হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3172)


3172 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّمَا كَانَتْ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ فَيَقُولُ: «السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَأَتَانَا وَإِيَّاكُمْ مَا تُوعَدُونَ [ص:445] غَدًا مُؤَجَّلُونَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ، اللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ»
رقم طبعة با وزير = (3162)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যে রাতেই আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার পালা হতো, সে রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে বাকী‘ গোরস্থানে যেতেন। অতঃপর তিনি বলতেন, السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَانَا وَإِيَّاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا ـ إِنْ شَاءَ اللَّهُ ـ بِكُمْ لَاحِقُونَ اللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ بقيع الغرقد (মুমিন সম্পদ্রায়ের নিবাস, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পরে আগামীকাল আমাদের কাছে ও তোমাদের কাছে আসবে। আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে মিলিত হবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি বাকীউল গারকাদ কবরবাসীদের ক্ষমা করে দিন)।”[1]



[1] সহীহ মুসলিম: ৯৭৪; নাসাঈ: ৪/৯৩-৯৪; সুনান বাইহাকী: ৪/৪৯; মুসনাদ আহমাদ: ৬/১৮০; ইবনু মাজাহ: ১৫৪৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৭২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (239): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3173)


3173 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، [ص:446] عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ يُعَلِّمُهُمْ أَنْ يَقُولُوا: «السَّلَامُ عَلَى أَهْلِ الدَّارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ، أَنْتُمْ لَنَا فَرَطٌ، وَنَحْنُ لَكُمْ تَبَعٌ، نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ»
رقم طبعة با وزير = (3163)




বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ যখন গোরস্থানে যেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা বলতে শিক্ষা দিতেন, السَّلَامُ عَلَى أَهْلِ الدَّارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ أَنْتُمْ لَنَا فَرَطٌ وَنَحْنُ لَكُمْ تبع نسأل الله لنا ولكم العافية (মুমিন-মুসলিমদের নিবাসের অধিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে মিলিত হবো। তোমরা আমাদের অগ্রগামী আর আমরা তোমাদের অনুগামী। আমরা আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা চাই)।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৪০; মুসনাদ আহমাদ: ৫/৩৫৩; ইবনুস সুন্নী: ৫৯৪; সহীহ মুসলিম: ৯৭৫; ইবনু মাজাহ: ১৫৪৭; বাগাবী: ১৫৫৫; সুনান বাইহাকী: ৪/৭৯; নাসাঈ: ৪/৯৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (ص 240): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3174)


3174 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيِّ ابْنِ سَلُولٍ، بَعْدَمَا أُدْخِلَ حُفْرَتَهُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، [ص:447] فَوَضَعَهُ عَلَى رُكْبَتِهِ، وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ» وَاللَّهُ أَعْلَمُ
رقم طبعة با وزير = (3164)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উবাই বিন সালূলকে কবরে প্রবেশ করানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসেন। অতঃপর তিনি আদেশ করেন ফলে তাকে কবর থেকে বের করা হয়। তিনি তাকে তার হাঁটুর উপর রাখেন, তাকে তাঁর মুখের লালা লাগিয়ে দেন এবং তাঁর জামা তাকে পরিধান করিয়ে দেন। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।”[1]



[1] সহীহুল বুখারী: ১২৭০; সহীহ মুসলিম: ২৭৭৩; নাসাঈ: ৪/৩৭-৩৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২০৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (203).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (3175)


3175 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ لَمَّا مَاتَ جَاءَ ابْنُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَعْطِنِي قَمِيصَكَ حَتَّى أُكَفِّنَهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ، قَالَ: فَأَعْطَاهُ قَمِيصَهُ، وَقَالَ: «إِذَا فَرَغْتَ فَآذِنِّي حَتَّى أُصَلِّيَ عَلَيْهِ» فَلَمَّا فَرَغَ آذَنَهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، وَقَالَ: أَلَيْسَ قَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تُصَلِّيَ عَلَى الْمُنَافِقِينَ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ قَالَ اللَّهُ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ} [التوبة: 80]» قَالَ: فَنَزَلَتْ [ص:448]: {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84] قَالَ: فَتَرَكَ الصَّلَاةَ عَلَيْهِ
رقم طبعة با وزير = (3165)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালূল মারা যায়, তখন তার ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, “আপনি আমাকে আপনার জামা দেন, যাতে আমি তাকে সেই কাপড়ে কাফন দিতে পারি, তার জানাযার সালাত আদায় করুন এবং ক্ষমা প্রার্থনা করুন।” রাবী বলেন, “অতঃপর তিনি তাঁর জামা তাকে প্রদান করেন এবং বলেন, “যখন কাফন সম্পন্ন করবে, তখন আমাকে জানাবে, যাতে আমি তার জানাযার সালাত আদায় করতে পারি।” অতঃপর যখন কাফন সম্পন্ন করেন, তখন তিনি তাকে অবহিত করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাযার সালাত পড়াতে উদ্যত হন,তখন উমার উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে টেনে ধরে বলেন, “আল্লাহ কি আপনাকে মুনাফিকদের জানাযার সালাত আদায় করতে নিষেধ করেননি?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমাকে দুটো কাজের মাঝে যে কোনটা করার ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ (আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা ক্ষমা প্রার্থনা না করুন...। সূরা তাওবাহ: ৮০)।” রাবী বলেন, “তখন অবতীর্ণ হয়, وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أبداً ولا تقم على قَبْرِهِ (তাদের কেউ মারা গেলে, আপনি কখনই তাদের জানাযার সালাত আদায় করবেন না। এবং তার কবরের উপর দাঁড়াবেন না।–সূরা তাওবাহ: ৮৪)।” রাবী বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করা ছেড়ে দেন।”[1]



[1] সহীহুল বুখারী: ২/১৮; সহীহ মুসলিম: ২৭৭৪; নাসাঈ: ৪/৩৬; তিরমিযী: ৩০৯৮; ইবনু মাজাহ: ১৫২৩; তাবারানী: ১৭০৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১২১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (ص 121): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (3176)


3176 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنِ إِسْحَاقَ، يَقُولُ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، يَقُولُ: لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ، أَتَى ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيِّ ابْنِ سَلُولٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَذَا عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ قَدْ وَضَعْنَاهُ، فَصَلِّ عَلَيْهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَامَ يُصَلِّي عَلَيْهِ، قُمْتُ فِي صَدْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ أَتُصَلِّي عَلَى عَدُوِّ اللَّهِ الْقَائِلِ يَوْمَ كَذَا كَذَا وَكَذَا، وَالْقَائِلِ يَوْمَ كَذَا كَذَا وَكَذَا، أُعَدِّدُ أَيَّامَهُ الْخَبِيثَةَ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «عَنِّي يَا عُمَرُ»، حَتَّى إِذَا أَكْثَرْتُ قَالَ: «عَنِّي يَا عُمَرُ، فَإِنِّي قَدْ خُيِّرْتُ، فَاخْتَرْتُ، إِنَّ اللَّهَ يَقُولُ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ} [التوبة: 80] وَلَوْ أَعْلَمُ أَنِّي زِدْتُ عَلَى السَّبْعِينَ غُفِرَ لَهُ، لَزِدْتُ» قَالَ عُمَرُ: فَعَجَبًا لِجُرْأَتِي عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَلَمَّا قَالَ لِي ذَلِكَ، انْصَرَفْتُ عَنْهُ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ مَشَى مَعَهُ، فَقَامَ عَلَى حُفْرَتِهِ حَتَّى دُفِنَ، ثُمَّ انْصَرَفَ، فَوَاللَّهِ مَا لَبِثَ إِلَّا يَسِيرًا حَتَّى أَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا، وَلَا تَقُمْ [ص:450] عَلَى قَبْرِهِ} [التوبة: 84] فَمَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مُنَافِقٍ بَعْدَ ذَلِكَ، وَلَا قَامَ عَلَى قَبْرِهِ
رقم طبعة با وزير = (3166)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালূল মারা যায়, তখন তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উবাই বিন সালূল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আব্দুল্লাহ বিন উবাই বিন সালূল, আমরা তাকে প্রস্তুত করে রেখেছি, কাজেই আপনি তার জানাযার সালাত আদায় করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে দাঁড়ান। যখন তিনি সালাতে দাঁড়ান, তখন আমি তাঁর সামনে দাঁড়াই এবং বলি, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর শত্রুর জানাযার সালাত আদায় করবেন, অথচ সে ওমুক ওমুক এই এই বলেছেন? আমি তার মন্দ কর্মের দিনগুলো গুণে গুণে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাঁসলেন, তিনি আমাকে বললেন, “উমার, আপনি আমার থেকে দূরে সরুন।” যখন আমি বারবার এমনটা বলতে থাকি, তখন তিনি বলেন, “উমার, আপনি আমার থেকে দূরে সরুন।” কেননা নিশ্চয়ই আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে। অতঃপর আমি (তার জানাযা পড়ানোর সিদ্ধান্ত) বেছে নিয়েছি। নিশ্চয়ই আল্লাহ বলেছেন, اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ (আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা ক্ষমা প্রার্থনা না করুন...। সূরা তাওবাহ: ৮০)।” যদি আমি জানতাম যে, সত্তর বারের অধিক তার জন্য ক্ষমা প্রার্থনা করলে, তাকে ক্ষমা করা হবে, তবে অবশ্যই তার জন্য সত্তর বারের অধিক তার জন্য ক্ষমা প্রার্থনা করতাম।” উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার দুঃসাহসের কথা ভাবলে বড়ই অবাক লাগে। আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক জ্ঞাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এরকম বলেন, তখন আমি তাঁর থেকে সরে যাই। অতঃপর তিনি তার জানাযার সালাত আদায় করেন। তারপর তিনি খাটিয়ার সাথে হেঁটে যান। তিনি তার দাফন করা পর্যন্ত কবরের উপর দাঁড়িয়ে থাকেন। তারপর চলে আসেন। আল্লাহর কসম, অল্প কিছুক্ষন দেরি করতে না করতেই আয়াত নাযিল হলো, وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أبداً ولا تقم على قَبْرِهِ (তাদের কেউ মারা গেলে, আপনি কখনই তাদের জানাযার সালাত আদায় করবেন না এবং তার কবরের উপর দাঁড়াবেন না।–সূরা তাওবাহ: ৮৪)।” এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুনাফিক মারা গেলে তার জানাযার সালাত আদায় করতেন না এবং তার কবরের উপর দাঁড়াতেন না।”[1]



[1] সহীহুল বুখারী: ২/১৮; সহীহ মুসলিম: ২৭৭৪; নাসাঈ: ৪/৩৬; তিরমিযী: ৩০৯৮; ইবনু মাজাহ: ১৫২৩; তাবারানী: ১৭০৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১২১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (3177)


3177 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ رَبِيعَةَ بْنِ سَيْفٍ الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَبَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَلَمَّا فَرَغْنَا، انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَانْصَرَفْنَا مَعَهُ، فَلَمَّا [ص:451] حَاذَى بَابَهُ، وَتَوَسَّطَ الطَّرِيقَ، إِذَا نَحْنُ بِامْرَأَةٍ مُقْبِلَةٍ، فَلَمَّا دَنَتْ إِذَا هِيَ فَاطِمَةُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَخْرَجَكِ يَا فَاطِمَةُ مِنْ بَيْتِكِ؟ » قَالَتْ: أَتَيْتُ يَا رَسُولَ اللَّهِ أَهْلَ هَذَا الْبَيْتِ، فَعَزَّيْنَا مَيِّتَهُمْ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّكِ بَلَغْتِ مَعَهُمُ الْكُدَى؟ » قَالَتْ: مُعَاذَ اللَّهِ، وَقَدْ سَمِعْتُكَ تَذْكُرُ فِيهَا مَا تَذْكُرُ قَالَ: «لَوْ بَلَغْتِ مَعَهُمُ الْكُدَى مَا رَأَيْتِ الْجَنَّةَ حَتَّى يَرَاهَا جَدُّكَ أَبُو أَبِيكِ». فَسَأَلْتُ رَبِيعَةَ عَنِ الْكُدَى، فَقَالَ: «الْقُبُورُ».
رقم طبعة با وزير = (3167) قَالَ أَبُو حَاتِمٍ: «قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ: » لَوْ بَلَغْتِ مَعَهُمُ الْكُدَى مَا رَأَيْتِ الْجَنَّةَ «يُرِيدُ مَا رَأَيْتِ الْجَنَّةَ الْعَالِيَةَ الَّتِي يَدْخُلُهَا مَنْ لَمْ يَرْتَكِبْ مَا نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، لِأَنَّ فَاطِمَةَ عَلِمَتِ النَّهْيَ قَبْلَ ذَلِكَ، وَالْجَنَّةُ هِيَ جَنَّاتٌ كَثِيرَةٌ لَا جُنَّةٌ وَاحِدَةٌ، وَالْمُشْرِكُ [ص:452] لَا يَدْخُلُ جَنَّةً مِنَ الْجِنَّانِ أَصْلًا لَا عَالِيَةً وَلَا سَافِلَةً وَلَا مَا بَيْنَهُمَا»




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজনকে কবরস্থ করার কাজ করি। অতঃপর যখন আমরা কাজ সম্পন্ন করি, তখন তিনি চলে যান। অতঃপর যখন তিনি পথিমধ্যে পৌঁছেন এবং তাঁর বাড়ির দরজা বরাবর হন, তখন আমরা সামনে এক নারীকে আসতে দেখতে পাই। যখন তিনি কাছাকাছি আসলেন, তখন দেখি তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “হে ফাতিমা কোন জিনিস তোমাকে তোমার বাড়ি থেকে বের করেছে?” জবাবে তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বাড়িতে এসেছিলাম, তাদের মৃত ব্যক্তির জন্য সমবেদনা জানাতে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সম্ভবত তুমি তাদের সাথে কবরস্থান পর্যন্ত গিয়েছিলে?” জবাবে তিনি বলেন, “এরকম করা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। অথচ আমি আপনাকে এই ব্যাপারে এরকম এরকম কথা বলতে শুনেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যদি তুমি তাদের সাথে কবরস্থান পর্যন্ত যেতে, তবে তোমার দাদা জান্নাত দেখলেও তুমি জান্নাত দেখতে পেতে না!”[1] অতঃপর আমি রবী‘আহকে আরবি কুদার অর্থ সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি জবাবে বলেন, “এর অর্থ কবরস্থান।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “যদি তুমি তাদের সাথে কবরস্থান পর্যন্ত যেতে, তবে তুমি জান্নাত দেখতে পেতে না!” এর দ্বারা উদ্দেশ্য হলো তবে তুমি সমুন্নত জান্নাত দেখতে পেতে না, যেখানে প্রবেশ করবেন, যারা এরকম কাজ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহাকে গোরস্থানে যেতে নিষেধ করেননি। কারণ ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা সেই নিষেধাজ্ঞা সম্পর্কে আগেই জানতেন। আর জান্নাতের সংখ্যা অনেক। আর মুশরিকরা উচ্চ-নিম্ন-মধ্যম আদৌ কোন জান্নাতে প্রবেশ করবে না।”



[1] সুনান নাসাঈ: ৪/২৮; মুসনাদ আহমাদ: ২/১৬৯; নাসাঈ: ৪/৩৭; হাকিম: ১/৩৭৩-৩৭৪; সুনান বাইহাকী: ৪/৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৫৬০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (560).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (3178)


3178 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ زَائِرَاتِ الْقُبُورِ»
رقم طبعة با وزير = (3168)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কবর যিয়ারতকারিনী মহিলাদের উপর আল্লাহ অভিসম্পাত করুন।”[1]



[1] তিরমিযী: ১০৫৬; আত তায়ালিসী: ২৩৫৮; মুসনাদ আহমাদ: ২/৩৩৭; ইবনু মাজাহ: ১৫৭৬; সুনান বাইহাকী: ৪/৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره * - «الأحكام» (235)، «المشكاة» (1770)، «الإرواء» (774). * قال الشيخ: اللفظ المحفوظ: «زوَّارات» - كما في مصادر التخريج - أعلاه -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3179)


3179 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ، [ص:453] وَالْمُتَّخِذَاتِ عَلَيْهَا الْمَسَاجِدَ، وَالسُّرُجَ».
رقم طبعة با وزير = (3169) «أَبُو صَالِحٍ مِيزَانٌ ثِقَةٌ، وَلَيْسَ بِصَاحِبِ الْكَلْبِيِّ ذَاكَ اسْمُهُ بَاذَامُ»




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতকারিনী, কবরের উপর মাসজিদ নির্মাণকারিনী ও কবরের উপর বাতি প্রজ্জ্বলনকারিনী মহিলার উপর অভিসম্পাত করেছেন।”[1] আবূ সালিহ মিযান একজন নির্ভরযোগ্য রাবী। তিনি কালবীর ছাত্র নন। তার নাম বাযাম।”



[1] নাসাঈ: ৪/৯৪-৯৫; তিরমিযী: ৩২০; বাগাবী: ৫১০; ইবনু মাজাহ: ১৫৭৫; আত তায়ালিসী: ২৭৩৩; সুনান বাইহাকী: ৪/৭৮; মুসনাদ আহমাদ: ১/২২৯; আবূ দাঊদ: ৩২৩৬; হাকিম: ১/৩৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الأحكام» (236)، «الضعيفة» (225)، «الإرواء» (761). * [أَبُو صَالِحٍ مِيزَانٌ ثِقَةٌ، وَلَيْسَ بِصَاحِبِ الْكَلْبِيِّ ذَاكَ اسْمُهُ بَاذَامُ] قال الشيخ: تَفَرَّد المؤلِّف بهذا خلافاً للترمذي، والحاكم، والذهبي، وغيرهم؛ فإِنَّهُم صرَّحوا بِأَنَّهُ باذام. قال في «التهذيب»: ويُؤيِّدُه أَنَّ علي بن مسلم الطوسي (ثقة، خ) روى هذا الحديث عن شُعيب، عن محمد بن جُحادة، سمعت أبا صالح - مولى أم هانئ - ... فذكر هذا الحديث. قلت: ويُؤيِّدُه - أيضا - روايةُ أحمد وغيره في سند الحديث: «بعدما كبر»؛ فإِنَّهُ باذام هذا أليق؛ لأنَّهُ قد يقال هذا في الثقة عادةً.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح إن كان أبو صالح هذا ميزانا كما جزم به المؤلف هنا وإن كان هو مولى أم هانىء كما قال الترمذي فهو ضعيف









সহীহ ইবনু হিব্বান (3180)


3180 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ، يُحَدِّثُ، [ص:454] عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ، وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ، وَالسُّرُجَ».
رقم طبعة با وزير = (3170) «أَبُو صَالِحٍ هَذَا اسْمُهُ مِيزَانٌ بَصَرِيٌ ثِقَةٌ وَلَيْسَ بِصَاحِبِ مُحَمَّدِ بْنِ السَّائِبِ الْكَلْبِيِّ»




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতকারিনী, কবরের উপর মাসজিদ নির্মাণকারিনী ও কবরের উপর বাতি প্রজ্জ্বলনকারিনী মহিলার উপর অভিসম্পাত করেছেন।”[1] এই আবূ সালিহের নাম মিযান। তিনি বসরার অধিবাসী একজন নির্ভরযোগ্য রাবী। তিনি ‍মুহাম্মাদ বিন সায়িব আল কালবীর ছাত্র নন।”



[1] নাসাঈ: ৪/৯৪-৯৫; তিরমিযী: ৩২০; বাগাবী: ৫১০; ইবনু মাজাহ: ১৫৭৫; আত তায়ালিসী: ২৭৩৩; সুনান বাইহাকী: ৪/৭৮; মুসনাদ আহমাদ: ১/২২৯; আবূ দাঊদ: ৩২৩৬; হাকিম: ১/৩৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف- المصادر نفسها.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح إن كان أبو صالح هذا ميزانا كما جزم به المؤلف هنا وإن كان هو مولى أم هانىء كما قال الترمذي فهو ضعيف









সহীহ ইবনু হিব্বান (3181)


3181 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: لَمَّا كَانَ مَرَضُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَكَرَ بَعْضُ نِسَائِهِ كَنِيسَةً رَأَيَاهَا بِأَرْضِ الْحَبَشَةِ، وَكَانَتْ أُمُّ سَلَمَةَ، وَأُمُّ حَبِيبَةَ قَدْ أَتَتَا أَرْضَ الْحَبَشَةِ، فَذَكَرْنَ كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ، وَذَكَرْنَ مِنْ حُسْنِهَا وَتَصَاوِيرَ فِيهَا، فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ، فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا مَاتَ مِنْهُمُ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، ثُمَّ صَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، وَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ تَعَالَى»
رقم طبعة با وزير = (3171)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে যান, তখন তাঁর কোন এক স্ত্রী বলেন যে, তিনি ইথিওপিয়াতে একটি গির্জা দেখেছেন। উম্মু সালামাহ ও উম্মু হাবীবাহ ইথিওপিয়াতে গিয়েছিলেন। তারা বলেন যে, তারা ইথিওপিয়ার ভুমিতে একটি গির্জা দেখেছেন, যার নাম মারিয়াহ। তারা সেটার সৌন্দর্য ও তার মধ্যস্থিত মূর্তির কথা উল্লেখ করেন। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করেন এবং বলেন, “ঐ লোকগুলোর মাঝে কোন ভালো লোক মারা গেলে তারা তার কবরের উপর মাসজিদ নির্মাণ করতো। তারপর তারা সেখানে তাদের ছবি-মূর্তি তৈরি করতো। আল্লাহর নিকট এরাই হলো সৃষ্টির মাঝে নিকৃষ্ট লোক।”[1]



[1] সহীহুল বুখারী: ১৩৪১; বাগাবী: ৫০৯; আবূ আওয়ানা: ১/৪০০; সহীহ মুসলিম: ৫২৮; মুসনাদ আহমাদ: ৬/১২১; সুনান বাইহাকী: ৪/৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫৮৮; নাসাঈ: ৫৩১; দারেমী: ১/৩২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تحذير الساجد»، «أحكام الجنائز» (278): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3182)


3182 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللَّهُ قَوْمًا اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»
رقم طبعة با وزير = (3172)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্প্রদায়ের উপর অভিসম্পাত করেছেন, যারা তাদের নবীদের কবরসমূহকে মাসজিদ বানিয়ে নিয়েছিল।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/১৪৬; নাসাঈ: ৪/৯৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تحذير الساجد»، «الأحكام» (276): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (3183)


3183 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ نُبَيْحٍ الْعَنَزِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ: فِي قَتْلَى أُحُدٍ حَمَلُوا قَتْلَاهُمْ، فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ رُدُّوا الْقَتْلَى إِلَى مَصَارِعِهِمْ»
رقم طبعة با وزير = (3173)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি উহুদে যুদ্ধের শহীদদের ব্যাপারে বলেন, “কিছু সাহাবী শহীদদের বহন করে নিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘোষক ঘোষনা করেন, “তোমরা শহীদদেরকে তাদের শাহাদতবরণ করার জায়াগায় ফিরিয়ে দাও।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৯৭; আত তায়ালিসী: ১৭৮০; তিরমিযী: ১৭১৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ; আবূ দাঊদ: ৩১৬৫; নাসাঈ: ৪/৭৯; ইবনু মাজাহ: ১৫১৬; ইবনুল জারুদ: ৫৫৩; সুনান বাইহাকী: ৪/৫৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (25).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي رجاله ثقات رجال الصحيحين غير نبيح العنزي









সহীহ ইবনু হিব্বান (3184)


3184 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ نُبَيْحٍ الْعَنَزِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى الْمُشْرِكِينَ لِيُقَاتِلَهُمْ، فَقَالَ لِي أَبِي عَبْدِ اللَّهِ: يَا جَابِرُ لَا عَلَيْكَ أَنْ تَكُونَ فِي نُظَّارِ أَهْلِ الْمَدِينَةِ، حَتَّى تَعْلَمَ إِلَى مَا يَصِيرُ أَمْرُنَا، فَإِنِّي وَاللَّهِ لَوْلَا أَنِّي أَتْرُكُ بَنَاتٍ لِي بَعْدِي لَأَحْبَبْتُ أَنْ تُقْتَلَ بَيْنَ يَدَيَّ، فَبَيْنَا أَنَا فِي النَّظَّارِينَ، إِذْ جَاءَ ابْنُ عَمَّتِي بِأَبِي وَخَالِي، عَادَلَهُمَا عَلَى نَاضِحٍ، فَدَخَلَ بِهِمَا الْمَدِينَةَ، لِيَدْفِنَهُمَا فِي مَقَابِرِنَا، إِذْ لَحِقَ رَجُلٌ يُنَادِي: «أَلَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمْ أَنْ تَرْجِعُوا بِالْقَتْلَى، فَتَدْفِنُوهَا فِي مَصَارِعِهَا حَيْثُ قُتِلَتْ» قَالَ: فَرَجَعْنَاهُمَا مَعَ الْقَتْلَى حَيْثُ قُتِلَتْ.
رقم طبعة با وزير = (3174) قَالَ أَبُو حَاتِمٍ: «فَرَجَعْنَاهُمَا أُضْمِرَ فِي: فَدَفَنَّاهُمَا»




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা থেকে মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য বের হন। তখন আমার বাবা আব্দুল্লাহ বলেন, “হে জাবির, তোমার জন্য কোন দূষনীয় হবে না, যদি তুমি মাদীনায় অবস্থানকারীদের মাঝে অবস্থান করো, যাতে তুমি জানতে পারো আমাদের পরিণতি সম্পর্কে। আল্লাহর কসম, যদি আমার পরে আমার মেয়েদের রেখে না যেতাম, তবে নিশ্চয়ই আমি ভালবাসতাম যে, তুমি আমার সামনে শাহাদাত বরণ করো। ফলে আমি মাদীনায় অবস্থানকারীদের মাঝে থাকি। অতঃপর আমার ফুফাত ভাই আমার বাবা ও আমার মামাকে উটের উপর নিয়ে আসেন। তিনি তাদেরকে নিয়ে মদীনায় নিয়ে আসেন, মদীনায় আমাদের গোরস্থানে দাফন করার জন্য। এমন সময় এক ব্যক্তি এসে ঘোষনা দেয়, “জেনে রাখুন, নিশ্চয়ই আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আদেশ করছেন তোমাদের মৃত ব্যক্তিদেরকে ফিরিয়ে নিয়ে তাদের শাহাদাতবরণ করার জায়গায় দাফন করাতে।” রাবী বলেন, “তারপর আমরা তাদেরকে দুইজনকে অন্যান্য নিহত ব্যক্তিদের সাথে ফিরিয়ে নিয়ে যাই, যেখানে তারা শাহাদাত বরণ করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর আমরা তাদেরকে দুইজনকে ফিরিয়ে নিয়ে যাই” এখানে উহ্য রয়েছে, “এবং তাদেরকে দাফন করি।”



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৯৭-৩৯৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৭৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (175).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (3185)


3185 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:458] عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكِ بْنِ يَخَامِرَ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جُرِحَ جُرْحًا فِي سَبِيلِ اللَّهِ، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ يَدْمَى، اللَّوْنُ لَوْنُ دَمٍ، وَالرِّيحُ رِيحِ مِسْكٍ، وَمَنْ جُرِحَ فِي سَبِيلِ اللَّهِ طُبِعَ بِطَابَعِ الشُّهَدَاءِ»
رقم طبعة با وزير = (3175)




মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয়, সে ব্যক্তি কিয়ামতের দিন আসবে এমন অবস্থায় যে, তার জখম থেকে রক্ত ঝরবে, যার রং হবে রক্তের রং আর ঘ্রাণ হবে মিশকে আম্বরের ঘ্রাণ। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয়, তার উপর শহীদদের সীল লাগানো হয়।”[1]



[1] সুনান বাইহাকী: ৯/১৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৫৩৪; মুসনাদ আহমাদ: ৫/২৩০-২৩১; তাবারানী আল কাবীর: ২০/২০৪; তিরমিযী: ১৬৫৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2291)، وله تتمَّة تأتي (3181). تنبيه!! رقم (3181) = (3191) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3186)


3186 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا [ص:459] وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعُدُّونَ الشُّهَدَاءَ فِيكُمْ؟ » قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ قَالَ: «إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ» قَالُوا: مَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ، فَهُوَ شَهِيدٌ، وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللَّهِ، فَهُوَ شَهِيدٌ، وَمَنْ مَاتَ فِي الطَّاعُونِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ مَاتَ فِي بَطْنٍ، فَهُوَ شَهِيدٌ». قَالَ سُهَيْلٌ: وَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ، قَالَ: «أَشْهَدُ عَلَى أَبِيكَ، أَنَّهُ زَادَ فِي الْحَدِيثِ الْخَامِسَ وَمَنْ غَرِقَ فَهُوَ شَهِيدٌ»
رقم طبعة با وزير = (3176)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে তোমরা কাকে শহীদ হিসেবে গণ্য করো?” সাহাবীগণ জবাবে বললেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হন, তিনি শহীদ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাহলে তো আমার উম্মাতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে!” সাহাবীগণ আরজ করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদ কে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হন, তিনি শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায়, তিনি শহীদ। যে ব্যক্তি মহামারীতে মারা যায়, তিনি শহীদ। যে ব্যক্তি পেটের অসুস্থতায় মারা যায়, তিনিও শহীদ।” সুহাইল রহিমাহুল্লাহ বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন ‍উবাইদুল্লাহ বিন মিকসাম, তিনি বলেছেন, “আমি তোমার বাবার ব্যাপারে কসম করে বলছি, তিনি হাদীসে পঞ্চম আরেকটি বিষয় বৃদ্ধি করেছেন। সেটি হলো, “যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, তিনিও শহীদ।”[1]



[1] সহীহ মুসলিম: ১৯১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৫৭৪; মুসনাদ আহমাদ: ২/৫২২; ইবনু মাজাহ: ২৮০৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৫/৩৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (51): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3187)


3187 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعُدُّونَ الشُّهَدَاءَ فِيكُمْ؟ » قَالُوا: مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ مَاتَ فِي طَاعُونٍ فَهُوَ شَهِيدٌ». قَالَ: وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ، أَنَّهُ قَالَ: وَأَشْهَدُ عَلَى أَبِيكَ، أَنَّهُ زَادَ «وَمَنْ غَرِقَ فَهُوَ شَهِيدٌ»
رقم طبعة با وزير = (3177)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে তোমরা কাকে শহীদ হিসেবে গণ্য করো?” সাহাবীগণ জবাবে বললেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হন, তিনি শহীদ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায়, তিনি শহীদ। যে ব্যক্তি মহামারীতে মারা যায়, তিনি শহীদ।” সুহাইল রহিমাহুল্লাহ বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন ‍উবাইদুল্লাহ বিন মিকসাম, তিনি বলেছেন, “আমি তোমার বাবার ব্যাপারে কসম করে বলছি, তিনি হাদীসে পঞ্চম আরেকটি বিষয় বৃদ্ধি করেছেন। সেটি হলো, “যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, তিনিও শহীদ।”[1]



[1] সহীহ মুসলিম: ১৯১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৫৭৪; মুসনাদ আহমাদ: ২/৫২২; ইবনু মাজাহ: ২৮০৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৫/৩৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3188)


3188 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الشَّهِيدُ خَمْسَةٌ: الْمَبْطُونُ، وَالْمَطْعُونُ، وَالْغَرِقُ، وَصَاحِبُ الْهَدْمِ، وَالشَّهِيدُ»
رقم طبعة با وزير = (3178)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “শহীদ পাঁচ প্রকার। পেটের রোগে মারা যাওয়া ব্যক্তি, প্লেগে মারা যাওয়া ব্যক্তি, পানি ডুবে মারা যাওয়া ব্যক্তি, ধ্বসে চাপা পড়া ব্যক্তি এবং (আল্লাহর রাস্তায় যুদ্ধ করে) শহীদ।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩১; মুসনাদ আহমাদ: ২/৩২৪-৩২৫; সহীহুল বুখারী: ৬৫৩; সহীহ মুসলিম: ১৯১৪; তিরমিযী; ১০৬৩; নাসাঈ আস সুনানুল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৯/৩৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (53).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3189)


3189 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، عَنْ عَتِيكِ بْنِ الْحَارِثِ، وَهُوَ جَدُّ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَبُو أُمِّهِ، أَنَّ جَابِرَ بْنَ عَتِيكٍ، أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ يَعُودُ عَبْدَ اللَّهِ بْنَ ثَابِتٍ، فَوَجَدَهُ قَدْ غُلِبَ عَلَيْهِ، فَصَاحَ بِهِ، فَلَمْ يُجِبْهُ، فَاسْتَرْجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «غُلِبْنَا عَلَيْكَ يَا أَبَا الرَّبِيعِ» فَصَاحَ النِّسْوَةُ وَبَكَيْنَ، وَجَعَلَ ابْنُ عَتِيكٍ يُسَكِّتُهُنَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُنَّ فَإِذَا وَجَبَ فَلَا تَبْكِيَنَّ بَاكِيَةٌ»، فَقَالُوا: وَمَا الْوُجُوبُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِذَا مَاتَ» قَالَتِ ابْنَتُهُ: وَاللَّهِ إِنْ كُنْتُ لَأَرْجُو أَنْ تَكُونَ شَهِيدًا فَإِنَّكَ كُنْتَ قَدْ قَضَيْتَ جِهَازَكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ قَدْ أَوْقَعَ أَجْرَهُ عَلَى قَدْرِ نِيَّتِهِ، وَمَا تَعُدُّونَ الشَّهَادَةَ؟ » قَالُوا: الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ، قَالَ [ص:462] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهَادَةُ سَبْعٌ سِوَى الْقَتْلِ فِي سَبِيلِ اللَّهِ: الْمَبْطُونُ شَهِيدٌ، وَالْغَرِيقُ شَهِيدٌ، وَصَاحِبُ ذَاتِ الْجَنْبِ شَهِيدٌ، وَالْمَطْعُونُ شَهِيدٌ، وَالْحَرِيقُ شَهِيدٌ، وَالَّذِي يَمُوتُ تَحْتَ الْهَدْمِ شَهِيدٌ، وَالْمَرْأَةُ تَمُوتُ بِجَمْعٍ شَهِيدٌ»
رقم طبعة با وزير = (3179)




জাবির বিন আতীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতায় দেখতে আসেন। অতঃপর তিনি দেখতে পান যে, তিনি রোগের কাছে পরাভূত হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, কিন্তু তিনি কোন জবাব দিলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ইন্না লিল্লাহ...’ বলেন, এবং তিনি বলেন, “আবুর রবী, নিশ্চয়ই আমরা তোমার ব্যাপারে পরাভূত হয়ে গেলাম।” তখন নারীরা চিৎকার করে কেঁদে উঠেন। আর ইবনু আতীক রাদ্বিয়াল্লাহু আনহু তাদেরকে শান্ত করানোর চেষ্টা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাদেরকে ছেড়ে দাও। যখন অবধারিত হয়ে যাবে, তখন তোমাদের মাঝে কেউ যেন না কাঁদে।” সাহাবীগণ জিজ্ঞেস করলেন, “অবধারিত হওয়া কি?” জবাবে তিনি বলেন, “যখন মারা যাবে।” জাবির বিন আতীক রাদ্বিয়াল্লাহু আনহুর মেয়ে বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আশাবাদী যে, আপনি শহীদ হিসেবে গণ্য হবেন। কেননা আপনি তো জিহাদের সরঞ্জাম সম্পন্ন করেছিলেন।” এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ তার নিয়ত অনুসারে তার সাওয়াব কার্যকর করেছেন। তোমরা কোনটাকে শাহাদত হিসেবে গন্য করো?” সাহাবীগণ জবাবে বলেন, “আল্লাহর রাস্তায় নিহত হওয়া।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও সাত রকমের শাহাদতবরণ রয়েছে। পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি শহীদ, প্লুরিসি রোগে আক্রান্ত ব্যক্তি, প্লেগে মারা যাওয়া ব্যক্তি শহীদ, পুড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, ধ্বসে মারা যাওয়া ব্যক্তি শহীদ, গর্ভাবস্থায় কোন নারী মারা গেলে সে শহীদ।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৫/৩৩২; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩৩; মুসনাদ আহমাদ: ৫/৪৪৬; আবূ দাঊদ: ৩১১১; নাসাঈ: ৪/১৩; হাকিম: ১/৩৫১; সুনান বাইহাকী: ৪/৬৯-৭০; ইবনু মাজাহ: ২৭০৩; তাবারানী আল কাবীর: ১৭৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৯৫; সহীহুল বুখারী: ২৮২৯; সহীহ মুসলিম: ১৯১৪; দারেমী: ২/২০৮; আত তায়ালিসী: ৫৮২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৫৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2723)، «أحكام الجنائز» (54).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (3190)


3190 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، عَنْ عَتِيكِ بْنِ الْحَارِثِ بْنِ عَتِيكٍ، وَهُوَ جَدُّ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَبُو أُمِّهِ، أَنَّ جَابِرَ بْنَ عَتِيكٍ، أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَاءَ يَعُودُ عَبْدَ اللَّهِ بْنَ ثَابِتٍ فَوَجَدَهُ قَدْ غُلِبَ عَلَيْهِ، فَصَاحَ بِهِ، فَلَمْ يُجِبْهُ، فَاسْتَرْجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «غُلِبْنَا عَلَيْكَ يَا أَبَا الرَّبِيعِ» فَصَاحَتِ النِّسْوَةُ، وَبَكَيْنَ، وَجَعَلَ ابْنُ عَتِيكٍ يُسَكِّتُهُنَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُنَّ، فَإِذَا وَجَبَ فَلَا تَبْكِينَّ بَاكِيَةٌ»، قَالُوا: وَمَا الْوُجُوبُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِذَا مَاتَ» قَالَتِ ابْنَتُهُ: وَاللَّهِ إِنِّي كُنْتُ لَأَرْجُو أَنْ تَكُونَ شَهِيدًا فَإِنَّكَ كُنْتَ قَدْ قَضَيْتَ جِهَازَكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ قَدْ أَوْقَعَ أَجْرَهُ عَلَى قَدْرِ نِيَّتِهِ، [ص:464] وَمَا تَعُدُّونَ الشَّهَادَةَ؟ » قَالُوا: الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهَادَةُ سَبْعٌ سِوَى الْقَتْلِ فِي سَبِيلِ اللَّهِ: الْمَبْطُونُ شَهِيدٌ، وَالْغَرِيقُ شَهِيدٌ، وَصَاحِبُ ذَاتِ الْجَنْبِ شَهِيدٌ، وَالْمَطْعُونُ شَهِيدٌ، وَصَاحِبُ الْحَرِيقِ شَهِيدٌ، وَالَّذِي يَمُوتُ تَحْتَ الْهَدْمِ شَهِيدٌ، وَالْمَرْأَةُ تَمُوتُ بِجَمْعٍ شَهِيدٌ»
رقم طبعة با وزير = (3180)




জাবির বিন আতীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতায় দেখতে আসেন। অতঃপর তিনি দেখতে পান যে, তিনি রোগের কাছে পরাভূত হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, কিন্তু তিনি কোন জবাব দিলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ইন্না লিল্লাহ...’ বলেন এবং তিনি বলেন, “আবুর রবী, নিশ্চয়ই আমরা তোমার ব্যাপারে পরাভূত হয়ে গেলাম।” তখন নারীরা চিৎকার করে কেঁদে উঠেন। আর ইবনু আতীক রাদ্বিয়াল্লাহু আনহু তাদেরকে শান্ত করানোর চেষ্টা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাদেরকে ছেড়ে দাও। যখন অবধারিত হয়ে যাবে, তখন তোমাদের মাঝে কেউ যেন না কাঁদে।” সাহাবীগণ জিজ্ঞেস করলেন, “অবধারিত হওয়া কি?” জবাবে তিনি বলেন, “যখন মারা যাবে।” জাবির বিন আতীক রাদ্বিয়াল্লাহু আনহুর মেয়ে বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আশাবাদী যে, আপনি শহীদ হিসেবে গণ্য হবেন। কেননা আপনি তো জিহাদের সরঞ্জাম সম্পন্ন করেছিলেন।” এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ তার নিয়ত অনুসারে তার সাওয়াব কার্যকর করেছেন। তোমরা কোনটাকে শাহাদত হিসেবে গন্য করো?” সাহাবীগণ জবাবে বলেন, “আল্লাহর রাস্তায় নিহত হওয়া।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও সাত রকমের শাহাদতবরণ রয়েছে। পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি শহীদ, প্লুরিসি রোগে আক্রান্ত ব্যক্তি, প্লেগে মারা যাওয়া ব্যক্তি শহীদ, পুড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, ধ্বসে মারা যাওয়া ব্যক্তি শহীদ, গর্ভাবস্থায় কোন নারী মারা গেলে সে শহীদ।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৫/৩৩২; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩৩; মুসনাদ আহমাদ: ৫/৪৪৬; আবূ দাঊদ: ৩১১১; নাসাঈ: ৪/১৩; হাকিম: ১/৩৫১; সুনান বাইহাকী: ৪/৬৯-৭০; ইবনু মাজাহ: ২৭০৩; তাবারানী আল কাবীর: ১৭৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৯৫; সহীহুল বুখারী: ২৮২৯; সহীহ মুসলিম: ১৯১৪; দারেমী: ২/২০৮; আত তায়ালিসী: ৫৮২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৫৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (54).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح









সহীহ ইবনু হিব্বান (3191)


3191 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الْخَلَّالُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ يَحْيَى بْنِ عُبَيْدٍ، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ مَالِكِ بْنِ يَخَامِرَ السَّكْسَكِيِّ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جُرِحَ جُرْحًا فِي سَبِيلِ اللَّهِ، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ رِيحُهُ كَرِيحِ الْمِسْكِ، لَوْنُهُ لَوْنَ الزَّعْفَرَانِ، عَلَيْهِ طَابَعُ الشُّهَدَاءِ، وَمَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ مُخْلِصًا، أَعْطَاهُ اللَّهُ أَجْرَ شَهِيدٍ، وَإِنَّ مَاتَ عَلَى فِرَاشِهِ»
رقم طبعة با وزير = (3181)




মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয়, সে ব্যক্তি কিয়ামতের দিন আসবে এমন অবস্থায় যে, তার ক্ষতের ঘ্রাণ হবে মিশকে আম্বরের, রং হবে জাফরানের রং আর তার উপর শহীদদের সীল লাগানো হয়। যে ব্যক্তি একনিষ্ঠভাবে শাহাদত কামনা করবে, মহান আল্লাহ তাকে শহীদের সাওয়াব দিবেন, যদিও সে নিজ বিছানায় মারা যায়।”[1]



[1] সুনান বাইহাকী: ৯/১৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৫৩৪; মুসনাদ আহমাদ: ৫/২৩০-২৩১; তাবারানী আল কাবীর: ২০/২০৪; তিরমিযী: ১৬৫৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم طرفه الأول (1175). تنبيه!! رقم (1175) = (1178) من «طبعة المؤسسة». لكنه غير موجود بالرقم المشار إليه، وإنما موجود برقم (3175) الموافق لـ (3185) من طبعة المؤسسة. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن