সহীহ ইবনু হিব্বান
552 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ [ص:313] الرِّفْقَ، وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لَا يُعْطِي عَلَى الْعُنْفِ، وَمَا لَا يُعْطِي عَلَى مَا سِوَاهُ». [3: 68]
رقم طبعة با وزير = (553)
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ কোমলতা পছন্দ করেন। তিনি কোমলতার জন্য যা দেন, কঠোরতার বা অন্য কিছুর জন্যই তা দেন না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৯২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫২৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (524): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. ابن الهاد: هو يزيد بن عبد الله بن أسامة بن الهاد الليثي.
553 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ عِمْرَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، قَالَ: أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنْ شَيْءٍ، فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي بَيْتِي هَذَا: «اللَّهُمَّ مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمَرِ أُمَّتِي شَيْئًا، فَرَفَقَ بِهِمْ فَارْفُقْ بِهِ». [5: 12]
رقم طبعة با وزير = (554)
আব্দুর রহমান বিন শিমাসাহ বলেন, আমি একটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করার জন্য ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে গেলাম। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমার এই ঘরে বলতে শুনেছি, তিনি বলেছেন: “হে আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের কোন বিষয়ে দায়িত্ব গ্রহণ করে, সে যদি তাদের উপর কঠোরতা আরোপ করে, তবে তুমি তার উপর কঠোরতা করো আর যে ব্যক্তি আমার উম্মতের কোন বিষয়ে দায়িত্ব গ্রহণ করে, সে যদি তাদের উপর কোমলতা আরোপ করে, তবে তুমি তার উপর কোমলতা আরোপ করো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৯৩; সহীহ মুসলিম: ১৮২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৪৭১; সুনান বাইহাকী: ১০/১৩৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৪৫৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3456): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
554 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ سَالِمِ بْنِ غَيْلَانَ، أَنَّ الْوَلِيدَ بْنَ قَيْسٍ حَدَّثَهُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ، قَالَ: «لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ». [1: 63]
رقم طبعة با وزير = (555)
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তুমি মু‘মিন ছাড়া অন্য কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না আর তোমার খাদ্য মুত্তাকী ছাড়া অন্য কেউ যেন না খায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮; তিরমিযী: ২৩৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৮৪; দারেমী: ২/১০৩; হাকিম: ৪/১২৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৫০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (4/ 50).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، الوليد بن قيس هو التجيبي المصري، ذكره المؤلف في "الثقات" 5/ 491، ووثقه العجلي ص 465، وروى عنه غير واحد، وباقي رجاله ثقات.
555 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ سَالِمِ بْنِ غَيْلَانَ، عَنِ الْوَلِيدِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصْحَبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ»
رقم طبعة با وزير = (556)
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তুমি মু‘মিন ছাড়া অন্য কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না আর তোমার খাদ্য মুত্তাকী ছাড়া অন্য কেউ যেন না খায়।[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮; তিরমিযী: ২৩৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৮৪; দারেমী: ২/১০৩; হাকিম: ৪/১২৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৫০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ماقبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو مكرر ما قبله.
556 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، [ص:316] عَنْ أَبِي ذَرٍّ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ وَلَا يَسْتَطِيعُ أَنْ يَعْمَلَ كَعَمَلِهِمْ؟، قَالَ: «إِنَّكَ يَا أَبَا ذَرٍّ مَعَ مَنْ أَحْبَبْتَ»، قَالَ: فَإِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: «أَنْتَ يَا أَبَا ذَرٍّ مَعَ مَنْ أَحْبَبْتَ». [3: 65]
رقم طبعة با وزير = (557)
আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একজন ব্যক্তি একটি কওমকে ভালবাসেন, কিন্তু তিনি তাদের মতো আমল করতে পারেন না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হে আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু, তুমি যাদের ভালবাসো, তাদের সাথেই থাকবে।” আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হে আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু, তুমি যাদের ভালবাসো, তাদের সাথেই থাকবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৫৬; আবু দাউদ: ৫১২৬; দারেমী: ২/৩২১; আদাবুল মুফরাদ: ৩৫১; আত তায়ালিসী: ৫৩; সহীহ মুসলিম: ২৬৪০; সহীহ আল বুখারী: ৬১৬৯; বাযযার: ৩৫৯৬; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৮০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৫০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 50).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
557 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فقَالَ: [ص:317] يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلًا يُحِبُّ الْقَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ؟، قَالَ: «الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ». [3: 65]
رقم طبعة با وزير = (558)
আবু মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার কী অভিমত এমন ব্যক্তির ব্যাপারে, যিনি একটি কওমকে ভালবাসেন, কিন্তু তিনি এখনও তাদের মতো আমল করতে পারেন না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “একজন ব্যক্তি তাদের সাথেই থাকবে, যাদের সে ভালবাসে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৪০৫; মুসলিম: ২৬৪১; সহীহ আল বুখারীখ: ৬১৭০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৭৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সীরাহ: ২০০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (200): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير مسدد، فمن رجال البخاري.
558 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: كُنْتُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَازِلًا بِالْجِعْرَانَةِ، بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، وَمَعَهُ بِلَالٌ، فَأَتَى [ص:318] رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَجُلٌ أَعْرَابِيٌّ، فقَالَ: أَلَا تُنْجِزُ لِي يَا مُحَمَّدُ مَا وَعَدْتَنِي؟، فقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْشِرْ»، فقَالَ لَهُ الْأَعْرَابِيُّ: لَقَدْ أَكْثَرْتَ عَلَيَّ مِنَ الْبُشْرَى، قَالَ: فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي مُوسَى وَبِلَالٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ، فقَالَ: «إِنَّ هَذَا قَدْ رَدَّ الْبُشْرَى، فَاقْبَلَا أَنْتُمَا» فَقَالَا: قَبْلِنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ فِيهِ مَاءٌ ثُمَّ، قَالَ لَهُمَا: «اشْرَبَا مِنْهُ، وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا أَوْ نُحُورِكُمَا» فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلَا مَا أَمَرَهُمَا بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَادَتْنَا أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ: أَنْ أَفْضِلَا لِأُمِّكُمَا فِي إِنَائِكُمَا، فَأَفْضَلَا لَهَا مِنْهُ طَائِفَةً. [5: 9]
رقم طبعة با وزير = (559)
আবু মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে মক্কা ও মদীনার মাঝে জি‘রানাহ নামক জায়গায় অবতরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে তখন বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ও ছিলেন। এমন সময় একজন বেদুঈন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন: “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কি বাস্তবায়ন করবেন না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি শুভ সংবাদ গ্রহণ করো।” তখন বেদুঈন বলেন: “আপনি আমাকে অনেক শুভ সংবাদ দিয়েছেন।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন গোস্বা হয়ে আবু মুসা ও বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুমা এর কাছে আসেন এবং তাঁদের বলেন: “এই ব্যক্তি শুভ সংবাদ প্রত্যাখ্যান করেছে, তোমরা তা গ্রহণ করো।” ফলে তাঁরা গ্রহণ করেন এবং বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা গ্রহণ করলাম।” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি ভর্তি একটি পেয়ালা আনতে বললেন তারপর তাদের দুইজনকে বললেন: “তোমরা দুইজন এখান থেকে পান করো এবং তোমাদের মুখে বা গলদেশে তা ঢেলে দাও।” ফলে তাঁরা পেয়ালা গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের যা আদেশ করেছিলেন, তা তাঁরা প্রতিপালন করেন। এই সময় উম্মু সালামাহ পর্দার অন্তরাল থেকে আমাদের ডেকে বলেন, “পাত্রে তোমাদের মায়ের জন্য কিছু অবশিষ্ট রাখিও।” ফলে তাঁরা তাঁর জন্য কিছু পানি অবশিষ্ট রেখে দেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৪৩২৮, ১৯৬; সহীহ মুসলিম: ২৪৯৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫৫৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (4328)، م (7/ 169).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو كريب هو محمد بن العلاء، وأبو أسامة هو حماد بن أسامة.
559 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ بِدَرْبِ الرُّومِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْبَرَكَةُ مَعَ أَكَابِرِكُمْ»
رقم طبعة با وزير = (560) [ص:320] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمْ يُحَدِّثِ ابْنُ الْمُبَارَكِ هَذَا الْحَدِيثَ بِخُرَاسَانَ إِنَّمَا حَدَّثَ بِهِ بِدَرْبِ الرُّومِ، فَسَمِعَ مِنْهُ أَهْلُ الشَّامِ، وَلَيْسَ هَذَا الْحَدِيثُ فِي كُتُبِ ابْنِ الْمُبَارَكِ مَرْفُوعًا. [1: 2]
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “বারাকাহ তোমাদের আকাবির (প্রবীণ) লোকদের সাথে রয়েছে।”[1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “এই হাদীসটি আব্দুল্লাহ বিন মুবারক খুরাসানে বর্ণনা করেননি, তিনি এটি বর্ণনা করেছেন রোমের দারব নামক জায়গায়। সেখান তাঁর থেকে শামবাসী হাদীসটি শ্রবণ করেন। হাদীসটি মারফু‘ সূত্রে আব্দুল্লাহ বিন মুবারকের কিতাবে বর্ণিত হয়নি।”
[1] তারীখু খতীব আল বাগদাদী: ১১/১৬৫; মুসনাদুশ শিহাব: ৩৬; হাকিম: ১/৬২: আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/১৭১, ১৭২; তাবারানী: ৭৮৯৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭৭৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1778).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمرو بن عثمان: هو ابن سعيد بن كثير القرشي، وثقه النسائي وأبو داود والمؤلف ومسلمة بن القاسم، وقال أبو حاتم صدوق. ومن فوقه من رجال الشيخين وقد صرح الوليد بن مسلم بالتحديث.
560 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ حَيْوَةَ بْنَ شُرَيْحٍ، يَقُولُ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ غَيْلَانَ: أَنَّ الْوَلِيدَ بْنَ قَيْسٍ التُّجِيبِيَّ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ». [1: 2]
رقم طبعة با وزير = (561)
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন: “তুমি মু‘মিন ছাড়া অন্য কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না আর তোমার খাদ্য যেন মুত্তাকী ছাড়া অন্য কেউ না খায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮; তিরমিযী: ২৩৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৮৪; দারেমী: ২/১০৩; হাকিম: ৪/১২৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৫০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر الحديث رقم (555). تنبيه!! رقم (555) = (554) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وقد تقدم برقم (554) و (555).
561 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، [ص:321] عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَمَثَلُ جَلِيسِ السُّوءِ، كَحَامِلِ الْمِسْكِ وَنَافِخِ الْكِيرِ، فَحَامِلُ الْمِسْكِ إِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً، وَنَافِخُ الْكِيرِ، إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا خَبِيثَةً»
رقم طبعة با وزير = (562) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ عَلَى إِبَاحَةِ الْمُقَايِسَاتِ فِي الدِّينِ. [1: 89]
আবু মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ভাল ও মন্দ সঙ্গীর উদাহরণ হলো সুগন্ধি বহনকারী ও হাপরে ফুঁৎকারকারীর ন্যায়। সুগন্ধি বহনকারী ব্যক্তি, হয়তো তুমি তার কাছ থেকে সুগন্ধি ক্রয় করবে অথবা তার থেকে তুমি সুঘ্রাণ পাবে। আর হাপরে ফুঁৎকারকারী, সে হয়তো তোমার কাপড় পুড়িয়ে দিবে অথবা তার থেকে তুমি খারাপ গন্ধ পাবে।”[1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “এই হাদীসে এই মর্মে প্রমাণ রয়েছে যে, দ্বীনি বিষয়ে কিয়াস করা বৈধ।”
[1] সহীহ আল বুখারী: ৫৫৩৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৮৩; মুসনাদুশ শিহাব: ১৩৮০; সহীহ মুসলিম: ২৬২৮; আত তায়ালিসী: ৫১৫; মুসনাদ আহমাদ: ৪/৪০৮; আবু দাউদ: ৪৮২৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3214): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، بريد هو ابن عبد الله بن أبي بردة بن أبي موسى الأشعري.
562 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ الْمُرَادِيِّ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: يَا مُحَمَّدُ بِصَوْتٍ لَهُ جَهْوَرِيٍّ، فَقُلْنَا: وَيْلَكَ اخْفِضْ مِنْ صَوْتِكَ، فَإِنَّكَ قَدْ نُهِيتَ عَنْ هَذَا، قَالَ: لَا وَاللَّهِ حَتَّى أَسْمَعَهُ، فقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ: «هَاؤُمُ»، فقَالَ: أَرَأَيْتَ رَجُلًا أَحَبَّ قَوْمًا، وَلَمَّا يَلْحَقْ بِهِمْ؟، قَالَ: «ذَلِكَ مَعَ مَنْ أَحَبَّ»
رقم طبعة با وزير = (563) قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَاؤُمُ» أَرَادَ بِهِ رَفَعَ الصَّوْتِ فَوْقَ صَوْتِ الْأَعْرَابِيِّ، لِئَلَّا يَأْثَمَ الْأَعْرَابِيُّ بِرَفْعِ صَوْتِهِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَهُ الشَّيْخُ. [1: 2]
সাফওয়ান বিন ‘আসসাল আল মুরাদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে তার বুলন্দ আওয়াজে বললেন: “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” আমরা বললাম: “তোমার বিনাস হোক! নিম্ন আওয়াযে বলো। কেননা এরকম আওয়াজে তাঁর সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে।” তখন সে ব্যক্তি বলেন: “না, আল্লাহর কসম, যতক্ষন না আমি তাঁর কাছ থেকে শুনেছি (ততক্ষন পর্যন্ত আমি আওয়ায নিচু করবো না)।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে হাত দিয়ে ইশারা করে বলেন “এদিকে আসো।” তখন ঐ ব্যক্তি বলেন: “ঐ ব্যক্তির ব্যাপারে আপনার কী অভিমত, যে ব্যক্তি একটা কওমকে ভালবাসে কিন্তু সে এখনও পর্যন্ত (আমলে) তাদের পর্যন্ত পৌঁছতে পারেনি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ঐ ব্যক্তি তাদের সাথেই থাকবে, যাদের সে ভালবাসে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “এদিকে আসো।” এর দ্বারা উদ্দেশ্য হলো বেদুঈনের আওয়াজের চেয়ে নিজের আওয়াজ বেশি উঁচু করা যাতে তাঁর আওয়াজের উপর বেদুঈনের আওয়াজে উঁচু হয়ে বেদুঈন পাপী না হন। এটি আমাদের শাইখ বলেছেন।”
[1] আত তায়ালিসী: ১১৬৭; তিরমিযী: ৩৫৩৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৩৬০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الروض النضير» (360).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل عاصم.
563 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، مَتَى السَّاعَةُ؟، قَالَ: «مَا أَعْدَدْتَ لَهَا؟ »، قَالَ: إِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: «فَأَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ». [1: 2]
رقم طبعة با وزير = (564)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি কিয়ামতের জন্য কী প্রস্তুতি নিয়েছো?” তিনি বলেন: “আমি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি যাকে ভালবাসো, কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে।”[1]
[1] হুমাইদী: ১১৯০; মুসনাদ আহমাদ: ৩/১১০; সহীহ মুসলিম: ২৬৩৯; ইবনু মান্দাহ, ঈমান: ২৮৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৭৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৫০১৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (5017/ التحقيق الثاني): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
564 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا الْمُبَارَكُ بْنُ فَضَالَةَ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَجُلًا قَالَ: يَا نَبِيَّ اللَّهِ، مَتَى السَّاعَةُ؟، قَالَ: «أَمَا إِنَّهَا قَائِمَةٌ فَمَا أَعْدَدْتَ لَهَا؟ »، قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا كَثِيرَ عَمَلٍ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ، وَلَكَ مَا احْتَسَبْتَ»
رقم طبعة با وزير = (565)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন: “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “জেনে রাখো, কিয়ামত তো সংঘটিত হবেই। কিন্তু তুমি কিয়ামতের জন্য কী প্রস্তুতি নিয়েছো?” তিনি বলেন: “আমি কিয়ামতের জন্য খুব বেশি আমল প্রস্তুত করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি যাকে ভালবাসো, কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আর তুমি যে সাওয়াবের আশা করেছো, তা তুমি পাবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২২৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩২৫৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3253).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، والمبارك صرح بالسماع عند المؤلف، والحسن - وهو البصري - قال في مسند أحمد أخبرني، فانتفت شبهة تدليسهما.
565 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، وَهُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ: أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَتَى تَقُومُ السَّاعَةُ؟ وَأُقِيمَتِ الصَّلَاةُ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنِ السَّاعَةِ؟ » قَالَ: هَا أَنَا ذَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنَّهَا قَائِمَةٌ فَمَا أَعْدَدْتَ لَهَا؟ »، قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ عَمَلٍ غَيْرَ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ»، قَالَ: وَعِنْدَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ مُحَمَّدٌ، فقَالَ: «إِنْ يَعِشْ هَذَا، فَلَا يُدْرِكُهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ» [ص:325] زَادَ هُدْبَةُ: قَالَ: أَنَسٌ: فَنَحْنُ نُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ
رقم طبعة با وزير = (566) قَالَ أَبُو حَاتِمٍ: هَذَا الْخَبَرُ مِنَ الْأَلْفَاظِ الَّتِي أُطْلِقَتْ بِتَعْيِينِ خِطَابٍ مُرَادُهُ التَّحْذِيرُ، وَذَاكَ أَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ تَحْذِيرَ النَّاسِ عَنِ الرُّكُونِ إِلَى هَذِهِ الدُّنْيَا، بِتَعْرِيفِهِمُ الشَّيْءَ الَّذِي يَكُونُ بِخَلَدِهِمْ تَقَبُّلُ حَقِيقَتِهِ مِنْ قُرْبِ السَّاعَةِ عَلَيْهِمْ، دُونَ اعْتِمَادِهِمْ عَلَى مَا يَسْمَعُونَ. [3: 42]
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন: “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে?” এসময় সালাতের ইকামত দেওয়া হয়েছিল- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করলেন তখন বলেন: “কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়?” তখন সেই ব্যক্তি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি এখানেই আছি।”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “জেনে রাখো, কিয়ামত সংঘটিত হবেই। কিন্তু তুমি কিয়ামতের জন্য কী প্রস্তুতি নিয়েছো?” তিনি বলেন: “আমি কিয়ামতের জন্য খুব বেশি আমল প্রস্তুত করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি যাকে ভালবাসো, কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে।” রাবী বলেন: “এসময় তাঁর কাছে একজন আনসারী সাহাবী ছিলেন, তাঁর নাম মুহাম্মাদ। অতঃপর তিনি বলেন: “যদি এই ব্যক্তি বেঁচে থাকেন, তবে তিনি বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে।” হুদবা আরেকটু বেশি বর্ণনা করেছেন, আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আমরা আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসি।”[1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “হাদীসে সম্বোধনের ক্ষেত্রে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যার দ্বারা উদ্দেশ্য হলো সতর্কীকরণ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার প্রতি মানুষের ঝুঁকে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। তিনি তাদের সামনে এমন জিনিসের পরিচয় করিয়ে দিয়েছেন, যা তাদের চিরস্থায়ী বাসস্থান হবে। কাজেই এটি এই বাস্তবতাকে কবুল করে যে, কিয়ামত তাদের অতি নিকটে। এক্ষেত্রে তারা যেন সচরাচর শোনা কথার উপর নির্ভর না করেন।”
[1] মুসনাদ আহমাদ: ৩/১৫৯; সহীহ মুসলিম: ২৯৫৩; সহীহ আল বুখারী: ৬৫১১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩২৫৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» -أيضا-، «الصحيحة» (3253): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
566 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ يَزِيدَ الْفَرَّاءُ أَبُو الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا تَحَابَّ اثْنَانِ فِي اللَّهِ، إِلَّا كَانَ أَفْضَلَهُمَا أَشَدُّهُمَا حُبًّا لِصَاحِبِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (567)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “দুইজন ব্যক্তি যারা একে অপরকে কেবল আল্লাহর জন্যই ভালবাসেন তাদের মধ্যে উত্তম হলেন ঐ ব্যক্তি যিনি তার সঙ্গীকে অধিক ভালবাসেন।”[1]
[1] আত তায়ালিসী: ২০৫৩; আদাবুল মুফরাদ: ৫৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৬৬; হাকিম: ৪/১৮১; বাযযার: ৩৬০০; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৭৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৫০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (450).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: سعد بن يزيد الفراء، ذكره الإمام الذهبي في "تذكرة الحفاظ" 2/ 704 في ترجمة الحسين بن سفيان في شيوخه، وقال: هو أكبر شيخ لقيه. وقد توبع عليه، وباقي رجاله ثقات.
567 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ بْنِ الْجَهْمِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا، وَالْمَكْرُ، وَالْخِدَاعُ فِي النَّارِ» [00: 00]
رقم طبعة با وزير = (567/م1)
আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, সে আমাদের দলভূক্ত নয়। ষড়যন্ত্র ও ধোঁকা (চর্চাকারী) জাহান্নামে যাবে।”[1]
[1] আত তাবারানী, আল কাবীর: ১০২৩৪; আত তাবারানী, আস সাগীর: ১/২৬১; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৪/১৮৯; মুসনাদুশ শিহাব: ২৫৩; মুসনাদ আহমাদ: ২/২৪২; সহীহ মুসলিম: ১০১; আবু দাউদ: ৩৪৫৫; তিরমিযী: ১৩১৫; ইবনু মাজাহ: ২২২৪; আবু আওয়ানা: ১/৫৭; মুশকিলুল আসার: ২/১৩৯; হাকিম: ২/৮,৯; সুনান বাইহাকী: ৫/৩২০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আল ইরওয়া: ১৩১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الإرواء» (1319).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عاصم - هو ابن بهدلة بن أبي النجود - حسن الحديث، والهيثم بن جهم، روى عنه جمع، وذكره المؤلف في "الثقات" 9/ 235، وقال أبو حاتم 9/ 83: لم أر في حديثه مكرزها. وباقي رجاله ثقات.
568 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عِكْرِمَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ خَبَّثَ عَبْدًا [ص:328] عَلَى أَهْلِهِ، فَلَيْسَ مِنَّا، وَمَنْ أَفْسَدَ امْرَأَةً عَلَى زَوْجِهَا، فَلَيْسَ مِنَّا». [00: 00]
رقم طبعة با وزير = (567/م2)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোন গোলামকে তার মালিকের সাথে সম্পর্ক নষ্ট করে দেয় সে আমাদের দলভূক্ত নয়। যে ব্যক্তি কোন স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে লাগিয়ে দেয়, সে আমাদের দলভূক্ত নয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৯৭; সুনান বাইহাকী: ৮/১৩; আবু দাউদ: ৫১৭০; বাযযার: ১৫০০; মাজমা‘উয যাওয়াইদ: ৮/৩৩২; তাবারানী, আস সাগীর: ১/২৪৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (324)، «صحيح أبي داود» (1890).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم.
569 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْأَزْرَقُ بْنُ عَلِيٍّ أَبُو الْجَهْمِ، قَالَ: حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَمُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ: [ص:329] سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: بَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَاهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ، ثُمَّ وَلَّى عَنْهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأُحِبُّ هَذَا لِلَّهِ، قَالَ: «فَهَلْ أَعْلَمْتَهُ ذَاكَ؟ » قُلْتُ: لَا، قَالَ: «فَأَعْلِمْ ذَاكَ أَخَاكَ»، قَالَ: فَاتَّبَعْتُهُ فَأَدْرَكْتُهُ فَأَخَذْتُ بِمَنْكِبِهِ فَسَلَّمْتُ عَلَيْهِ، وَقُلْتُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ لِلَّهِ، قَالَ هُوَ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ لِلَّهِ قُلْتُ: لَوْلَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمَرَنِي أَنْ أُعْلِمُكَ لَمْ أَفْعَلْ.
رقم طبعة با وزير = (568) [ص:330] تَفَرَّدَ بِهَذَا الْحَدِيثِ الْأَزْرَقُ بْنُ عَلِيٍّ، قَالَهُ الشَّيْخُ [1: 2]
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসে ছিলাম। এমন সময় তাঁর কাছে এক ব্যক্তি আসেন, তাঁকে সালাম দেন তারপর চলে যান। অতঃপর আমি বললাম: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি এই ব্যক্তিকে আল্লাহর জন্য ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি কি তোমার ভালবাসার কথা তাকে জানিয়েছো?” আমি বললাম: “জ্বী, না।” তিনি বলেন: “তোমার ভাইকে সেটা তুমি জানিয়ে দাও।” রাবী বলেন: “ফলে আমি তার পিছু চললাম। অতঃপর আমি তাকে পেয়ে গেলাম। অতঃপর আমি তার কাঁধ ধরলাম এবং তাকে সালাম দিয়ে বললাম: “আল্লাহর কসম, আমি আপনাকে আল্লাহর জন্য ভালবাসি।” তখন তিনিও বললেন: “আল্লাহর কসম, আমিও আপনাকে আল্লাহর জন্য ভালবাসি।” আমি বললাম: “ যদি আল্লাহর নাবী আমার ভালবাসার কথা তোমাকে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ না দিতেন, তবে আমি এমনটা করতাম না।”[1] হাদীসটি আযরাক বিন ‘আলী এককভাবে বর্ণনা করেছেন। এটি আমাদের শাইখ বলেছেন।”
[1] তাবারানী, আল কাবীর: ১৩৩৬১; তাবারানী, আল আওসাত: ৪৯১; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৮২; মুসনাদুশ শিহাব: ৭৬৫; আদাবুল মুফরাদ: ৫৪৩; মুসনাদ আহমাদ: ৫/১৪৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২৫৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (3253).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، الأزرق بن علي روى عنه جمع، وذكره المؤلف في "الثقات" 8/ 136 وقال: يغرب، وحسان بن إبراهيم حسن الحديث، روى له الشيخان أحاديث توبع عليها، ومن فوقهما ثقات من رجال الشيخين.
570 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ مَكْحُولٌ بِبَيْرُوتَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا أَحَبَّ أَحَدُكُمْ أَخَاهُ، فَلْيُعْلِمْهُ». [1: 95]
رقم طبعة با وزير = (569)
মিকদাম বিন মা‘দিকারিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ তার ভাইকে ভালবাসবে, সে যেন তাকে তা জানিয়ে দেয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১৩০; আবু দাউদ: ৫১২৪; আদাবুল মুফরাদ: ৫৪২; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৬/৯৯; হাকিম: ৪/১৭১; তিরমিযী: ২৩৯৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪১৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (417 و 1199).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على رجاله رجال غير يزيد بن سنان - وهو القزاز - فمن رجال النسائي، وهو ثقة. تنبيه!! كأن في كلام الشيخ شعيب سقط إذا قال: «إسناده صحيح على» ولم يكمل؟، وكثير ما يقول «على شرطهما، على شرط البخاري، على شرط مسلم ... »، ثم قال «رجاله رجال» وأيضا لم يكمل؟ وربما كان يريد قول: «إسناده صحيح على شرط الصحيح، رجاله رجال الصحيح». وهذا التعبير أقرب ما يكون من حال الإسناد. لأن الإسناد: لا ينطبق عليه شرط البخاري ولا مسلم لأن هناك رجال للبخاري دون مسلم - مثل الصحابي -، وهناك رجال لمسلم دون البخاري مثل - حبيب بن عبيد - ولكن يمكن القول: رجاله رجال مسلم غير يزيد بن سنان وغير صحابيه المقدام بن معدي كرب. ويمكن القول أيضا: رجاله رجال البخاري غير يزيد بن سنان وحبيب بن عبيد. والله تعالى أعلم. - مدخل بيانات الشاملة -.
571 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ كِتَابَةً، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي ثَابِتٌ، [ص:331] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ مَرَّ رَجُلٌ، فقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأُحِبُّ هَذَا الرَّجُلَ، قَالَ: «هَلْ أَعْلَمْتَهُ ذَاكَ؟ »، قَالَ: لَا، قَالَ: «قُمْ أَعْلِمْهُ»، فَقَامَ إِلَيْهِ، فقَالَ: يَا هَذَا، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، قَالَ: أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ.
رقم طبعة با وزير = (570)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসে ছিলাম। এমন সময় তাঁর পাশ দিয়ে এক ব্যক্তি চলে যান। তখন কওমের এক ব্যক্তি বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি এই ব্যক্তিকে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি কি তোমার ভালবাসার কথা তাকে জানিয়েছো?” তিনি বলেন: “জ্বী, না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “দাঁড়াও, তোমার ভাইকে সেটা তুমি জানিয়ে দাও।” অতঃপর তিনি তার কাছে যান এবং বলেন: “হে ওমুক, আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আপনাকে ভালবাসি।” তখন তিনি বলেন: “তুমি যার জন্য আমাকে ভালবাসো, তিনি তোমাকে ভালবাসুক।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৫০; আবু দাউদ: ৫১২৫; হাকিম: ৪/১৭১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৩১৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৭২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান লিগাইরিহী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২৫৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3253).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن لغيره، علي بن الحسين: قال أبو حاتم: ضعيف الحديث، وقال النسائي: ليس به بأس، وذكره المؤلف في "ثقاته"، وقد توبع، وباقي رجاله على شرط الصحيح.