সহীহ ইবনু হিব্বান
421 - حَدَّثَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَتَأْذَنُ [ص:165] لِي فِي الْجِهَادِ، قَالَ: «أَلَكَ وَالِدَانِ»؟، قَالَ: نَعَمْ، قَالَ: «اذْهَبْ فَبِرَّهُمَا» فَذَهَبَ وَهُوَ يتخلَّل * الرِّكَابَ. [1: 2]
رقم طبعة با وزير = (422)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কি আমাকে জিহাদ করার অনুমতি দিবেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার বাবা-মা কি (বেঁচে) আছেন?” সে বললো: “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তাদের কাছে যাও অতঃপর তাদের সাথে সদাচারণ করো।” রাবী বলেন: “অতঃপর সে ব্যক্তি জিনের রিকাব বহন করে চলে যায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৪২২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - المصدر نفسه. [يتخلَّل] قال الشيخ: في الأصل «محلَّل»، وفي مطبوع الرسالة: «يحمل».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
422 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمَذَانِيُّ، حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ بْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلًا هَاجَرَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنَ الْيَمَنِ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي هَاجَرْتُ؟، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ هَجَّرْتَ الشِّرْكَ، وَلَكِنَّهُ الْجِهَادُ؟ هَلْ لَكَ أَحَدٌ بِالْيَمَنِ»؟، قَالَ: أَبَوَايَ، قَالَ: «أَذِنَا لَكَ؟ »، قَالَ: لَا، قَالَ: «ارْجِعْ فَاسْتَأْذِنْهُمَا، فَإِنْ أَذِنَا لَكَ، فَجَاهِدْ، وَإِلَّا فَبِرَّهُمَا». [1: 2]
رقم طبعة با وزير = (423)
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি ইয়ামেন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে হিজরত করে আসেন। অতঃপর তিনি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি হিজরত করে এসেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তো শিরক পরিত্যাগ করেছো। তবে তোমার জিহাদ করার সুযোগ আছে। ইয়ামানে তোমার কেউ আছে কি?” তিনি বলেন: “আমার বাবা-মা আছেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তারা কি তোমাকে অনুমতি দিয়েছেন?” তিনি বললেন: “জ্বী, না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তাদের কাছে ফিরে যাও এবং তাদের কাছে অনুমিত চাও। যদি তারা অনুমতি দেয়, তাহলে জিহাদ করো, অন্যথায় তাদের সদাচারণ করো।”[1]
[1] আবু দাউদ: ২৫৩০; হাকিম: ২/১০৩, ১০৪; সুনান বাইহাকী: ৯/২৬; মুসনাদ আহমাদ: ৩/৭৫, ৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫/ ২১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف بهذا التمام - «الإرواء» (5/ 21).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
423 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُبَايِعُهُ عَلَى الْهِجْرَةِ، وَقَدْ أَسْلَمَ، وَقَالَ: قَدْ تَرَكْتُ أَبَوَيَّ يَبْكِيَانِ، قَالَ: «ارْجِعْ إِلَيْهِمَا، فَأَضْحِكْهُمَا كَمَا أَبْكَيْتَهُمَا» وَأَبَى أَنْ يَخْرُجَ مَعَهُ. [5: 28]
رقم طبعة با وزير = (424)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বাইয়াত নেওয়ার জন্য আসেন। তিনি ইতিমধ্যেই মুসলিম হয়েছেন। তিনি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আমার বাবা-মাকে ক্রন্দনরত অবস্থায় রেখে এসেছি!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তোমার বাবা-মার কাছে ফিরে যাও। অতঃপর তুমি তাদেরকে হাসাও, যেভাবে তুমি তাদের কাঁদিয়েছিলে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সাথে নিয়ে (জিহাদে) বের হতে অস্বীকৃতি জানালেন।”[1]
[1] হুমাইদী: ৫৮৪; মুসনাদ আহমাদ: ২/১৯৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯২৮৫; আবু দাউদ: ২৫২৮; আদাবুল মুফরাদ: ১৯; সুনান বাইহাকী: ৯/২৬; হাকিম: ৪/১৫২; নাসাঈ: ৭/১৪৩; ইবনু মাজাহ: ২৭৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৯৯।) হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২২৮১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (420). تنبيه!! رقم (420) = (419) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، إلا أن رواية مسعر عن عطاء بعد الاختلاط، لكن رواه شعبة وحماد بن زيد وغيرهما عنه، وهم سمعوا منه قبل الاختلاط فالحديث صحيح، انظر "419".
424 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، وَأَبُو عَوَانَةَ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا، فَيَشْتَرِيَهُ فَيَعْتِقَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (425)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন সন্তান তার বাবার (অবদানের) প্রতিদান দিতে পারবে না, ঐ অবস্থা ব্যতিত যেখানে কোন ব্যক্তি তার বাবাকে কৃতদাস হিসেবে পায় অতঃপর তাকে ক্রয় করে মুক্ত করে দেয়।”[1]
[1] আত তায়ালিসী: ২৪০৫; মুসনাদ আহমাদ: ২/২৩০; সহীহ মুসলিম: ১৫১০; আবু দাউদ: ৫১৩৭; আদাবুল মুফরাদ: ১০; শারহু মা‘আনিল আসার: ৩/১০৯; সুনানু বাইহাকী: ১০/১৮৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৩৯; ইবনু মাজাহ: ৩৬৫৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৪২৫; তিরমিযী: ১৯০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৪৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1747): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح. خالد هو الواسطي الطحان.
425 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا [ص:168] إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ: أَنَّ رَجُلًا أَتَى أَبَا الدَّرْدَاءِ، فقَالَ: إِنَّ أَبِي لَمْ يَزَلْ بِي حَتَّى تَزَوَّجْتُ، وَإِنَّهُ الْآنَ يَأْمُرُنِي بِطَلَاقِهَا، قَالَ: مَا أَنَا بِالَّذِي آمُرُكَ أَنْ تَعُقَّ وَالِدَكَ، وَلَا أَنَا بِالَّذِي آمُرُكَ أَنْ تُطَلِّقَ امْرَأَتَكَ، غَيْرَ أَنَّكَ إِنْ شِئْتَ، حَدَّثْتُكَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُهُ، يَقُولُ: «الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ، فَحَافِظْ عَلَى ذَلِكَ إِنْ شِئْتَ، أَوْ دَعْ»، قَالَ: فَأَحْسِبُ عَطَاءً، قَالَ: فَطَلَّقَهَا. [1: 2]
رقم طبعة با وزير = (426)
আবু আব্দুর রহমান আস সুলামী থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন: “আমার বাবা খুবই পীড়াপীড়ি করেন ফলে আমি বিবাহ করি। এখন তিনি আমাকে সেই স্ত্রীকে তালাক দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। (তো এই পরিস্থিতিতে আমার করণীয় কী?)” জবাবে তিনি বলেন: “আমি আপনাকে আপনার বাবার অবাধ্য হওয়ার আদেশ করবো না আবার তোমার স্ত্রীকে তালাক দিতেও বলবো না। তবে তুমি চাইলে আমি তোমাকে একটি হাদীস বলতে পারি যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি। তিনি বলেছেন: “বাবা, জান্নাতের শ্রেষ্ঠ দরজা। কাজেই চাইলে তুমি সেই দরজার ব্যাপারে যত্নবান হবে আবার চাইলে তাকে ছেড়েও দিতে পারো।” রাবী ধারণা ‘আতা বলেছেন: “অতঃপর সেই লোক তার স্ত্রীকে তালাক দেয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৯৬; ইবনু মাজাহ: ২০৮৯; হাকিম: ৪/১৫২; আত তায়ালিসী: ৯৮১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪২২; হুমাইদী: ৩৯৫; তিরমিযী: ১৯০০; তাহাবী, মুশকিলুল আসার: ২/১৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (914).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، أبو خيثمة: هو زهير بن حرب، وإسماعيل بن إبراهيم: هو ابن مقسم الأسدي مولاهم أبو بشر البصري المعروف بابن علية، وسماعه من عطاء، وإن كان بعد الاختلاط: فقد تابعه شعبة وسفيان وحماد بن زيد في روايته عنه، وهم ممن سمع منه قبل الاختلاط.
426 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، وَعُمَرُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ خَالِهِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ تَزَوَّجَ أَبِي امْرَأَةً وَكَرِهَهَا عُمَرُ، فَأَمَرَهُ بِطَلَاقِهَا فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «أَطِعْ أَبَاكَ» [1: 2]
رقم طبعة با وزير = (427)
হামযা বিন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: “আমার বাবা এক নারীকে বিবাহ করেন। কিন্তু উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে অপছন্দ করেন। ফলে তাকে তালাক দেওয়ার নির্দেশ দেন। অতঃপর তিনি ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তোমার বাবাকে মেনে চলো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২০; আবু দাউদ: ৫১৩৮; ইবনু মাজাহ: ২০৮৮; আত তায়ালিসী: ১৮২২; সুনান বাইহাকী: ৭/৩২২; তিরমিযী: ১১৮৯; হাকিম: ২/১৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৯১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (919)، «المشكاة» (4940/التحقيق الثاني).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. رجاله ثقات رجال الشيخين غير الحارث بن عبد الرحمن، فقد روى له الأربعة، وهو صدوق. المقدمي: هو محمد بن أبي بكر بن علي بن عطاء بن مقدم، وعمر بن علي: هو ابن عطاء بن مقدم، وابن أبي ذئب: هو محمد بن عبد الرحمن بن المغيرة.
427 - أَخْبَرَنَا الصُّوفِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ *، أَنْبَأَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَتْ تَحْتِي امْرَأَةٌ وَكُنْتُ أُحِبُّهَا، وَكَانَ أَبِي يَكْرَهُهَا، فَأَمَرَنِي بِطَلَاقِهَا، فَأَبَيْتُ، فَذَكَرَ ذَلِكَ عُمَرُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَبْدَ اللَّهِ طَلِّقْهَا». [1: 2]
رقم طبعة با وزير = (328)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহুমা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: “আমার আওতায় একজন স্ত্রী ছিল। আমি তাকে খুব ভালবাসতাম। কিন্তু আমার বাবা উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে অপছন্দ করেন। ফলে তিনি আমাকে নির্দেশ দেন তাকে তালাক দেওয়ার জন্য। কিন্তু আমি তালাক দিতে অস্বীকৃতি জানাই। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হে আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু, তুমি তাকে তালাক দিয়ে দাও।”[1]
[1] মুসনাদ ইবনুল জা‘দ: ২৮৫৯; মুসনাদ আহমাদ: ২/২০; আবু দাউদ: ৫১৩৮; ইবনু মাজাহ: ২০৮৮; আত তায়ালিসী: ১৮২২; সুনান বাইহাকী: ৭/৩২২; তিরমিযী: ১১৮৯; হাকিম: ২/১৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৯১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله. * [عَلِيُّ بْنُ الجَعْدِ] قال الشيخ: هو الجوهري البغدادي، صاحب «المسند» المعروف بـ «الجعديات»، وهو ثقة ثبت، كما قال الحافظ، وقد أخرجه فيه (2/ 989 /2859). ومن أوهام المعلق على الكتاب: أنه صحح الحديث على شرط الشيخين، والحارث بن عبد الرحمن خال ابن أبي ذئب- كما في الطريق التي قبلها - لم يخرجا له. ومن غرائبه: أنه ترجم لابن أبي الذئب والراوي عنه، ولم يترجم للحارث!!
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو في "مسند ابن الجعد" "2859"، وهو مكرر ما قبله. تنبيه!! قول الألباني: «ومن أوهام المعلق على الكتاب: أنه صحح الحديث على شرط الشيخين» لم يصححه الشيخ شعيب على شرط الشيخين وإنما قال «إسناده صحيح» فقط وقوله «ومن غرائبه: أنه ترجم لابن أبي الذئب والراوي عنه، ولم يترجم للحارث!! » بل ترجم في الحديث السابق: لابن أبي ذئب وللحارث أيضا قال عن الحارث: «روى له الأربعة، وهو صدوق» انظر الحديث السابق. - مدخل بيانات الشاملة -.
428 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي شَبِيبُ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ ابْنِ سَلُولَ وَهُوَ فِي ظِلِّ أَجَمَةٍ، فقَالَ: قَدْ غَبَّرَ عَلَيْنَا ابْنُ أَبِي كَبْشَةَ، فقَالَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ: وَالَّذِي [ص:171] أَكْرَمَكَ، وَالَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ، لَئِنْ شِئْتَ لَآتِيَنَّكَ بِرَأْسِهِ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا، وَلَكِنْ بِرَّ أَبَاكَ، وَأَحْسِنْ صُحْبَتَهُ»
رقم طبعة با وزير = (429) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو كَبْشَةَ هَذَا وَالِدُ أُمِّ أُمِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ قَدْ خَرَجَ إِلَى الشَّامِ، فَاسْتَحْسَنَ دِينَ النَّصَارَى، فَرَجَعَ إِلَى قُرَيْشٍ وَأَظْهَرَهُ، فَعَاتَبَتْهُ قُرَيْشٌ حَيْثُ جَاءَ بِدِينٍ غَيْرِ دِينِهِمْ، فَكَانَتْ قُرَيْشٌ تُعَيِّرُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَنْسِبُهُ إِلَيْهِ، يَعْنُونَ بِهِ أَنَّهُ جَاءَ بِدَيْنٍ غَيْرِ دِينِهِمْ، كَمَا جَاءَ أَبُو كَبْشَةَ بِدَيْنٍ غَيْرِ دِينَهِمْ. [1: 2]
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালূল এর পাশ দিয়ে অতিক্রম করেন। এসময় সে ঝোপের ছায়ায় ছিল। সে তখন বলে: “ইবনু আবী কাবশাহ (এর দ্বারা সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বুঝিয়েছে) আমাদের উপর ধুলো উড়িয়ে দিলো!” এটা শুনে তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বলেন: “ঐ আল্লাহর কসম, যিনি আপনাকে সম্মানিত করেছেন, যিনি আপনার উপর কুরআন অবতীর্ণ করেছেন, আপনি যদি চান, তবে আমি তার মাথা আপনার কাছে নিয়ে আসবো!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: না, (সেটার দরকার নেই) তুমি বরং তোমার বাবার সাথে সদাচারণ করবে, তার সাথে উত্তম আচরণ করবে।”[1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আবু কাবশা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মায়ের নানা। তিনি একবার শামে যান এবং সেখানে খ্রীষ্ট ধর্ম তার ভালো লাগে। অতঃপর তিনি কুরাইশদের কাছে ফিরে এসে সে ধর্ম প্রকাশ করেন। তখন কুরাইশরা তাকে তিরস্কার করেন। কারণ তিনি তাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম নিয়ে এসেছেন। এজন্য কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিন্দাস্বরুপ তার দিকে সম্পর্কিত করতো। এর দ্বারা বুঝাতো যে, তিনি তাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম নিয়ে এসেছেন যেমন আবু কাবশা তাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম নিয়ে এসেছিল।”
[1] বাযযার: ২৭০৮। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৩২২৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (3223).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: شبيب بن سعيد هو الحبطي أبو سعيد التميمي، قال ابن عدي في "الكامل في الضعفاء" 4/ 1346: حدث عنه ابن وهب بالمناكير وحدث شبيب عن يونس، عن الزهري، نسخة الزهري أحاديث مستقيمة ... ثم قال: وأرجو أن لا يتعمد الكذب.
429 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رِضَاءُ اللَّهِ فِي رِضَاءِ الْوَالِدِ، وَسَخَطُ اللَّهِ فِي سَخَطِ الْوَالِدِ». [1: 2]
رقم طبعة با وزير = (430)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহুমা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪২৪; তিরমিযী: ১৮৯৯; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৫১৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (516)، «التعليق الرغيب» (3/ 18).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: يعلى ابن عطاء هو العامري، ويقال: الليثي الطائفي، ثقة من رجال مسلم، ووالده عطاء ذكره المصنف في الثقات، وروى عن أوس بن أبي أوس، وابن عمرو بن العاص، وابن عباس، وغيرهم، قال ابن القطان: مجهول الحال، ما روى عنه غير أبنه يعلى. وباقي رجاله ثقات.
430 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، قَالَ: أَخْبَرَنِي الْوَلِيدُ بْنُ أَبِي الْوَلِيدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ أَبَرَّ الْبِرِّ أَنْ يَصِلَ الرَّجُلُ أَهْلَ وُدِّ أَبِيهِ». [1: 2]
رقم طبعة با وزير = (431)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহুমা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “সবচেয়ে বড় সদাচারণ হলো বাবার ভালবাসার মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।”[1]
[1] তিরমিযী: ১৯০৩; মুসনাদ আহমাদ: ২/৯৭; আদাবুল মুফরাদ: ৪১; সহীহ মুসলিম: ২৫৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ২৩৬৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3063): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير الوليد بن أبي الوليد فمن رجال مسلم، ووثقه أبو زرعة كما في "الجرح والتعديل" 9/ 20، وذكره المصنف في "الثقات"، وقد توبع عليه كما يأتي في الحديث الذي بعده. وحبان: هو ابن موسى. وعبد الله: هو ابن المبارك.
431 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ أَبَرَّ الْبِرِّ أَنْ يَصِلَ الرَّجُلُ أَهْلَ وُدِّ أَبِيهِ بَعْدَ أَنْ يُوَلِّيَ». [1: 2]
رقم طبعة با وزير = (432)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহুমা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সবচেয়ে বড় সদাচারণ হলো বাবার মৃত্যুর পর তার ভালবাসার মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখা “[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৮৮; আবু দাউদ: ৫১৪৩; সহীহ মুসলিম: ২৫৫২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ২৩৬৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر السابق: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
432 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَزْمُ بْنُ أَبِي حَزْمٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ، فَأَتَانِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، فقَالَ: أَتَدْرِي لِمَ أَتَيْتُكَ؟، قَالَ: قُلْتُ: لَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ أَحَبَّ أَنْ يَصِلَ أَبَاهُ فِي قَبْرِهِ، فَلْيَصِلْ إِخْوَانَ أَبِيهِ بَعْدَهُ» وَإِنَّهُ كَانَ بَيْنَ أَبِي عُمَرَ وَبَيْنَ أَبِيكَ إِخَاءٌ وَوُدٌّ، فَأَحْبَبْتُ أَنْ أَصِلَ ذَاكَ. [1: 2]
رقم طبعة با وزير = (433)
আবু বুরদাহ বলেন, আমি মদীনায় আগমন করলে, আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা আমার কাছে আসেন এবং আমাকে বলেন, “তুমি কি জানো, আমি তোমার কাছে কেন এসেছি?” তিনি বললেন: “আমি বললাম, না।” তখন তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “যে ব্যক্তি তার কবরস্থ বাবার সাথে সদাচারণ করতে চায়, সে যেন বাবার মৃত্যুর পর তাঁর ভাইদের সাথে সুসম্পর্ক বজায় রাখে।” আমার ও তোমার বাবার মাঝে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব ছিল। কাজেই আমি সেই সম্পর্ক বজায় রাখতে পছন্দ করি।”[1]
[1] আল মাতালিবুল আলি‘আহ: ২৫১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (3/ 219).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، ونسبه ابن حجر في "المطالب العالية" "2518" إلى أبي يعلى.
433 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ الصُّحْبَةِ؟، قَالَ: «أُمُّكَ»، [ص:176] قَالَ: ثُمَّ مَنْ؟، قَالَ: «أُمُّكَ»، قَالَ: ثُمَّ مَنْ؟، قَالَ: «أَبُوكَ»، قَالَ: فَيَرَوْنَ أَنَّ لِلْأُمِّ ثُلُثَيِ الْبِرِّ
رقم طبعة با وزير = (434)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, এবং বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষের মাঝে কে আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার মা।” তিনি বলেন: “তারপর কে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার মা।” তিনি আবার বলেন: “তারপর কে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার বাবা।” রাবী বলেন: “উলামাগণের মত হলো সদাচারণের দুই-তৃতীয়াংশই মায়ের জন্য।”[1]
[1] ইবনু মাজাহ: ৩৬৫৮; সহীহ মুসলিম: ২৫৪৮; মুসনাদ আহমাদ: ২/৩৯১; আদাবুল মুফরাদ: ৫; আবু দাউদ: ৫১৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ “উলামাগণের মত হলো...” অংশ বাদে বাকী হাদীসকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৪৯৯২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون قوله: «فترون ... » - «الضعيفة» (4992)، وانظر الذي بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير إبراهيم بن بشار الرمادي، وهو حافظ روى له أبو داود والترمذي، وقد توبع. سفيان: هو ابن عيينة، وأبو زرعة: هو ابن عمرو بن جرير البجلي.
434 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صُحْبَتِي؟، قَالَ: «أُمُّكَ»، فقَالَ: ثُمَّ مَنْ؟، قَالَ: «أُمُّكَ»، قَالَ: ثُمَّ مَنْ؟، قَالَ: «أُمُّكَ»، قَالَ: ثُمَّ مَنْ؟، قَالَ: «أَبُوكَ». [1: 2]
رقم طبعة با وزير = (435)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, এবং বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষের মাঝে কে আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার মা।” তিনি বলেন: “তারপর কে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার মা।” তিনি বলেন: “তারপর কে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার মা।” তিনি আবার বলেন: “তারপর কে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার বাবা।”[1]
[1] সহীহ আল বুখারী: ৫৯৭১; সহীহ মুসলিম: ২৫৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২৫৫১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2551): ق، وسيأتي برقم (330). تنبيه!! رقم (330) = (329) من «طبعة المؤسسة». لكن الحديث ليس موجودا بالرقم المشار إليه. ثم لو كانت هذه الإحالة صحيحة لقال تقدم برقم (330) ولكنه قال سيأتي؟ - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
435 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ بِنَسَا، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُوقَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَجُلٌ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَذْنَبْتُ ذَنْبًا كَبِيرًا، فَهَلْ لِي مِنْ تَوْبَةٍ؟، فقَالَ لَهُ [ص:178] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَكَ وَالِدَانِ؟ »، قَالَ: لَا، قَالَ: «فَلَكَ خَالَةٌ»؟، قَالَ: نَعَمْ، قَالَ: «فَبِرَّهَا إِذًا». [1: 2]
رقم طبعة با وزير = (436)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি অনেক বড় একটি গোনাহ করেছি, আমার কি তাওবা কবুল হবে?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “তোমার কি বাবা-মা আছে?” সে ব্যক্তি বললো: “জ্বী, না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “তোমার কি খালা আছে?” তিনি বলেন: “হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তাহলে তার সাথে সদাচারণ করো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৩, ১৪; তিরমিযী: ১৯০৫; হাকিম: ৪/১৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 218).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو معاوية: هو محمد بن خازم. وأبو بكر بن حفص هو ابن عمر بن سعد بن أبي وقاص، واسمه عبد الله، مشهور بكنيته، روى له الجماعة.
436 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ فِي مَرَضِهِ: «أَرْحَامَكُمْ أَرْحَامَكُمْ». [5: 48]
رقم طبعة با وزير = (437)
৪৩৭. আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর অসুস্থতার সময় বলেছেন: “তোমরা তোমাদের রক্ত সম্পর্কের ব্যাপারে যত্নবান হবে। তোমরা তোমাদের রক্ত সম্পর্কের ব্যাপারে যত্নবান হবে।”[1]
[1] হাদীসটি জালালুদ্দিন আস সুয়ূতী ‘আল আমি‘উল কাবীর’ গ্রন্থে সংকলন করেছেন। এটিকে ইবনু হিব্বান ছাড়া অন্য কারো দিকে সম্পর্কিত করেননি। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৫৩৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1538).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، ولم يخرجاه، ولم ينسبه السيوطي في "الجامع الكبير" لغير ابن حبان.
437 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، أَنَّ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، أَخْبَرَهُ أَنَّ أَعْرَابِيًّا عَرَضَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ بِزِمَامِ نَاقَتِهِ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِأَمْرٍ يُدْخِلُنِي [ص:180] الْجَنَّةَ وَيُنْجِينِي مِنَ النَّارِ؟، قَالَ: فَنَظَرَ إِلَى وُجُوهِ أَصْحَابِهِ وَكَفَّ عَنْ نَاقَتِهِ وَقَالَ: «لَقَدْ وُفِّقَ، أَوْ هُدِيَ، لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ دَعِ النَّاقَةَ! ». [1: 2]
رقم طبعة با وزير = (438)
আবু আইয়ুব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে আসলেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উটের লাগাম ধরলেন এবং বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে একটি এমন একটি আমল সম্পর্কে বলুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে মুক্তি দিবে!” রাবী বলেন: “তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীদের দিকে তাকালেন, নিজের উটকে থামিয়ে দিলেন এবং বললেন: “তাকে (এতো সুন্দর বিষয়ে প্রশ্ন করার) তাওফীক দেওয়া হয়েছে অথবা (রাবীর সন্দেহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) তাকে পথ দেখানো হয়েছে! তুমি আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আত্নীয়তার সম্পর্ক বজায় রাখবে। এখন উট ছেড়ে দাও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৪১৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮; সহীহ মুসলিম: ১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (সহীহ আত তারগীব ওয়াত তারহীব: ৭৪৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الترغيب والترهيب» (747): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
438 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا كَامِلُ بْنُ طَلْحَةَ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَقِيلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، [ص:181] أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يُنْسَأَ لَهُ فِي أَجَلِهِ، وَيُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (439)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি চায় যে, তার আয়ু বাড়িয়ে দেওয়া হোক এবং রিযিকে প্রশস্ততা দান করা হোক, সে যেন রক্ত সম্পর্ক বজায় রাখে।”[1]
[1] সহীহ আল বুখারী: ৫৯৮৬; সুনান বাইহাকী: ৭/২৭; আদাবুল মুফরাদ: ৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪২৯; সহীহ মুসলিম: ২৫৫৭; মুসনাদ আহমাদ: ৩/২২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (276)، «صحيح أبي داود» (1486): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير كامل بن طلحة الجحدري، فقد وثقه المؤلف وأحمد والدارقطني، وقال أبو حاتم وغيره: لا بأس به.
439 - أَخْبَرَنَا ابْنُ نَاجِيَةَ بِحَرَّانَ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ [ص:182] لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي أَجَلِهِ، فَلْيَتَّقِ اللَّهَ، وَلْيَصِلْ رَحِمَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (440)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি চায় যে, তার আয়ু বাড়িয়ে দেওয়া হোক এবং রিযিকে প্রশস্ততা দান করা হোক, সে যেন আল্লাহকে ভয় করে এবং রক্ত সম্পর্ক বজায় রাখে।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৫৭; আবু দাউদ: ১৬৯৩; সহীহ আল বুখারী: ২০৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير هاشم بن القاسم، فقد روى له ابن ماجة، ووثقه المؤلف، وقال ابن أبي حاتم: كتب إلي وإلى أبي ببعض حديثه، محله الصدق. وقد توبع.
440 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ أَبِي مُسْلِمٍ الْجَرْمِيُّ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ الْحُسَيْنِ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ أَعْجَلَ الطَّاعَةِ [ص:183] ثَوَابًا صِلَةُ الرَّحِمِ، حَتَّى إِنَّ أَهْلَ الْبَيْتِ لِيَكُونُوا فَجَرَةً، فَتَنْمُو أَمْوَالُهُمْ، وَيَكْثُرُ عَدَدُهُمْ إِذَا تَوَاصَلُوا، وَمَا مِنْ أَهْلِ بَيْتٍ يَتَوَاصَلَونَ فَيَحْتَاجُونَ». [1: 2]
رقم طبعة با وزير = (441)
আবু বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই সৎ আমলের মধ্যে সবচেয়ে দ্রুত প্রতিদান দেওয়া হয়, রক্ত সম্পর্ক বজায় রাখার, এমনকি কোন পরিবারের লোক যদি পাপীও হয়, কিন্তু তারা যদি রক্ত সম্পর্ক বজায় রাখে, তবে তাদের সম্পদ ও সংখ্যা বৃদ্ধি পাবে। কোন পরিবার এমন হতে পারে না যে, তারা রক্ত সম্পর্ক বজায় রাখবে অতঃপর অভাবী হবে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০২৩১; মাজমা‘উয যাওয়াইদ: ৮/১৫১। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৯১৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «الصحيحة» (918 و 978).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: مسلم هو ابن عبد الرحمن أبي مسلم الجرمي، وثقه المؤلف 9/ 158، والخطيب 13/ 100، أما ابن أبي حاتم فلم يذكر فيه جرحاً ولا تعديلاً، كما في «الجرح والتعديل» 8/ 188، وباقي رجال الإسناد ثقات، إلا أن فيه عنعنة الحسن وهو البصري ... وله شاهد آخر ... من طريق أحمد بن عقال، عن أبي جعفر النفيلي، عن أبي الدهماء البصري، عن محمد بن عمرو، عن أبي سلمة، عن أبي هريرة، فالحديث صحيح.