হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2732)


2732 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِيهِ، [ص:442] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُسَافِرُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2721)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারীর জন্য বৈধ নেই মাহরাম ছাড়া সফর করা।”[1]



[1] সহীহ মুসলিম: ১৩৪১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৮৬; মুসনাদ আহমাদ: ১/২২২; সহীহুল বুখারী: ৩০০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২৯; তাহাবী: ২/১১২; সুনান বাইহাকী: ৩/১৩৯; বাগাবী: ১৮৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৯৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2733)


2733 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَتْنِي عَمْرَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ أُخْبِرَتْ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْأَةَ أَنْ تُسَافِرَ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ» قَالَتْ عَمْرَةُ: فَالْتَفَتَتْ عَائِشَةُ إِلَى بَعْضِ النِّسَاءِ فَقَالَتْ: «مَا لِكُلِّكُمْ ذُو مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2722) قَالَ أَبُو حَاتِمٍ: «لَمْ تَكُنْ عَائِشَةُ بِالْمُتَّهِمَةِ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فِي الرِّوَايَةِ، لِأَنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ عُدُولٌ ثِقَاتٌ، وَإِنَّمَا أَرَادَتْ عَائِشَةُ بِقَوْلِ: مَا لِكُلِّكُمْ ذُو مَحْرَمٍ، تُرِيدُ أَنْ لَيْسَ لِكُلِّكُمْ ذُو [ص:443] مَحْرَمٍ تُسَافِرُ مَعَهُ، فَاتَّقُوا اللَّهَ وَلَا تُسَافِرْ وَاحِدَةٌ مِنْكُنَّ إِلَّا بِذِي مَحْرَمٍ يَكُونُ مَعَهَا»




আমরাহ বিনতু আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জানানো হয় যে, আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করেছেন।” আমরাহ বিনতু আব্দুর রহমান বলেন, “তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা কোন এক নারীর দিকে তাকিয়ে বলেন, “তোমাদের সবার তো মাহরাম নেই।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা এই হাদীস বর্ণনায় আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুকে অভিযু্ক্ত করেননি। কেননা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী ন্যায়-নিষ্ঠ, নির্ভরযোগ্য। “তোমাদের সবার তো মাহরাম নেই”- এই বক্তব্যের মাধ্যমে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার উদ্দেশ্য হলো, তোমাদের সবার তো মাহরাম নেই, যার সাথে সফর করা যাবে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের কেউ যেন মাহরাম ছাড়া সফর না করে।”



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ২/১১৫; সুনান বাইহাকী: ৫/২২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৭২২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2734)


2734 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عَمْرَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَتْهُ، أَنَّهَا كَانَتْ عِنْدَ عَائِشَةَ تَقُولُ لِعَائِشَةَ: إِنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يُخْبِرُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُسَافِرُ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ» قَالَتْ عَمْرَةُ: فَالْتَفَتَتْ إِلَيْنَا عَائِشَةُ، فَقَالَتْ: «مَا كُلُّهُنَّ لَهَا ذُو مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2723)




আমরাহ বিনতু আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জানান, “নিশ্চয়ই আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারীর জন্য বৈধ নয় মাহরাম ছাড়া তিন দিনের বেশি সফর করা।” আমরাহ বিনতু আব্দুর রহমান বলেন, “তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আমাদের দিকে তাকিয়ে বলেন, “তোমাদের সবার তো মাহরাম নেই।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ২/১১৫; সুনান বাইহাকী: ৫/২২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৭২২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2735)


2735 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمَيَّةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: إِنَّا نَجِدُ صَلَاةَ الْحَضَرِ وَصَلَاةَ الْخَوْفِ، وَلَا نَجْدُ صَلَاةَ السَّفَرِ فِي الْقُرْآنِ، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ: «ابْنَ أَخِي، إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا بَعَثَ إِلَيْنَا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نَعْلَمُ شَيْئًا، فَإِنَّمَا نَفْعَلُ كَمَا رَأَيْنَاهُ يَفْعَلُ»
رقم طبعة با وزير = (2724) [ص:445] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبَاحَ اللَّهُ جَلَّ وَعَلَا قَصْرَ الصَّلَاةِ عِنْدَ وُجُودِ الْخَوْفِ فِي كِتَابِهِ حَيْثُ يَقُولُ: {فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا} [النساء: 101]، وَأَبَاحَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَصْرَ الصَّلَاةِ فِي السَّفَرِ عِنْدَ وُجُودِ الْأَمْنِ بِغَيْرِ الشَّرْطِ الَّذِي أَبَاحَ اللَّهُ جَلَّ وَعَلَا قَصْرَ الصَّلَاةِ [ص:446] بِهِ، فَالْفِعْلَانِ جَمِيعًا مُبَاحَانِ مِنَ اللَّهِ، أَحَدُهُمَا إِبَاحَةٌ فِي كِتَابِهِ، وَالْآخَرُ إِبَاحَةٌ عَلَى لِسَانِ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»




উমাইয়্যাহ বিন আব্দুল্লাহ বিন খালিদ রহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলেন, “আমরা কুরআনে মুকীম অবস্থায় সালাত, ভীতিকালিন সালাতের বিবরণ পাই কিন্তু সফরকালিন সালাতের তো কোন বিবরণ দেখতে পাই না!” তখন তিনি জবাবে বলেন, “ভাতিজা, নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের কাছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নাবী করে পাঠান এমন অবস্থায় যে, আমরা কোন কিছুই জানতাম না। অতঃপর আমরা তাই সম্পাদন করি, যা আমরা তাঁকে সম্পাদন করতে দেখেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মহান আল্লাহ কুরআনে ভীতিকালিন সময়ে সালাত কসর করার বৈধতা দিয়েছেন। তিনি বলেছেন, فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أن يفتنكم الذين كفروا (তবে তোমাদের জন্য কোন দোষ নেই সালাত কসর করাতে, যদি তোমরা ভয় করো যে, কাফেররা তোমাদেরকে ফেতনায় ফেলে দিবে)। মহান আল্লাহ যে শর্তের ভিত্তিতে সালাত করার বৈধতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শর্ত ছাড়াই সফরে নিরাপদ থাকা অবস্থাতেও সালাত কসর করার বৈধতা দিয়েছেন। কাজেই উভয়টি আল্লাহর পক্ষ থেকে বৈধ; একটি কুরআনে বৈধ আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানীতে বৈধ।”



[1] মুসনাদ আহমাদ: ২/৯৪; ইবনু মাজাহ: ১০৬৬; হাকিম: ১/২৫৮; সুনান বাইহাকী: ৩/১৩৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা ইবনে মাজাহ: ১/১৩০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن ماجه» (1/ 330).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2736)


2736 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «فُرِضَتِ الصَّلَاةُ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ، فَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ وَزِيدَ فِي الْحَضَرِ»
رقم طبعة با وزير = (2725)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “সফর ও মুকীম উভয় অবস্থাতেই সালাত প্রথমে দুই রাকা‘আত দুই রাকা‘আত ফরয করা হয়। তারপর সফরের সালাত বহাল রাখা হয় আর মুকীম অবস্থায় সালাত বৃদ্ধি করা হয়।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪৬; সহীহুল বুখারী: ৩৫০; সহীহ মুসলিম: ৬৮৫; আবূ দাঊদ: ১১৯৮; নাসাঈ: ১/২২৫-২২৬; মুসনাদ আহমাদ: ৬/২৭২; সুনান বাইহাকী: ৩/১৪৩; দারেমী: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৭২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (205)، «صحيح أبي داود» (1082): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2737)


2737 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بِحَرَّانَ، قَالَ: أَخْبَرَنَا النُّفَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «أَوَّلُ مَا فُرِضَتِ الصَّلَاةُ فِي الْحَضَرِ وَالسَّفَرِ رَكْعَتَيْنِ، ثُمَّ زِيدَ فِي صَلَاةِ الْحَضَرِ، وَأُقِرَّتْ فِي السَّفَرِ»
رقم طبعة با وزير = (2726)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “সফর ও মুকীম উভয় অবস্থাতেই সালাত প্রথমে দুই রাকা‘আত দুই রাকা‘আত ফরয করা হয়। তারপর মুকীম অবস্থায় সালাত বৃদ্ধি করা হয় আর সফরের সালাত বহাল রাখা হয়।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪৬; সহীহুল বুখারী: ৩৫০; সহীহ মুসলিম: ৬৮৫; আবূ দাঊদ: ১১৯৮; নাসাঈ: ১/২২৫-২২৬; মুসনাদ আহমাদ: ৬/২৭২; সুনান বাইহাকী: ৩/১৪৩; দারেমী: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৭২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2738)


2738 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْعَطَّارُ، قَالَ: حَدَّثَنَا مَحْبُوبُ بْنُ الْحَسَنِ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «فُرِضَتْ صَلَاةُ السَّفَرِ وَالْحَضَرِ رَكْعَتَيْنِ، فَلَمَّا أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَانِ رَكْعَتَانِ، وَتُرِكَتْ صَلَاةُ الْفَجْرِ لِطُولِ الْقِرَاءَةِ، وَصَلَاةُ الْمَغْرِبِ لِأَنَّهَا وِتْرُ النَّهَارِ»
رقم طبعة با وزير = (2727)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “সফর ও মুকীম উভয় অবস্থাতেই সালাত প্রথমে দুই রাকা‘আত দুই রাকা‘আত ফরয করা হয়। তারপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় অবস্থান করেন, তখন মুকীম অবস্থার সালাতে দুই রাকা‘আত দুই রাকা‘আত করে বৃদ্ধি করা হয়। তবে দীর্ঘ কিরা‘আত পাঠ করার নিমিত্ত্বে ফজরের সালাত ও মাগরিবের সালাত পূর্বের অবস্থায় রেখে দেওয়া হয়। কেননা মাগরিবের সালাত হলো দিনের বিতর।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১০/৪১৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৮১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2814).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2739)


2739 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ: قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ قَوْلُ اللَّهِ جَلَّ وَعَلَا: {فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ} [النساء: 101] أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ، فَقَدْ أَمِنَ النَّاسُ، فَقَالَ عُمَرُ: عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ، فَاقْبَلُوا صَدَقَةَ اللَّهِ»
رقم طبعة با وزير = (2728) [ص:449] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «ابْنُ أَبِي عَمَّارٍ هَذَا هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَمَّارٍ، مِنْ ثِقَاتِ أَهْلِ مَكَّةَ»




ইয়ালা বিন উমাইয়্যাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুকে আল্লাহ তা‘আলার এই বাণী সম্পর্কে জিজ্ঞেস করলাম, ليس عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خفتم (তোমাদের উপর কোন দোষ নেই কসর করাতে, যদি তোমরা ভয় পাও...। –সূরা নিসা: ১০১), মানুষ তো নিরাপত্তা লাভ করেছে!” জবাবে ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি যে বিষয়টিতে অবাক হয়েছে, আমিও সেটাতে অবাক হয়েছিলাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে তিনি বলেন, “এটি দান। মহান আল্লাহ এটি তোমাদেরকে দান করেছেন। অতএব তোমরা আল্লাহর দানকে গ্রহণ করো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইবনু আবী আম্মার হলেন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন আবূ আম্মার। তিনি মক্কার একজন নির্ভরযোগ্য রাবী।”



[1] সহীহ মুসলিম: ৬৮৬; নাসাঈ: ৩/১১৬-১১৭; মুসনাদ আহমাদ: ১/১২৫; ইবনু মাজাহ: ১০৬৫; সহীহ িইবনু খুযাইমাহ: ৯৪৫; তাবারী: ১০৩১১; সুনান বাইহাকী: ৩/১৩৪; তিরমিযী: ৩০৩৪; আবূ দাঊদ: ১১৯৯; দারেমী: ১/৩৫৪; বাগাবী: ১০২৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪১৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1083): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2740)


2740 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ: قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ عَجِبْتُ [ص:450] لِلنَّاسِ وَقَصْرِهُمُ الصَّلَاةَ، وَقَدْ قَالَ اللَّهُ: {فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحَ} [النساء: 101] أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا، وَقَدْ ذَهَبَ هَذَا، فَقَالَ عُمَرُ: عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هُوَ صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ، فَاقْبَلُوا رُخْصَتُهُ»
رقم طبعة با وزير = (2729)




ইয়ালা বিন উমাইয়্যাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “আমি লোকদের কসরের সালাত আদায় করা দেখে অবাক হয়েছি। আল্লাহ তা‘আলা বলেছেন, ليس عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خفتم (তোমাদের উপর কোন দোষ নেই কসর করাতে, যদি তোমরা ভয় পাও যে কাফেররা তোমাদেরকে ফিতনায় ফেলে দিবে। –সূরা নিসা: ১০১), অথচ এই ভীতির অবসান ঘটেছে !” জবাবে ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি যে বিষয়টিতে অবাক হয়েছে, আমিও সেটাতে অবাক হয়েছিলাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারটি আলোচনা করলে তিনি জবাবে তিনি বলেন, “এটি দান। মহান আল্লাহ এটি তোমাদেরকে দান করেছেন। অতএব তোমরা আল্লাহর অবকাশকে গ্রহণ করো।”[1]



[1] সহীহ মুসলিম: ৬৮৬; নাসাঈ: ৩/১১৬-১১৭; মুসনাদ আহমাদ: ১/১২৫; ইবনু মাজাহ: ১০৬৫; সহীহ িইবনু খুযাইমাহ: ৯৪৫; তাবারী: ১০৩১১; সুনান বাইহাকী: ৩/১৩৪; তিরমিযী: ৩০৩৪; আবূ দাঊদ: ১১৯৯; দারেমী: ১/৩৫৪; বাগাবী: ১০২৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪১৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2741)


2741 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ: قُلْتُ لِعُمَرَ: إِقْصَارُ النَّاسِ الصَّلَاةَ وَإِنَّمَا قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: {إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا} [النساء: 101]، فَقَدْ ذَهَبَ ذَاكَ، فَقَالَ: عَجِبْتُ مِنْهُ حَتَّى سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ، فَاقْبَلُوا صَدَقَتَهُ»
رقم طبعة با وزير = (2730)




ইয়ালা বিন উমাইয়্যাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুকে লোকদের কসরের সালাত আদায় করা সম্পর্কে বলি। আল্লাহ তা‘আলা বলেছেন, ليس عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خفتم (তোমাদের উপর কোন দোষ নেই কসর করাতে, যদি তোমরা ভয় পাও যে কাফেররা তোমাদেরকে ফিতনায় ফেলে দিবে। –সূরা নিসা: ১০১), অথচ এই ভীতির অবসান ঘটেছে !” জবাবে ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমিও সেটাতে অবাক হয়েছিলাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে তিনি বলেন, “এটি দান। মহান আল্লাহ এটি তোমাদেরকে দান করেছেন। অতএব তোমরা আল্লাহর সাদাকাহকে গ্রহণ করো।”[1]



[1] সহীহ মুসলিম: ৬৮৬; নাসাঈ: ৩/১১৬-১১৭; মুসনাদ আহমাদ: ১/১২৫; ইবনু মাজাহ: ১০৬৫; সহীহ িইবনু খুযাইমাহ: ৯৪৫; তাবারী: ১০৩১১; সুনান বাইহাকী: ৩/১৩৪; তিরমিযী: ৩০৩৪; আবূ দাঊদ: ১১৯৯; দারেমী: ১/৩৫৪; বাগাবী: ১০২৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪১৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2742)


2742 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ حَرْبِ بْنِ قَيْسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ كَمَا يَكْرَهُ أَنْ تُؤْتَى مَعْصِيَتُهُ»
رقم طبعة با وزير = (2731)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন যে, তাঁর অবকাশগুলো গ্রহণ করা হোক যেমনভাবে তিনি অপছন্দ করেন তাঁর অবাধ্য হওয়াকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১০৮; বাযযার: ৯৮৮; মুসনাদ ইবনুশ শিহাব: ১০৭৮; তাবারানী আল আওসাত: ২/১০৪; তাবারানী আল কাবীর: ১০০৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৬৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (564).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2743)


2743 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «صَلَّيْتُ الظُّهْرَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّيْتُ مَعَهُ الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، وَكَانَ مُسَافِرًا»
رقم طبعة با وزير = (2732)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনায় যোহরের সালাত চার রাকা‘আত আদায় করেছি এবং তাঁর সাথে আসরের সালাত যুল হুলাইফাতে দুই রাকা‘আত আদায় করেছি। আর এসময় তিনি মুসাফির ছিলেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩১৫; সহীহুল বুখারী: ১৫৪৭; মুসনাদ আহমাদ: ৩/১১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1085): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2744)


2744 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»، قَالَ: أَخْبَرَنَا أَنَسٌ «وَسَمِعَهُمْ يَصْرُخُونَ بِهِمَا الْحَجَّ وَالْعُمْرَةَ»
رقم طبعة با وزير = (2733)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় যোহরের সালাত চার রাকা‘আত আদায় করেছেন এবং আসরের সালাত যুল হুলাইফাতে দুই রাকা‘আত আদায় করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন আনাস আর তিনি তাদেরকে হজ্জ ও উমরার তালবিয়া উচ্চ আওয়াজে পাঠ করতে শুনেছেন।”



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩১৫; সহীহুল বুখারী: ১৫৪৭; মুসনাদ আহমাদ: ৩/১১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2745)


2745 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِيِّ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلَاةِ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ، أَوْ ثَلَاثَةِ فَرَاسِخَ - [ص:454] شُعْبَةُ الشَّاكُّ - صَلَّى رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2734)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (মদীনা থেকে) তিন মাইল –অথবা ৯ মাইল, ইমাম শু‘বা এরকম সন্দেহের ভিত্তিতে বর্ণনা করেছেন- বের হয়ে যেতেন, তখন তিনি দুই রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ৬৯১; আবূ দাঊদ: ১২০১; মুসনাদ আহমাদ: ৩/১২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1084): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2746)


2746 - أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ خَرَجَ إِلَى بَعْضِ أَسْفَارِهِ فَصَلَّى لَنَا عِنْدَ الشَّجَرَةِ رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2735)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনায় যোহরের সালাত চার রাকা‘আত আদায় করেছি। তারপর তিনি কোন এক সফরে বের হয়ে আমাদের নিয়ে শাজারার[1] নিকট দুই রাকা‘আত সালাত আদায় করেছেন।”[2]



[1] শাজারাহ হলো যুল হুলাইফার নিকটে একটি জায়গা, যা মদীনা থেকে ৬ মাইল দুরে অবস্থিত।–অনুবাদক।



[2] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩১৬; সহীহুল বুখারী: ১০৮৯; সহীহ মুসলিম: ৬৯০; দারেমী: ১/৩৫৪; আবূ দাঊদ: ১২০২; তিরমিযী: ৫৪৬; নাসাঈ: ১/২৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2732). تنبيه!! رقم (2732) = (2743) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2747)


2747 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا [ص:455] أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2736)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় যোহরের সালাত চার রাকা‘আত আদায় করেছেন এবং আসরের সালাত যুল হুলাইফাতে দুই রাকা‘আত আদায় করেছেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩১৫; সহীহুল বুখারী: ১৫৪৭; মুসনাদ আহমাদ: ৩/১১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2732). تنبيه!! رقم (2732) = (2743) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2748)


2748 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَإِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2737)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় যোহরের সালাত চার রাকা‘আত আদায় করেছেন এবং আসরের সালাত যুল হুলাইফাতে দুই রাকা‘আত আদায় করেছেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩১৫; সহীহুল বুখারী: ১৫৪৭; মুসনাদ আহমাদ: ৩/১১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2749)


2749 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَامَ بِتَبُوكَ عِشْرِينَ يَوْمًا يَقْصُرُ الصَّلَاةَ»
رقم طبعة با وزير = (2738)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবূকে ২০ দিন অবস্থান করেন এবং তিনি সালাত কসর করেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩৩৫; মুসনাদ আহমাদ: ৩/১০৫; আবূ দাঊদ: ১২৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১২০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1120).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2750)


2750 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ الصَّيْرَفِيُّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ مَكَّةَ فَأَقَامَ بِهَا سَبْعَ عَشْرَةَ لَيْلَةً يَقْصُرُ الصَّلَاةَ» قَالَ ابْنُ عَبَّاسٍ: «مَنْ أَقَامَ سَبْعَ عَشْرَةَ قَصَرَ الصَّلَاةَ، وَمَنْ أَقَامَ أَكْثَرَ أَتَمَّ»
رقم طبعة با وزير = (2739)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেন। সেখানে ১৭ রাত অবস্থান করেন এবং সালাত কসর করেন।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “যে ব্যক্তি ১৭ দিন অবস্থান করবে, সে কসর করবে আর যে ব্যক্তি এর চেয়ে বেশি দিন অবস্থান করবে, সে সালাত পূর্ণ আদায় করবে।”[1]



[1] আবূ দাঊদ: ১২৩০; দারাকুতনী: ১/৩৮৭-৩৮৮; সহীহুল বুখারী: ১০৮০; তিরমিযী: ৫৪৯; ইবনু মাজাহ: ১০৭৫; বাগাবী: ১০২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৪) বুখারী ও মুসলিমে ১৯ দিনের কথা বর্ণিত হয়েছে। এটিই অগ্রগণ্য। (আত তা‘লীকাতুল হিসান)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1104): ق بلفظ: تسع عشرة، وهو الأرجح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح









সহীহ ইবনু হিব্বান (2751)


2751 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلَاةِ، فَقَالَ: «سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ حَتَّى رَجَعْنَا»، فَسَأَلْتُهُ: هَلْ أَقَامَ؟ قَالَ: «نَعَمْ، أَقَمْنَا بِمَكَّةَ عَشْرًا»
رقم طبعة با وزير = (2740)




ইয়াহইয়া বিন আবী ইসহাক বলেন, “আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে সালাত কসর করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনা থেকে মক্কার উদ্দেশ্যে সফর করেছি। অতঃপর তিনি ফিরে না আসা পর্যন্ত আমাদের নিয়ে দুই রাকা‘আত সালাত পড়েছেন।” রাবী বলেন, “অতঃপর আমি তাকে জিজ্ঞেস করলাম, “তিনি কি কোথাও অবস্থান করেছেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। আমরা মক্কায় ১০ দিন অবস্থান করি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১৯০; সহীহ মুসলিম: ৬৯৩; সহীহুল বুখারী: ১০৮১; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২২৪; আবূ আওয়ানা: ২/৩৪৬; তিরমিযী: ৫৪৮; আবূ দাঊদ: ১২৩৩; নাসাঈ: ৩/১২১; দারেমী: ১/৩৫৫; ইবনু মাজাহ: ১০৭৭; সুনান বাইহাকী: ৩/১৩৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1106): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما