হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (532)


532 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرَ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: لَدَغَتْ رَجُلًا مِنَّا عَقْرَبٌ وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَرْقِيهِ؟، فقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَنْفَعَ أَخَاهُ، فَلْيَفْعَلْ». [3: 65]
رقم طبعة با وزير = (533)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমাদের মাঝে এক ব্যক্তিকে বিচ্ছু দংশন করে, এসময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম। তখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাকে ঝাড়ফুঁক করুন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাদের মাঝে যে ব্যক্তি তার ভাইয়ের উপকার করার সক্ষমতা রাখে, সে যেন তা করে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৩/২৮৩; সহীহ মুসলিম: ২১৯৯; সুনান বাইহাকী: ৯/৩৪৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (472): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي الزبير فمن رجال مسلم، وأخرج له البخاري مقروناً، وصرح ابن جريج هو وأبو الزبير بالسماع، وأبو عاصم: اسمه الضحاك بن مخلد.









সহীহ ইবনু হিব্বান (533)


533 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا لَيْثٌ، عَنْ عَقِيلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ، قَالَ: «الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لَا يَظْلِمُهُ وَلَا يُسْلِمُهُ، مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ بِهَا عَنْهُ كُرْبَةً مِنْ [ص:292] كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (534)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তাকে যুলম করবে না এবং তাকে (যালিমের কাছে) সোপর্দও করবে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকেন, মহান আল্লাহ তার প্রয়োজন পূরণে থাকেন। যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির বিপদ দূর করবে, মহান আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির দোষ গোপন রাখবে, মহান আল্লাহ কিয়ামতের ‍দিন তার দোষ গোপন রাখবেন।”[1]

[1] আবু দাউদ: ৪৮৯৩; সহীহ মুসলিম: ২৫৮০; তিরমিযী: ১৪২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫১৮; মুসনাদ আহমাদ: ২/৯১; সহীহ আল বুখারী: ২৪৪২; সুনান বাইহাকী: ৬/৯৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (504): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، ليث: هو ابن سعد، وعُقيل -بضم العين- هو ابن خالد بن عَقيل -بفتح العين - الأيلي.









সহীহ ইবনু হিব্বান (534)


534 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ ذَرِيحٍ بِعُكْبَرَا، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ وَاسِعٍ، وَأَبِي سُورَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ سَتَرَ أَخَاهُ الْمُسْلِمَ سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ [ص:293] كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ». [1: 2]
رقم طبعة با وزير = (535)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি দুনিয়াতে তার মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখবে, মহান আল্লাহ দুনিয়াতে ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন, যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির বিপদ দূর করবে, মহান আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকেন, মহান আল্লাহ তার সাহায্যে থাকেন।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৫২; সহীহ মুসলিম: ২৬৯৯; আবু দাউদ: ৪৯৪৬; ইবনু মাজাহ: ২২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৭; তিরমিযী: ২৯৪৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৩৪১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2341): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وأبو سورة هذا الذي قرنه بمحمد بن واسع لم أتبينه.









সহীহ ইবনু হিব্বান (535)


535 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ [ص:294] الْجُعْفِيُّ *، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: أُنْزِلَتْ: {عَبَسَ وَتَوَلَّى} [عبس: 1] فِي ابْنِ أُمِّ مَكْتُومٍ الْأَعْمَى، قَالَتْ: أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَقُولُ: يَا نَبِيَّ اللَّهِ أَرْشِدْنِي، قَالَتْ: وَعِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنْ عُظَمَاءِ الْمُشْرِكِينَ، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرِضُ عَنْهُ وَيُقْبِلُ عَلَى الْآخَرِ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا فُلَانُ أَتَرَى بِمَا أَقُولُ بَأْسًا» فَيَقُولُ: لَا، فَنَزَلَتْ {عَبَسَ وَتَوَلَّى} [عبس: 1]. [5: 4]
رقم طبعة با وزير = (536)




‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নিচের আয়াত “তিনি ভ্রু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।” (সূরা আবাসা: ১) এটি আব্দুল্লাহ বিন ‍উম্মু মাকতূম রাদ্বিয়াল্লাহু আনহুর ব্যাপারে অবতীর্ণ হয়েছে।“‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: “আব্দুল্লাহ বিন ‍উম্মু মাকতূম রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এবং বলতে থাকেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে পথ প্রদর্শন করুন।” ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে মুশরিকদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঐ ব্যক্তির দিকে মনোনিবেশ করছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হে ‍ওমুক, আমি যা বলছি, তাতে কি তুমি দূষনীয় মনে করো?” তিনি বলেন:“ জ্বী, না।” তখন আয়াত নাযিল হয়: “তিনি ভ্রু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।” (সূরা আবাসা: ১)[1]

[1] তিরমিযী: ৩৩৩১; হাকিম: ২/৫১৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/২০৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ৩৫৬৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - "صحيح سنن الترمذي" (3566). * [عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْجُعْفِيُّ] قال الشيخ: هو الملقب بـ «بِمُشْكُدَانة»، وهو ثقة من شيوخ مسلم، ومن فوقه ثقات من رجال الشيخين؛ فالسند صحيح، والحسن بن سفيان حافظ ثقة. وأخرجه الترمذي (3328) وغيره من طريق آخر عن هشام بن عروة به، وقال: «حسن غريب»، وأُعِلَّ بالإرسال. وله شاهد من حديث أنس، رواه أبو يعلى (3123) بسند صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عبد الله بن عمر الجعفي فهو من رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (536)


536 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ *، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:295] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَذَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ»
رقم طبعة با وزير = (537) قَالَ أَبُو حَاتِمٍ: اللَّهُ جَلَّ وَعَلَا أَجَلُّ مِنْ أَنْ يَشْكُرَ عَبِيدَهُ، [ص:296] إِذْ هُوَ الْبَادِئُ بِالْإحْسَانِ إِلَيْهِمْ، وَالْمُتَفَضِّلُ بِإتْمَامِهَا عَلَيْهِمْ، وَلَكِنَّ رِضَا اللَّهِ جَلَّ وَعَلَا بِعَمَلِ الْعَبْدِ عَنْهُ يَكُونُ شُكْرًا مِنَ اللَّهِ، جَلَّ وَعَلَا عَلَى ذَلِكَ الْفِعْلِ. [1: 2]




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অতঃপর তিনি রাস্তায় একটি কাঁটার ডাল দেখতে পেলেন ফলে তিনি সেটি তুলে নিলেন। মহান আল্লাহ তার এই কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বান্দার কর্মের শুকরিয়া আদায় করা থেকে অনেক উর্দ্ধে। কেননা শুকরিয়া কারো প্রতি সদাচারণ ও অনুগ্রহ করার পরিপেক্ষিতে হয়ে থাকে। তবে বান্দার কোন কাজের প্রতি আল্লাহর সন্তুষ্টিই হলো ঐ কর্মের প্রতি আল্লাহর শুকরিয়া।”

[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/১৩১; মুসনাদ আহমাদ: ২/৫৩৩; সহীহ আল বুখারী: ৬৫২; সহীহ মুসলিম: ১৯১৪; ইবনু মাজাহ: ৩৬৮২; হুমাইদী: ১১৩৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫৩৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح. * [عَنْ مَالِكٍ] قال الشيخ: وعنه البخاري (652 و 2472)، ومسلم (8/ 34)، والترمذي (1959)، وأحمد (2/ 533) كلهم من طريق مالك، وهذا في «الموطأ».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وسُمَي: هو مولى أبي بكر عبد الرحمن المخزومي.









সহীহ ইবনু হিব্বান (537)


537 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ، فَأَخَّرَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ». [3: 6] [3: 6]
رقم طبعة با وزير = (538)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অতঃপর তিনি রাস্তায় একটি কাঁটার ডাল দেখতে পেলেন ফলে তিনি সেটি তুলে নিলেন। মহান আল্লাহ তার এই কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন।”[1]

[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/১৩১; মুসনাদ আহমাদ: ২/৫৩৩; সহীহ আল বুখারী: ৬৫২; সহীহ মুসলিম: ১৯১৪; ইবনু মাজাহ: ৩৬৮২; হুমাইদী: ১১৩৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫৩৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (538)


538 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ الْكَتَّانِيُّ بِالْأُبُلَّةِ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُوسِبَ رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ، فَلَمْ يُوجَدْ لَهُ مِنَ الْخَيْرِ إِلَّا غُصْنُ شَوْكٍ كَانَ [ص:297] عَلَى الطَّرِيقِ كَانَ يُؤْذِي النَّاسَ، فَعَزَلَهُ فَغُفِرَ لَهُ». [3: 6]
رقم طبعة با وزير = (539)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের পূর্বের জাতীর এক লোকের হিসাব গ্রহন করা হয়, তার কোন ভাল আমলই পাওয়া যায়নি এছাড়া যে, রাস্তায় একটি কাঁটা ছিল, যা মানুষকে কষ্ট দিতো, অতঃপর তিনি তা সরিয়ে ফেলেন। ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৮৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৩৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 36).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري. رجاله ثقات رجال الشيخين غير الحسن بن محمد بن الصباح، فمن رجال البخاري أبو معاوية هو الضرير - واسمه محمد بن خازم - ثقة، من أحفظ الناس لحديث الأعمش، روى له جماعة.









সহীহ ইবনু হিব্বান (539)


539 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ دَرَّاجًا أَبَا السَّمْحِ، حَدَّثَهُ عَنِ ابْنِ حُجَيْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «غُفِرَ لِرَجُلٍ أَخَذَ غُصْنَ شَوْكٍ عَنْ طَرِيقِ النَّاسِ ذَنْبُهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَا تَأَخَّرَ». [3: 6]
رقم طبعة با وزير = (540)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক ব্যক্তি –যিনি মানুষের রাস্তা থেকে একটি কাঁটার ডাল তুলে নিয়েছিল- তার পূর্বের ও পরের সমস্ত গোনাহ ক্ষমা করা হয়।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৮৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৩৩৫০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن الإسناد - «الصحيحة» (3350).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وعمرو بن الحارث هو ابن يعقوب الأنصاري مولاهم المصري، ثقة فقيه، روى له الجماعة، وابن حجيرة: اسمه عبد الرحمن. وانظر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (540)


540 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:298] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نَزَعَ رَجُلٌ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ غُصْنَ شَوْكٍ عَنِ الطَّرِيقِ، إِمَّا كَانَ فِي شَجَرَةٍ فَقَطَعَهُ فَأَلْقَاهُ، وَإِمَّا كَانَ مَوْضُوعًا فَأَمَاطَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ بِهَا، فَأَدْخَلَهُ الْجَنَّةَ».
رقم طبعة با وزير = (541) قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَى قَوْلِهِ: «لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ» يُرِيدُ بِهِ: سِوَى الْإِسْلَامِ [1: 2]




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক ব্যক্তি যিনি কখনই ভালো কাজ করেনি, তিনি রাস্তা থেকে একটি কাঁটার ডাল অপসারণ করেন, হয়তো কাঁটার ডালটি গাছে ছিল, তিনি সেটি কেটে ফেলে দেন অথবা সেটি রাস্তায় রাখা ছিল, তিনি সেটি অপসারণ করেন। মহান আল্লাহ তার এই কাজ কবুল করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “যিনি কখনই ভালো কাজ করেনি” এর দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম গ্রহন ব্যতীত।”

[1] আবু দাউদ: ৫২৪৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৩৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (4/ 36).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم، غير ابن عجلان - وهو محمد - فقد أخرج له مسلم متابعة، وهو صدوق.









সহীহ ইবনু হিব্বান (541)


541 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبَانَ بْنِ صَمْعَةَ، عَنْ أَبِي الْوَازِعِ، عَنْ أَبِي بَرْزَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ [ص:299] أَنْتَفِعُ بِهِ، قَالَ: «نَحِّ الْأَذَى عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ».
رقم طبعة با وزير = (542) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبَانُ بْنُ صَمْعَةَ هَذَا وَالِدُ عُتْبَةَ الْغُلَامِ، وَأَبُو الْوَازِعِ: اسْمُهُ جَابِرُ بْنُ عَمْرٍو، وَأَبُو بَرْزَةَ اسْمُهُ نَضْلَةُ بْنُ عُبَيْدٍ




আবু বারযাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন একটি আমলের সন্ধান দিন, যার মাধ্যমে আমি উপকৃত হতে পারবো।” রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি মুসলিমদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করবে।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আবান বিন সাম‘আহ হলেন গোলাম উতবার বাবা, আবুল ওয়াযে‘ এর নাম হলো জাবির বিন আমর, আবু বারযাহ এর নাম হলো নাদ্বলাহ বিন ‘উবাইদ।”

[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/২৮; ইবনু মাজাহ: ৩৬৮১; সহীহ মুসলিম: ২৬১৮, ১৩১। হাদীসটির ব্যাপারে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ২৩৭৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (2373): م نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبان بن صمعة ثقة، إلا أنه اختلط لَمَّا كبر، وباقي رجاله ثقات على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (542)


542 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، أَنَّ سُرَاقَةَ بْنَ جُعْشُمٍ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ الضَّالَّةُ تَرِدُ [ص:300] عَلَى حَوْضِي، فَهَلْ فِيهَا أَجْرٌ إِنْ سَقَيْتُهَا؟، قَالَ: «اسْقِهَا، فَإِنَّ فِي كُلِّ ذَاتِ كَبِدٍ حَرَّى أَجْرًا». [1: 2]
رقم طبعة با وزير = (543)




মাহমূদ বিন রাবী‘ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুরাকাহ বিন জু‘শুম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হারানো উট আমার পানির হাওযে আসে, আমি যদি সেটিকে পানি পান করাই, তবে কি আমার সাওয়াব হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তাকে পানি পান করাবে। কেননা প্রতিটি জীবনধারী প্রাণীতে সাওয়াব আছে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৪/১৭৫; ইবনু মাজাহ: ৩৬৮৬; তাবারানী, আল কাবীর: ৬৫৯৮; হাকিম: ৩/৬১৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৬৯২; সুনান বাইহাকী: ৪/১৮৬; মুসনাদুশ শিহাব: ১১২; মাজমা‘উয যাওয়াইদ: ৩/১৩১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২১৫২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2152).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، حرملة: هو ابن يحيى بن عبد الله بن حرملة بن عمران التجيبي المصري، ويونس: هو ابن يزيد الأيلي، وابن شهاب: هو محمد بن مسلم الزهري، ومحمود بن الربيع صحابي صغير، وجل روايته عن الصحابة.









সহীহ ইবনু হিব্বান (543)


543 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِالْفُسْطَاطِ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، وَزَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «دَنَا رَجُلٌ إِلَى بِئْرٍ، فَنَزَلَ فَشَرِبَ مِنْهَا وَعَلَى الْبِئْرِ كَلْبٌ يَلْهَثُ، فَرَحِمَهُ، فَنَزَعَ إِحْدَى خُفَّيْهِ، فَغَرَفَ لَهُ فَسَقَاهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَأَدْخَلَهُ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (544)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক ব্যক্তি একটি কূপের কাছে এসে তাতে অবতরণ করে সেখান থেকে পানি পান করে। এসময় কূপের উপর একটি কুকুর ছিল, সে (পিপাসায়) হাঁপাচ্ছিল। এটি দেখে তার দয়া হলো। ফলে তিনি তার পায়ের একটি (চামড়ার) মোজা খুলে তাতে পানি ভরে কুকুরকে পান করান। মহান আল্লাহ তার এই আমল কবুল করেন। ফলে তাকে জান্নাতে প্রবেশ করান।”[1]

[1] সহীহ আল বুখারী: ১৭৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/১৬০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (3/ 160)، وانظر (537). تنبيه!! رقم (537) = (536) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله ثقات رجال الصحيح غير ابن عجلان، فقد روى له مسلم متابعة، وهو صدوق.









সহীহ ইবনু হিব্বান (544)


544 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبِجَ، [ص:302] وَالْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَا: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا، فَشَرِبَ، ثُمَّ خَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبُ مِنَ الْعَطَشِ مِثْلَ الَّذِي بَلَغَ بِي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلَأَ خُفَّهُ مَاءً، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ حَتَّى رَقِيَ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا؟، فقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ». [3: 6]
رقم طبعة با وزير = (545)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, এসময় তার প্রচন্ড পিপাসা পায়, অতঃপর সে একটি কূপ পেয়ে যায়, ফলে সে তাতে নেমে পানি পান করে তারপর সেখান থেকে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় যে, একটি কুকুর (পিপাসায়) হাপাচ্ছে, পিপাসার কারণে সে কাঁদামাটি খাচ্ছে। লোকটি তখন মনে মনে বললো কুকুরটি তৃষ্ণার্ত হয়েছে, যেমন আমি তৃষ্ণার্ত হয়েছিলাম। অতঃপর সে কূপে অবতরণ করে এবং তার (চামড়ার) মোজা পানি ভর্তি করে অতঃপর তা মুখ দিয়ে ধরে কূপ বেয়ে উপরে উঠে কুকুরকে তা পান করায়। মহান আল্লাহ তার কাজটি কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন।”সাহাবীগণ বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের জন্য চতুষ্পদ প্রাণীতেও সাওয়াব রয়েছে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “প্রত্যেক জীবনধারী প্রাণীতেই তোমাদের জন্য সাওয়াব রয়েছে।”[1]

[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯২৯-৯৩০; মুসনাদ আহমাদ: ২/৩৭৫; সহীহ আল বুখারী: ২৩৬৩; আদাবুল মুফরাদ: ৩৭৮; সহীহ মুসলিম: ২২৪৪; আবু দাউদ: ২৫৫০; সুনান বাইহাকী: ৪/১৮৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২২৯৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن أبي داود» (2298): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (545)


545 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، [ص:303] قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، قَالَ: حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنِي أَبُو كَبْشَةَ السَّلُولِيُّ أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ الْحَنْظَلِيَّةِ الْأَنْصَارِيَّ، أَنَّ عُيَيْنَةَ وَالْأَقْرَعَ سَأَلَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَأَمَرَ مُعَاوِيَةَ: أَنْ يَكْتُبَ بِهِ لَهُمَا فَفَعَلَ، وَخَتَمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَرَهُ بِدَفْعِهِ إِلَيْهِمَا فَأَمَّا عُيَيْنَةُ، فقَالَ: مَا فِيهِ؟، فقَالَ: فِيهِ مَا أُمِرْتُ بِهِ فَقَبَّلَهُ وَعَقَدَهُ فِي عِمَامَتِهِ، وَأَمَّا الْأَقْرَعُ، فقَالَ: أَحْمِلُ صَحِيفَةً لَا أَدْرِي مَا فِيهَا كَصَحِيفَةِ الْمُتَلَمِّسِ؟ فَأَخْبَرَ مُعَاوِيَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِمَا فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَتِهِ فَمَرَّ بِبَعِيرٍ مُنَاخٍ عَلَى بَابِ الْمَسْجِدِ مِنْ أَوَّلِ النَّهَارِ، ثُمَّ مَرَّ بِهِ مِنْ آخِرِ النَّهَارِ وَهُوَ عَلَى حَالِهِ، فقَالَ: «أَيْنَ صَاحِبُ هَذَا الْبَعِيرِ؟ » فَابْتُغِيَ فَلَمْ يُوجَدْ، فقَالَ [ص:304] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّقُوا اللَّهَ فِي هَذِهِ الْبَهَائِمِ ارْكَبُوهَا صِحَاحًا، وَكُلُوهَا سِمَانًا، كَالْمُتَسَخِّطِ آنِفًا، إِنَّهُ مَنْ سَأَلَ وَعِنْدَهُ مَا يُغْنِيهِ فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنْ جَمْرِ جَهَنَّمَ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا يُغْنِيهِ؟، قَالَ: «مَا يُغَدِّيهِ وَيُعَشِّيهِ»
رقم طبعة با وزير = (546) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُغَدِّيهِ وَيُعَشِّيهِ»: أَرَادَ بِهِ عَلَى دَائِمِ الْأَوْقَاتِ وَفِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْكَبُوهَا صِحَاحًا» كَالدَّلِيلِ عَلَى أَنَّ النَّاقَةَ الْعَجْفَاءَ الضَّعِيفَةَ يَجِبُ أَنْ يُتَنَكَّبَ رُكُوبُهَا إِلَى أَنْ تَصِحَّ، وَفِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَكُلُوهَا سِمَانًا» دَلِيلٌ عَلَى أَنَّ النَّاقَةَ الْمَهْزُولَةَ الَّتِي لَا نِقْيَ لَهَا يُسْتَحَبُّ تَرْكُ نَحْرِهَا إِلَى أَنْ تَسْمَنَ. [2: 49]




সাহল বিন হানযালাহ আল আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই ‘উআইনা এবং আকরা‘রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কিছু সাহায্য চান। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন, তাদের জন্য অনুদান লিখে দিতে। মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু তাই করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাতে সীল মোহর মেরে দেন এবং সেটি তাদেরকে প্রদান করার নির্দেশ দেন। অতঃপর ‘উআইনা রাদ্বিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, এতে কী রয়েছে?” মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আমাকে যা লিখে দেওয়ার আদেশ করা, এতে তাই রয়েছে।” অতঃপর ‘উআইনা রাদ্বিয়াল্লাহু আনহু তা গ্রহণ করেন এবং সেটি তাঁর পাগড়ীর সাথে বেঁধে নেন। আর আকরা‘, তিনি বলেন, আমি কি এমন চিঠি বহন করে নিয়ে যাবো, এটা তো ধোঁকার চিঠির মতো, আমি আদৌ জানিনা এতে কী রয়েছে?” তারপর মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু তাদের উভয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বর্ণনা করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন এক প্রয়োজনে বের হলেন। অতঃপর তিনি অতিক্রম করলেন একটি উটের পাশ দিয়ে, যা মসজিদে নববীর দরজার পাশে দিনের প্রথম প্রহরে বাঁধা ছিল। তারপর তিনি দিনের শেষ ভাগে আবার সেখান দিয়ে অতিক্রম করেন, সেসময়ও উটটি সেই অবস্থাতেই ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এই উটের মালিক কোথায়?” অতঃপর তাকে খোঁজা হলো কিন্তু পাওয়া গেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা এসব চতুষ্পদ প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করবে। সুস্থ অবস্থায় তোমরা এদের উপর আরোহন করবে এবং মোটা-তাজা অবস্থায় (জবেহ করে গোসত) ভক্ষন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন গোস্বা অবস্থায় বলেন: “নিশ্চয়ই যে ব্যক্তি মানুষের কাছে সাহায্য চায়, অথচ তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, যা দিয়ে মানুষের থেকে অমুখাপেক্ষী থাকতে পারে, তবে সে ব্যক্তি (এর মাধ্যমে) জাহান্নামের অঙ্গার বৃদ্ধি করে নেয়। রাবী বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কী পরিমাণ সম্পদ থাকলে, একজন ব্যক্তি মানুষের কাছে চাওয়া থেকে অমুখাপেক্ষী থাকতে পারে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ যখন তার কাছে সকাল ও সন্ধার খাবার মজুদ থাকে।”[1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “যখন তার কাছে সকাল ও সন্ধার খাবার মজুদ থাকে।” এর দ্বারা তিনি সবসময় উদ্দেশ্য নিয়েছেন। তাঁর বাণী “সুস্থ অবস্থায় তোমরা এদের উপর আরোহন করবে।” এর মাঝে যে দলীল রয়েছে যে, দুর্বল, জীর্ণ-শীর্ণ ‍উষ্ট্রী সুস্থ-সবল না হওয়া পর্যন্ত তাতে আরোহন করা থেকে বিরত থাকা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “মোটা-তাজা অবস্থায় (জবেহ করে গোসত) ভক্ষন করবে।” এতে দলীল রয়েছে যে, দুর্বল উট যার হাড্ডিতে মজ্জা নেই, সেটা মোটা-তাজা না হওয়া পর্যন্ত জবেহ না করা মুস্তাহাব।”

[1] মুসনাদ আহমাদ: ৪/১৮০, ১৮১; আবু দাউদ: ১৬২৯; তাবারানী, আল কাবীর: ৫৬২০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৪১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1441)، «الصحيحة» (23).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري غير صحابيه، فقد روى له أبو داود والنسائي.









সহীহ ইবনু হিব্বান (546)


546 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ بِحَلَبَ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ». أَخْبَرْنَاهُ عَلِيُّ بْنُ أَحْمَدَ فِي عَقِبِهِ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ [ص:306] أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمِثْلِهِ. [1: 2]
رقم طبعة با وزير = (547) و (547/*)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে, সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল কিন্তু তাকে খেতে দেয়নি আবার তাকে ছেড়েও দেয়নি যে, সে জমিনের কীট-প্রতঙ্গ খাবে।”[1]

[1] সহীহ আল বুখারী: ৩৩১৮; সহীহ মুসলিম: ২২৪২; আদাবুল মুফরাদ: ৩৭৯; দারেমী: ২/৩৩০; সুনান বাইহাকী: ৫/২১৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮।)

‍আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্বের হাদীসের ন্যায় হাদীস বর্ণনা করেন।”[1]

[1] সহীহ আল বুখারী: ৩৩১৮; সহীহ মুসলিম: ২২৪২; মুসনাদ আহমাদ: ২/২৬১; ইবনু মাজাহ: ৪২৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৮৪; সুনান বাইহাকী: ৮/১৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: [تنبيه!! ] هذا الحديث فصله الشيخ الألباني جزئين لوجود إسنادين به: الجزء الأول: 547 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ بِحَلَبَ، ... مِنْ خَشَاشِ الْأَرْضِ» وقال عن هذا الجزء: صحيح - «الصحيحة» (28)، «الإرواء» (2182): ق. الجزء الثاني: [547/*] أَخْبَرْنَاهُ عَلِيُّ بْنُ أَحْمَدَ فِي عَقِبِهِ، ... بِمِثْلِهِ وقال عن هذا الجزء: صحيح - المصدر نفسه: م. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: [تنبيه!! ] هذا الحديث حكم عليه الشيخ شعيب بحكمين لوجود إسنادين به. الإسناد الأول: 546 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ بِحَلَبَ، ... مِنْ خَشَاشِ الْأَرْضِ» وقال عن هذا الجزء: إسناده صحيح على شرط الشيخين. عبد الأعلى: هو ابن عبد الأعلى البصري السامي. الإسناد الثاني: أَخْبَرْنَاهُ عَلِيُّ بْنُ أَحْمَدَ فِي عَقِبِهِ، ... بِمِثْلِهِ وقال عن هذا الجزء: إسناده صحيح على شرطهما. - مدخل بيانات الشاملة -.









সহীহ ইবনু হিব্বান (547)


547 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، قَالَ: حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، عَنْ مَالِكٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَعَالَى: يُحِبُّ الرِّفْقَ فِي الْأَمْرِ كُلِّهِ»
رقم طبعة با وزير = (548) [ص:308] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَا رَوَى مَالِكٌ، عَنِ الْأَوْزَاعِيِّ إِلَّا هَذَا الْحَدِيثَ، وَرَوَى الْأَوْزَاعِيُّ، عَنْ مَالِكٍ أَرْبَعَةَ أَحَادِيثَ. [1: 2]




‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই মহান আল্লাহ সমস্ত বিষয়ে কোমলতা ভালবাসেন।”[ 1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “ইমাম মালিক আওযা‘ঈ থেকে কেবল এই একটি হাদীস বর্ণনা করেছেন আর ইমাম আওযা‘ঈ ইমাম মালিক থেকে চারটি হাদীস বর্ণনা করেছেন।”

[1] তাবারানী, আস সাগীর: ১/১৫৪; মুসনাদুশ শিহাব: ১০৬৩; মুসনাদ আহমাদ: ৬/৮৫; ইবনু মাজাহ: ৩৬৮৯; দারেমী: ২/৩২৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৪৬০; সহীহ মুসলিম: ২১৬৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩১৪; ইমাম বুখারী, আল আদাব: ৬০২৪; তিরমিযী: ২৭১০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫৪৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير إبراهيم بن المنذر الحزامي فمن رجال البخاري، معن بن عيسى: هو ابن يحيى الأشجعي، ثقة ثبت مأمون، وهو -فيما قاله أبو حاتم- أثبت أصحاب مالك وأتقنهم.









সহীহ ইবনু হিব্বান (548)


548 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ *، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هِلَالٍ، عَنْ جَرِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ». [1: 2]
رقم طبعة با وزير = (549)




জারীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত, সে ব্যক্তি কল্যাণ থেকে বঞ্চিত।[1]

[1] মুসনাদ আহমাদ: ৪/৩৬২; মুসলিম: ২৫৯২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১০; আদাবুল মুফরাদ: ৪৬৩; আবু দাউদ: ৪৮০৯; ইবনু মাজাহ: ৩৬৮৭; তাবারানী, আল কাবীর: ২৪৪৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২৬২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 262). * [تَمِيمِ بْنِ سَلَمَةَ] قال الشيخ: هو السُّلَمي الكوفي الثقة، احتجَّ به مسلمٌ وغيرُه ومن طريقه أخرجه مسلمٌ (8/ 22)، والبخاريُّ في «الأدب المفرد» (463 و 464)، وأبو داود (4809) من طريق ابن أبي شيبة، وهذا في «المصَّنف» (8/ 510 / 5355)، وابن ماجه (3687)، والطبراني في «المعجم الكبير» (2/ 395 / 2449 - 2453) من طريق عنه. وتابعه سُلَمي آخرُ - لكنَّه مدنيٌّ - هو محمد بن إسماعيل، عن عبد الرحمن بن هلال به: أخرجه مسلم، وابن أبي شيبة (5358)، والطبراني (2454 و 2455)، وكذا أحمد (4/ 380) - ورواه من الوجه الأول - أيضا - (4/ 366). وللحديث طريق آخر عن جرير، لكنَّ إسناده واهٍ، وفي أوَّله زيادة خرَّجته - من أجلها - في «الضعيفة» (3676).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، يحيى بن سعيد: هو القطان.









সহীহ ইবনু হিব্বান (549)


549 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرَ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ حَفْصٍ الْأُبُلِّيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لَا يُعْطِي عَلَى الْعُنْفِ». [1: 2]
رقم طبعة با وزير = (550)




‍আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। তিনি কোমলতার জন্য যা দেন, কঠোরতার জন্য তা দেন না।”[1]

[1] ইবনু মাজাহ: ৩৬৮৮; বাযযার: ১৯৬৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১২; মুসনাদ আহমাদ: ৪/৭৮; আদাবুল মুফরাদ: ৪৭২; আবু দাউদ: ৪৮০৭; দারেমী: ২/৩২৩; মাজমা‘উয যাওয়াইদ: ৮/১৮; তাবারানী, আস সাগীর: ১/৮১; তাবারানী, আল কাবীর: ২২৭৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৩৬, ৭৬৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الروض النضير» (36 و 764): م - عائشة.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، أبو بكر بن عياش ثقة عابد إلا أنه لما كبر ساء حفظه، وكتابه صحيح، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (550)


550 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْدُو إِلَى هَذِهِ [ص:311] التِّلَاعِ وَقَالَ لِي: «يَا عَائِشَةُ فَإِنَّ الرِّفْقَ، لَمْ يَكُنْ فِي شَيْءٍ قَطُّ إِلَّا زَانَهُ، وَلَا نُزِعَ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ» [1: 2]
رقم طبعة با وزير = (551)




‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব উচ্চভূমি থেকে নিম্নভূমিতে ঝর্ণাধারা প্রবাহিত হওয়ার জায়গায় আসতেন। তিনি একবার আমাকে বলেন: “হে ‘আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহা), তুমি কোমলতা অবলম্বন করবে। কেননা কোমলতা কোন কিছুতে থাকলে, তা তাকে কেবল সুশোভিতই করে আর কোন কিছু থেকে কোমলতা উঠিয়ে নেওয়া হলে, সেটি তাকে কেবল ত্রুটিযুক্তই করে তুলে।”[1]

[1] আবু দাউদ: ২৪৭৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১০; মুসনাদ আহমাদ: ৬/৮৫; সহীহ মুসলিম: ২৫৯৪; আদাবুল মুফরাদ: ৪৬৯, ৪৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৯৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫২৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (524)، «صحيح أبي داود» (2140).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، شريك النخعي وإن كان سَيِّئ الحفظ قد تابعه عليه غير واحد، كما سيأتي.









সহীহ ইবনু হিব্বান (551)


551 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي أُمَيَّةَ بِطَرَسُوسَ، قَالَ: حَدَّثَنَا [ص:312] نُوحُ بْنُ حَبِيبٍ الْبَذَشِيُّ الْقُومِسِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا كَانَ الرِّفْقُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ، وَلَا كَانَ الْفُحْشُ فِي شَيْءٍ قَطُّ إِلَّا شَانَهُ». [1: 89]
رقم طبعة با وزير = (552)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোমলতা কোন কিছুতে থাকলে, তা তাকে কেবল সুশোভিতই করে আর কোন কিছুতে কঠোরতা থাকে, সেটি তাকে কেবল ত্রুটিযুক্তই করে তুলে।”[1]

[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০১৪৫; আদাবুল মুফরাদ: ৬০১; তিরমিযী: ১৯৭৪; ইবনু মাজাহ: ৪১৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫৯৬; বাযযার: ১৯৬৩; মাজমা্‘উয ‍যাওয়াইদ: ৮/১৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ৪৮৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (4854/ التحقيق الثاني)، «الروض» (36).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير نوح بن حبيب، فقد روى له أبو داود والنسائي، وهو ثقة.