সহীহ ইবনু হিব্বান
441 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ أَبِي مُزَرِّدٍ، قَالَ: سَمِعْتُ عَمِّي سَعِيدَ بْنَ يَسَارٍ أَبَا الْحُبَابِ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ خَلَقَ الرَّحِمَ، حَتَّى إِذَا فَرَغَ مِنْ خَلْقِهِ، قَامَتِ الرَّحِمُ، فَقَالَتْ: هَذَا مَقَامُ الْعَائِذِينَ مِنَ الْقَطِيعَةِ؟، قَالَ: نَعَمْ أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟، قَالَتْ: بَلَى، قَالَ: فَهُوَ لَكِ»، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاقْرَؤُوا إِنْ شِئْتُمْ: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ، وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ، أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ [ص:185] اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ}» [محمد: 23]. [1: 2]
رقم طبعة با وزير = (442)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই মহান আল্লাহ রক্ত সম্পর্ক (জরায়ূ) সৃষ্টি করেছেন। যখন তিনি সৃষ্টি সম্পন্ন করেন, তখন রক্ত সম্পর্ক (জরায়ূ) দাঁড়িযে যায় এবং বলেন: “যারা রক্ত সম্পর্ক ছিন্ন করে, আমি এই জায়গায় তোমার কাছে তার থেকে আশ্রয় চাই।” আল্লাহ বলেন: “হ্যাঁ। তুমি কি এতে সন্তুষ্ট নও যে, যে ব্যক্তি রক্ত সম্পর্ক বজায় রাখবে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, আর যে ব্যক্তি তোমার এই সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো?” তখন রক্ত সম্পর্ক (জরায়ূ) বলে যে, ‘হ্যা’। মহান আল্লাহ বলেন: “এটা তোমার জন্য।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা চাইলে এই আয়াতটি পড়তে পারো: “যদি তোমাদের ক্ষমতা প্রদান করা হয়, তবে কি তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত সম্পর্ক ছিন্ন করবে। এরা হলো সেসব লোক যাদের উপর আল্লাহ অভিসম্পাত করেছেন। ফলে তাদেরকে বধির বানিয়েছেন এবং তাদের দৃষ্টিশক্তি অন্ধ করে দিয়েছেন।” (সূরা মুহাম্মাদ: ২২-২৩)[1]
[1] সহীহ আল বুখারী: ৪৮৩২; সুনান বাইহাকী; ৭/২৬; মুসনাদ আহমাদ: ২/৩৩০; আদাবুল মুফরাদ: ৫০; সহীহ মুসলিম: ২৫৫৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩১; হাকিম: ৪/১৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
442 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرَّحِمُ شِجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، تَقُولُ: يَا رَبِّ، إِنِّي قُطِعْتُ، إِنِّي أُسِيءَ إِلَيَّ، فَيُجِيبُهَا رَبُّهَا: أَمَا تَرْضَيْنَ أَنْ أَقْطَعَ مَنْ قَطَعَكِ، وَأَصِلَ مَنْ وَصَلَكِ». [1: 2]
رقم طبعة با وزير = (443)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “الرَّحِمُ (রক্ত সম্পর্ক বা জরায়ূ) শব্দটি الرَّحْمَن (সর্বদয়ালূ) থেকে নির্গত। আরশের সাথে ঝুলে বলবে: “হে আমার প্রতিপালক, আমার সম্পর্ক ছিন্ন করা হয়েছে, আমার সাথে মন্দ আচরণ করা হয়েছে!” তখন তার প্রতিপালক বলবেন: “তুমি কি এতে সন্তুষ্ট হবে না যে, যে ব্যক্তি তোমার এই সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবো, আর যে ব্যক্তি তোমার এই রক্ত সম্পর্ক বজায় রাখবে, আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো?”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৩৮; মুসনাদ আহমাদ: ২/২৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২২৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «التعليق الرغيب» (3/ 226)، «غاية المرام» (ص 231).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو حديث صحيح، محمد بن عبد الجبار، نقل ابن أبي حاتم في "الجرح والتعديل" 8/ 15 عن أبيه قوله: شيخ، وباقي رجاله ثقات على شرط الشيخين.
443 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ رَدَّادٍ اللَّيْثِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:187] قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا الرَّحْمَنُ خَلَقْتُ الرَّحِمَ، وَشَقَقْتُ لَهَا اسْمًا مِنِ اسْمِي، فَمَنْ وَصَلَهَا، وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا، بَتَتُّهُ». [1: 2]
رقم طبعة با وزير = (444)
আব্দুর রহমান বিন ‘আওফ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেছেন: “আমি রহমান (সর্বদয়ালূ), আমি الرَّحِمُ (রক্ত সম্পর্ক বা জরায়ূ) সৃষ্টি করেছি। আমার নাম থেকেই তা নির্গত করেছি। কাজেই যে ব্যক্তি তার সম্পর্ক বজায় রাখবে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো। আর যে ব্যক্তি তার সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০২৩৪; মুসনাদ আহমাদ: ১/১৯৪; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৫৩; আবু দাউদ: ১৬৯৪; হাকিম: ৪/১৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৩৫; হুমাইদী: ৬৫; তিরমিযী: ১৯০৭; বাগাবী, শারহুস সুন্না্হ: ৩৪৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৮৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1487).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ردَّاد الليثي- ويقال: أبو الردَّاد، وهو أصوب كما قال الحافظ في «التقريب» - وإن لن يوثقه غير المؤلف، ولم يرو عنه سوى أبي سلمة، قد توبع عليه، وباقي رجاله ثقات على شرط الشيخين، فهو صحيح.
444 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ الْقُرَظِيَّ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّحِمَ شِجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ» تَقُولُ: أَيْ رَبِّ، إِنِّي ظُلِمْتُ، إِنِّي أُسِيءَ إِلَيَّ، إِنِّي قُطِعْتُ، قَالَ: فَيُجِيبُهَا رَبُّهَا: «أَلَا تَرْضَيْنَ أَنْ أَقْطَعَ مَنْ قَطَعَكِ، وَأَصِلَ مَنْ وَصَلَكِ». [1: 2]
رقم طبعة با وزير = (445)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “الرَّحِمُ (রক্ত সম্পর্ক বা জরায়ূ) শব্দটি الرَّحْمَن (সর্বদয়ালূ) থেকে নির্গত। কিয়ামতের দিন সে বলবে: “হে আমার প্রতিপালক, আমার সাথে যূলম করা হয়েছে, আমার সাথে মন্দ আচরণ করা হয়েছে, আমার সম্পর্ক ছিন্ন করা হয়েছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তখন তার প্রতিপালক জবাব দিবেন: “তুমি কি এতে সন্তুষ্ট হবে না যে, যে ব্যক্তি তোমার এই সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবো, আর যে ব্যক্তি তোমার এই রক্ত সম্পর্ক বজায় রাখবে, আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো?”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৩৮; মুসনাদ আহমাদ: ২/২৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২২৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - وهو مكرر (443). تنبيه!! رقم (443) = (442) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، وهو مكرر (442).
445 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ فِطْرٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:189] الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، وَلَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنَّ الْوَاصِلَ الَّذِي إِذَا انْقَطَعَتْ رَحِمُهُ وَصَلَهَا». [1: 2]
رقم طبعة با وزير = (446)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “الرَّحِمُ (রক্ত সম্পর্ক বা জরায়ূ) আরশের সাথে ঝুলে থাকবে। যে ব্যক্তি (অন্যের ভালো আচরণের) বদলা হিসেবে সুসম্পর্ক বজায় রাখে সে প্রকৃত রক্ত সম্পর্ক বজায়কারী নয়, নিশ্চয়ই প্রকৃত সম্পর্ক বজায়কারী ঐ ব্যক্তি যিনি রক্ত সম্পর্ক কেউ ছিন্ন করলে, তিনি তার সাথে সম্পর্ক বজায় রাখেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৩৯; মুসনাদ আহমাদ: ২/১৬৩; সুনান বাইহাকী: ৭/২৭; সহীহ আল বুখারী; ৫৯৯১; আদাবুল মুফরাদ: ৬৮; আবু দাউদ: ১৬৯৭; তিরমিযী; ১৯০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ২৩০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (ص 230).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري غير فِطْر - وهو ابن خليفة - فقد روى له البخاري مقروناً، وهو ثقة.
446 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَيُّوبَ بْنِ بَشِيرٍ، عَنْ سَعِيدٍ الْأَعْشَى، [ص:190] عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ كَانَ لَهُ ثَلَاثُ بَنَاتٍ، أَوْ ثَلَاثُ أَخَوَاتٍ، أَوِ ابْنَتَانِ، أَوْ أُخْتَانِ، فَأَحْسَنَ صُحْبَتَهُنَّ، وَاتَّقَى اللَّهَ فِيهِنَّ، دَخَلَ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (447)
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যার তিনজন মেয়ে অথবা বোন থাকে বা দুইজন মেয়ে অথবা বোন থাকে, অতঃপর সে তাদের সাথে উত্তম আচরণ করে এবং তাদের ব্যাপারে সে আল্লাহকে ভয় করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।”[1]
[1] তিরমিযী: ১৯১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» تحت الحديث (294).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لاضطرابه، وجهالة سعيد الأعشى، وهو سعيد بن عبد الرحمن بن مكمل الأعشى، فإنه لم يوثقه غير ابن حبان في "الثقات" 6/ 351، وأيوب بن بشير هو ابن سعد بن النعمان المعاوي له رؤية، من رجال أبي داود والنسائي.
447 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْعَلَّافُ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَالَ ابْنَتَيْنِ أَوْ أُخْتَيْنِ أَوْ ثَلَاثًا، أَوْ أُخْتَيْنِ أَوْ ثَلَاثًا، حَتَّى يَبِنَّ، أَوْ يَمُوتَ عَنْهُنَّ، كُنْتُ أَنَا وَهُوَ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ وَأَشَارَ بِأُصْبَعِهِ الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا» [ص:192] وَالْحَدِيثُ عَلَى لَفْظِ إِبْرَاهِيمَ بْنِ الْحَسَنِ الْعَلَّافِ
رقم طبعة با وزير = (448) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُنْتُ أَنَا وَهُوَ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ» أَرَادَ بِهِ فِي الدُّخُولِ وَالسَّبْقِ، لَا أَنَّ مَرْتَبَةَ مَنْ عَالَ ابْنَتَيْنِ أَوْ أُخْتَيْنِ فِي الْجَنَّةِ كَمَرْتَبَةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَوَاءٌ. [1: 2]
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি দুই বা তিনজন মেয়ে অথবা দুই বা তিনজন বোনের দায়িত্বভার গ্রহণ করে, এই সময় পর্যন্ত যে, তাদের বিবাহ হয় অথবা তাদের রেখে মৃত্যুবরণ করে, তাহলে আমি ও সে ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো। (এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যমা ও তার পাশের অঙ্গুলির দিয়ে ইশারা করেন।)[1] হাদীসটি ইবরাহিম বিন হাসান আল আল্লাফ এর শব্দে বর্ণিত হয়েছে। . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য, “তাহলে আমি ও সে ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো” এর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতে প্রবেশ ও অগ্রগামিতা; এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে, যে ব্যক্তি দুইজন মেয়ে বা বোনকে প্রতিপালন করবে, জান্নাতে তার মর্যাদাগত স্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মর্যাদাগত স্তরের সমান হবে।”
[1] মুসনাদ আহমাদ: ৩/১৪৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৫১; মুসনাদ আবী ইয়া‘লা: ১/১৭০; সহীহ মুসলিম: ২৬৩১; তিরমিযী: ১৯১৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৮২; হাকিম: ৪/১৭৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (296).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، إبراهيم بن الحسن العلاف- وهو الباهلي- ثقة. المقدمي: هو محمد بن أبي بكر.
448 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ الْهَادِ، أَنَّ زِيَادَ بْنَ أَبِي زِيَادٍ مَوْلَى ابْنِ عَيَّاشٍ، حَدَّثَهُ عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، قَالَ: سَمِعْتُهُ يُحَدِّثُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، [ص:193] عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتْنِي مِسْكِينَةٌ تَحْمِلُ ابْنَتَيْنِ لَهَا، فَأَطْعَمْتُهَا ثَلَاثَ تَمَرَاتٍ، فَأَعْطَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا تَمْرَةً، وَرَفَعَتْ إِلَى فِيهَا تَمْرَةً لِتَأْكُلَهَا، فَاسْتَطْعَمَتَاهَا ابْنَتَاهَا، فَشَقَّتِ التَّمْرَةَ الَّتِي كَانَتْ تُرِيدُ أَنْ تَأْكُلَهَا بَيْنَهُمَا فَأَعْجَبَنِي حَنَانُهَا، فَذَكَرْتُ الَّذِي صَنَعَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «إِنَّ اللَّهَ قَدْ أَوْجَبَ لَهَا الْجَنَّةَ، وَأَعْتَقَهَا بِهَا مِنَ النَّارِ» [1: 9]
رقم طبعة با وزير = (449)
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার কাছে একজন অসহায় নারী তার দুই মেয়েকে কোলে নিয়ে আসলো। অতঃপর আমি তাকে তিনটি খেজুর খেতে দিলাম। তিনি তার প্রত্যেক মেয়েকে একটি করে খেজুর দিলেন আর একটি খেজুর নিজের মুখে তুললেন খাওয়ার জন্য। কিন্তু মেয়ে দুটি তার কাছে খেজুর চাইলো, ফলে তিনি যে খেজুরটি খেতে চাইছিলেন, তা তাদের দুইজনের মাঝে ভাগ করে দিলেন। তার স্নেহ-মায়া-মমতা দেখে আমি অবাক হলাম। অতঃপর তার ব্যাপারটি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “নিশ্চয়ই আল্লাহ এজন্য তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৯/৯২; সহীহ মুসলিম: ২৬৩০; ইবনু মাজাহ: ৩৬৬৮। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক ‘আলা ইবনু মাজাহ: ৩/৩৯০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن ماجه» (2/ 390): م أتَّم منه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إن ثبت سماع عراك بن مالك من عائشة، ففي "المراسيل"ص 162، و «جامع التحصيل» ص 288 عن الإمام أحمد أنه لم يسمع منها، وقال العلائي بعد أن أورد هذا الخبر من "صحيح" مسلم عن عراك، عن عائشة: والظاهر أن ذلك على قاعدته المعروفة، أي: في الاكتفاء بالمعاصرة التي يمكن معها السماع في الرواية بالعنعة دون ملاقاة الراوي لمن عنعن عنه. وفي «سير أعلام النبلاء» 5/ 63، 64 قال الذهبي في ترجمة عراك بن مالك: وروى عن عائشة، فقيل: لم يسمع منها. وباقي رجاله ثقات رجال الشيخين غير زياد فهو من رجال مسلم. ابن الهاد: هو يزيد بن عبد الله بن أسامة.
449 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْحَاقَ الْأَصْبَهَانِيُّ بِالْكَرْخِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَزِيدَ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنِ الْأَسْوَدِ بْنِ شَيْبَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ وَاسِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِخِصَالٍ مِنَ الْخَيْرِ: أَوْصَانِي: «بِأَنْ لَا أَنْظُرَ إِلَى مَنْ هُوَ فَوْقِي، وَأَنْ أَنْظُرَ إِلَى مَنْ هُوَ دُونِي، وَأَوْصَانِي بِحُبِّ الْمَسَاكِينِ وَالدُّنُوِّ مِنْهُمْ، وَأَوْصَانِي أَنْ أَصِلَ رَحِمِي وَإِنْ أَدْبَرَتْ، وَأَوْصَانِي أَنْ لَا أَخَافَ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ، وَأَوْصَانِي أَنْ أَقُولَ الْحَقَّ وَإِنْ كَانَ مُرًّا، وَأَوْصَانِي أَنْ أُكْثِرَ مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ». [1: 2]
رقم طبعة با وزير = (450)
আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে কয়েকটি ভালো বৈশিষ্ট্যের ব্যাপারে অসিয়ত করেছেন। তিনি আমাকে অসিয়ত করেছেন এই মর্মে যে, আমি যেন আমার উর্দ্ধতন ব্যক্তিদের দিকে না তাকাই; বরং আমার চেয়ে যারা নিচের পর্যায়ের আছে, তাদের দিকে তাকাই, তিনি আমাকে অসিয়ত করেছেন মিসকীনদের ভালবাসতে এবং তাদের কাছাকাছি থাকতে, তিনি আমাকে অসিয়ত করেছেন, আমি যেন রক্ত সম্পর্ক বজায় রাখি, যদিও তা ছিন্ন করা হয়, তিনি আমাকে অসিয়ত করেছেন আল্লাহর ব্যাপারে আমি যেন কোন তিরস্কারকারীর তিরস্কারের পরোয়া না করি, তিনি আমাকে অসিয়ত করেছেন আমি যেন হক কথা বলি, যদিও তা তিক্ত হয়, তিনি আমাকে আরো অসিয়ত করেছেন আমি যেন ‘লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ’ বেশি বেশি বলি, কেননা এটি জান্নাতের ধন-ভান্ডারের মধ্যে অন্যতম একটি ধন-ভান্ডার।”[1]
[1] বাইহাকী: ১০/৯১; বাযযার: ৩৩০৯; তাবারানী আল কাবীর: ১৬৪৮; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ১/১৫৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৩/২৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২১৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2166).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، إسماعيل بن يزيد صاحب المسند والتفسير، وكان يذكر بالزهد والعبادة، كثير الغرائب والفوائد، وقال أبو حاتم: صدوق. وباقي رجال الإسناد ثقات على شرط مسلم، أبو داود هو الطيالسي.
450 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى رَجُلٌ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي، وَيُسِيئُونَ إِلَيَّ وَأُحْسِنُ إِلَيْهِمْ، وَيَجْهَلُونَ عَلَيَّ، وَأَحْلُمُ عَنْهُمْ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَئِنْ كَانَ [ص:196] كَمَا تَقُولُ، فَكَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ، وَلَا يَزَالُ مَعَكَ مِنَ اللَّهِ ظُهَيْرٌ، مَا دُمْتَ عَلَى ذَلِكَ»
رقم طبعة با وزير = (451) الْمَلُّ: رَمَادٌ يَكُونُ فِيهِ الشَّطْبَةُ. [1: 2]
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে আরয করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার কিছু নিকটাত্নীয় আছে, তাদের সাথে আমি সুসম্পর্ক বজায় রেখে চলি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তারা আমার সাথে মন্দ আচরণ করে, আমি তাদের সাথে ভালো আচরণ করি, তারা আমার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে, এতে আমি ধৈর্যধারণ করি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি যা বলছো, ব্যাপারটি যদি এমনই হয়, তবে তুমি যেন তাদেরকে উত্তপ্ত ছাঁই নিক্ষেপ করছো, আর তুমি যতক্ষন পর্যন্ত এই অবস্থায় থাকবে, ততক্ষন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী থাকবে।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “المَلُّ অর্থ হলো এমন ছাঁই যাতে অঙ্গারের টুকরা থাকে।”
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩৬; মুসনাদ আহমাদ: ২/৪১২; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2597): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، القعنبي: هو عبد الله بن مسلمة بن قعنب، والعلاء هو ابن عبد الرحمن بن يعقوب الحرقي.
451 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي [ص:197] قَرَابَةً أَصِلُهُمْ، وَيَقْطَعُونِي، وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ، وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَئِنْ كَانَ كَمَا تَقُولُ، لَكَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ، وَلَا يَزَالُ مَعَكَ مِنَ اللَّهِ ظُهَيْرٌ، مَا دُمْتَ عَلَى ذَلِكَ». [1: 2]
رقم طبعة با وزير = (452)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে আরয করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার কিছু নিকটাত্নীয় আছে, তাদের সাথে আমি সুসম্পর্ক বজায় রেখে চলি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমি তাদের সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে মন্দ আচরণ করে, আমি তাদের আচরণে ধৈর্যধারণ করি, কিন্তু তারা আমার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি যা বলছো, ব্যাপারটি যদি এমনই হয়, তবে তুমি যেন তাদেরকে উত্তপ্ত ছাঁই নিক্ষেপ করছো, আর তুমি যতক্ষন পর্যন্ত এই অবস্থায় থাকবে, ততক্ষন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী থাকবে।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৫৮; মুসনাদ আহমাদ: ২/৩০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، بندار هو محمد بن بشار، ومحمد هو ابن جعفر غندر.
452 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ، تَقُولُ: قَدِمَتْ أُمِّي مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ فِي هُدْنَةِ قُرَيْشٍ، وَهِيَ مُشْرِكَةٌ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّ أُمِّي أَتَتْ رَاغِبَةً. أَفَأَصِلُهَا؟، فقَالَ لَهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ صِلِيهَا». [4: 28]
رقم طبعة با وزير = (453)
উরওয়া বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে শুনেছি, তিনি বলেছেন কুরাইশদের সাথে সন্ধির সময়ে আমার মা মুশরিকা অবস্থায় মক্কা থেকে মদীনায় আসেন। ফলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম: “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার মা আশাবাদী হয়ে আমার কাছে এসেছেন, আমি কি তার সাথে সদাচারণ করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হ্যাঁ, তার সাথে সদাচারণ করো।”[1]
[1] আত তায়ালিসী: ১৬৪৩; মুসনাদ আহমাদ: ৬/৩৪৭; সহীহ মুসলিম: ১০০৩; আবু দাউদ: ১৬৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1468): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن وهب بن أبي كريمة: روى له النسائي، وهو صدوق، وباقي رجاله ثقات على شرط مسلم. أبو عبد الرحيم: هو خالد بن أبي يزيد بن سماك الحراني.
453 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ مَالِكٍ السَّلْمَسِينِيُّ، قَالَ: حَدَّثَنَا مُصْعَبُ بْنُ مَاهَانَ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّ أَسْمَاءَ سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أُمٍّ لَهَا مُشْرِكَةٍ، قَالَتْ: جَاءَتْنِي رَاغِبَةً رَاهِبَةً، أَصِلُهَا؟، قَالَ: «نَعَمْ» *. [4: 36]
رقم طبعة با وزير = (454)
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর মুশরিকা মা সম্পর্কে জিজ্ঞেস করেন, তিনি বলেন: “আমার মা একদিকে আশাবাদী অপরদিকে কিছুটা ভীতু হয়ে আমার কাছে এসেছেন, আমি কি তার সাথে সদাচারণ করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হ্যাঁ।” (তার সাথে সদাচারণ করো।)[1]
[1] মুসনাদ আশ শাফি‘ঈ: ১০০ পৃষ্ঠা; সুনান বাইহাকী: ৪/১৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪২৫; মুসনাদ আহমাদ: ৬/৩৪৪; হুমাইদী: ৩১৮; সহীহ আল বুখারী: ৫৯৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান লিগাইরিহী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله - المصدر نفسه. * قال الشيخ: لم يتنبَّه للفرق بين حديثِ عائشةَ - هذا -، وحديثِ أسماء الذي قبلَه المعلِّقُ على الكتاب، فعزا كلاًّ منهما للبخاريّ! ولا أصلَ لحديث عائشةَ عنده، كيف وهو مِمَّا أخطأَ في إسنادِه مُصعبُ بنُ ماهان، وهو كثير الخطإِ، كما قال الحافظ؟!
تحقيق الشيخ شعيب الأرناؤوط: مصعب بن ماهان سَيِّئ الحفظ، وباقي رجاله ثقات، وهو حسن لغيره، يتقوى بما قبله.
454 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ: حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَدْخُلَ الْجَنَّةَ قَاطَعٌ»
رقم طبعة با وزير = (455) لَيْسَ هَذَا فِي «الْمُوَطَّأِ» [2: 109]
জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “রক্ত সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৫৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৩২৮; মুসনাদ আহমাদ: ৪/৮৪; সুনান বাইহাকী: ৭/২৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩৭; আবু দাউদ: ১৬৯৬; তিরমিযী: ১৯০৯; সহীহ আল বুখারী: ৫৯৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৮৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1488): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
455 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْغَطَفَانِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا، مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ، مِنَ الْبَغْيِ وَقَطِيعَةِ الرَّحِمِ». [1: 2]
رقم طبعة با وزير = (456)
আবু বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যুলম (বা রাষ্ট্রদ্রোহ) এবং রক্ত সম্পর্ক ছিন্ন করা ছাড়া এমন কোন পাপ এমন নেই যার কারণে মহান আল্লাহ তাকে দুনিয়াতেই দ্রুত শাস্তি দেন এবং আখিরাতেও তার জন্য শাস্তি জমা রাখেন!”[1]
[1] ইবনু মাজাহ: ৪২১১; হাকিম: ২/৩৫৬; আত তায়ালিসী: ৮৮০; মুসনাদ আহমাদ: ৫/৩৬; আবু দা্উদ: ৪৯০২; তিরমিযী: ২৫১১; সুনান বাইহাকী: ১০/২৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (915).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وعبد الوارث هو ابن عبيد الله العتكي، ووالد عيينة هو عبد الرحمن بن جوشن الغطفاني.
456 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ أَبِي، يُحَدِّثُ عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا مِنْ ذَنْبٍ أَحْرَى أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا، مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ، مِنْ قَطِيعَةِ الرَّحِمِ وَالْبَغْيِ». [2: 109]
رقم طبعة با وزير = (457)
আবু বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: “যুলম (বা রাষ্ট্রদ্রোহ) এবং রক্ত সম্পর্ক ছিন্ন করা ছাড়া এমন কোন পাপ এমন নেই যার সম্পাদনকারীকে মহান আল্লাহ দুনিয়াতেই দ্রুত শাস্তি দেন এবং আখিরাতেও তার জন্য শাস্তি জমা রাখেন!”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩৮; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৭; হাকিম: ৪/১৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
457 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَبْصَرَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ، فقَالَ: إِنَّ لِي عَشْرَةً مِنَ الْوَلَدِ، مَا قَبَّلْتُ أَحَدًا مِنْهُمْ، فقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ». [1: 92]
رقم طبعة با وزير = (458)
৪৫৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আকরা‘ বিন হাবিস আত তামীমী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলেন, তিনি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুমাকে চুমু দিচ্ছেন। তখন তিনি বলেন: “আমার দশজন সন্তান আছে, কিন্তু আমি তাদের একজনকেও চুমু দেইনি।” তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৩১৮; আবু দাউদ: ৫২১৮; তিরমিযী: ১৯১১; সহীহ আল বুখারী: ৫৯৯৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৯১; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৪৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ৭০/১০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (70/ 108): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، سفيان هو ابن عيينة.
458 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَشِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ، وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ». [2: 61]
رقم طبعة با وزير = (459)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সে ব্যক্তি আমাদের দলভূক্ত নয়, যে ব্যক্তি বড় সম্মান ও ছোটদের স্নেহ করে না, সৎ কাজের আদেশ করে না এবং অসৎ কাজে নিষেধ করে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২৩২৮; তাবারানী আল কাবীর: ১১০৮৩। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ২১০৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (2108).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح إسناده ضعيف، سقط من إسناده راو ضعيف بين جرير بن عبد الحميد وعبد الملك بن أبي بشير، وهو ليث بن أبي سليم، فقد أخرجه البزار (1955) عن يوسف بن موسى، عن جرير بن عبد الحميد، عن ليث بن أبي سليم، عن عبد الملك بن أبي بشير، بهذا الإسناد.
459 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، [ص:206] عَنْ أَنَسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَزُورُ الْأَنْصَارَ، وَيُسَلِّمُ عَلَى صِبْيَانِهِمْ، وَيَمْسَحُ رُءُوسَهُمْ». [5: 47]
رقم طبعة با وزير = (460)
আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসার সাহাবীদের দেখতে যেতেন, তাদের শিশুদের সালাম দিতেন এবং তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন।”[1]
[1] আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৬/২৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩০৬; বাযযার: ২০০৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৮/৩৪; সহীহ আল বুখারী: ৬২৪৭; সহীহ মুসলিম: ২১৬৮; তিরমিযী: ২৬৯৬; দারেমী: ২/২৭৬; আবু দাউদ: ৫২০২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৭৮, ২১১২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1278 و 2112).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
460 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا، وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى».
رقم طبعة با وزير = (461) [ص:208] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «هَكَذَا» أَرَادَ بِهِ فِي دُخُولِ الْجَنَّةِ، لَا أَنَّ كَافِلَ الْيَتِيمِ تَكُونُ مَرْتَبَتُهُ مَعَ مَرْتَبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الْجَنَّةِ وَاحِدَةً. [1: 2]
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি ও ইয়াতিমের দায়িত্বভার গ্রহণকারী এভাবে জান্নাতে থাকবো।” রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বলে তর্জনী ও মধ্যমা অঙ্গুলী দিয়ে ইশারা করেন।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “এভাবে থাকবো” এর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতে প্রবেশ করা; এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে, জান্নাতে ইয়াতিমের দায়িত্বভার গ্রহণকারী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মর্যাদাগত অবস্থান একই হবে।”
[1] সহীহ আল বুখারী: ৫৩০৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬/২৮৩; আবু দাউদ: ৫১৫০; তিরমিযী: ১৯১৮; মুসনাদ আহমাদ: ৫/৩৩৩; সহীহ মুসলিম: ২৯৮৩; ইবনু মাজাহ: ৩৬৭৯; আদাবুল মুফরাদ: ১৩৭; মাজমা‘উয যাওয়াইদ: ৮/১৬০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৮০০, ৯৬২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (800 و 962).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، ابن أبي حازم: هو عبد العزيز.