হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2501)


2501 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ جَوْصَا بِدِمَشْقَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّوفِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا دَاوُدُ الطَّائِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ: دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ، وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ لَهُ: «صَلِّ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تَجْلِسَ». [1: 67]
رقم طبعة با وزير = (2492)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমু‘আর দিন খুতবা দিচ্ছিলেন এমন অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “বসার আগে তুমি হালকা দুই রাকা‘আত সালাত আদায় কর।”[1]



[1] সহীহ মুসলিম: ৮৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৩৫; সুনান বাইহাকী: ৩/১৯৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৫১৪; দারাকুতনী: ২/১৩-১৪; মুসনাদ আহমাদ: ৩/২৯৭; আবূ দাঊদ: ১১১৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৪০; আত তায়ালিসী: ১৬৯৫; দারেমী: ১/৩৬৪; সহীহ আল বুখারী: ৯৩০; তিরমিযী: ৫১০; নাসাঈ: ৩/১০৩; ইবনু মাজাহ: ১১১২; তাহাবী: ১/৩৬৫; ইবনুল জারূদ: ২৯৩; বাগাবী: ১০৮৩; নাসাঈ আল কুবরা: ২/৩৪০। মুসনাদ আবী ইয়ালা: ১০৫; ইবনু মাজাহ: ১১১৪; আবূ দাঊদ: ১১১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১১০; তাহাবী: ১/৩৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1023): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أحمد بن يحيى الصوفي ذكره المؤلف في " الثقات "8/ 40، فقال: أحمد بن يحيى بن زكريا البناني الصوفي، من أهل الكوفة، كنيته أبو جعفر ونقل ابن أبي حاتم 2/ 82 توثيقه عن أبيه، وداود الطائي: هو داود بن نصير الطائي الكوفي ثقة فقيه زاهد، روى له النسائي، وإسحاق بن منصور: هو السلولي مولاهم أبو عبد الرحمن الكوفي روى له الجماعة وانظر ما بعده.









সহীহ ইবনু হিব্বান (2502)


2502 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَجَلَسَ، فَقَالَ لَهُ: «يَا سُلَيْكُ، قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ، وَتَجَوَّزْ فِيهِمَا»، ثُمَّ قَالَ: «إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ، [ص:248] وَالْإِمَامُ يَخْطُبُ، فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ، وَلْيَتَجَوَّزْ فِيهِمَا». [1: 107]
رقم طبعة با وزير = (2493)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছিলেন এমন অবস্থায় সুলাইক আল গাতফানী রাদ্বিয়াল্লাহু আনহু মাসজিদে প্রবেশ করে বসে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “হে সুলাইক, উঠ, অতঃপর সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করো।” তারপর তিনি বলেন, “যখন তোমাদের কেউ জুমু‘আর দিন আসবে এমন অবস্থায় যে ইমাম খুতবা দিচ্ছেন, তবে সে যেন সংক্ষেপে দুই রাকা‘আত সালাত আদায় করে।”[1]



[1] সহীহ মুসলিম: ৮৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৩৫; সুনান বাইহাকী: ৩/১৯৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৫১৪; দারাকুতনী: ২/১৩-১৪; মুসনাদ আহমাদ: ৩/২৯৭; আবূ দাঊদ: ১১১৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৪০; আত তায়ালিসী: ১৬৯৫; দারেমী: ১/৩৬৪; সহীহ আল বুখারী: ৯৩০; তিরমিযী: ৫১০; নাসাঈ: ৩/১০৩; ইবনু মাজাহ: ১১১২; তাহাবী: ১/৩৬৫; ইবনুল জারূদ: ২৯৩; বাগাবী: ১০৮৩; নাসাঈ আল কুবরা: ২/৩৪০। মুসনাদ আবী ইয়ালা: ১০৫; ইবনু মাজাহ: ১১১৪; আবূ দাঊদ: ১১১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১১০; তাহাবী: ১/৩৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عيسى: هو ابن يونس بن أبي إسحاق السبيعي.









সহীহ ইবনু হিব্বান (2503)


2503 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، حَدَّثَنِي عِيَاضٌ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، «أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ، وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، فَدَعَاهُ فَأَمَرَهُ أَنْ يُصَلِّيَ رَكْعَتَيْنِ، ثُمَّ دَخَلَ الْجُمُعَةَ الثَّانِيَةَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ، فَدَعَاهُ فَأَمَرَهُ أَنْ يُصَلِّيَ رَكْعَتَيْنِ، ثُمَّ دَخَلَ الْجُمُعَةَ الثَّالِثَةَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، فَدَعَاهُ فَأَمَرَهُ أَنْ يُصَلِّيَ رَكْعَتَيْنِ». [1: 67]
رقم طبعة با وزير = (2494)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি জুমু‘আর দিন প্রবেশ করেন এমন অবস্থায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বারের উপর ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ডাকেন এবং তাকে দুই রাকা‘আত সালাত আদায় করার নির্দেশ দেন। তারপর সেই ব্যক্তি দ্বিতীয় জুমু‘আয় আসেন এমন অবস্থায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বারের উপর ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ডাকেন এবং তাকে দুই রাকা‘আত সালাত আদায় করার নির্দেশ দেন। তারপর সেই ব্যক্তি তৃতীয় জুমু‘আয় আসেন এমন অবস্থায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বারের উপর ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ডাকেন এবং তাকে দুই রাকা‘আত সালাত আদায় করার নির্দেশ দেন।[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৫; নাসাঈ: ৫/৬৩; সুনান বাইহাকী: ৪/১৮১; হুমাইদী: ৭৪১; আবূ দাঊদ: ১৬৭৫; তিরমিযী: ৫১১; তাহাবী: ১/৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1470).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله ثقات رجال الشيخين غير ابن عجلان، فإنه روى له البخاري تعليقاً ومسلم متابعة، عياض: هو عياض بن عبد الله بن سعد بن أبي سرح القرشي العامري المكي.









সহীহ ইবনু হিব্বান (2504)


2504 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ بْنِ الشَّرْقِيِّ، قَالَ: [ص:250] حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي أَبَانُ بْنُ صَالِحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: دَخَلَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْكَعْ رَكْعَتَيْنِ، وَلَا تَعُودَنَّ لِمِثْلِ هَذَا»، فَرَكَعَهُمَا ثُمَّ جَلَسَ. [1: 107]
رقم طبعة با وزير = (2495) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَعُودَنَّ لِمِثْلِ هَذَا» أَرَادَ الْإِبْطَاءَ فِي الْمَجِيءِ إِلَى الْجُمُعَةِ، لَا الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ أُمِرَ بِهِمَا، وَالدَّلِيلُ عَلَى صِحَّةِ هَذَا خَبَرُ ابْنِ عَجْلَانَ الَّذِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ أَنَّهُ أَمَرَهُ فِي الْجُمُعَةِ الثَّانِيَةِ أَنْ يَرْكَعَ رَكْعَتَيْنِ مِثْلَهُمَا.




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সুলাইক আল গাতফানী রাদ্বিয়াল্লাহু আনহু জুমু‘আর দিন মাসজিদে প্রবেশ করে এমন অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেসময় লোকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “দুই রাকা‘আত সালাত আদায় কর। এরকম আর দ্বিতীয়বার করবে না।” তারপর তিনি দুই রাকা‘আত সালাত আদায় করেন তারপর তিনি বসে যান।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “এরকম আর দ্বিতীয়বার করবে না” এর দ্বারা উদ্দেশ্য হলো জুমু‘আয় দেরিতে আসা; এর দ্বারা দুই রাকা‘আত সালাত উদ্দেশ্য নয়; যা পড়ার জন্য তাকে আদেশ করা হয়েছে। আমাদের এই ব্যাখ্যার বিশুদ্ধতার উপর প্রমাণ হলো ইবনু ইজলানের হাদীস, যা আমরা পূর্বে উল্লেখ করেছি। সেটা হলো তিনি তাকে দ্বিতীয় জুমু‘আয়ও অনুরুপভাবে দুই রাকা‘আত সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন।”



[1] সহীহ মুসলিম: ৮৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৩৫; সুনান বাইহাকী: ৩/১৯৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৫১৪; দারাকুতনী: ২/১৩-১৪; মুসনাদ আহমাদ: ৩/২৯৭; আবূ দাঊদ: ১১১৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৪০; আত তায়ালিসী: ১৬৯৫; দারেমী: ১/৩৬৪; সহীহ আল বুখারী: ৯৩০; তিরমিযী: ৫১০; নাসাঈ: ৩/১০৩; ইবনু মাজাহ: ১১১২; তাহাবী: ১/৩৬৫; ইবনুল জারূদ: ২৯৩; বাগাবী: ১০৮৩; নাসাঈ আল কুবরা: ২/৩৪০। মুসনাদ আবী ইয়ালা: ১০৫; ইবনু মাজাহ: ১১১৪; আবূ দাঊদ: ১১১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১১০; তাহাবী: ১/৩৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (466 و 2893).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، صرح ابن إسحاق بالتحديث، يعقوب بن إبراهيم: هو ابن سعد بن إبراهيم بن عبد الرحمن بن عوف الزهري المدني.









সহীহ ইবনু হিব্বান (2505)


2505 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنَا عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، فَدَعَاهُ فَأَمَرَهُ أَنْ يُصَلِّيَ رَكْعَتَيْنِ، ثُمَّ قَالَ: «تَصَدَّقُوا»، فَتَصَدَّقُوا، فَأَعْطَاهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَيْنِ [ص:251] مِمَّا تَصَدَّقُوا، وَقَالَ: «تَصَدَّقُوا»، فَأَلْقَى هُوَ أَحَدَ ثَوْبَيْهِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا صَنَعَ وَقَالَ: «انْظُرُوا إِلَى هَذَا، دَخَلَ الْمَسْجِدَ بِهَيْئَةٍ بَذَّةٍ، فَرَجَوْتُ أَنْ تَفْطِنُوا لَهُ، فَتَصَدَّقُوا عَلَيْهِ، فَلَمْ تَفْعَلُوا، فَقُلْتُ: تَصَدَّقُوا، فَأَعْطَوْهُ ثَوْبَيْنِ، ثُمَّ قُلْتُ: تَصَدَّقُوا، فَأَلْقَى أَحَدَ ثَوْبَيْهِ، خُذْ ثَوْبَكَ»، وَانْتَهَرَهُ. [2: 66]
رقم طبعة با وزير = (2496) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْ ثَوْبَكَ»، لَفْظَةُ أَمْرٍ بِأَخْذِ الثَّوْبِ مُرَادُهَا الزَّجْرُ عَنْ ضِدِّهِ وَهُوَ بَذْلُ الثَّوْبِ، وَفِي هَذَا دَلِيلٌ عَلَى أَنَّ الْمَرْءَ إِذَا أَخْرَجَ شَيْئًا لِلصَّدَقَةِ فَمَا لَمْ يَقَعْ فِي يَدِ الْمُتَصَدِّقِ بِهِ عَلَيْهِ لَهُ أَنْ يَرْجِعَ فِيهِ، وَفِيهِ دَلِيلٌ عَلَى أَنَّ الْمَرْءَ غَيْرُ مُسْتَحَبٍّ لَهُ أَنْ يَتَصَدَّقَ بِمَالِهِ كُلِّهِ إِلَّا عِنْدَ الْفَضْلِ عَنْ نَفْسِهِ وَعَمَّنْ يَقُوتُهُ.




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি জুমু‘আর দিন প্রবেশ করেন এমন অবস্থায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বারের উপর ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ডাকেন এবং তাকে দুই রাকা‘আত সালাত আদায় করার নির্দেশ দেন। তারপর তিনি বলেন, “তোমরা তাকে দান করো।” অতঃপর লোকজন তাকে দান-সাদাকা করেন। তারা যা দান করেছেন, সেখান থেকে তিনি তাকে দুটি কাপড় দেন এবং তিনি বলেন, “তোমরা তাকে দান করো।” অতঃপর সে ব্যক্তি একটি কাপড় ফেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এই কাজটিকে অপছন্দ করেন এবং তাকে বলেন, “তোমরা এই লোকের দিকে লক্ষ্য করো। সে জীর্ণ-শীর্ণ অবস্থায় মাসজিদে প্রবেশ করেছে। আমার আশা ছিল যে, তোমরা (তার অভাব) বুঝতে পারবে অতঃপর তোমরা তাকে সাদাকা করবে। কিন্তু তোমরা সেটা করোনি। ফলে আমি বলেছি, “তোমরা সাদাকা করো। ফলে লোকজন তাকে দুটি কাপড় দান করেন। তারপরও আমি বলি, “তোমরা তাকে সাদাকা করো।” অতঃপর সে ‍দুটি কাপড়ের একটি ফেলে দেয়! তুমি তোমার কাপড় গ্রহণ করো।” অতঃপর তিনি তাকে ধমক দেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তুমি তোমার কাপড় গ্রহণ করো” এটি একটি নির্দেশসূচক শব্দরুপ, এর দ্বারা উদ্দেশ্য হলো তার বিপরীত কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা, আর সেটি হলো জীর্ণ-শীর্ণ কাপড়। আর এখানে দলীল রয়েছে এই মর্মে যে, যখন কোন ব্যক্তি সাদাকা হিসেবে কোন কিছু বের করে, অতঃপর তা সাদাকা গ্রহণকারী হাতে না পৌঁছে, তবে তার জন্য বৈধ হলো তা ফেরত নেওয়া। এখানে আরো দলীল রয়েছে যে, মানুষের জন্য এটা মুস্তাহাব নয় যে, সে তার পুরো সম্পদ দান করে দিবে। দান কেবল তখনই মুস্তাহাব হবে যখন তার ও তার অধীনস্থ ব্যক্তিদের চাহিদা পূরণ করার পর অতিরিক্ত সম্পদ থাকে।”



[1] মুসনাদ আহমাদ: ৩/২৫; নাসাঈ: ৫/৬৩; সুনান বাইহাকী: ৪/১৮১; হুমাইদী: ৭৪১; আবূ দাঊদ: ১৬৭৫; তিরমিযী: ৫১১; তাহাবী: ১/৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1470).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله ثقات رجال الشيخين غير ابن عجلان وهو ثقة روى له البخاري تعليقاً ومسلم متابعة.









সহীহ ইবনু হিব্বান (2506)


2506 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَالِطُنَا [ص:252] كَثِيرًا حَتَّى إِنْ كَانَ لَيَقُولُ لِأَخٍ لِي صَغِيرٍ: «يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ؟ » وَحَضَرَتِ الصَّلَاةُ، فَنَضَحْنَا بُسَاطًا لَنَا، فَصَلَّى عَلَيْهِ وَصَفَفْنَا خَلْفَهُ. [4: 1]
رقم طبعة با وزير = (2497) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَوْلُ أَنَسٍ: وَحَضَرَتِ الصَّلَاةُ، أَرَادَ بِهِ وَقْتَ صَلَاةِ السُّبْحَةِ، إِذِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يُصَلِّي صَلَاةَ الْفَرِيضَةِ جَمَاعَةً فِي دَارِ أَنْصَارِيٍّ دُونَ مَسْجِدِ الْجَمَاعَةِ»




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মিশতেন, এমনকি তিনি আমার এক ছোট ভাইকে বলেন, “হে আবূ উমাইর, তোমার পাপিয়া পাখির কী করে?” অতঃপর সালাতের সময় হয়ে যায়। আমাদের একটি কার্পেট ছিল, তাতে আমরা পানি ছিটা দেই অতঃপর তিনি তার উপর সালাত আদায় করেন। আর আমরাও তাঁর পিছনে কাতারবন্দি হই।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য “অতঃপর সালাতের সময় হয়ে যায়” এর দ্বারা উদ্দেশ্য হলো নফল সালাত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরয সালাত মাসজিদে বাদে কোন আনসারীর ঘরে আদায় করতেন না।”



[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩৩৫; মুসনাদ আহমাদ: ৩/১১৯; তিরমিযী: ৩৩৩; সহীহ আল বুখারী: ৬২০৩; সহীহ মুসলিম: ৬৫৯; সুনান বাইহাকী: ৫/২০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২০১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2304). تنبيه!! رقم (2304) = (2308) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد تقدم برقم (2308) أبو الوليد: هو هشام بن عبد الملك، وأبو التياح: يزيد بن حميد الضُّبعي.









সহীহ ইবনু হিব্বান (2507)


2507 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: «مَا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ أَكْثَرُ صَلَاتِهِ وَهُوَ جَالِسٌ، وَكَانَ أَحَبَّ الْعَمَلِ إِلَيْهِ مَا دَاوَمَ عَلَيْهِ الْعَبْدُ وَإِنْ كَانَ يَسِيرًا». [4: 1]
رقم طبعة با وزير = (2498)




উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যান এমন অবস্থায় যে, তিনি তখন অধিকাংশ সালাতই বসা অবস্থায় আদায় করতেন। আর তার প্রিয় আমল ছিল সেটাই যা বান্দা নিয়মিত পালন করে, যদিও সেটা পরিমাণে কম হয়।”[1]



[1] মুসনাদ আবূ ইয়ালা: ২/৩২৩; মুসনাদ আহমাদ: ৬/৩১৯; আত তায়ালিসী: ১৬০৯; নাসাঈ: ৩/২২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০৯১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৮; ইবনু মাজাহ: ১২২৫; তাবারানী আল কাবীর: ২৩/৫১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (1202)، «مختصر الشمائل» (238).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2508)


2508 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ، عَنْ حَفْصَةَ قَالَتْ: «مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي سُبْحَتِهِ جَالِسًا قَطُّ، حَتَّى كَانَ قَبْلَ وَفَاتِهِ بِعَامٍ، فَكَانَ يُصَلِّي فِي سُبْحَتِهِ جَالِسًا، فَيَقْرَأُ السُّورَةَ فَيُرَتِّلُهَا حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلَ مِنْهَا». [4: 1]
رقم طبعة با وزير = (2499)




হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর এক বছর আগে ছাড়া ইতিপূর্বে কখনই নফল সালাত বসে আদায় করতে দেখিনি। এই সময়ে তিনি বসে সালাত আদায় করতেন এবং দীর্ঘ থেকে দীর্ঘতর করে তারতীলের সাথে সূরা পাঠ করতেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩৭; মুসনাদ আহমাদ: ৬/২৮৫; সহীহ মুসলিম: ৭৩৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৪২; তাবারানী: ২৩/৩৩৯; সুনান বাইহাকী: ২/৪৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২৩৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «مختصر الشمائل» (237): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2509)


2509 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَهُوَ جَالِسٌ بَعْدَمَا دَخَلَ فِي السِّنِّ، وَكَانَ إِذَا بَقِيَ عَلَيْهِ مِنَ السُّورَةِ ثَلَاثُونَ آيَةً قَامَ فَقَرَأَهَا، ثُمَّ رَكَعَ». [4: 1]
رقم طبعة با وزير = (2500)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়োঃবৃদ্ধ হওয়ার পর বসে সালাত আদায় করতেন। তিনি (বসে দীর্ঘ কিরা‘আত করতেন) আর যখন সূরার ৩০ আয়াত বাকি থাকতো, তখন তিনি দাঁড়াতেন অতঃপর তা পাঠ করতেন তারপর রুকূ‘ করতেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৪০; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০৯৭; মুসনাদ আহমাদ: ৬/৪৬; হুমাইদী: ১৯২; সহীহ আল বুখারী: ১১১৮; সহীহ মুসলিম: ৭৩১; আবূ দাঊদ: ৯৫৩; নাসাঈ: ৩/২২০; ইবনু মাজাহ: ১২২৭; তাহাবী: ১/৩৩৮; সুনান বাইহাকী: ২/৪৯০; বাগাবী: ৯৭৯; তিরমিযী: ৩৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৭৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (879): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2510)


2510 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ [ص:256] النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، قَالَ: سَأَلْتُهَا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي لَيْلًا طَوِيلًا قَاعِدًا، وَلَيْلًا طَوِيلًا قَائِمًا، فَإِذَا صَلَّى قَاعِدًا رَكَعَ قَاعِدًا، وَإِذَا صَلَّى قَائِمًا رَكَعَ قَائِمًا». [4: 1]
رقم طبعة با وزير = (2501)




আব্দুল্লাহ বিন শাকীক থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “তিনি দীর্ঘরাত বসে সালাত আদায় করতেন এবং দীর্ঘরাত দাঁড়িয়ে সালাত আদায় করতেন। যখন তিনি বসে সালাত আদায় করতেন, তখন তিনি বসে রুকূ‘ করতেন, আবার যখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন, তখন তিনি দাঁড়িয়ে রুকূ‘ করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৩০; সহীহ মুসলিম: ৭৩০; তিরমিযী: ৩৭৫; আবূ দাঊদ: ১২৫১; নাসাঈ: ৩/২২০; ইবনু মাজাহ: ১২২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (882): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وانظر (2474) و (2475).









সহীহ ইবনু হিব্বান (2511)


2511 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ التُّسْتَرِيِّ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ الْعُقَيْلِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَائِمًا وَقَاعِدًا، فَإِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَائِمًا رَكَعَ قَائِمًا، وَإِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَاعِدًا رَكَعَ قَاعِدًا». [4: 1]
رقم طبعة با وزير = (2502)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে ও বসে দুইভাবেই সালাত আদায় করতেন। যখন তিনি দাঁড়িয়ে সালাত শুরু করতেন, তখন তিনি দাঁড়িয়ে রুকূ‘ করতেন আবার যখন তিনি বসে সালাত শুরু করতেন, তখন তিনি বসে রুকূ‘ করতেন।[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৩০; সহীহ মুসলিম: ৭৩০; তিরমিযী: ৩৭৫; আবূ দাঊদ: ১২৫১; নাসাঈ: ৩/২২০; ইবনু মাজাহ: ১২২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، سلم بن جنادة روى له الترمذي وابن ماجه، وهو ثقة، ومن فوقه من رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (2512)


2512 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:257] عَبْدِ اللَّهِ الْمُخَرِّمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ حَفْصِ بْنِ غِيَاثٍ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى مُتَرَبِّعًا». [4: 1]
رقم طبعة با وزير = (2503)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আড়াআড়িভাবে উভয় পা রেখে বসে সালাত আদায় করেছেন।[1]



[1] নাসাঈ: ৩/২২৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৩৮; হাকিম: ১/২৭৫; সুনান বাইহাকী: ৫/৩০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা ইবনে খুযাইমাহ: ৯৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن خزيمة» (978)، «صفة الصلاة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح محمد بن عبد الله المخرمي: هو محمد بن عبد الله بن المبارك المخرمي أبو جعفر البغدادي ثقة حافظ، وأبو داود الحفري: هو عمر بن سعد بن عبيد، والحفري، بفتح الحاء والفاء: نسبه إلى موضع بالكوفة.









সহীহ ইবনু হিব্বান (2513)


2513 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ سَجَّادَةُ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلَاةِ قَاعِدًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلِّ قَائِمًا، فَهُوَ أَفْضَلُ، وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ، وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ». [1: 2]
رقم طبعة با وزير = (2504) [ص:259] قَالَ أَبُو حَاتِمٍ: «هَذَا إِسْنَادٌ قَدْ تَوَهَّمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْأَخْبَارِ، وَلَا تَفَقَّهَ فِي صَحِيحِ الْآثَارِ، أَنَّهُ مُنْفَصِلٌ غَيْرُ مُتَّصِلٍ، وَلَيْسَ كَذَلِكَ، لِأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ بُرَيْدَةَ وُلِدَ فِي السَّنَةِ الثَّالِثَةِ مِنْ خِلَافَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ سَنَةَ خَمْسَ عَشْرَةَ، هُوَ وَسُلَيْمَانُ بْنُ بُرَيْدَةَ أَخُوهُ تَوْأَمٌ، فَلَمَّا وَقَعَتْ فِتْنَةُ عُثْمَانَ بِالْمَدِينَةِ خَرَجَ بُرَيْدَةُ عَنْهَا بِابْنَيْهِ، وَسَكَنَ الْبَصْرَةَ، وَبِهَا إِذْ ذَاكَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، وَسَمُرَةُ بْنُ جُنْدُبٍ، فَسَمِعَ مِنْهُمَا، وَمَاتَ عِمْرَانُ سَنَةَ اثْنَتَيْنِ وَخَمْسِينَ فِي وِلَايَةِ مُعَاوِيَةَ، ثُمَّ خَرَجَ بُرَيْدَةُ مِنْهَا بِابْنَيْهِ إِلَى سِجِسْتَانَ، فَأَقَامَ بِهَا غَازِيًا مُدَّةً، ثُمَّ خَرَجَ مِنْهَا إِلَى مَرْوَ عَلَى طَرِيقِ هَرَاةَ، فَلَمَّا دَخَلَهَا وَطَّنَهَا، وَمَاتَ سُلَيْمَانُ بْنُ بُرَيْدَةَ بِمَرْوَ وَهُوَ عَلَى الْقَضَاءِ بِهَا سَنَةَ خَمْسٍ وَمِائَةٍ، فَهَذَا يَدُلُّكُ عَلَى أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ بُرَيْدَةَ سَمِعَ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ»




ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বসে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “তুমি দাঁড়িয়ে সালাত করবে। কেননা এটাই উত্তম। আর যে ব্যক্তি বসে সালাত আদায় করে, সে দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক সাওয়াব পায়। আর যে ব্যক্তি শুয়ে সালাত আদায় করে, সে বসে সালাত আদায়কারীর অর্ধেক সাওয়াব পায়।[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যে ব্যক্তি হাদীসের ইলমে পরিপক্কতা অর্জন করেনি এবং সহীহ হাদীসের ব্যাপারে ব্যুপত্তি অর্জন করেনি, সে ব্যক্তি এই হাদীসের ব্যাপারে কদাচিত এই সংশয়ে পড়ে যায় যে, হাদীসটির সনদ হয়তো বিচ্ছিন্ন। অথচ ব্যাপারটি তেমন নয়। কেননা আব্দুল্লাহ বিন বুরাইদা এবং তার জমজ ভাই সুলাইমান বিন বুরাইদা রহিমাহুমাল্লাহ উমার রাদ্বিয়াল্লাহু আনহুর শাসনামলে ১৫ হিজরীতে জন্ম গ্রহণ করেন। তারপর যখন উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর শাসনামলে ফিতনার সুত্রপাত হয়, তখন বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু তার দুই ছেলেকে নিয়ে মাদীনা থেকে চলে বসরায় যান এবং সেখানে বসবাস করেন। আর সেসময় বসরাতে ইমরান বিন হুসাইন ও সামুরাহ বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহুমা ছিলেন। অতঃপর আব্দুল্লাহ বিন বুরাইদা তাদের দুইজন থেকে হাদীস শ্রবণ করেন। ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর শাসনামলে ৫২ হিজরীতে জন্ম গ্রহণ করেন। তারপর বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু তার দুই ছেলেকে নিয়ে সিজিস্থানে যান এবং যোদ্ধা হিসেবে সেখানে দীর্ঘদিন অবস্থান করেন। তারপর তিনি সেখান থেকে হেরাতের পথে মরো এলাকায় যান। যখন তিনি সেখানে যান, সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সুলাইমান বিন বুরাইদা মরোতে বিচারকের পদে থাকা অবস্থায় ১৫০ হিজরীতে মৃত্যুবরণ করেন। কাজেই এটা প্রমাণ করে যে, আব্দুল্লাহ বিন বুরাইদা ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীস শ্রবণ করেছেন। ”



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫২; তাবারানী আল কাবীর: ১৮/৫৯০; মুসনাদ আহমাদ: ৪/৪৩৩; সহীহ আল বুখারী: ১১১৫; নাসাঈ: ৩/২২৩; আবূ দাঊদ: ৯৫১; তিরমিযী: ৩৭১; ইবনু মাজাহ: ১২৩১; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৭৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (455)، «الروض النضير» (585)، «صحيح أبي داود» (877) «صفة الصلاة»: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، الحسن بن حماد روى له أصحب السنن، وهو صدوق، ومن فوقه من رجال الشيخين، أبو أسامة: هو حماد بن أسامة.









সহীহ ইবনু হিব্বান (2514)


2514 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ مُكْرَمٍ بِالْبَصْرَةِ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَ: قُلْتُ لَهَا: بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ عَلَيْكِ، وَإِذَا خَرَجَ مِنْ عِنْدِكِ؟ قَالَتْ: «كَانَ يَبْدَأُ إِذَا دَخَلَ بِالسِّوَاكِ، وَإِذَا خَرَجَ صَلَّى رَكْعَتَيْنِ». [5: 47]
رقم طبعة با وزير = (2505)




শুরাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আপনার বাড়িতে প্রবেশ করতেন এবং যখন আপনার কাছ থেকে বের হতেন, তখন প্রথমে কী করতেন?” তিনি জবাবে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন, তখন প্রথমে মেসওয়াক করতেন। আর যখন বের হওয়ার ইচ্ছা করতেন, তখন দুই রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]



[1] হাদীসটির প্রথম অংশ বর্ণিত হয়েছে: সহীহ ‍মুসলিম: ২৫৩; মুসনাদ আহমাদ: ৬/১৮৮; আবূ আওয়ানা: ১/১৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৮; ইবনু মাজাহ: ২৯০; আবূ দাঊদ: ৫১; নাসাঈ: ১/১৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০১। আর দ্বিতীয় অংশ বর্ণিত হয়েছে: মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৮; ইবনু মাজাহ: ২৯০; মুসনাদ আহমাদ: ৬/১৮২; আবূ দাঊদ: ৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির প্রথম অংশ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। দ্বিতীয় অংশের এই হাদীসকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির প্রথম অংশ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। দ্বিতীয় অংশকে যঈফ বলেছেন। (যঈফা: ৬২৩৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف بذكر الصلاة - «الضعيفة» (6235)، والشطر الأول مضى (1071). تنبيه!! رقم (1071) = (1074) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لضعف شريك- وهو ابن عبد الله بن أبي شريك النخعي الكوفي القاضي- فإنه سيِّيء الحفظ.









সহীহ ইবনু হিব্বান (2515)


2515 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِي الْحُبَابِ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى حِمَارٍ وَهُوَ مُتَوَجِّهٌ إِلَى خَيْبَرَ». [4: 1]
رقم طبعة با وزير = (2506)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গাধার উপর সালাত আদায় করতে দেখেছি, এমন অবস্থায় যে, গাধাটি খাইবারের দিকে মুখ করা ছিল।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫০-১৫১; মুসনাদ আহমাদ: ২/৭, ৫৭; সহীহ মুসলিম: ৭০০; আবূ দাঊদ: ১২২৬; নাসাঈ: ২/৬০; আবূ আওয়ানা: ২/৩৪৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫১৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1101): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2516)


2516 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: [ص:262] حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فَأَدْرَكْتُهُ فَسَلَّمْتُ عَلَيْهِ وَهُوَ يُصَلِّي، فَأَشَارَ إِلَيَّ، فَلَمَّا فَرَغَ دَعَانِي، فَقَالَ: «إِنَّكَ سَلَّمْتَ عَلَيَّ وَأَنَا أُصَلِّي»، وَهُوَ مُتَوَجِّهٌ يَوْمَئِذٍ نَحْوَ الْمَشْرِقِ. [4: 1]
رقم طبعة با وزير = (2507)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে একটা প্রয়োজনে আমাকে পাঠান অতঃপর আমি তাকে পেয়ে যাই। ফলে আমি তাঁকে সালাম দেই, এসময় তিনি সালাত আদায় করছিলেন। ফলে তিনি ইশারায় আমার সালামের জবাব দিলেন। তারপর যখন সালাত শেষ করেন, তখন তিনি আমাকে ডেকে বলেন, “নিশ্চয়ই তুমি আমাকে সালাম দিয়েছিলে, আমি সে সময় সালাত আদায় করছিলাম।” জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “সে সময় তিনি পূর্ব দিকে মুখ করে ছিলেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩৪; সহীহ ‍মুসলিম: ৫৪০; নাসাঈ: ৩/৬; ইবনু মাজাহ: ১০১৮; সুনান বাইহাকী: ২/২৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (859): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، إلا أن أبا الزبير- واسمه محمد بن مسلم بن تدرس- خرج له البخاري مقروناً، أبو الوليد: هو هشام بن عبد الملك الطيالسي.









সহীহ ইবনু হিব্বান (2517)


2517 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ فِي السَّفَرِ». [4: 1]
رقم طبعة با وزير = (2508)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে তাঁর বাহনের উপর সালাত আদায় করতেন, তাঁর বাহন তাঁকে নিয়ে যেদিকেই মুখ করুক না কেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ৮০; মুসনাদ আহমাদ: ২/৬৬; সহীহ মুসলিম: ৭০০; নাসাঈ: ১/২৪৪; আবূ আওয়ানা: ২/৩৪৩; সুনান বাইহাকী: ২/৪; সহীহ আল বুখারী: ১০৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৫০৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، فإن يحيى بن أيوب لم يخرج له البخاري، ومن فوقه من رجالهما.









সহীহ ইবনু হিব্বান (2518)


2518 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي الزُّبَيْرِ مَوْلَى حَكِيمِ بْنِ حِزَامٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَبَعَثَنِي مَبْعَثًا، فَأَتَيْتُهُ وَهُوَ يَسِيرُ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَأَوْمَأَ بِيَدِهِ، ثُمَّ سَلَّمْتُ فَأَشَارَ وَلَمْ يُكَلِّمْنِي، فَنَادَانِي بَعْدُ وَقَالَ: «إِنِّي كُنْتُ أُصَلِّي نَافِلَةً». [4: 1]
رقم طبعة با وزير = (2509)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক সফরে ছিলাম। অতঃপর আমাকে একটা প্রয়োজনে আমাকে পাঠান অতঃপর আমি তাঁর কাছে আসি, এসময় তিনি সফরে চলমান ছিলেন। আমি তাঁকে সালাম দেই। তিনি তাঁর হাত দিয়ে ইশারা করেন। তারপর আমি আবারো তাঁকে সালাম দেই। এবারো তিনি তাঁর হাত দিয়ে ইশারা করেন, কিন্তু কোন কথা বলেননি। পরে তিনি আমাকে ডেকে বলেন, “নিশ্চয়ই আমি সে সময় নফল সালাত আদায় করছিলাম।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩৪; সহীহ ‍মুসলিম: ৫৪০; নাসাঈ: ৩/৬; ইবনু মাজাহ: ১০১৮; সুনান বাইহাকী: ২/২৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2507). تنبيه!! رقم (2507) = (2516) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط مسلم، وانظر ما بعده.









সহীহ ইবনু হিব্বান (2519)


2519 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، [ص:264] عَنْ جَابِرٍ قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَبْعَثًا، فَوَجَدْتُهُ يَسِيرُ مُشْرِقًا وَمُغْرِبًا، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَأَشَارَ بِيَدِهِ، ثُمَّ سَلَّمْتُ عَلَيْهِ فَأَشَارَ بِيَدِهِ، فَانْصَرَفْتُ فَنَادَانِي: «يَا جَابِرُ»، فَنَادَانِي النَّاسُ: يَا جَابِرُ فَأَتَيْتُهُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ سَلَّمْتُ عَلَيْكَ فَلَمْ تَرُدَّ عَلَيَّ، قَالَ: «ذَاكَ أَنِّي كُنْتُ أُصَلِّي». [4: 1]
رقم طبعة با وزير = (2510)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা প্রয়োজনে আমাকে পাঠান অতঃপর আমি তাঁর কাছে আসি, এসময় তিনি সফরে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে চলছিলেন। আমি তাঁকে সালাম দেই। তিনি তাঁর হাত দিয়ে ইশারা করেন। তারপর আমি আবারো তাঁকে সালাম দেই। এবারো তিনি তাঁর হাত দিয়ে ইশারা করেন। তারপর আমি চলে যাই। পরে তিনি আমাকে ডাকেন, “হে জাবির।” তখন লোকজন আমাকে ডাক দেন। তারপর আমি তাঁর কাছে এসে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে সালাম দিয়েছিলাম কিন্তু আপনি আমার সালামের কোন উত্তর দেননি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে সময় আমি সালাত আদায় করছিলাম।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩৪; সহীহ ‍মুসলিম: ৫৪০; নাসাঈ: ৩/৬; ইবনু মাজাহ: ১০১৮; সুনান বাইহাকী: ২/২৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.









সহীহ ইবনু হিব্বান (2520)


2520 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُرَاقَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى رَاحِلَةٍ نَحْوَ الْمَشْرِقِ فِي غَزْوَةِ أَنْمَارٍ». [4: 46]
رقم طبعة با وزير = (2511)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি গাযওয়ায়ে আনমারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি যে, তিনি তাঁর বাহনের উপর পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করেছেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩০০; সহীহ আল বুখারী: ৪১৪০; সুনান বাইহাকী: ২/৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، عثمان بن عبد الله بن سراقة لم يخرج له مسلم.