হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2141)


2141 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَطَالَ حَتَّى هَمَمْتُ بِأَمْرِ سُوءٍ» قَالَ: قِيلَ: وَمَا هَمَمْتَ بِهِ؟ قَالَ: هَمَمْتُ أَنْ أَجْلِسَ وَأَدَعَهُ. [4: 1]
رقم طبعة با وزير = (2138)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সালাত করি। অতঃপর তিনি সালাত দীর্ঘ করেন, এমনকি আমি একটি মন্দ করার ইচ্ছা করেছিলাম। ”তাকে বলা হলো, “আপনি কী মন্দ কাজ করার ইচ্ছা করেছিলেন?” জবাবে তিনি বলেন, “আমি ইচ্ছা করেছিলাম যে, আমি তাঁকে ছেড়ে বসে পড়ি।”[1]



[1] সহীহ মুসলিম: ৭৭৩; শামায়েলে তিরমিযী: ২৭২; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৫; মুসনাদ আহমাদ: ১/৩৮৫; সহীহ আল বুখারী: ১১৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২৩৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (234).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو خيثمة: هو زهير بن حرب، وجرير: هو ابن عبد الحميد.









সহীহ ইবনু হিব্বান (2142)


2142 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، أَنَّ رِجَالًا أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ [ص:513] عُودُهُ؟ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ: وَاللَّهِ لَأَعْرِفُ مِمَّ هُوَ، وَلَقَدْ رَأَيْتُ أَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى فُلَانَةً - امْرَأَةٌ سَمَّاهَا سَهْلٌ - أَنْ مُرِي غُلَامَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهَا إِذَا كَلَّمْتُ النَّاسَ، فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ، ثُمَّ جَاءَ بِهَا فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِهَا فَوَضَعَتْ هَاهُنَا، ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَيْهَا وَكَبَّرَ وَهُوَ عَلَيْهَا وَرَكَعَ وَهُوَ عَلَيْهَا وَرَفَعَ وَهُوَ عَلَيْهَا وَتَوَلَّى الْقَهْقَرِيَ فَسَجَدَ وَرَقَى عَلَى الْمِنْبَرِ، ثُمَّ عَادَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا وَلِتَعْلَمُوا صَلَاتِي». [5: 8]
رقم طبعة با وزير = (2139)




আবূ হাযিম থেকে বর্ণিত, তিনি বলেন, “কিছু লোক সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসেন, এমন অবস্থায় যে, তারা তর্কে লিপ্ত হয়েছিল এই বিষয়ে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিম্বার কিসের তৈরি ছিল? অতঃপর তারা তাঁকে এই বিষয়ে জিজ্ঞেস করেন, তিনি জবাবে বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি জানি, সেটার কীসের তৈরি ছিল। আমি দেখেছি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম তার উপর আরোহন করেন। (মিম্বার তৈরির ইতিহাস হলো) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ওমুক মহিলা (অধঃস্তন রাবী বলেন, সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু সেই মহিলার নাম বলেছিলেন) কাছে সংবাদ পাঠান এই মর্মে, “আপনি আপনার কাঠমিস্ত্রি গোলামকে আদেশ করুন যেন সে আমার জন্য কিছু কাঠ (মিম্বার) তৈরি করে, যাতে তার উপর বসে মানুষের সাথে কথা বলতে পারি।” অতঃপর সেই মহিলা তার গোলামকে তা-ই নির্দেশ করেন। অতঃপর সে গোলাম ঝাউ গাছ দ্বারা তা তৈরি করে তার কাছে নিয়ে আসেন। তারপর সেই মহিলা তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পাঠিয়ে দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা মাসজিদে স্থাপন করার নির্দেশ দেন। ফলে তা এখানে স্থাপন করা হয়। তারপর আমি দেখেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উপর তার ‍উপর সালাত আদায় করেছেন, তার উপর থাকা অবস্থায় তাকবীর দিয়েছেন, রুকূ‘ করেছেন, রুকূ‘ থেকে মাথা উত্তোলন করেছেন এবং কিছুটা পিছে এসে সাজদা করেছেন। তারপর আবার মিম্বারের উপর আরোহন করেছেন তারপর আবার এমনটাই করেছেন। অতঃপর যখন সালাত শেষ করেন, তখন তিনি মানুষের মুখোমুখি হন এবং বলেন, “হে লোকসকল, নিশ্চয়ই আমি এটা করেছি, যাতে তোমরা আমার অনুসরণ করতে পারে এবং আমার এই সালাত শিখে নিতে পারো।”[1]



[1] সহীহ আল বুখারী: ৯১৭; সহীহ মুসলিম: ৫৪৪; আবূ দাঊদ: ১০৮০; নাসাঈ: ২/৫৭; সুনান বাইহাকী: ৩/১০৮; তাবারানী: ৫৯৯২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৮; হুমাইদী: ৯২৬; মুসনাদ আহমাদ: ৫/৩৩৯; ইবনু মাজাহ: ১৪১৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ: ৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة» (ص 81).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو حازم: هو سلمة بن دينار.









সহীহ ইবনু হিব্বান (2143)


2143 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، عَنِ الشَّافِعِيِّ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، قَالَ: صَلَّى بِنَا حُذَيْفَةُ عَلَى دُكَّانٍ مُرْتَفِعٍ فَسَجَدَ عَلَيْهِ فَجَبَذَهُ أَبُو مَسْعُودٍ فَتَابَعَهُ حُذَيْفَةُ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ، قَالَ [ص:515] أَبُو مَسْعُودٍ: «أَلَيْسَ قَدْ نُهِيَ عَنْ هَذَا؟ » فَقَالَ لَهُ حُذَيْفَةُ: «أَلَمْ تَرَنِي قَدْ تَابَعْتُكَ؟ ». [5: 8]
رقم طبعة با وزير = (2140) [ص:516] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «إِذَا كَانَ الْمَرْءُ إِمَامًا وَأَرَادَ أَنْ يُصَلِّيَ بِقَوْمٍ حَدِيثٍ عَهْدُهُمْ بِالْإِسْلَامِ، ثُمَّ قَامَ عَلَى مَوْضِعٍ مُرْتَفِعٍ مِنَ الْمَأْمُومِينَ لِيُعَلِّمَهُمْ أَحْكَامَ الصَّلَاةِ عِيَانًا كَانَ ذَلِكَ جَائِزًا عَلَى مَا فِي خَبَرِ سَهْلِ بْنِ سَعْدٍ، وَإِذَا كَانَتْ هَذِهِ الْعِلَّةُ مَعْدُومَةً لَمْ يُصَلِّ عَلَى مَقَامٍ أَرْفَعَ مِنْ مَقَامِ الْمَأْمُومِينَ عَلَى مَا فِي خَبَرِ أَبِي مَسْعُودٍ حَتَّى لَا يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادٌّ وَلَا تَهَاتُرٌ»




হাম্মাম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু উঁচু জায়গায় থেকে আমাদের সাথে সালাত আদায় করেন। অতঃপর তার উপর সাজদা করেন। তখন আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে টান দেন। হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর অনুসরণ করেন। অতঃপর যখন সালাত শেষ করেন, তখন আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এরকম করতে কি নিষেধ করা হয়নি?” জবাবে হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনি কি আমাকে দেখেননি যে, আমি আপনার অনুসরণ করেছি?”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যখন কোন ব্যক্তি ইমাম হবেন, আর তিনি যদি এমন লোকদের ইমামতি করতে চান, যারা নবমুসলিম, অতঃপর তিনি মুক্তাদীদের থেকে যদি উঁচু জায়গায় দাঁড়ান যাতে তিনি তাদেরকে সরাসরি সালাত শিক্ষা দিতে পারেন, তবে তার কাজটি সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের ভিত্তিতে জায়েয। আর যদি এরকম কোন কারণ না থাকে, তবে আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের ভিত্তিতে ইমাম মু্ক্তাদীদের থেকে উঁচু জায়গায় দাঁড়াবে না- এভাবে দুই হাদীসের মাঝে সমন্নয় করে আমল করবে, যাতে উভয় হাদীসের মাঝে কোন রকম বৈপরীত্ব না থাকে।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫২৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৭-১৩৮; সুনান বাইহাকী: ৩/১০৮; বাগাবী: ৮৩১; আবূ দাঊদ: ৫৯৭; ইবনুল জারূদ: ৩১৩; হাকিম: ১/২১০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৬২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬১০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (610).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، إبراهيم: هو ابن يزيد النخعي، وهمام: هو ابن الحارث النخعي.









সহীহ ইবনু হিব্বান (2144)


2144 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَابْنُ كَثِيرٍ وَالْحَوْضِيُّ، قَالُوا: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ رَجَاءٍ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّ الْقَوْمُ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ، فَإِنْ كَانَتْ قِرَاءَتُهُمْ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَقْدَمُهُمْ هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ سِنًّا وَلَا يَؤُمُّ الرَّجُلُ الرَّجُلَ فِي بَيْتِهِ وَلَا فِي [ص:517] فُسْطَاطِهِ وَلَا يَقْعُدُ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ». قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِإِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ: مَا تَكْرِمَتُهُ؟ قَالَ: فِرَاشُهُ، وَلَمْ يَذْكُرُهُ الْحَوْضِيُّ: فَقُلْتُ لِإِسْمَاعِيلَ. [2: 3]
رقم طبعة با وزير = (2141)




আবূ মাসঊদ আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সম্প্রদায়ের ইমাম হবেন ঐ ব্যক্তি যিনি আল্লাহর কিতাব অধিক পড়তে জানেন। যদি তারা কুরআন পাঠে সমান হন, তবে যিনি সুন্নাহ সম্পর্কে বেশি অবগত। যদি তারা সুন্নাহর ক্ষেত্রে সমান হন, তবে যিনি আগে হিজরত করেছেন। যদি হিজরত করার ক্ষেত্রেও সমান হন, তবে যিনি বয়সে বড়। আর কোন ব্যক্তি অপর ব্যক্তির বাড়িতে বা তার তাবূতে ইমামতি করবে না, তার সম্মানজনক জায়গায় বসবে না, তার অনুমতি ছাড়া।”[1] ইমাম শু‘বাহ রহিমাহুল্লাহ বলেন, “ আমি ইসমাঈল বিন রাজা রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, “তার সম্মানজনক জায়গা দ্বারা উদ্দেশ্য কী?” জবাবে তিনি বলেন, “তার বিছানা।” হাওযী এটি উল্লেখ করেননি ফলে আমি ইসমাঈল বিন রাজা রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করি।”



[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ৬৭৩; তিরমিযী: ২৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৭; তাবারানী আল কাবীর: ১৭/৬০৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮০৮; হুমাইদী: ৪৫৭; আবূ দাঊদ: ৫৮৪; নাসাঈ: ২/৭৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩০৮; দারাকুতনী: ১/২৮০; আবূ আওয়ানা: ২/৩৫; সুনান বাইহাকী: ৩/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৩২; হাকিম: ১/২৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2130). تنبيه!! رقم (2130) = (2133) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو الوليد: هو هشام بن عبد الملك الطيالسي، وابن كثير: هو حفص بن عمر.









সহীহ ইবনু হিব্বান (2145)


2145 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «[ص:518] إِذَا أَتَيْتُمُ الصَّلَاةَ، فَلَا تَأْتُوهَا تَسْعَوْنَ وَائْتُوهَا وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَاقْضُوا». [1: 78]
رقم طبعة با وزير = (2142)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে আসবে, তখন তোমরা দৌঁড়িয়ে আসবে না বরং তোমরা ধীরস্থিরতা বজায় রেখে আসবে। অতঃপর সালাতের যা পাবে, তা পড়বে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) সম্পন্ন করবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ৬৭৩; তিরমিযী: ২৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৭; তাবারানী আল কাবীর: ১৭/৬০৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮০৮; হুমাইদী: ৪৫৭; আবূ দাঊদ: ৫৮৪; নাসাঈ: ২/৭৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩০৮; দারাকুতনী: ১/২৮০; আবূ আওয়ানা: ২/৩৫; সুনান বাইহাকী: ৩/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৩২; হাকিম: ১/২৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (580): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2146)


2146 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:519] إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَائْتُوهَا وَعَلَيْكُمُ السَّكِينَةُ فَصَلُّوا مَا أَدْرَكْتُمْ وَمَا سُبِقْتُمْ فَأَتِمُّوا». [1: 78]
رقم طبعة با وزير = (2143)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখন তোমরা ধীরস্থিরতা অবলম্বন করে সালাতে আগমন করবে। অতঃপর সালাতের যা পাবে, তা পড়বে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) পূর্ণ করবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ৬৭৩; তিরমিযী: ২৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৭; তাবারানী আল কাবীর: ১৭/৬০৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮০৮; হুমাইদী: ৪৫৭; আবূ দাঊদ: ৫৮৪; নাসাঈ: ২/৭৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩০৮; দারাকুতনী: ১/২৮০; আবূ আওয়ানা: ২/৩৫; সুনান বাইহাকী: ৩/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৩২; হাকিম: ১/২৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2147)


2147 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ، فَلَمَّا صَلَّى دَعَاهُمْ فَقَالَ: «مَا شَأْنُكُمْ؟ » قَالُوا: يَا رَسُولَ اللَّهِ اسْتَعْجَلْنَا إِلَى الصَّلَاةِ قَالَ: «لَا تَسْتَعْجِلُوا إِذَا أَتَيْتُمُ الصَّلَاةَ فَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا سُبِقْتُمْ فَأَتِمُّوا» *. [1: 78]
رقم طبعة با وزير = (2144)




আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম, এসময় তিনি লোকদের আসার জোরালো আওয়াজ শুনতে পেলেন। অতঃপর যখন সালাত শেষ করলেন, তখন বললেন, “তোমাদের কী ব্যাপার?” জবাবে তারা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাড়াহুড়া করে সালাতে আসছিলাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা তাড়াহুড়া করবে না। যখন তোমরা সালাতে আসবে, তখন তোমরা ধীরস্থিরতা অবলম্বন করবে। অতঃপর সালাতের যা পাবে, তা আদায় করবে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) পূর্ণ করবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১৩০; সহীহ আল বুখারী: ৯০৯; আবূ দাঊদ: ৫৩৯; সহীহ মুসলিম: ৬০৪; দারেমী: ১/২৮৯; সুনান বাইহাকী: ২/২০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. *قال الناشر: هذا الحديث ساقط من الأصل، ومعه خطأ في ترقيمه؛ بحيث قَفَزَ الترقيم رقما واحدا!




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2148)


2148 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، وَإِسْحَاقِ أَبِي عَبْدِ اللَّهِ، أَنَّهُمَا أَخْبَرَاهُ أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ، فَلَا تَأْتُوهَا وَأَنْتُمْ تَسْعَوْنَ وَائْتُوهَا وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا، فَإِنَّ أَحَدَكُمْ فِي صَلَاةٍ مَا كَانَ يَعْمِدُ إِلَى الصَّلَاةِ». [2: 94]
رقم طبعة با وزير = (2145) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: {إِذَا [ص:523] نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ} [الجمعة: 9] وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلَا تَأْتُوهَا وَأَنْتُمْ تَسْعَوْنَ» فَالسَّعْيُ الَّذِي أَمَرَ اللَّهُ جَلَّ وَعَلَا بِهِ هُوَ الْمَشْيُ إِلَى الصَّلَاةِ عَلَى هَيْنَةِ الْإِنْسَانِ، وَالسَّعْيُ الَّذِي نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ هُوَ الِاسْتِعْجَالُ فِي الْمَشْيِ، لِأَنَّ الْمَرْءَ تُكْتَبُ لَهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلَاةِ حَسَنَةٌ فَذَلِكَ مَا وَصَفْتُ، يَعْنِي فِي تَرْجَمَةِ نَوْعِ هَذَا الْحَدِيثِ عَلَى أَنَّ الْعَرَبَ تُوقِعَ فِي لُغَتِهَا الِاسْمَ الْوَاحِدَ عَلَى الشَّيْئَيْنِ الْمُخْتَلِفِي الْمَعْنَى فَيَكُونُ أَحَدُهُمَا مَأْمُورًا بِهِ وَالْآخَرُ مَزْجُورًا عَنْهُ. إِسْحَاقُ أَبُو عَبْدِ اللَّهِ مَوْلَى زَائِدَةَ مِنَ التَّابِعِينَ قَالَهُ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখন সালাতে দৌঁড়িয়ে আসবে না বরং তোমরা ধীরস্থিরতা বজায় রেখে আসবে। অতঃপর সালাতের যা পাবে, তা আদায় করবে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) সম্পন্ন করবে। কেননা তোমাদের কেউ সালাতের জন্য মাসজিদে গমন অবস্থায় থাকলে, সে সালাতের মধ্যেই থাকে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মহান আল্লাহ বলেন, “যখন জুমু‘আর দিন সালাতের জন্য আহবান করা হয়, তখন তোমর আল্লাহর যিকরের দিকে দ্রুত অগ্রসর হও।–সূরা জুমু‘আহ: ৯)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা সালাতে দৌঁড়িয়ে দৌঁড়িয়ে আসবে না।” মহান আল্লাহ যে দ্রুত অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য সালাতের জন্য মানুষের স্বাভাবিক হেঁটে যাওয়া। আর হাদীসে যে দ্রুত গমন করা নিষেধ করা হয়েছে, সেটা হলো দ্রুতগতিতে হাঁটা। কেননা একজন মানুষ আদায় করার জন্য যে পদক্ষেপ ফেলে তার প্রতিটি পদক্ষেপে তার জন্য একটি সাওয়াব লেখা হয়। এজন্য আমি এই জাতীয় হাদীসের শিরনামে আমি বর্ণনা করেছি যে, আরবরা তাদের ভাষায় একই শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে থাকে, যার একটি আদিষ্ট হয়, আরেকটি নিষিদ্ধ হয়।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইসহাক আবূ আব্দুল্লাহ যায়িদার আজাদকৃত দাস। তিনি তাবে‘ঈর অন্তর্ভুক্ত।”



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৮-৬৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২২; মুসনাদ আহমাদ: ২/২৩৭; আবূ আওয়ানা: ১/৪১৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৪২; সুনান বাইহাকী: ২/২৯৮; সহীহ ‍মুসলিম: ৬০২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (580).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2149)


2149 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، [ص:524] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِكَعْبِ بْنِ عُجْرَةَ: «إِذَا تَوَضَّأْتَ ثُمَّ دَخَلْتَ الْمَسْجِدَ، فَلَا تُشَبِّكَنَّ بَيْنَ أَصَابِعِكَ». [2: 7]
رقم طبعة با وزير = (2146)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘ব বিন উজরা রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেছেন, “যখন তুমি ওযূ করবে, তারপর মাসজিদে প্রবেশ করবে, তখন তুমি তোমার আঙ্গুলগুলোকে পরস্পরের মাঝে ঢুকিয়ে দিবে না।”[1]



[1] আবূ দাঊদ: ৫৬২; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৪৭৫; মুসনাদ আহমাদ: ৪/২৪১; তাবারানী: ১৯/৩৩২; সুনান বাইহাকী: ৩/২৩০; তিরমিযী: ৩৮৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩৩৪; দারেমী: ১/৩২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৯৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (1294)، «التعليق الرغيب» (1/ 123).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن عجلان -واسمه محمد-: صدوق روى له مسلم متابعة، وباقي رجاله على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2150)


2150 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «يَا كَعْبُ بْنَ عُجْرَةَ إِذَا تَوَضَّأْتَ فَأَحْسَنْتَ الْوُضُوءَ، ثُمَّ خَرَجْتَ إِلَى الْمَسْجِدِ، فَلَا تُشَبِّكْ بَيْنَ أَصَابِعِكَ فَإِنَّكَ فِي صَلَاةٍ». [2: 37]
رقم طبعة با وزير = (2147)




কা‘ব বিন উজরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, “হে কা‘ব বিন উজরা, যখন তুমি ওযূ করবে, সুন্দর করে ওযূ করবে তারপর মাসজিদে প্রবেশ করবে, তখন তুমি তোমার আঙ্গুলগুলোকে পরস্পরের মাঝে ঢুকিয়ে দিবে না। কেননা তুমি সালাতের মধ্যেই আছো।” [1]



[1] আবূ দাঊদ: ৫৬২; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৪৭৫; মুসনাদ আহমাদ: ৪/২৪১; তাবারানী: ১৯/৩৩২; সুনান বাইহাকী: ৩/২৩০; তিরমিযী: ৩৮৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩৩৪; দারেমী: ১/৩২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৯৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، سليمان بن عبيد الله: هو أبو أيوب الرقِّي الحطَّاب، ذكره المؤلف في «الثقات»، وسمع منه أبو حاتم، وقال: صدوق، ما رأيت إلا خيرا، وقال النسائي: ليس بالقوي، وقال أبو داود عن ابن معين: ليس بشيء، وقد تابعه عمرو بن قسيط عند البيهقي 3/ 230 - 231، وباقي رجاله ثقات رجال الشيخين غير محمد بن معدان، وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (2151)


2151 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: أَقْبَلْتُ رَاكِبًا عَلَى أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلَامَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ وَأَرْسَلْتُ الْأَتَانَ تَرْتَعُ وَدَخَلْتُ فِي الصَّفِّ وَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ. [4: 5]
رقم طبعة با وزير = (2148)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একটি গাধীর উপর আরোহন করে আসি, সেসময় আমি প্রায় যৌবনে পৌঁছেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে মিনায় সালাত আদায় করছিলেন। অতঃপর এক কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করে গাধী থেকে নামি এবং গাধীটাকে ঘাস চরে খাওয়ার জন্য ছেড়ে দেই। তারপর আমি কাতারে প্রবেশ করি। কিন্তু কেউই আমার এই কাজের প্রতিবাদ করেননি।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৪৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৫-১৫৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৮; মুসনাদ আহমাদ: ১/৩৪২; সহীহ আল বুখারী: ৭৬; সহীহ মুসলিম: ৫০৪; আবূ দাঊদ: ৭১৫; আবূ আওয়ানা: ২/৫৫; সুনান বাইহাকী: ২/২৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৮; হুমাইদী: ৪৭৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৫৯; তিরমিযী: ৩৩৭; নাসাঈ: ২/৬৪; ইবনু মাজাহ: ৯৪৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (709).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2152)


2152 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَا: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، أَنَّهُ كَانَ يَأْتِي مَعَ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ إِلَى سُبْحَةِ الضُّحَى فَيَعْمِدُ إِلَى الْأُسْطُوَانَةِ، فَيُصَلِّي قَرِيبًا مِنْهَا فَأَقُولُ لَهُ: لَا تُصَلِّ [ص:527] هَا هُنَا وَأُشِيرُ لَهُ إِلَى بَعْضِ نَوَاحِي الْمَسْجِدِ فَيَقُولُ: «إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى هَذَا الْمَقَامَ». [3: 61]
رقم طبعة با وزير = (2149)




ইয়াযিদ বিন আবূ উবাইদ, সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে চাশতের সালাত আদায় করার জন্য আসতেন। সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু (মুসহাফ রাখার জায়গার নিকটবর্তী) খুটির [1] দিকে উদ্যত হতেন এবং সেখানে সালাত আদায় করতেন। আমি তাকে মাসজিদের এক প্রান্তের দিকে ইঙ্গিত করে বলি, “আপনি কি এখানে সালাত আদায় করবেন না?” তিনি জবাবে বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি এই জায়গা খুঁজে নিতে প্রয়াসী হতেন।” [2]



[1] এটিকে উসতুয়াতুল মুখল্লাকাহ বা সুগন্ধিযুক্ত খুটি বলা হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এখানে কফ দেখতে পেয়ে তাঁর চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল, অতঃপর একজন সাহাবী তা অপসারণ করে সেখানে সুগন্ধি লাগিয়ে দেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশি হয়ে যান। এজন্য এটিকে উসতুয়াতুল মুখল্লাকাহ বা সুগন্ধিযুক্ত খুটি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং পরবর্তীতে সাহাবীগণ এই খুটিকে সামনে রেখে নফল আদায় করা পছন্দ করতেন। এটি বর্তমানে মিম্বারের ডান পাশের খুটি হিসেবে বহাল রয়েছে, যা মিম্বার থেকে সামান্য সামনে বর্ধিত রয়েছে। -অনুবাদক



[2] ইবনু মাজাহ: ১৪৩০; মুসনাদ আহমাদ: ৪৮, ৫৪; সহীহ আল বুখারী: ৫০২; সহীহ মুসলিম: ৫০৯; তাবারানী: ৬২৯৯; সুনান বাইহাকী: ২/২৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1760). تنبيه!! رقم (1760) = (1763) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أحمد بن عبدة من شرط مسلم وحده، ومن فوقه من رجال الشيخين، وهو مكرر (1763).









সহীহ ইবনু হিব্বান (2153)


2153 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا». [1: 83]
رقم طبعة با وزير = (2150)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি মানুষ জানতো যে আযান দেওয়া ও প্রথম কাতারে (সালাত আদায় করার মাঝে) কী (পরিমাণ সাওয়াব) রয়েছে, তারপর যদি তারা এসব লটারি করা ছাড়া না পেতো, তবে এজন্য তারা লটারি করতো। আর যদি তারা জানতো ইশার সালাত ও ফজরের সালাতে (অর্থাৎ আমা‘আতে আদায় করার মাঝে) কী (পরিমাণ সাওয়াব) রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৭; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৬১৫; সহীহ মুসলিম: ৪৩৭; নাসাঈ: ১/২৬৯; তিরমিযী: ২২৫; আবূ আওয়ানা: ১/৩৩২; সুনান বাইহাকী: ১/৪২৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ২৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1657). تنبيه!! رقم (1657) = (1659) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد تقدم برقم (1659) في باب الأذان.









সহীহ ইবনু হিব্বান (2154)


2154 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:528] إِبْرَاهِيمَ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنِ الْمُسَيِّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ فَقَالَ: «أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ؟ » قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ؟ قَالَ: «يُتِمُّونَ الصُّفُوفُ الْأُوَلَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ». [1: 84]
رقم طبعة با وزير = (2151)




জাবির বিন সামূরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মাসজিদে প্রবেশ করেন, অতঃপর তিনি বলেন, “তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না, যেভাবে ফেরেস্তাগণ তাদের প্রভুর নিকটে কাতারবদ্ধ হয়।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফেরেস্তাগণ কীভাবে তাদের প্রভুর নিকটে কাতারবদ্ধ হয়?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাঁরা প্রথমে প্রথমদিকের কাতারগুলো পূর্ণ করেন এবং কাতারের মাঝের ফাঁক বন্ধ রাখেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৩২; মুসনাদ আহমাদ: ৫/১০১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৪৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫৩; সহীহ মুসলিম: ৪৩০; ইবনু মাজাহ: ৯৯২; নাসাঈ: ২/৯২; আবূ আওয়ানা: ২/৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (667): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، جرير: هم ابن عبد الحميد.









সহীহ ইবনু হিব্বান (2155)


2155 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:529] الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتِمُّوا الصَّفَّ الْمُقَدَّمَ، فَإِنْ كَانَ نُقْصَانٌ فَلْيَكُنْ فِي الْمُؤَخَّرِ». [1: 78]
رقم طبعة با وزير = (2152)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আগের কাতার পূর্ণ করবে, যদি কাতারে কমতি থাকে, তবে সেটা যেন পরের কাতারে থাকে।”[1]



[1] মুসনাদ আবী ইয়া‘লা: ১৫৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৪৬; মুসনাদ আহমাদ: ৩/১৩২; আবূ দাঊদ: ৬৭১; সুনান বাইহাকী: ৩/১০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮২০; নাসাঈ: ২/৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (675).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين، وابن أبي عدي -واسمه محمد- وإن كان سماعه من سعيد -وهو ابن أبي عروبة- بعد الاختلاط، فقد رواه غير واحد من الثقات ممن سمعوا منه قبل الاختلاط، فالحديث صحيح.









সহীহ ইবনু হিব্বান (2156)


2156 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، قَالَ: [ص:530] حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزَالُ قَوْمٌ يَتَخَلَّفُونَ عَنِ الصَّفِّ الْأَوَّلِ حَتَّى يُخَلِّفَهُمُ اللَّهُ فِي النَّارِ». [2: 62]
رقم طبعة با وزير = (2153)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কখন কোন কওম সদা সর্বদা প্রথম কাতার থেকে পিছে থাকবে, তবে আল্লাহও তাদেরকে জাহান্নামের পিছনে রাখবেন!” [1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৫৩; সহীহ েইবনু খুযাইমাহ: ১৫৫৯; আবূ দাঊদ: ৬৭৯; সুনান বাইহাকী: ৩/১০৩। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘জাহান্নামে’ অংশ বাদে বাকী অংশ সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৬৪৪২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره دون قوله: «في النار» - (الضعيفة) (6442).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حسين بن مهدي: صدوق، ومن فوقه ثقات إلا أن عكرمة بن عمار في روايته عن يحيى بن أبي كثير اضطراب









সহীহ ইবনু হিব্বান (2157)


2157 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحُسَيْنِ، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، سَمِعْتُ زُبَيْدًا الْإِيَامِيَّ، يُحَدِّثُ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينَا فَيَمْسَحُ عَوَاتِقَنَا وَصُدُورَنَا وَيَقُولُ: «لَا تَخْتَلِفْ صُفُوفُكُمْ [ص:531] فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ». [1: 2]
رقم طبعة با وزير = (2154)




বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাত কাতারবদ্ধ অবস্থায়) আমাদের কাছে আসতেন, আমাদের বক্ষ ও কাঁধ বুলিয়ে (কাতার সোজা করে) দিতেন এবং বলতেন, “তোমাদের কাতারগুলো যেন অসমান না হয়, অন্যথায় তোমাদের অন্তরগুলো মতভেদপ্রবণ হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ প্রথম কাতারের (মুসল্লীদের) উপর রহমত করেন এবং ফেরেস্তাগণ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন।”[1]



[1] আত তায়ালিসী: ৭৪১; মুসনাদ আহমাদ: ৪/৩০৪; দারেমী: ১/২৮৯; েইবনুল জারূদ: ৩১৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৫১; সুনান বাইহাকী: ৩/১০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (670).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير عبد الرحمن بن عوسجة، وهو ثقة، روى له أصحاب السنن.









সহীহ ইবনু হিব্বান (2158)


2158 - أَخْبَرَنَا حَاجِبُ بُنُ أَرْكِينَ الْحَافِظُ الْفُرْغَانِيُّ، بِدِمَشْقَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَكَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ «يُصَلِّي عَلَى الصَّفِّ الْأَوَّلِ الْمُقَدَّمِ ثَلَاثًا وَعَلَى الثَّانِي مَرَّةً». [1: 2]
رقم طبعة با وزير = (2155)




ইরবায বিন সারিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম কাতারে সালাত আদায় কারীর জন্য তিনবার ক্ষমা প্রার্থনা করেছেন, আর দ্বিতীয় কাতারে সালাত আদায়কারীর জন্য একবার ক্ষমা প্রার্থনা করেছেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৭৯; মুসনাদ আহমাদ: ৪/১২৮; দারেমী: ১/২৯০; তাবারানী আল কাবীর: ১৮/৬৩৭; নাসাঈ: ২/৯২-৯৩; সুনান বাইহাকী: ৩/১০২; আত তায়ালিসী: ১১৬৩; ইবনু মাজাহ: ৯৯৬; হাকিম: ১/২১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 172).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، وحاجب بن أركين: هو المحدث الثقة، أبو العباس، حاجب بن مالك الفرغاني نزيل دمشق، أصله من فرغانة -وهي مدينة وكورة واسعة بما وراء النهر متاخمة لبلاد تركستان بينها وبين سمرقند خمسون فرسخا، وتقع اليوم في تركستان الروسية على نهر سرداريا في الاتحاد السوفيتي، قدم أصبهان، وحدث ببغداد، ثم سكن دمشق، وتوفي بها سنة 306 هـ، وثقه الخطيب، وقال الدارقطني: ليس به بأس، مترجم في "سير أعلام النبلاء" 14/ 258 - 259، وأحمد بن عبد الرحمن: صدوق، ومن فوقه من رجال الشيخين، وقد توبع الوليد بن مسلم عليه.









সহীহ ইবনু হিব্বান (2159)


2159 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ الْعَابِدُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، أَنَّ خَالِدَ بْنَ مَعْدَانَ، حَدَّثَهُ، أَنَّ جُبَيْرَ بْنَ نُفَيْرٍ، حَدَّثَهُ، أَنَّ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، حَدَّثَهُ - وَكَانَ الْعِرْبَاضُ، مِنْ أَهْلِ الصُّفَّةِ - قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى الصَّفِّ الْمُقَدَّمِ ثَلَاثًا وَعَلَى الثَّانِي وَاحِدَةً». [1: 2]
رقم طبعة با وزير = (2156)




ইরবায বিন সারিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম কাতারে সালাত আদায় কারীর জন্য তিনবার ক্ষমা প্রার্থনা করেছেন, আর দ্বিতীয় কাতারে সালাত আদায়কারীর জন্য একবার ক্ষমা প্রার্থনা করেছেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৭৯; মুসনাদ আহমাদ: ৪/১২৮; দারেমী: ১/২৯০; তাবারানী আল কাবীর: ১৮/৬৩৭; নাসাঈ: ২/৯২-৯৩; সুনান বাইহাকী: ৩/১০২; আত তায়ালিসী: ১১৬৩; ইবনু মাজাহ: ৯৯৬; হাকিম: ১/২১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح، محمد بن عثمان العجلي: هو محمد بن عثمان بن كرامة العجلي مولاهم الكوفي، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2160)


2160 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ [ص:534] أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى مَيَامِنِ الصُّفُوفِ». [1: 2]
رقم طبعة با وزير = (2157)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ কাতারের ডান দিকের (মুসল্লীদের) উপর রহমত করেন এবং ফেরেস্তাগণ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন।”[1]



[1] ইবনু মাজাহ: ১০০৫; আবূ দাঊদ: ৬৭৬; সুনান বাইহাকী: ৩/১০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮১৯; নাসাঈ: ২/৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (680) بلفظ: «على الذين يَصِلُونَ الصُّفوفَ».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن كما قال الحافظ في «الفتح» 2/ 213، أسامة بن زيد: هو الليثي مولاهم أبو زيد المدني، استشهد به البخاري ومسلم، وهو مختلف فيه، وأعدل الأقوال فيه أنه حسن الحديث.