হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (592)


592 - أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرْكِينَ الْفَرْغَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قَعَدَ قَوْمٌ [ص:353] مَقْعَدًا لَا يَذْكُرُونَ اللَّهَ فِيهِ وَيُصَلُّونَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا كَانَ عَلَيْهِمْ حَسْرَةً يَوْمَ الْقِيَامَةِ، وَإِنْ دَخَلُوا الْجَنَّةَ». [2: 76]
رقم طبعة با وزير = (591)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন কওম কোন জায়াগয় বসে অতঃপর তারা আল্লাহর যিকর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দরুদ পাঠ না করে, তবে এটি তাদের জন্য কিয়ামতের দিন অনুতাপের কারণ হবে, যদিও তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়!”[1]

[1] আহমাদ, আয ‍যুহদ: ৩৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সাহীহাহ: ৭৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (593)


593 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ، حَدَّثَهُ أَنَّ سَعِيدَ بْنَ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيَّ حَدَّثَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّهُ قَالَ: «كَلِمَاتٌ لَا يَتَكَلَّمُ بِهِنَّ أَحَدٌ فِي مَجْلِسِ لَغْوٍ أَوْ مَجْلِسِ بَاطِلٍ عِنْدَ قِيَامِهِ ثَلَاثَ مَرَّاتٍ إِلَّا كَفَّرَتْهُنَّ عَنْهُ، وَلَا يَقُولُهُنَّ فِي مَجْلِسِ خَيْرٍ وَمَجْلِسِ ذِكْرٍ، إِلَّا خُتِمَ لَهُ بِهِنَّ عَلَيْهِ كَمَا يُخْتَمُ بِالْخَاتَمِ عَلَى الصَّحِيفَةِ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ» [ص:354] قَالَ عَمْرٌو: حَدَّثَنِي بِنَحْوِ ذَلِكَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرٍو، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [1: 2]
رقم طبعة با وزير = (592)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: “কিছু বাক্য আছে এমন যা কোন ব্যক্তি যদি অসার ও বাতিল বৈঠক থেকে উঠার সময় তিনবার বলে, তবে বাক্যগুলি তার জন্য কাফফারা হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি তা কল্যাণকর ও যিকরের বৈঠক থেকে উঠার সময় বলে, তবে তার মাধ্যমে বৈঠক মোহরাঙ্কিত করা হবে, যেভাবে চিঠি মোহরাঙ্কিত করা হয়। বাক্যগুলি হলো:
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
(সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা) অর্থ: “হে আল্লাহ, তোমার প্রশংসার সাথে পবিত্রতা ঘোষনা করছি। ‍তুমি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছে তাওবা করছি।” আমর রহিমাহুল্লাহ বলেন, আমাদেরকে অনুরুপভাবে হাদীস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন আমর, তিনি মাকবূরী থেকে, তিনি আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীস বর্ণনা করেছেন।”[1]

[1] আবু দাউদ: ৪৮৫৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আল মাওয়ারিদ: ২৩৬৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الموارد» (2367).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حرملة، فمن رجال مسلم. وهو موقوف على عبد الله بن عمرو.









সহীহ ইবনু হিব্বান (594)


594 - أَخْبَرَنَا الْمُفَضَّلُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْجَنَدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ زِيَادٍ اللَّحْجِيُّ، حَدَّثَنَا أَبُو قُرَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ جَلَسَ فِي مَجْلِسٍ كَثُرَ فِيهِ لَغَطُهُ، ثُمَّ قَالَ قَبْلَ أَنْ يَقُومَ: سُبْحَانَكَ اللَّهُمَّ [ص:355] رَبَّنَا وَبِحَمْدِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ، إِلَّا غُفِرَ لَهُ مَا كَانَ فِي مَجْلِسِهِ ذَلِكَ». [1: 2]
رقم طبعة با وزير = (593)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি এমন কোন মজলিসে বসে, যাতে অনেক অসার কথাবার্তা হয়, অতঃপর সেখান থেকে উঠার আগে বলে:
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
(সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা) অর্থ: “হে আল্লাহ, তোমার প্রশংসার সাথে পবিত্রতা ঘোষনা করছি। ‍তুমি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছে তাওবা করছি।” তবে ঐ মজলিসে যে পাপ হয়, এর বদৌলতে তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]

[1] তিরমিযী: ৩৪৩৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৪০; হাকিম: ১/৫৩৬; তাবারানী, আল কাবীর: ১৫৮৬; আবু দাউদ: ৪৮৫৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আল মাওয়ারিদ: ২৩৬৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الموارد» (2366).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، وقد صرح ابن جريج بالتحديث عند الترمذي والحاكم، فانتفت شبهة تدليسه، وأبو قرة: هو موسى بن طارق الزبيدي.









সহীহ ইবনু হিব্বান (595)


595 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِي الطُّرُقَاتِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا لَنَا مِنْ مَجْلِسِنَا بُدٌّ نَتَحَدَّثُ فِيهَا، قَالَ: «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجْلِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ»، قَالُوا: مَا حَقُّ الطَّرِيقِ؟، قَالَ: «غَضُّ الْبَصَرِ، وَكُفُّ الْأَذَى، وَرَدُّ السَّلَامِ، وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ» [2: 6]
رقم طبعة با وزير = (594)




আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকবে।” সাহাবীগণ বললেন, “আলোচনা করার জন্য আমাদের এছাড়া আর তো কোন উপায় নেই!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যদি তোমাদের সেখানে বসতেই হয়, তবে তোমরা রাস্তার হক আদায় করবে।” সাহাবীগণ বলেন, “রাস্তার হক কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “(রাস্তার হক হলো) দৃষ্টি অবনত রাখা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎকাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজে বাঁধা প্রদান করা।”[1]

[1] সহীহ আল বুখারী: ৬২২৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৩৮; সুনান বাইহাকী: ১০/৯৪; মুসনাদ আহমাদ: ৩/৩৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫০১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2501)، «جلباب المرأة» (ص 77 / الطبعة الجديدة): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو خيثمة: هو زهير بن حرب، وأبو عامر: هو العقدي، وزهير بن محمد: هو التميمي.









সহীহ ইবনু হিব্বান (596)


596 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمَذَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَنْ تَجْلِسُوا بِأَفْنِيَةِ الصُّعُدَاتِ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَا نَسْتَطِيعُ ذَلِكَ وَلَا نُطِيقُهُ، قَالَ: «إِمَّا لَا فَأَدُّوا حَقَّهَا» قَالُوا: وَمَا حَقُّهَا يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «رَدُّ التَّحِيَّةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ إِذَا حَمِدَ اللَّهَ، وَغَضُّ الْبَصَرِ، وَإِرْشَادُ السَّبِيلِ». [2: 41]
رقم طبعة با وزير = (595)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাস্তার মাঝখানে বসতে নিষেধ করেছেন। সাহাবীগণ বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা সেখানে না বসে পারি না, আমাদের তো সেই সামর্থ নেই! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যদি তোমরা একান্তই না পারো, তবে তোমরা রাস্তার হক আদায় করবে। তাঁরা জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাস্তার হক কী?” তিনি বলেন: “সালামের জবাব দেওয়া, হাঁচিদানকারী আলহামদুলিল্লাহ বললে, তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ (আল্লাহ তোমার প্রতি রহম করুন) বলা, দৃষ্টি অবনত রাখা এবং পথিককে পথ বাতলে দেওয়া।”[1]

[1] আবু দাউদ: ৪৮১৬; হাকিম: ৪/২৬৪; আদাবুল মুফরাদ: ১১৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৩৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫০১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم، عبد الرحمن بن إسحاق: هو ابن عبد الله بن الحارث العمري.









সহীহ ইবনু হিব্বান (597)


597 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَجْلِسِ الْأَنْصَارِ، فقَالَ: «إِنْ أَبَيْتُمْ إِلَّا أَنْ تَجْلِسُوا، فَاهْدُوا السَّبِيلَ، وَرُدُّوا السَّلَامَ، وَأَغِيثُوا الْمَلْهُوفَ». [1: 67]
رقم طبعة با وزير = (596)




বারা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারীদের একটি মাজলিসের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এসময় তিনি বলেন: “যদি তোমাদের রাস্তায় বসতেই হয়, তবে তোমরা পথিককে পথ দেখিয়ে দিবে, সালামের জবাব দিবে এবং বিপদগ্রস্থ ব্যক্তিকে সাহায্য করবে।”[1]

[1] আত তায়ালিসী: ৭১০; তিরমিযী: ২৭২৬; দারিমী: ২/২৮২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫০১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح لغيره، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عثمان - وهو ابن كرامة العجلي - فمن رجال البخاري إلا أن أبا إسحاق لم يسمع من البراء فيما نقله شعبة راويه عنه.









সহীহ ইবনু হিব্বান (598)


598 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ، فَلْيَرُدَّ مَا اسْتَطَاعَ، وَلَا يَقُلْ: هَاوْ، فَإِنَّهُ إِذَا، قَالَ: هَاوْ، ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ، فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ، فقَالَ: الْحَمْدُ لِلَّهِ فَحَقٌّ عَلَى مَنْ سَمِعَهُ أَنْ يَقُولَ: يَرْحَمُكَ اللَّهُ».
رقم طبعة با وزير = (597) لَمْ أَسْمَعْ مِنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ «فَحَقٌّ»، قَالَهُ الشَّيْخُ. [1: 104]




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ হাঁচি দেওয়াকে পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন। কাজেই যখন তোমাদের কেউ হাই তুলবে, তখন সে যেন তার সাধ্য অনুসারে তা প্রতিহত করে এবং সে যেন ‘হাও’ না বলে। কারণ যখন কেউ ‘হাও’ বলে তখন এতে শয়তান হাঁসে। আর যখন তোমাদের কেউ হাঁচি দেয় অতঃপর ‘আলহামদু লিল্লাহ’ বলে, তখন যারা তা শুনতে পায়, তাদের উপর হক বা আবশ্যক হলো ‘ইয়ারহামুকাল্লাহ’ (আল্লাহ তোমার প্রতি রহম করুন) বলা।”[1] আমাদের শাইখ বলেছেন: “আমি মুহাম্মাদ বিন ইসহাক থেকে فَحَقٌّ (তার জন্য হক বা আবশ্যক হলো) কথাটুকু শুনিনি।”

[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৪; আত তায়ালিসী: ২৩১৫; মুসনাদ আহমাদ: ২/৪২৮; সহীহ আল বুখারী: ৩২৮৯; আদাবুল মুফরাদ: ৯২৮; সুনান বাইহাকী: ২/২৮৯; আবু দাউদ: ৫০২৮; তিরমিযী: ২৭৪৭; হাকিম: ৪/২৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭৭৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (776): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير علي بن خشرم فمن رجال مسلم. ابن أبي ذئب: اسمه محمد بن عبد الرحمن بن المغيرة المدني، والمقبري: هو سعيد بن أبي سعيد.









সহীহ ইবনু হিব্বান (599)


599 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، قَالَ: كُنَّا مَعَ سَالِمِ بْنِ عُبَيْدٍ فِي غَزَاةٍ، فَعَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ، فقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فقَالَ سَالِمٌ: السَّلَامُ عَلَيْكَ وَعَلَى أُمِّكَ، فَوَجَدَ الرَّجُلُ فِي نَفْسِهِ، فقَالَ لَهُ سَالِمٌ: كَأَنَّكَ وَجَدْتَ فِي نَفْسِكَ؟، فقَالَ: مَا كُنْتُ أُحِبُّ أَنْ تَذْكُرَ أُمِّي بِخَيْرٍ وَلَا بِشَرٍّ، فقَالَ سَالِمٌ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي سَفَرٍ فَعَطَسَ رَجُلٌ، فقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكَ وَعَلَى أُمِّكَ، إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ: الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، أَوْ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَلْيَقُلْ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، وَلْيَقُلْ هُوَ: يَغْفِرُ اللَّهُ لَكُمْ». [1: 104]
رقم طبعة با وزير = (598)




হিলাল বিন ইয়াসাফ থেকে বর্ণিত, তিনি বলেন: “আমরা একটি যুদ্ধে সালিম বিন উবাইদ এর সাথে ছিলাম। তখন কওমের এক ব্যক্তি হাঁচি দেয়, অতঃপর সে বলে: “আস সালামু আলাইকুম।” তখন সালিম জবাবে বলেন: আস সালামু আলাইকা ওয়া আলা উম্মিকা (তোমার উপর এবং তোমার মার উপর শান্তি বর্ষিত হোক)! এতে লোকটি মনে কষ্ট পায়। তখন সালিম বলেন: “যেন তুমি মনে কষ্ট নিয়েছো?” তখন তিনি বলেন যে, “আমি চাই না যে, আপনি আমার মায়ের ভালো বা মন্দ কিছু ‍ উল্লেখ করেন।” তখন সালিম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম। এসময় এক ব্যক্তি হাঁচি দেয় তারপর সে বলে: “আস সালামু আলাইকুম।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আলাইকা ওয়া আলা উম্মিকা (তোমার উপর এবং তোমার মার উপরও শান্তি বর্ষিত হোক)! যখন তোমাদের কেউ হাঁচি দিবে, সে যেন বলে ‘আলহামদু লিল্লাহ ‘আলা ‍কুল্লি হাল (সর্বাবস্থায় আল্লাহর জন্য প্রশংসা) অথবা বলবে: “আল হামদু লিল্লাহি রব্বিল ‘আলামীন’ আর শ্রবণকারী ব্যক্তিরা যেন তার উদ্দেশ্যে বলে ‘ইয়ারহামুকাল্লাহ’ (আল্লাহ তোমার উপর রহম করুন) অতঃপর হাঁচিদানকারী যেন বলে ‘ইয়াগফিরুল্লাহু লাকুম’ (আল্লাহ তোমাদের ক্ষমা করুন)।[1]

[1] আবু দাউদ: ৫০৩১; তিরমিযী: ২৭৪০; তাবারানী: ৬৩৬৮; মুসনাদ আহমাদ: ৬/৭-৮; হাকিম: ৪/২৬৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/২৪৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الإرواء» (3/ 246).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: تنبيه!! قال الشيخ شعيب بعد أن جمع طرق الحديث وترجح عنده أن هناك سقط في الإسناد قال: «فتبين مما سبق أن رواية المؤلف، وأبي داود والترمذي قد سقط من إسنادها بين هلال وسالم راويان أو راو واحد وهما مجهولان، فالسند ضعيف وانظر تحفة الأشراف للمزي 3/ 253. » - مدخل بيانات الشاملة -.









সহীহ ইবনু হিব্বান (600)


600 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، وَجَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، قَالَا: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: عَطَسَ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَمَّتَ أَوْ فَسَمَّتَّ أَحَدَهُمَا، وَتَرَكَ الْآخَرَ، قَالَ: «إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ، وَإِنَّ هَذَا لَمْ يَحْمَدْهُ». [4: 19]
رقم طبعة با وزير = (599)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে হাঁচি দেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের একজনের হাঁচির জবাব দিলেন আরেক জনের হাঁচির জবাব দিলেন না। তিনি বলেন: “এই ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে আর এই ব্যক্তি আল্লাহর প্রশংসা করেনি।”[1]

[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৬৭৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৪৩; মুসান্নাফ ইবনু আাবী শায়বাহ: ৮/৬৮৩; ইবনু মাজাহ: ৩৭১৩; আত তায়ালিসী: ২০৬৫; বুখারী, আল আদাব: ৬২২৫; আদাবুল মুফরাদ: ৯৩১; হুমাইদী: ১২০৮; আবু দাউদ: ৫০৩৯; তিরমিযী: ২৭৪২; সহীহ মুসলিম: ২৯৯১; দারেমী: ২/২৮৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আদাবুল মুফরাদ: ৭২৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (729): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (601)


601 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: عَطَسَ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَمَّتَ أَحَدَهُمَا أَوْ قَالَ: فَسَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الْآخَرَ، فَقِيلَ لَهُ: رَجُلَانِ عَطَسَا، فَشَمَّتَّ أَحَدَهُمَا وَتَرَكْتَ الْآخَرَ؟، قَالَ: «إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ، وَإِنَّ هَذَا لَمْ يَحْمَدْهُ». [5: 8]
رقم طبعة با وزير = (600)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে হাঁচি দেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের একজনের হাঁচির জবাব দিলেন আরেক জনের হাঁচির জবাব দিলেন না। তখন তাঁকে বলা হলো: “ দুইজন ব্যক্তি হাঁচি দিয়েছেন কিন্তু আপনি তাদের একজনের হাঁচির জবাব দিলেন কিন্তু অন্য জনের হাঁচির জবাব দিলেন না?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এই ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে আর এই ব্যক্তি আল্লাহর প্রশংসা করেনি।”[1]

[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৬৭৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৪৩; মুসান্নাফ ইবনু আাবী শায়বাহ: ৮/৬৮৩; ইবনু মাজাহ: ৩৭১৩; আত তায়ালিসী: ২০৬৫; বুখারী, আল আদাব: ৬২২৫; আদাবুল মুফরাদ: ৯৩১; হুমাইদী: ১২০৮; আবু দাউদ: ৫০৩৯; তিরমিযী: ২৭৪২; সহীহ মুসলিম: ২৯৯১; দারেমী: ২/২৮৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আদাবুল মুফরাদ: ৭২৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وهو مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير مسدد بن مسرهد فمن رجال البخاري. ابن أبي عدي: هو محمد بن إبراهيم.









সহীহ ইবনু হিব্বান (602)


602 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ [ص:365] عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَلَسَ رَجُلَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدُهُمَا أَشْرَفُ مِنَ الْآخَرِ، فَعَطَسَ الشَّرِيفُ، فَلَمْ يَحْمَدِ اللَّهَ، وَعَطَسَ الْآخَرُ فَحَمِدَ اللَّهَ، فَشَمَّتَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَطَسْتُ فَلَمْ تُشَمِّتْنِي، وَعَطَسَ هَذَا فَشَمَّتَّهُ؟، فقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا ذَكَرَ اللَّهَ، فَذَكَرْتُهُ، وَأَنْتَ نَسِيتَ فَنَسِيتُكَ». [5: 8]
رقم طبعة با وزير = (601)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসলেন, তাদের মধ্যে একজন অপরজন অপেক্ষা বেশি সম্ভ্রান্ত ছিলেন। সম্ভ্রান্ত লোকটি হাঁচি দেয় কিন্তু ‘আলহামদু লিল্লাহ’ বলেনি। অপর ব্যক্তি হাঁচি দিয়ে ‘আলহামদু লিল্লাহ’ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাঁচির জবাব দেন। তখন প্রথম ব্যক্তি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি হাঁচি দিয়েছিলাম তখন আপনি আমার হাঁচির জবাব দেননি, আর এই ব্যক্তি হাঁচি দিলে আপনি তাঁর জবাব দিলেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এই ব্যক্তি আল্লাহর যিকির করেছেন, ফলে আমিও যিকির করেছি আর তুমি ভুলে গিয়েছো ফলে আমিও তোমাকে ভুলে গিয়েছি!”[1]

[1] আদাবুল মুফরাদ: ৯৩২; হাকিম: ৪/২৬৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান বলেছেন। (আল মেশকাত: ৪৭৩৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «المشكاة» (4734 / التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عبد الرحمن بن إسحاق فهو صدوق من رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (603)


603 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: كُنْتُ قَاعِدًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَطَسَ [ص:366] رَجُلٌ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَرْحَمُكَ اللَّهُ» ثُمَّ عَطَسَ أُخْرَى، فقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرَّجُلُ مَزْكُومٌ» [0: 00]
رقم طبعة با وزير = (602)




সালামা বিন আকওয়া‘ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসে ছিলাম, এসময় এক ব্যক্তি হাঁচি দেন ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ‘ইয়ারহামুকাল্লাহ’ (আল্লাহ তোমার প্রতি রহম করুন।) তারপর সে ব্যক্তি আবার হাঁচি দেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “লোকটির সর্দি লেগেছে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৪/৪৬; সহীহ মুসলিম: ২৯৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৪৫; আদাবুল মুফরাদ: ৯৩৫; আবু দাউদ: ৫০৩৭; তিরমিযী: ২৭৪৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৩০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1330): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل عكرمة بن عمار، وباقي رجاله على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (604)


604 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ حَدَّثَنَا حِبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ خَالِدٍ الْقَارِظِيِّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُؤَيْبٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَيْهِمْ وَهُمْ جُلُوسٌ فِي مَجْلِسٍ، فقَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ النَّاسِ مَنْزِلًا»؟ فَقُلْنَا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «رَجُلٌ آخِذٌ بِرَأْسِ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى عُقِرَتْ أَوْ يُقْتَلَ، أَفَأُخْبِرُكُمْ بِالَّذِي يَلِيهِ»؟ قُلْنَا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «امْرُؤٌ مُعْتَزِلٌ فِي شِعْبٍ يُقِيمُ الصَّلَاةَ، وَيُؤْتِي الزَّكَاةَ، وَيَعْتَزِلُ شُرُورَ النَّاسِ، أَفَأُخْبِرُكُمْ بِشَرِّ النَّاسِ»؟ قُلْنَا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «الَّذِي يُسْأَلُ بِاللَّهِ وَلَا يُعْطِي بِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (603)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন তাঁরা বসে আছেন, এমতাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের কাছে বের হয়ে আসেন এবং তাঁদেরকে বলেন: “আমি কি তোমাদেরকে অবস্থানগত দিকদিয়ে মানুষের মাঝে উত্তম ব্যক্তি সম্পর্কে জানাবো না?” আমরা বললাম: “হ্যাঁ, অবশ্যই, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ঐ ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় তার ঘোড়ার মাথা ধরে রাখেন, যতক্ষন তার ঘোড়াকে হত্যা করা হয় অথবা তিনি শাহাদাত বরণ করেন। আমি কি তোমাদের বলবো না যে, অবস্থানগত দিকদিয়ে তারপরের অবস্থানে কে রয়েছেন?” আমরা বললাম: “হ্যাঁ, অবশ্যই, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ঐ ব্যক্তি যিনি কোন উপত্যকায় বিচ্ছিন্ন হয়ে জীবন-যাপন করেন; সালাত আদায় করেন, যাকাত প্রদান করেন এবং মানুষের অনিষ্ট থেকে আলাদা থাকেন। আমি কি তোমাদেরকে মানুষের মাঝে নিকৃষ্ট লোক সম্পর্কে জানাবো না?” আমরা বললাম: “হ্যাঁ, অবশ্যই, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ঐ ব্যক্তি যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয় কিন্তু সে তা দেয় না।”[1]

[1] মুসনাদ আহমাদ: ১/২৩৭; নাসাঈ: ৫/৮৩; দারেমী: ২/২০১, ২০২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (255)، «التعليق الرغيب» (2/ 173).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل سعيد بن خالد القارظي، وباقي رجاله ثقات على شرط الشيخين غير إسماعيل بن عبد الرحمن وهو ثقة روى له النسائي. حبان: هو ابن موسى، وعبد الله: هو ابن المبارك، وابن أبي ذئب هو محمد بن عبد الرحمن بن المغيرة بن الحارث بن أبي ذئب.









সহীহ ইবনু হিব্বান (605)


605 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ النَّاسِ؟ إِنَّ خَيْرَ النَّاسِ رَجُلٌ يُمْسِكُ بِعِنَانِ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ، وَأُخْبِرُكُمْ بِالَّذِي يَتْلُوهُ؟ رَجُلٌ مُعْتَزِلٌ فِي غَنَمِهِ، يُؤَدِّي حَقَّ اللَّهِ فِيهَا، وَأُخْبِرُكُمْ بِشَرِّ النَّاسِ، رَجُلٌ يُسْأَلُ بِاللَّهِ وَلَا يُعْطِي بِهِ». [0: 00]
رقم طبعة با وزير = (604)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি কি তোমাদেরকে মানুষের মাঝে উত্তম ব্যক্তি সম্পর্কে জানাবো না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “মানুষের মাঝে উত্তম ঐ ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় তার ঘোড়ার লাগাম ধরে থাকেন। আমি কি তোমাদের বলবো যে, (উত্তমতার দিকদিয়ে) তারপরের অবস্থানে কে রয়েছেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তিনি হলেন ঐ ব্যক্তি যিনি তার ছাগলের পাল নিয়ে বিচ্ছিন্ন হয়ে জীবন-যাপন করেন; সেখানে তিনি আল্লাহর হক আদায় করেন। আমি কি তোমাদেরকে মানুষের মাঝে নিকৃষ্ট লোক সম্পর্কে জানাবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সে হলো ঐ ব্যক্তি যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয় কিন্তু সে তা দেয় না।”[1]

[1] তিরমিযী: ১৬৫২; মুয়াত্তা ইমাম মালিক: ২/৪৪৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا-.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حرملة، فمن رجال مسلم. بكير هو ابن عبد الله بن الأشج.









সহীহ ইবনু হিব্বান (606)


606 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ بِبَغْدَادَ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الأَعْمَالِ* أَفْضَلُ؟، فقَالَ: «رَجُلٌ جَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ بِمَالِهِ وَنَفْسِهِ»، قَالَ: ثُمَّ مَنْ؟، قَالَ: «مُؤْمِنٌ فِي شِعْبٍ [مِنَ] * الشِّعَابِ يَعْبُدُ اللَّهَ، وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ»
رقم طبعة با وزير = (605)




আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন আমল উত্তম?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ঐ ব্যক্তি (উত্তম), যিনি তার জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেন।” তিনি আবার প্রশ্ন করেন: “তারপর কোন ব্যক্তি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ঐ মুমিন ব্যক্তি যিনি কোন এক উপত্যকায় থাকেন; সেখানে আল্লাহর ইবাদত করেন এবং মানুষকে তার অনিষ্ট থেকে বিরত রাখেন।”[1]

[1] সহীহ মুসলিম: ১৮৮৮; ইবনু মাজাহ: ৩৯৭৮; নাসাঈ: ৬/১১; আবু আওয়ানা: ৫/৫৫; মুসনাদ আহমাদ: ৩/১৬; সহীহ আল বুখারী: ২৭৯৪; তিরমিযী: ১৬৬০; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬২২; আবু দাউদ: ২৪৮৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২২৪৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2246): ق. * [الأَعْمَالِ] قال الشيخ: فيما يأتي (7/ 59): «الناس»، ولعله الصواب. * [من] قال الشيخ: في الأصل بياض. تنبيه!! قول الشيخ: فيما يأتي (7/ 59) ليس موجود في المجلد السابع صفحة (59) نعم موجود في المجلد السابع ولكن صفحة (38) ورقم الحديث (4580) الموافق (4599) من طبعة المؤسسة. وليتبين لك الخطأ انظر إلى الحديث (4580) ستجد أن الشيخ قال: مضى برقم (605)، أي هذا الذي معنا. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير منصور بن أبي مزاحم، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (607)


607 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ أَبِي* مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى: إِذَا لَمْ تَسْتَحْيِ، فَاصْنَعْ مَا شِئْتَ»
رقم طبعة با وزير = (606) مَا سَمِعَ الْقَعْنَبِيُّ مِنْ شُعْبَةَ إِلَّا هَذَا الْحَدِيثَ، قَالَهُ الشَّيْخُ




আবু মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “প্রথম নবুওয়াত থেকে মানুষ যেসব বাণী প্রাপ্ত হয়েছেন, তন্মধ্যে অন্যতম বাণী হলো: “যখন তোমার লজ্জা না থাকবে, তখন তুমি করো, যা তোমার করতে মন চায়!” আমাদের শাইখ বলেছেন: “কা‘নাবী ইমাম শু‘বাহ থেকে এই হাদীস ব্যতীত আর কোন হাদীস শ্রবণ করেননি।”[1]

[1] আবু দাউদ: ৪৭৯৭; মুসনাদ আহমাদ: ৪/১২১; সহীহ আল বুখারী: ৩৪৮৪; আদাবুল মুফরাদ: ১৩১৬; সুনান বাইহাকী: ১০/১৯২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫৯৭; ইবনু মাজাহ: ৪১৮৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০১৪৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৬৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (683): خ. * [أَبِي] قال الشيخ: في الأصل: (ابن)!




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط الشيخين. أبو خليفة: هو الفضل بن الحباب.









সহীহ ইবনু হিব্বান (608)


608 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، [ص:373] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ، وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ، وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ، وَالْجَفَاءُ فِي النَّارِ»
رقم طبعة با وزير = (607)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “লজ্জা ঈমানের অন্তর্ভূক্ত। আর ঈমান জান্নাতে যাবে। অশ্লীলতা রুঢ়তার অন্তর্ভূক্ত, আর রুঢ়তা জাহান্নামে যাবে।”[1]

[1] ইবনু আবী শায়বাহ, ঈমান: ১৩ পৃষ্ঠা: মুসনাদ আহমাদ: ২/৫০১; তিরমিযী: ২০০৯; হাকিম: ১/৫২, ৫৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৯৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «تخريج الإيمان» (14/ 42)، «الصحيحة» (495)، «الروض» (744).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو حسن الحديث، لكن الحديث صحيح، فقد تابعه عليه سعيد بن أبي هلال في الرواية التالية، وباقي رجاله ثقات على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (609)


609 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ، وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ، وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ، وَالْجَفَاءُ فِي النَّارِ»
رقم طبعة با وزير = (608)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “লজ্জা ঈমানের অন্তর্ভূক্ত, আর ঈমান জান্নাতে যাবে। অশ্লীল ভাষা প্রয়োগ রুঢ়তার অন্তর্ভূক্ত, আর রুঢ়তা জাহান্নামে যাবে।”[1]

[1] ইবনু আবী শায়বাহ, ঈমান: ১৩ পৃষ্ঠা: মুসনাদ আহমাদ: ২/৫০১; তিরমিযী: ২০০৯; হাকিম: ১/৫২, ৫৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৯৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (495)، «الروض» (744).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير سليمان بن داود، فمن رجال مسلم. وتقدم قبله من طريق محمد بن عمرو، عن أبي سلمة، بهذا الإسناد.









সহীহ ইবনু হিব্বান (610)


610 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِرَجُلٍ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُ، فَإِنَّ الْحَيَاءَ مِنَ الْإِيمَانِ»
رقم طبعة با وزير = (609) [ص:375] قَالَ أَبُو حَاتِمٍ: «دَعْهُ» لَفْظَةُ زَجْرٍ يُرَادُ بِهَا ابْتِدَاءُ أَمْرٍ مُسْتَأْنَفٍ




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যিনি তার ভাইকে লজ্জার বিষয়ে উপদেশ দিচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তাকে ছেড়ে দাও। কেননা লজ্জা ঈমানের অন্তর্ভূক্ত।”[1]

আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “دَعْهُ (তাকে ছেড়ে দাও), এটি একটি ধমকসূচক শব্দ। এর দ্বারা উদ্দেশ্য হলো নতুন বিষয়ের সূচনা করা।”

[1] মুসন্নাফ আব্দুর রাযযাক: ২০১৪৬; সহীহ মুসলিম: ৩৬; ইবনু মান্দাহ, ঈমান: ১৭৫; মুয়াত্তা ইমাম মালিক: ৩/৯৮; মুসনাদ আহমাদ: ২/৫৬; সহীহ আল বুখারী: ২৪; আদাবুল মুফরাদ: ৬০২; আবু দাউদ: ৪৭৯৫; নাসাঈ: ৮/১২১; হুমাইদী: ৬২৫; তিরমিযী: ২৬১৫; ইবনু মাজাহ: ৫৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫৯৪; তাবারানী, আস সাগীর: ১/২৬৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৫১৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (513): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري: هو محمد بن المتوكل بن عبد الرحمن الهاشمي مولاهم العسقلاني صدوق إلا أن له أوهاماً كثيرة، وقد توبع عليه كما يأتي. وباقي رجاله ثقات على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (611)


611 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الصِّدِّيقِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا، فَسَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ، فَدُلَّ عَلَى رَاهِبٍ، فَأَتَاهُ، فقَالَ: إِنَّهُ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا، فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ؟، قَالَ: لَا فَقَتَلَهُ وَكَمَّلَ بِهِ مِائَةً، ثُمَّ سَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ، فَدُلَّ عَلَى رَجُلٍ، فقَالَ: أَنَّهُ قَتَلَ مِئَةً، فَهَلْ لَهُ تَوْبَةٌ؟، قَالَ: نَعَمْ، مَنْ يَحُولُ بَيْنَكَ وَبَيْنَ التَّوْبَةِ؟ ائْتِ أَرْضَ كَذَا وَكَذَا، فَإِنَّ بِهَا نَاسًا يَعْبُدُونَ اللَّهَ فَاعْبُدِ اللَّهَ وَلَا تَرْجِعْ إِلَى أَرْضِكَ، فَإِنَّهَا أَرْضُ سُوءٍ، فَانْطَلَقَ حَتَّى إِذَا انْتَصَفَ الطَّرِيقَ، أَتَاهُ الْمَوْتُ، فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ، وَمَلَائِكَةُ الْعَذَابِ، فَقَالَتْ مَلَائِكَةُ الرَّحْمَةِ: جَاءَنَا تَائِبًا مُقْبِلًا بِقَلْبِهِ إِلَى اللَّهِ جَلَّ وَعَلَا، وَقَالَتْ مَلَائِكَةُ الْعَذَابِ: إِنَّهُ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ، فَأَتَاهُ مَلَكٌ فِي صُورَةِ آدَمِيٍّ فَجَعَلُوهُ بَيْنَهُمْ، فقَالَ: قِيسُوا مَا بَيْنَ الْأَرْضَيْنِ: أَيُّهُمَا كَانَ أَقْرَبَ، فَهِيَ لَهُ، فَقَاسُوهُ فَوَجَدُوهُ أَدْنَى إِلَى الْأَرْضِ الَّتِي أَرَادَ، فَقَبَضَتْهُ بِهَا مَلَائِكَةُ الرَّحْمَةِ». [0: 00]
رقم طبعة با وزير = (610)




আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের পূর্বযুগে এক ব্যক্তি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছিল। অতঃপর সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে, এবং তাকে একজন দরবেশকে দেখানো হয়। ফলে সে তার কাছে আসেন এবং তাকে বলেন যে, সে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছে তার কি তাওবার কোন সুযোগ আছে?” দরবেশ জবাবে বলেন: “না (তাওবার কোন সুযোগ নেই)।” ফলে সে তাকেও হত্যা করে একশত হত্যা পূর্ণ করে! অতঃপর সে আবার পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে, এবং তাকে এক ব্যক্তিকে দেখানো হয়। ফলে সে তার কাছে আসেন এবং তাকে বলেন যে, সে একশত জন ব্যক্তিকে হত্যা করেছে, তার কি তাওবার কোন সুযোগ আছে?” সেই ব্যক্তি জবাবে বলেন: “হ্যাঁ, অবশ্যই আছে। তোমার মাঝে আর তাওবার কাছে কে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? তুমি ওমুক ওমুক জায়গায় যাও, কেননা সেখানে আল্লাহর ইবাদতগুজার কিছু মানুষ আছেন। অতএব তুমিও সেখানে আল্লাহর ইবাদত করবে, তোমার এলাকায় আর ফিরে যাবে না। কেননা সেটি মন্দ এলাকা।” অতঃপর সে ব্যক্তি রওনা দেয় এমনকি যখন সে অর্ধেক রাস্তায় আসে, তখন তার মৃত্যু হয়। ফলে তার ব্যাপারে রহমতের ফেরেস্তা ও আযাবের ফেরেস্তা বাদানুবাদে লিপ্ত হয়; রহমতের ফেরেস্তাগণ বলেন: “সে আমাদের কাছে তাওবা করে, আল্লাহ অভিমূখী হয়ে এসেছে।” আযাবের ফেরেস্তাগণ বলেন: “সে তো কখনই কোন ভাল কাজ করেনি!” এমন সময় একজন ফেরেস্তা মানুষের আকৃতিতে সেখানে আসেন ফলে তারা তাকে তাদের বিবাদের ব্যাপারে মধ্যস্থতাকারী বানায়। তিনি বলেন: “তোমরা উভয় দিকের জমি পরিমাপ করো। সে যেদিকে অধিক নিকটবর্তী, সেটা তারই বলে গণ্য হবে। ফলে তারা তা পরিমাপ করে এবং তারা তাকে তার উদ্দিষ্ট জমিনের অধিক নিকটবর্তী পায়, ফলে তাকে রহমতের ফেরেস্তাগণ গ্রহণ করেন।”[1]

[1] সহীহ মুসলিম: ২৭৬৬; মুসনাদ আহমাদ: ৩/২০; ইবনু মাজাহ: ২৬২২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৭৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 77): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. معاذ بن هشام: هو ابن أبي عبد الله الدستوائي البصري، وأبو الصديق: هو بكر بن عمرو، وقيل: ابن قيس الناجي البصري.