সহীহ ইবনু হিব্বান
2992 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودِ بْنِ سُلَيْمَانَ السَّعْدِيُّ، حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، وَيَحْيَى بْنُ أَكْثَمَ، قَالَا: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ الْمَوْتِ»
رقم طبعة با وزير = (2981)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী তথা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ কর।”[1]
[1] তিরমিযী: ২৩০৭; ইবনু মাজাহ: ৪২৫৮; মুসনাদ আশ শিহাব: ৬৬৯; মুসনাদ আহমাদ: ২/২৯২; নাসাঈ: ৪/৪; বাগাবী: ১৪৪৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «المشكاة» (1607)، «الإرواء» (682).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2993 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ، فَمَا ذَكَرَهُ عَبْدٌ قَطُّ وَهُوَ فِي ضِيقٍ إِلَّا وَسَعَهُ عَلَيْهِ، وَلَا ذَكَرُهُ [ص:261] وَهُوَ فِي سَعَةٍ إِلَّا ضَيِّقَهُ عَلَيْهِ»
رقم طبعة با وزير = (2982)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ কর। কোন বান্দা যদি সংকীর্ণ অবস্থায় তা স্মরণ করে, তবে এটি তার জন্য সেটাকে প্রশস্ত করবে আর কোন ব্যক্তি স্বচ্ছলতার সময় তা স্মরণ করলে, এটি সেটিকে তার জন্য সংকুচিত করে ফেলবে।”[1] মূল বার্তা: মৃত্যুর স্মরণ মানুষের অন্তরকে নরম করে, অহংকার ও দুনিয়াপ্রীতি কমিয়ে দেয় এবং তাকওয়া বাড়ায়। এটা দুঃখের সময় সান্ত্বনা দেয় আর সুখের সময় সচেতন করে। - হাদিসবিডি
[1] তিরমিযী: ২৩০৭; ইবনু মাজাহ: ৪২৫৮; মুসনাদ আশ শিহাব: ৬৬৯; মুসনাদ আহমাদ: ২/২৯২; নাসাঈ: ৪/৪; বাগাবী: ১৪৪৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৬০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الإرواء» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2994 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ»
رقم طبعة با وزير = (2983)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ।”[1]
[1] তিরমিযী: ২৩০৭; ইবনু মাজাহ: ৪২৫৮; মুসনাদ আশ শিহাব: ৬৬৯; মুসনাদ আহমাদ: ২/২৯২; নাসাঈ: ৪/৪; বাগাবী: ১৪৪৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৬০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2995 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُكْثِرُ أَنْ يَقُولَ: «أَكْثِرُوا مِنْ ذِكْرِ هَاذِمِ اللَّذَّاتِ»
رقم طبعة با وزير = (2984)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক পরিমাণে বলতেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ করো।”[1]
[1] তিরমিযী: ২৩০৭; ইবনু মাজাহ: ৪২৫৮; মুসনাদ আশ শিহাব: ৬৬৯; মুসনাদ আহমাদ: ২/২৯২; নাসাঈ: ৪/৪; বাগাবী: ১৪৪৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৬০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2996 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ، بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي السَّفَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا وَأُمِّي نُصْلِحُ خُصًّا لَنَا، فَقَالَ: «مَا هَذَا يَا عَبْدَ اللَّهِ؟ » قَالَ: قُلْتُ: خُصٌّ لَنَا نُصْلِحُهُ، فَقَالَ: «الْأَمْرُ أَسْرَعُ مِنْ ذَلِكَ»
رقم طبعة با وزير = (2985)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ও আমার মা আমাদের কুড়েঘর ঠিক করছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি বলেন, “হে আব্দুল্লাহ, এটা কী?” রাবী বলেন, “আমি বললাম, আমাদের কুড়েঘর, ঠিকঠাক করছি।” তখন তিনি বলেন, “(মৃত্যুর) ব্যাপারটি এর চেয়েও দ্রুততর।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/১৬১; তিরমিযী: ২৩৩৫; আবূ দাঊদ: ৫২৩৬; ইবনু মাজাহ: ৪১৬০; বাগাবী: ৪০৩০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 132).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط الشيخين
2997 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي السَّفَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: مَرَّ بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ نُصْلِحُ خُصًّا لَنَا، فَقَالَ: «مَا هَذَا؟ » فَقُلْنَا: خُصٌّ لَنَا وَهَى، فَنَحْنُ نُصْلِحُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَرَى الْأَمْرَ إِلَّا أَعْجَلَ مِنْ ذَلِكَ»
رقم طبعة با وزير = (2986)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আমাদের কুড়েঘর ঠিক করছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি বলেন, “হে আব্দুল্লাহ, এটা কী?” তখন আমরা বললাম, আমাদের কুড়েঘরটি দুর্বল হয়ে পড়েছে, তাই আমরা তা ঠিকঠাক করছি।” তখন তিনি বলেন, “আমি তো (মৃত্যুর) ব্যাপারটিকে এর চেয়েও দ্রুততর মনে করি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/১৬১; তিরমিযী: ২৩৩৫; আবূ দাঊদ: ৫২৩৬; ইবনু মাজাহ: ৪১৬০; বাগাবী: ৪০৩০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2998 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا ابْنُ آدَمَ، وَهَذَا أَجَلُهُ» وَوَضَعَ يَدَهُ عِنْدَ قَفَاهُ، ثُمَّ بَسَطَ يَدَهُ، فَقَالَ: «وَثَمَّ [ص:264] أَمَلُهُ وَثَمَّ أَمَلُهُ»
رقم طبعة با وزير = (2987)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এই হলো আদম সন্তান আর এই হলো তার আয়ূ।” তারপর তিনি তাঁর হাতকে মাথার পশ্চাৎভাগে রাখেন। তারপর তিনি তার হাতকে সম্প্রসারিত করেন এবং বলেন, “আর এখানে তার আশা-আকাঙ্খা এবং এখানে তার আশা-আকাঙ্খা।”[1]
[1] তিরমিযী: ২৩৩৪; বাগাবী: ৪০৯২; মুসনাদ আহমাদ: ৩/১২৩; ইবনু মাজাহ: ৪২৩২; সহীহুল বুখারী: ৬৪১৮; দারেমী: ৭০০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৫২৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (5277 / التحقيق الثاني).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2999 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: أَتَيْنَا خَبَّابًا، نَعُودُهُ، وَقَدِ اكْتَوَى فِي بَطْنِهِ سَبْعًا، وَقَالَ: «لَوْلَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ، ثُمَّ ذَكَرَ مَنْ مَضَى مِنْ أَصْحَابِهِ، أَنَّهُمْ مَضَوْا لَمْ يَأْكُلُوا مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَإِنَّمَا بَقِينَا بَعْدَهُمْ حَتَّى نِلْنَا مِنَ الدُّنْيَا مَا لَا يَدْرِي أَحَدُنَا مَا يَصْنَعُ بِهِ إِلَّا أَنْ يُنْفِقَهُ فِي التُّرَابِ، وَإِنَّ الْمُسْلِمَ لَيُؤْجَرُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا نَفَقَتَهُ [ص:266] فِي التُّرَابِ»
رقم طبعة با وزير = (2988)
কাইস বিন আবূ হাযিম থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা খাব্বাব রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতার সময় দেখতে যাই। এসময় তিনি তার পেটে (গরম লোহার) সাতটি দাগ দিয়েছিলেন। তিনি বলেন, “যদি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন, তবে অবশ্যই আমি মৃত্যু কামনা করতাম। তারপর তিনি সেসব সাহাবীদের কথা স্মরণ করেন, যারা পূর্বে মারা গিয়েছেন। তারা গত হয়ে গেছেন এমন অবস্থায় যে, তারা তাদের পুণ্যের কোন কিছু ভোগ করে যাননি। আর আমরা তাদের পরে বেঁচে আছি। আমরা দুনিয়ার অনেক কিছুই পেয়েছি। আমরা কেউ জানি না, এর সাথে কী আচরণ করা হবে। তবে যা মানুষ মাটিতে (স্থাপনা তৈরিতে) যা খরচ করে (সেটার ব্যাপারটি আমাদের জানা আছে)। মুসলিম ব্যক্তির প্রতিটি জিনিসে সাওয়াব দেওয়া হয়, তবে সেটা ব্যতিত যা মানুষ মাটিতে (স্থাপনা তৈরিতে) খরচ করে।”[1]
[1] হুমাইদী: ১৫৪; তাবারানী: ৪/৩৬৩৩; সহীহ মুসলিম: ২৬৮১; মুসনাদ আহমাদ: ৫/১০৯; সহীহুল বুখারী: ৫৬৭২; নাসাঈ: ৪/৪; সুনান বাইহাকী: ৩/৩৭৭; তিরমিযী: ৯৭০; মুসনাদ আশ শিহাব: ১০৪৬; হাকিম: ৩/৩৮৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭২১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2721): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3000 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ، إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ يَزْدَادُ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ يَسْتَعْتِبُ»
رقم طبعة با وزير = (2989)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে। হয়তো সে সৎকর্মশীল, অতঃপর হয়তো তার কল্যাণ আরো বৃদ্ধি পাবে অথবা সে মন্দ কর্মসম্পাদনকারী, অতঃপর হয়তো সে আল্লাহকে সন্তুষ্ট করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৬৩; নাসাঈ: ৪/২; তিরমিযী: ২৪০৩; বাগাবী: ১৪৪৫; সহীহুল বুখারী: ৫৬৭৩; দারেমী: ২/৭০৯; সুনান বাইহাকী: ৩/৩৭৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3001 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، [ص:268] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ، فَإِنْ كَانَ لَابُدَّ مُتَمَنِّيًا، فَلْيَقُلِ: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي مَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي»
رقم طبعة با وزير = (2990)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ক্ষতি নেমে আসার কারণে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে। যদি অগত্যা মৃত্যু কামনা করতেই হয়, তবে সে যেন বলে, اللهمَّ أَحْيني مَا كَانَتِ الحياةُ خَيْرًا لِي وتَوَفَّني مَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لي (হে আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হবে, আর আমাকে মৃত্যু দান করুন, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৮১; আত তায়ালিসী: ১/১৫২; সহীহ আল বুখারী: ৬৩৫১; সহীহ মুসলিম: ২৬৮০; তিরমিযী: ২৯৭১; নাসাঈ: ৪/৩; আবূ দাঊদ: ৩১০৮; সুনান বাইহাকী: ৩/৩৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৪৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানায়েয: ১২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (683): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
3002 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَءُوا عَلَى مَوْتَاكُمْ يس».
رقم طبعة با وزير = (2991) [ص:271] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَوْلُهُ: اقْرَءُوا عَلَى مَوْتَاكُمْ يس»، أَرَادَ بِهِ مَنْ حَضَرَتْهُ الْمَنِيَّةُ لَا أَنَّ الْمَيِّتَ يُقْرَأُ عَلَيْهِ وَكَذَلِكَ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ»
মা‘কিল বিন ইয়াসার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমারা তোমাদের মাঝে মুমূর্ষু ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমাদের তোমাদের মাঝে মুমূর্ষু ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করো” এর উদ্দেশ্য হলো ঐ ব্যক্তি যার কাছে মৃত্যু উপস্থিত হয়েছে। এটা উদ্দেশ্য নয় যে, মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে। অনুরুপভাবে রাসূল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই) এর তালকীন করো ” এর দ্বারাও উদ্দেশ্য হলো মুমূর্ষু ব্যক্তি; মৃত ব্যক্তি নয়।”
[1] বাগাবী: ১৪৬৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৩৭; মুসনাদ আহমাদ: ৫/২৬; আবূ দাঊদ: ৩১২১; ইবনু মাজাহ: ১৪৪৮; তাবারানী: ২০/৫১০; হাকিম: ১/৫৬৫; সুনান বাইহাকী: ৩/৩৮৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১০৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬৮৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف- «الإرواء» (688)، «المشكاة» (1622).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
3003 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ عُمَارَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقِّنُوا مَوْتَاكُمْ قَوْلَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ»
رقم طبعة با وزير = (2992)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই) এর তালকীন করো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩; সহীহ মুসলিম: ১৯১৬; নাসাঈ: ৪/৫; আবূ দাঊদ: ৩১১৭; তিরমিযী: ৯৭৬; বাগাবী: ১৪৬৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৩৮; ইবনু মাজাহ: ১৪৪৫; সুনান বাইহাকী: ৩/৩৮৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (19): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3004 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الشَّرْقِيِّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ، قَالَ: حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِنَّهُ مَنْ كَانَ آخِرُ كَلِمَتِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ عِنْدَ الْمَوْتِ، دَخَلَ الْجَنَّةَ يَوْمًا مِنَ الدَّهْرِ، وَإِنْ أَصَابَهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ»
رقم طبعة با وزير = (2993)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই) এর তালকীন করো। কেনন মৃত্যুর সময় যে ব্যক্তির শেষ বাক্য হবে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), সে একদিন জান্নাতে প্রবেশ করবে, যদিও তার আগে তাকে যা (শাস্তি) পাওয়ার তা পেয়ে যায়।”[1]
[1] মুসনাদ বাযযার: ৩; তাবারানী আস সাগীর: ১১১৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/৩২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/১৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الإرواء» (3/ 150).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
3005 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَضَرْتُمُ الْمَيِّتَ، فَقُولُوا خَيْرًا، فَإِنَّ الْمَلَائِكَةَ تُؤَمِّنُ عَلَى مَا تَقُولُونَ»، قَالَتْ: فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَقُولُ؟ قَالَ: «قُولِي: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، وَأَعْقِبْنَا عُقْبَى صَالِحَةً» قَالَتْ: فَأَعْقَبَنِي اللَّهُ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
رقم طبعة با وزير = (2994)
উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা মুমূর্ষু ব্যক্তির নিকট উপস্থিত হবে, তখন তোমরা ভালো কথা বলবে। কেননা তোমরা যা বলো, তাতে ফেরেস্তাগণ আমীন বলে থাকেন।” উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “যখন আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু মারা যান, তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কী বলবো?” জবাবে তিনি বলেন, “তুমি বলো, اللَّهُمَّ اغْفِرْ لَهُ وأعْقِبْنَا عُقْبَى صَالِحَةً (হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে উত্তম পরিণতি দান কর)।”[1]
[1] আবূ দাঊদ: ৩১১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬০৬৬; মুসনাদ আহমাদ: ৬/৩২২; তাবারানী: ২৩/৭২২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৩৬; ইবনু মাজাহ: ১৪৪৭; তিরমিযী: ৯৭৭; নাসাঈ: ৪/৪; সহীহ মুসলিম: ৯১৯; হাকিম: ৪/১৬; বাগাবী: ১১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৪৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «ابن ماجه» (1447): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
3006 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أَبِي يَحْيَى بْنِ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: «كُنَّا مَقْدَمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا حُضِرَ الْمَيِّتُ، آذَنَّاهُ، فَحَضَرَهُ وَاسْتَغْفَرَ لَهُ حَتَّى يُقْبَضَ، فَإِذَا قُبِضَ انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ مَعَهُ، فَرُبَّمَا طَالَ ذَلِكَ مِنْ حَبْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا خَشِينَا مَشَقَّةَ ذَلِكَ، قَالَ بَعْضُ الْقَوْمِ لِبَعْضٍ: وَاللَّهِ لَوْ كُنَّا لَا نُؤْذِنُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِأَحَدٍ حَتَّى يُقْبَضَ، فَإِذَا قُبِضَ آذَنَّاهُ، فَلَمْ يَكُنْ فِي ذَلِكَ مَشَقَّةٌ عَلَيْهِ وَلَا حَبْسٌ، قَالَ: فَفَعَلْنَا فَكُنَّا لَا نُؤْذِنُهُ إِلَّا بَعْدَ أَنْ يَمُوتَ، فَيَأْتِيهِ فَيُصَلِّي عَلَيْهِ وَيَسْتَغْفِرُ لَهُ، فَرُبَّمَا انْصَرَفَ عِنْدَ ذَلِكَ، وَرُبَّمَا مَكَثَ حَتَّى يُدْفَنَ الْمَيِّتُ» قَالَ: «وَكُنَّا عَلَى ذَلِكَ حِينًا، ثُمَّ قُلْنَا: [ص:276] وَاللَّهِ لَوْ أَنَّا لَا نُحْضِرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَمَلْنَا إِلَيْهِ جَنَائِزَ مَوْتَانَا حَتَّى يُصَلِّيَ عَلَيْهَا عِنْدَ بَيْتِهِ، لَكَانَ ذَلِكَ أَرْفَقَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَيْسَرَ عَلَيْهِ فَفَعَلْنَا ذَلِكَ فَكَانَ الْأَمْرُ إِلَى الْيَوْمِ»
