সহীহ ইবনু হিব্বান
3512 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، يَقُولُ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي [ص:280] سَفَرٍ، فَقَالَ لِرَجُلٍ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا»، قَالَ: الشَّمْسُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا»، قَالَ: الشَّمْسُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا»، فَنَزَلَ فَجَدَحَ فَشَرِبَ، فَقَالَ: «إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَاهُنَا، وَأَدْبَرَ النَّهَارُ مِنْ هَاهُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ»
رقم طبعة با وزير = (3503) «اجْدَحْ: خَوِّضِ السَّوِيقَ، قَالَهُ أَبُو حَاتِمٍ
আব্দুল্লাহ বিন আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একবার এক সফরে ছিলাম। তখন তিনি এক সাহাবীকে বলেন, “তুমি নামো এবং আমাদের জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করো।” তখন সেই সাহাবী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সূর্য (এখনও অস্ত যায়নি)!” তখন তিনি আবার বলেন, “নামো এবং আমাদের জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করো।” রাবী বলেন যে, তারপর তিনি নামেন এবং তাঁর জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করেন। অতঃপর তিনি তা পান করেন। তারপর তিনি বলেন, “যখন তোমরা দেখবে যে, এদিক থেকে রাত আগমন করছে, এবং এদিক থেকে দিন প্রস্থান করেছে, তখন সিয়াম পালনকারী ব্যক্তির ইফতার করার সময় হয়ে যায়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “اجْدَحْ এর অর্থ হলো ছাতুর সাথে পানি মিশ্রিত করো।”
[1] সহীহ মুসলিম: ১১০১; সহীহুল বুখারী: ৫২৯৭; বাগাবী: ১৭৩৪; মুসনাদ আহমাদ: ৪/৩৮০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১-১২; আবূ দাঊদ: ২৩৫২; সুনান বাইহাকী: ৪/২১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3513 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَقْبَلَ اللَّيْلُ، وَأَدْبَرَ النَّهَارُ، وَغَابَتِ الشَّمْسُ، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ»
رقم طبعة با وزير = (3504)
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন রাত আগমন করবে, দিন প্রস্থান করবে এবং সূর্য ডুবে যাবে, তখন সিয়াম পালনকারীর জন্য ইফতারের সময় হয়ে যায়।”[1]
[1] সহীহ মুসলিম: ১১০০; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৫৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৯৫; হুমাইদী: ২০; মুসনাদ আহমাদ: ১/৩৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১; দারেমী: ২/৭; সহীহুল বুখারী: ১৯৫৪; আবূ দাঊদ: ২৩৫১; তিরমিযী: ৬৯৮; আবূ ইয়ালা: ২৪০; ইবনুল জারুদ: ৩৯৩; সুনান বাইহাকী: ৪/২১৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৭৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৪৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2349): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3514 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ، وَمَنْ لَا يَجِدُ فَلْيُفْطِرْ عَلَى الْمَاءِ، فَإِنَّهُ طَهُورٌ»
رقم طبعة با وزير = (3505)
সালমান বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খেজুর পায়, সে যেন খেজুর দিয়ে ইফতার করে আর যে ব্যক্তি তা না পাবে, সে যেন পানি দিয়ে ইফতার করে, কেননা এটি পবিত্র।”[1]
[1] নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৪/২৫; মুসনাদ আহমাদ: ৪/১৮-১৯; তাবারানী আল কাবীর: ৬১৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৪০৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (404).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح لكنه منقطع
3515 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ [ص:282] شَبِيبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَحْسُ حَسْوَةً مِنْ مَاءٍ»
رقم طبعة با وزير = (3506)
সালমান বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ইফতার করবে, তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে, আর যদি খেজুর না পায়, তবে সে যেন এক অঞ্জলি পানি দিয়ে ইফতার করে।”[1]
[1] নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৪/২৫; মুসনাদ আহমাদ: ৪/১৮-১৯; তাবারানী আল কাবীর: ৬১৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৪০৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
3516 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «إِنْ كَانَتْ إِحْدَانَا لَتُفْطِرُ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ تَقْدِرْ أَنْ تَقْضِيَهُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى يَأْتِيَ شَعْبَانُ، مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ فِي شَهْرٍ مَا كَانَ يَصُومُهُ فِي شَعْبَانَ، كَانَ يَصُومُهُ إِلَّا قَلِيلًا، بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ»
رقم طبعة با وزير = (3507)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে আমাদের কারো কারো সিয়াম ছুঁটে যেতো। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকার কারণে আগামী শা‘বান মাস না আসা পর্যন্ত সেই সিয়াম কাযা করতে পারতেন না। আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শা‘বান মাসে যত সিয়াম রাখতেন, অন্য কোন মাসে এতো সিয়াম রাখতেন না। এই মাসে তিনি অল্প কয়েক দিন ব্যতীত প্রায় পুরো মাস বরং তিনি পুরো মাসই সিয়াম রাখতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ১১৪৬; নাসাঈ: ৪/১৫০-১৫১; ইবনুল জারুদ: ৪০০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩০৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৬৭৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯৮; সহীহুল বুখারী: ১৯৫০; আবূ দাঊদ: ২৩৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৪৬; সুনান বাইহাকী: ৪/২৫২; বাগাবী: ১৭৭০; আত তায়ালিসী: ১৫০৯; তিরমিযী: ৭৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৯৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 98): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3517 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَمْلَاهُ عَلَيْنَا، حَدَّثَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: أَصْبَحْتُ أَنَا وَحَفْصَةُ، صَائِمَتَيْنِ مُتَطَوِّعَتَيْنِ، فَأُهْدِيَ لَنَا طَعَامٌ، فَأَفْطَرْنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومَا مَكَانَهُ يَوْمًا آخَرَ»
رقم طبعة با وزير = (3508)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং হাফসা নফল সিয়াম অবস্থায় সকাল করি। অতঃপর আমাদেরকে খাদ্য হাদিয়া দেওয়া হয়। ফলে আমরা সিয়াম ভঙ্গ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা এই সিয়ামের স্থলে আরেকটি সিয়াম রাখো।”[1]
[1] তাহাবী: ২/১০৯; মুসনাদ আহমাদ: ৬/২৬৩; তিরমিযী: ৭৩৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩০৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৭৯১; আবূ দাঊদ: ২৪৫৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফাহ: ৫২০২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (5202).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3518 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ الْمَلِكِ، بِحَرَّانَ، حَدَّثَنَا عَمِّي [ص:285] أَبُو وَهْبٍ الْوَلِيدُ بْنُ عَبْدِ الْمَلِكِ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ذَرَعَهُ الْقَيْءُ وَهُوَ صَائِمٌ فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ، وَمَنِ اسْتَقَاءَ، فَلْيَقْضِ»
رقم طبعة با وزير = (3509)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সিয়াম অবস্থায় যার বমি হয়, তার উপর কোন কাযা নেই। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, সে যেন তা কাযা করে নেয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৯৮; দারেমী: ২/১৪; ইমাম বুখারী, আত তারীখুল কাবীর: ১/৯১-৯২; আবূ দাঊদ: ২৩৮০; তিরমিযী: ৭২০; ইবনু মাজাহ: ১৬৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৬০; তাহাবী: ২/৯৭; দারাকুতনী: ২/১৮৪; হাকিম: ১/৪২৬-৪২৭; সুনান বাইহাকী: ৪/২১৯; বাগাবী: ১৭৫৫; ইবনু মাজাহ: ১৬৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৫৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2055).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3519 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا أَكَلَ الصَّائِمُ نَاسِيًا وَشَرِبَ نَاسِيًا، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ»
رقم طبعة با وزير = (3510)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সিয়াম পালনকারী ব্যক্তি ভুলবশত কোন কিছু খায় এবং ভুল বশত পান করে, তবে সে যেন সিয়াম পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪২৫; দারেমী: ২/১৩; সহীহুল বুখারী: ১৯৩৩; সহীহ মুসলিম: ১১৫৫; আবূ দাঊদ: ২৩৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৮৯; দারাকুতনী: ২/১৭৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩৭২; তিরমিযী: ৭২১; সুনান বাইহাকী: ৪/২২৯; ইবনুল জারুদ: ৩৮৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 86 / 938): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
3520 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَكَلَ الصَّائِمُ نَاسِيًا فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ»
رقم طبعة با وزير = (3511)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ““যখন সিয়াম পালনকারী ব্যক্তি ভুলবশত কোন কিছু খেয়ে নেয়, তবে সে যেন সিয়াম পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪২৫; দারেমী: ২/১৩; সহীহুল বুখারী: ১৯৩৩; সহীহ মুসলিম: ১১৫৫; আবূ দাঊদ: ২৩৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৮৯; দারাকুতনী: ২/১৭৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩৭২; তিরমিযী: ৭২১; সুনান বাইহাকী: ৪/২২৯; ইবনুল জারুদ: ৩৮৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3521 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ [ص:288] مُحَمَّدِ بْنِ مَرْزُوقٍ الْبَاهِلِيُّ، بِالْبَصْرَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَفْطَرَ فِي شَهْرِ رَمَضَانَ نَاسِيًا فَلَا قَضَاءَ عَلَيْهِ، وَلَا كَفَّارَةَ»
رقم طبعة با وزير = (3512)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সিয়াম পালনকারী ব্যক্তি ভুলবশত সিয়াম ভেঙ্গে ফেলে, তবে তার উপর কাযা ও কাফফারা কোন কিছুই বর্তাবে না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৯০; দারাকুতনী: ২/১৭৮; হাকিম: ১/৪৩০; সুনান বাইহাকী: ৪/২২৯; মাজমাউয যাওয়াইদ: ৩/১৫৭-১৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الإرواء» (4/ 87).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3522 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ بْنِ عَمْرٍو الْقُرَشِيُّ، بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، وَهِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَقَتَادَةَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ صَائِمًا، فَأَكَلْتُ وَشَرِبْتُ نَاسِيًا، فَقَالَ [ص:289] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعَمَكَ اللَّهُ وَسَقَاكَ، أَتِمَّ صَوْمَكَ»
رقم طبعة با وزير = (3513)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি সিয়াম রেখেছিলাম, অতঃপর আমি ভুলবশত পানাহার করেছি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহই তোমাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। তুমি তোমার সিয়াম পূর্ণ করো।”[1]
[1] আবূ দাঊদ: ২৩৯৮; সুনান বাইহাকী: ৪/২২৯; দারাকুতনী: ২/১৭৯-১৯০; তিরমিযী: ৭২১; আবূ ইয়ালা: ৬০৩৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 86)، «صحيح أبي داود» (2075).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3523 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ بْنِ الْمُبَارَكِ بْنِ الْهَيْثَمِ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا أَفْطَرَ فِي رَمَضَانَ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُكَفِّرَ بِعِتْقِ رَقَبَةٍ، أَوْ صِيَامِ شَهْرَيْنِ، أَوْ إِطْعَامِ سِتِّينَ مِسْكِينًا، قَالَ: لَا أَجِدُ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقِ تَمْرٍ، فَقَالَ: «خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَجِدُ أَحَدًا أَحْوَجَ مِنِّي، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «كُلْهُ»
رقم طبعة با وزير = (3514) [ص:292] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمْ يَقُلْ أَحَدٌ فِي هَذَا الْخَبَرِ، عَنِ الزُهْرِيِّ: «أَوْ صِيَامِ شَهْرَيْنِ، أَوْ إِطْعَامِ سِتِّينَ مِسْكِينًا»، إِلَّا مَالِكٌ وَابْنُ جُرَيْجٍ، [ص:293] وَقَوْلُ الرَّجُلِ: أَفْطَرْتُ، أَيْ: وَاقَعْتُ، ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا أَمَرَ الْمُجَامِعَ فِي شَهْرِ الصَّوْمِ بِصِيَامِ شَهْرَيْنِ عِنْدَ عَدَمِ الْقُدْرَةِ عَلَى الرَّقَبَةِ، وَبِإِطْعَامِ سِتِّينَ مِسْكِينًا عِنْدَ عَدَمِ الْقُدْرَةِ عَلَى الصَّوْمِ، لَا أَنَّهُ يُخَيَّرُ بَيْنَ هَذِهِ الْأَشْيَاءِ الثَّلَاثَةِ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রমযান মাসে সিয়াম ভেঙ্গে ফেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে একটি দাস মুক্ত করতে অথবা দুই মাস সিয়াম রাখতে অথবা ৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়ানোর নির্দেশ দেন। তখন সেই ব্যক্তি বলেন, “আমার তো সামর্থ নেই।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আনা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এগুলো নাও এবং সাদাকাহ করো।” সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার চেয়ে অভাবী আর কাউকে আমি পাই না।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পায়। তারপর তিনি বলেন, “এগুলো খেয়ে নাও।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমাম যুহরী রহিমাহুল্লাহ থেকে এই হাদীসটি বর্ণনায় “অথবা দুই মাস সিয়াম রাখতে অথবা ৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়ানোর” কথা মালিক ও ইবনু জুরাইজ ছাড়া আর কেউ বর্ণনা করেননি।” আর কোন ব্যক্তির কথা أَفْطَرْتُ এর অর্থ আমি স্ত্রী সহবাস করেছি।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯৬; ইমাম শাফেঈ: ১/২৬০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪৫৭; সহীহ মুসলিম: ১১১১; আবূ দাঊদ: ২৩৯২; দারেমী: ২/১১; তাহাবী: ২/৬০; সহীহুল বুখারী: ৫৩৬৮; মুসনাদ আহমাদ: ২/২০৮; সুনান বাইহাকী: ৪/২২৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৪৫; দারাকুতনী: ২/১৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2071)، «الإرواء» (4/ 88 - 89): م، لكن قوله: «أو» في الكفارة شاذ، والمحفوظ كما في الرواية الآتية.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
3524 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: هَلَكَتُ، فَقَالَ: «وَمَا شَأْنُكَ»؟، قَالَ: وَقَعَتُ عَلَى امْرَأَتِي، قَالَ: «فَهَلْ تَجِدُ مَا تُعْتِقُ بِهِ رَقَبَةً»؟، قَالَ: لَا، قَالَ: «أَتَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ؟ »، قَالَ: لَا، قَالَ: «أَتَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا؟ »، قَالَ: لَا، قَالَ: «اجْلِسْ»، فَأُتِيَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ، وَهُوَ الْمِكْتَلُ الضَّخْمُ، قَالَ: «خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ عَلَى سِتِّينَ مِسْكِينًا»، قَالَ: مَا بَيْنَ لَابَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنَّا، قَالَ: فَضَحِكَ [ص:294] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، قَالَ: «خُذْهُ وَأَطْعِمْهُ عِيَالَكَ»
رقم طبعة با وزير = (3515)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমি ধ্বংস হয়ে গেছি।”তখন তিনি বলেন, “তোমার কী হয়েছে? ”সে ব্যক্তি বলেন, “আমি স্ত্রী সহবাস করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম রাখতে পারবে?” সে ব্যক্তি জবাব দেন, “জ্বী, না।” তখন তিনি বলেন, “বসো।” তারপর তাঁর কাছে এক আরাক খেজুর আনা হয়। আরাক হলো বড় ঝুড়ি। তখন তিনি বলেন, “এটা নাও এবং ৬০ জন মিসকিনকে সাদাকাহ করো।” সেই ব্যক্তি বলেন, “দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় (মাদীনায়) আমাদের চেয়ে অভাবী কোন পরিবার নেই।” রাবী বলেন, “এটা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পেয়ে যায়। তিনি বলেন, “তুমি নিয়ে নাও এবং তোমার পরিবারকে খাওয়াও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৪১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৬; হুমাইদী: ১০০৮; সহীহুল বুখারী: ৬৭০৯; সহীহ মুসলিম: ১১১১; আবূ দাঊদ: ২৩৯০; তিরমিযী: ৭২৭; ইবনু মাজাহ: ১৬৭১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৪৪; তাহাবী: ২/৬১; ইবনুল জারুদ: ৩৮৪; বাগাবী: ১৭৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2068)، «الإرواء» -أيضا-: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
3525 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ أَنَّهُ [ص:295] وَقَعَ بِامْرَأَتِهِ فِي رَمَضَانَ، فَقَالَ: «هَلْ تَجِدُ رَقَبَةً؟ »، قَالَ: لَا، قَالَ: «هَلْ تَسْتَطِيعُ صِيَامَ شَهْرَيْنِ؟ » قَالَ: لَا، قَالَ: «تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا؟ »، قَالَ: لَا أَجِدُ، فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمْرًا، وَأَمَرَهُ أَنْ يَتَصَدَّقَ بِهِ، قَالَ: فَذَكَرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجَتَهُ، فَأَمَرَهُ أَنْ يَأْخُذَهُ هُوَ
رقم طبعة با وزير = (3516)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন যে, তিনি রমযানে স্ত্রী সহবাস করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি (বিরতিহীনভাবে) দুই মাস সিয়াম রাখতে পারবে?” সে ব্যক্তি জবাব দেন, “জ্বী, না।” তখন তিনি তাকে কিছু খেজুর দেন এবং সেগুলো সাদাকাহ করার নির্দেশ দেন। অতঃপর সেই ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিজের অভাবের কথা বলেন। তখন তিনি তাকে সেগুলো গ্রহণ করার আদেশ করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৪১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৬; হুমাইদী: ১০০৮; সহীহুল বুখারী: ৬৭০৯; সহীহ মুসলিম: ১১১১; আবূ দাঊদ: ২৩৯০; তিরমিযী: ৭২৭; ইবনু মাজাহ: ১৬৭১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৪৪; তাহাবী: ২/৬১; ইবনুল জারুদ: ৩৮৪; বাগাবী: ১৭৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3526 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ الزُهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتُ، قَالَ: «وَيْحَكَ، وَمَا ذَاكَ؟ »، قَالَ: وَقَعَتُ عَلَى امْرَأَتِي فِي يَوْمٍ مِنْ شَهْرِ رَمَضَانَ، قَالَ: «أَعْتِقْ رَقَبَةً»، قَالَ: مَا أَجِدُ، قَالَ: «فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ»، قَالَ: مَا أَسْتَطِيعُ، قَالَ: «أَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا»، [ص:296] قَالَ: مَا أَجِدُ، قَالَ: فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ خَمْسَةَ عَشَرَ صَاعًا مِنْ تَمْرٍ، فَقَالَ لَهُ: «فَتَصَدَّقْ بِهِ»، قَالَ: عَلَى أَفْقَرَ مِنْ أَهْلِي، مَا بَيْنَ لَابَتَيِ الْمَدِينَةِ أَحْوَجُ مِنْ أَهْلِي، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، وَقَالَ: «خُذْهُ وَاسْتَغْفَرِ اللَّهَ، وَأَطْعِمْهُ أَهْلَكَ»
رقم طبعة با وزير = (3517)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমি ধ্বংস হয়ে গেছি।”তখন তিনি বলেন, “দুর্ভোগ তোমার, তোমার কী হয়েছে?”সে ব্যক্তি বলেন, “আমি রমযানের দিনে স্ত্রী সহবাস করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি একটি দাস মুক্ত কর।” সে ব্যক্তি জবাবে বলেন, “আমার সেটা করার সামর্থ নেই।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাহলে তুমি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন করো” সে ব্যক্তি জবাব দেন, “আমি তো এটা করতে পারবো না।” তখন তিনি বলেন, “তাহলে তুমি ৬০ জন মিসকীন খাদ্য দান করো।” সে ব্যক্তি জবাবে বলেন, “আমার সেটা করার সামর্থ নেই।” তারপর তাঁর কাছে এক ঝুড়ি খেজুর আনা হয়, যাতে ১৫ সা‘ খেজুর ছিল। তখন তিনি তাকে বলেন, “এগুলো সাদাকাহ করো।” সেই ব্যক্তি জিজ্ঞেস করেন, “আমাদের চেয়ে গরীব লোকদেরকে? দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় (মাদীনায়) আমাদের চেয়ে অভাবী কোন পরিবার নেই।” রাবী বলেন, “এটা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পেয়ে যায়। তিনি বলেন, “তুমি নিয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং এগুলো তোমার পরিবারকে খাওয়াও।”[1]
[1] দারাকুতনী: ২/১৯০; সুনান বাইহাকী: ৪/২২৭; সহীহুল বুখারী: ৬১৬৪; তাহাবী: ২/৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2070).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
3527 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتُ، قَالَ: «وَمَا ذَاكَ؟ »، قَالَ: وَقَعَتُ عَلَى امْرَأَتِي فِي يَوْمٍ مِنْ شَهْرِ رَمَضَانَ، قَالَ: «أَعْتِقْ رَقَبَةً»، قَالَ: مَا أَجِدُهَا، قَالَ: «صُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ»، قَالَ: لَا أَسْتَطِيعُ، قَالَ: «فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا»، قَالَ: لَا أَجِدُ، قَالَ: فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ، فَقَالَ: «خُذْهُ فَتَصَدَّقْ بِهِ»، [ص:297] فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلَى غَيْرِ أَهْلِي، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا بَيْنَ طُنُبَيِ الْمَدِينَةِ أَحَدٌ أَفْقَرُ مِنِّي، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «خُذْهُ وَاسْتَغْفَرْ رَبِّكَ»
رقم طبعة با وزير = (3518)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমি ধ্বংস হয়ে গেছি। ”তখন তিনি বলেন, “সেটা কী?” সে ব্যক্তি বলেন, “আমি রমযানের দিনে স্ত্রী সহবাস করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি একটি দাস মুক্ত কর।” সে ব্যক্তি জবাবে বলেন, “আমার সেটা করার সামর্থ নেই।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাহলে তুমি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন করো” সে ব্যক্তি জবাব দেন, “আমি তো এটা করতে পারবো না।” তখন তিনি বলেন, “তাহলে তুমি ৬০ জন মিসকীন খাদ্য দান করো।” সে ব্যক্তি জবাবে বলেন, “আমার সেটা করার সামর্থ নেই।” তারপর তাঁর কাছে এক ঝুড়ি খেজুর আনা হয়। তখন তিনি তাকে বলেন, “এগুলো নাও এবং সাদাকাহ করো।” সেই ব্যক্তি জিজ্ঞেস করেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অন্য লোকদের? ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, মদীনার দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় আমার চেয়ে অভাবী কেউ নেই।” রাবী বলেন, “এটা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পেয়ে যায়। তিনি বলেন, “তুমি নিয়ে নাও এবং তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো।”[1]
[1] দারাকুতনী: ২/১৯০; সুনান বাইহাকী: ৪/২২৭; সহীহুল বুখারী: ৬১৬৪; তাহাবী: ২/৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
3528 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ أَنَّهُ احْتَرَقَ، فَسَأَلَهُ عَنْ أَمْرِهِ، فَذَكَرَ أَنَّهُ وَقَعَ عَلَى امْرَأَتِهِ فِي رَمَضَانَ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِكْتَلٍ يُدْعَى الْعَرَقُ فِيهِ تَمْرٌ، فَقَالَ: «أَيْنَ الْمُحْتَرِقُ»، فَقَامَ الرَّجُلُ، فَقَالَ: «تَصَدَّقْ بِهَذَا»
رقم طبعة با وزير = (3520)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন যে, তিনি জ্বলে-পুড়ে গিয়েছেন, অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন সেই ব্যক্তি বলেন যে, তিনি রমযানে স্ত্রী সহবাস করেছেন। অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আসলে বলেন, “জ্বলে-পুড়ে যাওয়া লোকটি কোথায়?” তখন লোকটি দাঁড়ালে তিনি বলেন, “এগুলো সাদাকাহ করো।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৬; দারেমী: ২/১১-১২; সহীহুল বুখারী: ১৯৩৫; তাহাবী: ২/৫৯-৬০; সুনান বাইহাকী: ৪/২২৩; সহীহ মুসলিম: ১১১২; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১১/২২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2074).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3529 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ جَاءَهُ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتُ، قَالَ: «وَمَا لَكَ»؟ قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا؟ »، قَالَ: لَا، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ؟ »، قَالَ: لَا، وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «هَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا؟ »، قَالَ: لَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ أَبُو هُرَيْرَةَ: بَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ، أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ، وَالْعَرَقُ: الْمِكْتَلُ، فَقَالَ: «أَيْنَ [ص:299] السَّائِلُ آنِفًا؟، خُذْ هَذَا التَّمْرَ فَتَصَدَّقْ بِهِ»، فَقَالَ الرَّجُلُ: عَلَى أَفْقَرَ مِنْ أَهْلِي يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا بَيْنَ لَا بَتَيْهَا يُرِيدُ الْحَرَّتَيْنِ، أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي، قَالَ: فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «أَطْعِمْهُ أَهْلَكَ»
رقم طبعة با وزير = (3521)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসে আছি, এমন সময় এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি।”তখন তিনি বলেন, “তোমার কী হয়েছে?”সে ব্যক্তি বলেন, “আমি সিয়ামরত অবস্থায় স্ত্রী সহবাস করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম রাখতে পারবে?” সে ব্যক্তি জবাব দেন, “আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি পারবো না।” তখন তিনি বলেন, “৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়াতে পারবে? সেই ব্যক্তি জবাব দেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি পারবো না।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকেন। আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা এমন অবস্থাতেই ছিলাম। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক আরাক খেজুর আনা হয়। আরাক হলো একটি পরিমাপক ঝুড়ি। তখন তিনি বলেন, “এক্ষুনি যে প্রশ্ন করলো, সেই প্রশ্নকারী কোথায়? তুমি এগুলো নিয়ে নাও এবং সাদাকাহ করো।”সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের চেয়ে অভাবী ব্যক্তিকে? আল্লাহর কসম, দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় (মাদীনায়) আমাদের চেয়ে অভাবী কোন পরিবার নেই।” রাবী বলেন, “এটা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পেয়ে যায়। অতঃপর তিনি বলেন, “এগুলো তোমার পরিবারকে খাওয়াও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৪১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৬; হুমাইদী: ১০০৮; সহীহুল বুখারী: ৬৭০৯; সহীহ মুসলিম: ১১১১; আবূ দাঊদ: ২৩৯০; তিরমিযী: ৭২৭; ইবনু মাজাহ: ১৬৭১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৪৪; তাহাবী: ২/৬১; ইবনুল জারুদ: ৩৮৪; বাগাবী: ১৭৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق انظر (3515).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3530 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنِ الْأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ، وَمُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَمُجَاهِدٍ، وَعَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُخْتِي مَاتَتْ، وَعَلَيْهَا صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ، قَالَ: «أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُخْتِكِ دَيْنٌ، أَكُنْتِ تَقْضِينَهُ؟ »، قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَحَقُّ اللَّهِ أَحَقُّ»
رقم طبعة با وزير = (3519) و (3522)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমার বোন মারা গিয়েছে, তার উপর বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন ওয়াজিব ছিল।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমার কি অভিমত, যদি তোমার বোনের ঋণ থাকতো, তবে তুমি কি তা পরিশোধ করতে?” সেই নারী বলেন, “জ্বী, হ্যা। ”তখন তিনি বলেন, “তবে আল্লাহর হক আদায় করা বেশি উপযুক্ত।”[1]
[1] তিরমিযী: ৭১৭; সহীহ মুসলিম: ১১৪৮; ইবনু মাজাহ: ১৭৫৮; সুনান বাইহাকী: ৪/২৫৫; দারাকুতনী: ২/১৯৫; বাগাবী: ১৭৭৪; মুসনাদ আহমাদ: ১/২৫৮; সহীহুল বুখারী: ১৯৫৩; তাবারানী: ১২৩৩০; আবূ দাঊদ: ৩৩১০; নাসাঈ: ৭/২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৬১-২৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (3519) وقال عنه الشيخ: صحيح - «الإرواء» (3/ 261 - 262)، «التعليق على صحيح ابن خزيمة» (3/ 223 و 272): ق. الموضع الثاني (3522) وقال عنه الشيخ: صحيح مكرر (3519) أما في «طبعة المؤسسة» فلم يرد بهذا الإسناد إلا في هذا الموضع، نعم الحديث موجود فيها برقم (3570) ولكن من رواية الحسين بن إسحاق الأصبهاني، قال: حدثنا عبد الله بن سعيد الكندي ... به. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3531 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الْمِنْقَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنِ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ»
رقم طبعة با وزير = (3523)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষম করে নিয়েছিলেন।”[1]
[1] সহীহুল বুখারী: ১৯৩৯; আবূ দাঊদ: ২৩৭২; তাহাবী: ২/১০১; সুনান বাইহাকী: ৪/২৬৩; তিরমিযী: ৭৭৫; তাবারানী: ১১৮৬০; ইমাম শাফেঈ: ১/২৫৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৪১; মুসনাদ আহমাদ: ১/২১৫; ইবনু মাজাহ: ১৬৮২; আবূ ইয়ালা: ২৪৭১; দারাকুতনী: ২/২৩৯; ইবনুল জারুদ: ৩৮৮; তাহাবী: ২/১০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2054)، «الإرواء» (932): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما