হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2381)


2381 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، [ص:143] عَنْ أَبِي الصَّهْبَاءِ، قَالَ: كُنَّا عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَذَكَرْنَا مَا كَانَ يَقْطَعُ الصَّلَاةَ، فَقَالُوا: الْحِمَارُ وَالْمَرْأَةُ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: «لَقَدْ جِئْتُ أَنَا وَغُلَامٌ مِنْ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ مُرْتَدِفِينَ عَلَى حِمَارٍ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ فِي أَرْضِ خَلَاءٍ، فَتَرَكْنَا الْحِمَارَ بَيْنَ أَيْدِيهِمْ، ثُمَّ جِئْنَا حَتَّى دَخَلْنَا بَيْنَهُمْ فَمَا بَالَى بِذَلِكَ». [4: 50]
رقم طبعة با وزير = (2374)




আবুস সাহবা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে ছিলাম, অতঃপর আমরা আলোচনা করলাম কীসে সালাত নষ্ট করে দেয়, সে সম্পর্কে, তারা বলেন, “সালাত বিনষ্ট করে দেয় গাধা ও নারী।” তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি ও বানূ আব্দুল মুত্তালিব গোত্রের একজন গোলাম গাধার উপর আরোহন করে আসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উন্মুক্ত জায়গায় লোকদের নিয়ে সালাত আদায় করছিলেন। অতঃপর আমরা গাধাকে তাদের সামনে ছেড়ে দিলাম, তারপর আমরা এসে তাদের মাঝে প্রবেশ করলাম। কিন্তু তিনি তাতে কোন ভ্রুক্ষেপ করলেন না।”[1]



[1] আবূ দাঊদ: ৭১৬; তাবারানী: ১২৮৯২; নাসাঈ: ২/৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭১০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (710).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبوالصهباء: هو صهيب البكري مولى ابن عباس.









সহীহ ইবনু হিব্বান (2382)


2382 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا [ص:144] عَلِيُّ بْنُ إِشْكَابَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَطْحَاءِ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ وَعِنْدَهُ أُنَاسٌ، فَجَاءَ بِلَالٌ فَأَذَّنَ، ثُمَّ جَعَلَ يَتْبَعُ فَاهُ هَاهُنَا وَهَاهُنَا - قَالَ سُفْيَانُ: يَعْنِي بِقَوْلِ: حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ - قَالَ: وَأَخْرَجَ فَضْلَ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ النَّاسُ مِنْ بَيْنِ نَائِلٍ، وَنَاضِحٍ، حَتَّى جَعَلَ الصَّغِيرُ يُدْخِلُ يَدَهُ تَحْتَ إِبَاطِ الْقَوْمِ فَيُصِيبُ ذَلِكَ، وَرَكَزَ بِلَالٌ بَيْنَ يَدَيْهِ عَنَزَةً، فَيَمُرُّ الْحِمَارُ وَالْمَرْأَةُ وَالْكَلْبُ لَا يُمْنَعُ، فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى قَدِمَ الْمَدِينَةَ». [4: 50]
رقم طبعة با وزير = (2375)




আবূ জুহাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বাতহা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উপস্থিত ছিলাম, এসময় তিনি লাল বর্ণের একটি তাবূতে ছিলেন আর তাঁর সাথে অনেক সাহাবী ছিলেন। অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু এসে আযান দেন এবং তিনি তার মুখকে এদিক-ওদিক ফিরাচ্ছিলেন। সুফিয়ান রহিমাহুল্লাহ বলেন, “অর্থাৎ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ বলার সময় মুখ এদিক-ওদিক ফিরাচ্ছিলেন। রাবী বলেন, “বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওযূর অবশিষ্ট পানি বের করে আনেন। অতঃপর লোকদের মাঝে কেউ পানি পায়, কেউ তার ছিটে-ফোটা পায়, এমনকি ছোট কোন ব্যক্তি লোকদের বগলের নিচ দিয়ে হাত ঢুকিয়ে সেই পানি নেয়। বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর সামনে একটি বর্শা গেড়ে দেন, অতঃপর তার পিছন দিয়ে গাধা, নারী ও কুকুর অতিক্রম করতে থাকে; কোন বাধা দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের সালাত দুই রাকা‘আত আদায় করেন তারপর মদীনা ফিরে আসা পর্যন্ত দুই রাকা‘আত দুই রাকা‘আত করে সালাত পড়তে থাকেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৩০৮; সহীহ আল বুখারী: ৩৭৬; সহীহ মুসলিম: ৫০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৩৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৭; আত তায়ালিসী: ১/৮৮; আবূ দাঊদ: ৬৮৮; নাসাঈ: ২/৭৩; সুনান বাইহাকী: ২/২৭০ দারেমী: ১/৩১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (533 و 689).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، علي بن إشكاب: صدوق روى له أبو داود وابن ماجه، ومن فوقه ثقات من رجال الشيخين، وقد تقدم برقم (2334) من طريق محمد بن بشار، عن عبد الرحمن، عن سفيان.









সহীহ ইবনু হিব্বান (2383)


2383 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ الْبُخَارِيُّ بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْأَذْرَمِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، [ص:145] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، قَالَ: سَأَلْتُ أَبَا ذَرٍّ عَمَّا يَقْطَعُ الصَّلَاةَ، فَقَالَ: إِذَا لَمْ يَكُنْ بَيْنَ يَدَيْكَ كَآخِرَةِ الرَّحْلِ: الْمَرْأَةُ وَالْحِمَارُ وَالْكَلْبُ الْأَسْوَدُ، قُلْتُ: مَا بَالُ الْأَسْوَدِ مِنَ الْأَصْفَرِ مِنَ الْأَبْيَضِ؟ قَالَ: يَا ابْنَ أَخِي، سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي، فَقَالَ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ» [3: 61]
رقم طبعة با وزير = (2376) قَالَ أَبُو حَاتِمٍ: «الْأَذْرِمَةُ قَرْيَةٌ مِنْ قُرَى نَصِيبِينَ»




আব্দুল্লাহ বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, কীসে সালাত বিনষ্ট করে দেয়?” জবাবে তিনি বলেন, “যখন তোমার সামনে হাওদার পিছনের কাষ্ঠ বরাবর কোন কিছু (সুতরা হিসেবে) না থাকবে, তখন নারী, গাধা ও কালো কুকুর সালাতকে বিনষ্ট করে দিবে ।” রাবী বলেন, “আমি বললাম, সাদা, হলুদ রং বাদ দিয়ে কালোর কী হলো?” জবাবে তিনি বলেন, “ভাতিজা, তুমি আমাকে যেমন প্রশ্ন করেছো, আমি তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বলেছিলেন, “কালো কুকুর হলো শয়তান।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আযরিমাহ হলো নাসীবীনের একটি শহরের নাম।”



[1] দারেমী: ১/৩২৯; তাবারানী আস সাগীর: ১১৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৪৮; তাবারানী আল কাবীর: ১৬৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (699): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الله بن إسحاق الأذرمي: هو عبد الله بن محمد بن إسحاق، وهو ثقة روى له أبو داود والنسائي، ومن فوقه على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2384)


2384 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحُسَيْنِ، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: يَقْطَعُ صَلَاةَ الرَّجُلِ إِذَا لَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مِثْلُ آخِرَةِ الرَّحْلِ: الْمَرْأَةُ وَالْحِمَارُ وَالْكَلْبُ الْأَسْوَدُ، قَالَ: [ص:146] قُلْتُ: يَا أَبَا ذَرٍّ، مَا بَالُ الْأَسْوَدِ مِنَ الْأَبْيَضِ مِنَ الْأَحْمَرِ؟ قَالَ: يَا ابْنَ أَخِي، سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي، فَقَالَ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ». [3: 61]
رقم طبعة با وزير = (2377)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন তার সামনে হাওদার পিছনের কাষ্ঠ বরাবর কোন কিছু (সুতরা হিসেবে) না থাকবে, তখন নারী, গাধা ও কালো কুকুর সালাতকে বিনষ্ট করে দিবে।” রাবী বলেন, “আমি বললাম, হে আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু, সাদা, লাল রং বাদ দিয়ে কালোর কী হলো?” জবাবে তিনি বলেন, “ভাতিজা, তুমি আমাকে যেমন প্রশ্ন করেছো, আমি তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বলেছিলেন, “কালো কুকুর হলো শয়তান।”[1]



[1] দারেমী: ১/৩২৯; তাবারানী আস সাগীর: ১১৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৪৮; তাবারানী আল কাবীর: ১৬৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2385)


2385 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ هِلَالٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الصَّامِتِ يُحَدِّثُ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَقْطَعُ صَلَاةَ الرَّجُلِ إِذَا لَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ كَآخِرَةِ الرَّحْلِ: الْحِمَارُ وَالْكَلْبُ الْأَسْوَدُ وَالْمَرْأَةُ»، قَالَ: قُلْتُ: مَا بَالُ الْأَسْوَدِ مِنَ الْأَحْمَرِ مِنَ الْأَصْفَرِ؟ فَقَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي، فَقَالَ: «الْأَسْوَدُ [ص:147] شَيْطَانٌ». [3: 61]
رقم طبعة با وزير = (2378)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন মুসল্লী ব্যক্তির সামনে হাওদার পিছনের কাষ্ঠ বরাবর কোন কিছু (সুতরা হিসেবে) না থাকবে, তখন নারী, গাধা ও কালো কুকুর সালাতকে বিনষ্ট করে দিবে।” রাবী বলেন, “আমি বললাম, হে আবূ যার গিফারী, সাদা, হলূদ রং বাদ দিয়ে কালো রঙের কী হলো?” জবাবে তিনি বলেন, “ভাতিজা, তুমি আমাকে যেমন প্রশ্ন করেছো, আমি তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বলেছিলেন, “কালো কুকুর হলো শয়তান।”[1]



[1] দারেমী: ১/৩২৯; তাবারানী আস সাগীর: ১১৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৪৮; তাবারানী আল কাবীর: ১৬৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، محمد بن كثير: هو العبدي.









সহীহ ইবনু হিব্বান (2386)


2386 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ». [3: 61]
رقم طبعة با وزير = (2379)




আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সালাতকে বিনষ্ট করে দেয় নারী, গাধা ও কুকুর ।” [1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৮৬; ইবনু মাজাহ: ৯৫১; তাহাবী: ১/৪৫৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আর রওদুন নাদীর: ৯৫৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الروض النضير» (956).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين إلا أن الحسن عنعنه، عبد الأعلى: هو ابن عبد الأعلى السامي، وسعيد: هو ابن أبي عروبة.









সহীহ ইবনু হিব্বান (2387)


2387 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ الطُّوسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ الْكَلْبُ وَالْمَرْأَةُ الْحَائِضُ». [3: 61]
رقم طبعة با وزير = (2380)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সালাতকে বিনষ্ট করে দেয় কুকুর ও ঋতুবতী নারী।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩২; মুসনাদ আহমাদ: ১/৩৪৭; আবূ দাঊদ: ৭০৩; ইবনু মাজাহ: ৯৪৯; নাসাঈ: ২/৬৪; সুনান বাইহাকী: ২/৩৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (700).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2388)


2388 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ أَبِي الذَّيَّالِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ الْعَدَوِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقْطَعُ الصَّلَاةَ الْمَرْأَةُ وَالْحِمَارُ وَالْكَلْبُ الْأَسْوَدُ»، فَقُلْتُ: يَا أَبَا ذَرٍّ: مَا بَالُ الْأَسْوَدِ مِنَ الْأَحْمَرِ مِنَ الْأَصْفَرِ؟ فَقَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي، فَقَالَ: «الْأَسْوَدُ شَيْطَانٌ». [3: 61]
رقم طبعة با وزير = (2381)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নারী, গাধা ও কালো কুকুর সালাতকে বিনষ্ট করে দেয় ।” রাবী বলেন, “আমি বললাম, হে আবূ যার গিফারী, সাদা, হলূদ রং বাদ দিয়ে কালো রঙের কী হলো?” জবাবে তিনি বলেন, “ভাতিজা, তুমি আমাকে যেমন প্রশ্ন করেছো, আমি তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বলেছিলেন, “কালো কুকুর হলো শয়তান।”[1]



[1] দারেমী: ১/৩২৯; তাবারানী আস সাগীর: ১১৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৪৮; তাবারানী আল কাবীর: ১৬৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (2376). تنبيه!! رقم (2376) = (2383) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري: وهو محمد بن المتوكل صدوق إلا أن له أوهاما كثيرة وقد توبع، ومن فوقه ثقات على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2389)


2389 - حَدَّثَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، وَحَبِيبِ بْنِ الشَّهِيدِ، وَيُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ الْحِمَارُ وَالْمَرْأَةُ وَالْكَلْبُ الْأَسْوَدُ»، قَالَ: فَقُلْتُ: مَا بَالُ الْأَسْوَدِ مِنَ الْأَحْمَرِ مِنَ الْأَصْفَرِ مِنَ الْأَبْيَضِ؟ قَالَ: يَا ابْنَ أَخِي، قُلْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الْكَلْبَ الْأَسْوَدَ شَيْطَانٌ». [3: 61]
رقم طبعة با وزير = (2382)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ““নারী, গাধা ও কালো কুকুর সালাতকে বিনষ্ট করে দেয় ।” রাবী বলেন, “আমি বললাম, হে আবূ যার গিফারী, লাল, সাদা, হলূদ রং বাদ দিয়ে কালো রঙের কী হলো?” জবাবে তিনি বলেন, “ভাতিজা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বলেন, “কালো কুকুর হলো শয়তান।”[1]



[1] দারেমী: ১/৩২৯; তাবারানী আস সাগীর: ১১৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৪৮; তাবারানী আল কাবীর: ১৬৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن الحجاج السامي- بالمهملة- ثقة روى له النسائي، ومن فوقه على شرط مسلم، وانظر (2385).









সহীহ ইবনু হিব্বান (2390)


2390 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، قَالَ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يَقُولُ: قَالَتْ عَائِشَةُ: «لَقَدْ رَأَيْتُنِي بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَرِضَةً كَاعْتِرَاضِ الْجَنَازَةِ وَهُوَ يُصَلِّي». [3: 61]
رقم طبعة با وزير = (2383)




হিশাম বিন উরওয়া বলেন, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেছেন, “আমি নিজেকে দেখেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায় করতেন আর আমি তাঁর সামনে জানাযার ন্যায় আড়াআড়িভাবে শুয়ে থাকতাম।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (704): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2391)


2391 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْبُسْرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تُعَادُ الصَّلَاةُ مِنْ مَمَرِّ الْحِمَارِ وَالْمَرْأَةِ وَالْكَلْبِ الْأَسْوَدِ»، قُلْتُ: مَا بَالُ الْأَسْوَدِ مِنَ الْأَصْفَرِ مِنَ الْأَحْمَرِ؟ فَقَالَ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي، فَقَالَ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ». [3: 61]
رقم طبعة با وزير = (2384)




আব্দুল্লাহ বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নারী, গাধা ও কালো কুকুর সামনে দিয়ে অতিক্রম করার কারণে সালাতকে পুনরায় আদায় করতে হয়।” রাবী বলেন, “আমি বললাম, লাল, হলুদ রং বাদ দিয়ে কালো রঙের কী হলো?” জবাবে তিনি বলেন, “তুমি আমাকে যেমন প্রশ্ন করেছো, আমিও তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বলেছিলেন, “কালো কুকুর হলো শয়তান।”[1]



[1] দারেমী: ১/৩২৯; তাবারানী আস সাগীর: ১১৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৪৮; তাবারানী আল কাবীর: ১৬৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3323): م نحوه، وتقدم (2376). تنبيه!! رقم (2376) = (2383) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2392)


2392 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، [ص:152] حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مِثْلُ آخِرَةِ الرَّحْلِ، فَإِنَّهُ يَقْطَعُ صَلَاتَهُ الْمَرْأَةُ وَالْحِمَارُ وَالْكَلْبُ الْأَسْوَدِ»، قَالَ: قُلْتُ: يَا أَبَا ذَرٍّ، فَمَا بَالُ الْكَلْبِ الْأَسْوَدِ مِنَ الْكَلْبِ الْأَحْمَرِ مِنَ الْكَلْبِ الْأَصْفَرِ؟ قَالَ: يَا ابْنَ أَخِي، إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّا سَأَلْتَنِي عَنْهُ، فَقَالَ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ». [3: 61]
رقم طبعة با وزير = (2385)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন মুসল্লী ব্যক্তির সামনে হাওদার পিছনের কাষ্ঠ বরাবর কোন কিছু (সুতরা হিসেবে) না থাকবে, তখন নারী, গাধা ও কালো কুকুর সালাতকে বিনষ্ট করে দিবে ।” রাবী বলেন, “আমি বললাম, হে আবূ যার গিফারী, সাদা, হলূদ রং বাদ দিয়ে কালো রঙের কী হলো?” জবাবে তিনি বলেন, “ভাতিজা, তুমি আমাকে যেমন প্রশ্ন করেছো, আমি তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বলেছিলেন, “কালো কুকুর হলো শয়তান।”[1]



[1] দারেমী: ১/৩২৯; তাবারানী আস সাগীর: ১১৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৪৮; তাবারানী আল কাবীর: ১৬৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2393)


2393 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: «أَقْبَلْتُ رَاكِبًا عَلَى أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلَامَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ فَأَرْسَلْتُ الْأَتَانَ [ص:153] تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ». [3: 61]
رقم طبعة با وزير = (2386)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একটি গাধীর উপর আরোহন করে আসি, সেসময় আমি প্রায় যৌবনে পৌঁছেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে মিনায় সালাত আদায় করছিলেন। অতঃপর এক কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করে গাধী থেকে নামি এবং গাধীটাকে ঘাস চড়ে খাওয়ার জন্য ছেড়ে দেই। তারপর আমি কাতারে প্রবেশ করি। কিন্তু কেউ আমার এই কাজের প্রতিবাদ করেননি।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৪৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৫-১৫৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৮; মুসনাদ আহমাদ: ১/৩৪২; সহীহ আল বুখারী: ৭৬; সহীহ মুসলিম: ৫০৪; আবূ দাঊদ: ৭১৫; আবূ আওয়ানা: ২/৫৫; সুনান বাইহাকী: ২/২৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৮; হুমাইদী: ৪৭৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৫৯; তিরমিযী: ৩৩৭; নাসাঈ: ২/৬৪; ইবনু মাজাহ: ৯৪৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (709): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد تقدم برقم (2148).









সহীহ ইবনু হিব্বান (2394)


2394 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالْأَبْطَحِ فِي قُبَّةٍ لَهُ حَمْرَاءَ مِنْ أَدَمٍ»، قَالَ: فَخَرَجَ بِلَالٌ بِوَضُوئِهِ، فَبَيْنَ نَائِلٍ وَنَاضِحٍ، قَالَ: «فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ، كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ سَاقَيْهِ»، قَالَ: «فَتَوَضَّأَ وَأَذَّنَ بِلَالٌ، فَجَعَلَ يَتْبَعُ فَاهُ هَاهُنَا وَهَاهُنَا، يَقُولُ يَمِينًا وَشِمَالًا: حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ، ثُمَّ رُكِزَتْ لَهُ عَنَزَةٌ، فَقَامَ فَصَلَّى الْعَصْرَ رَكْعَتَيْنِ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْحِمَارُ وَالْكَلْبُ لَا يَمْنَعُ، ثُمَّ لَمْ يَزَلْ يُصَلِّي رَكْعَتَيْنِ [ص:154] حَتَّى رَجَعَ إِلَى الْمَدِينَةِ». [3: 61]
رقم طبعة با وزير = (2387)




আবূ জুহাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসি, এসময় তিনি বাতহা নামক স্থানে লাল বর্ণের চামড়ার একটি তাবূতে ছিলেন। রাবী বলেন, “বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওযূর পানি বের করে আনেন। অতঃপর লোকদের মাঝে কেউ পানি পায়, কেউ ছিটে-ফোটা সামান্য কিছু পায়, এমনকি ছোট কোন ব্যক্তি লোকদের বগলের নিচ দিয়ে হাত ঢুকিয়ে সেই পানি নেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাল বর্ণের দুটি জামা পরিধান করে বের হন, আমি যেন এখনও তার তাঁর পায়ের নলার শুভ্রতা দেখতে পাচ্ছি। রাবী বলেন, “অতঃপর তিনি ওযূ করেন। আর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু এসে আযান দেন এবং তিনি তার মুখকে এদিক-ওদিক ফিরাচ্ছিলেন। রাবী বলেন, “অর্থাৎ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ বলার সময় মুখ ডানে-বামে মুখ ফিরাচ্ছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে একটি বর্শা গেড়ে দেওয়া হয়, অতঃপর তিনি আসরের দুই রাকা‘আত সালাত আদায় করেন। তার সামনে দিয়ে গাধা, কুকুর অতিক্রম করতে থাকে; সেসবকে কোন রকম বাধা দেওয়া হয়নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনা ফিরে আসা পর্যন্ত দুই রাকা‘আত দুই রাকা‘আত করে সালাত পড়তে থাকেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৩০৮; সহীহ আল বুখারী: ৩৭৬; সহীহ মুসলিম: ৫০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৩৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৭; আত তায়ালিসী: ১/৮৮; আবূ দাঊদ: ৬৮৮; নাসাঈ: ২/৭৩; সুনান বাইহাকী: ২/২৭০ দারেমী: ১/৩১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1265). تنبيه!! رقم (1265) = (1268) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما سفيان: هو الثوري.









সহীহ ইবনু হিব্বান (2395)


2395 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ الْعَامِرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّتَهُ، فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الْخَيْفِ مِنْ مِنًى، فَلَمَّا قَضَى صَلَاتَهُ إِذَا رَجُلَانِ فِي آخِرِ النَّاسِ لَمْ يُصَلِّيَا، فَأُتِيَ بِهِمَا تَرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟ » قَالَا: يَا رَسُولَ اللَّهِ، كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا، قَالَ: «فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا، ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ، فَإِنَّهَا لَكُمْ نَافِلَةٌ». [4: 49]
رقم طبعة با وزير = (2388)




ইয়াযিদ বিন আসওয়াদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজ্জে উপস্থিত ছিলাম। অতঃপর আমি তাঁর সাথে মিনায় মাসজিদে খাইফে ফজরের সালাত আদায় করি। যখন তিনি সালাত শেষ করেন, তখন তিনি লোকদের পিছনে দুইজন ব্যক্তিকে দেখতে পেলেন, যারা জামা‘আতে সালাত আদায় করেননি। অতঃপর তাদেরকে আনা হলো এমন অবস্থায় যে, ভয়ে তাদের শরীর কাঁপছিল। তিনি তাদের বলেন, “আমাদের সাথে সালাত আদায় করতে তোমাদের কিসে বারণ করেছে?” জবাবে তারা বললেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আমাদের মালপত্রের জায়গায় সালাত আদায় করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এরকম আর করবে না। যখন তোমরা মালপত্রের জায়গায় সালাত আদায় করবে, তারপর জামা‘আত হয় এমন মাসজিদে আসলে তাদের সাথে সালাত আদায় করবে। কেননা এটি তোমাদের জন্য নফল হিসেবে গণ্য হবে।”[1]



[1] আত তায়ালিসী: ১২৪৭; আবূ দাঊদ: ৫৭৫; তাহাবী: ১/৩৬৩; দারাকুতনী: ১/৪১৩; তাবারানী: ২২/৬১০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৩৪; মুসনাদ আহমাদ: ৪/১৬০; তিরমিযী: ২১৯; নাসাঈ: ২/১১২-১১৩; হাকিম: ১/২৪৪-২৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (590 - 591).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وقد تقدم برقم (1565).









সহীহ ইবনু হিব্বান (2396)


2396 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، [ص:156] عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ جَالِسًا بِالْبَلَاطِ وَالنَّاسُ يُصَلُّونَ، فَقُلْتُ: مَا يُجْلِسُكَ وَالنَّاسُ يُصَلُّونَ؟ قَالَ: إِنِّي قَدْ صَلَّيْتُ، «وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نُعِيدَ صَلَاةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ».
رقم طبعة با وزير = (2389) قَالَ أَبُو حَاتِمٍ: «عَمْرُو بْنُ شُعَيْبٍ فِي نَفْسِهِ ثِقَةٌ يُحْتَجُّ بِخَبَرِهِ إِذَا رَوَى عَنْ غَيْرِ أَبِيهِ، فَأَمَّا رِوَايَتُهُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، فَلَا تَخْلُو مِنِ انْقِطَاعٍ وَإِرْسَالٍ فِيهِ، فَلِذَلِكَ لَمْ نَحْتَجَّ بِشَيْءٍ مِنْهُ». [2: 97]




সুলাইমান বিন ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে (মসজিদে নববীর কাছাকাছি) বালাত নামক জায়গায় দেখলেন বসে আছেন আর লোকজন সালাত আদায় করছেন। তখন আমি তাঁকে বললাম, “আপনাকে কীসে বসে রেখেছে, অথচ লোকজন সালাত আদায় করছে?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আমি সালাত আদায় করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে একদিনে দুইবার সালাত আদায় করতে নিষেধ করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমর বিন শু‘আইব সত্তাগতভাবে নির্ভরযোগ্য রাবী। তার হাদীসের মাধ্যমে দলীল গ্রহণ করা হয়, যখন তিনি তার বাবা ছাড়া অন্যদের থেকে হাদীস বর্ণনা করেন। কিন্তু যে হাদীস তিনি বাবার মারফত দাদা থেকে বর্ণনা করেন, সেটির সানাদ বিচ্ছিন্নতা মুক্ত নয়। এজন্য এই ধরনের হাদীস দ্বারা আমরা মোটেও দলীল গ্রহণ করি না।”



[1] মুসনাদ আহমাদ: ২/১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৮-২৭৯; নাসাঈ: ২/১১৪; আবূ দাঊদ: ৫৭৯; তাবারানী: ১৩২৭০; দারাকুতনী: ১/৪১৫-৪১৬; সুনান বাইহাকী: ২/৩০৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (592).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمرو بن شعيب، قال ابن معين: إذا حدث عن سعيد بن المسيب أو سليمان بن يسار أو عروة فهو ثقة، وكذا قال المصنف بإثر هذاالحديث، وباقي رجاله ثقات على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2397)


2397 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَلَّى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا مَنْ يَتَصَدَّقُ [ص:158] عَلَى هَذَا فَلْيُصَلِّ مَعَهُ». [2: 97]
رقم طبعة با وزير = (2390)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করেছেন এমন অবস্থায় একজন ব্যক্তি মাসজিদে প্রবেশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “শুনো, তোমাদের মাঝে যে এই ব্যক্তিকে সাদাকা করতে চায়, সে যেন তার সাথে সালাত আদায় করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৬৪; দারেমী: ১/৩১৮; আবূ দাঊদ: ৫৭৪; সুনান বাইহাকী: ৩/৬৯; বাগাবী: ৮৫৯; হাকিম: ১/২০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (589).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو المتوكل: هو علي بن داود- ويقال: دؤاد- الناجي.









সহীহ ইবনু হিব্বান (2398)


2398 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ مُرَّةَ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَلَّى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا مَنْ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ». [4: 5]
رقم طبعة با وزير = (2391)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করেছেন এমন অবস্থায় একজন ব্যক্তি মাসজিদে প্রবেশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “শুনো, তোমাদের মাঝে কে এই ব্যক্তিকে সাদাকা করতে চায়, অতঃপর সে তার সাথে সালাত আদায় করবে?”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৬৪; দারেমী: ১/৩১৮; আবূ দাঊদ: ৫৭৪; সুনান বাইহাকী: ৩/৬৯; বাগাবী: ৮৫৯; হাকিম: ১/২০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2399)


2399 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدِ بْنِ [ص:159] أَبِي عَرُوبَةَ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، ثُمَّ جَاءَ رَجُلٌ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ». [4: 5]
رقم طبعة با وزير = (2392)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীদের নিয়ে সালাত আদায় করেন তারপর একজন ব্যক্তি মাসজিদে প্রবেশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের মাঝে কে এই ব্যক্তিকে সাদাকা করতে চায়, অতঃপর সে তার সাথে সালাত আদায় করবে?”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৬৪; দারেমী: ১/৩১৮; আবূ দাঊদ: ৫৭৪; সুনান বাইহাকী: ৩/৬৯; বাগাবী: ৮৫৯; হাকিম: ১/২০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير سليمان الناجي، وهو ثقة احتج به أبو داود والترمذي، ابن أبي عدي: هو محمد بن إبراهيم، وسماعه من ابن أبي عروبة قديم، ورواية عنه في " الصحيحين".









সহীহ ইবনু হিব্বান (2400)


2400 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ إِلَى قَوْمِهِ فَيَؤُمُّهُمْ، قَالَ: فَأَخَّرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ [ص:160] ذَاتَ لَيْلَةٍ فَصَلَّى مَعَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ، ثُمَّ رَجَعَ إِلَيْنَا فَتَقَدَّمَ لَيَؤُمَّنَا، فَافْتَتَحَ سُورَةَ الْبَقَرَةِ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَجُلٌ مِنَ الْقَوْمِ تَنَحَّى فَصَلَّى وَحْدَهُ، ثُمَّ انْصَرَفَ، فَقُلْنَا لَهُ: مَا لَكَ يَا فُلَانُ، أَنَافَقْتَ؟ قَالَ: مَا نَافَقْتُ، وَلَآتِيَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأُخْبِرَنَّهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ مُعَاذًا يُصَلِّي مَعَكَ، ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّنَا، وَإِنَّكَ أَخَّرْتَ الْعِشَاءَ الْبَارِحَةَ فَصَلَّى مَعَكَ، ثُمَّ رَجَعَ إِلَيْنَا فَتَقَدَّمَ لَيَؤُمَّنَا، فَافْتَتَحَ سُورَةَ الْبَقَرَةِ، فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ تَنَحَّيْتُ فَصَلَّيْتُ وَحْدِي، أَيْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّمَا نَحْنُ أَصْحَابُ نَوَاضِحَ، وَإِنَّمَا نَعْمَلُ بِأَيْدِينَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَتَّانٌ أَنْتَ يَا مُعَاذُ؟ أَفَتَّانٌ أَنْتَ يَا مُعَاذُ؟ اقْرَأْ بِسُورَةِ كَذَا وَسُورَةِ كَذَا» قَالَ عَمْرٌو: «وَأَمَرَهُ بِسُوَرٍ قِصَارٍ» لَا أَحْفَظُهَا، قَالَ سُفْيَانُ: فَقُلْنَا لِعَمْرِو بْنِ دِينَارٍ: إِنَّ أَبَا الزُّبَيْرِ قَالَ لَهُمْ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «اقْرَأْ بِالسَّمَاءِ وَالطَّارِقِ، وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ، وَالشَّمْسِ وَضُحَاهَا، وَاللَّيْلِ إِذَا يَغْشَى»، قَالَ عَمْرٌو نَحْوَ هَذَا. [4: 50]
رقم طبعة با وزير = (2393)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করতেন, তারপর তিনি তার কওমের কাছে ফিরে যেতেন এবং তাদের ইমামতি করতেন। রাবী বলেন, “একরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায়ে বিলম্ব করেন। অতঃপর মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু ফিরে যান এবং আমাদের ইমামতি করার জন্য সামনে অগ্রসর হন। অতঃপর তিনি সূরা বাকারাহ পাঠ শুরু করেন। এটা দেখে কওমের এক ব্যক্তি মাসজিদের এক কোণে গিয়ে একাকী সালাত আদায় করেন। তারপর চলে যান। তখন আমরা তাকে বললাম, “হে ওমুক, তোমার কী হয়েছে? তুমি কি মুনাফিক হয়ে গিয়েছো?” জবাবে তিনি বলেন, “না, আমি মুনাফিক হয়ে যাইনি। অবশ্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবো এবং তাঁকে আমি ব্যাপারটি অবহিত করবো।” অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যান এবং তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু আপনার সাথে সালাত আদায় করেন, তারপর তিনি ফিরে এসে আমাদের ইমামতি করেন। আর আপনি গতরাতে ইশার সালাত বিলম্বে আদায় করেছিলেন। তারপর মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের কাছে এসে আমাদের ইমামতি করার জন্য সামনে যান এবং সূরা বাকারাহ পাঠ শুরু করেন। অতঃপর যখন আমি সেটা দেখি, তখন আমি সেখান থেকে সরে এসে একাকী সালাত আদায় করেছি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমরা সেচের কাজে ব্যবহৃত উটনীর মালিক, আমরা নিজ হাতে কাজ-কর্ম করি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে মুয়ায, ‍তুমি কি ফিতনাবাজ হতে চাও? তুমি তাদের নিয়ে ওমুক ওমুক সূরা পাঠ করবে।” আমর বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ছোট ছোট সূরা পাঠ করার নির্দেশ দেন, যা আমার আয়ত্ত্বে নেই।” সুফিয়ান বলেন, “তারপর আমরা আমরকে বললাম, নিশ্চয়ই আবুয যুবাইর তাদেরকে বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেছেন, “ তুমি তাদের নিয়ে {السماء والطارق} (আসমান ও রাতে আগমনকারী (উজ্জ্বল নক্ষত্রের) শপথ।” –সূরা তারিক: ১), والسماء ذات البروج (তারকাবিশিষ্ট্য আকাশের কসম।– সূরা বরূজ: ১), والشمس وضحاها (সূর্য ও তার আলোর শপথ। -সূরা শামস: ১।), والليل إذا يغشى (রাতের শপথ, যখন তা আচ্ছাদিত হয়। – সূরা লাইল: ১)- এসব (সূরা) পাঠ করবে।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৩; হুমাইদী: ১২৪৬; সহীহ মুসলিম: ৪৬৫; আবূ আওয়ানা: ২/১৫৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২৭; সুনান বাইহাকী: ৩২৭; সুনান বাইহাকী: ৩/৮৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (613 و 756): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، إبراهيم بن بشار الرمادي من الحفاظ إلا أن له أوهاماً وقد توبع، ومن فوقه ثقات من رجال الشيخين، سفيان: هو ابن عيينة.