رقم طبعة با وزير = (2995)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “প্রথম দিকে যখন আমাদের মাঝে কেউ মুমূর্ষু অবস্থায় পৌঁছতো, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তা অবহিত করতাম। তখন তিনি সেখানে উপস্থিত হতেন এবং মৃত্যু অবধি তার জন্য ইস্তিগফার করতেন। যখন মারা যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাথের সাহাবীগণ চলে যেতেন। এজন্য কোন কোন সময় দীর্ঘক্ষন অবস্থান করতে হতো। যখন আমরা আশংকা করলাম যে, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কষ্ট হয়, তখন সাহাবীদের কেউ কেউ অপরজনকে বললো, “আল্লাহর কসম, যদি আমরা কারো ব্যাপারে মৃত্যু বরণ না করা পর্যন্ত কাউকে অবহিত না করতাম, বরং যখন মারা যাবে, তখন তাঁকে অবহিত করতাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দীর্ঘক্ষন অবস্থান করতে হতো না এবং তাঁর কষ্টও হতো না (তবে সেটা কতইনা ভালো হতো)।” রাবী বলেন, “তারপর আমরা তা-ই করি। অতঃপর কেউ মৃত্যুবরণ না করা পর্যন্ত আমরা তাঁকে অবহিত করতাম না। অতঃপর কেউ মৃত্যুবরণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসতেন, অতঃপর তিনি তার জানাযার সালাত আদায় করতেন এবং তার জন্য ইস্তিগফার করতেন। তারপর কোন কোন সময় তখনই চলে যেতেন। আবার কখনো দাফন না করা পর্যন্ত অবস্থান করতেন।” রাবী বলেন, “দীর্ঘ দিন পর্যন্ত এভাবেই চলতে থাকে। তারপর আমরা বলি, “আল্লাহর কসম, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উপস্থিত না করিয়ে আমরাই আমাদের মৃত ব্যক্তিদের তাঁর কাছে নিয়ে আসতাম, তাহলে তিনি তাঁর বাড়িতেই জানাযার সালাত আদায় করতেন, তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আরামদায়ক এবং সহজ হতো। অতঃপর আমরা সেটাই করি। সেখান থেকে অদ্যবধি সেই নিয়মই বহাল রয়েছে।”[1]
[1] হাকিম: ১/৩৫৭; মুসনাদ আহমাদ: ৩/৬৬; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৩/২৬। হাদীসটির ব্যাপারে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (87).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات غير أبي يحيى بن سليمان ... . فقد احتج به البخاري وأصحاب السنن
3007 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ طَلَعَتْ جَنَازَةٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ» قُلْنَا: مَا يَسْتَرِيحُ وَيُسْتَرَاحُ مِنْهُ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَمُوتُ وَيَسْتَرِيحُ مِنْ أَوْصَابِ الدُّنْيَا وَبَلَائِهَا وَمُصِيبَاتِهَا، وَالْكَافِرُ يَمُوتُ فَيَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلَادُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ»
رقم طبعة با وزير = (2996)
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বসে ছিলাম, এমন সময় একটি জানাযা আসলো। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিজে স্বস্থি লাভকারী, অথবা তার থেকে অন্যরা স্বস্থি লাভকারী।” আমরা বললাম, “নিজে স্বস্থি লাভকারী, অথবা তার থেকে অন্যরা স্বস্থি লাভকারী” এর মর্ম কী?” তখন তিনি বলেন, “মুমিন ব্যক্তি মারা যায়, আর সে এর মাধ্যমে দুনিয়ার সমস্ত দুঃখ-কষ্ট ও বালা-মুসিবত থাকে স্বস্থি পেয়ে যায়, আর কাফির ব্যক্তি মারা যায়, আর এর মাধ্যমে আল্লাহর বান্দাগণ, শহর-নগর, বৃক্ষরাজি, ও প্রাণীকুল (তার অনিষ্ট থেকে) স্বস্থি পায়।”[1]
[1] নাসাঈ: ৪/৪৮-৪৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৪১; সহীহুল বুখারী: ৬৫১২; সহীহ মুসলিম: ৯৫০; সুনান বাইহাকী: ৩/৩৭৯; বাগাবী: ১৪৫৩; মুসনাদ আহমাদ: ৫/২৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৭১০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1710): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3008 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ، أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَمَنْ لَمْ يُحِبَّ لِقَاءَ اللَّهِ لَمْ يُحِبَّ اللَّهُ لِقَاءَهُ»
رقم طبعة با وزير = (2997)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে মহান আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে না, মহান আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩১৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৪০; সহীহুল বুখারী: ৭৫০৪; বাগাবী: ১৪৪৮; নাসাঈ: ৪/১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
3009 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْحَارِثُ بْنُ سُرَيْجٍ النَّقَّالُ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ» فَقَالَتْ عَائِشَةُ إِنَّا نَكْرَهُ الْمَوْتَ، فَذَاكَ كَرَاهِيَتُنَا لِقَاءَ اللَّهِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا، وَلَكِنَّ الْمُؤْمِنَ إِذَا حُضِرَ فَبُشِّرَ بِمَا أَمَامَهُ أَحَبَّ لِقَاءَ اللَّهِ، وَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَإِنَّ الْكَافِرَ إِذَا حُضِرَ، فَبُشِّرَ بِمَا أَمَامَهُ كَرِهَ لِقَاءَ اللَّهِ، وَكَرِهَ اللَّهُ لِقَاءَهُ»
رقم طبعة با وزير = (2998)
উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে, মহান আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে না, মহান আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন না।” তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, এতে কি আমাদের আল্লাহর সাক্ষাতকে অপছন্দ করা হয়?” তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “না। বরং মুমিন ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় থাকে, তখন তার সামনে যা রয়েছে, তার সুসংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাতকে ভালবাসে আর আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসে। আর কাফির ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় থাকে, তখন তার সামনে যা রয়েছে, তার সুসংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাতকে অপছন্দ করে আর আল্লাহও তার সাক্ষাতকে অপছন্দ করে।”[1]
[1] তিরমিযী: ১০৬৬; নাসাঈ: ৪/১০; মুসনাদ আহমাদ: ৫/৩২১; দারেমী: ২/৭০৮; সহীহুল বুখারী: ৬৫০২; বাগাবী: ১৪৪৯; আত তায়ালিসী: ৫৭৪; সহীহ মুসলিম: ২৬৮৩; বাযযার: ৭৮০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৯৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
3010 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ» قَالَتْ: فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ كَرَاهِيَةُ الْمَوْتِ؟ فَكُلُّنَا نَكْرَهُ الْمَوْتَ قَالَ: «لَيْسَ كَذَلِكَ وَلَكِنَّ الْمُؤْمِنَ إِذَا بُشِّرَ بِرَحْمَةِ اللَّهِ وَرِضْوَانِهِ وَجَنَّتِهِ أَحَبَّ لِقَاءَ اللَّهِ، وَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَإِنَّ الْكَافِرَ إِذَا بُشِّرَ بِعَذَابِ اللَّهِ وَسَخَطِهِ كَرِهَ لِقَاءَ اللَّهِ، وَكَرِهَ اللَّهُ لِقَاءَهُ»
رقم طبعة با وزير = (2999)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে, মহান আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন।” তখন আমি বললাম, হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মৃত্যুকে অপছন্দ করা? আমরা সবাই তো মৃত্যুকে অপছন্দ করি।” জবাবে তিনি বলেন, “বিষয়টি এমন নয়। বস্তুত মুমিন ব্যক্তিকে যখন আল্লাহর রহমত, তাঁর সন্তুষ্টি ও তাঁর জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাতকে পছন্দ করে আর আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসে। আর কাফির ব্যক্তিকে যখন আল্লাহর আযাব ও তাঁর নারাজী হওয়া সম্পর্কে সংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাতকে অপছন্দ করে আর আল্লাহও তার সাক্ষাতকে অপছন্দ করে।”[1]
[1] তিরমিযী: ১০৬৭; সহীহুল বুখারী: ৬৫০৭; সহীহ মুসলিম: ২৬৮৪; তিরমিযী: ১০৬৭; নাসাঈ: ৪/১০; ইবনু মাজাহ: ৪২৬৪; মুসনাদ আহমাদ: ৬/৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৯৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط الشيخين
3011 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ يَحْيَى الْقَطَّانِ، عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ دَخَلَ فَرَأَى ابْنًا لَهُ يَرْشَحُ جَبِينُهُ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَمُوتُ الْمُؤْمِنُ بِعَرَقِ الْجَبِينِ»
رقم طبعة با وزير = (3000)
বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার ছেলের কাছে প্রবেশ করে দেখেন যে, তার কপাল থেকে ঘাম ঝরছে। তখন তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “মুমিন ব্যক্তি কপালের ঘামের সহিত মৃত্যু বরণ করেন।”[1]
[1] হাকিম: ১/৩৬১; তিরমিযী: ৯৮২; মুসনাদ আহমাদ: ৫/৩৫০; নাসাঈ: ৪/৫-৬; ইবনু মাজাহ: ১৪৫২; আত তায়ালিসী: ৮০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (49).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري