সহীহ ইবনু হিব্বান
2681 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا حَكِيمُ بْنُ سَيْفٍ الرَّقِّيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ خَمْسَ صَلَوَاتٍ، فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ ذَلِكَ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»
رقم طبعة با وزير = (2671)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার পাঁচ রাকা‘আত সালাত আদায় করেন। অতঃপর যখন সালাম ফেরান, তখন তাঁকে বিষয়টি বলা হয়। তখন তিনি কিবলামুখী হন অতঃপর বসা অবস্থাতে দুটি সাজদা দেন।”[1]
[1] সহীহুল বুখারী: ৪০৪; সহীহ মুসলিম: ৫৭২; আবূ দাঊদ: ১০১৯; তিরমিযী: ৩৯২; নাসাঈ: ৩/৩১; ইবনু মাজাহ: ১২০৫; সুনান বাইহাকী: ২/৩৪১; বাগাবী: ৭৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2648). تنبيه!! رقم (2648) = (2658) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2682 - أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ بِالْبَصْرَةِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ مُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ صَلَّى الظُّهْرَ خَمْسًا، [ص:401] فَقِيلَ: زِيدَ فِي الصَّلَاةِ شَيْءٌ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا ذَاكَ؟ » قَالَ: إِنَّكَ صَلَّيْتَ خَمْسًا، فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَمَا سَلَّمَ
رقم طبعة با وزير = (2672)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার যোহরের সালাত পাঁচ রাকা‘আত আদায় করেন। তখন তাঁকে বলা হলো, “সালাতে কি কোন কিছু বৃদ্ধি করা হয়েছে?” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সেটা কী?” তাঁকে বলা হলো, “নিশ্চয়ই আপনি পাঁচ রাকা‘আত সালাত আদায় করেছেন।” অতঃপর তিনি সালাম ফেরানোর পর দুটি সাজদা করেন।”[1]
[1] সহীহুল বুখারী: ৪০৪; সহীহ মুসলিম: ৫৭২; আবূ দাঊদ: ১০১৯; তিরমিযী: ৩৯২; নাসাঈ: ৩/৩১; ইবনু মাজাহ: ১২০৫; সুনান বাইহাকী: ২/৩৪১; বাগাবী: ৭৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2683 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ: حَدَّثَنَا عَمِّي جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ وَهُوَ فِي صَلَاتِهِ لِيُلْبِسَ عَلَيْهِ حَتَّى لَا يَدْرِيَ كَمْ صَلَّى، فَإِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»
رقم طبعة با وزير = (2673)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে থাকে, তখন শয়তান তার কাছে আসে সংশয় সৃষ্টি করার জন্য যাতে সে জানতে না পারে যে, সে কয় রাকা‘আত সালাত আদায় করেছে। যখন তোমাদের কেউ এমনটা অনুভব করবে, তখন সে যেন বসা অবস্থাতেই দুটি সাজদা দেয়।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১০০; সহীহুল বুখারী: ১২৩২; সহীহ মুসলিম: ৩৮৯; আবূ দাঊদ: ১০৩০; নাসাঈ: ৩/৩১; সুনান বাইহাকী: ২/৩৩০; বাগাবী: ৭৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (943): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2684 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَأَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، [ص:402] أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ أَوِ الْعَصْرِ، فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ مِنْ أَحَدِهِمَا، فَقَالَ لَهُ ذُو الشِّمَالَيْنِ بْنُ عَبْدِ عَمْرِو بْنِ نَضْلَةَ الْخُزَاعِيُّ حَلِيفُ بَنِي زُهْرَةَ: أَقُصِرَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ أَنَسَ، وَلَمْ تُقْصَرْ»، فَقَالَ ذُو الشِّمَالَيْنِ: كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ، وَقَالَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ» قَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَمَّ الصَّلَاةَ
رقم طبعة با وزير = (2674)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে যোহর কিংবা আসরের সালাত আদায় করেন। তিনি সেখানে দুই রাকা‘আতে সালাম ফেরান। তখন বানূ যাহরাহ গোত্রের বন্ধু খুযাঈ গোত্রের যুশ শিমালাইন বিন আবদু আমর বিন নাদলাহ তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাত কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গিয়েছেন?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সালাত কমিয়ে দেওয়া হয়নি আর আমি ভুলেও যাইনি।” সেই ব্যক্তি বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু একটা হয়েছে।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের কাছে আগমন করে বলেন, “যুল ইয়াদাইন কি সত্য বলেছে?” সাহাবীগণ জবাব দিলেন, “জ্বী, হ্যাঁ।” তখন তিনি দাঁড়ান এবং সালাত পূর্ণ করেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২১; সহীহ আল বুখারী: ৭১৪; আবূ দাঊদ: ১০০৯; তিরমিযী: ৩৯৯; নাসাঈ: ৩/২২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৪; সুনান বাইহাকী: ২/৩৫৬; সহীহ মুসলিম: ৫৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯২৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2665). تنبيه!! رقم (2665) = (2675) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2685 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، وَأَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ [ص:403] أَوِ الْعَصْرَ فَسَلَّمَ فِي الرَّكْعَتَيْنِ، فَقَالَ ذُو الشِّمَالَيْنِ بْنُ عَبْدِ عَمْرٍو وَكَانَ حَلِيفًا لِبَنِي زُهْرَةَ: أَخُفِّفَتِ الصَّلَاةُ، أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَقُولُ ذُو الْيَدَيْنِ؟ » فَقَالُوا: صَدَقَ يَا نَبِيَّ اللَّهِ، قَالَ: فَأَتَمَّ بِهِمُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ نَقَصَهُمَا، ثُمَّ سَلَّمَ
رقم طبعة با وزير = (2675) قَالَ الزُّهْرِيُّ: «كَانَ هَذَا قَبْلَ بَدْرٍ، ثُمَّ اسْتَحْكَمَتِ الْأُمُورُ بَعْدُ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে যোহর কিংবা আসরের সালাত আদায় করেন। তিনি সেখানে দুই রাকা‘আতে সালাম ফেরান। তখন বানূ যাহরাহ গোত্রের বন্ধু খুযাঈ গোত্রের যুশ শিমালাইন বিন আবদু আমর বিন নাদলাহ তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাত কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গিয়েছেন?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যুল ইয়াদাইন কী বলছে?” সাহাবীগণ জবাব দিলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সে সত্যই বলেছে।” রাবী বলেন, “তখন তিনি তাদের নিয়ে দুই রাকা‘আত সালাত পূর্ণ করেন যা কম হয়েছিল, তারপর সালাম ফেরান।”[1] ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “এটা বদর যুদ্ধের আগের ঘটনা। তারপর সমস্ত বিধি-বিধান সুসংহত হয়ে যায়।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২১; সহীহ আল বুখারী: ৭১৪; আবূ দাঊদ: ১০০৯; তিরমিযী: ৩৯৯; নাসাঈ: ৩/২২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৪; সুনান বাইহাকী: ২/৩৫৬; সহীহ মুসলিম: ৫৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯২৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
2686 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ: أَقُصِرَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ» فَقَالَ النَّاسُ: نَعَمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ [ص:404] مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ
رقم طبعة با وزير = (2676)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই রাকা‘আতে সালাম ফেরান। তখন যুল ইয়াদাইন রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাত কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গিয়েছেন?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যুল ইয়াদাইন কি সত্য বলেছে?” সাহাবীগণ জবাব দিলেন, “জ্বী, হ্যাঁ।” তখন দাঁড়ান এবং আরো দুই রাকা‘আত সালাত আদায় করেন তারপর সালাম ফেরান, তারপর তাকবীর দেন এবং পূর্বের অনুরুপ অথবা তার চেয়ে দীর্ঘ সাজদা করেন। তারপর তিনি মাথা উত্তোলন করেন তারপর তাকবীর দেন এবং পূর্বের অনুরুপ অথবা তার চেয়ে দীর্ঘ সাজদা করেন। তারপর তিনি মাথা উত্তোলন করেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২১; সহীহ আল বুখারী: ৭১৪; আবূ দাঊদ: ১০০৯; তিরমিযী: ৩৯৯; নাসাঈ: ৩/২২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৪; সুনান বাইহাকী: ২/৩৫৬; সহীহ মুসলিম: ৫৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯২৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (924).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2687 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا ضَمْضَمُ بْنُ جَوْسٍ الْهِفَّانِيُّ، قَالَ لِي أَبُو هُرَيْرَةَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلَاتَيِ الْعَشِيِّ، فَلَمْ يُصَلِّ بِنَا إِلَّا رَكْعَتَيْنِ، فَقَالَ لَهُ رَجُلٌ يُقَالُ لَهُ: ذُو الْيَدَيْنِ مِنْ خُزَاعَةَ: يَا رَسُولَ اللَّهِ، أَقُصِرَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ؟ فَقَالَ: «كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا صَلَّيْتَ بِنَا رَكْعَتَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَقُولُ ذُو الْيَدَيْنِ؟ » وَأَقْبَلَ عَلَى الْقَوْمِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لَمْ تُصَلِّ بِنَا إِلَّا رَكْعَتَيْنِ، فَقَامَ [ص:405] النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَصَلَّى الرَّكْعَتَيْنِ الْبَاقِيَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ.
رقم طبعة با وزير = (2677)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেলের কোন এক সালাতে (যোহর কিংবা আসরে) দুই রাকা‘আত পড়ে সালাম ফেরান। তখন খুযাআহ গোত্রের যুলইয়াদাইন সাহাবী বলেন, “সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এর কোনটাই হয়নি।” তখন তিনি আবার আরজ করেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেছেন।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকদের মুখোমুখী হন এবং বলেন, “যুলইয়াদাইন কী বলছে?” সাহাবীগণ জবাবে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেছেন।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কিবলামুখী হয়ে বাকি দুই রাকা‘আত সালাত পূর্ণ করেন তারপর সালাম ফেরান অতঃপর বসা অবস্থায় দুটি সাহু সাজদা করেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২১; সহীহ আল বুখারী: ৭১৪; আবূ দাঊদ: ১০০৯; তিরমিযী: ৩৯৯; নাসাঈ: ৩/২২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৪; সুনান বাইহাকী: ২/৩৫৬; সহীহ মুসলিম: ৫৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (931).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2688 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلَاتَيِ الْعَشِيِّ - إِمَّا قَالَ: الظُّهْرَ، وَإِمَّا قَالَ: الْعَصْرَ، قَالَ: وَأَكْبَرُ ظَنِّي أَنَّهَا الْعَصْرُ - فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، وَتَقَدَّمَ إِلَى خَشَبَةٍ فِي مُقَدَّمِ الْمَسْجِدِ، فَوَضَعَ يَدَيْهِ عَلَيْهَا، إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى، وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ فَجَعَلُوا يَقُولُونَ: قُصِرَتِ الصَّلَاةُ، وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ، وَعُمَرُ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمَا، فَهَابَا أَنْ يَسْأَلَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ لَهُ رَجُلٌ يُقَالُ لَهُ ذُو الْيَدَيْنِ: أَقُصِرَتِ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ؟ قَالَ: «مَا قُصِرَتِ الصَّلَاةُ، وَلَا نَسِيتُ»، قَالَ: بَلْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَكَذَلِكَ؟ » قَالُوا: [ص:406] نَعَمْ، قَالَ: فَرَجَعَ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، فَأَطَالَ نَحْوًا مِنْ سُجُودِهِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ سَجَدَ الثَّانِيَةَ، فَأَطَالَ نَحْوًا مِنْ سُجُودِهِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقِيلَ لِمُحَمَّدٍ: ثُمَّ سَلَّمَ؟ قَالَ: لَمْ أَحْفَظْ ذَلِكَ مِنْ أَبِي هُرَيْرَةَ، وَأُنْبِئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ قَالَ: ثُمَّ سَلَّمَ،
رقم طبعة با وزير = (2678) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَخْبَارُ ذِي الْيَدَيْنِ مَعْنَاهَا: أَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَكَلَّمَ فِي صَلَاتِهِ عَلَى أَنَّ الصَّلَاةَ قَدْ تَمَّتْ لَهُ، وَأَنَّهُ قَدْ أَدَّى فَرْضَهُ الَّذِي عَلَيْهِ، وَذُو الْيَدَيْنِ قَدْ تَوَهَّمَ أَنَّ الصَّلَاةَ قَدْ رُدَّتْ إِلَى الْفَرِيضَةِ الْأُولَى، فَتَكَلَّمَ عَلَى أَنَّهُ فِي غَيْرِ الصَّلَاةِ، وَأَنَّ صَلَاتَهُ قَدْ تَمَّتْ، فَلَمَّا اسْتَثْبَتَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ، كَانَ مِنَ اسْتِثْبَاتِهِ عَلَى يَقِينٍ أَنَّهُ قَدْ أَتَمَّ صَلَاتَهُ. وَأَمَّا جَوَابُ الصَّحَابَةِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ لَهُ أَنْ: نَعَمْ، فَكَانَ الْوَاجِبُ عَلَيْهِمْ أَنْ يُجِيبُوهُ، وَإِنْ كَانُوا فِي نَفْسِ الصَّلَاةِ، لِقَوْلِ اللَّهِ جَلَّ وَعَلَا: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ [ص:407] إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} [الأنفال: 24]، فَأَمَّا الْيَوْمَ، فَقَدِ انْقَطَعَ الْوَحْيُ، وَأُقِرَّتِ الْفَرَائِضُ، فَإِنْ تَكَلَّمَ الْإِمَامُ وَعِنْدَهُ أَنَّ الصَّلَاةَ قَدْ تَمَّتْ بَعْدَ السَّلَامِ لَمْ تَبْطُلْ صَلَاتُهُ، وَإِنْ سَأَلَ الْمَأْمُومِينَ فَأَجَابُوهُ بَطَلَتْ صَلَاتُهُمْ، وَإِنْ سَأَلَ بَعْضَ الْمَأْمُومِينَ الْإِمَامَ عَنْ ذَلِكَ، بَطَلَتْ صَلَاتُهُ لِاسْتِحْكَامِ الْفَرَائِضِ، وَانْقِطَاعِ الْوَحْيِ، وَالْعِلَّةُ فِي سَهْوِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاتِهِ أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُعِثَ مُعَلِّمًا قَوْلًا وَفِعْلًا، فَكَانَتِ الْحَالُ تَطْرَأُ عَلَيْهِ فِي بَعْضِ الْأَحْوَالِ، وَالْقَصْدُ فِيهِ إِعْلَامُ الْأُمَّةِ مَا يَجِبُ عَلَيْهِمْ عِنْدَ حُدُوثِ تِلْكَ الْحَالَةِ بِهِمْ بَعْدَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে বিকেলের কোন এক সালাত আদায় করেন। তিনি হয়তো যোহর না হয় আসরের কথা বলেছেন আমার বড় ধারণা সেটা আসরের সালাত ছিল- তিনি সেখানে দুই রাকা‘আত সালাত আদায় করে সালাম ফেরান। তারপর তিনি মাসজিদের সামনের দিকে একটি কাঠের দিকে অগ্রসর হন অতঃপর তার উপর তিনি তাঁর দুই হাত একটির উপর আরেকটি রাখেন। ব্যস্ত লোকজন বের হয়ে যায় এবং তারা বলতে থাকেন, “সালাত কমিয়ে দেওয়া হয়েছে।” লোকদের মাঝে আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাও ছিল। তাঁরা তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করতে ভয় পান। অতঃপর যুল ইয়াদাইন নামে এক সাহাবী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাত কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গিয়েছেন?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সালাত কমিয়ে দেওয়া হয়নি আর আমি ভুলেও যাইনি।” সেই ব্যক্তি বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বরং আপনি ভুলে গিয়েছেন।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “বিষয়টি কি এমনই?” সাহাবীগণ জবাব দিলেন, “জ্বী, হ্যাঁ।” তখন তিনি আমাদের নিয়ে ফিরে গিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন তারপর সালাম ফেরান, তারপর দুটি সাহু সাজদা করেন, এটাকে তিনি তাঁর অন্যান্য সাজদার ন্যায় দীর্ঘ করেন। তারপর তিনি মাথা উত্তোলন করেন তারপর দ্বিতীয় সাজদা দেন, যেটাকে অন্যান্য সাজদার ন্যায় দীর্ঘ করেন। তারপর তিনি মাথা উত্তোলন করেন।” অতঃপর রাবী মুহাম্মাদ রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়, “তারপর কি তিনি সালাম ফিরেছেন?” জবাবে তিনি বলেন, “এটি আমি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে আয়ত্ব করি নাই। তবে আমাকে হাদীস বলা হয়েছে যে, ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “তারপর তিনি সালাম ফিরেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যুল ইয়াদাইন রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে কথা বলেছেন এই ধারণার ভিত্তিতে যে, সালাত সম্পন্ন হয়ে গেছে এবং তিনি তাঁর উপর অর্পিত সমস্ত ফরয আদায় করেছেন। অপরদিকে যুল ইয়াদাইন কথা বলেছেন এই ধারণায় যে, সালাতকে হয়তো প্রথম যে দুই রাকা‘আত পড়া হয়েছিল, সেই অবস্থায় ফিরে আনা হয়েছে। কাজেই তিনি কথা বলেছেন এই ভিত্তিতে যে, তিনি এখন সালাতের বাইরে রয়েছেন এবং তার সালাত পূর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সাহাবীদের কাছে ব্যাপারটি জিজ্ঞেস করেন, তখনও তিনি নিশ্চিত ছিলেন যে, তিনি সালাত পরিপূর্ণ করেছেন। আর সাহাবীগণ যে, “জ্বী, হ্যাঁ” বলে উত্তর দিয়েছেন, এর কারণ হলো তাঁর প্রশ্নের জবাব দেওয়া তাঁদের উপর ফরয ছিল, যদিও তারা খোদ সালাতে থাকে। কেননা মহান আল্লাহ বলেছেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ “হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদের ডাকেন, যা তোমাদেরকে সঞ্জীবীত করবে।” –সূরা আনফাল: ২৪। বর্তমানে অহী বন্ধ হয়ে গেছে, ফরযসমূহ স্থির হয়ে গেছে। কাজেই যদি কোন ইমাম কথা বলে এই ধারণায় যে, সালাম ফেরানোর পর তার সালাত পূর্ণ হয়ে গেছে, তবে তার সালাত বাতিল হয়ে যাবে না। আর যদি তিনি মুক্তাদীদের জিজ্ঞেস করেন অতঃপর তারা জবাব দেয়, তবে তাদের সালাত বাতিল হয়ে যাবে। আর যদি কোন মুক্তাদী ইমামকে জিজ্ঞেস করেন অতঃপর তিনি জবাব দেন, তবে তার সালাত বাতিল হয়ে যাবে। কেননা ফরযসমূহ সুসংহত হয়ে গেছে এবং অহী বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সালাতে ভুল করার কারণ হলো তাঁকে কথায় ও কাজে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। কাজেই কোন কোন সময় এই ধরণের অবস্থা আবির্ভূত হয়, যাতে তাঁর তিরধানের পর উম্মত এই ধরনের অবস্থার মুখোমুখি হলে, তাদের করণীয় কী, সেটা জানিয়ে দেওয়া যায়।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২১; সহীহ আল বুখারী: ৭১৪; আবূ দাঊদ: ১০০৯; তিরমিযী: ৩৯৯; নাসাঈ: ৩/২২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৪; সুনান বাইহাকী: ২/৩৫৬; সহীহ মুসলিম: ৫৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯২৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2665). تنبيه!! رقم (2665) = (2675) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2689 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَيْسَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمَّى سَجْدَتَيِ السَّهْوِ الْمُرْغِمَتَيْنِ»
رقم طبعة با وزير = (2645)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহু সাজদাকে ‘শয়তানের জন্য অবমাননাকারী’ হিসেবে অভিহিত করেছেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১০৬৩; আবূ দাঊদ: ১০২৫; তাবারানী: ১২০৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ ৯৪০ নং হাদীসের আওতাভুক্ত)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» تحت الحديث (940). تنبيه!! هذا الحديث لم يرد في «طبعة باوزير» في هذا الموضع وإنما ورد فيها برقم (2645) فقط وأما في «طبعة المؤسسة» ورد في هذا الموضع وورد أيضا برقم (2655). وهو مكرر ولا فرق بينهما. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
2690 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدٍ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، أَنَّهُ سَمِعَ مُسْلِمَ بْنَ مِشْكَمٍ أَبَا عُبَيْدِ اللَّهِ، يَقُولُ: حَدَّثَنَا أَبُو ثَعْلَبَةَ الْخُشَنِيُّ، قَالَ: كَانَ النَّاسُ إِذَا نَزَلُوا مَنْزِلًا تَفَرَّقُوا فِي الشِّعَابِ وَالْأَوْدِيَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ تَفَرُّقَكُمْ فِي هَذِهِ الشِّعَابِ وَالْأَوْدِيَةِ إِنَّمَا ذَلِكُمْ مِنَ الشَّيْطَانِ»، قَالَ: فَلَمْ يَنْزِلُوا بَعْدُ مَنْزِلًا إِلَّا انْضَمَّ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ حَتَّى لَوْ بُسِطَ عَلَيْهِمْ ثَوْبٌ لَعَمَّهُمْ
رقم طبعة با وزير = (2679)
আবূ সা‘লাবাহ আল খুশানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ যখন কোন জায়গায় যাত্রা বিরতি দিতেন, তখন তাঁরা বিভিন্ন গিরিপথ ও উপত্যকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতেন, তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই এসব গিরিপথ ও উপত্যকায় তোমাদের ছড়িয়ে-ছিটিয়ে থাকাটা শয়তান থেকে এসেছে।” রাবী বলেন, “এরপর সাহাবীগণ কোন জায়গায় যাত্রাবিরতি করলে, একজনের সাথে আরেকজন যু্ক্ত হয়ে থাকতেন, এমনকি যদি তাদের উপর একটি কাপড় বিছিয়ে দেওয়া হয়, তবে তাদের সবাইকে ছেয়ে নিবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১৯৩; আবূ দাঊদ: ২৬২৮; নাসাঈ, আল কুবরা: ৯/১৩৩; হাকিম: ২/১১৫; সুনান বাইহাকী: ৯/১৫২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৬৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2363)، «الجلباب» (ص 209).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2691 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ، قَالَ: حَدَّثَنِي وَرْقَاءُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانُوا يَحُجُّونَ وَلَا يَتَزَوَّدُونَ»، فَأَنْزَلَ اللَّهُ: {وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى} [البقرة: 197]
رقم طبعة با وزير = (2680)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ সফর করতেন, কিন্তু কোন পাথেয় নিতেন না, তখন আয়াত নাযিল হয়, وتزوَّدوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى (আর তোমরা পাথেয় সঞ্চয় কর নিশ্চয়ই উত্তম পাথেয় হলো তাকওয়া।”- সূরা বাকারাহ: ১৯৭)।”[1]
[1] আবূ দাঊদ: ১৭৩০; সহীহুল বুখারী: ১৫২৩; নাসাঈ, আল কুবরা: ৫/১৫৪; তাবারী, জামি‘ঊল বায়ান: ৩৭৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৬৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
2692 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ سَعِيدًا الْمَقْبُرِيَّ حَدَّثَهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا جَاءَهُ وَهُوَ يُرِيدُ سَفَرًا، فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُوصِيكَ بِتَقْوَى اللَّهِ، وَالتَّكْبِيرِ عَلَى كُلِّ شَرَفٍ»، حَتَّى إِذَا أَدْبَرَ الرَّجُلُ قَالَ: «اللَّهُمَّ ازْوِ لَهُ الْأَرْضَ، وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ»
رقم طبعة با وزير = (2681)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি তার কাছে আসে, এমন অবস্থায় যে, সে সফর করতে চাচ্ছে। অতঃপর সে তাকে সালাম করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি তোমাকে আল্লাহভীতি অবলম্বন ও প্রতিটি উুঁচু জায়গায় তাকবীর দেওয়ার উপদেশ দিচ্ছি।” তখন সে ব্যক্তি যখন চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, اللَّهُمَّ ازْوِ لَهُ الْأَرْضَ وَهَوِّنْ عَلَيْهِ السفر “হে আল্লাহ, আপনি তার জন্য জমিনকে সংকুচিত করে দিন এবং সফরকে তার জন্য সহজ করে দিন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/৫১৭; মুসনাদ আহমাদ: ২/৩২৫; তিরমিযী: ৩৪৪৫; ইবনু মাজাহ: ২৭৭১; হাকিম: ২/৯৮; সুনান বাইহাকী: ৫/২৫১; বাগাবী: ১৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৭৩০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (1730).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2693 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الدَّغَوْلِيُّ، قَالَ: [ص:411] حَدَّثَنَا أَبُو زُرْعَةَ الرَّازِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَائِذٍ، قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا الْمُطْعِمُ بْنُ الْمِقْدَامِ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: خَرَجْتُ إِلَى الْعِرَاقِ أَنَا وَرَجُلٌ مَعِي، فَشَيَّعَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، فَلَمَّا أَرَادَ أَنْ يُفَارِقَنَا، قَالَ: إِنَّهُ لَيْسَ مَعِي شَيْءٌ أُعْطِيكُمَا، وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا اسْتَوْدَعَ اللَّهُ شَيْئًا حَفِظَهُ، وَإِنِّي أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكُمَا وَأَمَانَتَكُمَا، وَخَوَاتِيمَ عَمَلِكُمَا»
رقم طبعة با وزير = (2682)
মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, “আমি এবং আরেক ব্যক্তি ইরাকের উদ্দেশ্যে বের হই। তখন আব্দুল্লাহ বিন উমার আনহুমা আমাদের বিদায় দেন। যখন তিনি আমাদের থেকে পৃথক হওয়ার ইচ্ছা করেন, তখন তিনি বলেন, “আমার কাছে এমন কিছু নেই যা আমি তোমাদের দিতে পারি। তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন আল্লাহর কাছে কোন কিছু আমানত আমানত রাখা হয়, তখন তিনি সেটাকে হেফাযত করেন। আমি আল্লাহর কাছে তোমাদের দ্বীন, আমানত ও শেষ আমল আমানত রাখছি।”[1]
[1] সুনান বাইহাকী: ৯/১৭৩; মুসনাদ আহমাদ: ২/৭; নাসাঈ: ৫০৬; ইবনু মাজাহ: ২৮২৬; তিরমিযী: ৩৪৪২; হাকিম: ২/৯৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (14).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2694 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيَّ حَدَّثَهُ، أَنَّ أَبَاهُ حَمْزَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى ظَهْرِ كُلِّ [ص:412] بَعِيرٍ شَيْطَانٌ، فَإِذَا رَكِبْتُمُوهَا فَسَمُّوا اللَّهَ، وَلَا تَقْصُرُوا عَنْ حَاجَاتِكُمْ»
رقم طبعة با وزير = (2683)
হামযা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রতিটি উটের পিঠে শয়তান রয়েছে। কাজেই যখন তোমরা তাতে আরোহন করবে, তখন তোমরা আল্লাহর নাম নিবে। তোমরা তোমাদের প্রয়োজন পূরণে কোন ত্রুটি করবে না।”[1]
[1] তাবারানী আল কাবীর: ২৯৯৩; মুসনাদ আহমাদ: ৩/৪৯৪; দারেমী: ২/২৮৫-২৮৬; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (হাকীকতুস সিয়াম: ৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - مضى (1700). تنبيه!! رقم (1700) = (1703) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2695 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ الْبَارِقِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ كَبَّرَ ثَلَاثًا، ثُمَّ قَالَ: {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ} [الزخرف: 13]، يَقْرَأُ الْآيَتَيْنِ ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا السَّفَرَ، وَاطْوِ لَنَا الْأَرْضَ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا فَاخْلُفْنَا فِي أَهْلِنَا»، وَكَانَ إِذَا رَجَعَ قَالَ: «آيِبُونَ تَائِبُونَ لِرَبِّنَا حَامِدُونَ»
رقم طبعة با وزير = (2684)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করার ইচ্ছা করতেন, অতঃপর তাঁর বাহনে আরোহন করতেন, তখন তিনি তিনবার তাকবীর দিতেন এবং বলতেন, سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ (ঐ সত্তার পবিত্রতা ঘোষনা করছি, যিনি আমাদেরকে এটি বশীভূত করে দিয়েছেন। আমরা অবশ্যই এদের বশীভূতকারী ছিলাম না। –সূরা যখরুফ: ১৩।) তিনি দুই আয়াত পাঠ করতেন। তারপর বলতেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا السَّفَرَ وَاطْوِ لَنَا الْأَرْضَ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا فَاخْلُفْنَا فِي أَهْلِنَا (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আমার এই সফরে পুণ্য, তাকওয়া ও এমন আমল চাচ্ছি, যাতে আপনি সন্তুষ্ট হবেন। হে আল্লাহ, আপনি আমাদের সফরকে সহজ করে দিন ও জমিনকে সংকুচিত করুন। হে আল্লাহ, আপনিই (আমার) সফর-সঙ্গী, আমার পরিবারের তত্ত্বাবধায়ক, হে আল্লাহ, আপনি আমাদের সফরে সঙ্গী হোন এবং আমাদের পরিবারের তত্ত্বাবধায়ক হোন)। আর যখন সফর থেকে ফিরে আসতেন, তখন বলতেন, آيبون تائبون لربنا حامدون (আমরা তাওবাকারী, প্রত্যাবর্তনকারী এবং আমাদের প্রভুর প্রশংসাকারী।)”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৪৪; তিরমিযী: ৩৪৪৭; দারেমী: ২/২৮৫; হাকিম:২/২৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2339): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2696 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَنَّ أَبَا الزُّبَيْرَ أَخْبَرَهُ، أَنَّ عَلِيًّا الْأَسَدِيَّ أَخْبَرَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَلَّمَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَوَى عَلَى بَعِيرِهِ خَارِجًا إِلَى سَفَرٍ كَبَّرَ ثَلَاثًا، وَقَالَ: {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ} [الزخرف: 13]، «اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا، وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ، وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ»، فَإِذَا رَجَعَ قَالَهُنَّ، وَزَادَ فِيهِنَّ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ»
رقم طبعة با وزير = (2685)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করার উদ্দেশ্যে তাঁর বাহনে আরোহন করতেন, তখন তিনি তিনবার তাকবীর দিতেন এবং বলতেন, {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ} [الزخرف: 13] اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ (ঐ সত্তার পবিত্রতা ঘোষনা করছি, যিনি আমাদেরকে এটি বশীভূত করে দিয়েছেন। আমরা অবশ্যই এদের বশীভূতকারী ছিলাম না। –সূরা যখরুফ: ১৩। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আমার এই সফরে পুণ্য, তাকওয়া ও এমন আমল চাচ্ছি, যাতে আপনি সন্তুষ্ট হবেন। হে আল্লাহ, আপনি আমাদের সফরকে সহজ করে দিন ও এর দুরত্বকে সংকুচিত করে দিন। হে আল্লাহ, আপনিই (আমার) সফর-সঙ্গী, আমার পরিবারের তত্ত্বাবধায়ক। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই সফরের কষ্ট-ক্লেশ, অপ্রীতিকর দৃশ্য ও সন্তান, সম্পদ ও পরিবারে মন্দ পরিবর্তন থেকে)। আর যখন সফর থেকে ফিরে আসতেন, তখন উক্ত দু‘আ বলতেন সাথে আরো বাড়িয়ে বলতেন, آيبون تائبون لربنا حامدون (আমরা তাওবাকারী, প্রত্যাবর্তনকারী এবং আমাদের প্রভুর প্রশংসাকারী।)”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৪৪; তিরমিযী: ৩৪৪৭; দারেমী: ২/২৮৫; হাকিম:২/২৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2340).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2697 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا أَبُو نَوْفَلٍ عَلِيُّ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ الْأَسَدِيِّ، قَالَ: رَكِبَ عَلِيٌّ دَابَّةً، فَقَالَ: «بِسْمِ اللَّهِ»، فَلَمَّا اسْتَوَى عَلَيْهَا، قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَكْرَمَنَا، وَحَمَلَنَا فِي الْبَرِّ وَالْبَحْرِ، وَرَزَقَنَا مِنَ الطَّيِّبَاتِ، وَفَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَهُ تَفْضِيلًا: {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ} [الزخرف: 14]»، ثُمَّ كَبَّرَ ثَلَاثًا، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ غَيْرُكَ»، ثُمَّ قَالَ: «فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ هَذَا، وَأَنَا رِدْفُهُ»
رقم طبعة با وزير = (2686)
আলী বিন রাবী‘আহ আল আসাদী রহিমাহুল্লাহ বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলে বাহনে উঠেন। অতঃপর যখন ভালভাবে বসেন, তখন বলেন, الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَكْرَمَنَا وَحَمَلَنَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقَنَا مِنَ الطَّيِّبَاتِ وفضَّلَنا عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَهُ تَفْضِيلًا: {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, জলে-স্থলে আরোহন করিয়েছেন, আমাদেরকে পবিত্র জীবিকা দান করেছেন এবং তাঁর অনেক সৃষ্টজীবের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঐ সত্তার পবিত্রতা ঘোষনা করছি, যিনি আমাদেরকে এটি বশীভূত করে দিয়েছেন। আমরা অবশ্যই এদের বশীভূতকারী ছিলাম না। আর নিশ্চয়ই আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাবো। –সূরা যখরুফ: ১৩) তারপর তিনি তিনবার তাকবীর দিয়েছেন। অতঃপর বলেছেন, اللَّهُمَّ اغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ غَيْرُكَ (হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া আর কেউ গোনাহসমূহ ক্ষমা করতে পারে না)। তারপর তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম করেছেন, সে সময় আমি তাঁর পিছনে আরোহী ছিলাম।”[1]
[1] তিরমিযী: ৩৪৪৬; আবূ দাঊদ: ২৬০২; মুসনাদ আহমাদ: ১/৯৭; আত তায়ালিসী: ১৩২; নাসাঈ: ৭/৪৩৬; হাকিম: ২/৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2342).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2698 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، قَالَ: شَهِدْتُ عَلِيًّا أُتِيَ بِدَابَّةٍ لِيَرْكَبَهَا، فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي الرِّكَابِ، قَالَ: بِسْمِ اللَّهِ، فَلَمَّا اسْتَوَى عَلَى ظَهْرِهِ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ ثَلَاثًا، ثُمَّ قَالَ: {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ} [الزخرف: 13] إِلَى قَوْلِهِ: {وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ} [الزخرف: 14]، ثُمَّ قَالَ: الْحَمْدُ لِلَّهِ ثَلَاثًا، اللَّهُ أَكْبَرُ ثَلَاثًا، سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، ثُمَّ ضَحِكَ، قُلْتُ: مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ كَمَا صَنَعْتُ ثُمَّ ضَحِكَ، فَقُلْتُ: مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنَّ رَبَّكَ لَيَعْجَبُ مِنْ عَبْدِهِ إِذَا قَالَ: رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي، قَالَ: عَلِمَ عَبْدِي أَنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ غَيْرِي»
رقم طبعة با وزير = (2687)
আলী বিন রবি‘আহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলাম। (সফরের নিমিত্তে) আরোহন করার জন্য তাঁর কাছে বাহন আনা হয়। অতঃপর যখন তিনি জিনের রেকাবে পা রাখেন, তখন তখন ‘বিসমিল্লাহ’ বলেন। অতঃপর যখন ভালভাবে আরোহন করেন, তখন ‘আলহামদু লিল্লাহ’ বলেন। তারপর বলেন, سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ (ঐ সত্তার পবিত্রতা ঘোষনা করছি, যিনি আমাদেরকে এটি বশীভূত করে দিয়েছেন। আমরা অবশ্যই এদের বশীভূতকারী ছিলাম না। আর নিশ্চয়েই আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাবো। –সূরা যখরুফ: ১৩) তারপর তিনি তিনবার ‘আলহামদু লিল্লাহ’, তিনবার ‘আল্লাহু আকবার’ বলেন। তারপর বলেন, سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ (আমি আপনার পবিত্রতা ঘোষনা করছি। নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। কেননা নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গোনাহসমূহ ক্ষমা করতে পারে না)। তারপর তিনি হাসেন। তখন আমি বললাম, “হে আমীরুল মুমিনূন, আপনি কেন হাসছেন?” জবাবে তিনি বলেন, “আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেরকম করতে দেখেছি, যেরকম আমি করেছি। তিনি হাসলে আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন হাসলেন? জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই তোমার প্রভু তাঁর প্রতি খুশি হন, যখন বান্দা বলে, رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي (হে আমার প্রভু, আপনি আমার পাপসমূহ ক্ষমা করে দিন)। মহান আল্লাহ সে সময় বলেন, “আমার বান্দা জেনেছে যে, আমি ছাড়া গোনাহসমূহ কেউ ক্ষমা করতে পারে না।”[1]
[1] আবূ দাঊদ: ২৬০২; মুসনাদ আহমাদ: ১/৯৭; তিরমিযী: ৩৪৪৬; আত তায়ালিসী: ১৩২; নাসাঈ: ৭/৪৩৬; হাকিম: ২/৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين
2699 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ فَارِسٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْبِسْطَامِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لَا شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْمَظْلُومِ، وَدَعْوَةُ الْمُسَافِرِ، وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى وَلَدِهِ»
رقم طبعة با وزير = (2688) [ص:417] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «اسْمُ أَبِي جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তিনটি দু‘আ গৃহীত। এতে কোন সন্দেহ নেই। (১) মাযলূম ব্যক্তির দু‘আ (২) মুসাফির ব্যক্তির দু‘আ ও (৩) সন্তানের জন্য পিতার দু‘আ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ জা‘ফরের নাম মুহাম্মাদ বিন আলী বিন হুসাইন বিন আলী বিন আবী তালিব।”
[1] ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৩২; আবূ দাঊদ: ১৫৩৬; তিরমিযী: ১৯০৫; ইবনু মাজাহ: ৩৮৬২; আত তায়ালিসী: ২৫১৭; মুসনাদ আহমাদ: ২/২৫৮; মুসনাদুশ শিহাব: ৩০৬; বাগাবী: ১৩৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1374).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن
2700 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، وَالْحَارِثَ بْنَ يَعْقُوبَ حَدَّثَاهُ، عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمٍ السُّلَمِيَّةِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا نَزَلَ أَحَدُكُمْ مَنْزِلًا فَلْيَقُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، فَإِنَّهُ لَا يَضُرُّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ»
رقم طبعة با وزير = (2689) [ص:419] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ أَخُو بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، وَالْحَارِثُ بْنُ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، وَالْحَارِثُ بْنُ يَعْقُوبَ هُوَ وَالِدُ عَمْرِو بْنِ الْحَارِثِ مِصْرِيٌّ»
খাওলা বিনতু হাকিম আস সুলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ কোন জায়গায় অবস্থান করবে, তখন সে যেন বলে أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شرِّ مَا خَلَقَ ( আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, সে সবের অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন), তবে সেখানে থেকে ফিরে না পর্যন্ত কোন কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইয়াকূব বিন আব্দুল্লাহ হলেন বুকাইর বিন আব্দুল্লাহ বিন আল আশাজ্জ আর হারিস বিন ইয়াকূব হলেন আমর বিন হারিস এর বাবা। তিনি একজন মিসরীয় ব্যক্তি।”
[1] সহীহ মুসলিম: ২৭০৮; ইবনু মাজাহ: ৩৫৪৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫৬৭; মুসনাদ আহমাদ: ৬/৩৭৭; ইবনুস সুন্নী: ৫৩৩; তিরমিযী: ৩৪৩৭; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৭৮; নাসাঈ: ৫৬১; দারেমী: ২/২৮৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯২৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৬৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم