হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (492)


492 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَكَانَتِ الْمُصَافَحَةُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: «نَعَمْ». [4: 50] قَالَ قَتَادَةُ: وَكَانَ الْحَسَنُ يُصَافِحُ
رقم طبعة با وزير = (492)




কাতাদাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যামানায় কি মুসাফাহ এর প্রচলন ছিল?” জবাবে তিনি বলেন: “হ্যাঁ।” কাতাদাহ রহিমাহুল্লাহ আরো বলেন: “হাসান আল বাসরী রহিমাহুল্লাহ মুসাফাহ করতেন।”[1]

[1] সহীহ আল বুখারী: ৬২৬৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৫; তিরমিযী: ২৭২৯; সুনান বাইহাকী: ৭/৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬১৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৪৯২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (6263).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، همام هو ابن يحيى العوذي.









সহীহ ইবনু হিব্বান (493)


493 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمَذَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الْأُوَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ، عَنْ يَعْقُوبَ بْنِ زَيْدٍ التَّيْمِيِّ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلًا مَرَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي مَجْلِسٍ، فقَالَ: سَلَامٌ عَلَيْكُمْ، فقَالَ: «عَشْرُ حَسَنَاتٍ» ثُمَّ مَرَّ رَجُلٌ آخَرَ، فقَالَ: سَلَامٌ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، فقَالَ: «عِشْرُونَ حَسَنَةً»، فَمَرَّ رَجُلٌ آخَرَ، فقَالَ: سَلَامٌ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فقَالَ: «ثَلَاثُونَ حَسَنَةً» فَقَامَ رَجُلٌ مِنَ الْمَجْلِسِ وَلَمْ يُسَلِّمْ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَوْشَكَ مَا نَسِيَ صَاحِبُكُمْ ‍‍ إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَجْلِسِ فَلْيُسَلِّمْ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يَجْلِسَ [ص:247] فَلْيَجْلِسْ، فَإِنْ قَامَ فَلْيُسَلِّمْ، فَلَيْسَتِ الْأُولَى بِأَحَقَّ مِنَ الْآخِرَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (493)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মাজলিসে ছিলেন, এমন সময় এক ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করেন এবং বলেন: “সালামুন ‘আলাইকুম (আপনাদের উপর শান্তি বর্ষিত হোক)।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “(সে) দশটি সাওয়াব (পেলো)।” তারপর আরেকজন ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করেন এবং বলেন: “সালামুন ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ (আপনাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক)।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “(সে) বিশটি সাওয়াব (পেলো)।” তারপর আরেকজন ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করেন এবং বলেন: “সালামুন ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ (আপনাদের উপর শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক)।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “(সে) ত্রিশটি সাওয়াব (পেলো)।” অতঃপর এক ব্যক্তি মাজলিস থেকে উঠে চলে যায় কিন্তু তিনি সালাম দেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সম্ভবত তিনি সালাম দিতে ভুলে গেছেন। যখন তোমাদের কেউ কোন মাজলিসে আসবে, সে যেন সালাম দেয়। অতঃপর তার বসতে মন চাইলে বসবে আর যদি চলে যায়, তবে সে যেন সালাম দিয়ে চলে যায়। কেননা প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা বেশি হক রাখে না।”[1]

[1] আদাবুল মুফরাদ: ৯৮৬; নাসাঈ, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩৬৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (183).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (494)


494 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى مَجْلِسٍ فَلْيُسَلِّمْ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يَجْلِسَ فَلْيَجْلِسْ، فَإِذَا قَامَ فَلْيُسَلِّمْ، فَلَيْسَتِ الْأُولَى بِأَحَقَّ مِنَ الْآخِرَةِ». [1: 67]
رقم طبعة با وزير = (494)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ কোন মাজলিসে যাবে, সে যেন সালাম দেয়। অতঃপর তার যদি বসতে মন চায়, তাহলে বসবে আর যখন চলে যাবে, তখনও যেন সালাম দেয়। কেননা প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা বেশি হক রাখে না।”[1]

[1] হুমাইদী: ১১৬২; মুসনাদ আহমাদ: ২/২৮৭; তিরমিযী: ২৭০৬; আদাবুল মুফরাদ: ১০০৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৮; তাহাবী, মুশকিলুল আসার: ২/১৩৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» -أيضاً-.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ففي ابن عجلان- واسمه محمد- كلام يسير لا ينزل عن رتبة الحسن، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (495)


495 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى مَجْلِسٍ فَلْيُسَلِّمْ، وَإِذَا قَامَ فَلْيُسَلِّمْ، فَلَيْسَتِ الْأُولَى بِأَحَقَّ مِنَ الْآخِرَةِ». [1: 78]
رقم طبعة با وزير = (495)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ কোন মাজলিসে পৌঁছবে, সে যেন সালাম দেয়। আর যখন চলে যাবে, তখনও যেন সালাম দেয়। কেননা প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা বেশি হক রাখে না।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৩০; আবু দাউদ: ৫২০৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.









সহীহ ইবনু হিব্বান (496)


496 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى مَجْلِسٍ، فَلْيُسَلِّمْ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يَجْلِسَ فَلْيَجْلِسْ، ثُمَّ إِذَا قَامَ فَلْيُسَلِّمْ، فَلَيْسَتِ الْأُولَى بِأَحَقَّ مِنَ الْآخِرَةِ»
رقم طبعة با وزير = (496) قَالَ أَبُو عَاصِمْ: وَأَخْبَرْنَاهُ ابْنُ عَجْلَانَ [1: 95]




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ কোন মাজলিসে যাবে, সে যেন সালাম দেয়। অতঃপর তার যদি বসতে মন চায়, তাহলে বসবে আর যখন চলে যাবে, তখনও যেন সালাম দেয়। কেননা প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা বেশি হক রাখে না।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আমাদেরকে ইবনু ‘আজলান হাদীসটি বর্ণনা করেছেন ।“

[1] নাসাঈ, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩৭১; তাহাবী, মুশকিলুল আসার: ২/১৩৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عبد الرحيم هو المعروف بصاعقة.









সহীহ ইবনু হিব্বান (497)


497 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حُمَيْدِ بْنِ هَانِئٍ، عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لِيُسَلِّمِ [ص:250] الْفَارِسُ عَلَى الْمَاشِي، وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ، وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ». [1: 78]
رقم طبعة با وزير = (497)




ফাদ্বালাহ বিন ‘উবাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “অশ্বারোহী ব্যক্তি পদব্রজ ব্যক্তিকে, পদব্রজ ব্যক্তি বসা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে।”[1]

[1] আদাবুল মুফরাদ: ৯৯৬; মুসনাদ আহমাদ: ৬/১৯; দারেমী: ২/২৭৬; তিরমিযী: ২৭০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৪৪৫; সহীহ আল বুখারী: ৬২৩১; সহীহ মুসলিম: ২১৬০; আবু দাউদ: ৬১৯৮; সুনান বাইহাকী: ৯/২০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩০৩। হাদীসটির সানাদকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ ভালো বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৫০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1150): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، أحمد بن عيسى هو ابن حسان المصري يعرف بابن التستري، صدوق من رجال الشيخين، وعمرو بن مالك هو أبو علي الجنبي، وحميد بن هانئ هو الخولاني المصري من رجال مسلم، قال أبو حاتم: صالح، وقال النسائي: ليس به بأس، وقال الدارقطني: لا بأس به ثقة، وقال ابن عبد البر: هو عندهم صالح الحديث لا بأس به، وذكره المؤلف في الثقات 4/ 149.









সহীহ ইবনু হিব্বান (498)


498 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى عَبْدَانُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيُسَلِّمِ الرَّاكِبُ عَلَى الْمَاشِي، وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ، وَالْمَاشِيَانِ أَيُّهُمَا بَدَأَ فَهُوَ أَفْضَلُ». [1: 2]
رقم طبعة با وزير = (498)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আরোহী ব্যক্তি পদব্রজ ব্যক্তিকে, পদব্রজ ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। আর দুই পদব্রজ ব্যক্তির মধ্যে যে ব্যক্তি প্রথমে সালাম দিবে, তিনি উত্তম ব্যক্তি হিসেবে গণ্য হবেন।”[1]

[1] বাযযার: ২০০৬; মাজমা‘উয যাওয়াইদ: ৮/৩৬; আদাবুল মুফরাদ: ৯৮৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৪৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1146).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال مسلم، إلا أن أبا الزبير قد عنعن، وهو مدلس، ومحمد بن معمر: هو ابن ربعي القيسي، وأبو عاصم: هو الضحاك بن مخلد النبيل









সহীহ ইবনু হিব্বান (499)


499 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا، قَالَ: حَدَّثَنَا [ص:252] هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ حَبِيبٍ الْمُحَارِبِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «ثَلَاثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَى اللَّهِ، إِنْ عَاشَ رُزِقَ وَكُفِيَ، وَإِنْ مَاتَ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ: مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ، فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ، وَمَنْ خَرَجَ إِلَى الْمَسْجِدِ، فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ»
رقم طبعة با وزير = (499) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمْ يَطْعَمْ مُحَمَّدُ بْنُ الْمُعَافَى ثَمَانِيَة عَشْرَةَ سَنَةً* مِنْ طَيِّبَاتِ الدُّنْيَا شَيْئًا غَيْرَ الْحَسْوِ عِنْدَ إِفْطَارِهِ. [1: 2]




আবু উমামা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তিন শ্রেণির মানুষের মধ্যে প্রত্যেক শ্রেণির জন্য আল্লাহর দায়িত্ব হলো তারা বেঁচে থাকলে তাদের রিযিক দেওয়া ও তাদের জন্য যথেষ্ট হয়ে যাওয়া, আর মারা গেলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তারা হলেন (১) যে ব্যক্তি তার বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়, সে ব্যক্তি আল্লাহর জামিনে থাকে, (২) যে ব্যক্তি মাসজিদের উদ্দেশ্যে বের হয়, সে আল্লাহর জামিনে থাকে ও (৩) যে ব্যক্তি আল্লাহর রাস্তায় (জিহাদে) বের হয়, সে-ও আল্লাহর জামিনে থাকে।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “(হাদীসের রাবী, ইবনু হিব্বানের উস্তাদ) মুহাম্মাদ বিন আল মু‘আফা আঠারো বছর পর্যন্ত ইফতারের সময় (আটা ও পনির) হালুয়া ব্যতিত দুনিয়ার ভালো কোন জিনিস খান নি!”

[1] আবু দাউদ: ২৪৯৪; হাকিম: ২/৭৩; সুনান বাইহাকী: ৯/১৬৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২২৫৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2253)، «المشكاة» (727). * [ثَمَانِيَة عَشْرَةَ سَنَةً] قال الناشر: كذا في الطبعتين والصواب - لغة - «ثماني عشرة سنة»




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عثمان بن أبي العاتكة هو الأزدي ضعفوه في رويته عن علي بن يزيد الألهاني، وأما روايته عن غيره فهو مقارب يكتب حديثه للاعتبار، وقد توبع عليه كما يأتي فالحديث صحيح.









সহীহ ইবনু হিব্বান (500)


500 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُبَادِرُوا أَهْلَ الْكِتَابِ بِالسَّلَامِ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فِي طَرِيقٍ، فَاضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِهِ». [2: 3]
رقم طبعة با وزير = (500)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা ইয়াহুদী-খ্রীষ্টানদের সালাম দেওয়ার ব্যাপারে অগ্রগামী হবে না। যখন তোমরা তাদের সাথে রাস্তায় সাক্ষাৎ করবে, তখন তাদেরকে রাস্তার সংকীর্ণ পথে চলতে বাধ্য করবে।”[1]

[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৪৫৭; মুসনাদ আহমাদ: ২/২৬৬; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৩১০; সহীহ মুসলিম: ২১৬৭; আদাবুল মুফরাদ: ১১১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/৩৪১; সুনান বাইহাকী: ৯/২০৩; তিরমিযী; ১৬০২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1271)، «الصحيحة» (704 و 1411): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (501)


501 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْخَطِيبُ بِالْأَهْوَازِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبْدَؤُوا [ص:254] أَهْلَ الْكِتَابِ بِالسَّلَامِ، وَإِذَا رَأَيْتُمُوهُمْ فِي طَرِيقٍ، فَاضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِهِ».
رقم طبعة با وزير = (501)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা ইয়াহুদী-খ্রীষ্টানদের আগে সালাম দিবে না। যখন তোমরা তাদের সাথে রাস্তায় সাক্ষাৎ করবে, তখন তাদেরকে রাস্তার সংকীর্ণ পথে চলতে বাধ্য করবে।”[1]

[1] আত তায়ালিসী: ২৪২৪; মুসনাদ আহমাদ: ২/৪৩৬; সহীহ মুসলিম: ২১৬৭; আবু দাউদ: ৫২০৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/৩৪১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (502)


502 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمُوا عَلَيْكُمْ إِنَّمَا يَقُولُ أَحَدُهُمُ: السَّامُ عَلَيْكَ، فَقُلْ وَعَلَيْكَ». [4: 3]
رقم طبعة با وزير = (502)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ইয়াহুদিরা যখন তোমাদের সালাম দেয়, তখন তারা বলে, “আস সামু ‘আলাইকা” (অর্থাৎ তোমার মৃত্যু হোক!) কাজেই তোমরা জবাবে বলবে, “ওয়া ‘আলাইকা” (অর্থাৎ তোমার উপরও।)”[1]

[1] সহীহ মুসলিম: ২১৬৪; তিরমিযী: ১৬০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬৩০; মুসনাদ আহমাদ: ২/১৯; সহীহ আল বুখারী: ৬৯২৮; সুনান বাইহাকী: ৯/২০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩১১২; আবু দাউদ: ৫২০৬; মুয়াত্তা ইমাম মালিক: ৩/১৩২; আদাবুল মুফরাদ: ১১০৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২২৪২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2242): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، يحيى بن أيوب من رجال مسلم، ومن فوقه ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (503)


503 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ يَهُودِيًّا سَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَصْحَابِهِ، فقَالَ: السَّامُ عَلَيْكُمْ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَدْرُونَ مَا قَالَ؟ » قَالُوا: نَعَمْ، سَلَّمَ عَلَيْنَا، قَالَ: «لَا، إِنَّمَا، قَالَ: السَّامُ عَلَيْكُمْ، أَيْ: تُسَامُونَ دِينَكُمْ، فَإِذَا سَلَّمَ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ، فَقُولُوا: وَعَلَيْكَ». [1: 78]
رقم طبعة با وزير = (503)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “একবার এক ইয়াহুদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীদের সালাম দেয় এই বলে যে, “আস সামু ‘আলাইকুম” (অর্থাৎ তোমাদের মৃত্যু হোক!) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন: “তোমরা কি জানো সে কী বলেছে?” সাহাবীগণ বলেন: “হ্যাঁ, সে আমাদের সালাম দিয়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, নিশ্চয়ই সে বলেছে: “আস সামু ‘আলাইকুম” (অর্থাৎ তোমাদের দ্বীন দুর্বল হোক!”) কাজেই কোন ব্যক্তি যখন তোমাদের সালাম দিবে, তখন তোমরা জবাবে বলবে, “ওয়া ‘আলাইকা” (অর্থাৎ এবং তোমার উপরও।)”[1]

[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬৩০; ইবনু মাজাহ: ৩৬৯৭; মুসলিম: ২১৬৩; আবু দাউদ: ৫২০৭; তিরমিযী: ৩৩০১; আদাবুল মুফরাদ: ১১০৫; আত তায়ালিসী: ২০৬৯; সহীহ আল বুখারী: ৬৯২৬; মুসনাদ আহমাদ: ৩/৯৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৭৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1276): م مختصر.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، فإن يزيد بن زريع سمع من سعيد بن أبي عروبة قديماً قبل الاختلاط.









সহীহ ইবনু হিব্বান (504)


504 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْمِقْدَامِ بْنِ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ هَانِئٍ، عَنِ ابْنِ هَانِئٍ: أَنَّ هَانِئًا لَمَّا وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ قَوْمِهِ فَسَمِعَهُمْ يُكَنُّونَ هَانِئًا أَبَا الْحَكَمِ، فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ، فَلِمَ تُكَنَّى أَبَا الْحَكَمِ»؟، قَالَ: قَوْمِي إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ رَضُوا بِي حَكَمًا فَأَحْكُمُ بَيْنَهُمْ، فقَالَ: «إِنَّ ذَلِكَ لَحَسَنٌ، فَمَا لَكَ مِنَ الْوَلَدِ»؟، قَالَ شُرَيْحٌ، وَعَبْدُ اللَّهِ، وَمُسْلِمٌ، قَالَ: «فَأَيُّهُمْ أَكْبَرُ»؟، قَالَ: شُرَيْحٌ، قَالَ: «فَأَنْتَ أَبُو شُرَيْحٍ» فَدَعَا لَهُ وَلِوَلَدِهِ، فَلَمَّا أَرَادَ الْقَوْمُ الرُّجُوعَ إِلَى [ص:258] بِلَادِهِمْ، أَعْطَى كُلَّ رَجُلٍ مِنْهُمْ أَرْضًا حَيْثُ أَحَبَّ فِي بِلَادِهِ، قَالَ أَبُو شُرَيْحٍ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِشَيْءٍ يُوجِبُ لِيَ الْجَنَّةَ، قَالَ: «طِيبُ الْكَلَامِ، وَبَذْلُ السَّلَامِ، وَإِطْعَامُ الطَّعَامِ». [1: 2]
رقم طبعة با وزير = (504)




ইয়াজিদ বিন মিকদাম বিন শুরাইহ বিন হানী, তিনি তাঁর বাবা মিকদাম বিন হানী থেকে বর্ণনা করেন, তিনি হানী এর ছেলে থেকে বর্ণনা করেন, তিনি বলেন: “যখন হানী তাঁর কওমের লোকদের সাথে প্রতিনিধিদল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনতে পান যে, হানীকে তাঁর কওম আবুল হাকাম (ফায়সালাদানকারীর পিতা) উপনামে ডাকছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে ডাকেন এবং বলেন: “নিশ্চয়ই আল্লাহ হলেন হাকাম (ফায়সালা দানকারী), হুকুম বা ফায়সালা দান করা আল্লাহর দিকেই সমর্পিত। কাজেই তোমাকে আবুল হাকাম উপনামে ডাকা হয় কেন?” জবাবে তিনি বলেন: “আমার কওম যখন কোন বিষয়ে মতানৈক্য করে, সেক্ষেত্রে তারা ফায়সালা দানকারী হিসেবে তারা আমাকে সন্তুষ্টচিত্তে মেনে নেয় “ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সেটা ভাল। তোমার কী সন্তান আছে?” তিনি বলেন: “শুরাইহ, আব্দুল্লাহ ও মুসলিম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তাদের মাঝে বড় কে?” তিনি বলেন: “শুরাইহ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তাহলে তোমার উপনাম হলো আবু শুরাইহ।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জন্য এবং তাঁর সন্তানের জন্য দু‘আ করেন। তারপর কওমের লোকজন যখন তাঁদের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের প্রত্যেককে দেশে তাঁদের পছন্দমত জমি দান করেন। তখন আবু শুরাইহ বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন কিছু সম্পর্কে অবহিত করুন, যা আমার জন্য জান্নাত অবধারিত করে দিবে” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “(তা হলো) সুন্দর কথা বলা, সালাম প্রদান করা ও মানুষকে খাদ্য খাওয়ানো।”[1]

[1] আদাবুল মুফরাদ: ৮১১। হাদীসটির সানাদকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ ভালো বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৯৩৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1939)، «الإرواء» (2615).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، يزيد بن المقدام صدوق، روى له أبو داود والنسائي وابن ماجة، وباقي رجاله رجال الصحيح غير صحابيه فمن رجال أبي داود والنسائي.









সহীহ ইবনু হিব্বান (505)


505 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ الْإِسْلَامِ خَيْرٌ؟، قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلَامَ عَلَى مَنْ عَرَفْتَ، وَمَنْ لَمْ تَعْرِفْ». [0: 00]
رقم طبعة با وزير = (506)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন: “ইসলামের কোন কাজটি সর্বোত্তম?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি মানুষকে খাদ্য দান করবে এবং চেনা-অচেনা সবাইকে সালাম দিব।”[1]

[1] সহীহ আল বুখারী: ১২, ২৮, ৬২৩৬; আদাবুল মুফরাদ: ১০১৩; সহীহ মুসলিম: ৩৯; নাসাঈ: ৮/১০৭; মুসনাদ আহমাদ: ২/১৬৯; আবু দাউদ: ৫১৯৪; ইবনু মাজাহ: ৩২৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩০২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আদাবুল মুফরাদ: ৭৯০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (790): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو الخير: هو مرثد بن عبد الله اليزني.









সহীহ ইবনু হিব্বান (506)


506 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مَنْصُورٍ، عَنْ مَنْصُورِ بْنِ أَبِي مُزَاحِمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي حُصَيْنٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلَا يُؤْذِي جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَسْكُتْ»
رقم طبعة با وزير = (507) [ص:260] قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو الْأَحْوَصِ: سَلَّامُ بْنُ سُلَيْمٍ، وَأَبُو حُصَيْنٍ: عُثْمَانُ بْنُ عَاصِمٍ، وَأَبُو صَالِحٍ: ذَكْوَانُ السَّمَّانُ، وَأَبُو هُرَيْرَةَ: عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ. [0: 00]




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে এবং যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন কল্যানকর কথা বলে নতুবা চুপ থাকে।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আবুল আহওয়াস হলেন সাল্লাম বিন সুলাইম, আবু হুসাইন হলেন উসমান বিন ‘আসিম, আল সালিহ হলেন যাকওয়ান বিন সাম্মান, আবু হুরাইরা হলেন আব্দুল্লাহ বিন আমর আদ দাওসী।”

[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৪৬; আদাবুল মুফরাদ: ৬০১৮; সহীহ মুসলিম: ৪৭; ইবনু মান্দাহ, আল ঈমান: ৩০০; মুসনাদ আহমাদ: ২/৪৬৩; বাযযার: ২০৩১; মাজমা‘উয যাওয়াইদ: ৮/৭৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৫২৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - يأتي برقم (517) مخرجا. تنبيه!! رقم (517) = (516) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشخين غير المنصور بن أبي مزاحم فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (507)


507 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، [ص:261] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْبُدُوا الرَّحْمَنَ، وَأَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ تَدْخُلُوا الْجِنَانَ». [1: 2]
رقم طبعة با وزير = (505)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা সর্ব দয়ালূ (আল্লাহর) ইবাদত করো, সালামের প্রচলন ঘটাও, মানুষকে খাদ্য খাওয়াও, তবে তোমরা জান্নাতসমূহে প্রবেশ করতে পারবে।”[1]

[1] সহীহ আল বুখারী: ১২, ২৮, ৬২৩৬; আদাবুল মুফরাদ: ১০১৩; সহীহ মুসলিম: ৩৯; নাসাঈ: ৮/১০৭; মুসনাদ আহমাদ: ২/১৬৯; আবু দাউদ: ৫১৯৪; ইবনু মাজাহ: ৩২৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩০২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৭১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (489).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح بشاهده، وهو مكرر (489).









সহীহ ইবনু হিব্বান (508)


508 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِشَيْءٍ إِذَا عَمِلْتُهُ أَوْ عَمِلْتُ بِهِ دَخَلْتُ الْجَنَّةَ، قَالَ: «أَفْشِ السَّلَامَ، وَأَطْعِمِ الطَّعَامَ، وَصِلِ الْأَرْحَامَ، وَقُمْ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلِ الْجَنَّةَ بِسَلَامٍ». [1: 2]
رقم طبعة با وزير = (508)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন কিছু আমল সম্পর্কে বলুন, যা আমল করলে, আমি জান্নাতে প্রবেশ করবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি সালামের ব্যাপক প্রচলন ঘটাবে, মানুষকে খাদ্য খাওয়াবে, রক্ত সম্পর্ক বজায় রাখবে আর মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন দাঁড়িয়ে সালাত আদায় করবে, তবেই তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৯৫; হাকিম: ৪/১২৯; মাজমা‘উয যাওয়াইদ: ৫/১৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৯, ১৭১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (199)، «الصحيحة» (169، 171)، «الضعيفة» (1324) *. * قال الشيخ: في إسناده جهالة بينتها في المصدر السابق، لكن الحديث صحيح بشواهده المذكورة في المصدرين قبله. وأما جملة: «الأرحام»؛ فلها شواهد كثيرة في «الترغيب» (3/ 223 - 229).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير أبي ميمونة، وهو ثقة. أبو عامر: هو عبد الملك بن عمرو العقدي، وهمام: هو ابن يحيى العوذي.









সহীহ ইবনু হিব্বান (509)


509 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنِ ابْنِ مُعَانِقٍ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ فِي الْجَنَّةِ غُرَفًا يُرَى ظَاهِرُهَا مِنْ بَاطِنِهَا، وَبَاطِنُهَا مِنْ ظَاهِرِهَا، أَعَدَّهَا اللَّهُ لِمَنْ أَطْعَمَ الطَّعَامَ، وَأَفْشَى السَّلَامَ، وَصَلَّى بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ»
رقم طبعة با وزير = (509) [ص:263] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: ابْنُ مُعَانِقٍ هَذَا اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ مُعَانِقٍ الْأَشْعَرِيُّ




আবু মালিক আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই জান্নাতে একটি প্রাসাদ রয়েছে, যার বহিরাংশ ভেতর থেকে দেখা যাবে এবং ভেতরের অংশ বাহির থেকে দেখা যাবে। মহান আল্লাহ এটি প্রস্তুত করে রেখেছেন ঐ ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষকে খাদ্য খাওয়ায়, সালামের প্রচলন ঘটায় এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাত আদায় করে।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “ইবনু মু‘আনিক এর নাম হলো আব্দুল্লাহ বিন মু‘আনিক আল আশ‘আরী।”

[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৮৮৩; মুসনাদ আহমাদ: ৫/৩৪৩; তাবারানী আল কাবীর: ৩৪৬৬, সুনান বাইহাকী: ৪/৩০০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯২৭; মাজমা‘উয যাওয়াইদ: ২/২৫৪; হাকিম: ১/৩২১। হাদীসটির সানাদকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মজবুত বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৪৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (2/ 46).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وابن معانق - واسمه عبد الله كما سيذكره المؤلف - ذكره المؤلف في الثقات 5/ 36، ووثقه العجلي ص؛ 280، وروى عنه غير واحد، وباقي رجاله ثقات. وأبو مالك الأشعري اسمه الحارث بن الحارث الأشعري، عداده في أهل الشام وفي الصحابة أبو مالك اثنان غير هذا.









সহীহ ইবনু হিব্বান (510)


510 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، وَحُمَيْدٍ، وَذَكَرَ الصُّوفِيُّ آخَرَ مَعَهُمَا، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَاجَرَ السُّوءَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَبْدٌ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (510)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুমিন ঐ ব্যক্তি যার থেকে মানুষ নিরাপদ থাকে, মুসলিম ঐ ব্যক্তি যার জবান ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকেন এবং মুহাজির ঐ ব্যক্তি যিনি মন্দ কাজ পরিত্যাগ করেন। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, ঐ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৩/১৫৪; হাকিম: ১/১১; আদাবুল মুফরাদ: ৬০১৬; সহীহ মুসলিম: ৪৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৪৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (549).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (511)


511 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ، أَنَّ أَبَا بَكْرِ بْنَ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَخْبَرَهُ أَنَّ عَمْرَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَتْهُ أَنَّ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ». [3: 20]
رقم طبعة با وزير = (512)




‘আয়িশা রাদ্বিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জিবরীল আলাইহিস সালাম আমাকে উপদেশ দিতেই ছিলেন এমনকি আমার মনে হলো অচিরেই তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন!”[1]

[1] মুসনাদ আহমাদ: ৬/২৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৪৫; সহীহ মুসলিম: ২৬২৪; ইবনু মাজাহ: ৩৬৭৩; সুনান বাইহাকী: ৭/২৭; আদাবুল মুফরাদ: ৬০১৪; তিরমিযী: ১৯৪২; আবু দাউদ: ৫১৫১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/৮৯১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 400 / 891): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير أحمد بن سليمان - وهو ابن عبد الملك الرهاوي- فقد روى له النسائي، وهو ثقة حافظ.