সহীহ ইবনু হিব্বান
2361 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِي مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ جَدِّهِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا، فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُلْقِ عَصًا، فَإِنْ لَمْ يَجِدْ عَصًا فَلْيَخُطَّ خَطًّا، ثُمَّ لَا يَضُرُّهُ مَا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ». [1: 37]
رقم طبعة با وزير = (2355) [ص:126] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «عَمْرُو بْنُ حُرَيْثٍ هَذَا شَيْخٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ، رَوَى عَنْهُ سَعِيدٌ الْمَقْبُرِيُّ، وَابْنُهُ أَبُو مُحَمَّدٍ، يَرْوِي عَنْ جَدِّهِ، وَلَيْسَ هَذَا بِعَمْرِو بْنِ حُرَيْثٍ الْمَخْزُومِيِّ، ذَلِكَ لَهُ صُحْبَةٌ، وَهَذَا عَمْرُو بْنُ حُرَيْثِ بْنِ عُمَارَةَ مِنْ بَنِي عُذْرَةَ، سَمِعَ أَبُو مُحَمَّدِ بْنُ عَمْرِو بْنِ حُرَيْثٍ جَدَّهُ حُرَيْثَ بْنَ عُمَارَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ».
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, তখন সে যেন তার সামনে কোন কিছুকে সুতরাহ হিসেবে রাখে। যদি সে কোন কিছু না পায় তবে সে যেন লাঠি রেখে দেয়। যদি সে সেটা না পায়, তবে সে যেন একটি দাগ কাটে। তারপর তার সামনে দিয়ে যা কিছু অতিক্রম করুক না কেন এতে কোন ক্ষতি করবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “অত্র হাদীসের রাবী আমর বিন হুরাইস, মদীনার একজন শাইখ, তার থেকে সাঈদ আল মাকবূরী হাদীস বর্ণনা করেছেন। তার ছেলে আবূ মুহাম্মাদ তার দাদা থেকে হাদীস বর্ণনা করেছেন। ইনি আমর বিন হুরাইস আল মাখযূমী নন। আমর বিন হুরাইস আল মাখযূমী একজন সাহাবী। আর ইনি হলেন আমর বিন হুরাইস বিন উমারাহ, বানূ উযরাহ গোত্রের লোক। তার ছেলে আবূ মুহাম্মাদ বিন আমর বিন হুরাইস তার দাদা হুরাইসের মাধ্যমে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীস শ্রবণ করেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ২/২৪৯; আবূ দাঊদ: ৬৯০; ইবনু মাজাহ: ৯৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৮১১; সুনান বাইহাকী: ২/২৭১; বাগাবী: ৫৪১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২২৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (107).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لاضطرابه، ولجهالة أبي محمد بن عمرو بن حُريث وجده، وقد ضعف الحديث سفيان بن عيينة والشافعي والبغوي وغيرهما، وقال ابن قدامة في «المحرر»: وهو حديث مضطرب الإسناد.
2362 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُصَلِّ إِلَّا إِلَى سُتْرَةٍ، وَلَا تَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْكَ، فَإِنْ أَبَى [ص:127] فَلْتُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ». [3: 61]
رقم طبعة با وزير = (2356)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুতরা সামনে রাখা ছাড়া সালাত আদায় করবে না। আর এমন কাউকে ছাড় দিবে না, যে তোমার সামনে দিয়ে অতিক্রম করতে চায়। যদি সে অস্বীকৃতি জানায় তবে তার সাথে লড়াই করবে। কেননা সে একটা শয়তান।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮০০; সহীহ মুসলিম: ৫০৬; সুনান বাইহাকী: ২/২৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ: ৮২ পৃষ্ঠা)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة» (ص 82).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. أبو بكر الحنفي: هو عبد الكبير بن عبد المجيد البصر.
2363 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ كَثِيرِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ، أَنَّهُ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَرَغَ مِنْ طَوَافِهِ أَتَى حَاشِيَةَ الْمَطَافِ، فَصَلَّى رَكْعَتَيْنِ، وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَ الطَّوَّافِينَ أَحَدٌ». [4: 1]
رقم طبعة با وزير = (2357)
মুত্তালিব বিন আবূ ওয়াদা‘আহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, যখন তিনি তাওয়াফ সম্পন্ন করেছেন, তখন তিনি মাতাফের (যেখানে তাওয়াফ করা হয়) এক কোণে এসেছেন অতঃপর দুই রাকা‘আত সালাত আদায় করেছেন, সেসময় তার মাঝে ও তাওয়াফকারীদের মাঝে কোন কিছু ছিল না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮১৫; নাসাঈ: ৫/২৩৫; মুসনাদ আহমাদ: ৬/৩৯৯; হাকিম: ১/২৫৪; ইবনু মাজাহ: ২৯৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৮৭; আবূ দাঊদ: ২০১৬; সুনান বাইহাকী: ২/২৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৯২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (928).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح غير كثير بن المطلب، فقد أخرج حديثه أبو داود والنسائي وابن ماجه، وذكره المؤلف في «ثقاته»، وروى عنه بنوه: كثير وجعفر وسعد، ووثقه الإمام الذهبي في «الكاشف»، وقد صرح ابن جريج بسماعه من كثير عند أحمد
2364 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ [ص:129] عُثْمَانَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ كَثِيرٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حَذْوَ الرُّكْنِ الْأَسْوَدِ، وَالرِّجَالُ وَالنِّسَاءُ يَمُرُّونَ بَيْنَ يَدَيْهِ مَا بَيْنَهُ وَبَيْنَهُمْ سُتْرَةٌ». [4: 1]
رقم طبعة با وزير = (2358) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ عَلَى إِبَاحَةِ مُرُورِ الْمَرْءِ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي إِذَا صَلَّى إِلَى غَيْرِ سُتْرَةٍ يَسْتَتِرُ بِهَا. وَهَذَا كَثِيرُ بْنُ كَثِيرِ بْنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ بْنِ صُبَيْرَةَ بْنِ [سَعِيدِ] بْنِ سَعْدِ بْنِ سَهْمِ بْنِ عَمْرِو بْنِ هُصَيْصِ بْنِ كَعْبِ بْنِ لُؤَيٍّ السَّهْمِيُّ.
মুত্তালিব বিন আবূ ওয়াদা‘আহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি রুকনে আসওয়াদের বরাবর সালাত আদায় করছিলেন আর নারী-পুরুষরা তাঁর সামনে দিয়ে অতিক্রম করছিলাম, এসময় তাঁর মাঝে ও তাদের মাঝে কোন সুতরা ছিল না। [1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই মর্মে দলীল রয়েছে যে, যখন কোন ব্যক্তি সামনে কোন সুতরা ছাড়াই সালাত আদায় করবে, তখন তার সামনে দিয়ে যাতায়াত করা বৈধ। আর হাদীসের রাবী কাসীর হলেন কাসীর বিন কাসীর বিন মুত্তালিব বিন আবূ ওয়াদা‘আহ বিন সুবাইরাহ বিন সা‘ঈদ বিন সা‘দ বিন সাহম বিন আমর বিন হুসাইস বিন কা‘ব বিন লুআই আস সাহমী।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮১৫; নাসাঈ: ৫/২৩৫; মুসনাদ আহমাদ: ৬/৩৯৯; হাকিম: ১/২৫৪; ইবনু মাজাহ: ২৯৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৮৭; আবূ দাঊদ: ২০১৬; সুনান বাইহাকী: ২/২৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৯২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله، وزهير بن محمد العنبري: هو التميمي نزيل مكة، ورواية أهل الشام عنه غير مستقيمة فضعف بسببها، وهذا الحديث رواه عنه الوليد بن مسلم وهو شامي.
2365 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْكَبِيرِ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ [ص:130] عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَوْهَبٍ، قَالَ: سَمِعْتُ عَمِّي عُبَيْدَ اللَّهِ بْنَ مَوْهَبٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ أَحَدُكُمْ مَا لَهُ فِي أَنْ يَمْشِيَ بَيْنَ يَدَيْ أَخِيهِ مُعْتَرِضًا وَهُوَ يُنَاجِي رَبَّهُ، لَكَانَ أَنْ يَقِفَ فِي ذَلِكَ الْمَقَامِ مِائَةَ عَامٍ أَحَبَّ إِلَيْهِ مِنَ الْخُطْوَةِ الَّتِي خَطَا». [2: 46]
رقم طبعة با وزير = (2359)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি তোমাদের কেউ জানতো যে, তার কোন ভাই তার প্রভুর সাথে একান্ত আলাপে নিয়োজিত আছেন, এমন অবস্থায় তার সামনে দিয়ে গমন করাতে তার কী (পরিমাণ গোনাহ) হয়, তবে তিনি যে মুসল্লী ব্যক্তির সামনে পদক্ষেপ ফেলবেন, তার চেয়ে সেখানে একশ বছর দাঁড়িয়ে থাকা তার কাছে বেশি প্রিয় হতো!”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৭১; ইবনু মাজাহ: ৯৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৮১৪; তাহাবী, মুশকিলুল আসার: ৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৯৩-১৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (1/ 193 و 194).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، عبيد الله بن عبد الرحمن ليس بالقوي، وعمه عبيد الله قال أحمد والشافعى: لا يعرف، وقال ابن القطان الفاسي: مجهول الحال.
2366 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ: مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَارِّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي؟ قَالَ أَبُو جُهَيْمٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ»، لَا أَدْرِي سَنَةً [ص:131] قَالَ أَمْ شَهْرًا، أَوْ يَوْمًا أَوْ سَاعَة؟ ً. [2: 62]
رقم طبعة با وزير = (2360)
বুসর বিন সা‘ঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, “যাইদ বিন খালিদ তাকে আবূ জুহাইম রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে পাঠান এই মর্মে যে, তিনি তাকে জিজ্ঞেস করবেন যে, তিনি মুসল্লী ব্যক্তির সামনে গিয়ে গমনকারী ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে কী হাদীস শ্রবণ করেছেন। আবূ জুহাইম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুসল্লী ব্যক্তির সামনে দিয়ে গমনকারী ব্যক্তি যদি জানতো যে, এতে তার কী পরিমাণ গোনাহ হয়, তবে তার সামনে অতিক্রম করার চেয়ে চল্লিশ ... দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম বিবেচিত হতো।” রাবী বলেন, “আমি জানি না, তিনি কি চল্লিশ বছর, মাস, দিন নাকি ঘন্টার কথা বলেছেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৪-১৫৫; মুসনাদ আহমাদ: ৪/১৬৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩২২; দারেমী: ১/৩২৯-৩৩০; সহীহ আল বুখারী: ৫১০; সহীহ মুসলিম: ৫০৭; তিরমিযী: ৩৩৬; নাসাঈ: ২/৬৬; আবূ দাঊদ: ৭০১; তাহাবী, মুশকিলুল আসার: ৮৫; সুনান বাইহাকী: ২/২৬৮; বাগাবী: ৫৪৩; মুসান্নাফ ইবনু আবী শাইবাহ: ১/২৮২; ইবনু মাজাহ: ৯৪৫; আবূ আওয়ানা: ২/৪৪-৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৮১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (698): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2367 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ [ص:132] أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ وَلْيَدْرَأْهُ مَا اسْتَطَاعَ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ». [2: 83]
رقم طبعة با وزير = (2361)
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, তখন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করার জন্য ছাড় দিবে না বরং সে সাধ্যমত তাকে প্রতিহত করবে। যদি সে অস্বীকৃতি জানায় তবে তার সাথে লড়াই করবে। কেননা সে একটা শয়তান।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৪; মুসনাদ আহমাদ: ৩/৩৪; দারেমী: ১/৩২৮; সহীহ মুসলিম: ৫০৫; আবূ দাঊদ: ৬৯৭; নাসাঈ: ২/৬৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬০; ইবনুল জারূদ: ১৬৭; আবূ আওয়ানা: ২/৪৩; সুনান বাইহাকী: ২/২৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৮১৬; আবূ ইয়ালা: ১২৪৮; সহীহ আল বুখারী: ৫০৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৮০৮; সুনান বাইহাকী: ২/২৬৮; নাসাঈ: ৮/৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (694): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غيرعبد الرحمن بن أبي سعيد فمن رجال مسلم وهو ثقة.
2368 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ، وَلْيَدْرَأْهُ مَا اسْتَطَاعَ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ». [1: 102]
رقم طبعة با وزير = (2362)
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, তখন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করার জন্য ছাড় দিবে না বরং সে সাধ্যমত তাকে প্রতিহত করবে। যদি সে অস্বীকৃতি জানায় তবে তার সাথে লড়াই করবে। কেননা সে একটা শয়তান।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৪; মুসনাদ আহমাদ: ৩/৩৪; দারেমী: ১/৩২৮; সহীহ মুসলিম: ৫০৫; আবূ দাঊদ: ৬৯৭; নাসাঈ: ২/৬৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬০; ইবনুল জারূদ: ১৬৭; আবূ আওয়ানা: ২/৪৩; সুনান বাইহাকী: ২/২৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৮১৬; আবূ ইয়ালা: ১২৪৮; সহীহ আল বুখারী: ৫০৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৮০৮; সুনান বাইহাকী: ২/২৬৮; নাসাঈ: ৮/৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.
2369 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُصَلُّوا إِلَّا إِلَى سُتْرَةٍ، وَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّ مَعَهُ الْقَرِينَ». [1: 102]
رقم طبعة با وزير = (2363)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুতরা সামনে রাখা ছাড়া সালাত আদায় করবে না। আর এমন কাউকে ছাড় দিবে না, যে তোমার সামনে দিয়ে অতিক্রম করতে চায়। যদি সে অস্বীকৃতি জানায় তবে তার সাথে লড়াই করবে। কেননা তার সাথে শয়তান সঙ্গী রয়েছে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮০০; সহীহ মুসলিম: ৫০৬; সুনান বাইহাকী: ২/২৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ: ৮২ পৃষ্ঠা)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2356). تنبيه!! رقم (2356) = (2362) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. وقد تقدم (2362).
2370 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ صَدَقَةَ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلَا يَدَعَنَّ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّ مَعَهُ الْقَرِينَ». [4: 6]
رقم طبعة با وزير = (2364)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, তখন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করার জন্য ছাড় দিবে না বরং সে সাধ্যমত তাকে প্রতিহত করবে। যদি সে অস্বীকৃতি জানায় তবে তার সাথে লড়াই করবে। কেননা তার সাথে শয়তান সঙ্গী রয়েছে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮০০; সহীহ মুসলিম: ৫০৬; সুনান বাইহাকী: ২/২৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 194).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم، ابن أبي فديك: هو محمد بن إسماعيل بن مسلم بن أبي فديك.
2371 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الرُّخَامِيُّ، قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، وَالزُّبَيْرِ بْنِ خِرِّيتٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي، فَمَرَّتْ شَاةٌ بَيْنَ [ص:135] يَدَيْهِ فَسَاعَاهَا إِلَى الْقِبْلَةِ حَتَّى أَلْصَقَ بَطْنَهُ بِالْقِبْلَةِ». [4: 1]
رقم طبعة با وزير = (2365)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করছিলেন এমন সময় একটি মেষ তাঁর সামনে দিয়ে অতিক্রম করতে চাইলে তিনি সেটাকে কিবলার দিকে যেতে বাধ্য করেন এমনকি তার পেট কিবলার দিকের (দেয়ালের) সাথে লেগে যায়।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮২৭; হাকিম: ১/২৫৪; তাবারানী: ১১৯৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (702).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات على شرط البخاري غير الهيثم بن جميل فقد أخرج حديثه ابن ماجه والبخاري في «الأدب المفرد» والرخامي: نسبه إلى حجر الرخام المعروف.
2372 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى سُتْرَةٍ، فَلْيَدْنُ مِنْهَا، فَإِنَّ الشَّيْطَانَ يَمُرُّ بَيْنَهُ وَبَيْنَهَا، وَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ». [1: 95]
رقم طبعة با وزير = (2366)
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সামনে সুতরা রেখে সালাত আদায় করবে, তখন সে যেন সুতরার নিকটবর্তী হয়। কেননা শয়তান তার ও সুতরার মাঝে অতিক্রম করে এবং সামনে দিয়ে কাউকে অতিক্রম করার জন্য ছাড় দিবে না।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৯; আবূ দাঊদ: ৬৯৮; ইবনু মাজাহ: ৯৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (695).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عجلان: صدوق علق له البخاري، وروى له مسلم متابعة، وباقي السند على شرط مسلم، أبو خالد الأحمر: هو سليمان بن حيان.
2373 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى سُتْرَةٍ فَلْيَدْنُ مِنْهَا، لَا يَقْطَعِ الشَّيْطَانُ عَلَيْهِ صَلَاتَهُ». [1: 95]
رقم طبعة با وزير = (2367)
সাহল বিন আবী হাসমাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সুতরা সামনে রেখে সালাত আদায় করবে, তখন সে যেন সুতরার কাছাকাছি দাঁড়ায়, যাতে শয়তান তার সালাত বিনষ্ট না করতে পারে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২; হুমাইদী: ৪০১; আত তায়ালিসী: ১৩৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৯; আবূ দাঊদ: ৬৯৫; নাসাঈ: ২/৬২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৫৮; সুনান বাইহাকী: ২/২৭২; হাকিম: ১/২৫১-২৫২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩০৩; বাগাবী: ৫৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (692/ 2).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، إبراهيم بن بشار: هو الرمادي، حافظ له أوهام، وقد توبع، ومن فوقه على شرطهما، سفيان: هو ابن عيينة.
2374 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ». [5: 8]
رقم طبعة با وزير = (2368)
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুসল্লা ও সামনের দেয়ালের মাঝে একটি মেষ যাতায়াতের মতো ব্যবধান ছিল।”[1]
[1] সহীহ মুসলিম: ৫০৮; সুনান বাইহাকী: ২/২৭২; সহীহ আল বুখারী: ৪৯৬; আবূ দাঊদ: ৬৯৬; তাবারানী: ৫৮৯৬; বাগাবী: ৫৩৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (693): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، ابن أبي حازم: هو عبد العزيز، والرّياني: نسبة إلى ريان، وهي إحدى قرى نسا، قال السمعاني في «الأنساب» 6/ 203: ولا يعرفها أهل نسا إلا مخففاً، وذكرها أبو بكر الخطيب في «المؤتلف» وأثبت التشديد، وأهل البلد أعرف، وربما عرّبوها وقالوا: الرذاني، بالذال المعجمة المخففة.
2375 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:138] عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى سُتْرَةٍ فَلْيَدْنُ مِنْهَا، فَإِنَّ الشَّيْطَانَ يَمُرُّ بَيْنَهُ وَبَيْنَهَا، وَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ». [3: 61]
رقم طبعة با وزير = (2368/*)
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সামনে সুতরা রেখে সালাত আদায় করবে, তখন সে যেন সুতরার নিকটবর্তী হয়। কেননা শয়তান তার ও সুতরার মাঝে অতিক্রম করে এবং সামনে দিয়ে কাউকে অতিক্রম করার জন্য ছাড় দিবে না।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৯; আবূ দাঊদ: ৬৯৮; ইবনু মাজাহ: ৯৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر (2366). تنبيه!! رقم (2366) = (2372) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو مكرر (2372).
2376 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِي مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا، فَلْيَنْصِبْ عَصًا، فَإِنْ لَمْ يَكُنْ مَعَهُ عَصًا فَلْيَخُطَّ خَطًّا، ثُمَّ لَا يَضُرُّهُ مَنْ مَرَّ أَمَامَهُ». [3: 61]
رقم طبعة با وزير = (2369)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, তখন সে যেন তার সামনে কোন কিছুকে সুতরা হিসেবে রাখে। যদি সে কোন কিছু না পায় তবে সে যেন লাঠি রেখে দেয়। যদি সে সেটা না পায়, তবে সে যেন একটি দাগ কাটে। তারপর তার সামনে দিয়ে যা কিছু অতিক্রম করুক না কেন এতে কোন ক্ষতি করবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৪৯; আবূ দাঊদ: ৬৯০; ইবনু মাজাহ: ৯৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৮১১; সুনান বাইহাকী: ২/২৭১; বাগাবী: ৫৪১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২২৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر (2355). تنبيه!! رقم (2355) = (2361) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، وهو مكرر الحديث (2361).
2377 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ [ص:139] النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ تُرْكَزُ لَهُ الْعَنَزَةُ فَيُصَلِّي إِلَيْهَا». [3: 61]
رقم طبعة با وزير = (2370)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য বর্শা গাড়া হতো অতঃপর তিনি সেটিকে সামনে রেখে সালাত আদায় করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৩; দারেমী: ১/৩২৮; সহীহ আল বুখারী: ৪৯৮; নাসাঈ: ২/৬২; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯৮; আবূ আওয়ানা: ২/৪৮-৪৯; সহীহ মুসলিম: ৫০১; আবূ দাঊদ: ৬৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (688): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2378 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى [ص:140] رَاحِلَتِهِ». قَالَ نَافِعٌ: «وَرَأَيْتُ ابْنَ عُمَرَ يُصَلِّي إِلَى رَاحِلَتِهِ». [3: 61]
رقم طبعة با وزير = (2371)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি বাহনকে সামনে রেখে সালাত আদায় করেছেন।” নাফে‘ রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে দেখেছি তিনি তাঁর বাহনকে সামনে রেখে সালাত আদায় করেছেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৫০২; দারেমী: ১/৩২৮; আবূ আওয়ানা: ২/৫১; সহীহ ইবনু খুযাইমাহ: ৮০১; মুসনাদ আহমাদ: ২/২৬; আবূ দাঊদ: ৬৯২; তিরমিযী: ৩৫২; সহীহ আল বুখারী: ৫০৭; সুনান বাইহাকী: ২/২৬৯; তাবারানী: ১৩৪০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (691): ق دون قول نافع: ورأيت ....
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير أبي خالد الأحمر- وهو سليمان بن حيان- فقد روى له البخاري ثلاثة أحاديث توبع عليها واحتج به مسلم، وقد توبع، وابن نمير: هو محمد بن عبد الله بن نمير.
2379 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَضَعَ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ، فَلْيُصَلِّ، وَلَا يُبَالِي مَنْ مَرَّ وَرَاءَ ذَلِكَ». [3: 61]
رقم طبعة با وزير = (2372)
তালহা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার সামনে হাওদার পিছনের কাষ্ঠ বরাবর কোন কিছু (সুতরা হিসেবে) রাখবে, অতঃপর সে যেন সালাত আদায় করে আর তার পিছন দিয়ে যা কিছু অতিক্রম করুক না কেন, তাতে সে পরওয়া করবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ৪৯৯; তিরমিযী: ৩৩৫; সুনান বাইহাকী: ২/২৬৯; আত তায়ালিসী: ২৩১; মুসনাদ আহমাদ: ১/১৬২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২২৯২; আবূ দাঊদ: ৬৮৫; আবূ আওয়ানা: ২/৪৫-৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (686).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، على شرط مسلم، أبو الأحوص: هو سلام بن سليم الحنفي.
2380 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا نُصَلِّي وَالدَّوَابُّ تَمُرُّ بَيْنَ أَيْدِينَا، فَسَأَلْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مِثْلُ آخِرَةِ الرَّحْلِ يَكُونُ بَيْنَ يَدَيْ أَحَدِكُمْ، فَلَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ». [4: 50]
رقم طبعة با وزير = (2373)
তালহা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা সালাত আদায় করতাম, আর চতুষ্পদ প্রাণী আমাদের সামনে অতিক্রম করতো অতঃপর আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, “হাওদার পিছনের কাষ্ঠ বরাবর কোন কিছু (সুতরা হিসেবে) তোমাদের কারো সামনে রাখা হলে তার সামনে যা কিছু অতিক্রম করুক না কেন তাতে তার কোন ক্ষতি করবে না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮০৫; সহীহ মুসলিম: ৪৯৯; ইবনু মাজাহ: ৯৪০; সুনান বাইহাকী: ২/২৬৯; মুসনাদ আহমাদ: ১/১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.