সহীহ ইবনু হিব্বান
3232 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ نَخْلٍ لَابْتَغَى إِلَيْهِ ثَالِثًا، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»
رقم طبعة با وزير = (3221)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের খেজুর গাছের দুটি উপত্যকা থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা অন্বেষন করতো। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১৮/১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (18/ 14)، «الروض» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3233 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادٍ مِنْ نَخْلٍ لَتَمَنَّى إِلَيْهِ مِثْلَهُ، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ»
رقم طبعة با وزير = (3222) [ص:28] لَمْ يُحَدِّثْ عَنْ أَحْمَدَ بْنِ أَبِي شُعَيْبٍ إِلَّا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، تَفَرَّدَ الْأَعْمَشُ بِقَوْلِهِ مِنْ نَخْلٍ، قَالَهُ الشَّيْخُ
জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের খেজুর গাছের দুটি উপত্যকা থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা অন্বেষন করতো। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1] আহমাদ বিন আবূ শুআইব থেকে উমার বিন সাঈদ বিন সিনান ছাড়া আর কেউ হাদীস বর্ণনা করেননি। আর খেজুর গাছের কথা ইমাম আ‘মাশ রহিমাহুল্লাহ এককভাবে বর্ণনা করেছেন। এটি আমাদের শাইখের বক্তব্য।
[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১৮/১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3234 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدِ بن مُسلِمٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مَالًا لَأُحِبَّ أَنَّ لَهُ مِثْلَهُ، وَلَا يَمْلَأُ نَفْسَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»
رقم طبعة با وزير = (3223)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের একটি উপত্যকা ভর্তি সম্পদ থাকতো, তবুও সে অনুরুপ আরেক উপত্যকা ভর্তি সম্পদ চাইতো। আদম সন্তানের মন মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3235 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَوْ أَنَّ [ص:29] لِابْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادٍ آخَرُ، وَلَا يَمْلَأُ فَاهَ إِلَّا التُّرَابُ، وَاللَّهُ يَتُوبُ عَلَى مَنْ تَابَ»
رقم طبعة با وزير = (3224)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের একটি উপত্যকা ভর্তি স্বর্ণ থাকতো, তবুও সে অনুরুপ আরেক উপত্যকা কামনা করতো। আদম সন্তানের মুখ মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وهو مكرر (3220). تنبيه!! رقم (3220) = (3231) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3236 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ الْأَحْوَلُ، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لَابْتَغَى وَادِيًا ثَالِثًا، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»
رقم طبعة با وزير = (3225)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের দুই উপত্যকা ভর্তি সম্পদ থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা ভর্তি সম্পদ কামনা করবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وهو مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3237 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ يَزِيدَ بنِ الْأَصَمِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ يَسْأَلُهُ، فَجَعَلَ يَنْظُرُ إِلَى رَأْسِهِ مَرَّةً وَإِلَى رِجْلَيْهِ أُخْرَى لِمَا يَرَى بِهِ مِنَ الْبُؤْسِ، فَقَالَ لَهُ عُمَرُ: كَمْ مَالُكَ، قَالَ: أَرْبَعُونَ مِنَ الْإِبِلِ، قَالَ: فَقَالَ ابْنُ عَبَّاسٍ: فَقُلْتُ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ، «لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ ذَهَبٍ لَابْتَغَى إِلَيْهِمَا الثَّالِثَ، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»، قَالَ: فَقَالَ لِي عُمَرُ: مَا تَقُولُ؟، قَالَ: قُلْتُ: هَكَذَا أَقْرَأَنِيهَا أُبَيُّ بْنُ كَعْبٍ، قَالَ: فَقُمْ بِنَا إِلَيْهِ، قَالَ: فَأَتَاهُ، فَقَالَ: مَا يَقُولُ هَذَا؟، قَالَ أُبَيٌّ: هَكَذَا أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
رقم طبعة با وزير = (3226)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি প্রশ্ন করার জন্য উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসেন। অতঃপর তিনি একবার তার মাথার দিকে আরেকবার তার দুই পায়ের দিকে তাকান। তার দুরবস্থা দেখে তিনি এমনটা করেন। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে বলেন, “তোমার কী পরিমাণ সম্পদ রয়েছে?” সে জবাবে বলে, “চল্লিশটি উট।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি বললাম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন। তিনি বলেছেন, “যদি আদম সন্তানের দুই উপত্যকা ভর্তি স্বর্ণ থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা কামনা করবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।” রাবী বলেন, “অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি কী বলছো?” জবাবে তিনি বলেন, “উবাই বিন কা‘ব আমাকে এভাবেই হাদীস শুনিয়েছেন।” তখন তিনি আমাকে বলেন, “উঠ, আমার সাথে তার কাছে চলো।” রাবী বলেন, “তারপর তারা তার কাছে যান। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এ কী হাদীস বর্ণনা করছে?” জবাবে উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবেই হাদীস বর্ণনা করেছেন। ”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১১৭; তাবারানী: ৫৪২; আত তায়ালিসী: ৫৩৯; মুসনাদ আহমাদ: ৫/১৩১; তিরমিযী: ৩৭৯৩; হাকিম: ২/২২৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (332): ق، المرفوع فقط دون القصة مع عمر وَأُبَيّ - «الصحيحة» (2909).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3238 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، وَالْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ بِنَسَا، وَمُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الْمُزَنِيُّ بِجُرْجَانَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ بِصُغْدٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُعَافَى بْنِ أَبِي حَنْظَلَةَ بِصَيْدَا، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ بِعَسْقَلَانَ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ، وَعُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبِجَ، وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ بِالرَّقَّةِ، وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عُبَيْدِ بْنِ فَيَّاضٍ بِدِمَشْقَ، فِي آخَرِينَ قَالُوا: حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ جَابِرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُهَاجِرِ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرِّزْقَ لَيَطْلُبُ الْعَبْدَ كَمَا يَطْلُبُهُ أَجَلُهُ»
رقم طبعة با وزير = (3227)
আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই রিযিক মানুষকে অন্বেষন করে, যেভাবে আয়ু তাকে অন্বেষন করে।”[1]
[1] ইবনু আবী আসিম, আস সুন্নাহ: ২৬৪; মুসনাদ আল কযাঈ: ২৪১; বাযযার: ১২৫৪; আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৬/৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৯৫২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (5312 / التحقيق الثاني)، «الصحيحة» (952).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث قوي
3239 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَسْتَبْطِئُوا الرِّزْقَ، فَإِنَّهُ لَنْ يَمُوتَ الْعَبْدُ حَتَّى يَبْلُغَهُ آخِرُ رِزْقٍ هُوَ لَهُ، فَأَجْمِلُوا فِي الطَّلَبِ: أَخَذِ الْحَلَالِ، وَتَرَكِ الْحَرَامِ»
رقم طبعة با وزير = (3228)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা রিযিককে দুরবর্তী মনে করবে না। কেননা নিশ্চয়ই কোন ব্যক্তি তার শেষ রিযিক না পৌঁছা পর্যন্ত মারা যাবে না। কাজেই তোমরা উত্তম পন্থায় রিযিক অন্বেষন করো।” অর্থাৎ হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা।[1]
[1] হাকিম: ২/৪; সুনান বাইহাকী: ৫/২৬৪-২৬৫; আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৩/১৫৬-১৫৭; ইবনু মাজাহ: ২১৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «التعليق الرغيب» (3/ 7).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3240 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَرْوَانَ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: جَاءَ سَائِلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا تَمْرَةٌ عَائِرَةٌ، فَأَعْطَاهُ إِيَّاهَا، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْهَا لَوْ لَمْ تَأْتِهَا لَأَتَتْكَ»
رقم طبعة با وزير = (3229)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি প্রশ্ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, এসময় সেখানে একটি খেজুর পড়ে ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটি তাকে দিয়ে বলেন, “তুমি এটা নিয়ে নাও। যদি তুমি তার কাছে না আসতে, তবে সেটাই তোমার কাছে যেতো।”[1]
[1] রওযাতুল উকালা: ১৫৫; আখবারু আসবাহান: ১/১৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 8).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
3241 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ السَّكُونِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَسْتَبْطِئُوا الرِّزْقَ، فَإِنَّهُ [ص:34] لَمْ يَكُنْ عَبْدٌ يَمُوتُ حَتَّى يَبْلُغَهُ آخِرُ رِزْقٍ هُوَ لَهُ، فَأَجْمِلُوا فِي الطَّلَبِ فِي الْحَلَالِ، وَتَرْكِ الْحَرَامِ»
رقم طبعة با وزير = (3230)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা রিযিককে দুরবর্তী মনে করবে না। কেননা নিশ্চয়ই কোন ব্যক্তি তার শেষ রিযিক না পৌঁছা পর্যন্ত মারা যাবে না। কাজেই তোমরা উত্তম পন্থায় রিযিক অন্বেষন করো।” অর্থাৎ হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা।[1]
[1] হাকিম: ২/৪; সুনান বাইহাকী: ৫/২৬৪-২৬৫; আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৩/১৫৬-১৫৭; ইবনু মাজাহ: ২১৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «التعليق الرغيب» (3/ 7).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3242 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ سَلَّامِ بْنِ شُرَحْبِيلٍ، قَالَ: سَمِعْتُ حَبَّةَ، وَسَوَاءً، ابْنِي خَالِدٍ، يَقُولَانِ: أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَعْمَلُ عَمَلًا يَبْنِي بِنَاءً، فَلَمَّا فَرَغَ دَعَانَا، فَقَالَ: «لَا تَنَافَسَا فِي الرِّزْقِ مَا هُزَّتْ رُءُوسُكُمَا، فَإِنَّ الْإِنْسَانَ تَلِدُهُ أُمُّهُ وَهُوَ أَحْمَرُ لَيْسَ عَلَيْهِ قِشْرٌ، ثُمَّ يُعْطِيهِ اللَّهُ وَيَرْزُقُهُ»
رقم طبعة با وزير = (3231)
খালিদ রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলে হাব্বা এবং সাওয়া থেকে বর্ণিত, তারা বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি এমন অবস্থায় যে, তিনি কিছু মেরামত করছিলেন। অতঃপর যখন তিনি কাজ শেষ করেন, তখন তিনি আমাদেরকে ডাকেন এবং বলেন, “তোমরা রিযিক অন্বেষনে প্রতিযোগিতা করবে না, যতক্ষন পর্যন্ত তোমাদের মাথা সচল (অর্থাৎ তোমরা জীবিত) থাকবে। কেননা একজন মানুষকে তার মা জন্ম দেয়, এমন অবস্থায় যে, সে থাকে লাল বর্ণের, থাকে না মোটা চামড়া (কাঁচা নরম চামড়ার অধিকারী)। তারপরে মহান আল্লাহ তাকে তা প্রদান করেন এবং রিযিক প্রদান করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪৬৯; ইবনু মাজাহ: ৪১৬৫; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৪৫৩; তাবারানী: ৩৪৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফাহ: ৪৭৯৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (4798).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
3243 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا [ص:35] أَبُو مُعَاوِيَةَ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: أَتَيْنَا خَبَّابًا نَعُودُهُ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ الرَّجُلَ لَيُؤْجَرُ فِي نَفَقَتِهِ كُلِّهَا إِلَّا فِي هَذَا التُّرَابِ»، قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَعْنَى هَذَا الْخَبَرِ: لَا يُؤْجَرُ إِذَا أَنْفَقَ فِي التُّرَابِ فَضْلًا عَمَّا يَحْتَاجُ إِلَيْهِ مِنَ الْبِنَاءِ.
رقم طبعة با وزير = (3232)
কাইস বিন আবূ হাযিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই মানুষকে তার সমস্ত খরচের জন্য সাওয়াব দেওয়া হয়, তবে এই মাটিতে (স্থাপনা নির্মাণে) যা খরচ করে সেটা ব্যতীত।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটির অর্থ হলো মানুষ যখন তার প্রয়োজনের অতিরিক্ত স্থাপনা নির্মাণে খরচ করে, সেজন্য তাকে কোন সাওয়াব দেওয়া হয় না।”
[1] মুসনাদ আহমাদ: ৫/১০৯; হুমাইদী: ১৫৪; সহীহুল বুখারী: ৫৬৭২; তাবারানী: ৩৬৩২; তিরমিযী: ২৪৮৩; ইবনু মাজাহ: ৪১৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৮৩১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2831).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3244 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، [ص:36] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقُولُ الْعَبْدُ مَالِي وَإِنَّمَا لَهُ مِنْ مَالِهِ ثَلَاثَةٌ: مَا أَكَلَ فَأَفْنَى، أَوْ مَا أَعْطَى فَأَبْقَى، أَوْ لَبِسَ فَأَبْلَى، وَمَا سِوَى ذَلِكَ فَهُوَ ذَاهِبٌ وَتَارِكُهُ لِلنَّاسِ»
رقم طبعة با وزير = (3233)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “বান্দা বলে যে, এটা আমার সম্পদ। তার সম্পদ তো তিনটি জিনিস। যা খেয়ে নিঃশেষ করে ফেলে, যা দান করে (পরকালের জন্য) বহাল রাখে, আর যে কাপড় পরিধান করে পুরাতন করে ফেলে। এছাড়া যা কিছু রয়েছে, তা মানুষের জন্য রেখে চলে যাবে।”[1]
[1] সহীহ মুসলিম: ২৯৫৯; সুনান বাইহাকী: ৩/৩৬৮-৩৬৯; তিরমিযী: ২৩৪২; নাসাঈ: ৬/২৩৮; মুসনাদ আহমাদ: ৪/২৪; আত তায়ালিসী: ১১৪৮; হাকিম: ২/৫৩৪; বাগাবী: ৪০৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২৩৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (8/ 210).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3245 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: حَدِّثْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْبُدِ اللَّهَ لَا تُشْرِكْ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ ذَرْهَا» - يَعْنِي النَّاقَةَ -
رقم طبعة با وزير = (3234)
আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আমাকে এমন একটি আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি আল্লাহর উপাসনা করবে, তাঁর সাথে কোন কিছু শরীক করবে না। সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে। এখন আমার উষ্ট্রীর লাগাম ছেড়ে দাও।”[1]
[1] তাবারানী আল কাবীর: ৩৯২৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তারগীব: ৩/২২৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الترغيب» (3/ 224): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3246 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو الرَّبَالِيِّ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ [ص:38] عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، وَأَبُوهُ عُثْمَانُ، أَنَّهُمَا سَمِعَا مُوسَى بْنِ طَلْحَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، أَنَّ رَجُلًا قَالَ: يَا نَبِيَّ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، فَقَالَ الْقَوْمُ: مَالَهُ مَالَهُ؟، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَبٌ مَالَهُ»، قَالَ رَسُولُ اللَّهِ: «تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ ذَرْهَا»، قَالَ: كَأَنَّهُ كَانَ عَلَى رَاحِلَتِهِ
رقم طبعة با وزير = (3235)
আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে।” তখন লোকজন বলতে লাগলো, “তার কী হলো? তার কী হলো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তার একটি প্রয়োজন রয়েছে। তুমি আল্লাহর উপাসনা করবে, তাঁর সাথে কোন কিছু শরীক করবে না। সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে। এখন উষ্ট্রী ছেড়ে দাও।”[1] বর্ণনাকারী বলেন, “যেন তিনি বাহনের উপর ছিলেন।”
[1] তাবারানী আল কাবীর: ৩৯২৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তারগীব: ৩/২২৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الترغيب» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3247 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى بْنِ يَحْيَى بْنِ عِيسَى بْنِ هِلَالٍ التَّمِيمِيُّ، بِالْمَوْصِلِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ *، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَلْمَانَ الْأَغَرُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ يَعْبُدُ اللَّهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا، وَيُقِيمُ الصَّلَاةَ، وَيُؤْتِي الزَّكَاةَ، وَيَصُومُ رَمَضَانَ، وَيَجْتَنِبُ الْكَبَائِرَ إِلَّا دَخَلَ الْجَنَّةَ»
رقم طبعة با وزير = (3236) [ص:40] قَالَ أَبُو حَاتِمٍ: لِسَلْمَانَ الْأَغَرِّ ابْنَانِ: أَحَدُهُمَا عَبْدُ اللَّهِ، وَالْآخَرُ عُبَيْدُ اللَّهِ، وَجَمِيعًا حَدَّثَا عَنْ أَبِيهِمَا، وَهَذَا عَبْدُ اللَّهِ
আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে কোন ব্যক্তি আল্লাহর ইবাদত করে, তাঁর সাথে কোন কিছুকে শরিক করে না, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, রমযানের সিয়াম পালন করে এবং কাবীরাহ গোনাহ থেকে বেঁচে থাকে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সালমান আল আগার রহিমাহুল্লাহর দুইজন সন্তান রয়েছে। তারা হলেন, আব্দুল্লাহ এবং উবাইদুল্লাহ। তারা দুই জনই তাদের বাবা থেকে হাদীস বর্ণনা করেছেন। এটা আব্দুল্লাহর হাদীস।”
[1] হাকিম: ১/২৩; মুসনাদ আহমাদ: ৫/৪১৩-৪১৪; নাসাঈ: ৭/৮৮; তাবারানী: ৩৮৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২৩৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح. * [فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ] قال الشيخ: فيه كَلامٌ كَثِير، قال الذهبي في «المُغني»: «فيه لين»، وقال الحافظ «صدوق، له خطأ كثير»، مع كونه منْ رجال الشيخين، لكنَّه يَتَقَوَّى بِمَا قبله. وبطريق أخرى عند النسائي وغيره، وهو مُخَرَّج في «الإرواء» (5/ 25).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح لغيره
3248 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَلَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا، وَلَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ»
رقم طبعة با وزير = (3237)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সাদাকাহ মাল কমিয়ে দেয় না। আর ক্ষমার মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা কেবল বাড়িয়েই দেন। কোন বান্দা আল্লাহর জন্য বিনয়ী হলে, আল্লাহ তার মর্যাদা সমুন্নত করে দেন।”[1]
[1] দারেমী: ১/৩৯৬; সহীহ মুসলিম: ২৫৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৩৮; সুনান বাইহাকী: ৪/১৮৭; বাগাবী: ১৬৩৩; মুসনাদ আহমাদ: ২/২৩৫; তিরমিযী: ২০২৯; মুয়াত্তা ইমাম মালিক: ২/১০০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2200)، «الصحيحة» (2328): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3249 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْهِجْرَةِ، فَقَالَ: «وَيْحَكَ إِنَّ شَأْنَ الْهِجْرَةِ شَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ»؟ قَالَ: نَعَمْ، قَالَ «فَهَلْ تُؤَدِّي صَدَقَتَهَا»، قَالَ: نَعَمْ، قَالَ: «فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا»
رقم طبعة با وزير = (3238)
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করা সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বলেন, “দুর্ভোগ তোমার জন্য! নিশ্চয়ই হিজরতের ব্যাপারটি খুবই কঠিন ব্যাপার। তোমার কি উট রয়েছে?” সে জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি সেগুলোর যাকাত আদায় করো?” সে জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি সাগরসমূহের এপার থেকে ওপারে আমল করতে থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমার কোন আমল প্রতিদান না দিয়ে ছেড়ে দিবেন না।”[1]
[1] সহীহুল বুখারী: ১৪৫২; সহীহ মুসলিম: ১৮৬৫; আবূ দাঊদ: ২৪৭৭; নাসাঈ: ৭/১৪৩-১৪৪; মুসনাদ আহমাদ: ৩/১৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2139): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3250 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيٍّ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مَرْوَانَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شَرُّ مَا فِي الرَّجُلِ شُحٌّ هَالِعٌ، وَجُبْنٌ خَالِعٌ»
رقم طبعة با وزير = (3239)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “একজন ব্যক্তির অন্যতম মন্দ স্বভাব হলো ভীতিকর কার্পণ্য এবং অবাধ ভীরুতা (লোভ যা তাকে পাগল করে তোলে এবং ভীরুতা যা তাকে কাপুরুষ করে তোলে)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩২০; আবূ দাঊদ: ২৫১১; সুনান বাইহাকী: ৯/১৭০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/৯৮; আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৯/৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2268).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3251 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانَ الْقَطَّانُ، بِوَاسِطَ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانَ السُّكَّرِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ صَفْوَانِ بْنِ أَبِي يَزِيدَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ اللَّجْلَاجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ فِي جَوْفِ عَبْدٍ، وَلَا يَجْتَمِعُ الشُّحُّ وَالْإِيمَانُ فِي قَلْبِ عَبْدٍ أَبَدًا»
رقم طبعة با وزير = (3240)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন বান্দার পেটে আল্লাহর রাস্তায় জিহাদে ধুলোবালি ও জাহান্নামের আগুন একত্রিত হতে পারে না এবং কোন বান্দার হৃদয়ে কৃপণতা ও ঈমান কখনো একত্রিত হতে পারে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৪২; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৮১; নাসাঈ: ৬/১৩; হাকিম: ২/৭২; সুনান বাইহাকী: ৯/১৬১; বাগাবী: ২৬১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৩৮২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (3828 / التحقيق الثاني).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح لغيره