সহীহ ইবনু হিব্বান
2972 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا [ص:238] إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أُتِيَ بِالْمَرِيضِ يَدْعُو، وَيَقُولُ: «أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا»
رقم طبعة با وزير = (2961)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন রুগীকে আনা হতো, তখন তিনি তার জন্য দুআ করতেন এবং বলতেন, أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ! اشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سقماً (কষ্ট দূর করুন, হে মানুষের প্রভু, এবং আরোগ্য দান করুন। আপনি আরোগ্য দানকারী। আপনার নিরাময় ছাড়া আর কোন নিরাময় নেই। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪৪; সহীহুল বুখারী: ৫৭৪৩; সহীহ মুসলিম: ২১৯১; সুনান বাইহাকী: ৩/৩৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৭৮৩; ইবনু মাজাহ: ৩৫২০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৭৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2973 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ مِمَّا يَقُولُ لِلْمَرِيضِ [ص:239] يَقُولُ بِبُزَاقِهِ بِإِصْبَعِهِ: «بِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بَرِيقَةِ بَعْضِنَا يُشْفَى سَقِيمُنَا بِإِذْنِ رَبَّنَا»
رقم طبعة با وزير = (2962)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর জন্য যেসব দু‘আ করতেন, তন্মধ্যে অন্যতম হলো নিম্নোক্ত দু‘আ, যা তিনি আঙ্গুলে থুথু লাগিয়ে বলতেন, بِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بَرِيقَةِ بَعْضِنَا يُشفى سَقِيمُنَا بِإِذْنِ ربنا (আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি, এবং আমাদের কারো মুখের লালার মাধ্যমে আমাদের প্রভুর অনুমতিক্রমে সুস্থতা লাভ করবে)।”[1]
[1] আবূ দাঊদ: ৩৮৯৫; মুসনাদ আহমাদ: ৬/৯৩; সহীহুল বুখারী: ৫৭৪৫; সহীহ মুসলিম: ২১৯৪; ইবনু মাজাহ: ৩৫২১; হাকিম: ৪/৪১২; বাগাবী: ১৪১৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজুল কালিম: ১৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج الكلم» (146): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
2974 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا جَاءَ الرَّجُلَ يَعُودُهُ، قَالَ: «اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ، يَنْكَأُ لَكَ عَدُوًّا، [ص:240] أَوْ يَمْشِي لَكَ إِلَى صَلَاةٍ»
رقم طبعة با وزير = (2963)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তিকে দেখতে আসতেন, তখন তিনি বলতেন, اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ: يَنْكَأُ لَكَ عَدُوًّا أو يمشي لك إلى صلاة (হে আল্লাহ, আপনি আপনার বান্দাকে নিরাময় দান করুন, যে আপনার জন্য শত্রুকে আঘাত করবে অথবা আপনার জন্য সালাত আদায় করার নিমিত্তে হেঁটে যাবে)।”[1]
[1] আবূ দাঊদ: ৩১০৭; হাকিম: ১/৩৪৪; মুসনাদ আহমাদ: ২/১৭২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৩০৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1304)، «المشكاة» (1556).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2975 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا مِنْهَالُ بْنُ عَمْرٍو، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا عَادَ مَرِيضًا جَلَسَ عِنْدَ رَأْسِهِ، ثُمَّ قَالَ سَبْعَ مِرَارٍ: «أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، أَنْ يَشْفِيكَ»، فَإِنْ كَانَ فِي أَجَلِهِ تَأْخِيرٌ، عُوفِيَ مِنْ وَجَعِهِ ذَلِكَ
رقم طبعة با وزير = (2964)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তিকে দেখতে আসতেন, তখন তিনি সাতবার বলতেন, أسألُ اللَّهَ الْعَظِيمَ ـ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ ـ أَنْ يَشْفِيكَ (আমি মহান আরশের অধিপতি, সুমহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি তোমাকে সুস্থতা দান করেন)।” অতঃপর যদি তার আয়ুষ্কাল অবশিষ্ট থাকতো, তবে তাকে সেই ব্যথা-বেদনা থেকে নিরাময় দান করা হতো।”[1]
[1] হাকিম: ৪/২১৩; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৫৩৬; মুসনাদ আহমাদ: ১/২৩৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2719).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح
2976 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ، قَالَ: [حَدَّثَنَا شُعْبَةُ] * قَالَ: حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ حَاطِبٍ، يَقُولُ: انْصَبَّتْ عَلَى يَدَيْ مَرَقَةٌ، فَأَحْرَقَتْهَا، فَذَهَبَتْ بِي أُمِّي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْنَاهُ وَهُوَ فِي الرَّحْبَةِ، فَأَحْفَظُ أَنَّهُ قَالَ: «أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ» وَأَكْثَرُ عِلْمِي أَنَّهُ قَالَ: «أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أَنْتَ»
رقم طبعة با وزير = (2965)
মুহাম্মাদ বিন হাতিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার হাতে তরকারীর ঝোল ঢেলে পড়ে হাত পুড়ে যায়, তখন আমার মা আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। আমরা তাঁর কাছে আসি এমন অবস্থায় যে, তিনি সেসময় আঙ্গিনায় ছিলেন। আমার মনে আছে তিনি বলেছেন, أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ (হে মানুষের প্রভু, আপনি কষ্ট দূর করুন)।” আবার প্রবল ধারণা তিনি আরো বলেছেন, أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أنت (আপনি নিরাময় দানকারী, আপনি ছাড়া কোন নিরাময় দানকারী নেই)।”[1]
[1] তাবারানী: ১৯/৫৩৭; মুসনাদ আহমাদ: ৩/৪১৮; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৫/১১২-১১৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [حَدَّثَنَا شُعْبَةُ] قال الشيخ: زيادة ضروريَّة من «طبعة المؤسسة»، و «الموارد» (1416)، والطبراني (19/ 240)، وغيره. وإسناده صحيح؛ لأنَّ رِوَايَة شُعبة عن سِمَاك قبل أن يَتَغَيَّر.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2977 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى زَحْمَوَيْهِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُثْمَانَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ حَاطِبٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي *، عَنْ جَدِّهِ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ، عَنْ أُمِّهِ أُمِّ جَمِيلٍ بِنْتِ الْمُجَلِّلِ قَالَتْ: أَقْبَلْتُ بِكَ مِنْ أَرْضِ الْحَبَشَةِ، حَتَّى إِذَا كُنْتَ مِنَ الْمَدِينَةِ، عَلَى لَيْلَةٍ أَوْ لَيْلَتَيْنِ طَبَخْتُ لَكَ طَبْخَةً فَفَنِيَ الْحَطَبُ، فَخَرَجْتُ أَطْلُبُهُ، فَتَنَاوَلْتَ الْقَدْرَ، فَانْكَفَأَتْ عَلَى ذِرَاعِكَ، فَأَتَيْتُ بِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ هَذَا مُحَمَّدُ بْنُ حَاطِبٍ، وَهُوَ أَوْلَ مَنْ سُمِّيَ بِكَ قَالَتْ: فَتَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي فِيكَ، وَمَسَحَ عَلَى رَأْسِكَ وَدَعَا لَكَ وَقَالَ: «أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي [ص:243] لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا» قَالَتْ: فَمَا قُمْتُ بِكَ مِنْ عِنْدَهُ إِلَّا وَقَدْ بَرِئَتْ يَدُكَ
رقم طبعة با وزير = (2966)
উম্মু জামিল বিনতু মুজাল্লিল রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি (তার ছেলে মুহাম্মাদ বিন হাতিব রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে) বলেন, “আমি তোমাকে নিয়ে হাবশা (ইথিওপিয়া) থেকে আগমন করি। অতঃপর যখন আমরা মদীনার এক বা দুই রাতের দূরত্বে আসি, তখন আমি তোমার জন্য খাবার রান্না করি। অতঃপর কাঠ ফুরিয়ে যায়। ফলে আমি কাঠ খোঁজার জন্য বের হই। তখন তুমি হাড়ি হাত দিয়ে ধর, ফলে সেটা তোমার হাতের উপর কাত হয়ে পড়ে যায়। অতঃপর আমি তোমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, “এ হলো মুহাম্মাদ বিন হাতিব। এই হচ্ছে প্রথম ব্যক্তি, যাকে আপনার নামে নাম রাখা হয়েছে।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চেহারায় স্বীয় লালা লাগিয়ে দেন, তোমার মাথায় হাত বুলিয়ে দেন এবং বলেন, أَذْهِبِ الْبَاسَ ـ رَبَّ النَّاسِ! ـ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ ـ شفاءٌ لا يغادر شقماً (কষ্ট দূর করুন, হে মানুষের প্রভু, এবং আরোগ্য দান করুন। আপনি আরোগ্য দানকারী। আপনার নিরাময় আর কোন নিরাময় নেই। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)।” তারপর তোমাকে নিয়ে তাঁর কাছ থেকে উঠতে না উঠতেই তোমার হাত ভাল হয়ে যায়।”[1]
[1] তাবারানী: ২৪/৯০২; মুসনাদ আহমাদ: ৩/৪১৮; হাকিম: ৪/৬২; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৫/১১৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা দুর্বল বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر. * [حَدَّثَنِي أَبِي] قال الشيخ: قال الذهبي في «المغني»: «لا يُحتجُّ به، له مناكير». وابنه (عبد الرحمن)؛ ضعفة أبو حاتم الرازيّ. ومن طريقه: أحمد (3/ 118).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن في الشواهد
2978 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، عَنِ [ص:244] ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنِي الْمِنْهَالُ بْنُ عَمْرٍو، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَادَ الْمَرِيضَ جَلَسَ عِنْدَ رَأْسِهِ، ثُمَّ قَالَ سَبْعَ مَرَّاتٍ: «أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، أَنْ يَشْفِيكَ» فَإِنْ كَانَ فِي أَجَلِهِ تَأْخِيرٌ عُوفِيَ مِنْ وَجَعِهِ ذَلِكَ
رقم طبعة با وزير = (2967)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তিকে দেখতে আসতেন, তখন তিনি সাতবার বলতেন, أسألُ اللَّهَ الْعَظِيمَ ـ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ ـ أَنْ يَشْفِيكَ (আমি মহান আরশের অধিপতি, সুমহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি তোমাকে সুস্থতা দান করেন)।” অতঃপর যদি তার আয়ুষ্কাল অবশিষ্ট থাকতো, তবে তাকে সেই ব্যথা-বেদনা থেকে নিরাময় দান করা হতো।”[1]
[1] হাকিম: ৪/২১৩; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৫৩৬; মুসনাদ আহমাদ: ১/২৩৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2964). تنبيه!! رقم (2964) = (2975) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط البخاري
2979 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ عَمَّرَهُ اللَّهُ سِتِّينَ سَنَةً فَقَدْ أَعْذَرَ إِلَيْهِ فِي الْعُمْرِ»
رقم طبعة با وزير = (2968)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহান আল্লাহ যাকে ষাট বছর আয়ু দান করেন, বয়সের ক্ষেত্রে তার জন্য আর কোন ওজর বাকী রাখেন না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪১৭; সুনান বাইহাকী: ৩/৩৭০; মুসনাদুশ শিহাব: ৪২৪; সহীহুল বুখারী: ৬৪১৯; বাগাবী: ৪০৩২; হাকিম: ২/৪২৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1089): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
2980 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، قَالَ: حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْمَارُ أُمَّتِي مَا بَيْنَ السِّتِّينَ إِلَى السَّبْعِينَ، وَأَقَلُّهُمْ مَنْ يَجُوزُ ذَلِكَ». قَالَ ابْنُ عَرَفَةَ: «وَأَنَا مِنَ الْأَقَلِ»
رقم طبعة با وزير = (2969)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমার উম্মতের জীবনকাল হলো ৬০-৭০ বছর। আর খুব অল্প সংখ্যক লোক এটা অতিক্রম করবে।”[1] ইবনু আরাফাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি সেই অল্প সংখ্যকের অন্তর্ভুক্ত।”
[1] ইবনু মাজাহ: ৪২৩৬; হাকিম: ২/৪২৭; সুনান বাইহাকী: ৩/৩৭০; তিরমিযী: ৩৫৫০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ৭৫৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (757).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2981 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُقَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «[ص:248] أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ»، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «خِيَارُكُمْ أَطْوَلُكُمْ أَعْمَارًا، وَأَحْسَنُكُمْ أَعْمَالًا»
رقم طبعة با وزير = (2970)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না?” সাহাবীগণ বললেন: জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে ব্যক্তি তোমাদের মাঝে দীর্ঘায়ূ এবং উত্তম চরিত্রের অধিকারী।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৩/২৫৪; বাযযার: ১৯৭১; মাজমা‘উয যাওয়াইদ: ৮/২২; মুসনাদ আহমাদ: ২/২৩৫; হাকিম: ১/৩৩৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ১২৯৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (1298)، ومضى برقم (484) معنعناً.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2982 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، وَابْنُ أَبِي حَازِمٍ، يَزِيدُ أَحَدُهُمَا عَنْ صَاحِبِهِ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ: قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ، فَكَانَ إِسْلَامُهُمَا جَمِيعًا وَاحِدًا، وَكَانَ أَحَدُهُمَا أَشَدَّ اجْتِهَادًا مِنَ الْآخَرِ، فَغَزَا الْمُجْتَهِدُ فَاسْتُشْهِدَ، وَعَاشَ الْآخَرُ سَنَةً حَتَّى صَامَ رَمَضَانَ، ثُمَّ مَاتَ، فَرَأَى طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ خَارِجًا خَرَجَ مِنَ الْجَنَّةِ، فَأَذِنَ لِلَّذِي تُوُفِّيَ آخِرَهُمَا، ثُمَّ خَرَجَ فَأَذِنَ لِلَّذِي اسْتُشْهِدَ، ثُمَّ رَجَعَ إِلَى طَلْحَةَ، فَقَالَ: ارْجِعْ فَإِنَّهُ لَمْ يَأْنِ لَكَ، [ص:249] فَأَصْبَحَ طَلْحَةُ يُحَدِّثُ بِهِ النَّاسَ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَدَّثُوهُ الْحَدِيثَ، وَعَجِبُوا، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَانَ أَشَدَّ الرَّجُلَيْنِ اجْتِهَادًا، وَاسْتُشْهِدَ فِي سَبِيلِ اللَّهِ، وَدَخَلَ هَذَا الْجَنَّةَ قَبْلَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَيْسَ قَدْ مَكَثَ هَذَا بَعْدَهُ بِسَنَةٍ؟ » قَالُوا: نَعَمْ. قَالَ: «وَأَدْرَكَ رَمَضَانَ فَصَامَهُ، وَصَلَّى كَذَا وَكَذَا فِي الْمَسْجِدِ فِي السَنَةِ؟ » قَالُوا: بَلَى، قَالَ: «فَلَمَّا بَيْنَهُمَا أَبْعَدُ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ».
رقم طبعة با وزير = (2971) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «مَاتَ أَبُو سَلَمَةَ سَنَةَ أَرْبَعٍ [ص:251] وَتِسْعِينَ، وَقُتِلَ طَلْحَةُ سَنَةَ سِتٍّ وَثَلَاثِينَ يَوْمَ الْجَمَلِ»
তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “বুলাই এলাকার দুইজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আগমন করে। তারা দুইজন এক সাথে ইসলাম গ্রহণ করেন। তাদের দুইজনের মধ্যে একজনের তুলনামুলক বেশি মোজাহাদা ছিল। অধিক মোজাহাদার অধিকারী সাহাবী জিহাদে অংশ গ্রহণ করে শহীদ হয়ে যান। অপরজন আরো এক বছর জীবিত থাকেন। এমনকি তিনি পরের রমযান মাস পান। তারপর তিনি মারা যান। অতপর তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন এক ব্যক্তি জান্নাত থেকে বের হয়েছেন, তিনি দুই ব্যক্তির মধ্যে যিনি পরে মারা গিয়েছেন, তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেন। তারপর তিনি আবার বের হন এবং যিনি শাহাদাত বরণ করেছেন, তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেন। তারপর তিনি তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ফিরে আসেন এবং বলেন, “আপনি ফিরে যান। কেননা জান্নাতে প্রবেশের সময় আপনার এখনোও আসেনি।” তারপর তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু সকালে লোকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে। লোকজন বিষয়টি নিয়ে তাঁর সাথে আলোচনা করেন এবং তারা বিস্ময়বোধ করেন। তারা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই দুই ব্যক্তির মাঝে যিনি অধিক মোজাহাদার অধিকারী ছিলেন এবং আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, তারপরেও তিনি পরে জান্নাতে প্রবেশ করেছেন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি কি তার পরে এক বছর পৃথিবীতে অবস্থান করেননি?” তারা জবাব দিলেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি কি রমযানের সিয়াম পাননি এবং এক বছরে মাসজিদে এই এই সালাত আদায় করেনি?” তারা জবাব দিলেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এখনও পর্যন্ত তাদের মাঝে আসমান-জমিনের মাঝের ব্যবধানের চেয়েও বেশি ব্যবধান রয়েছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু ৯৪ হিজরীতে মারা যান আর তালহা রাদ্বিয়াল্লাহু আনহু ৩৬ হিজরীতে উষ্ট্রীর যুদ্ধের দিনে শাহাদাত বরণ করেন।”
[1] মুসনাদ আহমাদ: ১/১৬৩; ইবনু মাজাহ: ৩৯২৫; সুনান বাইহাকী: ৩/৩৭১-৩৭২; সহীহ ইবনু খুযাইমাহ: ৩১০; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৭৪। হাদীসটির ব্যাপারে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 142).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
2983 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، بِبَغْدَادَ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ وَكَانَ يُسَمَّى شُعْبَةَ الصَّغِيرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، عَنْ ثَابِتِ بْنِ عَجْلَانَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ، كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ»
رقم طبعة با وزير = (2972)
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইসলামে যে ব্যক্তির চুল পেঁকে যায়, এটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে।”[1]
[1] তাবারানী আল কাবীর: ১/৫৮; তিরমিযী: ১৬৩৪; নাসাঈ: ৬/২৭; মুসনাদ আহমাদ: ৪/২৩৫-২৩৬; সুনান বাইহাকী: ৯/১৬২; মুসনাদ আশ শিহাব: ৪৫৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৪৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1244).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي رجاله رجال البخاري غير سليم بن عامر فمن رجال مسلم
2984 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ، بِنَسَا قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجَوَيْهِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِي نَجِيحٍ السُّلَمِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِ اللَّهِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ»
رقم طبعة با وزير = (2973)
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইসলামে যে ব্যক্তির চুল পেকে যায়, এটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে।”[1]
[1] তাবারানী আল কাবীর: ১/৫৮; তিরমিযী: ১৬৩৪; নাসাঈ: ৬/২৭; মুসনাদ আহমাদ: ৪/২৩৫-২৩৬; সুনান বাইহাকী: ৯/১৬২; মুসনাদ আশ শিহাব: ৪৫৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৪৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2985 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَنْتِفُوا الشَّيْبَ فَإِنَّهُ نُورٌ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ»
رقم طبعة با وزير = (2974) و (329)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা পাঁকা চুল তুলে ফেলবে না। কেননা কিয়ামতের দিন তা নূর হবে। যে ব্যক্তির ইসলামে একটি চুল পাকে, এজন্য তার একটি সাওয়াব লেখা হয়, একটি গোনাহ মোচন করা হয় হয় এবং তার জন্য একটি মর্যাদা সমুন্নত করা হয়।”[1]
[1] আবূ দাঊদ: ৪২০২; তিরমিযী: ২৮২১; নাসাঈ: ৮/১৩৬; মুসনাদ আহমাদ: ২/১৭৯; ইবনু মাজাহ: ৩৭৩১; বাগাবী: ৩১৮১; সুনান বাইহাকী: ৭/৩১১; সহীহ ইবনু মুসলিম: ২৩৪১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। হাদীসটিকে শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাসান বলেছেন। (আস সহীহাহ: ১২৪৩; আত তা‘লীকুর রাগীব: ৩/১১৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (329) وقال عنه الشيخ: حسن صحيح - «الصحيحة» (1243)، «التعليق الرغيب» (113/ 3). الموضع الثاني (2974) وقال عنه الشيخ: حسن - «الصحيحة» (1243). وأما في «طبعة المؤسسة» فلم يرد إلا في هذا الموضع. لكن الحديث مكرر ولا فرق بينهما أبدا لا في الإسناد ولا في المتن. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2986 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو سَعِيدٍ [ص:254] الْأَشَجُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: لَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ تَبُوكَ سُئِلَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: «لَا يَأْتِي عَلَى النَّاسِ مِائَةُ سَنَةٍ وَعَلَى ظَهْرِ الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ» *
رقم طبعة با وزير = (2975)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাবূক থেকে ফিরে আসেন, তখন তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি জবাবে বলেন, “মানুষের উপর যখন শতবর্ষ পূর্ণ হবে, তখন বর্তমান সময়ের কোন প্রাণী অবশিষ্ট থাকবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৩৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৪৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (1100): م. * [نَفْسٌ مَنْفُوسَةٌ] قال الشيخ: زاد مسلم: «اليوم»؛ وهي ثابتة في حديث جابر - أيضا - الآتي بعده، وبدونها يفسد المعنى.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2987 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَبْلَ أَنْ يَمُوتَ بِشَهْرٍ: «تَسْأَلُونِي عَنِ السَّاعَةِ وَإِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ، وَأُقْسِمُ بِاللَّهِ: مَا عَلَى ظَهْرِ الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ الْيَوْمَ يَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ»
رقم طبعة با وزير = (2976)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর এক মাস আগে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো, অথচ এর ইলম একমাত্র আল্লাহর নিকট। আল্লাহর কসম, আজকে যেসব প্রাণী পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ বেঁচে থাকবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮৫; সহীহ মুসলিম: ২৫৩৮; তিরমিযী: ২২৫০; তাহাবী, শরহু মুশকিলুল আসার: ৩৭৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» - أيضا -: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2988 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، يُحَدِّثُ [ص:256] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسْأَلُونِي عَنِ السَّاعَةِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَلَى الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ يَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ»
رقم طبعة با وزير = (2977)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আজকে যেসব প্রাণী পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ বেঁচে থাকবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮৫; সহীহ মুসলিম: ২৫৩৮; তিরমিযী: ২২৫০; তাহাবী, শরহু মুশকিলুল আসার: ৩৭৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
2989 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ، حَدَّثَنَا ابْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ مُسَافِرٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، وَأَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَاةَ الْعِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ، فَقَالَ: «رَأَيْتُمْ لَيْلَتَكُمْ هَذِهِ؟ فَإِنَّ عَلَى رَأْسِ مِائَةِ سَنَةٍ لَا يَبْقَى مِنْهَا مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الْأَرْضِ أَحَدٌ»
رقم طبعة با وزير = (2978)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ঈশার সালাত আদায় করেন। যখন তিনি সালাম ফেরান, তখন তিনি দাঁড়ান এবং বলেন, “তোমরা তোমাদের এই রাতটি লক্ষ্য করেছো? নিশ্চয়ই আজকে যারা পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ অবশিষ্ট থাকবে না।”[1]
[1] সহীহুল বুখারী: ১১৬; তাহাবী: ৩৭৪; সহীহ মুসলিম: ২৫৩৭; মুসনাদ আহমাদ: ২/৮৮; আবূ দাঊদ: ৪৩৪৮; তিরমিযী: ২২৫১; তাহাবী: ৩৭৩; নাসাঈ, আল কুবরা: ৫/২৯৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» - أيضا -: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
2990 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْكُمْ مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ يَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ وَهِيَ حَيَّةٌ»
رقم طبعة با وزير = (2979)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে যারা বেঁচে আছে, একশ বছরের মাথায় কেউ বেঁচে থাকবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮৫; সহীহ মুসলিম: ২৫৩৮; তিরমিযী: ২২৫০; তাহাবী, শরহু মুশকিলুল আসার: ৩৭৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহুল আদাব)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» -أيضا-، «صحيح الأدب المفرد» (755): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2991 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسْأَلُونَنِي عَنِ السَّاعَةِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَلَى الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ الْيَوْمَ تَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ»
رقم طبعة با وزير = (2980)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আজকে যেসব প্রাণী পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ বেঁচে থাকবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮৫; সহীহ মুসলিম: ২৫৩৮; তিরমিযী: ২২৫০; তাহাবী, শরহু মুশকিলুল আসার: ৩৭৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح الأدب» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null