হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3532)


3532 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، أَنَّ أَبَا أَسْمَاءَ الرَّحَبِيَّ حَدَّثَهُ، عَنْ ثَوْبَانَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ شَهْرِ رَمَضَانَ إِلَى الْبَقِيعِ، فَنَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى رَجُلٍ يَحْتَجِمُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»
رقم طبعة با وزير = (3524)




রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজাদকৃত দাস সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রমযানের ১৮ তারিখ বাকী‘ নামক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির দিকে লক্ষ্য করেন, যে রক্ত মোক্ষম করছিল। তখন তিনি বলেন, “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৬২; তাহাবী: ২/৯৯; মুসনাদ আহমাদ: ৫/২৮০; হাকিম: ১/৪২৭; সুনান বাইহাকী: ৪/২৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫২২; আত তায়ালিসী: ৯৮৯; দারেমী: ২/১৪-১৫; আবূ দাঊদ: ২৩৬৭; ইবনু মাজাহ: ১৬৮০; তাবারানী: ১৪৪৭; ইবনুল জারুদ: ৩৮৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৪৯-২০৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2049 - 2053).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (3533)


3533 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ، إِذْ حَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ، فَأَبْصَرَ رَجُلًا يَحْتَجِمُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»
رقم طبعة با وزير = (3525) [ص:303] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعَ هَذَا الْخَبَرَ أَبُو قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، وَسَمِعَهُ عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، وَهُمَا طَرِيقَانِ مَحْفُوظَانِ، وَقَدْ جَمَعَ شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بَيْنَ الْإِسْنَادَيْنِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، وَعَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ




শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রমযানের ১৮ তারিখে হাঁটছিলাম। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির দিকে লক্ষ্য করেন, যে রক্ত মোক্ষম করছিল। তখন তিনি বলেন, “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আবূ কিলাবাহ রহিমাহুল্লাহ আবূ আসমা থেকে, তিনি সাওবান থেকে হাদীসটি শ্রবণ করেছেন এবং তিনি হাদীসটি আবুল আশআস থেকে, তিনি আবূ আসমা থেকে, তিনি শাদ্দাদ বিন আওস থেকেও হাদীসটি শ্রবণ করেছেন। আর দুটি সানাদই সহীহ। শাইবান বিন আব্দুর রহমান দুটি সানাদের মাঝেই সন্নিবেশ ঘটিয়েছেন। তিনি ইয়াহইয়া বিন আবূ কাসীর থেকে, তিনি আবূ কিলাবাহ থেকে, তিনি আবূ আসমা থেকে, তিনি সাওবান ও আবুল আশআস থেকে, তারা আবু আসমা থেকে, তিনি শাদ্দাদ থেকে হাদীসটি বর্ণনা করেছেন।”



[1] মুসনাদ আহমাদ: ৪/১২৪; দারেমী: ২/১৪; তাবারানী: ৭১৫১; সুনান বাইহাকী: ৪/২৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪৯-৫০; আবূ দাঊদ: ২৩৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2051).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3534)


3534 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا عَبْدُ [ص:304] الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْبَقِيعِ زَمَانَ الْفَتْحِ، فَنَظَرَ إِلَى رَجُلٍ يَحْتَجِمُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»
رقم طبعة با وزير = (3526)




শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মক্কা বিজয়ের সময়ে রমযানের ১৮ তারিখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে রক্তমোক্ষম করতে দেখলেন। তখন তিনি বলেন, “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১২৪; দারেমী: ২/১৪; তাবারানী: ৭১৫১; সুনান বাইহাকী: ৪/২৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪৯-৫০; আবূ দাঊদ: ২৩৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3535)


3535 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدٍ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»
رقم طبعة با وزير = (3527) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَانِ خَبَرَانِ قَدْ أَوْهَمَا عَالَمًا مِنَ النَّاسِ أَنَّهُمَا مُتَضَادَّانِ، وَلَيْسَا كَذَلِكَ، لِأَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ مُحْرِمٌ، وَلَمْ يَرْوَ عَنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَبَرٍ صَحِيحٍ أَنَّهُ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ دُونَ الْإِحْرَامِ، وَلَمْ يَكُنْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمًا قَطُّ إِلَّا وَهُوَ مُسَافِرٌ، وَالْمُسَافِرُ قَدْ أُبِيحَ لَهُ الْإِفْطَارُ إِنْ شَاءَ بِالْحِجَامَةِ، وَإِنْ شَاءَ بِالشَّرْبَةِ مِنَ الْمَاءِ، وَإِنْ شَاءَ بِالشَّرْبَةِ مِنَ اللَّبَنِ، أَوْ بِمَا شَاءَ مِنَ الْأَشْيَاءِ، [ص:307] وَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ» لَفْظَةُ إِخْبَارٍ عَنْ فِعْلٍ مُرَادُهَا الزَّجْرُ عَنِ اسْتِعْمَالِ ذَلِكَ الْفِعْلِ نَفْسِهِ *




রাফে‘ বিন খাদীজ আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই দুটি হাদীস কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীস দুটি হয়তো পরস্পর বিপরীত। কিন্তু বিষয়টি এমন নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহরামরত অবস্থায় সিয়াম পালনকালে রক্ত মোক্ষম করে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এরকম কোন সহীহ বর্ণনা আসেনি যে, তিনি ইহরাম অবস্থা ছাড়া সিয়াম পালনকালে রক্তমোক্ষম করে নিয়েছেন। ইহরাম তিনি সফর অবস্থায় করেছেন। আর মুসাফিরের জন্য সিয়াম ভঙ্গ করা বৈধ; সেটা হতে পারে রক্তমোক্ষম করার মাধ্যমে, হতে পারে পানি বা দুধ পানের মাধ্যমে অথবা অন্য যে কোন জিনিসের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে” এটা হলো একটি কাজ সম্পর্কে সংবাদ। এর দ্বারা উদ্দেশ্য হলো খোদ এই ধরণের কাজ করার ব্যাপারে নিষেধ করা।”[2]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫২৩; মুসনাদ আহমাদ: ৩/৪৬৫; তিরমিযী: ৭৭৪; তাবারানী: ৪২৫৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৬৪; হাকিম: ১/৪২৮; সুনান বাইহাকী: ৪/২৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৭০-৭১) [2] শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তার প্রতিবাদে বলেন, “লেখন রহিমাহুল্লাহ যা বলেছেন, সেটা দুই দিক থেকে ভেবে দেখার অবকাশ রয়েছে: প্রথমত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহরাম অবস্থা ছাড়া সিয়াম রেখে রক্ত মোক্ষম করেছেন, এরকম কোন হাদীস বর্ণিত না হওয়া এটা মোটেও আবশ্যক করে না যে, এরকম কিছু সংঘটিত হয়নি। বরং এই ব্যাপারে বর্ণিত প্রথম মুতলাক বা সাধারণ হাদীসটিই যথেষ্ট। সেটা হলো, তিনি সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষম করেছেন। বিশেষত সহীহ বুখারীর বর্ণনায় এসেছে, احتجم وهوصائم ، واحتجم وهو محرم (তিনি সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষম করেছেন এবং তিনি ইহরাম অবস্থাতেও রক্তমোক্ষম করেছেন)। এই হাদীসটি দুটি স্বতন্ত্র ঘটনা হিসেবে সাব্যস্ত করেছে। এই হাদীসটি ঐ হাদীসের চেয়ে বেশি বিশুদ্ধ যেখানে এই শব্দে বর্ণিত হয়েছে, احتجم وهو صائم محرم (তিনি সিয়ামরত ও মুহরিম অবস্থায় রক্তমোক্ষম করেছেন)। এই হাদীসটি এটাকে একটা ঘটনা হিসেবে সাব্যস্ত করেছে। গ্রন্থকার এর উপর পথ চলেছেন। অতঃপর যা বলার তা বলেছেন। আর এই ব্যাপারে সহীহ বুখারীর বর্ণনাটি বেশি বিশুদ্ধ। এই ব্যাপারে ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহর কথা জানতে দেখুন ইরওয়াউল গালীল (৪/৭৭)। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সর্বশেষ সিয়াম পালনকারীর জন্য রক্তমোক্ষম করার বৈধতা সাব্যস্ত রয়েছে। দেখুন সহীহ আবূ দাঊদ (২০৫৫) ও ইরওয়াউল গালীল (৪/৭২-৭৪)।”




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 70 - 71). * [قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَانِ خَبَرَانِ ... ذَلِكَ الْفِعْلِ نَفْسِهِ] قال الشيخ: قلت: وفيما قاله المؤلف - رحمه الله - نظر مِنْ وَجْهَيْنِ: الأول: أَنَّهُ لا يَلزمُ مِنْ كونَه لم يرو أَنَّهُ احتجم وهو صائم دون الإحرام، أَنَّ ذلك لم يقع منه، بل يَكفِي في ذلك مُطلقُ الحديث الأوَّل: «احتجم وهو صائم»، وبخاصةٍ أنَّ في رواية البخاريّ: «احتجم وهو صائم، واحتجم وهو مُحرمٌ»، فجعلهما قَضِيَّتَيْنِ مُستقلَّتَينِ، وهو أصحُّ مِنْ جَمعهما بلفظ: «احتجم وهو صائم مُحرمٌ» فجعلها قضيَّةً واحدة، وعلى ذلك جرى المؤلف فقال ما قال. وروايةُ البُخاريّ هي الأصحُّ. انظر كلام الحافظ في «الإرواء» (4/ 77). والآخرُ أَنَّهُ ثبت الترخيص للصائم بالحجامة، فانظر «صحيح أبي داود» (2055)، و «الإرواء» (4/ 72 - 74).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3536)


3536 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أَبَا طَيْبَةَ أَنْ يَأْتِيَهُ مَعَ غَيْبُوبَةِ الشَّمْسِ، فَأَمَرَهُ أَنْ يَضَعَ الْمَحَاجِمَ مَعَ إِفْطَارِ الصَّائِمِ فَحَجَمَهُ، ثُمَّ سَأَلَهُ: «كَمْ خَرَاجُكَ»، قَالَ صَاعَيْنِ، فَوَضَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ صَاعًا
رقم طبعة با وزير = (3528) [ص:308] قَالَ أَبُو حَاتِمٍ: سَعِيدُ بْنُ يَحْيَى يُعْرَفُ بِسَعْدَانِ، مِنْ أَهْلِ دِمَشْقَ، ثِقَةٌ، مَأْمُونٌ، مُسْتَقِيمُ الْأَمْرِ فِي الْحَدِيثِ




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ তায়বাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে সূর্য অস্ত যাওয়ার সময় তাঁর কাছে আসার নির্দেশ দেন। অতঃপর তিনি তাকে রক্তমোক্ষমের যন্ত্রপাতি ইফতারের সাথে রাখার নির্দেশ দেন। অতঃপর তিনি রক্তমোক্ষম করে নেন এবং তাকে জিজ্ঞেস করেন, “তোমার প্রতিদিনের পরিশোধযোগ্য করের পরিমাণ কতো?” তিনি জবাবে বলেন, “দুই সা‘ খাদ্যদ্রব্য।” অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রতিদিনের পরিশোধযোগ্য কর থেকে এক সা‘ কমিয়ে দেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সাঈদ বিন ইয়াহইয়া সা‘দান নামে পরিচিত। তিনি দামেস্কের অধিবাসী, হাদীসের ক্ষেত্রে সঠিক, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যক্তি।



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৫৩। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الإرواء» (933 - التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (3537)


3537 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ: «إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُقَبِّلُ بَعْضَ نِسَائِهِ وَهُوَ صَائِمٌ» ثُمَّ ضَحِكَتْ
رقم طبعة با وزير = (3529)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম অবস্থায় তাঁর কোন এক স্ত্রীকে চুম্বন করেছেন। তারপর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা হেঁসে দেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯২; সহীহুল বুখারী: ১৯২৮; সুনান বাইহাকী: ৪/২৩৩; বাগাবী: ১৭৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪০৯; হুমাইদী: ১৯৮; দারেমী: ২/১২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৯; সহীহ মুসলিম: ১১০৬; আবূ ইয়ালা: ৪৪২৮; তাহাবী: ২/৯১; আবূ দাউদ: ২৩৮২; তিরমিযী: ৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 82): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3538)


3538 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ [ص:310] يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ الْحِمْيَرِيِّ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُقَبِّلُ الصَّائِمُ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَلْ هَذِهِ، أُمَّ سَلَمَةَ»، فَأَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ ذَلِكَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ: «وَاللَّهِ إِنِّي أَتْقَاكُمْ لِلَّهِ وَأَخْشَاكُمْ لَهُ»
رقم طبعة با وزير = (3530)




উমার বিন আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, “সিয়াম পালনকারী ব্যক্তি কি চুম্বন করতে পারে?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “একে –উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহাকে- জিজ্ঞেস করো।” অতঃপর উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা তাকে জানান, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করেছেন।” সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ আপনার আগের পরের সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি তাকওয়াবান ও আল্লাহকে ভয় করি।”[1]



[1] সহীহ মুসলিম: ১১৮০; সুনান বাইহাকী: ৪/২৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 84): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3539)


3539 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي [ص:311] كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخْبَرَهُ أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَهُ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ»
رقم طبعة با وزير = (3531)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সিয়াম অবস্থায় চুম্বন করেছেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯২; সহীহুল বুখারী: ১৯২৮; সুনান বাইহাকী: ৪/২৩৩; বাগাবী: ১৭৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪০৯; হুমাইদী: ১৯৮; দারেমী: ২/১২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৯; সহীহ মুসলিম: ১১০৬; আবূ ইয়ালা: ৪৪২৮; তাহাবী: ২/৯১; আবূ দাউদ: ২৩৮২; তিরমিযী: ৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3529). تنبيه!! رقم (3529) = (3537) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3540)


3540 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُ بَعْضَ نِسَائِهِ وَهُوَ صَائِمٌ»
رقم طبعة با وزير = (3532)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম অবস্থায় তাঁর কোন এক স্ত্রীকে চুম্বন করেছেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯২; সহীহুল বুখারী: ১৯২৮; সুনান বাইহাকী: ৪/২৩৩; বাগাবী: ১৭৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪০৯; হুমাইদী: ১৯৮; দারেমী: ২/১২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৯; সহীহ মুসলিম: ১১০৬; আবূ ইয়ালা: ৪৪২৮; তাহাবী: ২/৯১; আবূ দাউদ: ২৩৮২; তিরমিযী: ৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3541)


3541 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ، بِصَيْدَا، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، [ص:312] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُنِي وَهُوَ صَائِمٌ»
رقم طبعة با وزير = (3533)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সিয়াম অবস্থায় চুম্বন করতেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯২; সহীহুল বুখারী: ১৯২৮; সুনান বাইহাকী: ৪/২৩৩; বাগাবী: ১৭৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪০৯; হুমাইদী: ১৯৮; দারেমী: ২/১২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৯; সহীহ মুসলিম: ১১০৬; আবূ ইয়ালা: ৪৪২৮; তাহাবী: ২/৯১; আবূ দাউদ: ২৩৮২; তিরমিযী: ৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (3542)


3542 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ»
رقم طبعة با وزير = (3534)




হাফসা বিনতু উমার রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম অবস্থায় চুম্বন করতেন।”[1]



[1] মুসনাদ আবূ ইয়ালা: ২/৩২৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৬০; সহীহ মুসলিম: ১১০৭; তাবারানী আল কাবীর: ২৩/৩৫১; আত তায়ালিসী: ১৫৮৬; হুমাইদী: ২৮৭; মুসনাদ আহমাদ: ৬/২৮৬; ইবনু মাজাহ: ১৬৮৫; সুনান বাইহাকী: ৪/২৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৩৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3543)


3543 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْفَنْدَوَرِيُّ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا النُّفَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ»، وَتَقُولُ: «أَيُّكُمْ أَمْلَكُ لِإِرْبِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3535)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়ামরত অবস্থায় চুম্বন করতেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো তোমাদের কে তার কামনাকে সংবরণ করতে পারবে?”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৪৪; সুনান বাইহাকী: ৪/২৩৩; সহীহ মুসলিম: ১১০৬; ইবনু মাজাহ: ১৬৮৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২০৬১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2061)، «الصحيحة» (220): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (3544)


3544 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا بُكَيْرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، [ص:314] أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ: هَشَشْتُ، فَقَبَّلْتُ وَأَنَا صَائِمٌ، فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: لَقَدْ صَنَعْتُ الْيَوْمَ أَمْرًا عَظِيمًا، قَالَ: «وَمَا هُوَ»، قُلْتُ: قَبَّلْتُ وَأَنَا صَائِمٌ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ لَوْ مَضْمَضْتَ مِنَ الْمَاءِ»، قُلْتُ: إِذًا لَا يَضُرُّ، قَالَ: «فَفِيمَ»
رقم طبعة با وزير = (3536)




উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার হর্ষোৎফুল্ল হয়ে সিয়াম অবস্থায় (আমার স্ত্রীকে) চুম্বন করি। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলি, “আমি আজ এক গুরুতর কাজ করে ফেলেছি!” তিনি বলেন, “সেটা কী?” আমি বললাম, “আমি সিয়ামরত অবস্থায় চুম্বন করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনার কি অভিমত, যদি আপনি পানি দিয়ে কুলি করতেন?” আমি বললাম, “তাহলে তো কোন ক্ষতি হবে না।” তখন তিনি বলেন, “তাহলে এতে আর কী?”[1]



[1] দারেমী: ২/১৩; হাকিম: ১/৪৩১; সুনান বাইহাকী: ৪/২১৮; মুসনাদ আহমাদ: ১/২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৬০-৬১; আবূ দাঊদ: ২৩৮৫; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৮/১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২০৬১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2064).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3545)


3545 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ بَعْضَ نِسَائِهِ وَهُوَ صَائِمٌ»، قُلْتُ لِعَائِشَةَ: فِي الْفَرِيضَةِ وَالتَّطَوُّعِ؟، قَالَتْ عَائِشَةُ: «فِي كُلِّ ذَلِكَ، فِي الْفَرِيضَةِ وَالتَّطَوُّعِ»
رقم طبعة با وزير = (3537) [ص:315] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعَ هَذَا الْخَبَرَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَسَمِعَهُ مِنْ عَائِشَةَ نَفْسِهَا، وَالدَّلِيلُ عَلَى صِحَّتِهِ أَنَّ مَعْمَرًا، قَالَ: عَنِ الزُهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: فِي الْفَرِيضَةِ وَالتَّطَوُّعِ؟، فَمَرَّةً أَدَّى الْخَبَرَ عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَأُخْرَى أَدَّى الْخَبَرَ عَنْهَا نَفْسِهَا




আবূ সালামাহ রহিমাহুল্লাহ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়ামরত অবস্থায় তাঁর কোন এক স্ত্রীকে চুম্বন করতেন। তখন আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বললাম, “ফরয ও নফল সিয়াম অবস্থায়?” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “ফরয, নফল সব ধরণের সিয়াম অবস্থায়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আবূ সালামাহ বিন আব্দুর রহমান উমার বিন আব্দুল আযীয থেকে, তিনি উরওয়া থেকে, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন। তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে নিজে হাদীসটি শ্রবণ করেছেন। এটি বিশুদ্ধ হওয়ার প্রমাণ হলো, মা‘মার রহিমাহুল্লাহ ইমাম যুহরী থেকে, তিনি আবূ সালামাহ থেকে, তিনি বলেন, আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বললাম, “ফরয ও নফল সিয়াম অবস্থায়?” কাজেই রাবী হাদীসটি কোন কোন সময় উমার বিন আব্দুল আযীয থেকে, তিনি উরওয়া থেকে, তিনি আয়িশা থেকে এভাবে বর্ণনা করেছেন। আবার কোন কোন সময় খোদ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে হাদীসটি বর্ণনা করেছেন।”



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪০৮; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/৩৫১; মুসনাদ আহমাদ: ৬/২৪১; তাহাবী: ২/৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বললাম… ’’ অংশসহ মুনকার বলেছেন। (ইরওয়াউল গালীল)




تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - بزيادة: قلت لعائشة*. *قال الشيخ: ولم يَتَنَبَّه لهذا المُعلِّقُ على «طبعة المؤسسة»، فقال: (1/ 314 / 3545): حديث صحيح. وقد خرَّجتُ الحديثَ في الإرواء مِنْ أكثر مِنْ عَشَرةِ طُرُقٍ عن عائشة، ليس فيها هذه الزيادة، ثُمَّ هِي ليست في «مُصَنَّف عبد الرزاق» (7408)، ومن طريقه رواه المؤلِّفُ. والعلَّة ابنُ أَبِي السِّرِيِّ - مُحَمد بن المتوكِّل -؛ فَإِنَّ له أوهاماً كَثيرةً، وهذه منها.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (3546)


3546 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبَى زَائِدَةَ، عَنِ الْعَبَّاسِ بْنِ ذَرِيحٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْأَشْعَثِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَلْمِسُ مِنْ وَجْهِي مِنْ شَيْءٍ وَأَنَا صَائِمَةٌ»
رقم طبعة با وزير = (3538)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি সিয়ামরত অবস্থায় থাকাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার চেহারা স্পর্শ করতেন না।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৬০; মুসনাদ আহমাদ: ৬/২১৩; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/২৯৬। হাদীসটির সনদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৪-৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - «الضعيفة» (958)، «الإرواء» (4/ 84 - 85).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: سنده قوي









সহীহ ইবনু হিব্বান (3547)


3547 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ: «إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُقَبِّلُ بَعْضَ نِسَائِهِ وَهُوَ صَائِمٌ» ثُمَّ تَضْحَكُ
رقم طبعة با وزير = (3539) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَانَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْلَكُ النَّاسِ لِإِرْبِهِ، وَكَانَ يُقَبِّلُ نِسَاءَهُ إِذَا كَانَ صَائِمًا، أَرَادَ بِهِ التَّعْلِيمَ أَنَّ مِثْلَ هَذَا الْفِعْلِ مِمَّنْ يَمْلِكُ إِرْبَهُ وَهُوَ صَائِمٌ جَائِزٌ، وَكَانَ يَتَنَكَّبُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتِعْمَالَ مِثْلِهِ إِذَا كَانَتْ هِيَ صَائِمَةٌ، عِلْمًا مِنْهُ بِمَا رُكِّبَ فِي النِّسَاءِ مِنَ الضَّعْفِ عِنْدَ الْأَسْبَابِ الَّتِي تَرِدُ عَلَيْهِنَّ، فَكَانَ يُبْقِي عَلَيْهِنَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَرْكِ اسْتِعْمَالِ ذَلِكَ الْفِعْلِ إِذَا كُنَّ بِتِلْكَ الْحَالَةِ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَ هَذَيْنِ الْخَبَرَيْنِ تَضَادٌ أَوْ تَهَاتُرٌ




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম অবস্থায় তাঁর কোন এক স্ত্রীকে চুম্বন করেছেন। তারপর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা হেঁসে দেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কামনাকে সবচেয়ে বেশি সংবরণকারী ছিলেন। তিনি সিয়ামরত অবস্থায় তাঁর স্ত্রীদের চুম্বন করেছেন, এটা শিক্ষা দেওয়ার জন্য যে, যে ব্যক্তি তাঁর কামনাকে সংবরণ করতে পারবে, তার জন্য সিয়ামরত অবস্থায় স্ত্রীকে চুম্বন করা বৈধ। আর তাঁর স্ত্রী সিয়ামরত অবস্থায় থাকলে, তখন তিনি এরকম করা থেকে বিরত থাকতেন, এটা জানান দেওয়ার জন্য যে, এসব উপকরণের উপস্থিতিতে নারীদের দুর্বল হয়ে যাওয়ার বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। যখন তাদের অবস্থা এমন হয়, এজন্য আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এধরণের কাজ করতেন না। এমন নয় যে, দুই হাদীসের মাঝে কোন বৈপরীত্ব নেই।”



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯২; সহীহুল বুখারী: ১৯২৮; সুনান বাইহাকী: ৪/২৩৩; বাগাবী: ১৭৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪০৯; হুমাইদী: ১৯৮; দারেমী: ২/১২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৯; সহীহ মুসলিম: ১১০৬; আবূ ইয়ালা: ৪৪২৮; তাহাবী: ২/৯১; আবূ দাউদ: ২৩৮২; তিরমিযী: ৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3531). تنبيه!! رقم (3531) = (3539) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3548)


3548 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ بْنِ عَامِرٍ الشَّيْبَانِيُّ، بِنَسَا، وَعُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانَ الطَّائِيُّ بِمَنْبِجَ، وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الرَّافِقِيُّ بِالرَّقَّةِ، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ بِعَسْقَلَانَ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ الْفِرْيَابِيُّ بِبَيْتِ الْمَقْدِسِ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْكَلَاعِيُّ بِحِمْصَ، وَمُحَمَّدُ بْنُ الْمُعَافَى بْنِ أَبَى حَنْظَلَةَ السَّاحِلِيُّ بِصَيْدَا فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى وَهَذَا حَدِيثُهُ، وَقَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَ الْبِرِّ الصِّيَامُ فِي السَّفَرِ»
رقم طبعة با وزير = (3540)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সফরে সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]



[1] ইবনু মাজাহ: ১৬৬৫; তাহাবী: ২/৬২; তাবারানী: ১৩৩৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 59).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3549)


3549 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ، حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، وَصَامَ النَّاسُ، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ، فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ، فَقَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ، أُولَئِكَ الْعُصَاةُ»
رقم طبعة با وزير = (3541) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُولَئِكَ الْعُصَاةُ»، إِنَّمَا أَطْلَقَ عَلَيْهِمْ هَذِهِ اللَّفْظَةَ بِتَرْكِهِمُ الْأَمْرَ الَّذِي أَمَرَهُمْ بِهِ، وَهُوَ الْإِفْطَارُ، لَا أَنَّهُمْ صَارُوا عُصَاةً بِصَوْمِهِمْ فِي السَّفَرِ




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে বের হন। অতঃপর যখন তিনি কুরাউল গামীম নামক জায়গায় যান এবং লোকজন সিয়াম রাখেন। তারপর তিনি একটি পানির পাত্র আনতে বলেন। অতঃপর তিনি সেটাকে উঁচু করেন, যাতে লোকজন তা দেখতে পায়। তারপর তিনি তা পান করেন। তারপর তাঁকে জানানো হয় যে, কিছু লোক এখনোও সিয়াম অব্যাহত রেখেছেন। তখন তিনি বলেন, “ওরা নাফরমান, ওরা নাফরমান।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্ক্তব্য “ওরা নাফরমান” তাদের প্রতি প্রদত্ত নির্দেশ অমান্য করার কারণে তাদের ব্যাপারে এই ধরণের সাধারণ বাক্য ব্যবহার করেছেন। নির্দেশটি ছিল সিয়াম ভঙ্গ করার। এটা নয় যে, সফরে সিয়াম রাখার কারণে তারা অবাধ্য হয়েছেন।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৯; সহীহ মুসলিম: ১১১৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭০; হুমাইদী: ১২৮৯; তিরমিযী: ৭১০; সুনান বাইহাকী: ৪/২৪১; নাসাঈ: ৪/১৭৭; তাহাবী: ২/৬৫; আত তায়ালিসী: ১৬৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 57): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3550)


3550 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَهَرٍ مِنْ مَاءٍ السَّمَاءِ، وَهُوَ عَلَى بَغْلَةٍ لَهُ، وَالنَّاسُ صِيَامٌ، فَقَالَ: «اشْرَبُوا»، فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَقَالَ: «اشْرَبُوا، فَإِنِّي رَاكِبٌ وَإِنِّي أَيَسَرُكُمْ، وَأَنْتُمْ مُشَاةٌ»، فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَحَوَّلَ وَرِكَهُ فَشَرِبَ وَشَرِبَ النَّاسُ «
رقم طبعة با وزير = (3542)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আসমানের পানির জলাধারের নিকট তাঁর খচ্চরের উপর ছিলেন, আর লোকজন সিয়ামরত অবস্থায় ছিলেন, তখন তিনি আমাদেরকে বলেন, “তোমরা পানি পান করো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। তিনি আবারো বলেন, “তোমরা পানি পান করো, কেননা নিশ্চয়ই আমি বাহনে আরোহী অবস্থায় আছি। আমি তোমাদের চেয়ে সহজ অবস্থায় আছি। আর তোমরা পদব্রজ অবস্থায় রয়েছো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। অতঃপর তিনি ঘুরে বসেন এবং পানি পান করেন। অতঃপর লোকজনও পানি করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على «صحيح ابن خزيمة»» (3/ 256 / 2022).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3551)


3551 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ، وَأَنَّهُ صَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، وَصَامَ النَّاسُ، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ، فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ، قَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ»
رقم طبعة با وزير = (3543) [ص:320] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمَّاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعُصَاةَ بِتَرْكِهِمُ الْأَمْرَ الَّذِي أَمَرَهُمْ بِالْإِفْطَارِ فِي السَّفَرِ لِيَقْوَوْا بِهِ، لَا أَنَّهُمْ عُصَاةٌ بِصَوْمِهِمْ فِي السَّفَرِ، إِذِ الصَّوْمُ وَالْإِفْطَارُ فِي السَّفَرِ جَمِيعًا طَلْقٌ مُبَاحٌ




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে বের হন। এসময় তিনি সিয়ামরত অবস্থায় ছিলেন। অতঃপর যখন তিনি কুরাউল গামীম নামক জায়গায় যান এবং লোকজন সিয়াম রাখেন। তারপর তিনি একটি পানির পাত্র আনতে বলেন। অতঃপর তিনি সেটাকে উঁচু করেন, যাতে লোকজন তা দেখতে পায়। তারপর তিনি তা পান করেন। তারপর তাঁকে জানানো হয় যে, কিছু লোক এখনোও সিয়াম অব্যাহত রেখেছেন। তখন তিনি বলেন, “ওরা নাফরমান!”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের শক্তিশালী থাকার নিমিত্বে সফরে তাদেরকে যে সিয়াম ভঙ্গ করার আদেশ দিয়েছিলেন, তা পালন না করার কারণে তাদেরকে ‘অবাধ্য’ হিসেবে অভিহিত করেছেন। এটা উদ্দেশ্য নয় যে, সফরে তাদের সিয়াম রাখার কারণে তাদেরকে অবাধ্য বলেছেন। কেননা সফরে সিয়াম রাখা ও না রাখা উভয়টিই সাধারণত বৈধ।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৯; সহীহ মুসলিম: ১১১৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭০; হুমাইদী: ১২৮৯; তিরমিযী: ৭১০; সুনান বাইহাকী: ৪/২৪১; নাসাঈ: ৪/১৭৭; তাহাবী: ২/৬৫; আত তায়ালিসী: ১৬৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (3541). تنبيه!! رقم (3541) = (3549) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم