৫; হাকিম: ১/২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৪৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (1/ 321 - 322)، «صحيح أبي داود» (747).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، ابن عجلان- وهو محمد: وثقه أحمد، وابن معين وغيرهما، وأخرج له مسلم غير ما حديث في المتابعات، وقد تابعه عليه محمد بن عمرو في الطريق الثاني عند المصنف، وباقي رجاله رجال الصحيح.
1788 - أَخْبَرَنَا أَبُو قُرَيْشٍ مُحَمَّدُ بْنُ جُمُعَةَ الْأَصَمُّ الْحَافِظُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، [ص:90] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ، فَهِيَ خِدَاجٌ، كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ، فَهِيَ خِدَاجٌ، كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ، فَهِيَ خِدَاجٌ». [1: 21]
رقم طبعة با وزير = (1785)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এমন প্রত্যেক সালাত যাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না, সেটি অসম্পূর্ণ, এমন প্রত্যেক সালাত যাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না, সেটি অসম্পূর্ণ, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না তা অসম্পূর্ণ।”[1]
[1] বাগাবী; ৫৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৪-৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৬৮; মুসনাদ আহমাদ: ২/৪৬০; সহীহ মুসলিম: ৩৯৫; আবূ দাঊদ: ৮২১; নাসাঈ: ২/২১৫-২১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৫; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৩; আবূ আওয়ানা: ২/১২৬; সুনান বাইহাকী: ২/৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০২; আত তায়ালিসী: ২৫৬১; ইবনু মাজাহ: ৮৩৮; তিরমিযী: ২৯৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (1781). تنبيه!! رقم (1781) = (1784) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو حديث صحيح، سعد بن سعيد بن قيس بن عمرو الأنصاري، أخو يحيى بن سعيد: قال ابن سعد: كان ثقة قليل الحديث، وذكره المؤلف في «الثقات» 6/ 379، وقال: كان يخطئ، لم يفحش خطؤه، فلذلك سلكناه مسلك العدول، وقال ابن عدي: له أحاديث صالحة تقرب من الاستقامة، ولا أرى بحديثه بأسا بمقدار ما يرويه، وضعفه الإمام أحمد، وقال النسائي: ليس بالقوي، وضعفه ابن معين في رواية، وقال في رواية أخرى: صالح، وأخرج له مسلم في «صحيحه» حديث: «من صام رمضان، وأتبعه ستا من شوال»، وقال الذهبي في «الكاشف»: صدوق، وقد تابعه على حديثه هذا غير واحد من الثقات، وباقي رجاله ثقات.
1789 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ» قُلْتُ: وَإِنْ كُنْتُ خَلْفَ الْإِمَامِ؟ قَالَ: فَأَخَذَ بِيَدِي، وَقَالَ: «اقْرَأْ فِي نَفْسِكَ». [21: 1]
رقم طبعة با وزير = (1786) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمْ يَقُلْ فِي خَبَرِ الْعَلَاءِ هَذَا: «لَا تُجْزِئُ صَلَاةٌ» إِلَّا شُعْبَةُ، وَلَا عَنْهُ إِلَّا وَهْبُ بْنُ جَرِيرٍ، وَمُحَمَّدُ بْنُ كَثِيرٍ وَقَالَ: «هَذِهِ الْأَخْبَارُ مِمَّا ذَكَرْنَا فِي كِتَابِ شَرَائِطِ الْأَخْبَارِ [ص:92] أَنَّ خِطَابَ الْكِتَابِ قَدْ يَسْتَقِلَّ بِنَفْسِهِ فِي حَالَةٍ دُونَ حَالَةٍ حَتَّى يُسْتَعْمَلَ عَلَى عُمُومِ مَا وَرَدَ الْخَطَّابُ فِيهِ، وَقَدْ لَا يَسْتَقِلَّ فِي بَعْضِ الْأَحْوَالِ حَتَّى يُسْتَعْمَلَ عَلَى كَيْفِيَّةِ اللَّفْظِ الْمُجْمَلِ الَّذِي هُوَ مُطْلَقُ الْخِطَابِ فِي الْكِتَابِ، دُونَ أَنْ تُبَيِّنَهَا السُّنَنُ، وَسُنَنُ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهَا مُسْتَقِلَّةٌ بِأَنْفُسِهَا، لَا حَاجَةَ بِهَا إِلَى الْكِتَابِ، الْمُبَيِّنَةُ لِمُجْمَلِ الْكِتَابِ، وَالْمُفُسِّرَةُ لِمُبْهَمِهِ، قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: {وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ} [النحل: 44] فَأَخْبَرَ جَلَّ وَعَلَا أَنَّ الْمُفَسِّرَ لِقَوْلِهِ: {أَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ} [البقرة: 43]، وَمَا أَشَبْهَهَا مِنْ مُجْمَلِ الْأَلْفَاظِ فِي الْكِتَابِ رَسُولُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمُحَالٌ، أَنْ يَكُونَ الشَّيْءُ الْمُفَسَّرُ لَهُ الْحَاجَةُ إِلَى الشَّيْءِ الْمُجْمَلِ، وَإِنَّمَا الْحَاجَةُ تَكُونُ لِلْمُجْمَلِ إِلَى الْمُفَسَّرِ، ضِدَّ قَوْلِ مَنْ زَعَمَ أَنَّ السُّنَنَ يَجِبُ عَرْضُهَا عَلَى الْكِتَابِ، فَأَتَى بِمَا لَا يُوَافِقُهُ الْخَبَرُ، وَيَدْفَعُ صِحَّتَهُ النَّظَرُ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ সালাত শুদ্ধ হয় না, যাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না।” অধঃস্তন রাবী বলেন, “আমি বললাম, “আর যদি আমি ইমামের পেছনে থাকি?” তখন তিনি আমার হাত ধরলেন এবং বললেন, “তুমি মনে মনে পড়বে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সালাত শুদ্ধ হয় না” বলার হাদীসে এই কথা ইমাম শু‘বাহ ছাড়া আর কেউ বলেননি এবং ইমাম শু‘বাহ থেকে ওয়াহাব বিন জারীর এবং মুহাম্মাদ বিন কাসীর ছাড়া আর কেউ হাদীসটি বর্ণনা করেননি।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ আরো বলেন, “شَرَائِطِ الْأَخْبَارِ কিতাবে যেমনটা আমরা বর্ণনা করেছি যে, কুর‘আনের হুকুমগুলো কখনো স্বয়ং সম্পূর্ণ হয়, আর কখনো স্বয়ং সম্পূর্ণ হয় না, এমনকি কোন কোন সময় এমন স্বয়ংসম্পূর্ণ হয় যে, কুরআনের কিছু কিছু হুকুম যেভাবে আম বা সাধারণভাবে বর্ণিত হয়, সেভাবে সাধারণভাবেই প্রয়োগ হয়। আবার কোন কোন সময় স্বয়ং সম্পূর্ণ হয় না, এমনকি কিছু হুকুম ব্যাখ্যাহীন শব্দ ব্যবহারের ন্যায় ব্যবহৃত হয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তথা হাদীস সেসবের ব্যাখ্যা করেছে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমস্ত সুন্নাত তথা হাদীস স্বয়ংসম্পূর্ণ, সেসবের ব্যাখ্যার জন্য কুরআনের শরনাপন্ন হওয়ার প্রয়োজন পড়ে না, বরং হাদীস কুরআনের দ্বর্থবোধক, ব্যাখ্যাহীন হুকুমের ব্যাখ্যা প্রদান করে। মহান আল্লাহ বলেছেন, وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لَتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ (আর আমরা আপনার প্রতি যিকর অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষের কাছে ব্যাখ্যা করতে পারেন, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। -সূরা নাহল: ৪৪) কাজেই মহান আল্লাহ জানিয়ে দিলেন যে, أَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ( তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো।–সূরা বাকারাহ: ৪৩) এবং এই জাতীয় যত ব্যাখ্যাহীন হুকুম কুরআনে রয়েছে, এসবের ব্যাখ্যাকারী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা একেবারেই অসম্ভব যে, কোন ব্যাখ্যাকৃত জিনিস ব্যাখ্যাহীন জিনিসের মুখাপেক্ষী হবে। বরং ব্যাখ্যাহীন জিনিসের প্রয়োজন ব্যাখ্যাকৃত জিনিসের শরনাপন্ন হওয়া। এটা ঠিক তার কথার বিপরীত যে ব্যক্তি বলে যে, হাদীসসমূহকে কুরআনের সামনে পেশ করা আবশ্যক। এভাবে সে এমন কিছু নিয়ে আসে, যা হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মানুষের বিবেক-বুদ্ধিও তার বিশুদ্ধতাকে প্রতিহত করে।”
[1] বাগাবী; ৫৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৪-৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৬৮; মুসনাদ আহমাদ: ২/৪৬০; সহীহ মুসলিম: ৩৯৫; আবূ দাঊদ: ৮২১; নাসাঈ: ২/২১৫-২১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৫; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৩; আবূ আওয়ানা: ২/১২৬; সুনান বাইহাকী: ২/৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০২; আত তায়ালিসী: ২৫৬১; ইবনু মাজাহ: ৮৩৮; তিরমিযী: ২৯৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م نحوه - انظر (1781). تنبيه!! رقم (1781) = (1784) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح.
1790 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: «أَمَرَنَا نَبِيُّنَا، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ نَقْرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَمَا تَيَسَّرَ». [1: 46]
رقم طبعة با وزير = (1787) [ص:93] قَالَ أَبُو حَاتِمٍ: «الْأَمْرُ بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ فِي الصَّلَاةِ أَمْرُ فَرْضٍ، قَامَتِ الدَّلَالَةُ مِنْ أَخْبَارٍ أُخَرَ عَلَى صِحَّةِ فَرْضِيَّتِهِ، ذَكَرْنَاهَا فِي غَيْرِ مَوْضِعٍ مِنْ كُتُبِنَا وَالْأَمْرُ بِقِرَاءَةِ مَا تَيَسَّرَ غَيْرِ فَرْضٍ، دَلَّ الْإِجْمَاعُ عَلَى ذَلِكَ»
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সূরা ফাতিহা এবং যা পড়া আমাদের জন্য সহজ হয়, তা পড়তে আদেশ করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সালাতে সূরা ফাতিহা পড়ার নির্দেশটি ফরয নির্দেশক আদেশ, এটি ফরয হওয়ার বিষয়টি অন্যান্য দলীলের মাধ্যমে প্রতিষ্ঠিত, যা আমাদের কিতাবের অনেক জায়গায় বর্ণনা করেছি। আর সূরা ফাতিহা ব্যতীত অন্য যা পাঠ করা সহজ তা সালাতে পাঠ করা ফরয নয়, এই ব্যাপারে ইজমা রয়েছে।”
[1] হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (777).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو خيثمة: هو زهير بن حرب، وهمام: هو ابن يحيى بن دينار العوذي البصري، وأبو نضرة: اسمه المنذر بن مالك قَطَعَةَ العبدي
1791 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مَيْمُونٍ، قَالَ: سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ، يَقُولُ: [ص:94] سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْرُجْ، فَنَادِ فِي النَّاسِ: أَنْ لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ فَمَا زَادَ». [3: 10]
رقم طبعة با وزير = (1788)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বাইরে যাও এবং মানুষদের উদ্দেশ্যে ঘোষনা দাও এই মর্মে যে, সূরা ফাতিহা এবং তার আরো অতিরিক্ত কিছু পাঠ ব্যতীত সালাত শুদ্ধ হয় না।”[1]
[1] আবূ দাঊদ: ৮১৯; মুসনাদ আহমাদ: ২/৪২৮; দারাকুতনী: ১/৩২১; হাকিম: ১/১৩৯; সুনান বাইহাকী: ২/৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান হওয়ার উপযুক্ত বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (778).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قابل للتحسين، جعفر بن ميمون: هو التميمي الأنماطي، روى له أصحاب السنن، وذكره المؤلف في «الثقات» 6/ 135، واختلف فيه قول ابن معين، فقال: ليس بذاك، وقال في موضع آخر: صالح، وقال مرة: ليس بثقة، وقال أبو حاتم: صالح، وقال الحاكم في "المستدرك": هو من ثقات البصريين، وذكره ابن شاهين في "الثقات" ص 86، وقال النسائي: ليس بالقوي، وقال الدارقطني: يعتبر به، وقال ابن عدي في "الكامل" 2/ 562: ليس بكثير الرواية، وقد حدث عنه الثقات مثل سعيد بن أبي عروبة، وجماعة من الثقات، ولم أر بأحاديثه نكرة، وأرجو أنه لا بأس به، ويكتب حديثه في الضعفاء، وقال العقيلي في "الضعفاء" ص 190 بعد أن أورد حديثه هذا: لا يتابع عليه، وفي "التقريب": صدوق يخطئ، وباقي الإسناد رجاله ثقات رجال الشيخين، أبو عثمان النهدي: هو عبد الرحمن بن ملّ.
1792 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، ويَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ مَكْحُولٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ، فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «تَقْرَءُونَ خَلْفِي؟ » قُلْنَا: نَعَمْ، قَالَ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا». [3: 10]
رقم طبعة با وزير = (1789)
উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন, অতঃপর তাঁর উপর কিরা‘আত পাঠ করা কঠিন হয়ে যায়, যখন তিনি সালাম ফেরান, তখন বলেন, “তোমরা ইমামের পিছনে কিরা‘আত পাঠ করো?” রাবী বলেন, “আমরা বললাম, “জ্বী, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলেন, “তোমরা কিরা‘আত পাঠ করবে না, তবে সূরা ফাতিহা পাঠ ব্যতীত। কেননা ঐ ব্যক্তির সালাত হয় না, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না।”[1]
[1] দারাকুতনী: ১/৩১৮; মুস্তাতাদরাকে হাকিম: ১/২৩৮; ইমাম বাইহাকী, আল কিরা‘আত খলফাল ইমাম: ৩৭ পৃষ্ঠা; আবূ দাঊদ: ৮২৩; তিরমিযী: ৩১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৪৬, ১৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر (1782). تنبيه!! رقم (1782) = (1785) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فقد صرح ابن إسحاق بالتحديث من مكحول عند المصنف (1785).
1793 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: [ص:96] حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ فَصَاعِدًا». [2: 81]
رقم طبعة با وزير = (1790)
উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তির সালাত নেই, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা সাথে আরো কিছু পাঠ করে নাই।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৬০; সহীহ মুসলিম: ৩৯৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৫; হুমাইদী: ৩৮৬; মসুনাদ আহমাদ: ৫/৩১৪; আবূ দাঊদ: ৮২২; নাসাঈ: ২/১৩৭; ইবনু মাজাহ: ৮৩৭; দারাকুতনী: ১/৩২১; ইবনুল জারূদ: ১৮৫; আবূ আওয়ানা: ২/১২৪; সুনান বাইহাকী: ২/৩৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৮৮; দারেমী: ১/২৮৩; তাবারানী আস সাগীর: ১/৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (1783). تنبيه!! رقم (1783) = (1786) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر (1786).
1794 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ» قُلْتُ: فَإِنْ كُنْتُ خَلْفَ الْإِمَامِ؟ قَالَ: فَأَخَذَ بِيَدِي، وَقَالَ: «اقْرَأْ فِي نَفْسِكَ». [2: 92]
رقم طبعة با وزير = (1791)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ সালাত শুদ্ধ হয় না, যাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না।” অধঃস্তন রাবী বলেন, “আমি বললাম, “আর যদি আমি ইমামের পেছনে থাকি?” তখন তিনি আমার হাত ধরলেন এবং বললেন, “তুমি মনে মনে পড়বে।”[1]
[1] বাগাবী; ৫৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৪-৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৬৮; মুসনাদ আহমাদ: ২/৪৬০; সহীহ মুসলিম: ৩৯৫; আবূ দাঊদ: ৮২১; নাসাঈ: ২/২১৫-২১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৫; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৩; আবূ আওয়ানা: ২/১২৬; সুনান বাইহাকী: ২/৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০২; আত তায়ালিসী: ২৫৬১; ইবনু মাজাহ: ৮৩৮; তিরমিযী: ২৯৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م انظر (1781). تنبيه!! رقم (1781) = (1784) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر (1789).
1795 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، [ص:97] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ، فَهِيَ خِدَاجٌ» قُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، إِنِّي أَحْيَانًا أَكُونُ وَرَاءَ الْإِمَامِ، قَالَ: «يَا ابْنَ الْفَارِسِيِّ، اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ» فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: «قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، فَنِصْفُهَا لِي، وَنِصْفُهَا لِعَبْدِي، وَلِعَبْدِي مَا شَاءَ، يَقُومُ عَبْدِي فَيَقُولُ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، يَقُولُ اللَّهُ: حَمِدَنِي عَبْدِي، فَيَقُولُ {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، فَيَقُولُ اللَّهُ: أَثْنَى عَلَيَّ عَبْدِي، فَيَقُولُ {مَالِكِ يَوْمِ الدِّينِ}، فَيَقُولُ: مَجَّدَنِي عَبْدِي، فَهَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي، {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5]، إِلَى آخِرِ السُّورَةِ، فَهَؤُلَاءِ لِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ». [3: 23]
رقم طبعة با وزير = (1792)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন সালাত আদায় করে, যাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না, সেটি অসম্পন্ন, সেটি অসম্পন্ন; অসম্পন্ন।“ অধঃস্তন রাবী বলেন, “আমি বললাম, “হে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু, আমি কোন কোন সময় ইমামের পেছনে থাকি (তখন আমি কিভাবে সূরা ফাতিহা পড়বো)?” তখন তিনি আমার বাহুতে খোঁচা দিয়ে বললেন, হে পারস্যের অধিবাসী ব্যক্তি, তুমি তা মনে মনে পড়বে। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহান আল্লাহ বলেছেন, “আমি সালাতকে (সূরা ফাতিহাকে) আমার ও আমার বান্দার মাঝে অর্ধেক করে ভাগ করে নিয়েছি। কাজেই অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। আর আমার বান্দার জন্য তা-ই রয়েছে, যা সে চেয়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কিরা‘আত পাঠ করো। বান্দা যখন বলে, الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রভু), তখন আল্লাহ বলেন, حَمِدَنِي عَبْدِي (আমার বান্দা আমার প্রশংসা করলো।বান্দা যখন বলে, (সর্বদয়ালূ, সবিশেষ করুণাময়), তখন আল্লাহ বলেন, (আমার বান্দা আমার গুণকীর্তন করলো), বান্দা যখন বলে, (প্রতিফল দিবসের মালিক), তখন আল্লাহ বলেন, (আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করেছে), এই আয়াত আমার ও আমার বান্দার মাঝে। বান্দা বলে, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (আমরা কেবল আপনারই উপাসনা করি এবং কেবল আপনার কাছেই সাহায্য চাই), (তখন আল্লাহ বলেন,) এই আয়াত আমার ও আমার বান্দার মাঝে। আর আমার বান্দার জন্য চাই রয়েছে, যা সে চেয়েছে।” বান্দা বলে, اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (আপনি আমাদেরকে সোজা-সঠিক পথ প্রদর্শন করুন; তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন; তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট), (তখন আল্লাহ বলেন,) এসব আমার বান্দার জন্য, আর আমার বান্দার জন্য চাই রয়েছে, যা সে চেয়েছে।”[1]
[1] বাগাবী; ৫৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৪-৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৬৮; মুসনাদ আহমাদ: ২/৪৬০; সহীহ মুসলিম: ৩৯৫; আবূ দাঊদ: ৮২১; নাসাঈ: ২/২১৫-২১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৫; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৩; আবূ আওয়ানা: ২/১২৬; সুনান বাইহাকী: ২/৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০২; আত তায়ালিসী: ২৫৬১; ইবনু মাজাহ: ৮৩৮; তিরমিযী: ২৯৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (1781). تنبيه!! رقم (1781) = (1784) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد العزيز بن محمد هو الدراوردي.
1796 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، [ص:98] عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ: {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]، قَالَ: «نَزَلَتْ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُخْتَفِي، بِمَكَّةَ، فَكَانَ إِذَا صَلَّى بِأَصْحَابِهِ، رَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ، وَكَانَ الْمُشْرِكُونَ إِذَا سَمِعُوا، سَبُّوا الْقُرْآنَ، وَمَنْ أَنْزَلَهُ، وَمَنْ جَاءَ بِهِ»، فَقَالَ اللَّهُ لِنَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ} [الإسراء: 110]، «أَيْ: بِقِرَاءَتِكَ، فَيَسْمَعَ الْمُشْرِكُونَ، فَيَسُبُّوا الْقُرْآنَ»، {وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110] عَنْ أَصْحَابِكَ فَلَا تُسْمِعُهُمْ {وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا} [الإسراء: 110]. [3: 23]
رقم طبعة با وزير = (1793)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর বাণী, وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا (আপনার সালাতে আওয়াজ উঁচু করবে না, আবার ক্ষীণও করবে করবে না।– সূরা ইসরা: ১১০), আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আয়াতটি নাযিল হয় এমন অবস্থায় যে সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় আত্নগোপনে ছিলেন। অতঃপর যখন তিনি তাঁর সাহাবীদের নিয়ে সালাত আদায় করতেন, তখন সালাতে কুরআন পাঠ উচ্চ আওয়াজে করতেন। আর মুশরিকরা যখন কুরআন পাঠ শুনতো, তখন তারা কুরআন, কুরআন অবতীর্ণকারী এবং কুরআন আনয়নকারী ফেরেস্তাকে গালমন্দ করতো, তখন আল্লাহ তা‘আলা তাঁর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ (আপনার সালাতে আওয়াজ উঁচু করবে না।– সূরা ইসরা: ১১০) অর্থাৎ কিরা‘আতে আওয়াজ এতো উঁচু করবেন না যে, মুশরিকরা শুনে গালমন্দ করতে পারে। وَلَا تُخَافِتْ بِهَا (আবার আওয়াজ ক্ষীণও করবে না।– সূরা ইসরা: ১১০) অর্থাৎ আপনার কিরা‘আতের আওয়াজ এতোটা ক্ষীণ করবেন না যে, আপনার সাথীরা তা শুনতে পাবে না। وَابْتَغِ بين ذلك سبيلاً (বরং আপনি উভয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করবেন। -সূরা ইসরা: ১১০)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৮৭; সহীহ আল বুখারী: ৪৭২২; নাসাঈ: ২/১৭-১৭৮; সহীহ মুসলিম: ৪৪৬; তিরমিযী: ৩১৪৫; আবূ আওয়ানা: ২/১২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৯৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد صرح ابن هشيم بالتحديث، يعقوب الدورقي: هو يعقوب بن إبراهيم بن كثير، وأبو بشر: هو جعفر بن إياس.
1797 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ: أَخْبَرَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ، قَالَ: «صَلَّيْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، ثُمَّ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ، حَتَّى إِذَا بَلَغَ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] قَالَ: آمِينَ، وَقَالَ النَّاسُ: آمِينَ، فَلَمَّا رَكَعَ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ، قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ قَالَ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ سَجَدَ، فَلَمَّا رَفَعَ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، فَلَمَّا سَجَدَ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، فَلَمَّا رَفَعَ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ اسْتَقْبَلَ قَائِمًا مَعَ التَّكْبِيرِ، فَلَمَّا قَامَ مِنَ الثِّنْتَيْنِ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، فَلَمَّا سَلَّمَ، قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 4]
رقم طبعة با وزير = (1794)
নু‘আইম আল মুজমির রহিমাহুল্লাহ বলেন, আমি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করেছি, অতঃপর তিনি পড়লেন, بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (সর্বদয়ালূ, সবিশেষ করুণাময় আল্লাহর নামে শুরু করছি।) তারপর তিনি সূরা ফাতিহা পড়েন, অতঃপর যখন তিনি غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (তাদের পথ নয় যারা অভিশপ্ত আর যারা পথভ্রষ্ট। -সূরা ফাতিহা: ৭), তখন তিনি বলেন, آمِينَ “(আপনি কবূল করুন), আর লোকজনও বলেন, آمِينَ “(আপনি কবূল করুন), অতঃপর যখন তিনি রুকূ‘ করেন, তখন বলেন اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়), অতঃপর যখন তিনি রুকূ‘ থেকে মাথা উত্তলন করেন, তখন বলেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে ব্যক্তি তাঁর প্রশংসা করে), তারপর ‘আল্লাহু আকবার’ বলেন অতঃপর সাজদায় যান, তারপর যখন সাজদা থেকে মাথা উত্তলন করেন, তখন ‘আল্লাহু আকবার’ বলেন। তারপর তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যান। যখন তিনি দ্বিতীয় রাকা‘আত থেকে দাঁড়াতেন, তখন ‘আল্লাহু আকবা ‘ বলেন। অতঃপর যখন সালাম ফেরান, তখন বলেন, “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ সালাত আদায়কারী।”[1]
[1] নাসাঈ: ২/১৩৪; সুনান বাইহাকী: ২/৫৮; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮৪; হাকিম: ১/২৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯৯; মুসনাদ আহমাদ: ২/৪৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীক আলা ইবনু খুযাইমাহ : ৪৯৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق على ابن خزيمة» (499).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، خالد بن يزيد: هو الجمحي، أبو عبد الرحمن المصري، ونُعيم المُجمر: هو نعيم بن عبد الله المدني.
1798 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى، بِصَيْدَا، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هِشَامِ بْنِ أَبِي خَيْرَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، وَسَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]». [5: 34]
رقم طبعة با وزير = (1795)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর, উমার, উসমান রাদ্বিয়াল্লাহু আনহুম কিরা‘আত শুরু করতেন الحمد لله رب العالمين (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রভু) এই আয়াতের মাধ্যমে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১০১; নাসাঈ: ২/১৩৫; আবূ আওয়ানা: ১/১২২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮; আবূ দাঊদ: ৭৮২; দারেমী: ১/২৮৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৫; হুমাইদী: ১১৯৯; ইবনু মাজাহ: ৪৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৮১; সুনান বাইহাকী: ২/৫০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৭৫১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (751): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن هشام بن خيرة: ثقة أخرج له أبو داود، والنسائي، ومن فوقه على شرطهما.
1799 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي غَيْلَانَ الثَّقَفِيُّ، وَالصُّوفِيُّ، وَغَيْرُهُمَا، قَالُوا: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، وَشَيْبَانُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: «صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ، فَلَمْ أَسْمَعْ أَحَدًا يَجْهَرْ بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ». [5: 34]
رقم طبعة با وزير = (1796)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর, উমার, উসমান রাদ্বিয়াল্লাহু আনহুম, তাঁদের পিছনে সালাত আদায় করেছি, আমি তাঁদের কাউকে ‘বিসমিল্লাহ’ জোরে বলতে শুনিনি।”[1]
[1]দারাকুতনী: ১/৩১৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০২; আত তায়ালিসী: ১৯৭৫; সহীহ আল বুখারী: ৭৪৩; সহীহ মুসলিম: ৩৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯২; নাসাঈ: ২/১৩৫; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮৩; আবূ আওয়ানা: ১/১২২; সুনান বাইহাকী: ২/৫১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান : ১৭৯৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م نحوه دون لفظ «الجهر» - انظر ما قبله
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، علي بن الجعد: ثقة ثبت من رجال البخاري، ومن فوقه على شرطهما، شيبان: هو سيبان بن عبد الرحمن التميمي مولاهم النحوي، أبو معاوية البصري، والنحوي: نسبة إلى نحو بن الشمس من الأزد، وهو في «الجعديات» (953) و (2071).
1800 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، وَثَابِتٍ، وَحُمَيْدٍ، عَنْ أَنَسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ، كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]». [5: 34]
رقم طبعة با وزير = (1797)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর, উমার, উসমান রাদ্বিয়াল্লাহু আনহুম কিরা‘আত শুরু করতেন الحمد لله رب العالمين (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রভু) এই আয়াতের মাধ্যমে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১০১; নাসাঈ: ২/১৩৫; আবূ আওয়ানা: ১/১২২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮; আবূ দাঊদ: ৭৮২; দারেমী: ১/২৮৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৫; হুমাইদী: ১১৯৯; ইবনু মাজাহ: ৪৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৮১; সুনান বাইহাকী: ২/৫০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৭৫১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1795). تنبيه!! رقم (1795) = (1798) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ورجاله رجال الصحيح.