হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3372)


3372 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا [ص:166] يَزِيدُ بْنُ مَوْهِبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ الظَّفَرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: إِنِّي لَعِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ جَاءَهُ رَجُلٌ بِمِثْلِ الْبَيْضَةِ مِنْ ذَهَبٍ، قَدْ أَصَابَهَا مِنْ بَعْضِ الْمَغَازِي، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، خُذْ هَذِهِ مِنِّي صَدَقَةً، فَوَاللَّهِ مَا أَصْبَحَ لِي مَالٌ غَيْرُهَا، قَالَ: فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ مِنْ شِقِّهِ الْآخَرَ، فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ، فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ جَاءَهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، فَأَخَذَهَا مِنْهُ، فَحَذَفَهُ بِهَا حَذَفَةً لَوْ أَصَابَهُ عَقَرَهُ أَوْ أَوْجَعَهُ، ثُمَّ قَالَ: «يَأْتِي أَحَدُكُمْ إِلَى جَمِيعِ مَا يَمْلِكُ فَيُتَصَدَّقُ بِهِ، ثُمَّ يَقْعُدُ يَتَكَفَّفُ النَّاسَ، إِنَّمَا الصَّدَقَةُ عَنْ ظَهْرِ غِنًى، خُذْ عَنَّا مَالَكَ لَا حَاجَةَ لَنَا بِهِ»
رقم طبعة با وزير = (3361)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিলাম, এমন সময় এক ব্যক্তি ডিম সদৃশ একটি স্বর্ণের টুকরো নিয়ে আসেন, যা তিনি কোন এক যুদ্ধে গনীমত হিসেবে পেয়েছিলেন। অতঃপর তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা আমার কাছ থেকে সাদাকাহ হিসেবে গ্রহণ করুন। আল্লাহর কসম, আজকে আমার কাছে এছাড়া আর কোন মাল নেই।” রাবী বলেন, “অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নেন। তারপর সেই ব্যক্তি সামনের দিক থেকে তাঁর কাছে আসেন। অতঃপর তিনি সেটা গ্রহণ করেন। অতঃপর সেটি তার দিকে ছুঁড়ে মারেন, যদি সেটা তাকে লাগতো, তবে সে আঘাতপ্রাপ্ত অথবা আহত হতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের কেউ কেউ সাদাকাহ করার জন্য তার মালিকানাভুক্ত সব সম্পদ নিয়ে আসে। তারপর সে (নিঃস্ব হয়ে) বসে পড়ে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে। বস্তুত সাদাকাহ করতে হয় স্বাবলম্বী অবস্থায়। তুমি আমাদের থেকে এটি নিয়ে নাও। আমাদের এর কোন প্রয়োজন নেই।”[1]



[1] আবূ দাঊদ: ১৬৭৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৪১; দারেমী: ১/৩৯১; আবূ ইয়ালা: ২০৮৪; হাকিম: ১/৪১৩; সুনান বাইহাকী: ৪/১৮১। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ২৯৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (298).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن فيه تدليس ابن إسحاق









সহীহ ইবনু হিব্বান (3373)


3373 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا [ص:167] اللَّيْثٌ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بُجَيْدٍ، عَنْ جَدَّتِهِ أُمِّ بُجَيْدٍ، وَكَانَتْ مِمَّنْ بَايَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلَّا ظِلْفًا مُحْرَقًا، فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ»
رقم طبعة با وزير = (3362)




রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বায়আত গ্রহণকারিনী সাহাবী উম্মু বুজাইদ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম, “নিশ্চয়ই মিসকীন ব্যক্তি আমার ঘরের দরজায় এসে দাঁড়ায় কিন্তু তাকে দেওয়ার মতো আমি কিছুই পাই না!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “যদি তুমি তাকে দেওয়ার জন্য পশুর পোড়ানো পায়ের খুর ছাড়া কিছুই না পাও, তবে তুমি তার হাতে সেটিই দিয়ে দিবে।”[1]



[1] আবূ দাঊদ: ১৬৬৭; তিরমিযী: ৬৬৫; নাসাঈ: ৫/৮৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮২-৩৮৩; সুনান বাইহাকী: ৪/১৭৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৭৩; হাকিম: ১/৪১৭; আত তায়ালিসী: ১৬৫৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১১; ইমাম বুখারী, আত তারীখুল কাবীর: ৫/২৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1467).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3374)


3374 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي [ص:168] بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ بُجَيْدٍ الْأَنْصَارِيِّ، عَنْ جَدَّتِهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رُدُّوا السَّائِلَ وَلَوْ بِظِلْفٍ مُحْرَقٍ»
رقم طبعة با وزير = (3363) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «رُدُّوا السَّائِلَ» قَصْدُ زَجْرٍ بِلَفْظِ الْأَمْرِ، يُرِيدُ بِهِ لَا تَرُدُّوا السَّائِلَ إِلَّا بِشَيْءٍ وَلَوْ بِظِلْفٍ مُحْرَقٍ




হারেসী রহিমাহুল্লাহ তার দাদী থেকে হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পশুর একটা পোড়ানো খুর দিয়ে হলেও তা দিয়ে সাহায্যপ্রার্থীকে বিদায় করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য, “তোমরা সাহায্য প্রার্থীকে ফিরিয়ে দিবে” এই আদেশের মাধ্যমে নিষেধ উদ্দেশ্য। অর্থাৎ তোমরা সাহায্য প্রার্থীকে কোন কিছু না দিয়ে ফিরিয়ে দিবে না, যদিও সেটা পশুর একটা পোড়ানো খুর হয়।”



[1] আবূ দাঊদ: ১৬৬৭; তিরমিযী: ৬৬৫; নাসাঈ: ৫/৮৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮২-৩৮৩; সুনান বাইহাকী: ৪/১৭৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৭৩; হাকিম: ১/৪১৭; আত তায়ালিসী: ১৬৫৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১১; ইমাম বুখারী, আত তারীখুল কাবীর: ৫/২৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (3375)


3375 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمِ الطُّوسِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ بْنِ مَعْنٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَنْ مُجَاهِدٍ، [ص:169] عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَأَلَ بِاللَّهِ فَأَعْطُوهُ، وَمَنِ اسْتَعَاذَ بِاللَّهِ فَأَعِيذُوهُ، وَمَنْ دَعَاكُمْ فَأَجِيبُوهُ»
رقم طبعة با وزير = (3364)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে সাহায্য চাইবে, তোমরা তাকে তা প্রদান করবে, যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে আশ্রয় চাইবে, তোমরা তাকে আশ্রয় দিবে এবং যে ব্যক্তি তোমাদেরকে দাওয়াত দিবে, তোমরা তার দাওয়াত কবূল করবে।”[1]



[1] আবূ দাঊদ: ৫১০৮; মুসনাদ আহমাদ: ১/২৪৯-২৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1469).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح









সহীহ ইবনু হিব্বান (3376)


3376 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا الْأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ أَبَا وَائِلٍ، يُحَدِّثُ عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ، قَالَ: «كُنَّا نَتَحَامَلُ، فَكَانَ الرَّجُلُ يَجِيءُ بِالصَّدَقَةِ، فَيُقَالُ: هَذَا مُرَاءٍ، وَيَجِيءُ الرَّجُلُ بِنِصْفِ الصَّاعِ، [ص:170] فَيُقَالُ: إِنَّ اللَّهَ لِغَنِيٌّ عَنْ هَذَا، فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ} [التوبة: 79]»
رقم طبعة با وزير = (3365)




আবূ মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আমাদের পিঠে মালামাল বহন করতাম (অর্থাৎ আমরা দিন মজুরের কাজ করতাম)। অতঃপর কোন ব্যক্তি সাদাকাহ নিয়ে আসতেন, তখন বলা হতো, “এটা লোক দেখানো কাজ।” অপর কোন ব্যক্তি অর্ধ সা‘ সাদাকাহ নিয়ে আসতেন তখন লোকজন বলেন, “নিশ্চয়ই আল্লাহ এই (সামান্য) সাদাকাহ থেকে মুখাপেক্ষীহীন।” তখন এই আয়াত নাযিল হয়,



الَّذِينَ يَلْمِزُونَ المطَّوِّعين مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يجدون إلا جهدهم



“মুমিনদের মাঝে যারা স্বতঃস্ফুর্তভাবে দান করে আর যারা নিজেদের শ্রম ছাড়া আর কিছুই পায় না- যারা তাদের বদনাম করে...।”(সূরা তাওবাহ: ৭৯)[1]



[1] সহীহুল বুখারী: ১৪১৫; সহীহ মুসলিম: ১০১৮; নাসাঈ: ৫/৫৯-৬০; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৫৩; তাবারানী আল কাবীর:১৭/৫৩৫;মুসনাদ আহমাদ: ৫/২৭৩; ইবনু মাজাহ: ৪১৫৫। হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান:৩৩২৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3377)


3377 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ حَدَّثَهُ، عَنْ أَبِي سَعِيدٍ الْمَهْرِيُّ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ مِنْ نَفْسِ ابْنِ آدَمَ إِلَّا عَلَيْهَا صَدَقَةٌ فِي كُلِّ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمِنْ أَيْنَ لَنَا صَدَقَةٌ نَتَصَدَّقُ بِهَا؟، فَقَالَ: «إِنَّ أَبْوَابَ الْخَيْرِ لَكَثِيرَةٌ: التَّسْبِيحُ، وَالتَّحْمِيدُ، وَالتَّكْبِيرُ، وَالتَّهْلِيلُ، وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ، وَتُمِيطُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَتُسْمِعُ الْأَصَمَّ، وَتَهْدِي الْأَعْمَى، وَتُدِلُّ الْمُسْتَدِلَّ عَلَى حَاجَتِهِ، وَتَسْعَى بِشِدَّةِ سَاقَيْكَ مَعَ اللَّهْفَانِ الْمُسْتَغِيثِ، وَتَحْمِلُ بِشِدَّةِ ذِرَاعَيْكَ مَعَ الضَّعِيفِ، فَهَذَا كُلُّهُ صَدَقَةٌ مِنْكَ عَلَى نَفْسِكَ»
رقم طبعة با وزير = (3368)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রতিটি আদম সন্তানের জন্য সূর্য উদিত হয়, এমন প্রতিটি দিনে সাদাকাহ করা জরুরী।” তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাদাকাহ করার মতো এতো সহায়-সম্পদ আমরা কোথায় পাবো?” তখন তিনি বলেন, “নিশ্চয়ই কল্যাণের দরজাসমূহ অনেক। সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করবে, বধিরকে কথা বুঝিয়ে দিবে, অন্ধকে পথ দেখাবে, দিশাপ্রার্থী (দিকভ্রান্ত ব্যক্তি, যে সঠিক দিকের দিশা জানতে চায়) ব্যক্তিকে তার প্রয়োজনীয় স্থানের দিশা দিবে, কিংকর্তব্যবিমূঢ় বা মাযলূম সাহায্যপ্রার্থী ব্যক্তিকে সাহায্য করার জন্য, তুমি তোমার দৃঢ় পদযুগলের মাধ্যমে জোর প্রচেষ্টা চালাবে, তোমার দৃঢ় বাহুর মাধ্যমে তুমি দুর্বল ব্যক্তির বোঝা বহন করে দিবে-এসব গুলোই তোমার নিজের জন্য সাদাকাহ হিসেবে গণ্য হবে।”[1]



[1] ইমাম সুয়ূতী রহিমাহুল্লাহ, আল জামিউল কাবীর: ২/৬১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহাহ: ৫৭৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (575).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3378)


3378 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ»
رقم طبعة با وزير = (3369)




হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তোমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রতিটি ভালো কাজ সাদাকাহ।”[1]



[1] সহীহ মুসলিম: ১০০৫; সুনান বাইহাকী: ১/১৮৮; মুসনাদ আহমাদ: ৫/৩৮৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৪৮; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৩৩; আবূ দাউদ: ৪৯৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (231)، «الصحيحة» (2040)، «التعليق الرغيب» (3/ 264).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح









সহীহ ইবনু হিব্বান (3379)


3379 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو غَسَّانَ مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ»
رقم طبعة با وزير = (3370)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তোমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রতিটি ভালো কাজ সাদাকাহ।”[1]



[1] সহীহ মুসলিম: ১০০৫; সুনান বাইহাকী: ১/১৮৮; মুসনাদ আহমাদ: ৫/৩৮৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৪৮; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৩৩; আবূ দাউদ: ৪৯৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3380)


3380 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ أَخِيهِ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ أَبِي سَلَّامٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ فَرُّوخٍ، أَنَّهُ سَمِعَ عَائِشَةَ، تَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «خَلَقَ اللَّهُ كُلَّ إِنْسَانٍ مِنْ بَنِي آدَمَ عَلَى سِتِّينَ وَثَلَاثِ مِائَةِ مَفْصِلٍ فَمَنْ كَبَّرَ اللَّهَ، وَحَمِدَهُ، وَهَلَّلَ اللَّهَ، وَسَبِّحَ اللَّهَ، وَاسْتَغْفَرَ اللَّهَ، وَعَزَلَ عَظْمًا عَنْ طَرِيقِ النَّاسِ، وَعَزَلَ حَجَرًا عَنْ طَرِيقِهِمْ، وَأَمَرَ بِمَعْرُوفٍ، وَنَهَى عَنْ مُنْكَرٍ عَدَدَ تِلْكَ السِّتِّينَ وَالثَّلَاثِ مِائَةٍ، فَإِنَّهُ يُمْسِي يَوْمَئِذٍ وَقَدْ زَحْزَحَ نَفْسَهُ عَنِ النَّارِ»
رقم طبعة با وزير = (3371)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ প্রতিটি আদম সন্তানকে ৩৬০ টি জোড়ের উপর সৃষ্টি করেছেন। কাজেই যে ব্যক্তি এই ৩৬০ সংখ্যা সমপরিমাণ আল্লাহু আকবার, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আসতাগফিরুল্লাহ বলবে, মানুষের রাস্তা থেকে হাড়-হাড্ডি সরিয়ে দেয়, তাদের রাস্তা থেকে পাথর সরিয়ে দেয়, সৎ কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, তবে সে ব্যক্তি সেদিন বিকেল করে এমন অবস্থায় যে, সে নিজেকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নিয়েছে।”[1]



[1] সহীহ মুসলিম: ১০০৭; সুনান বাইহাকী: ৪/১৮৮; তাহাবী, মুশকিলুল আসার: ৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3381)


3381 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ سُلَامَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ: كُلَّ يَوْمٍ تَطْلُعُ عَلَيْهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ اثْنَيْنِ، وَيُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ، وَيَحْمِلُهُ عَلَيْهَا، وَيَرْفَعُ لَهُ عَلَيْهَا مَتَاعَهُ، وَيُمِيطُ الْأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ»
رقم طبعة با وزير = (3372)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শরীরের প্রতিটি জোড়ের জন্য সূর্য উদিত হয় এমন প্রতিটি দিন সাদাকাহ করা জরুরী। দুইজন ব্যক্তির মাঝে ইনসাফ করবে, কোন ব্যক্তিকে তার বাহনের ক্ষেত্রে সাহায্য করবে, তাকে তার উপর উঠিয়ে দিবে, বাহনের উপর তার পণ্য-সামগ্রী উঠিয়ে দিবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করবে- এগুলো সাদাকাহ।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩১৬; সহীহুল বুখারী: ২৭০৭; সহীহ মুসলিম: ১০০৯; সুনান বাইহাকী: ৪/১৮৭-১৮৮; বাগাবী: ১৬৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1025).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح









সহীহ ইবনু হিব্বান (3382)


3382 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ دَرَّاجًا حَدَّثَهُ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَتَانِي جِبْرِيلُ، فَقَالَ: إِنَّ رَبِّي وَرَبَّكَ يَقُولُ لَكَ: » كَيْفَ رَفَعْتُ ذِكْرَكَ؟ «، قَالَ: اللَّهُ أَعْلَمُ، قَالَ: » إِذَا ذُكِرْتُ ذُكِرْتَ مَعِي «
رقم طبعة با وزير = (3373)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার কাছে জিবরীল আলাইহিস সালাম এসেছিলেন। অতঃপর তিনি বলেছেন, নিশ্চয়ই আমার ও আপনার প্রভু আপনাকে বলেছেন, “আমি কিভাবে আপনার খ্যাতি সমুন্নত করে দিয়েছি?” জবাবে তিনি বলেন, “আল্লাহ ভালো জানেন।” অতঃপর আল্লাহ বলেন, “যখন আমাকে স্মরণ করা হবে, তখন আপনাকেও স্মরণ করা হবে।”[1]



[1] তাবারী, জামিউল বায়ান: ৩০/২৩৫; সুয়ূতী, দুর্রুল মানসূর: ৮/৫৪৯; হাইসামী, মাজমাউয ‍যাওয়াইদ: ৮/২৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ দুর্বল বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ১৭৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (1746).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (3383)


3383 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابَانَ، [ص:176] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ وَلَدُ زِنْيَةٍ، وَلَا مَنَّانٌ، وَلَا عَاقٌّ، وَلَا مُدْمِنُ خَمْرٍ»
رقم طبعة با وزير = (3374) [ص:177] قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَى نَفْيِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَلَدِ الزِّنْيَةِ دُخُولَ الْجَنَّةِ، وَوَلَدُ الزِّنْيَةِ لَيْسَ عَلَيْهِمْ مِنْ أَوْزَارِ آبَائِهِمْ وَأُمَّهَاتِهِمْ شَيْءٌ، أَنَّ وَلَدَ الزِّنْيَةِ عَلَى الْأَغْلَبِ يَكُونُ أَجْسَرَ عَلَى ارْتِكَابِ الْمَزْجُورَاتِ، أَرَادَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ وَلَدَ الزِّنْيَةِ لَا يَدْخُلُ الْجَنَّةَ جُنَّةً يَدْخُلُهَا غَيْرُ ذِي الزِّنْيَةِ مِمَّنْ لَمْ تَكْثُرْ جَسَارَتُهُ عَلَى ارْتِكَابِ الْمَزْجُورَاتِ «




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জারজ সন্তান, দান করে খোটাদানকারী, পিতা-মাতার অবাধ্য সন্তান এবং মদ্যপায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জারজ সন্তান জান্নাতে না যাওয়ার কথা বলেছেন। -অথচ তার বাবা ও মা যা পাপ কাজ করেছে, তার কোন পাপ তার উপর বর্তাবে না- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার মর্ম হলো জারজ সন্তান অধিকাংশ সময় নিষিদ্ধ কাজে লিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্য হলো যারা জারজ সন্তান নয়, তারা যে জান্নাতে যাবে, জারজ সন্তান সেই জান্নাতে প্রবেশ করবে না, যেসব জারজ সন্তান নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়ার পরিমাণ কম হবে।”



[1] মুসনাদ আহমাদ: ২/২০৩; দারেমী: ২/১১২; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৬/২৮৩; তাহাবী, মুশকিলুল আসার: ৯১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ দুর্বল বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহাহ: ৬৭৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (673).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (3384)


3384 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ نُبَيْطِ بْنِ شَرِيطٍ، عَنْ جَابَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، وَلَا مَنَّانٌ، وَلَا مُدْمِنُ خَمْرٍ»
رقم طبعة با وزير = (3375) [ص:179] قَالَ أَبُو حَاتِمٍ: اخْتَلَفَ شُعْبَةُ، وَالثَّوْرِيُّ فِي إِسْنَادِ هَذَا الْخَبَرِ، فَقَالَ الثَّوْرِيُّ: عَنْ سَالِمٍ، عَنْ جَابَانَ، وَهُمَا ثِقَتَانِ حَافِظْانِ إِلَّا أَنَّ الثَّوْرِيَّ كَانَ أَعْلَمَ بِحَدِيثِ أَهْلِ بَلَدِهِ مِنْ شُعْبَةَ، وَأَحْفَظُ لَهَا مِنْهُ، وَلَا سِيَّمَا حَدِيثَ الْأَعْمَشِ، وَأَبِي إِسْحَاقَ، وَمَنْصُورٍ، فَالْخَبَرُ مُتَّصِلٌ، عَنْ سَالِمٍ، عَنْ جَابَانَ، فَمَرَّةٌ رُوِيَ كَمَا قَالَ شُعْبَةُ، وَأُخْرَى كَمَا قَالَ سُفْيَانُ




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পিতা-মাতার অবাধ্য সন্তান, দান করে খোটাদানকারী এবং মদ্যপায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের সনদ বর্ণনায় ইমাম শু‘বা ও ইমাম সুফিয়ান সাওরী রহিমাহুমুল্লাহ মতভেদ করেছেন। সুফিয়ান সাওরী রহিমাহুমুল্লাহ সালিমের সূত্রে জাবান থেকে হাদীস বর্ণনা করেছেন। এই দুইজন রাবীই নির্ভরযোগ্য এবং হাদীসের হাফেয। তবে সুফিয়ান সাওরী রহিমাহুমুল্লাহ স্বীয় শহরের হাদীস বর্ণনায় ইমাম শু‘বাহ রহিমাহুল্লাহ অপেক্ষা বেশি অবগত ও সংরক্ষনকারী ছিলেন। বিশেষত, ইমাম আ‘মাশ, আবূ ইসহাক, মানসূর রহিমাহুমুল্লাহর হাদীস বর্ণনায়। সুতরাং সালিমের সূত্রে জাবান থেকে বর্ণিত হাদীস মুত্তাসিল। কাজেই হাদীসটি কোন কোন সময় ইমাম শু‘বার মতো বর্ণিত হয়েছে, আবার কোন কোন সময় সুফিয়ান সাওরী রহিমাহুমুল্লাহ যেভাবে বলেছেন, সেভাবে বর্ণিত হয়েছে।”



[1] মুসনাদ আহমাদ: ২/২০৩; দারেমী: ২/১১২; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৬/২৮৩; তাহাবী, মুশকিলুল আসার: ৯১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ দুর্বল বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহাহ: ৬৭৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (3385)


3385 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَصْحَابِهِ: «أَلَا تُبَايعُونِي؟ »، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ قَدْ بَايَعْنَاكَ مَرَّةً، فَعَلَى مَاذَا نُبَايعُكَ؟، قَالَ: «تُبَايعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَأَنْ تُقِيمُوا الصَّلَاةَ، وَتُؤْتُوا الزَّكَاةَ»، ثُمَّ أَتْبَعَ ذَلِكَ كَلِمَةً خَفِيفَةً «عَلَى أَنْ لَا تَسْأَلُوا النَّاسَ شَيْئًا»
رقم طبعة با وزير = (3376) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَلَى أَنْ لَا تُشْرِكُوا [ص:181] بِاللَّهِ شَيْئًا»، أَرَادَ بِهِ الْأَمْرَ بِتَرْكِ الشِّرْكِ، وَكَذَلِكَ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى أَنْ لَا تَسْأَلُوا النَّاسَ شَيْئًا» أَرَادَ بِهِ الْأَمْرَ بِتَرْكِ الْمَسْأَلَةِ




আওফ বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তাঁর সাহাবীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা কি আমার কাছে বাইয়াত গ্রহণ করবে না?” সাহাবীগণ জবাবে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো একবার বাইয়াত গ্রহণ করেছি, তবে এখন আমরা কিসের উপর বাইয়াত গ্রহণ করবো?” তিনি বলেন, “তোমরা আমার কাছে এই মর্মে বাইয়াত গ্রহণ করবে যে, তোমরা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে।” রাবী বলেন, “তারপর তিনি চুপিসারে বলেন, “(তোমরা বাইয়াত গ্রহণ করবে) এই মর্মে যে, তোমরা মানুষের কাছে কোন কিছু চাইবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “এই মর্মে বাইয়াত গ্রহণ করবে যে, তোমরা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না” এর দ্বারা উদ্দেশ্য হলো শিরক বর্জন করার নির্দেশ। অনুরুপভাবে তাঁর ব্ক্তব্য “(তোমরা বাইয়াত গ্রহণ করবে) এই মর্মে যে, তোমরা মানুষের কাছে কোন কিছু চাইবে না” এর দ্বারা উদ্দেশ্য হলো চাওয়া বর্জন করার নির্দেশ।”



[1] তাবারানী আল কাবীর: ১৮/৬৮; সহীহ মুসলিম: ১০৪৩; আবূ দাঊদ: ১৬৪২; নাসাঈ: ১/২২৯; ইবনু মাজাহ: ২৮৬৭; মুসনাদ আহমাদ: ৬/২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৪৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1449): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3386)


3386 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ الطَّائِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ زَيْدِ بْنِ عُقْبَةَ، قَالَ: قَالَ لَهُ الْحَجَّاجُ مَا مَنَعَكَ أَنْ تَسْأَلَنِي؟، فَقَالَ:، قَالَ سَمُرَةُ بْنُ جُنْدُبٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذِهِ الْمَسْأَلَةَ كَدٌّ يَكُدُّ بِهَا الرَّجُلُ وَجْهَهُ، فَمَنْ شَاءَ أَبْقَى عَلَى وَجْهِهِ، وَمَنْ شَاءَ تَرَكَ، إِلَّا أَنْ يَسْأَلَ ذَا سُلْطَانٍ أَوْ يَنْزِلَ بِهِ أَمْرٌ لَا يَجِدُ مِنْهُ بَدًّا»
رقم طبعة با وزير = (3377)




যাইদ বিন উকবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “হাজ্জাজ বিন ইউসূফ তাকে একবার বলেছিল, “আমার কাছে সাহায্য চাইতে তোমাকে কিসে বারণ করেছে?” জবাবে তিনি বলেন, “সামুরাহ বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এই ভিক্ষাবৃত্তি হলো জখম, এর দ্বারা মানুষ নিজের চেহারায় জখম করে। কাজেই যে ব্যক্তি চায়, সে তার চেহারায় তা বহাল রাখুন আর যে চায় তা ছেড়ে দিক। তবে শাসকের কাছে চাওয়া ব্যতীত অথবা এমন অবস্থা ব্যতীত, যেখানে কোন ব্যক্তির কাছে এমন কিছু নেমে আসে, যার কারণে তাকে অবধারিতভাবেই চাইতে হয়।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২০৮; তিরমিযী: ৬৮১; নাসাঈ: ৫/১০০; তাবারানী: ৬৭৬৬; বাগাবী: ১৬২৪; মুসনাদ আহমাদ: ৫/১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1447).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3387)


3387 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يُفْتَحُ إِنْسَانٌ عَلَى نَفْسِهِ بَابَ مَسْأَلَةٍ إِلَّا فَتْحَ اللَّهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ، لَأَنْ يَعْمِدَ الرَّجُلُ حَبْلًا إِلَى جَبَلٍ فَيَحْتَطِبَ عَلَى ظَهْرِهِ، وَيَأْكُلَ مِنْهُ خَيْرٌ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ مُعْطًى أَوْ مَمْنُوعًا»
رقم طبعة با وزير = (3378)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তি নিজের ব্যাপারে ভিক্ষার দরজা খুলে নিলে, আল্লাহ তার জন্য অভাবের দরজা খুলে দেন। কোন ব্যক্তি কর্তৃক রশি নিয়ে পাহাড়ে যাওয়া অতঃপর পিঠে কাঠ বহন করে নিয়ে আসা অতঃপর তার মাধ্যমে খাদ্যের ব্যবস্থা করা উত্তম মানুষের কাছে চাওয়া থেকে, যেখানে তাকে সাহায্য দেওয়া হতে পারে অথবা না-ও দেওয়া হতে পারে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪১৮; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৯৮-৯৯৯; সহীহুল বুখারী: ১৪৭০; নাসাঈ: ৫/৯৬; হুমাইদী: ১০৫৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২০৯; সহীহ মুসলিম: ১০৪২; তিরমিযী: ৬৮০; সুনান বাইহাকী: ৪/১৯৫; বাগাবী: ১৬১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2543).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3388)


3388 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يَرْضَى لَكُمْ [ص:183] ثَلَاثًا، وَيَسْخَطُ لَكُمْ ثَلَاثًا، يَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا، وَأَنْ تَنَاصَحُوا مَنْ وَلَّاهُ اللَّهُ أَمَرَكُمْ، وَيَسْخَطُ لَكُمْ قِيلَ، وَقَالَ: وَإِضَاعَةَ الْمَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ»
رقم طبعة با وزير = (3379)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের তিনটি জিনিস পছন্দ করেন এবং তিনটি জিনিস অপছন্দ করেন। তোমাদের জন্য পছন্দ করেন এটা যে, তোমরা তাঁর ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছুকে শরীক করবে না, তোমরা সবাই সমবেতভাবে আল্লাহর রশিকে আকড়ে ধরবে এবং আল্লাহ তোমাদের শাসনভারের দায়িত্ব যাকে অর্পণ করবেন, তোমরা তাকে সদুপদেশ দিবে। তিনি তোমাদের জন্য অপছন্দ করেন অনর্থক কথাবার্তা বলা, সম্পদ অপচয় করা এবং অধিক যাঞ্ছা করা।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৯০; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৪৪২; বাগাবী: ১০১; মুসনাদ আহমাদ: ২/৩২৭; সহীহ মুসলিম: ১৭১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৬৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (685): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (3389)


3389 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ دِينَارٍ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، سَمِعَهُ مِنْ مُعَاوِيَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُلْحِفُوا فِي [ص:184] الْمَسْأَلَةِ، فَوَاللَّهِ لَا يَسْأَلُنِي أَحَدٌ مِنْكُمْ شَيْئًا فَتُخْرِجَ لَهُ مَسْأَلَتُهُ مِنِّي شَيْئًا، وَأَنَا لَهُ كَارِهٌ، فَيُبَارَكُ لَهُ فِيهِ»
رقم طبعة با وزير = (3380)




মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা নাছোড় হয়ে সাহায্য প্রার্থনা করবে না। আল্লাহর কসম, যে কোন ব্যক্তি আমার কাছে কোন কিছু চাইলে, যদি আমি তাকে অপছন্দ অবস্থায় কিছু দান করি, তাহলে তাকে তাতে বারাকাহ দেওয়া হবে না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৯৮; দারেমী: ১/৩৮৭; হুমাইদী: ৬০৪; সহীহ মুসলিম: ১০৩৮; নাসাঈ: ৫/৯৭-৯৮; তাবারানী আল কাবীর: ১৯/৮০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح









সহীহ ইবনু হিব্বান (3390)


3390 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الرِّجَالِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، [ص:185] عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ سَأَلَ وَلَهُ أُوقِيَّةٌ فَهُوَ مُلْحِفٌ»، قَالَ: قُلْتُ: الْيَاقُوتَةُ نَاقَتِي خَيْرٌ مِنْ أُوقِيَّةٍ، قَالَ: وَالْأُوقِيَّةُ أَرْبَعُونَ دِرْهَمًا
رقم طبعة با وزير = (3381)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সাহায্য চায়, অথচ তার কাছে এক উকিয়া রয়েছে, তবে সে মুলহিফ (নাছোড় প্রার্থী)।” রাবী বলেন, “আমি বললাম, আমার ইয়াকূতাহ উষ্ট্রীটি তো এক উকিয়ার চেয়ে উত্তম।” রাবী বলেন, “এক উকিয়া হলো ৪০ দিরহাম (এক দিরহাম সমান ২. ৯৭৫ গ্রাম) রুপা।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৭; আবূ দাঊদ: ১৬২৮; নাসাঈ: ৫/৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৪৭; মুসনাদ আহমাদ: ৪/৩৬; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৯৯; মাজমাউয যাওয়াইদ: ৩/৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1440).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (3391)


3391 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا الْمُغِيرَةُ عَبْدِ الرَّحْمَنِ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ السَّكَنِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: [ص:186] قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَأَلَ النَّاسَ لِيُثْرِيَ مَالَهُ فَإِنَّمَا هُوَ رَضْفٌ مِنَ النَّارِ يَتَلَهَّبُهُ، مَنْ شَاءَ فَلْيُقِلَّ، وَمَنْ شَاءَ فَلْيُكْثِرْ»
رقم طبعة با وزير = (3382)




উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে সাহায্য চায়, তবে সেটা হলো তপ্ত পাথর, যা তাকে জ্বালিয়ে দিবে। কাজেই যে চায়, সেটা কম করুক আর যে চায় তা বেশি করুক।”[1]



[1] ইমাম সুয়ূতী, আল জামিউল কাবীর: ২/৭৮২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৬০৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 5 - 6).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف