সহীহ ইবনু হিব্বান
3552 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَسْعَدَ بْنِ زُرَارَةَ الْأَنْصَارِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الْحَسَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا قَدِ اجْتَمَعَ النَّاسُ، وَقَدْ ظُلِّلَ عَلَيْهِ، فَقَالَ: «مَا هَذَا؟ »، قَالُوا: رَجُلٌ صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ الْبِرَّ أَنْ تَصُومُوا فِي السَّفَرِ»
رقم طبعة با وزير = (3544)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পেলেন যে, এক ব্যক্তিকে ঘিরে লোকজন একত্রিত হয়েছে। তার উপর ছায়া দেওয়া হয়েছে। তখন তিনি বলেন, “এখানে কী হয়েছে?” সাহাবীগণ বললেন, “এক ব্যক্তি সিয়াম রেখেছেন (যার ফলে দুর্বল হয়ে পড়েছেন)।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সফরে সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৭; আত তায়ালিসী: ১৭২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৪; দারেমী: ২/৯; সহীহুল বুখারী: ১৯৪৬; সহীহ মুসলিম: ১১১৫; আবূ দাঊদ: ২৪০৭; নাসাঈ: ৪/১৭৭; বাগাবী: ১৭৬৪; সুনান বাইহাকী: ৪/২৪২; তাহাবী: ২/৬২-৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2082): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3553 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زُرَارَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةِ تَبُوكَ، وَكَانَتْ تُدْعَى غَزْوَةُ الْعُسْرَةِ، فَبَيْنَمَا نَسِيرُ بَعْدَمَا أَضْحَى النَّهَارُ، فَإِذَا هُوَ بِجَمَاعَةٍ تَحْتَ ظِلِّ شَجَرَةٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، [ص:322] رَجُلٌ صَامَ فَجَهَدَهُ الصَّوْمُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ الْبِرَّ أَنْ تَصُومُوا فِي السَّفَرِ»
رقم طبعة با وزير = (3545)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাবূক যুদ্ধে বের হই। এই যুদ্ধকে গাযওয়াতুল উসরাহ বা কঠিন যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়। আমরা একদিন মধ্যাহ্নের আগে চলছিলাম। এমন সময় তিনি একটি গাছের ছায়ার নিচে একদল লোক দেখতে পান। লোকজন তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এক ব্যক্তি সিয়াম রেখেছে। অতঃপর সিয়াম রাখা তার জন্য কষ্টকর হয়ে গেছে।তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সফরে (এভাবে) সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৭; আত তায়ালিসী: ১৭২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৪; দারেমী: ২/৯; সহীহুল বুখারী: ১৯৪৬; সহীহ মুসলিম: ১১১৫; আবূ দাঊদ: ২৪০৭; নাসাঈ: ৪/১৭৭; বাগাবী: ১৭৬৪; সুনান বাইহাকী: ৪/২৪২; তাহাবী: ২/৬২-৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين غير عمارة بن غزية فمن رجال مسلم
3554 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَرَأَى نَاسًا مُجْتَمِعِينَ عَلَى رَجُلٍ، فَسَأَلَ، فَقَالُوا: رَجُلٌ جَهَدَهُ الصَّوْمُ؛ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَ الْبِرِّ الصِّيَامُ فِي السَّفَرِ»
رقم طبعة با وزير = (3546)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক সফরে এক ব্যক্তিকে কেন্দ্র করে একদল লোক দেখতে পান। অতঃপর তিনি জিজ্ঞেস করলে লোকজন বলেন, সিয়াম তাকে কষ্টে ফেলে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সফরে (এভাবে) সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৭; আত তায়ালিসী: ১৭২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৪; দারেমী: ২/৯; সহীহুল বুখারী: ১৯৪৬; সহীহ মুসলিম: ১১১৫; আবূ দাঊদ: ২৪০৭; নাসাঈ: ৪/১৭৭; বাগাবী: ১৭৬৪; সুনান বাইহাকী: ৪/২৪২; তাহাবী: ২/৬২-৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات
3555 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ فِي شَهْرِ [ص:323] رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ الْكَدِيدَ، ثُمَّ أَفْطَرَ»، قَالَ: فَكَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّبِعُونَ الْأَحْدَثَ، فَالْأَحْدَثَ مِنْ أَمْرِهِ
رقم طبعة با وزير = (3547)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছরে রমযান মাসে বের হন। অতঃপর যখন তিনি কাদীদ নামক জায়গায় পৌঁছেন, তখন তিনি সিয়াম ভঙ্গ করেন। রাবী বলেন, “সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বশেষ কাজ অনুসরণ করতেন।”[1]
[1] সহীহ বুখারী: ৪২৭৫; সহীহ মুসলিম: ১১১৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৭৬২; আত তায়ালিসী: ২৭১৬; হুমাইদী: ৫১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৫; মুসনাদ আহমাদ: ১/২১৯; নাসাঈ: ৪/১৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩৫; তাহাবী: ২/৬৪; সুনান বাইহাকী: ৪/২৪০-২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৪৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3556 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبَى سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَهَرٍ مِنْ مَاءٍ وَهُوَ عَلَى بَغْلَتِهِ، وَالنَّاسُ صِيَامٌ، وَالْمُشَاةُ كَثِيرٌ، فَقَالَ: «اشْرَبُوا»، فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَقَالَ: «اشْرَبُوا، فَإِنِّي آمُرُكُمْ»، فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَحَوَّلَ وَرِكَهُ فَشَرِبَ وَشَرِبَ النَّاسُ «
رقم طبعة با وزير = (3548)
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন তাঁর খচ্চরের উপর এক জলাধারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, আর লোকজন সিয়ামরত অবস্থায় ছিলেন। তাদের মাঝে অনেক সাহাবী পদব্রজ ছিলেন। তখন তিনি আমাদেরকে বলেন, “তোমরা পানি পান করো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। তিনি আবারো বলেন, “তোমরা পানি পান করো, নিশ্চয়ই আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। তখনও লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। তখন তিনি ঘুরে বসেন এবং পানি পান করেন। অতঃপর লোকজনও পানি করে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (3542). تنبيه!! رقم (3542) = (3550) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3557 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ بِمَرِّ الظَّهْرَانِ، فَقَالَ لِأَبِي بَكْرٍ وَعُمَرَ: «كُلَا»، فَقَالَا: إِنَّا صَائِمَانِ، فَقَالَ: «ارْحَلُوا لِصَاحِبَيْكُمَا، اعْمَلُوا لِصَاحِبَيْكُمَا، ادْنُوَا فَكُلَا»
رقم طبعة با وزير = (3549) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يُرِيدُ بِهِ: كَأَنِّي بِكُمَا وَقَدِ احْتَجْتُمَا إِلَى النَّاسِ مِنَ الضَّعْفِ إِلَى أَنْ تَقُولُوا: ارْحَلُوا لِصَاحِبَيْكُمَا، اعْمَلُوا لِصَاحِبَيْكُمَا
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মাররুয যাহরান নামক জায়গায় কিছু খাবার আনা হয়। তখন তিনি আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলেন, “আপনারাও খান।” তাঁরা দুইজন বলেন, “আমরা সিয়াম রেখেছি।” তখন তিনি বলেন, “তোমরা তোমাদের এই দুই সঙ্গীর মাল-সামান তোমাদের বাহনে নাও। তোমরা তোমাদের এই দুই সঙ্গীর কাজ করে দাও।” তারপর তিনি তাঁদের দুইজনকে বলেন, “আপনারা কাছে আসুন এবং খাবার খেয়ে নিন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বার রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যের উদ্দেশ্য হলো আমি যেন আপনাদের দেখতে পাচ্ছি যে, আপনারা দুর্বল হয়ে অন্য লোকদের প্রতি মুখাপেক্ষী হয়ে পড়েছেন এবং আপনারা বলছেন, “তোমরা তোমাদের এই দুই সঙ্গীর মাল-সামান তোমাদের বাহনে নাও। তোমরা তোমাদের এই দুই সঙ্গীর কাজ করে দাও।”
[1] মুসনাদ আহমাদ: ২/৩৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৫; নাসাঈ: ৪/১৭৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩১; হাকিম: ১/৪৩৩; সুনান বাইহাকী: ৪/২৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৮৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (85).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3558 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ [ص:325] عَلِيٍّ، قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: «كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ، فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ، فَلَا يَجِدُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ، يَرَوْنَ أَنَّ مَنَ وَجَدَ قُوَّةً فَصَامَ فَهُوَ حَسَنٌ، وَمَنْ وَجَدَ ضَعْفًا فَأفْطَرَ فَهُوَ حَسَنٌ
رقم طبعة با وزير = (3550)
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রমযান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছি। আমাদের মাঝে কেউ সিয়াম পালনকারী আবার কেউ সিয়াম ভঙ্গকারী ছিলেন। সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গকারীর উপর এবং সিয়াম ভঙ্গকারী সিয়াম পালনকারীর উপর রাগ করতেন না। তারা মনে করতেন যে, যে ব্যক্তি নিজের মাঝে শক্তিমত্তা অনুভব করবে, তিনি সিয়াম রাখলে সেটা ভালো আর কেউ নিজের মাঝে দুর্বলতা অনুভব করে সিয়াম ভঙ্গ করলে সেটাও ভালো।”[1]
[1] তিরমিযী: ৭১৩; মুসনাদ আহমাদ: ৩/১২; সহীহ মুসলিম: ১১১৬; নাসাঈ: ৪/১৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩০; সুনান বাইহাকী: ৪/২৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৭; তিরমিযী: ৭১২; আবূ দাঊদ: ২৪০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2081).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3559 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، [ص:326] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَمِنَّا الصَّائِمُ، وَمِنَّا الْمُفْطِرُ، وَنَزَلْنَا مَنْزِلًا يَوْمًا حَارًّا شَدِيدَ الْحَرِّ، فَمِنَّا مِنْ يَتَّقِي الشَّمْسَ بِيَدِهِ، وَأَكْثَرُنَا ظِلًّا صَاحِبُ كِسَاءٍ يَسْتَظِلُّ بِهِ الصَّائِمُونَ، وَقَامَ الْمُفْطِرُونَ يَضْرِبُونَ الْأَبْنِيَةَ وَيُصْلِحُونَ الرَّكَائِبَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالْأَجْرِ»
رقم طبعة با وزير = (3551)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক সফরে ছিলাম। আমাদের মাঝে কেউ সিয়াম রাখছিলেন আবার কেউ কেউ সিয়াম ভঙ্গ করেছিলেন। প্রচন্ড গরমের দিনে আমরা এক জায়গায় যাত্রা বিরতি দেই। আমাদের মাঝে কেউ কেউ হাত দিয়ে সূর্যতাপ থেকে বাঁচার চেষ্টা করেন। আমাদের মাঝে সবচেয়ে বেশি ছায়া ছিল সেই ব্যক্তির, যার চাদর ছিল। সেখানে সিয়াম পালনকারী ব্যক্তি ছায়া গ্রহণ করতো। আর সিয়াম ভঙ্গকারী সাহাবীগণ তাবূ স্থাপন ও মাল-সামান ঠিকঠাক করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আজকে সিয়াম ভঙ্গকারীগণ সাওয়াব নিয়ে গেলো!”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৪; সহীহ মুসলিম: ১১১৯; নাসাঈ: ৪/১৮২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ২/৬৮; সহীহুল বুখারী: ২৮৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2080/ 2): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3560 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ تَسْنِيمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّ حَمْزَةَ الْأَسْلَمِيَّ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ [ص:327] الصَّوْمِ فِي السَّفَرِ، فَقَالَ: «أَنْتَ بِالْخِيَارِ، إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»
رقم طبعة با وزير = (3552)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “হামযা আল আসলামী রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সফরে সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞেস করেন, তখন তিনি বলেন, “তোমার ঐচ্ছিকতা রয়েছে। তুমি চাইলে সিয়াম রাখতে পারো আবার চাইলে সিয়াম ভঙ্গ করতে পারো।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০২৮; মুসনাদ আহমাদ: ৬/৪৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৬; দারেমী: ২/৮-৯; সহীহুল বুখারী: ১৯৪২; সহীহ মুসলিম: ১১২১; আবূ দাঊদ: ২৪০২; তিরমিযী: ৭১১; নাসাঈ: ৪/১৮৭-১৮৮; ইবনু মাজাহ: ১৬৬২; ইবনুল জারুদ: ৩৯৭; তাবারানী: ২/৬৯; সুনান বাইহাকী: ৪/২৪৩; বাগাবী: ১৭৬০; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2079): ق نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3561 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ: «سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ، وَصَامَ صَائِمُنَا، وَأَفْطَرَ مُفْطِرُنَا، فَلَمْ يَعِبِ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ
رقم طبعة با وزير = (3553)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রমযান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সফর করেছি। আমাদের মাঝে কেউ সিয়াম পালনকারী আবার কেউ সিয়াম ভঙ্গকারী ছিলেন। সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গকারীকে এবং সিয়াম ভঙ্গকারী সিয়াম পালনকারীকে কোন দোষারোপ করেননি। [1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৪; সহীহ মুসলিম: ১১১৯; নাসাঈ: ৪/১৮২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ২/৬৮; সহীহুল বুখারী: ২৮৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3551). تنبيه!! رقم (3551) = (3559) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3562 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، [ص:329] عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: «خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِسَبْعَ عَشْرَةَ حِينَ فَتْحَ مَكَّةَ، فَصَامَ صَائِمُونَ، وَأَفْطَرَ مُفْطِرُونَ، فَلَمْ يَعِبْ هَؤُلَاءِ عَلَى هَؤُلَاءِ، وَلَا هَؤُلَاءِ عَلَى هَؤُلَاءِ»
رقم طبعة با وزير = (3554)
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা মক্কা বিজয়ের সময়ে ১৭ ই রমযান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বের হই। অতঃপর আমাদের মাঝে কেউ সিয়াম পালন করেন আবার কেউ সিয়াম ভঙ্গ করেন। এরা ওদের এবং ওরা এদের দোষারোপ করতেন না।”[1]
[1] তিরমিযী: ৭১৩; মুসনাদ আহমাদ: ৩/১২; সহীহ মুসলিম: ১১১৬; নাসাঈ: ৪/১৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩০; সুনান বাইহাকী: ৪/২৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৭; তিরমিযী: ৭১২; আবূ দাঊদ: ২৪০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3563 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى مَكَّةَ عَامَ الْفَتْحِ فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ الْكَدِيدَ، ثُمَّ أَفْطَرَ وَأَفْطَرَ النَّاسُ مَعَهُ، وَكَانُوا يَأْخُذُونَ بِالْأَحْدَثِ، فَالْأَحْدَثِ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3555)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছরে রমযান মাসে বের হন। অতঃপর যখন তিনি কাদীদ নামক জায়গায় পৌঁছেন, তখন তিনি সিয়াম ভঙ্গ করেন। সাহাবীগণও সিয়াম ভঙ্গ করেন। রাবী বলেন, “সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বশেষ কাজ অনুসরণ করতেন।”[1]
[1] সহীহ বুখারী: ৪২৭৫; সহীহ মুসলিম: ১১১৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৭৬২; আত তায়ালিসী: ২৭১৬; হুমাইদী: ৫১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৫; মুসনাদ আহমাদ: ১/২১৯; নাসাঈ: ৪/১৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩৫; তাহাবী: ২/৬৪; সুনান বাইহাকী: ৪/২৪০-২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৪৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3564 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ فِي شَهْرِ رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ الْكَدِيدَ، ثُمَّ أَفْطَرَ، قَالَ: وَكَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّبِعُونَ الْأَحْدَثَ، فَالْأَحْدَثَ مِنْ أَمْرِهِ»
رقم طبعة با وزير = (3556)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছরে রমযান মাসে বের হন। অতঃপর যখন তিনি কাদীদ নামক জায়গায় পৌঁছেন, তখন তিনি সিয়াম ভঙ্গ করেন। সাহাবীগণও সিয়াম ভঙ্গ করেন। রাবী বলেন, “সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বশেষ কাজ অনুসরণ করতেন।”[1]
[1] সহীহ বুখারী: ৪২৭৫; সহীহ মুসলিম: ১১১৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৭৬২; আত তায়ালিসী: ২৭১৬; হুমাইদী: ৫১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৫; মুসনাদ আহমাদ: ১/২১৯; নাসাঈ: ৪/১৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩৫; তাহাবী: ২/৬৪; সুনান বাইহাকী: ৪/২৪০-২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৫৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ، وهو مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3565 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَافَرَ فِي رَمَضَانَ، فَاشْتَدَّ الصَّوْمُ عَلَى رَجُلٍ مِنْ أَصْحَابِهِ، فَجَعَلَتْ نَاقَتُهُ تَهِيمُ بِهِ تَحْتَ ظِلَالِ الشَّجَرِ، فَأُخْبِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهُ فَأَفْطَرَ، ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ، فَوَضَعَهُ عَلَى يَدِهِ، فَلَمَّا رَآهُ النَّاسُ شَرِبَ شَرِبُوا»
رقم طبعة با وزير = (3557)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার রমযান মাসে সফর করেন। অতঃপর এক সাহাবীর উপর সিয়াম খুব কষ্টকর হয়ে যায়। তার উষ্ট্রী তাকে ঘুরে ঘুরে গাছের ছায়ার নিচে নিয়ে যেতে থাকে। অতঃপর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানানো হলে তিনি তাকে সিয়াম ভঙ্গ করার নির্দেশ দেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি পানির পাত্র আনতে বলেন। অতঃপর তিনি সেটি তাঁর হাতে রাখেন। তারপর লোকজন যখন তাঁকে পানি পান করতে দেখেন, তখন তারাও পানি পান করেন।”[1]
[1] মুসনাদ আবূ ইয়ালা: ১৭৮০; তাহাবী: ২/৬৫; হাকিম: ১/৪৩৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৫৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
3566 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ بْنِ عَمْرٍو الْقُرَشِيُّ أَبُو زَيْدٍ، بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُوسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ، فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ، ثُمَّ دَعَا بِمَاءٍ فَرَفَعَهُ إِلَى يَدِهِ لِيَرَاهُ النَّاسُ، فَأَفْطَرَ حَتَّى قَدِمَ مَكَّةَ، وَذَلِكَ فِي رَمَضَانَ»، وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: «قَدْ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَفْطَرَ، فَمَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ»
رقم طبعة با وزير = (3558)
ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হন। অতঃপর তিনি উসফান নামক জায়গা যাওয়া অবধি সিয়াম রাখেন। তারপর তিনি পানি আনতে বলেন। অতঃপর তিনি তা তাঁর হাতে উঠান, যাতে লোকজন তা দেখতে পান। তারপর তিনি মক্কায় আগমন করা পর্যন্ত সিয়াম ভঙ্গ করেন। এটা হয়েছিল রমযান মাসে।” ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলতেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে সিয়াম রেখেছেন এবং সিয়াম ভঙ্গ করেছেন। কাজেই যে ব্যক্তি চায় সিয়াম রাখতে পারেন এবং যে ব্যক্তি চায় সিয়াম ভঙ্গও করতে পারেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২৯১; সহীহুল বুখারী: ১৯৪৮; আবূ দাঊদ: ২৪০৪; সহীহ মুসলিম: ১১১৩; নাসাঈ: ৪/১৮৪; তাবারানী: ১০৯৪৫; তাহাবী: ২/৬৭; সুনান বাইহাকী: ৪/২৪৩; ইবনু মাজাহ: ১৬৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2080): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3567 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبَى الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِي مُرَاوِحٍ، عَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيِّ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَجِدُ لِيَ قُوَّةً عَلَى الصِّيَامِ فِي السَّفَرِ، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ رُخْصَةٌ مِنَ اللَّهِ، فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ، وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلَا جُنَاحَ عَلَيْهِ»
رقم طبعة با وزير = (3559) [ص:333] قَالَ أَبُو حَاتِمٍ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ: سَمِعَ هَذَا الْخَبَرَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، وَأَبَى مُرَاوِحٍ، عَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو، وَلَفْظَاهُمَا مُخْتَلِفَانِ
হামযা বিন আমর আল আসলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি সফরে সিয়াম রাখার ক্ষমতা রাখি, তাহলে আমার কি গোনাহ হবে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এটা আল্লাহর পক্ষ থেকে একটা অবকাশ। কাজেই যে ব্যক্তি এটি গ্রহণ করে, সেটা ভালো। আর যে ব্যক্তি সিয়াম রাখতে চায়, তার উপর কোন দোষ নেই।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি উরওয়া বিন যুবাইর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে এবং আবূ মিরওয়াহর সূত্রে হামযা বিন আমর থেকে শ্রবণ করেছেন। উভয় হাদীসের শব্দের মাঝে তারতম্য রয়েছে।”
[1] সহীহ মুসলিম: ১১২১; নাসাঈ: ৪/১৮৬-১৮৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০২৬; তাবারানী: ২৯৮০; সুনান বাইহাকী: ৪/২৪৩; আত তায়ালিসী: ১১৭৫; মুসনাদ আহমাদ: ৩/৪৯৪; তাহাবী: ২/৬৯; আবূ দাঊদ: ২৪০৩; হাকিম: ১/৪৩৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 61 / 926).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3568 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ حَرْبِ بْنِ قَيْسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ، كَمَا يُحِبُّ أَنْ تُؤْتَى عَزَائِمُهُ»
رقم طبعة با وزير = (3560)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তাঁর অবকাশমূলক বিধানগুলো আমল করা ভালোবাসেন, যেমনভাবে তিনি তাঁর প্রদত্ত অবশ্য পালনীয় বিধানসমূহকে আমল করা পছন্দ করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১০৮; বাযযার: ৯৮৮; মুসনাদ ইবনুশ শিহাব: ১০৭৮; তাবারানী আল আওসাত: ২/১০৪; তাবারানী আল কাবীর: ১০০৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৬৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (2731) مع الاختلاف في لفظ آخر، والصواب ما هناك. تنبيه!! رقم (2731) = (2742) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
3569 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ»
رقم طبعة با وزير = (3561)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মারা যায় এমন অবস্থায় যে, তার উপর অবশ্য পালনীয় সিয়াম ছিল, তবে তার পক্ষ থেকে তার অভিভাবক সিয়াম পালন করবে।”[1]
[1] সহীহ মুসলিম: ১১৪৭; আবূ দাঊদ: ২৪০০; সুনান বাইহাকী: ৪/২৫৫; দারাকুতনী: ২/১৯৫; সহীহুল বুখারী: ১৯৫২; বাগাবী: ১৭৭৩; মুসনাদ আহমাদ: ৬/৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2077)، «أحكام الجنائز» (213 - 214): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3570 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ الْأَصْبَهَانِيُّ، بِالْكَرْخِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنِ الْحَكَمِ، وَمُسْلِمٍ الْبَطِينِ، وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَعَطَاءٍ، وَمُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُخْتِي مَاتَتْ وَعَلَيْهَا صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتِ لَوَ كَانَ عَلَى أُخْتِكِ دَيْنٌ أَكُنْتِ تَقْضِينَهُ؟ »، قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَحَقُّ اللَّهِ أَحَقُّ»
رقم طبعة با وزير = (3562)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমার বোন মারা গিয়েছে, তার উপর বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন ওয়াজিব ছিল।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমার কি অভিমত, যদি তোমার বোনের ঋণ থাকতো, তবে তুমি কি তা পরিশোধ করতে?” সেই নারী বলেন, “জ্বী, হ্যা।” তখন তিনি বলেন, “তবে আল্লাহর হক আদায় করা বেশি উপযুক্ত।”[1]
[1] তিরমিযী: ৭১৭; সহীহ মুসলিম: ১১৪৮; ইবনু মাজাহ: ১৭৫৮; সুনান বাইহাকী: ৪/২৫৫; দারাকুতনী: ২/১৯৫; বাগাবী: ১৭৭৪; মুসনাদ আহমাদ: ১/২৫৮; সহীহুল বুখারী: ১৯৫৩; তাবারানী: ১২৩৩০; আবূ দাঊদ: ৩৩১০; নাসাঈ: ৭/২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/২৬১-২৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (3522). تنبيه!! رقم (3522) = (3530) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3571 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ»، قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَلَا تَفْعَلْ، نَمْ وَقُمْ وَصُمْ وَأَفْطِرْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجَتِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنِّي مُخَيِّرُكَ أَنْ تَصُومَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ، فَإِنَّ بِكُلِّ حَسَنَةٍ عَشَرَةُ أَمْثَالِهَا، فَإِذَا ذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَجِدُ قُوَّةً، قَالَ: «صُمْ مِنْ كُلِّ جُمُعَةٍ ثَلَاثَةَ أَيَّامٍ»، قَالَ: فَشَدَدْتُ فَشُدِّدَ عَلَيَّ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَجِدُ قُوَّةً، قَالَ: «صُمْ صِيَامَ نَبِيِّ اللَّهِ [ص:338] دَاوُدَ وَلَا تَزِدْ عَلَيْهِ»، قُلْتُ: فَمَا صِيَامُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ؟، قَالَ: «نِصْفُ الدَّهْرِ»
رقم طبعة با وزير = (3563) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا»، لَيْسَ فِي خَبَرٍ إِلَّا فِي هَذَا الْخَبَرِ، وَفِيهِ دَلِيلٌ عَلَى إِبَاحَةِ إِفْطَارِ الْمَرْءِ لِضَيْفٍ يَنْزِلُ بِهِ، وَزَائِرٍ يَزُورُهُ
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “আমাকে কি এটা জানানো হয়নি (অর্থাৎ আমাকে যা জানানো হয়েছে, তা কি সঠিক নয়) যে, তুমি সারাদিন সিয়াম রাখো আর সারা রাত কিয়াম করো?” আমি জবাবে বললাম, “জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তিনি বলেন, “তুমি এরকম করবে না। তুমি ঘুমাবে আবার কিয়ামও করবে, সিয়াম রাখবে আবার ছেড়েও দিবে। নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে। তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে। আর নিশ্চয়ই তোমাকে ইখতিয়ার দিচ্ছি যে, তুমি প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখবে। কেননা প্রত্যেক ভালো কাজের প্রতিদান ১০ গুণ হয়ে থাকে। এটাই তোমার সারা বছর সিয়াম রাখা হবে।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমার (আরো বেশি সিয়াম রাখার) শক্তি-সামর্থ রয়েছে। তখন তিনি বলেন, “তবে তুমি প্রত্যেক সপ্তাহে তিন দিন সিয়াম পালন করো।” রাবী বলেন, “আমি কঠিন করি, ফলে আমার উপর কঠিন বিধান দেওয়া হয়। আমি বলি, নিশ্চয়ই আমার (আরো বেশি সিয়াম রাখার) শক্তি-সামর্থ রয়েছে।” তখন তিনি বলেন, “তবে তুমি আল্লাহর নাবী দাঊদ আলাইহিস সালামের মত সিয়াম পালন করো; এরচেয়ে বেশি করো না।” আমি বললাম, আল্লাহর নাবী দাঊদ আলাইহিস সালামের সিয়াম কেমন ছিল?” জবাবে তিনি বলেন, “অর্ধ যামানা (অর্থাৎ একদিন পর পর সিয়াম রাখা)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে” এই অংশটুকু এই হাদীস ছাড়া অন্য কোন হাদীসে নেই। এখানে এই মর্মে প্রমাণ রয়েছে যে, কোন ব্যক্তির কাছে মেহমান বা কোন মুসাফির আসলে তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েয।”
[1] মুসনাদ আহমাদ: ২/১৯৮; সহীহুল বুখারী: ১৯৭৫; সহীহ মুসলিম: ১১৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২১১০; তাহাবী: ২/৮৫; আত তায়ালিসী: ২২৫৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৬৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح