হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2752)


2752 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «أَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَبُوكَ عِشْرِينَ يَوْمًا يَقْصُرُ الصَّلَاةَ»
رقم طبعة با وزير = (2741)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবূকে ২০ দিন অবস্থান করেন এবং তিনি সালাত কসর করেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৩৩৫; মুসনাদ আহমাদ: ৩/১০৫; আবূ দাঊদ: ১২৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১২০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم (2738). تنبيه!! رقم (2738) = (2749) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2753)


2753 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُرَاقَةَ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يُصَلِّي فِي السَّفَرِ قَبْلَهَا وَلَا بَعْدُ، يُرِيدُ قَبْلَ الْفَرَائِضِ وَلَا بَعْدَهَا»
رقم طبعة با وزير = (2742)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে (ফরযের) আগে বা পরে কোন সালাত আদায় করতেন না।” অর্থাৎ ফরয সালাতের আগে ও পরে।[1]



[1] নাসাঈ: ৩/১২২-১২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1108): ق نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (2754)


2754 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ إِمْلَاءً، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «خَرَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ، فَلَمْ يَزَلْ يَقْصُرُ حَتَّى رَجَعَ، وَأَقَامَ بِهَا عَشْرًا»
رقم طبعة با وزير = (2743)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হই। অতঃপর তিনি ফিরে না আসা পর্যন্ত আমাদের নিয়ে সালাত কসর করতে থাকেন। তিনি সেখানে ১০ দিন অবস্থান করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১৯০; সহীহ মুসলিম: ৬৯৩; সহীহুল বুখারী: ১০৮১; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২২৪; আবূ আওয়ানা: ২/৩৪৬; তিরমিযী: ৫৪৮; আবূ দাঊদ: ১২৩৩; নাসাঈ: ৩/১২১; দারেমী: ১/৩৫৫; ইবনু মাজাহ: ১০৭৭; সুনান বাইহাকী: ৩/১৩৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - تقدم (2740). تنبيه!! رقم (2740) = (2751) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2755)


2755 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُوسَى بْنِ سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ قُلْتُ: أَكُونُ بِمَكَّةَ فَكَيْفَ أُصَلِّي؟ قَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ سُنَّةَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (2744)




মুসা বিন সালামাহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করলাম, “আমি মক্কায় থাকলে কিভাবে সালাত আদায় করবো?” জবাবে তিনি বলেন, “তুমি দুই রাকা‘আত সালাত আদায় করবে। এটি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।”[1]



[1] সহীহ মুসলিম: ৬৮৮; নাসাঈ: ৩/১১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬৭৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (571)، «الصحيحة» (2676): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2756)


2756 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ، قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ الصَّلَوَاتِ رَكْعَتَيْنِ فِي حَجَّةِ الْوَدَاعِ أَكْثَرَ مَا كَانَ النَّاسُ [ص:462] وَآمَنَهُ»
رقم طبعة با وزير = (2745)




হারিসা বিন ওয়াহাব আল খুযাঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় বিদায় হজের সময় বেশ কয়েক ওয়াক্ত সালাত দুই রাকা‘আত করে আদায় করেছি, অথচ সে সময় লোক সংখ্যা ছিল অন্য সময়ের চেয়ে বেশি আর লোকজনও ছিল সবচেয়ে বেশি নিরাপদ।”[1]



[1] সহীহ মুসলিম: ৬৯৬; তিরমিযী: ৮৮২; নাসাঈ: ৩/১১৯; আবূ দাঊদ: ১৯৬৫; মুসনাদ আহমাদ: ৪/৩০৬; তাবারানী: ৩/৩২৪১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1714): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2757)


2757 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، [ص:463] عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ صَلَّى بِنَا بِمِنًى، وَنَحْنُ أَوْفَرَ مَا كُنَّا رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2746)




হারিসা বিন ওয়াহাব আল খুযাঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি অথবা (অধঃস্তন রাবীর সন্দেহ তিনি বলেছেন) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে মিনায় দুই রাকা‘আত সালাত আদায় করেছেন। অথচ সে সময় আমরা সংখ্যায় সবচেয়ে বেশি ছিলাম।”[1]



[1] তাবারানী: ৩/৩২৪৫; মুসনাদ আহমাদ: ৪/৩০৬; সহীহুল বুখারী: ১০৮৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৭৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2758)


2758 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةَ الْمُسَافِرِ بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ رَكْعَتَيْنِ صَدْرًا مِنْ خِلَافَتِهِ، ثُمَّ أَتَمَّهَا أَرْبَعًا»
رقم طبعة با وزير = (2747)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর, উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা মিনায় মুসাফির হিসেবে দুই রাকা‘আত সালাত আদায় করেছেন। উসমান রাদ্বিয়াল্লাহু আনহুও খিলাফতের প্রথম দিকে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি পূর্ণ চার রাকা‘আত সালাত আদায় করেন।”[1]



[1] সহীহ মুসলিম: ৬৯৪; দারেমী: ১/৩৫৪; সহীহুল বুখারী: ১০৮২; নাসাঈ: ৩/১২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭১২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1712).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2759)


2759 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا أَبُو السَّائِبِ سَلْمُ بْنُ جُنَادَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ، اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي وَيَقُولُ: يَا وَيْلَهُ أُمِرَ ابْنُ آدَمَ السُّجُودَ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ، وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ»
رقم طبعة با وزير = (2748)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন আদম সন্তান সাজদার আয়াত পাঠ করে সাজদা করে, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় এবং সে বলতে থাকে, “হায় দুর্ভোগ! আদম সন্তানকে সাজদা করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে সে সাজদা করলো। সুতরাং তার জন্য রয়েছে জান্নাত। আর আমাকে সাজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আমি অস্বীকৃতি জানিয়েছি। কাজেই আমার জন্য রয়েছে জাহান্নামের আগুন!”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৫৪৯; সহীহ মুসলিম: ৮১; ইবনু মাজাহ: ১০৫২; মুসনাদ আহমাদ: ২/৪৪৩; বাগাবী: ৬৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইসলাহুল মাসাজিদ: ৬৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج إصلاح المساجد» (69): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2760)


2760 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ الْقُرْآنَ فَيَأْتِي عَلَى السَّجْدَةِ فَيَسْجُدُ، وَنَسْجُدُ مَعَهُ لِسُجُودِهِ»
رقم طبعة با وزير = (2749)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন পাঠ করতেন অতঃপর সাজদার আয়াত আসলে তিনি সাজদা করতেন, তখন আমরাও তাঁর সাথে সাজদা করতাম।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৭; সহীহুল বুখারী: ১০৭৫; সহীহ মুসলিম: ৫৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৫৭; আবূ দাঊদ: ৪১২; বাগাবী: ৭৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1272): ق بأتم.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (2761)


2761 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ مَوْلَى الْأَسْوَدِ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، «أَنَّهُ قَرَأَ بِهِمْ: {إِذَا السَّمَاءُ انْشَقَّتْ} [الانشقاق: 1] فَسَجَدَ فِيهَا، فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُمْ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِيهَا»
رقم طبعة با وزير = (2750)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি লোকদের নিয়ে পাঠ করেন إِذَا السَّمَاءُ انْشَقَّتْ (যখন আসমান বিদীর্ণ হবে), অতঃপর সাজদা করেন। যখন তিনি তা থেকে ফারেগ হন, তখন তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এতে সাজদা করেছেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২০৫; সহীহ মুসলিম: ৫৭৮; নাসাঈ: ২/১৬১; সহীহুল বুখারী: ১০৭৪; দারেমী: ১/৩৪৩; আবূ দাঊদ: ১৪০৮; বাগাবী: ৭৬৭;সহীহ ইবনু খুযাইমাহ: ৯৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1269).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2762)


2762 - أَخْبَرَنَا الصُّوفِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ يَزِيدَ بْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: «قَرَأْتُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجْمَ فَلَمْ يَسْجُدْ»
رقم طبعة با وزير = (2751)




যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরা নাজম পাঠ করেছি কিন্তু তিনি সাজদা করেননি।”[1]



[1] মুসনাদ ইবনুল জা‘দ: ২৮৫৮; মুসনাদ আহমাদ: ৫/১৮৬; দারেমী: ২/৩৪৩; তিরমিযী: ৫৬৭; আবূ দাঊদ: ১৪০৪; সহীহুল বুখারী: ১০৭৩; বাগাবী: ৭৬৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৬৮; মুসলিম: ৫৭৭; নাসাঈ: ২/১৬০; দারাকুতনী: ১/৪০৯-১১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1266): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (2763)


2763 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ بْنِ شَقِيقٍ، وَعُمَرُ بْنُ يَزِيدَ السَّيَّارِيُّ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِي النَّجْمِ، وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالْإِنْسُ»
رقم طبعة با وزير = (2752)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমে সাজদা করেছেন এবং তাঁর সাথে মুসলিমগণ, মুশরিক, জিন ও অন্যান্য লোকজনও সাজদা করেন।”[1]



[1] সহীহুল বুখারী: ১০৭১; তিরমিযী: ৫৭৫; বাগাবী: ৭৬৩; দারাকুতনী: ১/৪০৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (নাসবুল মাজানীক: ১৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «نصب الجانيق لنسف قصة الغرانيق» (ص 18 و 25 و 31): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2764)


2764 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ سُورَةَ النَّجْمِ فَسَجَدَ، فَمَا بَقِيَ أَحَدٌ مِنَ الْقَوْمِ إِلَّا سَجَدَ، إِلَّا رَجُلٌ وَاحِدٌ أَخَذَ كَفًّا مِنْ حَصًى فَوَضَعَهُ عَلَى جَبْهَتِهِ»، وَقَالَ: يَكْفِينِي. [ص:470] قَالَ عَبْدُ اللَّهِ: «فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا»
رقم طبعة با وزير = (2753)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম পাঠ করে সাজদা করেন অতঃপর কওমের মধ্যে একজন ব্যক্তি ছাড়া বাকি সবাই সাজদা করে। সেই ব্যক্তি এক মুষ্টি নুড়ি পাথর হাতে নিয়ে তা কপালের উপর রেখে বলে, “আমার জন্য এটাই যথেষ্ট।” আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “পরবর্তীতে আমি দেখেছি, সেই লোক কাফের অবস্থায় মারা গিয়েছে।”[1]



[1] সহীহুল বুখারী: ১০৬৭; মুসনাদ আহমাদ: ১/৪০১; সহীহ মুসলিম: ৫৭৬; আবূ দাঊদ: ১৪০৬; নাসাঈ: ২/১৬০; দারেমী: ১/৩৪২; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1267): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2765)


2765 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي هِلَالٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ص وَهُوَ عَلَى الْمِنْبَرِ، فَلَمَّا بَلَغَ السَّجْدَةَ نَزَلَ فَسَجَدَ وَسَجَدَ النَّاسُ [ص:471] مَعَهُ، فَلَمَّا كَانَ يَوْمٌ آخَرُ قَرَأَهَا فَلَمَّا بَلَغَ السَّجْدَةَ تَنَشَّزَ النَّاسُ لِلسُّجُودِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هِيَ تَوْبَةُ نَبِيٍّ، وَلَكِنِّي رَأَيْتُكُمْ تَنَشَّزْتُمْ لِلسُّجُودِ»، فَنَزَلَ فَسَجَدَ وَسَجَدُوا
رقم طبعة با وزير = (2754)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বাবের উপর সূরা সোয়াদ পাঠ করেছেন। অতঃপর যখন সাজদার স্থানে পৌঁছেন, তখন তিনি মিম্বার থেকে নামেন এবং সাজদা করেন অতঃপর লোকজনও তাঁর সাথে সাজদা করেন। তারপর আরেক দিন এই সূরা পাঠ করেন। অতঃপর যখন সাজদার আয়াতে পৌঁছেন, তখন লোকজন সাজদা করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই এটা ছিল একজন নাবীর তাওবা সংক্রান্ত ঘটনা। কিন্তু তোমরা সাজদা করার জন্য প্রস্তুত হয়ে গেছো। অতঃপর তিনি মিম্বার থেকে নামেন এবং সাজদা করেন, লোকজনও সাজদা করেন।”[1]



[1] আবূ দাঊদ: ১৪১০; সুনান বাইহাকী: ২/৩১৮; হাকিম: ২/৪৩১-৪৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1271).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2766)


2766 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَالْأَشَجُّ، قَالَا: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: [ص:472] قُلْتُ لِابْنِ الْعَبَّاسِ: سَجْدَةُ ص مِنْ أَيْنَ أَخَذْتَهَا؟ قَالَ: فَتَلَا عَلَيَّ: {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدُ وَسُلَيْمَانُ وَأَيُّوبُ} حَتَّى بَلَغَ إِلَى قَوْلِهِ: {أُولَئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمِ اقْتَدِهْ} [الأنعام: 90]. قَالَ: «كَانَ دَاوُدُ سَجَدَ فِيهَا، فَلِذَلِكَ سَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (2755)




মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করলাম, “সূরা সোয়াদের সাজদা আপনি কোথা থেকে গ্রহণ করেছেন?” তখন তিনি আমাকে পাঠ করে শুনান, ومن ذريته داود وسليمان وأيوب (আর তাঁর সন্তানদের মাঝে অন্যতম হলেন দাঊদ, সুলাইমান ও আইয়ূব আলাইহিমুস সালাম), অতঃপর যখন তিনি এই আয়াতে পৌঁছেন, أُولَئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمِ اقْتَدِهْ (এঁরা হলেন, সেসব লোক, যাদেরকে আল্লাহ হিদায়েত দান করেছেন। কাজেই আপনি তাদের হেদায়েতের অনুসরণ করুন। -সূরা আনআম: ৬০)। তিনি বলেন, “দাঊদ আলাইহিস সালাম এখানে সাজদা করেছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাজদা করেছেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৫৫২; সহীহুল বুখারী: ৩৪২১; নাসাঈ: ২/১৫৯; দারাকুতনী: ১/৪০৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1270)، «المشكاة» (2038).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2767)


2767 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ [ص:473] أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «سَجَدْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ»
رقم طبعة با وزير = (2756)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে إِذَا السَّمَاءُ انْشَقَّتْ (যখন আসমান বিদীর্ণ হবে। -সূরা ইনশিকাক: ১) ও اقرأ باسم ربك الذي خلق (পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। -সূরা আলাক: ১) পাঠের সময় সাজদা করেছি।”[1]



[1] সহীহ মুসলিম: ৫৭৮; ইবনু মাজাহ: ১০৫৮; আবূ দাঊদ: ১৪০৭; নাসাঈ: ২/১৬২; তিরমিযী: ৫৭৩; দারেমী: ১/৩৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৫৫; দারাকুতনী: ১/৪০৯; নাসাঈ: ২/১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1268): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2768)


2768 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ [ص:474] الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ بْنِ خُنَيْسٍ، قَالَ: حَدَّثَنِي حَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، قَالَ: قَالَ لِيَ ابْنُ جُرَيْجٍ: يَا حَسَنُ، حَدَّثَنِي جَدُّكَ عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَأَيْتُ فِي هَذِهِ اللَّيْلَةِ فِيمَا يَرَى النَّائِمُ كَأَنِّي أُصَلِّي خَلْفَ شَجَرَةٍ، فَرَأَيْتُ كَأَنِّي قَرَأْتُ سَجْدَةً فَرَأَيْتُ الشَّجَرَةَ كَأَنَّهَا تَسْجُدُ لِسُجُودِي، فَسَمِعْتُهَا وَهِيَ سَاجِدَةٌ وَهِيَ تَقُولُ: اللَّهُمَّ اكْتُبْ لِي عِنْدَكَ بِهَا أَجْرًا، وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا، وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا، وَاقْبَلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَ مِنْ عَبْدِكَ دَاوُدَ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ السَّجْدَةَ فَسَمِعْتُهُ وَهُوَ سَاجِدٌ يَقُولُ مِثْلَ مَا قَالَ الرَّجُلُ عَنْ كَلَامِ الشَّجَرَةِ»
رقم طبعة با وزير = (2757)




আব্দুল্লাহ বিন আব্বাস আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি যেভাবে মানুষ স্বপ্ন দেখে থাকে। আমি দেখেছি যে, যেন আমি একটি গাছে পেছনে সালাত আদায় করছি। অতঃপর আমি যেন সাজদার আয়াত পড়ছি তারপর আমি দেখলাম, গাছটি যেন আমার মতো সাজদা করছে এবং সাজদাবনত অবস্থায় বলছে: اللَّهُمَّ اكْتُبْ لِي عِنْدَكَ بِهَا أَجْرًا وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا وَاقْبَلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَ مِنْ عَبْدِكَ دَاوُدَ (হে আল্লাহ, আপনি আমার জন্য এর বদৌলতে সাওয়াব লিপিবদ্ধ করুন, সেটাকে আপনার কাছে আমার জন্য সঞ্চিত সম্পদে পরিণত করুন। এই সাজদার মাধ্যমে আপনি আমার বোঝা অপসারিত করুন। এটিকে আপনি আমার পক্ষ থেকে গ্রহণ করুন, যেভাবে আপনি আপনার বান্দা দাঊদ আলাইহিস সালাম থেকে গ্রহণ করেছিলেন)।” আব্দুল্লাহ বিন আব্বাস আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদার আয়াত পাঠ করতে দেখেছি। অতঃপর তাঁকে সাজদাবনত অবস্থায় গাছের বলা সেই দু‘আ বলতে শুনেছি, যা স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বর্ণনা করেছেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৫৬২; তিরমিযী: ৫৭৯; ইবনু মাজাহ: ১০৫৩; বাগাবী: ৭৭১; হাকিম: ১/২১৯-২২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭১০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2710).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (2769)


2769 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، وَعُثْمَانُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: «قَرَأْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجْمَ فَلَمْ يَسْجُدْ»
رقم طبعة با وزير = (2758)




যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরা নাজম পাঠ করেছি কিন্তু তিনি সাজদা করেননি।”[1]



[1] মুসনাদ ইবনুল জা‘দ: ২৮৫৮; মুসনাদ আহমাদ: ৫/১৮৬; দারেমী: ২/৩৪৩; তিরমিযী: ৫৬৭; আবূ দাঊদ: ১৪০৪; সহীহুল বুখারী: ১০৭৩; বাগাবী: ৭৬৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৬৮; মুসলিম: ৫৭৭; নাসাঈ: ২/১৬০; দারাকুতনী: ১/৪০৯-১১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2751). تنبيه!! رقم (2751) = (2762) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2770)


2770 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَطْلُعُ الشَّمْسُ، وَلَا تَغْرُبُ عَلَى يَوْمٍ أَفْضَلَ مِنْ يَوْمِ الْجُمُعَةِ، وَمَا مِنْ دَابَّةٍ إِلَّا وَهِيَ تَفْزَعُ يَوْمَ الْجُمُعَةِ، إِلَّا هَذَيْنِ الثَّقَلَيْنِ: الْجِنِّ، وَالْإِنْسِ»
رقم طبعة با وزير = (2759)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জুমু‘আর দিনের চেয়ে শ্রেষ্ঠ কোন দিনের উপর সূর্য উদিত হয় না ও অস্ত যায় না, এবং ‍জুমু‘আর দিন প্রতিটি প্রাণী ভীত-সন্ত্রস্ত্র থাকে, শুধু বিশিষ্ট দুটি জাতি ব্যতীত, তারা হলেন জীন ও মানুষ।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪৫৬; বাগাবী: ১০৬২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৫৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২৪৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 249).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2771)


2771 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَنَّ بَشِيرَ بْنَ أَبِي عَمْرٍو الْخَوْلَانِيَّ، أَخْبَرَهُ أَنَّ الْوَلِيدَ بْنَ قَيْسٍ التُّجِيبِيَّ، حَدَّثَهُ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «خَمْسٌ مَنْ عَمِلَهُنَّ فِي يَوْمٍ كَتَبَهُ اللَّهُ مِنْ أَهْلِ الْجَنَّةِ: مَنْ عَادَ مَرِيضًا، وَشَهِدَ جَنَازَةً، وَصَامَ يَوْمًا، وَرَاحَ يَوْمَ الْجُمُعَةِ، وَأَعْتَقَ رَقَبَةً»
رقم طبعة با وزير = (2760)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পাঁচটি আমল কোন ব্যক্তি কোন দিন পালন করলে, আল্লাহ তাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত লিপিবদ্ধ করবেন। (১) যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, (২) কোন জানাযায় উপস্থিত হয়, (৩) একদিন সিয়াম রাখে, (৪) সকাল সকাল জুমু‘আয় গমন করে এবং (৫) কোন দাস মু্ক্ত করে।”[1]



[1] আবূ ইয়ালা: ১০৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০২৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1023).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي