হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (381)


381 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِمِصْرَ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْوَقَّارُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «إِذَا هَمَّ عَبْدِي بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا، فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا، فَاكْتُبُوهَا لَهُ سَيِّئَةً، فَإِنْ تَابَ مِنْهَا، فَامْحُوهَا عَنْهُ، وَإِذَا هَمَّ عَبْدِي بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا، فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا، فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرَةِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ». [1: 2]
رقم طبعة با وزير = (382)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন: “যখন আমার বান্দা কোন মন্দ কাজ করার চিন্তা করবে, অতঃপর তা ছেড়ে দিবে তখন তোমরা তার জন্য একটি সাওয়াব লিখবে, যদি সে কাজটি করে, তখন তোমরা তার জন্য একটি গোনাহ লিখবে। আর যদি সে তাওবা করে, তবে তা মুছে ফেলবে। আর যখন আমার বান্দা কোন ভালো কাজ করার চিন্তা করবে, অতঃপর তা না করে তবুও তার জন্য একটি সাওয়াব লিখবে, আর যদি কাজটি করে, তাহলে তার জন্য দশ গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত সাওয়াব লিখবে।”

[1] হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে জাল আখ্যা দিয়েছেন। (আত তা‘লীকু ‘আলাল মাওয়ারিদ: ২৬৬১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: موضوع - وما قبله يغني عنه - التعليق على «الموارد» (2461).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: زكريا بن يحيى الوقار ذكره المؤلف في "الثقات" 8/ 243، وقال: يخطئ ويخالف، وأورده ابن أبي حاتم 3/ 601 ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، وضعفه ابن يونس وغيره، وكذبه صالح جزرة، وقال ابن عدي: يضع الحديث.









সহীহ ইবনু হিব্বান (382)


382 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، حَدَّثَنَا شَبَابَةُ، عَنْ وَرْقَاءَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ قَالَ: إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً، فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلْهَا، فَإِنْ [ص:106] عَمِلَهَا فَاكْتُبُوهَا مِثْلَهَا، فَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي، فَاكْتُبُوهَا حَسَنَةً فَإِنْ أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً، فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ عَشْرَةَ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ». [3: 68]
رقم طبعة با وزير = (383)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন: “যখন আমার বান্দা কোন মন্দ কাজ করার ইচ্ছা করে, তখন তোমরা তার জন্য গোনাহ লিখবে না, যতক্ষন না সে তা বাস্তবায়ন করে, যদি সে বাস্তবায়ন করে, তবে তার জন্য কাজের অনুরুপ সংখ্যায় পাপ লিখবে। আর যদি সে আমার জন্য ছেড়ে দেয়, তবে তার জন্য একটি সাওয়াব লিখবে। আর যখন সে কোন ভালো কাজ করার ইচ্ছা করে, তখন তার জন্য একটি সাওয়াব লিখবে। যদি সে কাজটি বাস্তবায়ন করে, তবে তার জন্য দশ গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত সাওয়াব লিখবে।”[1]

[1] মুসনা্দ আহমাদ: ২/৩১৫; সহীহ মুসলিম: ১২৯; ইবনু মান্দাহ, আল ঈমান: ৩৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৯৫৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق (انظر 380). تنبيه!! رقم (380) = (379) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، الحسن بن محمد بن الصباح ثقة من رجال البخاري، ومن فوقه على شرط الشيخين. وانظر (380).









সহীহ ইবনু হিব্বান (383)


383 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: عنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: إِذَا هَمَّ عَبْدِي بِالْحَسَنَةِ فَلَمْ يَعْمَلْهَا، كَتَبْتُهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا، كَتَبْتُهَا لَهُ عَشْرَ حَسَنَاتٍ، وَإِنْ هَمَّ عَبْدِي بِسَيِّئَةٍ وَلَمْ يَعْمَلْهَا، لَمْ أَكْتُبْهَا عَلَيْهِ، فَإِنْ عَمِلَهَا، كَتَبْتُهَا وَاحِدَةً»
رقم طبعة با وزير = (384) [ص:107] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ جَلَّ وَعَلَا: «إِذَا هَمَّ عَبْدِي» أَرَادَ بِهِ إِذَا عَزَمَ، فَسَمَّى الْعَزْمَ هَمًّا، لِأَنَّ الْعَزْمَ نِهَايَةُ الْهَمِّ، وَالْعَرَبُ فِي لُغَتِهَا تُطْلِقُ اسْمَ الْبَدَاءَةِ عَلَى النِّهَايَةِ، وَاسْمَ النِّهَايَةِ عَلَى الْبَدَاءَةِ، لِأَنَّ الْهَمَّ لَا يُكْتَبُ عَلَى الْمَرْءِ، لِأَنَّهُ خَاطِرٌ لَا حُكْمَ لَهُ، وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ اللَّهُ يَكْتُبُ لِمَنْ هَمَّ بِالْحَسَنَةِ الْحَسَنَةَ، وَإِنْ لَمْ يَعْزِمْ عَلَيْهِ وَلَا عَمِلَهُ لِفَضْلِ الْإِسْلَامِ، فَتَوْفِيقُ اللَّهِ الْعَبْدَ لِلْإِسْلَامِ فَضْلٌ تَفَضَّلَ بِهِ عَلَيْهِ، وَكِتْبَتُهُ مَا هَمَّ بِهِ مِنَ الْحَسَنَاتِ وَلَمَّا يَعْمَلْهَا فَضْلٌ، وَكِتْبَتُهُ مَا هَمَّ بِهِ مِنَ السَّيِّئَاتِ وَلَمَّا يَعْمَلْهَا لَوْ كَتَبَهَا، لَكَانَ عَدْلًا، وَفَضْلُهُ قَدْ سَبَقَ عَدْلَهُ، كَمَا أَنَّ رَحْمَتَهُ سَبَقَتْ غَضَبَهُ، فَمِنْ فَضْلِهِ وَرَحْمَتِهِ مَا لَمْ يُكْتَبْ عَلَى صِبْيَانِ الْمُسْلِمِينَ مَا يَعْمَلُونَ مِنْ سَيِّئَةٍ قَبْلَ الْبُلُوغِ، وَكَتَبَ لَهُمْ مَا يَعْمَلُونَهُ مِنْ حَسَنَةٍ، كَذَلِكَ هَذَا وَلَا فَرْقَ. [1: 2]




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “যখন আমার বান্দা কোন ভালো কাজ করার ইচ্ছা করে, যদি সে কাজটি বাস্তবায়ন না-ও করে তবুও আমি তার জন্য একটি সাওয়াব লিখে দেই, আর যদি আমল করে তবে তার জন্য দশ গুণ সাওয়াব লিখে দেই। আর যখন আমার বান্দা কোন মন্দ কাজ করার ইচ্ছা করে, কিন্তু বাস্তবায়ন না করে তখন আমি তার জন্য গোনাহ লিখি না, যদি সে বাস্তবায়ন করে, তবে তার জন্য একটি পাপ লিখি।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর বাণী, “যখন আমার বান্দা ইচ্ছা করে” এর দ্বারা উদ্দেশ্য হলো যখন সে সংকল্প করে। কাজেই এখানে الْعَزْم (সংকল্প) শব্দকে هَمّ (ইচ্ছা) বলা হয়েছে। কেননা الْعَزْم হলো ইচ্ছার চুড়ান্ত পর্যায়। আরবরা প্রথম পর্যায়ের শব্দের ক্ষেত্রে চুড়ান্ত পর্যায়ের শব্দ এবং চুড়ান্ত পর্যায়ের শব্দের ক্ষেত্রে প্রথম পর্যায়ের শব্দ ব্যবহার করে থাকে। কারণ هَمّ (ইচ্ছা) এর জন্য মানুষের কিছু লেখা হয় না। কেননা এটি মনের কল্পনা; যার উপর শরীয়তের কোন বিধান প্রযোজ্য হয় না। তবে এটাও সম্ভাবনা আছে যে, যে ব্যক্তি কোন ভাল কাজের هَمّ (ইচ্ছা) করবে, মহান আল্লাহ ইসলামের ফযিলতে তাকে সাওয়াব দান করবেন, যদিও সে ব্যক্তি দৃঢ় সংকল্প না করে এবং আমল না করে। কাজেই বান্দাকে ইসলাম গ্রহণের তাওফীক দান তাঁর অনুগ্রহের অন্তর্ভূক্ত, যা তিনি তার উপর অনুগ্রহ করেছেন। অনুরুপভাবে যা মানুষ ইচ্ছা করেছে কিন্তু আমল করেনি, তাকে এজন্য সাওয়াব দান করা তাঁর অনুগ্রহের অন্তর্ভূক্ত। মানুষ যা মন্দ কাজের ইচ্ছা করে কিন্তু বাস্তবায়ন করে না, এক্ষেত্রে যদি তিনি তার জন্য পাপ লিখে দিতেন, সেটাও ন্যায় সঙ্গত হতো। কিন্তু তাঁর অনুগ্রহ ন্যায় সঙ্গত ফায়সালার উপর অগ্রগামী হয়েছে যেমনভাবে তাঁর দয়া তাঁর ক্রোধের উপর অগ্রগামী। তাঁর রহমত ও অনুগ্রহের অন্তর্ভূক্ত হলো মুসলিম শিশু বালেগ হওয়ার আগে যে মন্দ কাজ করে, সেজন্য কোন গোনাহ লেখা হয় না কিন্তু কোন ভাল কাজ করলে তার সাওয়াব লেখা হয়। এখানেও ব্যাপারটি এমনই; কোন পার্থক্য নেই।”

[1] সহীহ মুসলিম: ১২৮, ২০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৯৫৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. القعنبي: هو عبد الله بن مسلمة.









সহীহ ইবনু হিব্বান (384)


384 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا، كَتَبْتُ لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا، كَتَبْتُهَا بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةٍ وَإِنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا، [ص:108] لَمْ أَكْتُبْ عَلَيْهِ، فَإِنْ عَمِلَهَا، كَتَبْتُهَا عَلَيْهِ سَيِّئَةً وَاحِدَةً». [1: 2]
رقم طبعة با وزير = (385)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “যখন আমার বান্দা কোন ভালো কাজ করার ইচ্ছা করে, অতঃপর যদি সে কাজটি বাস্তবায়ন না-ও করে তবুও আমি তার জন্য একটি সাওয়াব লিখে দেই, আর যদি আমল করে তবে তার জন্য দশ গুণ থেকে সাতশত পর্যন্ত সাওয়াব লিখে দেই। আর যদি কোন মন্দ কাজ করার ইচ্ছা করে, কিন্তু বাস্তবায়ন না করে তখন আমি তার জন্য গোনাহ লিখি না, যদি সে বাস্তবায়ন করে, তবে তার জন্য একটি পাপ লিখি।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৩৪; সহীহ মুসলিম: ১৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2604): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، هشام هو ابن حسان القردوسي، ومحمد هو ابن سيرين.









সহীহ ইবনু হিব্বান (385)


385 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ عُتْبَةَ بْنِ أَبِي حَكِيمٍ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ جَارِيَةَ اللَّخْمِيُّ، حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ الشَّعْبَانِيُّ، قَالَ: أَتَيْتُ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ، فَقُلْتُ: يَا أَبَا ثَعْلَبَةَ كَيْفَ تَقُولُ فِي هَذِهِ الْآيَةِ: {لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105]؟، قَالَ: أَمَا وَاللَّهِ لَقَدْ سَأَلْتَ عَنْهَا خَبِيرًا: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «بَلِ ائْتَمِرُوا بِالْمَعْرُوفِ وَتَنَاهَوْا عَنِ [ص:109] الْمُنْكَرِ، حَتَّى إِذَا رَأَيْتَ شُحًّا مُطَاعًا، وَهَوًى مُتَّبَعًا، وَدُنْيَا مُؤْثَرَةً، وَإِعْجَابَ كُلِّ ذِي رَأْيٍ بِرَأْيِهِ، فَعَلَيْكَ نَفْسَكَ، وَدَعْ أَمْرَ الْعَوَامِّ، فَإِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامًا، الصَّبْرُ فِيهِنَّ مِثْلُ قَبْضٍ عَلَى الْجَمْرِ، لِلْعَامِلِ فِيهِنَّ مِثْلُ أَجْرِ خَمْسِينَ رَجُلًا يَعْمَلُونَ مِثْلَ عَمَلِهِ»، قَالَ وَزَادَنِي غَيْرُهُ يَا رَسُولَ اللَّهِ، أَجْرُ خَمْسِينَ مِنْهُمْ؟، قَالَ: «خَمْسِينَ مِنْكُمْ»
رقم طبعة با وزير = (386) [ص:110] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يُشْبِهُ أَنْ يَكُونَ ابْنُ الْمُبَارَكِ هُوَ الَّذِي قَالَ: وَزَادَنِي غَيْرُهُ. [1: 2]




আবু উমাইয়্যাহ আশ শা‘বানী রহিমাহুল্লাহ বলেন, আমি আবু সা‘লাবা আল খুশানী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বললাম: “হে আবু সা‘লাবা রাদ্বিয়াল্লাহু আনহু, আপনি নিচের আয়াত সম্পর্কে কী বলবেন?” মহান আল্লাহ বলেছেন: “যখন তোমরা সুপথপ্রাপ্ত হবে, তখন যারা বিপথগামী হয়েছে, তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।” (সূরা আল মায়িদা: ১০৫) জবাবে তিনি বলেন: “জেনে রাখুন, আমি এই সম্পর্কে সবিশেষ অবহিত ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম; আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন: “তোমরা সৎকাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করতে থাকবে এমনকি যখন দেখবে যে, কৃপণতা মেনে চলা হচ্ছে, প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে, দুনিয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং প্রত্যেক মতামত ব্যক্তকারী নিজের মতে গর্বিত হচ্ছে, তোমার জন্য আবশ্যক হলো সাধারণ মানুষদের ছেড়ে দিয়ে নিজের ব্যাপারে মনযোগী হওয়া। কেননা তোমাদের পরে এমন কিছু সময় আসবে, যাতে ধৈর্যধারণ করা হাতে আগুনের অঙ্গার রাখার মত (কষ্টকর) হবে। এসময় আমলকারী ব্যক্তি তার মত ৫০ জন আমলকারীর সাওয়াব পাবে।” অন্য রাবী হাদীসটি বর্ণনার ক্ষেত্রে আমাকে আরেকটু বেশি বর্ণনা করেছেন। বলা হলো: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাদের মাঝের ৫০ জন ব্যক্তির সমান?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাদের ৫০ জনের আমলের সমান!”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “সম্ভবত “অন্য রাবী হাদীসটি বর্ণনার ক্ষেত্রে আমাকে আরেকটু বেশি বর্ণনা করেছেন” এটি আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন।”

[1] আবু দাউদ: ৪৩৪১; সুনানু বাইহাকী: ১০/৯২; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ২/৩০; তিরমিযী: ৩০৫৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৫৬; ইবনু মাজাহ: ৪০১৪। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আস সহীহাহ: ৪৯৪, ৯৫৭।) ** হাদিসটির কিছু অংশ সহিহ




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (5144)، لكن فقرة أيام الصبر ثابتة - «الصحيحة» (494 و 957).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عتبة بن أبي حكيم مختلف فيه، ووصفه الحافظ في "التقريب" بقوله: صدوق يخطئ كثيراً، وعمرو بن جارية، وأبو أمية الشعباني- واسمه يُحْمِدُ، وقيل: عبد الله بن أخامر- ذكرهما المؤلف في الثقات، وروى عنهما أكثر من واحد ..









সহীহ ইবনু হিব্বান (386)


386 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ امْرَأَةً بَغِيًّا رَأَتْ كَلْبًا [ص:111] فِي يَوْمٍ حَارٍّ يُطِيفُ بِبِئْرٍ، قَدْ أَدْلَعَ لِسَانَهُ مِنَ الْعَطَشِ، فَنَزَعَتْ لَهُ، فَسَقَتْهُ، فَغُفِرَ لَهَا» [3: 6]
رقم طبعة با وزير = (387)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই একজন বেশ্যা নারী উত্তাপের দিনে একটি কুকুরকে একটি কুপের চারপাশে ঘুরতে দেখলো, যা পিপাসায় জিহবা বের করে (হাঁপাচ্ছিল)। অতঃপর সে (তার পায়ের চামড়ার মোজা খুলে কুপ থেকে তাতে পানি তুলে) কুকুরটিকে পানি পান করালো। ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]

[1] সহীহ মুসলিম: ২২৪৫; সহীহ আল বুখারী: ৩৪৬৭; সুনানু বাইহাকী: ৮/১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (30): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو خالد هو الأحمر سليمان بن حيان الأزدي، روى له البخاري متابعة، وباقي السند على شرطهما. هشام هو ابن حسان، ومحمد هو ابن سيرين.









সহীহ ইবনু হিব্বান (387)


387 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَكْثَرَ مِنْ عِشْرِينَ [ص:112] مَرَّةً، يَقُولُ: «كَانَ ذُو الْكِفْلِ مِنْ بَنِي إِسْرَائِيلَ لَا يَتَوَرَّعُ مِنْ شَيْءٍ، فَهَوِيَ امْرَأَةً، فَرَاوَدَهَا عَلَى نَفْسِهَا، وَأَعْطَاهَا سِتِّينَ دِينَارًا، فَلَمَّا جَلَسَ مِنْهَا، بَكَتْ وَأُرْعِدَتْ، فقَالَ لَهَا: مَا لَكِ؟ فَقَالَتْ: إِنِّي وَاللَّهِ لَمْ أَعْمَلْ هَذَا الْعَمَلَ قَطُّ، وَمَا عَمِلْتُهُ إِلَّا مِنْ حَاجَةٍ، قَالَ: فَنَدِمَ ذُو الْكِفْلِ، وَقَامَ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ مِنْهُ شَيْءٌ، فَأَدْرَكَهُ الْمَوْتُ مِنْ لَيْلَتِهِ، فَلَمَّا أَصْبَحَ، وَجَدُوا عَلَى بَابِهِ مَكْتُوبًا: إِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ»
رقم طبعة با وزير = (388)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশও অধিকবার বলতে শুনেছি, তিনি বলেছেন: “বানী ইসরাঈলের যুল কিফল নামে এক ব্যক্তি কোন গোনাহ থেকে বেঁচে থাকতো না। একবার সে এক নারীর কাছে যায়, তাকে ব্যভিচারের জন্য প্ররোচিত করে এবং তাকে এজন্য ৬০ দীনার প্রদান করে। অতঃপর যখন সে নারীর কাছে বসে, তখন সে কাঁদা শুরু করে এবং সে কাঁপতে থাকে, এটি দেখে যুল কিফল বলে: “তোমার কী হয়েছে?” সে বলে: “আল্লাহর কসম, আমি এমন কাজ কখনই করিনি। আজ একান্ত বাধ্য হয়েই এটা করতে হচ্ছে!” নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এতে যুল কিফল অনুতপ্ত হয় এবং কিছু না করেই উঠে চলে যায়। অতঃপর সে রাতে তার মৃত্যু হয়। পরদিন লোকজন যখন সকাল করলো, তখন তার ঘরের দরজায় এই লেখা দেখতে পেলো, “নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন!”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৩; তিরমিযী: ২৪৯৬। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৪০৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (4083).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير عبد الله بن عبد الله - وهو الرازي مولى بني هاشم - فإنه من رجال الصحاب السنن، وهو صدوق، إلا أن الترمذي قال عن هذا الطريق: أخطأ أبو بكر بن عياش فيه عن الأعمش، وهو غير محفوظ.









সহীহ ইবনু হিব্বান (388)


388 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْقَبَّانِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ الطُّوسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ». [3: 24]
رقم طبعة با وزير = (389)




উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ তাই পাবে, যা সে নিয়ত করে। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তাঁর রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই গণ্য হবে। আর যার হিজরত দুনিয়া লাভ বা কোন নারীকে বিবাহ করার জন্য হবে, তার হিজরত সেজন্যই পরিগণিত হবে, যে জন্য সে হিজরত করেছে।”[1]

[1] তারীখে বাগদাদ: ৯/৩৪৬; মুয়াত্তা ইমাম মালিক: ৯৮৩; সহীহ আল বুখারী: ৫৪; সহীহ মুসলিম: ১৯০৭; নাসাঈ: ১/৫৮; সুনানু বাইহাকী: ৪/২৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১; হুমাইদী: ২৮; মুসনাদ আহমাদ: ১/২৫; আবু দাউদ: ২৩০১; ইবনু মাজাহ: ৪২২৭; দারাকুতনী: ১/৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৯১১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1911): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الله بن هاشم الطوسي ثقة من رجال مسلم، ومن فوقه ثقات على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (389)


389 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ [ص:116] وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ». [3: 66]
رقم طبعة با وزير = (390)




উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ তাই পাবে, যা সে নিয়ত করে। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তাঁর রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই গণ্য হবে। আর যার হিজরত দুনিয়া লাভ বা কোন নারীকে বিবাহ করার জন্য হবে, তার হিজরত সেজন্যই পরিগণিত হবে, যে জন্য সে হিজরত করেছে।”[1]

[1] তারীখে বাগদাদ: ৯/৩৪৬; মুয়াত্তা ইমাম মালিক: ৯৮৩; সহীহ আল বুখারী: ৫৪; সহীহ মুসলিম: ১৯০৭; নাসাঈ: ১/৫৮; সুনানু বাইহাকী: ৪/২৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১; হুমাইদী: ২৮; মুসনাদ আহমাদ: ১/২৫; আবু দাউদ: ২৩০১; ইবনু মাজাহ: ৪২২৭; দারাকুতনী: ১/৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৯১১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: والد عمر بن سعيد لم نقف له على ترجمة، وقد ذكره في «تهذيب الكمال» في ترجمة عيسى بن يونس السبيعي فيمن روى عنه، ومن فوقه ثقات على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (390)


390 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: كُنْتُ مُسْتَتِرًا بِحِجَابِ الْكَعْبَةِ، وَفِي الْمَسْجِدِ رَجُلٌ مِنْ ثَقِيفٍ وَخَتَنَاهُ قُرَشِيَّانِ، فَقَالُوا: تَرَوْنَ أَنَّ اللَّهَ يَسْمَعُ حَدِيثَنَا؟، فقَالَ أَحَدُهُمَا: إِنَّهُ يَسْمَعُ إِذَا رَفَعْنَا، فقَالَ رَجُلٌ: لَئِنْ كَانَ يَسْمَعُ إِذَا رَفَعْنَا، لَيَسْمَعَنَّ إِذَا أَخْفَيْنَا وَقَالَ الْآخَرُ: مَا أَرَى إِلَّا أَنَّ اللَّهَ يَسْمَعُ حَدِيثَنَا، قَالَ ابْنُ مَسْعُودٍ: فَأَتَيْتُ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ بِقَوْلِهِمْ، فَأَنْزَلَ اللَّهُ: {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَا أَبْصَارُكُمْ} إِلَى آخِرِ الْآيَةِ [فصلت: 22] [3: 64]
رقم طبعة با وزير = (391)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি কা‘বার ঘরের পর্দার আড়ালে ছিলাম। এসময় মসজিদে সাকীফ গোত্রের এক ব্যক্তি ছিল আর দুইজন তার শ্যালক, যারা কুরাইশ বংশের ছিল। তারা বললো: “তোমরা কি মনে করো যে, আল্লাহ আমাদের কথা শুনছেন?” তখন তাদের একজন বললো: “যখন আমরা উচ্চ আওয়াযে কথা বলি তখন শুনেন।” আরেক ব্যক্তি বললো: “উচ্চ আওয়াজে বললে যদি শুনেন, তাহলে অবশ্যই আস্তে বললেও শুনেন।” অপর আরেকজন বললো: “আমি এটাই মনে করি যে, আল্লাহ আমাদের সব কথা শুনেন।” আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে ব্যাপারটি বললাম। তখন মহান আল্লাহ নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করেন: “আর তোমরা কিছুই গোপন করতে না এ বিশ্বাসে যে, তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না...।” আয়াতের শেষ পর্যন্ত। (সূরা ফুসসিলাত: ২২)[1]

[1] হুমাইদী: ৮৭; সহীহ আল ‍বুখারী: ৪৮১৭, ৭৫২১; বাইহাকী, আল আসমা ওয়াস সিফাত: ১৭৭; মুসনাদ আহমাদ: ৪৪৪; সহীহ মুসলিম: ২৭৭৫; তিরমিযী: ৩২৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ৩২৪৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن الترمذي» (3248): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو عبد الرحيم: هو خالد بن يزيد، وأبو الضحى هو مسلم بن صبيح.









সহীহ ইবনু হিব্বান (391)


391 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ وَهْبٍ هُوَ ابْنُ رَبِيعَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: إِنِّي لَمُسْتَتِرٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ، إِذْ جَاءَ ثَلَاثَةُ نَفَرٍ: ثَقَفِيٌّ وَخَتَنَاهُ قُرَشِيَّانِ، كَثِيرٌ شَحْمُ بُطُونِهِمْ، قَلِيلٌ فِقْهُهُمْ، فَتَحَدَّثُوا الْحَدِيثَ بَيْنَهُمْ، فقَالَ أَحَدُهُمْ: أَتَرَى اللَّهَ يَسْمَعُ مَا قُلْنَا؟ وَقَالَ الْآخَرُ: إِذَا رَفَعْنَا سَمِعَ، وَإِذَا خَفَضْنَا لَمْ يَسْمَعْ، وَقَالَ الْآخَرُ: إِنْ كَانَ يَسْمَعُ إِذَا رَفَعْنَا، فَإِنَّهُ يَسْمَعُ إِذَا خَفَضْنَا فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَأَنْزَلَ اللَّهُ [ص:118]: «{وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ، وَلَا أَبْصَارُكُمْ، وَلَا جُلُودُكُمْ}» الْآيَةَ [فصلت: 22] [3: 64]
رقم طبعة با وزير = (392)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি কা‘বার ঘরের পর্দার আড়ালে ছিলাম। এসময় তিনজন ব্যক্তি আসে; একজন সাকীফ গোত্রের আর দুইজন তার শ্যালক, যারা কুরাইশ বংশের ছিল। তাদের পেটের চর্বি ছিল অনেক বেশি কিন্তু বুঝ-বুদ্ধি ছিল কম। তারা পরস্পরে আলাপ-আলোচনা করছিলো। তাদের একজন বললো: “তোমরা কি মনে করো যে, আমরা যা বলছি তা আল্লাহ শুনছেন?” তখন তাদের একজন বললো: “যখন আমরা উচ্চ আওয়াযে কথা বলি তখন শুনেন, আস্তে বললে শুনেন না।” আরেক ব্যক্তি বললো: “উচ্চ আওয়াজে বললে যদি শুনেন, তাহলে অবশ্যই আস্তে বললেও শুনেন।” আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে ব্যাপারটি বললাম। তখন মহান আল্লাহ নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করেন: “আর তোমরা কিছুই গোপন করতে না এ বিশ্বাসে যে, তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না...।” আয়াতের শেষ পর্যন্ত। (সূরা ফুসসিলাত: ২২)[1]

[1] মুসনাদ আহমাদ: ১/৪০৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১/৪৪৩, ৪৪৪; সহীহ মুসলিম: ২৭৭৫; তিরমিযী: ৩২৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ৩২৪৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير وهب بن ربيعة، فمن رجال مسلم، وذكره ابن حبان في «الثقات»، وقد توبع عليه، وباقي رجاله ثقات. سفيان هو الثوري.









সহীহ ইবনু হিব্বান (392)


392 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عُبَيْدِ بْنِ فَيَّاضٍ بِدِمَشْقَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَبْدِ رَبٍّ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ، عَلَى الْمِنْبَرِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّمَا الْعَمَلُ كَالْوِعَاءِ، إِذَا طَابَ أَعْلَاهُ، طَابَ أَسْفَلُهُ، وَإِذَا خَبُثَ أَعْلَاهُ، خَبُثَ أَسْفَلُهُ». [3: 66]
رقم طبعة با وزير = (393)




‍মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “নিশ্চয়ই আমল ঐ পাত্রের ন্যায় যার উপরি অংশ ভালো হলে, নিচের অংশই ভালোই হয় আর উপরের অংশ খারাপ হলে, নিচের অংশও খারাপই হয়।”[1]

[1] আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৫/১৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭৩৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1734)، «صحيح الموارد» (1527/ 1818).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.









সহীহ ইবনু হিব্বান (393)


393 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عِمْرَانَ بْنِ زَائِدَةَ بْنِ نَشِيطٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي خَالِدٍ الْوَالِبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا، يَقُولُ: يَا ابْنَ آدَمَ، تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى، وَأَسُدَّ فَقْرَكَ، وَإِنْ لَا تَفْعَلْ مَلَأْتُ يَدَكَ شُغْلًا، وَلَمْ أَسُدَّ فَقْرَكَ». [3: 68]
رقم طبعة با وزير = (394)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: “নিশ্চয়ই মহান আল্লাহ বলেছেন: “হে আদম সন্তান, তুমি আমার ইবাদতে মনোনিবেশ করো, আমি তোমার অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরে দিবো, তোমার অভাব দূর করে দিবো। আর যদি এমনটা না করো, তবে আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিবো কিন্তু তোমার অভাব দূর করবো না।”[1]

[1] তিরমিযী: ২৪৬৬; মুসনাদ আহমাদ: ২/৩৫৮; ইবনু মাজাহ: ৪১০৭; হাকিম: ২/৪৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1359).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، زائدة بن نشيط: روى عنه اثنان، وذكره ابن حبان في "الثقات"6/ 339، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (394)


394 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ هِشَامٍ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ [ص:120] لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ». [3: 66]
رقم طبعة با وزير = (395)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের আকার-আকৃতি ও ধন-সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/৫৩৯; সহীহ মুসলিম: ২৫৬৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৫০; ইবনু মাজাহ: ৪১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ৪১৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (415): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله على شرط مسلم، غير عمرو بن هشام فقد روى له النسائي وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (395)


395 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ بِالْفُسْطَاطِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هِشَامِ بْنِ أَبِي خِيَرَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ [ص:121] وَتَعَالَى: أَنَا خَيْرُ الشُّرَكَاءِ، مَنْ عَمِلَ عَمَلًا، فَأَشْرَكَ فِيهِ غَيْرِي، فَأَنَا مِنْهُ بَرِئٌ، هُوَ لِلَّذِي أَشْرَكَ بِهِ». [3: 68]
رقم طبعة با وزير = (396)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন: “আমি সমস্ত শরীক থেকে সর্বোত্তম। যে ব্যক্তি এমন আমল করে, যাতে সে আমার সাথে শিরক করে, তার এই শিরকযুক্ত আমল থেকে আমি মুক্ত।”[1]

[1] মুসনা্দ আহমাদ: ২/৩০১; আত তায়ালিসী: ২৫৫৯; সহীহ মুসলিম: ২৯৮৫; ইবনু মাজাহ: ৪২০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৩৬। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৭১ পৃষ্ঠা)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 71): م نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الرحمن بن عثمان هو البكراوي أبو بحر، ضعفه غير واحد، ومنهم المصنف في «المجروحين» 2/ 61، لكنه لم ينفرد به، بل تابعه عليه غير واحد، وباقي رجاله ثقات. العلاء: هو ابن عبد الرحمن.









সহীহ ইবনু হিব্বান (396)


396 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، [ص:122] عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَيُؤَاخِذُ اللَّهُ أَحَدَنَا بِمَا كَانَ يَعْمَلُ فِي الْجَاهِلِيَّةِ؟ قَالَ: «مَنْ أَحْسَنَ فِي الْإِسْلَامِ، لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الْإِسْلَامِ، أُخِذَ بِالْأَوَّلِ وَالْآخِرِ». [3: 65]
رقم طبعة با وزير = (397)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি বললো: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ কি আমাদের কারো জাহেলী যুগে কৃত কর্মের জন্য পাকড়াও করবেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে ব্যক্তি ইসলামে উত্তম কাজ করবে, তাকে তার জাহেলী যুগে কৃত কাজের জন্য পাকড়াও করবেন না। আর ইসলামে মন্দ কাজ করবে, তাকে শুরুর ও শেষের সব কাজের জন্য পাকড়াও করবেন।”[1]

[1] মুসনাদ আহমাদ: ১/৪০৯; মুসন্নাফ আব্দুর রাযযাক: ১/৪২৯; সহীহ আল বুখারী: ৬৯২১; সুনানু বাইহাকী: ৯/১২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৮; সহীহ মুসলিম: ১২০; বাযযার: ৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৯৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. سفيان هو الثوري، ومنصور هو ابن المعتمر، واسم أبي وائل: شقيق بن سلمة.









সহীহ ইবনু হিব্বান (397)


397 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُكْرَمِ بْنِ خَالِدٍ الْبِرْتِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرِ بْنِ نُفَيْرِ بْنِ الْحَضْرَمِيِّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: سَمِعْتُ النَّوَّاسَ بْنَ سَمْعَانَ الْأَنْصَارِيَّ، يَقُولُ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الْبِرِّ وَالْإِثْمِ، فقَالَ: «الْبِرُّ حُسْنُ الْخُلُقِ، وَالْإِثْمُ مَا حَكَّ فِي نَفْسِكَ، وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ». [3: 65]
رقم طبعة با وزير = (398)




নাওওয়াস বিন সাম‘আন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাপ ও পুণ্য সম্পর্কে জিজ্ঞেস করলাম, জবাবে তিনি বলেন: “পুণ্য হলো সচ্চরিত্র আর পাপ হলো যা তোমার মনে খটকা সৃষ্টি করে এবং তুমি তা মানুষের অবগত হওয়াকে অপছন্দ করবে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৪/১৮২; তিরমিযী: ২৩৮৯; সুনান বাইহাকী: ১০/১৯২; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৩৪৯৪; সহীহ মুসলিম: ২৫৫৩; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৯৫, ৩০২; দারেমী: ২/৩২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২৫৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 256): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (398)


398 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ دَرَّاجًا، حَدَّثَهُ عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيَذْكُرَنَّ اللَّهُ قَوْمًا فِي الدُّنْيَا، عَلَى الْفُرُشِ الْمُمَهَّدَةِ، يُدْخِلُهُمُ الدَّرَجَاتِ الْعُلَى». [3: 9]
رقم طبعة با وزير = (398 / *) و (401)




আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ দুনিয়াতে একদল লোকের কথা আলোচনা করেন, যারা আরামদায়ক বিছানায় থাকে, মহান আল্লাহ তাদেরকে সুউচ্চ মাকামে পৌঁছাবেন।”[1]

[1] হাফিয জালালুদ্দিন আস সুয়ূতী তার আল জামি‘ কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন এবং এটিকে আবু ইয়া‘লার দিকে নিসবাত করেছেন। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৫৩২৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (398 / *) وقال عنه الشيخ: ضعيف - «الضعيفة» (5329). الموضع الثاني (401) وقال عنه الشيخ: ضعيف «الضعيفة» (5329)، وهو مكرر (ص 367) ملحوظة قوله وهو مكرر (ص 367)، ليس موجود في ص (367) وإنما موجود برقم (398 / *) أي (ص 410). - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، فإن دراجاً ضعيف في رويته عن أبي الهيثم.









সহীহ ইবনু হিব্বান (399)


399 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتُرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، [ص:125] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ». [3: 9]
رقم طبعة با وزير = (399)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুসলিম ঐ ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।”[1]

[1] হাদীসটির তাখরীজ ১৯৬ নং হাদীসে গত হয়ে গেছে। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২২৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ مضى بتتمَّةٍ (230).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (400)


400 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: إِنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْمُسْلِمِينَ خَيْرٌ؟، قَالَ: «مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ». [3: 9]
رقم طبعة با وزير = (400)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুসলিমদের মাঝে কোন ব্যক্তি সর্বোত্তম?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যার হাত ও জবান থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।”[1]

[1] সহীহ মুসলিম: ৪০; মুসনাদ আহমাদ: ২/১৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/৬৪; সহীহ আল বুখারী: ১১; ইবনু মান্দাহ: ৩০৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩; আত তায়ালিসী: ১৭৭৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২২৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م تاماً، خ مختصراً.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. أبو الخير: هو مرثد بن عبد الله المزني.