সহীহ ইবনু হিব্বান
572 - أَخْبَرَنَا الْهَيْثَمُ بْنُ خَلَفٍ الدُّورِيُّ بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ رَجُلًا زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى، قَالَ: فَأَرْصَدَ اللَّهُ لَهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا، فَلَمَّا أَتَى عَلَيْهِ، قَالَ: أَيْنَ تُرِيدُ؟، قَالَ: أُرِيدُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ، فقَالَ لَهُ: هَلْ لَهُ عَلَيْكَ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا؟، قَالَ: لَا، غَيْرَ أَنِّي أُحِبُّهُ فِي [ص:332] اللَّهِ، قَالَ: فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ، إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ». [1: 2]
رقم طبعة با وزير = (571)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “এক ব্যক্তি তার এক ভাইকে অন্য শহরে দেখতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আল্লাহ সেই ব্যক্তির রাস্তায় একজন ফেরেস্তাকে তার প্রতিক্ষায় নিযুক্ত করেন। যখন সেই ব্যক্তি ফেরেস্তার কাছে আসেন, তখন ফেরেস্তা তাকে বলেন: “আপনি কোথায় যাচ্ছেন?” তিনি জবাবে বলেন: “এই শহরে আমার একজন ভাই আছেন, আমি তার কাছে যাচ্ছি।” ফেরেস্তা বলেন: “আপনার উপর তার কোন অনুগ্রহ আছে কি যার প্রতিবদলা দেওয়ার জন্য আপনি যাচ্ছেন?” তিনি বলেন: “জ্বী, না। আমি তাকে আল্লাহর জন্য ভালবাসি।” তখন ফেরেস্তা বলেন: “আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি এই বার্তা দেওয়ার জন্য যে, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালবাসেন, যেভাবে আপনি তাঁর জন্য ঐ ব্যক্তিকে ভালবাসেন।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৬৭; মুসনাদ আহমাদ: ২/২৯২; আদাবুল মুফরাদ: ৩৫০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৬৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০৪৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1044): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حماد بن سلمه فمن رجال مسلم.
573 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ صَالِحٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ عِبَادًا لَيْسُوا بِأَنْبِيَاءَ، يَغْبِطُهُمُ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ، قِيلَ: مَنْ هُمْ لَعَلَّنَا نُحِبُّهُمْ؟، قَالَ: هُمْ قَوْمٌ تَحَابُّوا بِنُورِ اللَّهِ مِنْ غَيْرِ أَرْحَامٍ وَلَا انْتِسَابٍ، وُجُوهُهُمْ نُورٌ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ، وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ»، ثُمَّ قَرَأَ: {أَلَا إِنَّ [ص:333] أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ} [يونس: 62]. [1: 2]
رقم طبعة با وزير = (572)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছেন, যারা নবী নন, কিন্তু নবী ও শহীদগণ তাঁদের ঈর্ষা করবেন।” তখন বলা হলো: “তারা কারা? (তাদের সম্পর্কে আমাদের বলুন) যাতে আমরা তাদের ভালবাসতে পারি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তাঁরা হলেন এমন লোক যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালবাসে, অথচ তাঁদের মাঝে রক্ত বা বংশীয় সম্পর্ক নেই। তাঁদের চেহারাগুলো হবে নূরের, তাঁরা নূরের মিম্বারের উপর থাকবেন। তাঁরা সেদিন ভীত হবেন না, যেদিন মানুষ ভীত হবে, তাঁরা সেদিন চিন্তিত হবেন না, যেদিন মানুষ চিন্তিত হবে।” রাবী বলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিলাওয়াত করেন: “জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই এবং তাঁরা চিন্তিতও হবে না।” (সূরা ইউনুস: ৬২।)[1]
[1] বাযযার: ৩৫৯৩; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৭৭; হাকিম: ৪/১৭০; মুসনাদ আহমাদ: ৫/৩৪৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৪৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 47 - 48).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الرحمن بن صالح الأزدي روى له النسائي في "حصائص علي" وهو ثقة، ومن فوقه من رجال الشيخين. ابن فضيل: هو محمد، وأبو زرعة: هو ابن عمرو بن جرير بن عبد الله البجلي التابعي، ثقة، روى له الستة.
574 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ، عَنْ أَبِي الْحُبَابِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلَالِي؟ الْيَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي، يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي». [1: 2]
رقم طبعة با وزير = (573)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা (কিয়ামতের দিন) বলবেন, “কোথায় সেসব লোক, যারা আমার সম্মানে পরস্পরকে ভালবেসেছে? আজ আমি তাঁদেরকে আমার ছায়ায় ছায়া প্রদান করবো। আজকে আমার ছায়া ব্যতীত আর কোন ছায়া নেই।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৬২; মুয়াত্তািইমাম মালিক: ২/৯৫২; মুসনাদ আহমাদ: ২/২৩৭; সহীহ মুসলিম: ২৫৬৬; আত তায়ালিসী: ২৩৩৫; তাবারানী, আল কাবীর: ২০/১৪৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৭৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 45): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو الحباب هو سعيد بن يسار المدني.
575 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، أَنَّهُ قَالَ: دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقَ فَإِذَا فَتًى بَرَّاقُ الثَّنَايَا، وَإِذَا النَّاسُ مَعَهُ، إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ، أَسْنَدُوهُ إِلَيْهِ، وَصَدَرُوا عَنْ رَأْيِهِ، فَسَأَلْتُ عَنْهُ، فَقِيلَ: هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ، فَلَمَّا كَانَ الْغَدُ، هَجَّرْتُ فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالتَّهْجِيرِ، وَوَجَدْتُهُ يُصَلِّي، قَالَ: فَانْتَظَرْتُهُ حَتَّى قَضَى صَلَاتَهُ، ثُمَّ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ وَقُلْتُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ لِلَّهِ، فقَالَ: آللَّهُ؟ قُلْتُ: آللَّهُ، فَأَخَذَ بِحَبْوَةِ رِدَائِي فَجَذَبَنِي إِلَيْهِ وَقَالَ: أَبْشِرْ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ، وَالْمُتَجَالِسِينَ فِيَّ، وَالْمُتَزَاوِرِينَ فِيَّ»
رقم طبعة با وزير = (574) [ص:336] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو إِدْرِيسَ الْخَوْلَانِيُّ اسْمُهُ عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، كَانَ سَيِّدَ قُرَّاءِ أَهْلِ الشَّامِ فِي [ص:337] زَمَانِهِ، وَهُوَ الَّذِي أَنْكَرَ عَلَى مُعَاوِيَةَ مُحَارَبَتَهُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ حِينَ، قَالَ لَهُ: مَنْ أَنْتَ حَتَّى تُقَاتِلَ عَلِيًّا، وَتُنَازِعُهُ الْخِلَافَةَ، وَلَسْتَ أَنْتَ مِثْلَهُ، لَسْتَ زَوْجَ فَاطِمَةَ وَلَا بِأَبِي الْحَسَنِ وَالْحُسَيْنِ وَلَا بِابْنِ عَمِّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَشْفَقَ مُعَاوِيَةُ أَنْ يُفْسِدَ قُلُوبَ قُرَّاءِ الشَّامِ، فقَالَ لَهُ: إِنَّمَا أَطْلُبُ دَمَ عُثْمَانَ، قَالَ: فَلَيْسَ عَلِيٌّ قَاتِلَهُ، قَالَ: لَكِنَّهُ يَمْنَعُ قَاتِلَهُ عَنْ أَنْ يُقْتَصَّ مِنْهُ، قَالَ: اصْبِرْ حَتَّى آتِيَهُ، فَأَسْتَخْبِرَهُ الْحَالَ، فَأَتَى عَلِيًّا وَسَلَّمَ عَلَيْهِ، ثُمَّ، قَالَ لَهُ: مَنْ قَتَلَ عُثْمَانَ؟، قَالَ: اللَّهُ قَتَلَهُ وَأَنَا مَعَهُ، عَنَى: وَأَنَا مَعَهُ مَقْتُولٌ، وَقِيلَ: أَرَادَ اللَّهُ قَتْلَهُ، وَأَنَا حَارَبْتُهُ، فَجَمَعَ جَمَاعَةَ قُرَّاءِ الشَّامِ وَحَثَّهُمْ عَلَى الْقِتَالِ. [1: 2]
আবু ইদরীস আল খাওলানী থেকে বর্ণিত, তিনি বলেন: “আমি দামেশকের মাসজিদে প্রবেশ করলাম। অতঃপর সেখানে একজন যুবককে দেখতে পেলাম, যাঁর দাঁতগুলো ছিল চকচকে। লোকজন তাঁর সাথে আছেন। যখন তারা কোন বিষয়ে মতানৈক্য করেন, তখন তারা বিষয়টিকে তাঁর দিকে ঠেলে দেন এবং তাঁর মত অনুসারে আমল করেন। আমি তাঁর সম্পর্কে জিজ্ঞেস করলে বলা হলো যে, তিনি মু‘আয বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু। এরপর পরের দিন আমি সকাল সকাল মাসজিদে আসলাম। গিয়ে আমি দেখলাম যে, তিনি আমার আগেই এসেছেন। আমি তাঁকে সালাতরত অবস্থায় দেখতে পেলাম।” তিনি বলেন: “আমি তাঁর সালাত সম্পন্ন করা পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করলাম। অতঃপর আমি সামনের দিক দিয়ে তাঁর কাছে আসলাম। আমি তাঁকে সালাম দিলাম এবং বললাম: “আল্লাহর কসম, আমি আপনাকে আল্লাহর জন্য ভালবাসি।” তিনি বললেন: “আল্লাহর জন্য?” আমি বললাম: “আল্লাহর জন্য।” অতঃপর তিনি আমার চাদরের কিনারা ধরে আমাকে তাঁর দিকে টেনে নিলেন এবং বললেন: “শুভ সংবাদ গ্রহণ করুন। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেছেন: “আমার ভালবাসা তাদের জন্য অবধারিত হয়ে গেছে, যারা আমার জন্য পরস্পরকে ভালবাসে, যারা আমার জন্য একে অন্যের সাথে বসে এবং যারা আমার জন্য পরস্পরকে দেখতে যায়।”[1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আবু ইদরীস আল খাওলানীর নাম ‘আয়িযুল্লাহ বিন আব্দুল্লাহ, তিনি তৎকালীন সময়ে শামের কারীদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি আলী রাদ্বিয়াল্লাহু আনহু এর সাথে মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর যুদ্ধ করার প্রতিবাদ করেন। তিনি মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন: “আপনি এমন কোন ব্যক্তি যে, আপনি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করছেন এবং খিলাফতের জন্য তাঁর সাথে বাদানুবাদ করছেন, অথচ আপনি তাঁর মতো নন, আপনি তো ফাতিমার স্বামী নন, হাসান-হুসাইনের বাবা নন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচাত ভাইও নন? তখন মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু আশংকা করলেন যে, তিনি শামের কারীদের মন খারাপ করে দিবেন। ফলে তিনি তাকে বলেন: “আমি তো কেবল উসমান হত্যার বিচার চাচ্ছি।” তিনি বলেন: “আলী রাদ্বিয়াল্লাহু আনহু তো উসমান রাদ্বিয়াল্লাহু আনহুকে হত্যা করেননি।” মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “কিন্তু আলী রাদ্বিয়াল্লাহু আনহু উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের থেকে কিসাস গ্রহণ করার ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করছেন।” তখন তিনি বলেন: “আপনি ধৈর্য ধারণ করুন। আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে অবস্থার কথা জানাবো।” অতঃপর তিনি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তাঁকে সালাম দিয়ে বলেন: “উসমান রাদ্বিয়াল্লাহু আনহুকে কে হত্যা করেছে?” জবাবে তিনি বলেন: “আল্লাহ তাঁকে হত্যা করেছেন আর আমিও তার সাথে।” এর দ্বারা তিনি বুঝিয়েছেন: “আর আমিও তাঁর সাথে মারা গিয়েছি।” এটাও বলা হয় যে, এর দ্বারা আলী রাদ্বিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল: “আল্লাহ তাঁকে হত্যা করার ইচ্ছা করেছেন আর আমি তাঁর সাথে (পক্ষে) যুদ্ধ করেছি (বাঁচানোর জন্য)। (কিন্তু আবু ইদরীস আলী রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্যের মর্ম বুঝতে পারেননি ফলে) তিনি শামের একদল কারীকে একত্রিত করেন এবং তিনি তাদেরকে আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করতে উৎসাহিত করেন।”
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৬৩; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৫৩; মুসনাদ আহমাদ: ৫/২৩৩; তাবারানী, আল কাবীর: ২০/১৫০; হাকিম: ৪/১৬৮; মুসনাদুশ শিহাব: ১৪৪৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৫০১১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (5011).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وأبو حازم: هو سلمة بن دينار.
576 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ صَالِحٍ الْيَشْكُرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ رَجُلًا زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى، فَأَرْسَلَ اللَّهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا، فَلَمَّا أَتَى عَلَيْهِ، قَالَ: أَيْنَ تُرِيدُ؟، قَالَ: أَزُورُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ، فقَالَ: هَلْ لَهُ عَلَيْكَ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا؟، قَالَ: لَا، إِلَّا أَنِّي أُحِبُّهُ فِي اللَّهِ، قَالَ: فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ، إِنَّ اللَّهَ قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ». [3: 6]
رقم طبعة با وزير = (575)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “এক ব্যক্তি তার এক ভাইকে অন্য শহরে দেখতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আল্লাহ সেই ব্যক্তির রাস্তায় একজন ফেরেস্তা পাঠান। যখন সেই ব্যক্তি ফেরেস্তার কাছে আসেন, তখন ফেরেস্তা তাকে বলেন: “আপনি কোথায় যাচ্ছেন?” তিনি জবাবে বলেন: “এই শহরে আমার একজন ভাই আছেন, আমি তাকে দেখতে যাচ্ছি।” ফেরেস্তা বলেন: “আপনার উপর তার এমন কোন অনুগ্রহ আছে কি, যার প্রতিবদলা দেওয়ার জন্য আপনি যাচ্ছেন?” তিনি বলেন: “জ্বী, না। আমি তাকে আল্লাহর জন্য ভালবাসি।” তখন ফেরেস্তা বলেন: “আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি এই বার্তা দেওয়ার জন্য যে, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালবাসেন, যেভাবে আপনি তাঁর জন্য ঐ ব্যক্তিকে ভালবাসেন।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৬৭; মুসনাদ আহমাদ: ২/২৯২; আদাবুল মুফরাদ: ৩৫০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৬৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০৪৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م، انظر الحديث (571). تنبيه!! رقم (571) = (572) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن صالح اليشكري ذكره المؤلف في "الثقات" 9/ 275، وروى عن جمع، وترجم له ابن أبي حاتم 9/ 272، ونقل عن أبيه أنه مجهول. قلت: هو متابع، ومن فوقه من رجال الصحيح. وقد أورده المؤلف برقم (572) من طريق عبد الأعلى بن حماد، عن حماد بن سلمة، بهذا الإسناد.
577 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مَخْلَدُ بْنُ أَبِي زُمَيْلٍ، حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ الرَّقِّيُّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي مَرْزُوقٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي مُسْلِمٍ الْخَوْلَانِيِّ، قَالَ: قُلْتُ لِمُعَاذِ بْنِ جَبَلٍ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ لِغَيْرِ دُنْيَا أَرْجُو أَنْ أُصِيبَهَا مِنْكَ، وَلَا قَرَابَةَ بَيْنِي وَبَيْنَكَ، قَالَ: فَلِأَيِّ شَيْءٍ؟ قُلْتُ: لِلَّهِ، قَالَ: فَجَذَبَ حُبْوَتِي، ثُمَّ قَالَ: أَبْشِرْ إِنْ كُنْتَ صَادِقًا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْمُتَحَابُّونَ فِي اللَّهِ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ، يَغْبِطُهُمْ بِمَكَانِهِمِ النَّبِيُّونَ وَالشُّهَدَاءُ» ثُمَّ، قَالَ: فَخَرَجْتُ فَأَتَيْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، فَحَدَّثْتُهُ بِحَدِيثِ مُعَاذٍ، فقَالَ عُبَادَةُ بْنُ الصَّامِتِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى: «حُقَّتْ مَحَبَّتِي عَلَى الْمُتَحَابِّينَ فِيَّ، وَحُقَّتْ مَحَبَّتِي عَلَى الْمُتَنَاصِحِينَ فِيَّ، وَحُقَّتْ مَحَبَّتِي عَلَى الْمُتَزَاوِرِينَ فِيَّ، وَحُقَّتْ مَحَبَّتِي عَلَى الْمُتَبَاذِلِينَ فِيَّ، وَهُمْ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، يَغْبِطُهُمُ النَّبِيُّونَ وَالصِّدِّيقُونَ بِمَكَانِهِمْ»
رقم طبعة با وزير = (576) [ص:339] قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو مُسْلِمٍ الْخَوْلَانِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ ثَوْبٍ، يَمَانِيٌّ، تَابِعِيٌّ، مِنْ أَفَاضِلِهِمْ وَأَخْيَارِهِمْ، وَهُوَ الَّذِي قَالَ لَهُ الْعَنْسِيُّ: أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ؟، قَالَ: لَا، قَالَ: أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ؟، قَالَ: نَعَمْ، فَأَمَرَ بِنَارٍ عَظِيمَةٍ، فَأُجِّجَتْ وَخَوَّفَهُ أَنْ يَقْذِفَهُ فِيهَا إِنْ لَمْ يُوَاتِهِ عَلَى مُرَادِهِ، فَأَبَى عَلَيْهِ، فَقَذَفَهُ فِيهَا، [فَلَمْ تَضُرَّهُ] فَاسْتَعْظَمَ ذَلِكَ، وَأَمَرَ بِإخْرَاجِهِ مِنَ الْيَمَنِ، فَأُخْرِجَ فَقَصَدَ الْمَدِينَةَ، فَلَقِيَ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَسَأَلَهُ مِنْ أَيْنَ أَقْبَلَ؟، فَأَخْبَرَهُ، فقَالَ لَهُ: مَا فَعَلَ الْفَتَى الَّذِي أُحْرِقَ؟، فقَالَ: لَمْ يَحْتَرِقْ، فَتَفَرَّسَ فِيهِ عُمَرُ أَنَّهُ هُوَ، فقَالَ: أَقْسَمْتُ عَلَيْكَ بِاللَّهِ، أَنْتَ أَبُو مُسْلِمٍ؟ قَالَ: نَعَمْ، فَأَخَذَ بِيَدِهِ عُمَرُ حَتَّى ذَهَبَ بِهِ إِلَى أَبِي بَكْرٍ، فَقَصَّ عَلَيْهِ الْقِصَّةَ، فَسُرَّا بِذَلِكَ، وَقَالَ أَبُو بَكْرٍ: [ص:340] الْحَمْدُ لِلَّهِ الَّذِي أُرَانَا فِي هَذِهِ الْأُمَّةِ مَنْ أُحْرِقَ فَلَمْ يَحْتَرِقْ، مِثْلَ إِبْرَاهِيمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقِيلَ: إِنَّهُ كَانَ لَهُ امْرَأَةٌ صَبِيحَةُ الْوَجْهِ، فَأَفْسَدَتْهَا عَلَيْهِ جَارَةٌ لَهُ، فَدَعَا عَلَيْهَا، وَقَالَ: اللَّهُمَّ أَعْمِ مَنْ أَفْسَدَ عَلَيَّ امْرَأَتِي. فَبَيْنَمَا الْمَرْأَةُ تَتَعَشَّى مَعَ زَوْجِهَا إِذْ قَالَتِ: انْطَفَأَ السِّرَاجُ؟، قَالَ زَوْجُهَا: لَا، فَقَالَتْ: فَقَدْ عَمِيتُ، لَا أُبْصِرُ شَيْئًا، فَأُخْبِرَتْ بِدَعْوَةِ أَبِي مُسْلِمٍ عَلَيْهَا، فَأَتَتْهُ فَقَالَتْ: أَنَا قَدْ فَعَلْتُ بِامْرَأَتِكَ ذَلِكَ، وَأَنَا قَدْ غَرَّرْتُهَا وَقَدْ تُبْتُ، فَادْعُ اللَّهَ يَرُدُّ بَصَرِي إِلَيَّ، فَدَعَا اللَّهَ وَقَالَ: اللَّهُمَّ رُدَّ بَصَرَهَا، فَرَدَّهُ إِلَيْهَا. [1: 2]
আবু মুসলিম আল খাওলানী রহিমাহুল্লাহ বলেন, “আমি মু‘আয বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আপনাকে ভালবাসি কিন্তু এটা দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, যা আমি আাপনার কাছে পাওয়ার আশা রাখি আর আপনার ও আমার মাঝে কোন আত্নীয়তার সম্পর্কও নেই।” তিনি বলেন: “তাহলে কী জন্য (ভালবাসেন)?” আমি বললাম: “আল্লাহর জন্য।” রাবী বলেন, অতঃপর তিনি আমার চাদরের কিনারা ধরে তাঁর কাছে টেনে নেন তারপর বলেন: “যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, তবে শুভ সংবাদ গ্রহণ করুন। নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “আল্লাহর জন্য পরস্পরকে ভালবাসা ব্যক্তিগণ আরশের ছায়ায় থাকবে, যেদিন তাঁর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। তাঁদের সম্মানজনক অবস্থানের কারণে নবী ও শহীদগণ ঈর্ষা করবেন।” রাবী বলেন, “তারপর আমি সেখান থেকে বের হয়ে ‘উবাদাহ বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি এবং তাঁকে মু‘আয বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীস বর্ণনা করি। তখন ‘উবাদাহ বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি তাঁর প্রতিপালক থেকে বর্ণনা করেছেন, মহান আল্লাহ বলেছেন: “আমার ভালবাসা অবধারিত তাদের জন্য যারা আমার জন্য পরস্পরকে ভালবাসে, আমার ভালবাসা অবধারিত তাদের জন্য যারা আমার জন্য পরস্পরের শুভাকাঙ্খী হয়, আমার ভালবাসা অবধারিত তাদের জন্য যারা আমার জন্য পরস্পরকে দেখতে যায়, আমার ভালবাসা অবধারিত তাদের জন্য যারা আমার জন্য পরস্পরের জন্য খরচ করে; তাঁরা নূরের মিম্বারের উপর থাকবে, তাঁদের মর্যাদাগত অবস্থানের জন্য নবী ও সিদ্দীকগণও ঈর্ষান্বিত হবেন।”[1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আবু মুসলিম আল খাওলানী, তাঁর নাম আব্দুল্লাহ বিন সাওব ইয়ামানী, একজন শ্রেষ্ঠ তাবে‘ঈ ছিলেন। তাঁকে আনাসী (ভন্ড, যে নিজেকে নবী দাবী করেছিল) বলেছিল: “তুমি কি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল?” আবু মুসলিম বলেন: “না।” সে আবার জিজ্ঞেস করে: “তুমি কি সাক্ষ্য দাও যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল?” তিনি বলেন: “হ্যাঁ। ”অতঃপর সে বিশাল আকারের আগুন প্রজ্জ্বলিত করার আদেশ দেয় এবং তাঁকে আগুনে নিক্ষেপ করার ভয় দেখায়, যদি সে তার উদ্দেশ্যের সাথে একাত্বতা পোষণ না করে। কিন্তু তিনি তাতে অস্বীকৃতি জানালে সে তাঁকে আগুনে নিক্ষেপ করে। কিন্তু আগুন তাঁর কোন ক্ষতিই করে না। তখন বিষয়টি সে খুব গুরুতর মনে করে এবং তাঁকে ইয়ামান থেকে বের করে দেওয়ার আদেশ জারি করে। ফলে তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়। অতঃপর তিনি মদীনা অভিমুখে রওনা হন এবং উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কোথা থেকে এসেছেন, তিনি তাঁকে তা জানান। তারপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, “ঐ যুবকের কী খবর যাকে আগুনে জ্বালানো হয়?” তিনি বলেন: “তিনি পুড়েননি।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বুঝতে পারেন যে, ইনিই সেই ব্যক্তি। উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, “আপনিই কি আবু মুসলিম?” তিনি বলেন: “জ্বী, হ্যাঁ “অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর হাত ধরে আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে যান এবং তাঁর কাছে ঘটনা বর্ণনা করেন। এতে তিনি অত্যন্ত খুশি হন এবং বলেন: “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই উম্মাতের মাঝেও ইবরাহিম আলাইহিস সালামের মতো এমন ব্যক্তিকে দেখিয়েছেন, যাকে আগুনে দেওয়া হলেও আগুনে পুড়েননি।” আরো বলা হয়ে থাকে যে, তাঁর একজন স্ত্রী ছিল খুবই সুন্দর চেহারার অধিকারিনী। অতঃপর তাঁর প্রতিবেশী এক নারী তাঁর স্ত্রীর চেহারা নষ্ট করে দেয়। ফলে তিনি তার বিরুদ্ধে বদ-দু‘আ করে বলেন: “হে আল্লাহ, যে আমার স্ত্রীর চেহারা নষ্ট করে দিয়েছে, তাকে তুমি অন্ধ করে দাও।” অতঃপর সেই নারী তার স্বামীর সাথে রাতের খাবার খাচ্ছিল, এমন সময় সে বলে: “বাতি কি নিভে গেছে?” তার স্বামী জবাব দেয়: “না।” তখন সে বলে: “আমি অন্ধ হয়ে গেছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না।” অতঃপর তাকে আবু মুসলিমের বদ-দু‘আর কথা জানানো হলে সে তাঁর কাছে এসে বলে: “আমিই আপনার স্ত্রীর সাথে এমন আচরণ করেছি। আমি তাকে ধোঁকা দিয়েছি। অবশ্য আমি তাওবা করেছি। অতএব আপনি আল্লাহর কাছে দু‘আ করুন তিনি যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন।” অতঃপর তিনি তার জন্য দু‘আ করে বলেন: “হে আল্লাহ, তুমি তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। ফলে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন।”
[1] যাওয়াইদুল মুসনাদ: ৫/৩২৮; আত তাবারানী: ২০/১৪৪; মুসনাদ আহমাদ: ৫/২৩৯; তিরমিযী: ২৩৯০। হাদীসটি সানাদকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ উত্তম বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৪৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 47).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، أبو المليح هو الحسن بن عمر بن يحيى الفزاري، ومخلد بن أبي زميل: هو مخلد بن الحسن بن أبي زميل الحراني نزيل بغداد، قال أبو حاتم: صدوق. وقال النسائي: لابأس به.
578 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَجُلًا قَامَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: أَيْنَ أَبِي؟ قَالَ: «فِي النَّارِ» فَلَمَّا قَفَّى دَعَاهُ، فقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَبِي وَأَبَاكَ فِي النَّارِ». [4: 1]
رقم طبعة با وزير = (577)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “আমার বাবা কোথায় আছেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “জাহান্নামে।” অতঃপর লোকটি যখন চলে গেলো, তখন তাকে ডেকে বললেন: “নিশ্চয়ই আমার বাবা এবং তোমার বাবা উভয়েই জাহান্নামে আছে।”[1]
[1] সহীহ মুসলিম: ২০৩; ইবনু মিন্দাহ, ঈমান: ৯২৬; মুসনাদ আহমাদ: ৩/২৬৮; আবু দাউদ: ৪৭১৮; বাযযার: ৯৩; তাবারানী, আল কাবীর: ৩২৬; মাজমা‘উয যাওয়াইদ: ১/১১৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫৭৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (1/ 132 - 133).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حماد بن سلمة فمن رجال مسلم. عفان: هو ابن مسلم.
579 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ مَثَلُ الْعَطَّارِ، إِنْ لَمْ يُصِبْكَ مِنْهُ، أَصَابَكَ رِيحُهُ، وَمَثَلُ الْجَلِيسِ السُّوءِ مَثَلُ الْقَيْنِ، إِنْ لَمْ يُحْرِقْكَ بِشَرَرِهِ، عَلِقَ بِكَ مِنْ رِيحِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (578)
আবু মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সৎ সঙ্গীর উপমা হলো আতর বিক্রেতার ন্যায়; যদি তুমি তার কাছ থেকে আতর না-ও ক্রয় করো, তবুও তার কাছে থেকে সুঘ্রাণ পাবে। আর মন্দ সঙ্গীর উদাহরণ হলো কামারের মতো; সে যদি অগ্নিস্ফুলিঙ্গের মাধ্যমে তোমাকে পুড়িয়ে না-ও দেয়, তবুও তার খারাপ ধোঁয়া তোমার কাছে আসবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৪০৪; সহীহ মুসলিম: ২৬২৮; মুসনাদুশ শিহাব: ১৩৭৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (562). تنبيه!! رقم (562) = (561) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عبد الجبار بن العلاء فمن رجال مسلم. سفيان هو ابن عيينة.
580 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَالِثٍ». [2: 43]
رقم طبعة با وزير = (579)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তৃতীয় ব্যক্তিকে রেখে দুইজনে গোপন আলাপে লিপ্ত হবে না।”[1]
[1] হুমাইদী: ৬৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৮১; মুসনাদ আহমাদ: ২/৪৫; সহীহ মুসলিম: ২১৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৮৯; সহীহ আল বুখারী: ৬২৮৮; আদাবুল মুফরাদ: ১১৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫০৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪০২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1402).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، خالد: هو ابن عبد الله بن عبد الرحمن بن يزيد الطحان، وعبد الرحمن بن إسحاق: هو ابن عبد الله بن الحارث العامري.
581 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ حُبَابٍ، قَالَ: حَدَّثَنَا الْحَوْضِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، قَالَ: كُنْتُ قَاعِدًا عِنْدَ ابْنِ عُمَرَ، أَنَا وَرَجُلٌ آخَرُ، فَجَاءَ رَجُلٌ يُكَلِّمُهُ، فقَالَ لَهُمَا: اسْتَرْخِيَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَتَنَاجَى اثْنَانِ دُونَ وَاحِدٍ». [2: 86]
رقم طبعة با وزير = (580)
আব্দুল্লাহ বিন দীনার বলেন, আমি এবং আরেকজন ব্যক্তি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে বসে ছিলাম, তখন আরেকজন ব্যক্তি তাঁর কাছে আসেন এবং তাঁর সাথে কথা-বার্তা শুরু করেন। তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা অপর দুইজনকে বলেন: “আপনারা একটু অবকাশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “একজনকে রেখে দুইজনে গোপন আলাপে লিপ্ত হবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৭৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪০২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير الحوضي - وهو حفص بن عمر - فمن رجال البخاري.
582 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، قَالَ: كُنْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ عِنْدَ دَارِ خَالِدِ بْنِ عُقْبَةَ الَّتِي بِالسُّوقِ، فَجَاءَ رَجُلٌ يُرِيدُ أَنْ يُنَاجِيَهُ، وَلَيْسَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَحَدٌ غَيْرِي وَغَيْرُ الرَّجُلِ الَّذِي يُرِيدُ أَنْ يُنَاجِيَهُ، فَدَعَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَجُلًا، حَتَّى كُنَّا أَرْبَعَةً، فقَالَ لِي وَلِلرَّجُلِ الَّذِي دَعَا، اسْتَرْخِيَا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا يَتَنَاجَى اثْنَانِ دُونَ وَاحِدٍ». [3: 43]
رقم طبعة با وزير = (581)
আব্দুল্লাহ বিন দীনার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বাজারে খালিদ বিন ‘উকবাহ রাদ্বিয়াল্লাহু আনহুর বাড়ির কাছে ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার সাথে গোপনে আলোচনা করতে ইচ্ছা করেন। সেসময় আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার সাথে আমি ও সেই লোক ছাড়া আর কোন লোক ছিল না। ফলে আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা আরেক ব্যক্তিকে ডাকলেন যেন আমরা চারজনে পরিণত হই। অতঃপর তিনি আমাকে ও ডেকে আনা ব্যক্তিকে বললেন: “আপনারা দুইজনে স্বাচ্ছন্দে একটু সময় কাটান। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “একজনকে রেখে দুইজনে গোপন সংলাপে লিপ্ত হবে না।”[1]
[1] বাগাবী শারহুস সুন্নাহ: ৩৫০৯; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৮৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সাহীহাহ: ১৪০২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
583 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ هُوَ ابْنُ مَسْعُودٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا كُنْتُمْ ثَلَاثَةً، فَلَا يَتَنَاجَى اثْنَانِ دُونَ صَاحِبِهِمَا حَتَّى يَخْتَلِطُوا [ص:345] بِالنَّاسِ، فَإِنَّ ذَلِكَ يُحْزِنُهُ». [2: 43]
رقم طبعة با وزير = (582)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমরা তিনজন থাকবে, তখন অন্যান্য মানুষের সাথে না মিলিত হওয়া পর্যন্ত এক সঙ্গীকে রেখে দুইজনে গোপন আলাপে লিপ্ত হবে না, কেননা এটি তাকে চিন্তায় ফেলে দিবে!”[1]
[1] সহীহ আল বুখারী: ৬২৯০; আদাবুল মুফরাদ: ১১৭১; সহীহ মুসলিম: ২১৮৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৮১; হুমাইদী: ১০৯; মুসনাদ আহমাদ: ১/৩৭৫; আবু দাউদ: ৪৮৫১; তিরমিযী: ২৮২৫; ইবনু মাজাহ: ৩৭৭৫; দারেমী: ২/২৮২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সাহীহাহ: ১৪০২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا-: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو وائل: هو شقيق بن سلمة.
584 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:346] عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَتَنَاجَى اثْنَانِ دُونَ صَاحِبِهِمَا، فَإِنَّ ذَلِكَ يُحْزِنُهُ» قَالَ أَبُو صَالِحٍ: فَقُلْتُ لِابْنِ عُمَرَ: فَأَرْبَعَةٌ؟، قَالَ: لَا يَضُرُّكَ. [2: 43]
رقم طبعة با وزير = (583)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক সঙ্গীকে রেখে দুইজনে গোপন আলাপে লিপ্ত হবে না। কেননা এটি তাকে চিন্তায় ফেলে দিবে।” রাবী আবু সালিহ বলেন, আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বললাম, “যদি চারজন হয়?” তখন তিনি জবাবে বলেন: “এতে কোন ক্ষতি নেই।”[1]
[1] আবু দাউদ: ৪৮৫২; মুসনাদ আহমাদ: ২/৪৩; আদাবুল মুফরাদ: ১১৭০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৮১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সাহীহাহ: ১৪০২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير مسدد، فمن رجال البخاري.
585 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَجَالِسُ ثَلَاثَةٌ: سَالِمٌ، وَغَانِمٌ، وَشَاجِبٌ» [3: 66]
رقم طبعة با وزير = (584)
আবু সা‘ঈদ আল খুদরী উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মাজলিসে তিন শ্রেণির লোক উপস্থিত হয়। নিরাপদ (যারা চুপ থাকে), ফায়দা লাভকারী (যারা ভাল কাজের কথা বলে) আর বকবককারী (যারা বেহুদা কথা বলে)।[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৭৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফাহ: ২১২৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (2128).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضغيف، دراج في روايته عن أبي الهيثم ضعيف.
586 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ الْجَرَادِيُّ بِالْمَوْصِلِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ زُرَيْقٍ الرَّسْعَنِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ الصَّنْعَانِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَقْعَدِهِ فَيَقْعُدَ فِيهِ، وَلَكِنْ تَفَسَّحُوا وَتَوَسَّعُوا». [2: 3]
رقم طبعة با وزير = (585)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন ব্যক্তিকে তার জায়গা থেকে তুলে দিয়ে সেখানে নিজে বসতে নিষেধ করেছেন। বরং তোমরা অন্যকে বসার সুযোগ করে দিবে এবং বসার জায়গা প্রশস্ত করবে।”[1]
[1] সহীহ আল বুখারী: ৬২৭০; সুনান বাইহাকী: ৩/২৩২; আদাবুল মুফরাদ: ১১৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৩২; হুমাইদী: ৬৬৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৮০৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৮৪; মুসনাদ আহমাদ: ২/১৭; সহীহ মুসলিম: ২১৭৭; দারেমী: ২/২৮১; মিরমিযী: ২৭৪৯; সুনান বাইহাকী: ৩/২৩২; সহীহ আল বুখারী: ৯১১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সাহীহাহ: ২২৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (228): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح: إسحاق بن زريق الرسعني، ذكرد المؤلف في «الثقات» 8/ 121، وقال «من رأس العين، يروي عن أبي نعيم، وكان راويا لإبراهيم بن خالد، حدثنا عنه أبو عروبة» فهو حسن الحديث، وباقي رجاله ثقات. سفيان هو الثوري.
587 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُقِيمَنَّ أَحَدُكُمْ رَجُلًا مِنْ مَجْلِسِهِ، ثُمَّ يَجْلِسُ فِيهِ». [2: 3]
رقم طبعة با وزير = (586)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের কেউ যেন অবশ্যই অপর ব্যক্তিকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে তারপর নিজে তাতে না বসে!”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১২৪; সহীহ মুসলিম: ২১৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৩১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আদাবুল মুফরাদ: ৮৪৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (843): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
588 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ الرَّجُلُ مِنْ مَجْلِسِهِ ثُمَّ رَجَعَ إِلَيْهِ، فَهُوَ أَحَقُّ بِهِ». [3: 66]
رقم طبعة با وزير = (587)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন কোন ব্যক্তি তার জায়গা থেকে উঠে যায় অতঃপর আবার ফিরে আসে, সে জায়গার ক্ষেত্রে সে-ই ব্যক্তি হকদার অন্যের চেয়ে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৬৩; দারেমী: ২/২৮২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৭৯২; আবু দাউদ: ৪৮৫৩; সহীহ মুসলিম: ২১৭৯; সুনান বাইহাকী: ৩/২৩৩; ইবনু মাজাহ: ৩৭১৭; আদাবুল মুফরাদ: ১১৩৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আদাবুল মুফরাদ: ৮৮১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (881): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.
589 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ عَلَى يَسَارِهِ». [4: 1]
رقم طبعة با وزير = (588)
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গেলাম। অতঃপর আমি দেখলাম যে, তিনি বাম পাশ্বের উপর বালিশের উপর হেলান দিয়ে বসে আছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১০২; আবু দাউদ: ৪১৪৩; তিরমিযী: ২৭৭১; দারেমী: ২/১৭৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ মুখতাসারুশ শামাইল: ৭৪/১০৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (74/ 104).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، سماك: هو ابن حرب الذهلي البكري الكوفي صدوق إلا في روايته عن عكرمة خاصة ففيها اضطراب.
590 - أَخْبَرَنَا أَبُو عُمَارَةَ أَحْمَدُ بْنُ عُمَارَةَ الْحَافِظُ بِالْكَرْجِ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِصَامِ بْنِ عَبْدِ الْمَجِيدِ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اجْتَمَعَ قَوْمٌ فِي مَجْلِسٍ، فَتَفَرَّقُوا مِنْ غَيْرِ ذِكْرِ اللَّهِ، وَالصَّلَاةِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَّا كَانَ عَلَيْهِمْ حَسْرَةً يَوْمَ الْقِيَامَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (589)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন কওম কোন মজলিসে বসে আল্লাহর যিকর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দরুদ পাঠ ব্যতীত সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় (উঠে চলে যায়), তবে এটি তাদের জন্য কিয়ামতের দিন অনুতাপের কারণ হবে!”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৭; আবু দাউদ: ৪৮৫৫; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৭/২০৭; হাকিম: ১/৪৯১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সাহীহাহ: ৭৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (74).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح. مؤمل بن إسماعيل وإن كان سيئ الحفظ قد توبع، وأحمد بن عاصم بن عبد المجيد قال ابن أبي حاتم 2/ 66، 67: هو ثقة صدوق. وباقي رجاله ثقات.
591 - أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرْكِينَ الْفَرْغَانِيُّ بِدِمَشْقَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا قَعَدَ قَوْمٌ مَقْعَدًا لَا يَذْكُرُونَ اللَّهَ فِيهِ وَيُصَلُّونَ عَلَى النَّبِيِّ إِلَّا كَانَ عَلَيْهِمْ حَسْرَةً يَوْمَ الْقِيَامَةِ، وَإِنْ أُدْخِلُوا الْجَنَّةَ لِلثَّوَابِ». [1: 2]
رقم طبعة با وزير = (590)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন কওম কোন জায়গায় বসে অতঃপর তারা যদি আল্লাহর যিকর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দরুদ পাঠ না করে, তবে এটি তাদের জন্য কিয়ামতের দিন অনুতাপের কারণ হবে, যদিও প্রতিদানের জন্য তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়!”[1]
[1] আহমাদ, আয যুহদ: ৩৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সাহীহাহ: ৭৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» - أيضا -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أحمد بن إبراهيم الدورقي، فمن رجال مسلم.