সহীহ ইবনু হিব্বান
3152 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، أَنَّ الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ، حَدَّثَهُ، قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى، قَالَ: وَجِعَ أَبُو مُوسَى، وَجَعَلَ يُغْمَى عَلَيْهِ، وَرَأْسُهُ فِي حِجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ، فَصَاحَتِ امْرَأَةٌ، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا، فَلَمَّا أَفَاقَ قَالَ: أَنَا بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «بَرِئَ مِنَ الْحَالِقَةِ، وَالسَّالِقَةِ، وَالشَّاقَّةِ»
رقم طبعة با وزير = (3142)
আবূ বুরদাহ বিন আবূ মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন আবূ মুসা আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু পীড়িত হন এবং বারবার জ্ঞান হারাতে থাকেন, সেসময় তার মাথা তার পরিবারের এক নারীর কোলে ছিল, তখন এক নারী চিৎকার করেন। কিন্তু আবূ মুসা আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু তার কোন প্রতিবাদ করতে পারলেন না। অতঃপর যখন তিনি জ্ঞান ফিরে পান, তখন বলেন, “আমি ঐ ব্যক্তি থেকে মুক্ত, যার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডনকারিনী, উচ্চ আওয়াজে বিলাপকারিনী ও কাপড়-চোপড় বিদীর্ণকারিনী থেকে মু্ক্ত ছিলেন।”[1]
[1] সহীহুল বুখারী: ১২৯৬; সহীহ মুসলিম: ১০৪; আবূ আওয়ানা: ১/৫৬-৫৭; সুনান বাইহাকী: ৪/৬৪; নাসাঈ: ৪/২০; ইবনু মাজাহ: ১৫৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» -أيضا-: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3153 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَوْفٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عُتَيٍّ، قَالَ: رَأَيْتُ أُبَيًّا رَأَى رَجُلًا تَعَزَّى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ، فَأَعَضَّهُ [ص:425] وَلَمْ يَكُنْ، ثُمَّ قَالَ: قَدْ أَرَى فِي أَنْفُسِكُمْ - أَوْ فِي نَفْسِكَ - إِنِّي لَمْ أَسْتَطِعْ إِذَا سَمِعْتُهَا أَنْ لَا أَقُولَهَا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَعَزَّى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ فَأَعِضُّوهُ وَلَا تَكْنُوا»
رقم طبعة با وزير = (3143)
উতাই রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উবাই রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি এক ব্যক্তিকে দেখলেন, সেই ব্যক্তি জাহেলী যুগের লোকদের ন্যায় সান্ত্বনা দিচ্ছে, তখন তিনি তাকে (তার বাবার লজ্জাস্থান) কামড়াতে বলেন; এই কথা তিনি সরাসরি বলেন, আকার-ইঙ্গিতে বলেননি। তারপর তিনি বলেন, “আমি দেখছি তুমি অথবা তোমরা মনে কষ্ট পেয়েছো। আমি তোমাদের থেকে যখন এরকম কথা শুনেছি, তখন আমি এরকম না বলে পারি নাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমরা কাউকে জাহেলী যুগের লোকদের ন্যায় কাউকে সান্ত্বনা দিতে দেখবে, তখন তোমরা তাকে (তার বাবার লজ্জাস্থান) কামড়াতে বলবে। এরকম কথা (তোমরা স্পষ্টভাবে বলবে) আকার-ইঙ্গিতে বলবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩৯৬; নাসাঈ: ৪/২১; আত তায়ালিসী: ৫০৭; আবূ দাঊদ: ৩১৩০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (269).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3154 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ عَبْدِ الْأَعْلَى النَّخَعِيِّ، أَنَّ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ، قَالَ: يَا أُمَّ عَبْدِ اللَّهِ أَلَا أُخْبِرُكِ [ص:426] بِمَا لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: بَلَى، قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَقَ، أَوْ خَرَقَ، أَوْ سَلَقَ»
رقم طبعة با وزير = (3144)
আব্দুল আ‘লা আন নাখঈ থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ মুসা আল আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে উম্মু আব্দুল্লাহ, আমি কি তোমাকে বলবো না যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অভিসম্পাত করেছেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। অবশ্যই।” আবূ মুসা আল আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ঐ ব্যক্তির উপর, যে মাথা মুন্ডন করে অথবা কাপড় ছিঁড়ে ফেলে অথবা উচ্চ আওয়াজে বিলাপ করে।”[1]
[1] শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আন নাসাঈ: ১৭৬১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (1761).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات غير عبد الأعلى النخعي فإنه لم يوثقه غير المؤلف
3155 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا [ص:427] عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ، تَقُولُ: «لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ، وَزَيْدِ بْنِ حَارِثَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ، جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُعْرَفُ فِي وَجْهِهِ الْحُزْنُ، قَالَتْ عَائِشَةُ: وَأَنَا أَطَّلِعُ مِنْ شَقِّ الْبَابِ، فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ قَدْ كَثُرَ بُكَاؤُهُنَّ، فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْهَاهُنَّ، قَالَتْ عَائِشَةُ: فَذَهَبَ الرَّجُلُ، ثُمَّ جَاءَ، فَقَالَ: قَدْ نَهَيْتُهُنَّ وَإِنَّهُنَّ لَمْ يَطِعْنَنِي، حَتَّى كَانَ فِي الثَّالِثَةِ، فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: » احْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ «، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: أَرْغَمَ اللَّهُ بِأَنْفِكَ، مَا أَنْتَ بِفَاعِلٍ مَا يَذْكُرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
رقم طبعة با وزير = (3145)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন যাইদ বিন হারিসা, জা‘ফর বিন আবী তালিব ও আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদ্বিয়াল্লাহু আনহুমদের মৃত্যু সংবাদ আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, এমন অবস্থায় তাঁর চেহারায় দুঃখিত হওয়ার ছাপ পরিলক্ষিত হচ্ছিল। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তিনি বলেন, “আমি দরজার ফাঁক দিয়ে দেখছিলাম। অতঃপর এক ব্যক্তি এসে বলেন, “জা‘ফর বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহুর স্ত্রীরা প্রচুর কান্না করছে।” রাবী বলেন, “তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে (কান্না-বিলাপ করতে) বারণ করার জন্য তাকে আদেশ করেন। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তিনি বলেন, “তারপর সেই ব্যক্তি চলে যায়, অতঃপর কিছুক্ষন পর ফিরে এসে বলেন, “আমি তাদেরকে নিষেধ করেছি কিন্তু তারা আমার কথা মানেননি। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বলেন, “এভাবে তৃতীয়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তবে তাদের মুখে তুমি মাটি নিক্ষেপ করো!” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তিনি বলেন, “আল্লাহ তোমার নাককে ধুলোমলিন করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, তা তুমি পালন করতে পারছো না!” [1]
[1] সহীহুল বুখারী: ১২৯৯; সহীহ মুসলিম: ৯৩৫; সুনান বাইহাকী: ৪/৫৯; নাসাঈ: ৪/১৪-১৫; আবূ দাঊদ: ৩১২২; মুসনাদ আহমাদ: ৬/২৭৬-২৭৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭৩৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3137). تنبيه!! رقم (3137) = (3147) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3156 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، قَالَ: حَدَّثَنَا مَكْحُولٌ، وَغَيْرُهُ، [ص:428] عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَعَنَ الْخَامِشَةَ وَجْهَهَا، وَالشَّاقَّةَ جَيْبَهَا، وَالدَّاعِيَةَ بِالْوَيْلِ «
رقم طبعة با وزير = (3146)
আবূ উমামাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ঐ নারীর উপর, যে তার চেহারাতে আঘাত করে, কাপড়ের ছিঁড়ে ফেলে এবং ধ্বংসের দু‘আ করে।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৯০; ইবনু মাজাহ: ১৫৮৫; তাবারানী আল কাবীর: ৮/৭৫৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১৪৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2147).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3157 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي وَهْبُ بْنُ كَيْسَانَ، أَنَّ مُحَمَّدَ بْنَ عَمْرٍو، أَخْبَرَهُ، أَنَّ سَلَمَةَ بْنَ الْأَزْرَقِ، قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ ابْنِ عُمَرَ، فَأُتِيَ بِجِنَازَةٍ يُبْكَى عَلَيْهَا، فَعَابَ ذَلِكَ ابْنُ عُمَرَ، وَانْتَهَرَهُنَّ، فَقَالَ سَلَمَةُ بْنُ الْأَزْرَقِ: أَشْهَدُ عَلَى أَبِي هُرَيْرَةَ، أَنِّي سَمِعْتُهُ يَقُولُ: مُرَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ، وَأَنَا [ص:429] مَعَهُ، وَمَعَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَنِسَاءٌ يَبْكِينَ عَلَيْهَا، فَزَجَرَهُنَّ، وَانْتَهَرَهُنَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُنَّ يَا عُمَرُ، فَإِنَّ الْعَيْنَ دَامِعَةٌ، وَالنَّفْسَ مُصَابَةٌ، وَالْعَهْدَ قَرِيبٌ».
رقم طبعة با وزير = (3147) قَالَ ابْنُ عُمَرَ: «فَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ»
সালামাহ বিন আযরাক থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার সাথে বসে ছিলাম। অতঃপর একটা জানাযা আনা হলো, যার জন্য কাঁদা হচ্ছিল। তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা এর নিন্দা করেন এবং তাদেরকে ধমক দেন। তখন সালামাহ বিন আযরাক বলেন, আমি সাক্ষ্য দিয়ে বলছি যে, আমি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাযা নিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হয়, এসময় আমি ও উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর সাথে ছিলাম। নারীরা মৃত ব্যক্তির জন্য কান্না করছিলেন। উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাদেরকে ধমক দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “উমার, ওদেরকে ছাড়ুন। কেননা নিশ্চয়ই চক্ষু অশ্রু বিসর্জন দেয়, মন ব্যথাতুর আর প্রিয়জন হারানোর সময়টিও অতিসম্প্রতি।” জবাবে উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৭৪; সুনান বাইহাকী: ৪/৭০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৯৫; ইবনু মাজাহ: ১৫৮৭; মুসনাদ আহমাদ: ২/১১০; নাসাঈ: ৪/১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ৩৬০৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (1747)، «الضعيفة» (3603).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
3158 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ: أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ بِابْنَةِ [ص:430] زَيْنَبَ وَنَفْسُهَا تَقَعْقَعُ كَأَنَّهَا فِي شَنٍّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ إِلَى أَجَلٍ» قَالَ: فَدَمَعَتْ عَيْنَاهُ، فَقَالَ لَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ: يَا رَسُولَ اللَّهِ أَتَرِقُّ، أَوْلَمْ تَنْهَ عَنِ الْبُكَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هِيَ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهَ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»
رقم طبعة با وزير = (3148)
উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেন, ফলে আমি তাঁর কাছে যায়নাব রাদ্বিয়াল্লাহু আনহার মেয়েকে নিয়ে আসি, এসময় তার প্রাণ পুরাতন মশকে (পানি ঢালার) ন্যায় আওয়াজ করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যা তিনি গ্রহণ করেন, সেটা তাঁরই জন্য এবং তিনি যা প্রদান করেন, সেটাও কেবল তাঁরই জন্য। আর প্রত্যেকের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। অতঃপর তাঁর চোখ অশ্রুসজল হয়ে যায়। তখন সা‘দ বিন উবাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কান্না করছেন, আপনি কি কান্না করতে নিষেধ করেননি?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই এটা দয়ার বহিঃপ্রকাশ, আল্লাহ এটি তাঁর বান্দাদের অন্তরে রেখে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের মাঝে দয়াশীলদের প্রতিই দয়া করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২০৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৯২-৩৯৩; সহীহ মুসলিম: ৯২৩; সুনান বাইহাকী: ৪/৬৮; আত তায়ালিসী: ৬৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৭০; সহীহুল বুখারী: ১২৮৪; নাসাঈ: ৪/২১-২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
3159 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ الْأَنْصَارِيِّ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: اشْتَكَى سَعْدٌ شَكْوَى، فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، فَلَمَّا دَخَلَ وَجَدَهُ فِي غَشْيَتِهِ، فَقَالَ: قَدْ قَضَى يَا رَسُولَ اللَّهِ، فَبَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا بَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَكَوْا، فَقَالَ: «أَلَا تَسْمَعُونَ إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا لَا يُعَذِّبِ بِدَمْعِ الْعَيْنِ، وَلَا بِحُزْنِ الْقَلْبِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا أَوْ يَرْحَمُ» - وَأَشَارَ إِلَى لِسَانِهِ -
رقم طبعة با وزير = (3149)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু যখন পীড়িত হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফ, সা‘দ বিন আবী ওয়াক্কাস ও আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহুমকে সাথে নিয়ে তাকে দেখতে যান। যখন তিনি সেখানে প্রবেশ করেন, তাকে তিনি মুর্ছা অবস্থায় দেখতে পান। তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়ূ শেষ হয়ে গেছে!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন, তখন সাহাবীগণও কাঁদেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা কি শুনছো না, নিশ্চয়ই আল্লাহ চোখের অশ্রু বিসর্জন ও অন্তরের দুঃখিত হওয়ার কারণে শাস্তি প্রদান করেন না। বরং এর কারণে তিনি শাস্তি দেন অথবা দয়া করেন।” এই বলে তিনি তাঁর জিহবার দিকে ইশারা করেন।”[1]
[1] সহীহুল বুখারী: ১৩০৪; সহীহ মুসলিম: ৯২৪; সুনান বাইহাকী: ৪/৬৯; বাগাবী: ১৫২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭৬৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (767).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
3160 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:432] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا تُوُفِّيَ ابْنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَاحَ أُسَامَةُ بْنُ زَيْدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ هَذَا مِنَّا، لَيْسَ لِصَارِخٍ حَظٌّ، الْقَلْبُ يَحْزَنُ، وَالْعَيْنُ تَدْمَعُ، وَلَا نَقُولُ مَا يُغْضِبُ الرَّبَّ»
رقم طبعة با وزير = (3150)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন মারা যায়, তখন উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু চিৎকার করে ওঠেন। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এ আমাদের অন্তর্ভুক্ত নয়। চিৎকারকারীর জন্য সাওয়াবের কোন অংশ নেই। অন্তর ব্যথাতুর হয়, চক্ষু অশ্রু বিসর্জন দেয় তবে আমরা এমন কিছু বলি না, যা আমাদের প্রভুকে অসন্তুষ্ট করে।”[1]
[1] হাকিম: ১/৩৮২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الأحكام» (ص 39).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3161 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْفِرْيَابِيُّ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ كَرِيمَةَ بِنْتِ الْحَسْحَاسِ، قَالَتْ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثٌ هِيَ الْكُفْرُ بِاللَّهِ: النِّيَاحَةُ، وَشَقُّ الْجَيْبِ، وَالطَّعْنُ فِي النَّسَبِ»
رقم طبعة با وزير = (3151)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তিনটি জিনিস আল্লাহর সাথে কুফরি করা: (কারো মৃত্যুতে) বিলাপ করা, জামার পকেট ছিঁড়ে ফেলা ও বংশ তুলে গালি দেওয়া।”[1]
[1] হাকিম: ১/৩৮৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা দুর্বল বলেছেন। (সহীহাহ: ১৮০১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر بهذا اللفظ - «الصحيحة» تحت الحديث (1801).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير كريمة بنت الحسحاس
3162 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ يَزِيدَ السَّيَّارِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُقَصَّصَ الْقُبُورُ» قَالَ: «وَكَانُوا يُسَمَّوْنَ الْجِصَّ: الْقَصَّةَ»
رقم طبعة با وزير = (3152)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলোকে পাকা করতে নিষেধ করেছেন।”[1] রাবী বলেন, “লোকেরা পাকা করার ক্ষেত্রে الجِصّ কে القصَّة হিসেবে অভিহিত করে থাকে।”
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩২; সহীহ মুসলিম: ৯৭০; বাগাবী: ১৫১৭; নাসাঈ: ৪/৮৮; ইবনু মাজাহ: ১৫৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৬০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (260): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3163 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ»
رقم طبعة با وزير = (3153)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন।”[1]
[1] আবূ দাঊদ: ৩২২৬; সুনান বাইহাকী: ৪/৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৩৫; সহীহ মুসলিম: ৯৭০; নাসাঈ: ৪/৮৬; হাকিম: ১/৩৭০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১৫৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3164 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، وَعَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، قَالَا: «نَهَى [ص:435] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ، وَالْكِتَابِ عَلَيْهَا، وَالْبِنَاءِ عَلَيْهَا، وَالْجُلُوسِ عَلَيْهَا»
رقم طبعة با وزير = (3154)
জাবির ও সুলাইমান বিন মুসা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, তার উপর লেখা-লেখি করতে, তার উপর স্থাপনা নির্মাণ করতে ও তার উপর বসতে নিষেধ করেছেন।”[1]
[1] আবূ দাঊদ: ৩২২৬; সুনান বাইহাকী: ৪/৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৩৫; সহীহ মুসলিম: ৯৭০; নাসাঈ: ৪/৮৬; হাকিম: ১/৩৭০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১৫৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال مسلم
3165 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، [ص:436] أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَقْصِيصِ الْقُبُورِ، وَأَنْ يُبْنَى عَلَيْهَا أَوْ يُجْلَسَ عَلَيْهَا»
رقم طبعة با وزير = (3155)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, তার উপর স্থাপনা নির্মাণ করতে ও তার উপর বসতে নিষেধ করেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩২; সহীহ মুসলিম: ৯৭০; বাগাবী: ১৫১৭; নাসাঈ: ৪/৮৮; ইবনু মাজাহ: ১৫৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৬০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (260): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3166 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحُسَيْنِ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنَّ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ حَتَّى تَخْلُصَ إِلَيْهِ خَيْرٌ مِنْ أَنْ [ص:437] يَقْعُدَ عَلَى قَبْرٍ»
رقم طبعة با وزير = (3156)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের কারো জলন্ত অঙ্গারের উপর বসা, অতঃপর তার কাপড় পুড়ে শরীর পর্যন্ত আগুন পৌঁছে যাওয়া কবরের উপর বসা অপেক্ষা উত্তম।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩১১; সহীহ মুসলিম: ৯৭১; আবূ দাঊদ: ৩২২৮; নাসাঈ: ৪/৯৫; ইবনু মাজাহ: ১৫৬৬; সুনান বাইহাকী: ৪/৭৯; বাগাবী: ১৫১৯; আত তায়ালিসী: ২৫৪৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৫৬১১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৬৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (267): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3167 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَسْرُ عَظْمِ الْمَيِّتِ [ص:438] كَكَسْرِهِ حَيًّا»
رقم طبعة با وزير = (3157)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত অবস্থায় হাড় ভাঙ্গার মত।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৫৮; সুনান বাইহাকী: ৪/৫৮; আবূ দাঊদ: ৩২০৭; ইবনু মাজাহ: ১৬১৬; তাহাবী, শারহু মুশকিলুল আসার: ২/১০৮; দারাকুতনী: ৩/১৮৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৯৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (295 و 297).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
3168 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ بْنِ الْقَطَّانِ، قَالَ: حَدَّثَنَا حَكِيمُ بْنُ سَيْفٍ الرَّقِّيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي نَهَيْتُكُمْ عَنْ ثَلَاثٍ، عَنْ زِيَارَةِ الْقُبُورِ، وَعَنْ لُحُومِ الْأَضَاحِي أَنْ تُمْسِكُوهَا فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ، وَعَنِ الظُّرُوفِ إِلَّا مَا كَانَ فِي سِقَاءٍ، وَقَدْ رُخِّصَ لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ، وَإِنَّمَا نَهَيْتُكُمْ عَنْ أَنْ تُمْسِكُوا لُحُومَ الْأَضَاحِي فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ، لِيُوَسِّعَ ذُو السَّعَةِ مِنْكُمْ عَلَى مَنْ لَمْ يُضَحِّ، وَنَهَيْتُكُمْ عَنِ الظُّرُوفِ إِلَّا مَا كَانَ مِنْ سِقَاءٍ، فَلَا يُحِلُّ ظَرْفٌ شَيْئًا وَلَا يُحَرِّمُهُ»
رقم طبعة با وزير = (3158)
বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি তোমাদেরকে তিনটি জিনিস থেকে নিষেধ করেছিলাম; কবর যিয়ারত করতে, কুরবানীর গোসত তিনদিনের বেশি না রাখতে এবং পানপাত্র ছাড়া নির্দিষ্ট কিছু পাত্র ব্যবহার করতে। আর এখন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর মায়ের কবর যিয়ারত করার অনুমতি দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম তিনদিনের বেশি কুরবানীর গোসত না রাখতে, যাতে স্বচ্ছল ব্যক্তিরা কুরবানীর গোসত তাদের দিতে পারে, যারা কুরবানী করেনি। পানপাত্র ছাড়া নির্দিষ্ট কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। জেনে রাখ, পাত্র কোন কিছুকে হালাল করতে পারে না, হারামও করতে পারে না।”[1]
[1] সহীহ মুসলিম: ৯৭৭; তিরমিযী: ১০৫৪; আত তায়ালিসী: ৮০৭; হাকিম: ১/৩৭৫; মুসনাদ আহমাদ: ৫/২৫৯; আবূ দাঊদ: ৩২৩৫; সুনান বাইহাকী: ৪/৭৬; বাগাবী: ১৫৫৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৭০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 228): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
3169 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ، فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ، ثُمَّ قَالَ: «اسْتَأْذَنْتُ رَبِّي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأَذِنَ لِي، فَاسْتَأْذَنَتْهُ أَنْ أَسْتَغْفِرَ لَهَا، فَلَمْ يَأْذَنْ لِي، فَزُورُوَا الْقُبُورَ فَإِنَّهَا [ص:441] تُذَكِّرُكُمُ الْمَوْتَ»
رقم طبعة با وزير = (3159)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মার কবর যিয়ারত করেন। তিনি নিজে কাঁদেন এবং তাঁর আশপাশের লোকদেরকেও কাঁদান। তারপর তিনি বলেন, “আমি আমার প্রভুর কাছে আমার মার কবর যিয়ারত করার অনুমতি চাইলে, তিনি আমাকে অনুমতি দেন। অতঃপর আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলে, তিনি আমাকে সেই অনুমতি দেননি। কাজেই তোমরা কবর যিয়ারত করবে। কেননা এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে।”[1]
[1] হাকিম: ১/৩৭৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৪৩; মুসনাদ আহমাদ: ২/৪৪১; সহীহ মুসলিম: ৯৭৬; নাসাঈ: ৪/৯০; আবূ দাঊদ: ৩২৩৪; ইবনু মাজাহ: ১৫৭২; সুনান বাইহাকী: ৪/৭৬; বাগাবী: ১৫৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 238): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3170 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَأَبُو دَاوُدَ قَالَا: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ، حَدَّثَنِي خَالِدُ بْنُ سُمَيْرٍ، حَدَّثَنِي بَشِيرُ بْنُ نَهِيكٍ، حَدَّثَنَا بَشِيرُ بْنُ الْخَصَاصِيَةَ وَكَانَ اسْمُهُ فِي الْجَاهِلِيَّةِ زَحْمُ بْنُ مَعْبَدٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اسْمُكَ؟ » قَالَ: زَحْمٌ. قَالَ: «أَنْتَ بَشِيرٌ» فَكَانَ اسْمُهُ بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا ابْنَ الْخَصَاصِيَةِ، مَا أَصْبَحْتَ تَنْقِمُ عَلَى اللَّهِ؟ » قُلْتُ: مَا أَصْبَحْتُ أَنْقِمُ عَلَى اللَّهِ شَيْئًا، كُلُّ خَيْرٍ فَعَلَ اللَّهُ بِي، فَأَتَى عَلَى قُبُورِ الْمُشْرِكِينَ، فَقَالَ: «سَبَقَ هَؤُلَاءِ خَيْرًا كَثِيرًا» - [ص:442] ثَلَاثَ مَرَّاتٍ -، ثُمَّ أَتَى عَلَى قُبُورِ الْمُسْلِمِينَ، فَقَالَ: «لَقَدْ أَدْرَكَ هَؤُلَاءِ خَيْرًا كَثِيرًا» - ثَلَاثَ مَرَّاتٍ - فَبَيْنَمَا هُوَ يَمْشِي إِذْ حَانَتْ مِنْهُ نَظْرَةٌ، فَإِذَا هُوَ بِرَجُلٍ يَمْشِي بَيْنَ الْقُبُورِ وَعَلَيْهِ نَعْلَانِ، فَنَادَاهُ: «يَا صَاحِبَ السِّبْتِيَّتَيْنِ أَلْقِ سِبْتِيَّتَيْكَ» فَنَظَرَ فَلَمَّا عَرَفَ الرَّجُلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَلَعَ نَعْلَيْهِ، فَرَمَى بِهِمَا.
رقم طبعة با وزير = (3160) قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ: «كُنْتُ أَكُونَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ، فِي الْجَنَائِزِ، فَلَمَّا بَلَغَ الْمَقَابِرَ حَدَّثَتْهُ بِهَذَا الْحَدِيثِ، فَقَالَ: حَدِيثٌ جَيِّدٌ، وَرَجُلٌ ثِقَةٌ، ثُمَّ خَلَعَ نَعْلَيْهِ فَمَشَى بَيْنَ الْقُبُورِ. [ص:443] قَالَ أَبُو حَاتِمٍ: يُشْبِهُ أَنْ تَكُونَ تِلْكَ مِنْ جِلْدِ مَيْتَةٍ لَمْ تُدْبَغْ، فَكَرِهَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لُبْسَ جِلْدِ الْمَيْتَةِ، وَفِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: » إِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ إِذَا وَلَّوْا عَنْهُ «، دَلِيلٌ عَلَى إِبَاحَةِ دُخُولِ الْمَقَابِرِ بِالنِّعَالِ
বাশীর বিন খাসাসিয়্যাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে, জাহেলী যুগে তার ছিল যাহম বিন মা‘বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “হে খাসাসিয়্যার পুত্র, তোমার নাম কি?” তিনি জবাবে বলেন, “যাহম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি বরং বাশীর।” তারপর থেকে তার নাম সেটাই হয়ে যায়। রাবী বলেন, “একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম, তখন তিনি আমাকে বলেন, “খাসাসিয়্যার পুত্র, তুমি কি সকাল করেছে এমন অবস্থায় যে, তুমি আল্লাহর প্রতি বিরাগভাজন?” আমি জবাবে বললাম, “আমি মোটেও আল্লাহর প্রতি বিরাগভাজন হয়ে সকাল করিনি। আল্লাহ আমার যাবতীয় কল্যাণ সাধন করে দিয়েছেন। তারপর তিনি মুশরিকদের কবরের কাছে আসেন এবং বলেন, “প্রভুত কল্যাণ লাভের আগেই এরা চলে গিয়েছে।” এই কথা তিনবার বলেন। তারপর তিনি মুসলিমদের কবরের কাছে এসে বলেন, “এরা প্রভুত কল্যাণ পেয়েছে।” এই কথা তিনবার বলেন। তারপর তিনি হাঁটছিলেন, এমন সময় একটি দৃশ্য তাঁর গোচরীভূত হয়, তিনি দেখতে পান এক ব্যক্তি জুতা পায়ে কবরের মাঝে হাঁটছে। তিনি তাকে ডাক দিলেন, “হে জুতা পরিধানকারী ব্যক্তি, তোমার জুতা খুলে ফেলো।” অতঃপর যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন, তখন তিনি জুতা খুলে রেখে দেন।”[1] আব্দুর রহমান বিন মাহদী রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন উসমানের সাথে জানাযায় ছিলাম। যখন তিনি গোরস্থানে পৌঁছলেন, তখন আমি তাকে এই হাদীসটি বর্ণনা করলে তিনি বলেন, “চমৎকার হাদীস। বর্ণনাকারীও নির্ভরযোগ্য।” তারপর তিনি তার জুতা খুলে ফেলেন এবং কবরের মাঝে খালি পায়ে হাঁটেন।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “খুব সম্ভব তার জুতা মৃত প্রাণীর চামড়ার ছিল, যা পাকা করা হয়নি। ফলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত প্রাণীর চামড়া পরিধান করা অপছন্দ করেছেন। আর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী “নিশ্চয়ই মৃত ব্যক্তি লোকদের জুতার আওয়াজ শুনতে পায়, যখন তারা সেখান থেকে চলে আসে” এখানে প্রমাণ রয়েছে যে, গোরস্থানে জুতা পরিধান গমন করা যায়।”
[1] মুসনাদ আত তায়ালিসী: ১১২৩; মুসনাদ আহমাদ: ৫/৮৩; নাসাঈ: ৪/৯৬; আবূ দাঊদ: ৩২৩০; ইবনু মাজাহ: ১৫৬৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৯৬; হাকিম: ১/৩৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ১৭২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الأحكام» (172 - 173)، «الإرواء» (760).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
3171 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَقْبَرَةَ فَقَالَ: «[ص:444] السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ»
رقم طبعة با وزير = (3161)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গোরস্থানে প্রবেশ করে বলেন, السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا ـ إِنْ شاء الله ـ بكم للاحقون (মুমিন সম্প্রদায়ের নিবাস, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে মিলিত হবো ইনশাআল্লাহ)।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮-৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৭২৯; মুসনাদ আহমাদ: ২/৩৭৫; সহীহ মুসলিম: ২৪৯; আবূ দাঊদ: ৩২৩৭; নাসাঈ: ১/৯৩-৯৫; ইবনুস সুন্নী: ৫৯৩; ইবনু মাজাহ: ৪৩০৬; সুনান বাইহাকী: ৪/৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ২৪০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (240): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم