সহীহ ইবনু হিব্বান
2521 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، [ص:265] قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: «كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ، فَكَانَ يُصَلِّي تَطَوُّعًا عَلَى رَاحِلَتِهِ مُسْتَقْبِلَ الْمَشْرِقِ، فَإِذَا أَرَادَ أَنْ يُصَلِّيَ الْمَكْتُوبَةَ نَزَلَ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ». [5: 8]
رقم طبعة با وزير = (2512)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একবার একটি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। অতঃপর তিনি তাঁর বাহনের উপর পূর্বদিকে মুখ করে নফল সালাত আদায় করতেন। আর যখন ফরয সালাত আদায় করার ইচ্ছা করতেন, তখন তিনি বাহন থেকে নামতেন এবং কিবলামুখী হতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৬৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫১০; দারেমী: ১/৩৫৬; সহীহ আল বুখারী: ৪০০; সুনান বাইহাকী: ২/৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ্ ইবনু খুযাইমাহ: ১২৬৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «التعليق على صحيح ابن خزيمة» (1263).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، عبد الرحمن بن إبراهيم لم يخرج له مسلم، ومن فوقه من رجالهما.
2522 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ ابْنِ نَمِرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى دَابَّتِهِ فِي السَّفَرِ فِي السُّبْحَةِ يُومِئُ بِرَأْسِهِ إِيمَاءً». [4: 1]
رقم طبعة با وزير = (2513)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি সফরে নফল সালাত বাহনের উপর মাথা দিয়ে ইশারা করে পড়েছেন।“[1]
[1] সহীহ আল বুখারী: ১১০৫; সুনান বাইহাকী: ২/৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ্ ইবনু খুযাইমাহ: ১২৭০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح إلا أن فيه عنعنة الوليد بن مسلم
2523 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ يُصَلِّي النَّوَافِلَ فِي كُلِّ وَجْهٍ، وَلَكِنَّهُ يَخْفِضُ السَّجْدَتَيْنِ مِنَ الرَّكْعَتَيْنِ يُومِئُ إِيمَاءً». [4: 1]
رقم طبعة با وزير = (2514)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি সফরে নফল সালাত বাহনের উপর সব দিকে মুখ করেই সালাত করেছেন। তবে তিনি সাজদায় মাথা রুকূ‘ অপেক্ষা বেশি অবনত করে ইশারা করতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫২১; মুসনাদ আহমাদ: ৩/৩৩২; আবূ দাঊদ: ১২২৭; তিরমিযী: ৩৫১; সুনান বাইহাকী: ২/৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ্ ইবনু খুযাইমাহ: ১২৭০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على صحيح ابن خزيمة» (1270).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح، وقد صرح أبو الزبير بالسماع من جابر.
2524 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، [ص:267] عَنْ جَابِرٍ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَهُوَ عَلَى رَاحِلَتِهِ النَّوَافِلَ فِي كُلِّ وَجْهٍ، وَلَكِنَّهُ يَخْفِضُ السَّجْدَتَيْنِ مِنَ الرَّكْعَةِ يُومِئُ إِيمَاءً». [5: 8]
رقم طبعة با وزير = (2515)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি সফরে নফল সালাত বাহনের উপর সব দিকে মুখ করেই সালাত করেছেন। তবে তিনি সাজদায় মাথা রুকূ‘ অপেক্ষা বেশি অবনত করে ইশারা করতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫২১; মুসনাদ আহমাদ: ৩/৩৩২; আবূ দাঊদ: ১২২৭; তিরমিযী: ৩৫১; সুনান বাইহাকী: ২/৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ্ ইবনু খুযাইমাহ: ১২৭০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله رجال الصحيح، وهو مكرر ما قبله، حجاج: هو حجاج بن محمد المصيصى الأعور الحافظ الثقة الثبت.
2525 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى عَبْدَانُ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي النَّوَافِلَ عَلَى رَاحِلَتِهِ يَخْفِضُ السَّجْدَتَيْنِ مِنَ الرَّكْعَتَيْنِ». [5: 8]
رقم طبعة با وزير = (2516)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি সফরে নফল সালাত বাহনের উপর সালাত করেছেন। তবে তিনি সাজদায় মাথা রুকূ‘ অপেক্ষা বেশি অবনত করতেন (ঝুকাতেন)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫২১; মুসনাদ আহমাদ: ৩/৩৩২; আবূ দাঊদ: ১২২৭; তিরমিযী: ৩৫১; সুনান বাইহাকী: ২/৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ্ ইবনু খুযাইমাহ: ১২৭০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح، وانظر ما قبله.
2526 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى؟ قَالَتْ: «لَا، إِلَّا أَنْ يَجِيءَ مِنْ سَفَرٍ». [5: 15]
رقم طبعة با وزير = (2517)
আব্দুল্লাহ বিন শাকীক থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করি, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাশতের সালাত আদায় করতেন?” জবাবে তিনি বলেন, “না। তবে যদি তিনি সফর থেকে আসতেন (তখন পড়তেন)।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০৭; মুসনাদ আহমাদ: ৬/২০৪; শামায়েলে তিরমিযী: ২৮৫; বাগাবী: ১০০৩; সহীহ ইব্নু খুযাইমাহ: ১২৩০; সহীহ মুসলিম: ৭১৭; নাসাঈ: ৪/১৫২; আত তায়ালিসী: ১৫৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামায়েল: ২৪৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (247).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
2527 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ [ص:269] عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى؟ فَقَالَتْ: «لَا، إِلَّا أَنْ يَجِيءَ مِنْ مَغِيبِهِ» قُلْتُ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَاعِدًا؟ قَالَتْ: «نَعَمْ، بَعْدَمَا حَطَمَهُ السِّنُّ» قُلْتُ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرِنُ بَيْنَ السُّوَرِ؟ قَالَتْ: «نَعَمْ، مِنَ الْمُفَصَّلِ» قُلْتُ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا مَعْلُومًا سِوَى رَمَضَانَ؟ قَالَتْ: «وَاللَّهِ إِنْ صَامَ شَهْرًا مَعْلُومًا سِوَى رَمَضَانَ حَتَّى مَضَى لِوَجْهِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا أَفْطَرَهُ حَتَّى مَضَى لِوَجْهِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 15]
رقم طبعة با وزير = (2518)
আব্দুল্লাহ বিন শাকীক থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করি, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাশতের সালাত আদায় করতেন?” জবাবে তিনি বলেন, “না। তবে যদি তিনি সফর থেকে ফিরে আসতেন (তখন পড়তেন)।” আমি বললাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি সূরাগুলো যৌথভাবে পড়তেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। মুফাস্সাল থেকে এরকম করতেন।” আমি বললাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি রমাযান মাস ছাড়া অন্য কোন মাস সিয়াম রাখতেন?” জবাবে তিনি বলেন, “আল্লাহর কসম, তিনি মৃত্যু অবধি রমাযান ছাড়া কোন মাস পুরোপুরি সিয়াম রাখেননি আবার মৃত্যু অবধি কোন মাস পুরোপুরিভাবে সিয়াম রাখা ছেড়েও দেননি।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০৭; মুসনাদ আহমাদ: ৬/২০৪; শামায়েলে তিরমিযী: ২৮৫; বাগাবী: ১০০৩; সহীহ ইব্নু খুযাইমাহ: ১২৩০; সহীহ মুসলিম: ৭১৭; নাসাঈ: ৪/১৫২; আত তায়ালিসী: ১৫৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামায়েল: ২৪৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1169).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم يزيد بن زريع سمع من الجويري قبل الاختلاط.
2528 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الصَّوَّافُ، قَالَ: حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ الْعَطَّارُ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، [ص:270] عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يُصَلِّي الضُّحَى إِلَّا أَنْ يَقْدُمَ مِنْ غَيْبَةٍ». [5: 15]
رقم طبعة با وزير = (2519) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «نَفْيُ ابْنِ عُمَرَ، وَعَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الضُّحَى إِلَّا أَنْ يَقْدُمَ مِنْ سَفَرٍ أَوْ مَغِيبِهِ، أَرَادَ بِهِ فِي الْمَسْجِدِ بِحَضْرَةِ النَّاسِ دُونَ الْبَيْتِ، وَذَاكَ أَنَّ مِنْ خُلُقِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ، فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ، فَكَانَ أَكْثَرُ قُدُومِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ مِنَ الْأَسْفَارِ وَالْغَزَوَاتِ كَانَ ضُحًى مِنْ أَوَّلِ النَّهَارِ، وَنَهَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَطْرُقَ الرَّجُلُ أَهْلَهُ لَيْلًا»
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাশতের সালাত আদায় করতেন না। তবে যদি তিনি সফর থেকে ফিরে আসতেন (তখন পড়তেন)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার এবং আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহুম সফর বা প্রবাস থেকে আসা ছাড়া অন্য সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক চাশতের সালাত না করা মর্মে যা বর্ণিত হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো লোকজনের উপস্থিতিতে মাসজিদে আদায় করা; বাড়িতে আদায় করার বিষয়টি নাকচ করা উদ্দেশ্য নয়। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ছিল যখন তিনি সফর থেকে বাড়িতে আগমন করতেন, তখন তিনি প্রথমে মাসজিদে আসতেন এবং দুই রাকা‘আত সালাত আদায় করতেন। আর বিভিন্ন সফর ও যুদ্ধ থেকে মদীনায় আগমন করা অধিকাংশ সময় দিনের প্রথম ভাগে চাশতের সময় হতো। আর তিনি সফর থেকে এসে রাতে বাড়িতে কড়া নাড়তে নিষেধ করেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ৬/২১৮; সহীহ মুসলিম: ৭১৭; আবূ দাঊদ: ১২৯২; নাসাঈ: ৪/১৫২; সুনান বাইহাকী: ৩/৫০; আবূ আওয়ানা: ২/২৬৮; সুনান বাইহাকী: ৩/৪৯-৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ্ ইবনু খুযাইমাহ: ১২২৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على صحيح ابن خزيمة» (1229).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، إسحاق بن إبراهيم: ثقة روى له البخاري، وسالم بن نوح العطار: مختلف فيه، قال أحمد: ما بحديثه بأس، وقال أبو زرعة: لا بأس به صدوق ثقة، ووثقه الساجي وابن قانع، وقال أبو حاتم: يكتب حديثه ولا يحتج به، وقال النسائي: ليس بالقوي، وقال ابن عدي: عنده غرائب وأفراد وأحاديثه محتملة متقاربة، وذكره المؤلف فى " الثقات " وهو من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين.
2529 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَابْنُ كَثِيرٍ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي يَزِيدُ الرِّشْكُ، عَنْ مُعَاذَةَ، قَالَتْ: سَأَلْتُ عَائِشَةَ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى؟ قَالَتْ: «[ص:271] نَعَمْ، أَرْبَعَ رَكَعَاتٍ وَيَزِيدُ مَا شَاءَ اللَّهُ». [5: 15]
رقم طبعة با وزير = (2520) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: إِثْبَاتُ عَائِشَةَ صَلَاةَ الضُّحَى لِلْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَتْ بِهِ فِي الْبَيْتِ دُونَ مَسْجِدِ الْجَمَاعَةِ، لِأَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَفْضَلُ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ إِلَّا الْمَكْتُوبَةَ».
মুয়াযাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত কি চাশতের সালাত আদায় করতেন? জবাবে তিনি বলেন, “হ্যাঁ। চার রাকা‘আত আদায় করতেন। আবার আল্লাহ চাইলে বেশিও পড়তেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাশতের সালাত সাব্যস্তকরণ বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য; মাসজিদের জন্য নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমার শ্রেষ্ঠ সালাত হলো বাড়ির সালাত তবে ফরয সালাত ব্যতীত।”
[1] আত তায়ালিসী: ১৫৭১; সহীহ মুসলিম: ৭১৯; শামায়েলে তিরমিযী: ২৮২; ইবনু মাজাহ: ১৩৮১; আবূ আওয়ানা: ২/২৬৭; সুনান বাইহাকী: ৩/৪৭; বাগাবী: ১০০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮৫৩; নাসাঈ আল কুবরা: ১২/৪৩৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (562)، «مختصر الشمائل المحمدية» (224): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو الوليد: هشام بن عبد الملك وابن كثير: محمد بن كثير العبدي، ويزيد الرشك: هو يزيد بن أبي يزيد الضبعي مولاهم، ومعاذة: هي معاذة بنت عبد الله العدوية أم الصهباء البصرية.
2530 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ [ص:272] يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ، أَنَّ حَفْصَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي سُبْحَتِهِ وَهُوَ جَالِسٌ حَتَّى كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ مَوْتِهِ بِعَامٍ وَاحِدٍ، فَرَأَيْتُهُ يُصَلِّي فِي سُبْحَتِهِ وَهُوَ جَالِسٌ، وَيُرَتِّلُ السُّورَةَ حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلَ مِنْهَا». [5: 15]
رقم طبعة با وزير = (2521)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর এক বছর আগে ছাড়া ইতিপূর্বে কখনই নফল সালাত বসে আদায় করতে দেখিনি। এই সময়ে তিনি বসে সালাত আদায় করতেন এবং দীর্ঘ থেকে দীর্ঘতর করে তারতীলের সাথে সূরা পাঠ করতেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩৭; মুসনাদ আহমাদ: ৬/২৮৫; সহীহ মুসলিম: ৭৩৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৪২; তাবারানী: ২৩/৩৩৯; সুনান বাইহাকী: ২/৪৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2499). تنبيه!! رقم (2499) = (2508) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
2531 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى الطَّائِفِيُّ، قَالَ: حَدَّثَنِي الْمُطَّلِبُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتِي، فَصَلَّى الضُّحَى ثَمَانَ رَكَعَاتٍ». [5: 15]
رقم طبعة با وزير = (2522)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ঘরে প্রবেশ করেন অতঃপর তিনি আট রাকা‘আত চাশতের সালাত আদায় করেন।”[1]
[1] সহীহ ইবনু হিব্বান: ২৫৩১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৬৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الإرواء» (464).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: المطلب، بن عبد الله بن حنطب، وثقه أبو زرعة ويعقوب بن سفيان والدارقطني، إلا أنهم اختلفوا في سماعه من عائشة، قال أبو حاتم: لم يدرك عائشة، وعامة حديثه مراسيل، وقال أبو زرعة: أرجو أن يكون سمع منها، وباقي السند على شرط مسلم.
2532 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَقِيلٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ تَقُولُ: «مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَبِّحُ سُبْحَةَ الضُّحَى»، وَكَانَتْ عَائِشَةُ تُسَبِّحُهَا، وَكَانَتْ تَقُولُ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ كَثِيرًا مِنَ الْعَمَلِ خَشْيَةَ أَنْ يَسْتَنَّ النَّاسُ بِهِ، فَيُفْرَضَ عَلَيْهِمْ». [5: 15]
رقم طبعة با وزير = (2523)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাশতের সালাত আদায় করতেন না কিন্তু আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা এই সালাত পড়তেন এবং তিনি বলতেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক আমলই ছেড়ে দিতেন এই আশংকায় যে, লোকজন তা রীতিমত নিয়মে পরিণত করে নিবে অতঃপর তা তাদের উপর ফরয করে দেওয়া হবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২২৩; মুয়াত্তা েইমাম মালিক: ১/১৫২-১৫৩; সহীহ আল বুখারী: ১১২৮; সহীহ মুসলিম: ৭১৮; আবূ দাঊদ: ১২৯৩; নাসাঈ আল কুবরা: ১২/৭৫; সুনান বাইহাকী: ৩/৫০; আবূ আওয়ানা: ২/২২৬-২২৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৭০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1170).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب، ثقة روى له أبو داود والنسائي وابن ماجه، ومن فوقه ثقات من رجال الشيخين.
2533 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ بُرْدًا، يَقُولُ: حَدَّثَنِي [ص:275] سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ الْحَضْرَمِيِّ، عَنْ قَيْسٍ الْجُذَامِيِّ، عَنْ نُعَيْمِ بْنِ هَمَّارٍ الْغَطَفَانِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: «يَا ابْنَ آدَمَ، صَلِّ لِي أَرْبَعَ رَكَعَاتٍ فِي أَوَّلِ النَّهَارِ أَكْفِكَ آخِرَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (2524)
নু‘আইম বিন হাম্মার আল গাতফানী রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি তাঁর মহান প্রভু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, “হে আদম সন্তান, তুমি আমার জন্য দিবসের প্রথমে চার রাকা‘আত আদায় করো, আমি দিবসের শেষে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবো।”[1]
[1] দারেমী: ১/৩৩৮; মুসনাদ আহমাদ: ৫/২৮৭; নাসাঈ আল কুবরা: ৯/৩৫; আবূ দাঊদ: ১২৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/২১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 216).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، برد: هو ابن سنان الدمشقي.
2534 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ الرَّمَادِيُّ، حَدَّثَنَا دُحَيْمٌ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ سُلَيْمَانَ بْنِ أَبِي السَّائِبِ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ نُعَيْمِ بْنِ هَمَّارٍ الْغَطَفَانِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: «يَا ابْنَ آدَمَ، صَلِّ لِي أَرْبَعَ رَكَعَاتٍ أَوَّلَ [ص:276] النَّهَارِ أَكْفِكَ آخِرَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (2525)
নু‘আইম বিন হাম্মার আল গাতফানী রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি তাঁর মহান প্রভু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, “হে আদম সন্তান, তুমি আমার জন্য দিবসের প্রথমে চার রাকা‘আত আদায় করো, আমি দিবসের শেষে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবো।”[1]
[1] দারেমী: ১/৩৩৮; মুসনাদ আহমাদ: ৫/২৮৭; নাসাঈ আল কুবরা: ৯/৩৫; আবূ দাঊদ: ১২৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/২১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 216).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2535 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ حُمَيْدِ بْنِ صَخْرٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْثًا فَأَعْظَمُوا الْغَنِيمَةَ وَأَسْرَعُوا الْكَرَّةَ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا رَأَيْنَا بَعْثَ قَوْمٍ أَسْرَعَ كَرَّةً، وَلَا أَعْظَمَ غَنِيمَةً، مِنْ هَذَا الْبَعْثِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُخْبِرُكُمْ بِأَسْرَعَ كَرَّةً وَأَعْظَمَ غَنِيمَةً مِنْ هَذَا الْبَعْثِ؟ رَجُلٌ تَوَضَّأَ فِي بَيْتِهِ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ تَحَمَّلَ إِلَى الْمَسْجِدِ، فَصَلَّى فِيهِ الْغَدَاةَ، ثُمَّ عَقَّبَ بِصَلَاةِ الضُّحَى، فَقَدْ أَسْرَعَ الْكَرَّةَ، وَأَعْظَمَ الْغَنِيمَةَ». [1: 2]
رقم طبعة با وزير = (2526)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার অভিযানে একটা সেনাদল পাঠান। অতঃপর তারা বিশাল গানীমত লাভ করেন এবং দ্রুত ফিরে আসেন। তখন এক ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই সেনাদল ছাড়া আমরা কোন কওমের এমন কোন সেনাদল দেখি নাই যারা অতি দ্রুত ফিরে আসে অথচ বিশাল পরিমান গানীমত লাভ করে!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি কি তোমাদের এমন কারো সম্পর্কে জানাবো না যিনি এই সেনাদলের চেয়ে বেশি গানীমত লাভ করে এবং অতি দ্রুত ফিরে আসে? এটা হলো ঐ ব্যক্তি, যিনি বাড়িতে উত্তমরুপে ওযূ করে তারপর কষ্ট স্বীকার করে মাসজিদে গমন করে অতঃপর তাতে ফজরের সালাত আদায় করে তারপর চাশতের সালাত আদায় করে। তবে এই ব্যক্তি অতি দ্রুত ফিরে আসে এবং বিশাল গানীমত লাভ করে।”[1]
[1] মুনযিরী, আত তারগীব ওয়াত তারহীব: ১/৪৬৩-৪৬৪; মুসনাদ আহমাদ: ২/১৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সম্ভাব্য হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৩১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2531)، «التعليق الرغيب» (1/ 235).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده محتمل للتحسين، حميد بن صخر ذكره المؤلف في " الثقات "6/ 188 - 189، فقال: حميد بن زياد أبو صخر الخراط من أهل المدينة مولى بني هاشم، يروي عن نافع ومحمد بن كعب، روى عنه حيوة بن شريح، وهو الذي يروي عنه حاتم بن إسماعيل، ويقول: حميد بن صخر، وإنما هو حميد بن زياد أبو صخر، لا حميد بن صخر، وهو مختلف فيه وقال ابن عدي: هو عندي صالح الحديث، وإنما أنكرعليه هذان الحديثان " المؤمن مؤالف " و " في القدرية "، وسائر حديثه أرجو أن يكون مستقيماً، روى له الجماعة غير البخاري، فإنه روى له في" الأدب المفرد " حديثين.
2536 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبَّاسٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أَوْصَانِي خَلِيلِي أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثٍ: «الْوِتْرُ قَبْلَ النَّوْمِ، وَصَلَاةُ الضُّحَى رَكْعَتَيْنِ، وَصَوْمُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»
رقم طبعة با وزير = (2527)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার বন্ধু আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে তিনটি জিনিসের অসিয়ত করেছেন: ঘুমানোর আগে বিতর পড়া, দুই রাকা‘আত চাশতের সালাত আদায় করা এবং প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখা।”[1]
[1] আত তায়ালিসী: ২৩৯২; মুসনাদ আহমাদ: ২/৪৫৯; সহীহ আল বুখারী: ১১৭৮; সহীহ মুসলিম: ৭২১; নাসাঈ: ৩/২২৯; সুনান বাইহাকী: ৪/২৯৩; দারেমী: ২/১৮-১৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১২২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৮৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1286): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
2537 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ بِوَاسِطَ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ، قَالَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو: وَقَدْ رَأَيْتُ أَبَا مُرَّةَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ أَدْرَكَ أُمَّ هَانِئٍ، عَنْ أُمِّ هَانِئٍ قَالَتْ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَجَرْتُ حَمَوَيَّ، فَزَعَمَ ابْنُ أُمِّي، تَعْنِي عَلِيًّا، أَنَّهُ قَاتِلُهُ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ»، قَالَتْ: وَصَبَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً فَاغْتَسَلَ، ثُمَّ الْتَحَفَ بِثَوْبٍ عَلَيْهِ، وَخَالَفَ بَيْنَ طَرَفَيْهِ، فَصَلَّى الضُّحَى ثَمَانَ رَكَعَاتٍ
رقم طبعة با وزير = (2528)
উম্মু হানী রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মক্কা বিজয়ের বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আমার শ্বশুর ও এক আত্নীয়কে আশ্রয় দিয়েছি কিন্তু আমার ভাই আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন যে, সে তাকে হত্যা করবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে উম্মু হানী, আপনি যাকে আশ্রয় দিয়েছেন, আমরাও তাকে আশ্রয় দিলাম।” তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের উপর পানি ঢেলে দিয়ে গোসল করলেন, তারপর একটি কাপড়ের দুই প্রান্ত আড়াআড়িভাবে তাঁর শরীরে জড়িয়ে নেন। তারপর আট রাকা‘আত সালাত আদায় করেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫২; মুসনাদ আহমাদ: ৬/৩৪৩; সহীহ বুখারী: ২৮০; সহীহ মুসলিম: ৩৩৬; তিরমিযী: ২৭৩৫; নাসাঈ: ১/১২৬; দারেমী: ১/৩৩৯; সুনান বাইহাকী: ১/১৯৮; তাবারানী: ২৪/৪১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০৯; আবূ দাঊদ: ১২৯১; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৩৩; ইবনু মাজাহ: ১৩২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৬৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (464).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2538 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، أَنَّ أَبَاهُ قَالَ: سَأَلْتُ وَحَرَصْتُ عَلَى أَنْ أَجِدَ أَحَدًا مِنَ النَّاسِ يُخْبِرُنِي، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّحَ سُبْحَةَ الضُّحَى، فَلَمْ أَجِدْ أَحَدًا يُخْبِرُنِي عَنْ ذَلِكَ غَيْرَ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ، أَخْبَرَتْنِي «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ يَوْمَ الْفَتْحِ، فَأَمَرَ بِثَوْبٍ، فَسُتِرَ عَلَيْهِ، فَاغْتَسَلَ ثُمَّ قَامَ فَرَكَعَ ثَمَانِيَ رَكَعَاتٍ، لَا أَدْرِي أَقِيَامُهُ فِيهَا أَطْوَلُ أَمْ رُكُوعُهُ أَمْ سُجُودُهُ، كُلُّ ذَلِكَ مُتَقَارِبَةٌ»، قَالَتْ: «فَلَمْ أَرَهُ سَبَّحَهَا قَبْلُ وَلَا بَعْدُ»
رقم طبعة با وزير = (2529)
আব্দুল্লাহ বিন হারিস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি জানতে চেয়েছি আর আমার খুব আগ্রহ ছিল যে, আমি এমন কাউকে পাবো যিনি আমাকে হাদীস বর্ণনা করবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাশতের সালাত আদায় করেছেন। কিন্তু উম্মু হানী বিনতু আবী তালিব ব্যতিত আমি আর কাউকে পেলাম না, যিনি আমাকে এই ব্যাপারে খবর দিতে পারেন। তিনি আমাকে জানিয়েছেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের দিন সূর্য ঊর্ধাকাশে উঠার পর আসেন এবং একটি কাপড় দিয়ে পর্দা করার আদেশ দেন। ফলে তাঁর জন্য পর্দা করে দেওয়া হলো। অতঃপর তিনি গোসল করেন তারপর দাঁড়িয়ে আট রাকা‘আত সালাত আদায় করেন। আমি জানি না, তাঁর কিয়াম দীর্ঘ ছিল, নাকি রুকু‘ নাকি সাজদা দীর্ঘ ছিল। বস্তুত এসব কিছুই ছিল কাছাকাছি পর্যায়ের।” রাবী বলেন, “আমি তাঁকে এই সালাত আগে বা পরে কখন আদায় করতে দেখিনি।”[1]
[1] সহীহ মুসলিম: ১/৪৯৮; মুসনাদ আহমাদ: ২/৩৪৬; তাবারানী আল কাবীর: ২৪/৪২২; হুমাইদী: ৩৩২; ইবনু মাজাহ: ১৩৭৯; আত তায়ালিসী: ১৬২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৬৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: ق، ومضى نحوه (1185). تنبيه!! رقم (1185) = (1188) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2539 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنِ الْقَاسِمِ الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ أَنَّهُ رَأَى قَوْمًا يُصَلُّونَ الضُّحَى فِي مَسْجِدِ قُبَاءَ، فَقَالَ: لَقَدْ عَلِمُوا أَنَّ الصَّلَاةَ فِي غَيْرِ هَذِهِ السَّاعَةِ أَفْضَلُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةُ الْأَوَّابِينَ حِينَ تَرْمَضُ الْفِصَالُ»
رقم طبعة با وزير = (2530)
যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একদল লোককে মাসজিদে কুবায় চাশতের সালাত আদায় করতে দেখেছেন। অতঃপর তিনি বলেন, “নিশ্চয়ই এরা জানেন যে, এই সময় ছাড়া অন্য সময়ে এই সালাত পড়া উত্তম। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সালাতুল আওয়াবীন (আদায় করার সময় হলো) যখন উটের বাচ্চার পা সূর্যতাপে উত্তপ্ত হয়।”[1]
[1] সহীহ মুসলিম: ৭৪৮; মুসনাদ আহমাদ: ৪/৩৬৭; সুনান বাইহাকী: ৩/৪৯; তাবারানী আস সাগীর: ১৫৫; সহীহ ইবনু খুযাইমাহ: ২/২৩০; আবূ আওয়ানা: ২/২৭০; আত তায়ালিসী: ৬৮৭; তাবারানী আল কাবীর: ৫১০৮; বাগাবী: ১০১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৫৩০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2540 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ، حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي الْإِنْسَانِ ثَلَاثُ مِائَةٍ وَسِتُّونَ مَفْصِلًا، عَلَى كُلِّ مَفْصِلٍ صَدَقَةٌ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، فَمَنْ يُطِيقُ ذَلِكَ؟ قَالَ: «تُنَحِّي الْأَذَى، وَإِلَّا فَرَكْعَتَيِ الضُّحَى»
رقم طبعة با وزير = (2531)
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একজন মানুষের মাঝে ৩৬০ টি জোড় রয়েছে। আর প্রতিটি জোড়ের জন্য সাদাকা করা জরুরী।” সাহাবীগণ আরজ করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এমনটা করতে কে সক্ষম হবে?” জবাবে তিনি বলেন, “তুমি কষ্টদায়ক বস্তু অপসারণ করবে আর তা না হলে চাশতের দুই রাকা‘আত সালাত (এক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে)।”[1]
[1] সহীহ মুসলিম: ৫৫৩; সুনান বাইহাকী: ২/২৯১; আত তায়ালিসী: ৪৮৩; মুসনাদ আহমাদ: ৫/১৭৮; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৩০; আবূ আওয়ানা: ১/৪০৬; বাগাবী, শরহুস সুন্নাহ: ৪৮৯; তাহাবী, মুশকিলুল আসার: ৯৯; আবূ দাঊদ: ৫২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/২১৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 213).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم