হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (612)


612 - أَخْبَرَنَا ابْنُ نَاجِيَةَ عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدِ بْنِ مُسْتَامٍ، حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَيْثَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قِيلَ لَهُ: أَنْتَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «النَّدَمُ تَوْبَةٌ»؟، قَالَ: نَعَمْ. [1: 2]
رقم طبعة با وزير = (611)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাঁকে জিজ্ঞেস করা হয় যে, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই কথা বলতে শুনেছেন যে, তিনি বলেছেন: “অনুশোচনা হলো তাওবা?” জবাবে তিনি বলেন: “হ্যাঁ, আমি শুনেছি।”[1]

[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/৩৬১; হুমাইদী: ১০৫; মুসনাদ আহমাদ: ৩৫৬৭; ইবনু মাজাহ: ৪২৫২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩০৭; হাকিম: ৪/২৪৩; সুনান বাইহাকী: ১০/১৫৪; তাবারানী আস সাগীর: ১/৩৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে য‘ঈফ বলেছেন তবে সমর্থক সহীহ সানাদ থাকার কারণে তা সহীহ হিসেবে গণ্য হবে। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৬৪২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (642 و 1150).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله على انقطاعه رجال الصحيح، خيثمة بن عبد الرحمن ذكر أحمد في "العلل" 1/ 9، وأبو حاتم فيما نقله ابنه في "المراسيل"ص 54، 55 أنه لم يسمع من عبد الله بن مسعود شيئاً، روى عن الأسود، عن عبد الله ... وله طريق آخر موصول يصح به.









সহীহ ইবনু হিব্বান (613)


613 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا مَحْفُوظُ بْنُ أَبِي تَوْبَةَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ السَّهْمِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ حُمَيْدًا الطَّوِيلَ، يَقُولُ: قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «النَّدَمُ تَوْبَةٌ»؟، قَالَ: نَعَمْ. [1: 2]
رقم طبعة با وزير = (612)




হুমাইদ আত তাবীল থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন: “অনুশোচনা হলো তাওবা?” জবাবে তিনি বলেন: “হ্যাঁ, তিনি বলেছেন।”[1]

[1] হাকিম: ৪/২৪৩; বাযযার: ৩২৩৯; মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৯৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে য‘ঈফ বলেছেন তবে এটি পূর্বের হাদীসকে সমর্থন করে। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৬৪২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لضعف محفوظ ابن أبي توبة، وباقي رجاله رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (614)


614 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، أَخْبَرَنَا الْمُسَيَّبُ بْنُ وَاضِحٍ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ أَسْبَاطٍ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَيْثَمَةَ، [ص:380] عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «النَّدَمُ تَوْبَةٌ». [1: 2]
رقم طبعة با وزير = (613)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “অনুশোচনা হলো তাওবা।”[1]

[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/৩৬১; হুমাইদী: ১০৫; মুসনাদ আহমাদ: ৩৫৬৭; ইবনু মাজাহ: ৪২৫২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩০৭; হাকিম: ৪/২৪৩; সুনান বাইহাকী: ১০/১৫৪; তাবারানী আস সাগীর: ১/৩৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে য‘ঈফ বলেছেন তবে সমর্থক সহীহ সানাদ থাকার কারণে তা সহীহ হিসেবে গণ্য হবে। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৬৪২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: المسيب بن واضح، قال أبو حاتم: صدوق يخطئ كثيراً، وقال ابن عدي: كان النسائي حسن الرأي فيه، ثم ساق له عدة أحاديث تستنكر، ثم قال: أرجو أن باقي حديثه مستقيم، وهو ممن يكتب حديثه، وضعفه الدراقطني. ويوسف بن أسباط: وثقه ابن معين، وقال أبو حاتم: لا يحتج به، وقال البخاري: كان قد دفن كتبه، فكان لا يجيء بحديثه كم ينبغي. وخيثمة بن عبد الرحمن لم يسمع من ابن مسعود شيئاً. فالإسناد ضعيف.









সহীহ ইবনু হিব্বান (615)


615 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا، ثُمَّ خَرَجَ يَسْأَلُ، فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ: هَلْ لَهُ مِنْ تَوْبَةٍ؟، قَالَ: لَا، فَقَتَلَهُ، وَجَعَلَ يَسْأَلُ، فقَالَ لَهُ رَجُلٌ: ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا، فَأَدْرَكَهُ الْمَوْتُ [ص:381] فَمَاتَ، فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ، فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ: تَقَرَّبِي وَإِلَى هَذِهِ تَبَاعَدِي، فَوُجِدَ أَقْرَبَ إِلَى هَذِهِ بِشِبْرٍ فَغُفِرَ لَهُ». [3: 6]
رقم طبعة با وزير = (614)




আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “বানু ইসরাঈলের এক ব্যক্তি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছিল। অতঃপর সে এই সম্পর্কে জিজ্ঞেস করার জন্য বের হলো। সে একজন দরবেশের কাছে এসে তাকে জিজ্ঞেস করলো: “তার কোন তাওবার সুযোগ আছে কি?” দরবেশ জবাবে বললো: “না (তার তাওবার কোন সুযোগ নেই)।” ফলে সে তাকেও হত্যা করে। অতঃপর সে এই সম্পর্কে জিজ্ঞেস করতেই থাকে। তখন এক ব্যক্তি তাকে বলে যে, “আপনি ওমুক ওমুক গ্রামে যান। এরপর সে মারা যায়। এরপর তাকে নিয়ে রহমতের ফেরেস্তা ও গযবের ফেরেস্তা বাদানুবাদে লিপ্ত হয়। অতঃপর আল্লাহ এই দিকের জমিনকে প্রত্যাদেশ করেন যে, “তুমি সংকুচিত হও। আবার ঐদিকের জমিনকে প্রত্যাদেশ করলেন যে, “তুমি বিস্তৃত হও।” ফলে তাকে এই দিকের জমিনের দিকে অর্ধহাত কাছে পাওয়া গেল। ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]

[1] সহীহ আল বুখারী: ৩৪৭০; সহীহ মুসলিম: ২৭৬৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৬১০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (610)، مضى مطوَّلاً.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (616)


616 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ الْخُزَاعِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ، عَنْ أَبِي سُلَيْمَانَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَثَلُ الْمُؤْمِنِ، وَمَثَلُ الْإِيمَانِ كَمَثَلِ الْفَرَسِ فِي آخِيَّتِهِ يَجُولُ، ثُمَّ يَرْجِعُ إِلَى آخِيَّتِهِ، وَإِنَّ الْمُؤْمِنَ يَسْهُو ثُمَّ يَرْجِعُ إِلَى الْإِيمَانِ، فَأَطْعِمُوا طَعَامَكُمُ الْأَتْقِيَاءَ، وَوَلُّوا مَعْرُوفَكُمُ الْمُؤْمِنِينَ». [3: 28]
رقم طبعة با وزير = (615)




আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুমিন ব্যক্তি এবং ঈমানের দৃষ্টান্ত হলো খুঁটায় রশিতে বাঁধা ঘোড়ার ন্যায়, যে ‍ঘুরে বেড়ায় তারপর আবার তার খুটার কাছে ফিরে আসে। একজন মুমিন ব্যক্তিও ভুলে যায় তারপর আবার সে ঈমানে ফিরে আসে। তোমরা তোমাদের খাদ্য আল্লাহভীরু ব্যক্তিদের খাওয়াও আর তোমাদের ভাল আচরণ মুমিন ব্যক্তিদের দিকে ফিরিয়ে দাও।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৩/৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৮৫; মুসনাদুশ শিহাব: ৭১৩; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২০১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে য‘ঈফ বলেছেন।তবে তিনি বলেছেন যে, এর সমর্থনে অন্য সানাদ থাকার কারণে এটি শক্তিশালী হবে। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৭৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (4/ 74).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، أبو سليمان الليثي: قال الحافظ في ترجمته في "تعجيل المنفعة" ص 492: قال علي بن المديني: مجهول، وذكره أبو أحمد الحاكم فيمن لا يعرف اسمه، وذكره ابن حبان في "الثقات" ولم يزد على ذكر شيخه والراوي عنه. وقال أبو نعيم في "الحلية" 8/ 179: أبو سليمان الليثي، قيل: اسمه عمران بن عمران. وعبد الله بن الوليد: هو ابن قيس التجيبي المصري. قال الحافظ في "التقريب": لين الحديث. وباقي رجاله ثقات. عبد الله هو ابن المبارك









সহীহ ইবনু হিব্বান (617)


617 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اللَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ يَسْتَيْقِظُ عَلَى بَعِيرِهِ أَضَلَّهُ بِأَرْضٍ فَلَاةٍ». [3: 67]
رقم طبعة با وزير = (616)




আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মহান আল্লাহ তাঁর কোন বান্দার তাওবার কারণে ঐ ব্যক্তির চেয়ে বেশি খুশি হন, যে ব্যক্তি জনমানবহীন মরুভূমিতে তার উট হারিয়ে ঘুম থেকে উঠে সেই উট পেয়ে যায়!”[1]

[1] সহীহ আল বুখারী: ৬৩০৯; সহীহ মুসলিম: ২৭৪৭; মুসনাদ আহমাদ: ৩/৩১২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ১৯১৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (1917): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (618)


618 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ رَجُلٍ بِأَرْضٍ دَوِّيَّةٍ مَهْلَكَةٍ، وَمَعَهُ رَاحِلَتُهُ عَلَيْهَا زَادُهُ وَطَعَامُهُ وَمَا يُصْلِحُهُ، فَأَضَلَّهَا، فَخَرَجَ فِي طَلَبِهَا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْمَوْتُ، قَالَ: أَرْجِعُ إِلَى مَكَانِي فَأَمُوتُ فِيهِ، فَرَجَعَ إِلَى مَكَانِهِ الَّذِي أَضَلَّهَا فِيهِ، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ غَلَبَتْهُ عَيْنُهُ، فَاسْتَيْقَظَ، فَإِذَا رَاحِلَتُهُ عِنْدَ رَأْسِهِ عَلَيْهَا زَادُهُ وَمَا يُصْلِحُهُ، فَاللَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ هَذَا الرَّجُلِ». [3: 67]
رقم طبعة با وزير = (617)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের কারো তাওবার কারণে মহান আল্লাহ ঐ ব্যক্তির চেয়েও বেশি খুশি হন, যিনি ধ্বংসাত্মক বিরানভূমিতে থাকেন, তার সাথে তার বাহন আছে, যাতে তার খাদ্য-পাথেয় ও প্রয়োজনীয় জিনিস রয়েছে। অতঃপর সে তার বাহনটি হারিয়ে ফেলে, ফলে সে তার খোঁজে বের হয়, অতঃপর যখন তাকে মৃত্যু পেয়ে বসে, তখন বলে যে, আমি আমার পূর্বের জায়গায় ফিরে যাবো এবং সেখানেই মৃত্যুবরণ করবো! অতঃপর সে ঐ জায়গায় ফিরে যায়, যেখানে সে তার বাহন হারিয়েছে। সে এমন অবস্থায় ছিল হঠাৎ তাকে ঘুম পেয়ে বসে অতঃপর ঘুম থেকে উঠে সে মাথার কাছে তার বাহন দেখতে পায়; যার উপর তার পাথেয় ও প্রয়োজনীয় জিনিস রয়েছে! মহান আল্লাহ তোমাদের কারো তাওবার কারণে এই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন!”[1]

[1] মুসনাদ আহমাদ: ১/৩৮৩; সহীহ আল বুখারী: ৬৩০৮; সহীহ মুসলিম: ২৭৪৪; তিরমিযী: ২৪৯৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩০১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ২৬২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن الترمذي» (2628): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (619)


619 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ بِنَسَا، قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ*، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى قَالَ: «يَا عِبَادِي، إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا، فَلَا تَظَّالَمُوا، يَا عِبَادِي، إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا الَّذِي أَغْفِرُ الذُّنُوبَ وَلَا أُبَالِي» فَذَكَرَهُ بِطُولِهِ وَقَالَ فِي آخِرِهِ: وَكَانَ أَبُو إِدْرِيسَ إِذَا حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ جَثَا عَلَى رُكْبَتَيْهِ. [3: 68]
رقم طبعة با وزير = (618)




আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন “হে আমার বান্দাগণ, নিশ্চয়ই আমি নিজের উপর যুলমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের উপরও তা হারাম করে দিয়েছি। অতএব তোমরা পরস্পরে যুলম করবে না। হে আমার বান্দাগণ, তোমরা দিবারাত্রি ভুল করে থাকো, আর আমি সমস্ত গোনাহ ক্ষমা করে দেই। এতে আমি মোটেও পরোয়া করি না।... অতঃপর রাবী দীর্ঘ হাদীস বর্ণনা করেন। হাদীসের শেষাংশে বলেন: “যখন আবু ইদরীস এই হাদীস বর্ণনা করতেন, তখন তিনি হাঁটু গেড়ে বসে পড়তেন!”[1]

[1] সহীহ মুসলিম: ২৫৭৭; আদাবুল মুফরাদ: ৪৯০; হাকিম: ৪/২৪১; আত তায়ালিসী: ৪৬৩; মুসনাদ আহমাদ: ৫/১৬০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০২৭২; ইবনু মাজাহ: ৪২৫৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬১৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [أَبُو مُسْهِرٍ] قال الشيخ: اسمه عبد الأعلى بن مِسهرٍ، وهو ثقة فاضل من رجال الشيخين، وكذلك سائرُ مَن فوقه؛ إلاَّ أَنَّ سعيدَ بن عبد العزيز - وهو التنوخيُّ - لم يُخرِّجْ له البخاريُّ في «صحيحه»، وكأَنَّ ذلك لأنَّ أبا مُسْهِرٍ نفسه قال عنه: «كان قد اختلطَ قَبلَ مَوتِه». وإذا كان كذلك؛ فإِنِّي أستبعدُ جدٍّا أن يكون أبُو مُسْهِرٍ روى عنه هذا الحديثَ في حَالِ اختلاطِه، ولعلَّ هذا وجهُ إِخراجِ مُسلمٍ لحديِثِه هذا مِنْ طَريقِ أبي مِسهرٍ عنه في «صحيحه» (8/ 17)، وكذلك المؤلِّف! ومِنْ طريقه: البخاريُّ في «الأدب المفرد» (490)، والحاكم (4/ 241) - وصححه على شرط الشيخين (! ) - والبيهقي في «السنن» (6/ 93)، و «الشعب» (5/ 405)، والطبراني في «مسند الشاميين» (1/ 193 / 338)، وعنه أبو نعيم في «الحلية» (5/ 125 - 126) - وقال: «صحيح ثابت» -، وابن عساكر في «التاريخ» (8/ 835 - 836)، وروى، عن أبي مسهر أنه قال: «ليس لأهل الشام أشرف من حديث أبي ذر». وللحديث طريق ثانٍ، عن قتادة، عن أبي قلابة، عن أبي أسماء، عن أبي ذرٍّ ... مختصراً. أخرجه أحمد (5/ 160)، وسنده صحيح على شرط مسلم. ثم أخرجه هو (5/ 154 و 117)، والبيهقي في «الشعب» (5/ 416 / 7089)، عن شهر بن حوشب، عن عبد الرحمن بن غنم، عن أبي ذر ... نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم غير حميد بن زنجويه، فقد روى له أبو داود والنسائي، وهو ثقة. أبو مسهر: هو عبد الأعلى بن مسهر الغساني.









সহীহ ইবনু হিব্বান (620)


620 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ النَّخَعِيِّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، قَالَ: دَخَلْتُ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ، عَلَى عَائِشَةَ فَقَالَتْ لِعُبَيْدِ بْنِ عُمَيْرٍ: قَدْ آنَ لَكَ أَنْ تَزُورَنَا، فقَالَ: أَقُولُ يَا أُمَّهْ كَمَا قَالَ الْأَوَّلُ: زُرْ غِبًّا تَزْدَدْ حُبًّا، قَالَ: فَقَالَتْ: دَعُونَا مِنْ رَطَانَتِكُمْ هَذِهِ، قَالَ ابْنُ عُمَيْرٍ: أَخْبِرِينَا بِأَعْجَبِ شَيْءٍ رَأَيْتِهِ مِنْ [ص:387] رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَسَكَتَتْ ثُمَّ قَالَتْ: لَمَّا كَانَ لَيْلَةٌ مِنَ اللَّيَالِي، قَالَ: «يَا عَائِشَةُ ذَرِينِي أَتَعَبَّدُ اللَّيْلَةَ لِرَبِّي» قُلْتُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ، وَأُحِبُّ مَا سَرَّكَ، قَالَتْ: فَقَامَ فَتَطَهَّرَ، ثُمَّ قَامَ يُصَلِّي، قَالَتْ: فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ حِجْرَهُ، قَالَتْ: ثُمَّ بَكَى فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ لِحْيَتَهُ، قَالَتْ: ثُمَّ بَكَى فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ الْأَرْضَ، فَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ، فَلَمَّا رَآهُ يَبْكِي، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ تَبْكِي وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ وَمَا تَأَخَّرَ؟، قَالَ: «أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا، لَقَدْ نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ آيَةٌ، وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ ... }» الْآيَةَ كُلَّهَا [آل عمران: 190]. [5: 47]
رقم طبعة با وزير = (619)




‘আতা বর্ণনা করেন যে, আমি ও ‘উবাইদ বিন ‘উমাইর ‘আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে গেলাম। তখন ‘আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা ‘উবাইদ বিন ‘উমাইরকে বলেন: “আমাদেরকে দেখতে আসার এখন সময় হলো?” তখন ‘উবাইদ বিন ‘উমাইর বলেন, আমি বললাম: “আম্মাজান, আমি তাই বলবো যেমনটা পূর্বের কোন এক ব্যক্তি বলেছিলেন: “বিলম্ব করে দেখা করো, তাহলে মুহাব্বত বৃদ্ধি পাবে!” রাবী বলেন, তখন ‘আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: “আমাদের সাথে এরকম ছন্দময় দুর্বোধ্য কথা বলা বাদ দাও।” ইবনু ‘উমাইর বলেন: “আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সবচেয়ে বিস্ময়কর যে জিনিস প্রত্যক্ষ করেছেন, তা আমাদেরকে অবহিত করুন।” তিনি বলেন, তারপর ‘আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা কিছুক্ষণ চুপ থাকেন তারপর বলেন: “কোন এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন: “হে ‘আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা, আমাকে ছাড় দাও, আমি আজ রাতে আমার প্রতিপালকের ইবাদত করি।” তখন আমি বললাম: “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আপনার নৈকট্য ভালবাসি এবং আপনি যাতে খুশি হন, সেটাও ভালবাসি।” তিনি বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠে গিয়ে ওযূ করলেন এবং সালাতে দাঁড়ালেন। এরপর তিনি কাঁদতে লাগলেন এমনকি তাঁর চোখের কোণ ভিজে গেলো! তারপর আবার কাঁদতে লাগলেন এমনকি তাঁর দাড়ি মোবারক ভিজে গেলো! তারপর তিনি আবার কাঁদতে লাগলেন এমনকি মাটি ভিজে গেলো! অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু আসেন ফজরের সালাতের সময় জানান দেওয়ার জন্য। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কাঁদতে দেখেন, তখন তিনি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কেন কাঁদছেন, অথচ মহান আল্লাহ আপনার পূর্বের ও পরের সব ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হবো না? আজ রাতে আমার উপর একটি আয়াত নাযিল হয়েছে, দুর্ভোগ ঐ ব্যক্তির জন্য যে ব্যক্তি তা পাঠ করে অথচ তা নিয়ে চিন্তা-গবেষণা করে না! আয়াতটি হলো: “নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে ...। পুরো আয়াত। (সূরা আল ইমরান: ১৯০)[1]

[1] আবুশ শাইখ, আখলাকুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ১৮৬, ১৯০, ১৯১ পৃষ্ঠা। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৬৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (68)، «التعليق الرغيب» (2/ 220).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (621)


621 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ عَجْلَانَ مَوْلَى الْمُشْمَعِلِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: ذَكَرُوا الْفَرَحَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:388] فَذَكَرُوا الضَّالَّةَ يَجِدُهَا الرَّجُلُ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنَ الضَّالَّةِ يَجِدُهَا الرَّجُلُ بِأَرْضِ الْفَلَاةِ». [3: 28]
رقم طبعة با وزير = (620)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে খুশির কথা আলোচনা করলেন। এই প্রসঙ্গে তাঁরা কোন ব্যক্তি তার হারানো জিনিস প্রাপ্তির (পর খুশি হওয়ার) কথাও আলোচনা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাদের কারো তাওবার কারণে মহান আল্লাহ ঐ ব্যক্তির চেয়ে বেশি খুশি হন, যে ব্যক্তি জনমানবহীন নির্জন মরুভূমিতে তার হারানো জিনিস পায়!”[1]

[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৫৮৭; মুসনাদ আহমাদ: ২/৩১৬; সহীহ মুসলিম: ২৬৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩০০; তিরমিযী: ৩৫৩৮; ইবনু মাজাহ: ৪২৪৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3048): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، عجلان مولى المشمعل، قال النسائي لا بأس به، وذكره المؤلف في "الثقات"، وباقي رجاله ثقات على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (622)


622 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ رَجُلًا أَذْنَبَ ذَنْبًا، فقَالَ: أَيْ رَبِّ، أَذْنَبْتُ ذَنْبًا أَوْ قَالَ: عَمِلْتُ عَمَلًا فَاغْفِرْ لِي، فقَالَ تَبَارَكَ وَتَعَالَى: عَبْدِي عَمِلَ ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ [ص:389] الذَّنْبَ، وَيَأْخُذُ بِهِ، قَدْ غَفَرْتُ لِعَبْدِي، ثُمَّ أَذْنَبَ ذَنْبًا آخَرَ أَوْ، قَالَ: عَمِلَ ذَنْبًا آخَرَ، قَالَ: رَبِّ إِنِّي عَمِلْتُ ذَنْبًا فَاغْفِرْ لِي، فقَالَ تَبَارَكَ وَتَعَالَى: عَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ قَدْ غَفَرْتُ لِعَبْدِي، ثُمَّ عَمِلَ ذَنْبًا آخَرَ أَوْ أَذْنَبَ ذَنْبًا آخَرَ، فقَالَ: رَبِّ إِنِّي عَمِلْتُ ذَنْبًا فَاغْفِرْ لِي، فقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: عَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي فَلْيَعْمَلْ مَا شَاءَ»
رقم طبعة با وزير = (621)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জনৈক ব্যক্তি কোন একটি পাপ কাজ করে, অতঃপর সে বলে, ‘হে আমার প্রতিপালক, আমি একটি পাপ করেছি!’ অথবা বলে, ‘আমি একটি (গোনাহের) কাজ করেছি, অতএব আমাকে ক্ষমা করে দিন।’ তখন আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেন: “আমার বান্দা একটি গোনাহের কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি গোনাহ ক্ষমা করেন এবং এজন্য তিনি পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তারপর সে ব্যক্তি আরো একটি পাপ কাজ করে, অতঃপর সে বলে, ‘হে আমার প্রতিপালক, আমি একটি পাপ কাজ করেছি!’ অথবা বলেন, ‘আমি একটি (গোনাহের) কাজ করেছি, অতএব আমাকে ক্ষমা করে দিন।’ তখন আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেন: “আমার বান্দা একটি গোনাহের কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি গোনাহ ক্ষমা করেন এবং এজন্য তিনি পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তারপর সে ব্যক্তি আরো একটি পাপ কাজ করে, অতঃপর সে বলে, ‘হে আমার প্রতিপালক, আমি একটি পাপ কাজ করেছি!’ অথবা বলেন, ‘আমি একটি (গোনাহের) কাজ করেছি, অতএব আমাকে ক্ষমা করে দিন।’ তখন আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেন: “আমার বান্দা একটি গোনাহের কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি গোনাহ ক্ষমা করেন এবং এজন্য তিনি পাকড়াও করেন। আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। কাজেই সে যা চায়, আমল করুক!” [1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৯৬; হাকিম: ৪/২৪২; বুখারী, আত তাওহীদ: ৭৫০৭; সহীহ মুসলিম: ২৭৫৮; সুনান আল বাইহাক্বী প্রভৃতি। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير الحسن بن محمد بن الصباح فمن رجال البخاري. همام: هو ابن يحيى بن دينار العَوَذَي.









সহীহ ইবনু হিব্বান (623)


623 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ، [ص:390] عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا يَنْفَعُنِي اللَّهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي، حَتَّى حَدَّثَنِي أَبُو بَكْرٍ، وَكَانَ إِذَا حَدَّثَنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضُ أَصْحَابِهِ اسْتَحْلَفْتُهُ، فَإِنْ حَلَفَ، صَدَّقْتُهُ، وَإِنَّهُ حَدَّثَنِي أَبُو بَكْرٍ، وَصَدَّقَ أَبُو بَكْرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا ثُمَّ يَتَوَضَّأُ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ لِذَلِكَ الذَّنْبِ، إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ». [00: 00]
رقم طبعة با وزير = (622)




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোন হাদীস শ্রবণ করি, তখনই মহান আল্লাহ এর মাধ্যমে আমাকে উপকৃত করেন, যা তিনি উপকার করার ইচ্ছা করেন। এভাবে একবার আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু আামাকে হাদীস বর্ণনা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তাঁর কোন সাহাবী হাদীস বর্ণনা করলে, আমি তাকে শপথ করিয়ে নিতাম, যদি তিনি শপথ করেন, তবে তাকে আমি বিশ্বাস করতাম। আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আামাকে হাদীস বর্ণনা করেন। আর তিনি সত্যই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন বান্দা যদি কোন পাপ কাজ করার পর ওযূ করে দুই রাকা‘আত সালাত আদায় করে অতঃপর ঐ পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেন।”[1]

[1] আবু দাউদ: ১৫২১; আত আত তায়ালিসী: ২; মুসনাদ আহমাদ: ১/১০; তিরমিযী: ৪০৬; মুসনাদু আবি বাকর: ১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১০১৫; হুমাইদী: ১; তাবারী: ৭৮৫৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩৬১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (1361)، «المشكاة» (1324)، وفي ثبوت جملة الاستحلاف وقفة - «التعليق على «المختارة» (برقم 7).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل أسماء بن الحكم الفزاري، وباقي رجاله ثقات على شرط البخاري. أبو عوانة: هو وضاح اليشكري.









সহীহ ইবনু হিব্বান (624)


624 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ، وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي أُمَيَّةَ بِطَرَسُوسَ فِي آخَرِينَ قَالَا: حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَائِلِ بْنِ دَاوُدَ، عَنِ ابْنِهِ بَكْرِ بْنِ وَائِلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَوْ سَعِيدٍ، أَوْ كِلَاهُمَا، شَكَّ حَامِدٌ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: «يَا عَائِشَةُ، إِنْ كُنْتِ أَلْمَمْتِ بِذَنْبٍ، فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي، فَإِنَّ الْعَبْدَ إِذَا أَذْنَبَ، ثُمَّ اسْتَغْفَرَ اللَّهَ، غَفَرَ اللَّهُ لَهُ»
رقم طبعة با وزير = (623) مَا رَوَى وَائِلٌ عَنِ ابْنِهِ إِلَّا ثَلَاثَةَ أَحَادِيثَ، قَالَهُ الشَّيْخُ. [00: 00]




‘আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেছেন: হে ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা, যদি তুমি কোন পাপ কাজ করার ইচ্ছে করে থাকো, তবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তাওবা করো। কেননা বান্দা যখন পাপ করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।”[1] রাবী ওয়াইল তার পুত্র থেকে তিনটি হাদীস বর্ণনা করেছেন। এটি আমাদের শাইখ বলেছেন।

[1] মুসনাদ আহমাদ: ৬/২৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস ‍সীরাহ: ২৯২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (ص 292): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (625)


625 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا يَحْكِي عَنْ رَبِّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «أَذْنَبَ عَبْدِي ذَنْبًا، فقَالَ: أَيْ رَبِّ أَذْنَبْتُ، فقَالَ: أَذْنَبَ عَبْدِي ذَنْبًا، فَعَلِمَ أَنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ وَيَأْخُذُ بِالذُّنُوبِ، ثُمَّ عَادَ فَأَذْنَبَ، فقَالَ: أَيْ رَبِّ أَذْنَبْتُ، فقَالَ: أَذْنَبَ عَبْدِي وَعَلِمَ أَنَّ رَبَّهُ يَغْفِرُ الذَّنْبَ، وَيَأْخُذُ بِالذَّنْبِ، اعْمَلْ مَا شِئْتَ فَقَدْ غَفَرْتُ لَكَ» [1: 2]
رقم طبعة با وزير = (624) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ: «اعْمَلْ مَا شِئْتَ» لَفْظَةُ تَهْدِيدٍ أُعْقِبَتْ بِوَعْدٍ يُرِيدُ بِقَوْلِهِ: «اعْمَلْ مَا شِئْتَ» أَيْ: لَا تَعْصِ وَقَوْلُهُ: «قَدْ غَفَرْتُ لَكَ» يُرِيدُ: إِذَا تُبْتَ




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি তাঁর প্রতিপালক থেকে বর্ণনা করেন, মহান আল্লাহ বলেন: “ আমার বান্দা একটি পাপ করেছে অতঃপর সে বলেছে, “হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি।” তখন তিনি বলেন, “আমার বান্দা একটি পাপ কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে নিশ্চয়ই আল্লাহ গোনাহসমূহ ক্ষমা করেন এবং তিনি গোনাহের জন্য পাকড়াও করতে পারেন।” তারপর সে ব্যক্তি পুনরায় গোনাহ করে অতঃপর সে বলে, “হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি।” তখন তিনি বলেন, “আমার বান্দা একটি পাপ কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে নিশ্চয়ই আল্লাহ গোনাহ ক্ষমা করেন এবং তিনি গোনাহের জন্য পাকড়াও করতে পারেন।” তোমার যা ইচ্ছা করো, নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি!”[1] ইমাম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ‘তোমার যা ইচ্ছা করো’ এটি ধমকসূচক বাক্য, এরপর ক্ষমার ওয়াদা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ‘তোমার যা ইচ্ছা করো’ এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি পাপ কাজ করো না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ‘নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ‘ এর দ্বারা উদ্দেশ্য হলো যখন তুমি তাওবা করবে।”

[1] সহীহ মুসলিম: ২৭৫৮; মুসনাদ আহমাদ: ২/৪৯২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم (621). تنبيه!! رقم (621) = (622) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حماد بن سلمة، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (626)


626 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عُتْبَةَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أُسَامَةَ بْنِ سَلْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو ذَرٍّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يَغْفِرُ لِعَبْدِهِ مَا لَمْ يَقَعِ الْحِجَابُ» قِيلَ: وَمَا يَقَعُ الْحِجَابُ؟، قَالَ: «أَنْ تَمُوتَ النَّفْسُ وَهِيَ مُشْرِكَةٌ». [1: 2]
رقم طبعة با وزير = (625)




আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাকে ক্ষমা করে দেন, যতক্ষণ না পর্দা পতিত হয়।” তাঁকে বলা হলো, ‘পর্দা পতিত হওয়া কী?’ জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “কোন ব্যক্তির মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করা।”[1]

[1] ইমাম বুখারী, আত তারীখুল কাবীর: ২/২১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (মিশকাত: ২৩৪৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، أسامة بن سلمان ذكره ابن أبي حاتم في «الجرح والتعديل» 2/ 384، ولم ينقل فيه جرحاً ولا تعديلاً، وذكره المؤلف في «الثقات» 4/ 45، وقال: عداده في أهل الشام، يروي عن أبي ذر وابن مسعود، روى عنه عمر بن نعيم من حديث مكحول، منهم من قال: عن مكحول، عن أسامة بن سلمان، عن أبي ذر، ومنهم من قال: عن مكحول، عن عمر بن نعيم، عن أسامة بن سلمان - قلت: الطريق الثاني هذا سيرد في الرواية التالية - وقال الحافظ في «اللسان» 1/ 324: ذكره الذهبي في «الضعفاء» فقال: تفرد عنه عمر بن نعيم. وباقي رجاله ثقات غير عبد الرحمن بن ثوبان، فهو حسن الحديث.









সহীহ ইবনু হিব্বান (627)


627 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا [ص:394] أَبِي، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عُمَرَ بْنِ نُعَيْمٍ، حَدَّثَهُمْ عَنْ أُسَامَةَ بْنِ سَلْمَانَ، أَنَّ أَبَا ذَرٍّ، حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يَغْفِرُ لِعَبْدِهِ مَا لَمْ يَقَعِ الْحِجَابُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا وُقُوعُ الْحِجَابِ؟، قَالَ: «أَنْ تَمُوتَ النَّفْسُ وَهِيَ مُشْرِكَةٌ»
رقم طبعة با وزير = (626)




আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাকে ক্ষমা করে দেন, যতক্ষণ না পর্দা পতিত হয়।” তাঁকে বলা হলো, ‘পর্দা পতিত হওয়া কী?’ জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “কোন ব্যক্তির মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করা।”[1]

[1] হাকিম: ৪/২৫৭; আলী বিন জা‘দ, আল মুসনাদ: ৩৫২৭; মুসনাদ আহমাদ: ৫/১৭৪; বাযযার: ৩২৪২; মাজমাউয যাওয়াইদ: ১০/১৯৮; সুয়ূতী, আল জামি‘উল কাবীর: ১/১৮৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (মিশকাত: ২৩৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (2343).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لجهالة عمر بن نعيم وشيخه أسامة بن سلمان، ومع هذا صححه الحاكم 4/ 257، ووافقه الذهبي.









সহীহ ইবনু হিব্বান (628)


628 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: حَدَّثَنَا [ابْنُ] ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، [ص:395] عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ». [00: 00]
رقم طبعة با وزير = (627)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “নিশ্চয়ই আল্লাহ তা‘আলা বান্দার তাওবা কবুল করেন, যতক্ষণ না সে (মৃত্যুর সময়) গড়গড় করে।”[1]

[1] মুসনাদ আলী বিন জা‘দ: ৩৫২৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩০৬; মুসনাদ আহমাদ: ২/১৩২; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৫/১৯০; তিরমিযী: ৩৫৩৭; ইবনু মাজাহ: ৪২৫৩; হাকিম: ৪/২৫৭; তাবারী: ৮৮৫৮; মুসনাদুশ শিহাব: ১০৮৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (মিশকাত: ২৩৪৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «المشكاة» (2343).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل ابن ثوبان، وهو عبد الرحمن بن ثابت بن ثوبان العنسي، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (629)


629 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ». [00: 00]
رقم طبعة با وزير = (628)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে তাওবা করবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন।“[1]

[1] মুসনাদ আহমাদ: ২/৪২৭; সহীহ মুসলিম: ২৭০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৯৯; তাবারী: ১৪২২০; আবু দাঊদ আত তায়ালিসী: ১৬০; ইবনু মাজাহ: ৪০৭০; তিরমিযী: ৩৫৩৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ১৯২০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (1920).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عبد الله بن رجاء - وهو المكي- فمن رجال مسلم. وهشام هو: ابن حسان.









সহীহ ইবনু হিব্বান (630)


630 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ أَنَّ عَوْنَ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَعِيدَ بْنَ أَبِي بُرْدَةَ، حَدَّثَاهُ أَنَّهُمَا سَمِعَا أَبَا بُرْدَةَ، يُحَدِّثُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَمُوتُ رَجُلٌ مُسْلِمٌ إِلَّا أَدْخَلَ اللَّهُ مَكَانَهُ النَّارَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا» قَالَ: فَاسْتَحْلَفَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ ثَلَاثَ مَرَّاتٍ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَحَلَفَ، فَلَمْ يُحَدِّثْنِي سَعِيدٌ أَنَّهُ اسْتَحْلَفَهُ، وَلَمْ يُنْكِرْ عَلَى عَوْنٍ قَوْلَهُ. [1: 2]
رقم طبعة با وزير = (629)




আওন বিন আব্দুল্লাহ ও সা‘ঈদ বিন আবী বুরদাহ থেকে বর্ণিত, তারা আবু বুরদাহর কাছ থেকে হাদীস শুনেছেন, তিনি তার বাবার সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উমার বিন আব্দুল আযীযকে হাদীস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন মুসলিম ব্যক্তি মারা গেলে মহান আল্লাহ জাহান্নামে তার স্থানে কোন ইয়াহুদী অথবা খ্রীষ্টানকে প্রবেশ করাবেন।”[1] তখন উমার বিন আব্দুল আযীয আবু বুরদাকে ঐ আল্লাহর নামে তিনবার শপথ করান, যিনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই- এই মর্মে যে, নিশ্চয়ই তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তাকে হাদীস বর্ণনা করেছেন। অতঃপর আবু বুরদাহ এই মর্মে শপথ করেন। তবে সা‘ঈদ আমাকে এটা বর্ণনা করেননি যে, তিনি তার থেকে শপথ করিয়ে নিয়েছিলেন আবার তিনি আওনের কথার প্রতিবাদও করেননি।”

[1] সহীহ মুসলিম: ২৭৬৭; আত তায়ালিসী: ৪৯৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1381)، «الضعيفة» تحت (5399): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عون بن عبد الله فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (631)


631 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ وَاسِعٍ، عَنْ شُتَيْرِ بْنِ نَهَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «حُسْنُ الظَّنِّ مِنْ حُسْنِ الْعِبَادَةِ». [00: 00]
رقم طبعة با وزير = (630)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সুধারণা উৎকৃষ্ট ইবাদতের অন্তর্ভূক্ত।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৯৭; আবু দাঊদ: ৪৯৯৩; তিরমিযী: ৩৬০৪; হাকিম: ৪/২৪১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৩১৫০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (3150)، «المشكاة» (5048 / التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: في «التهذيب»: شتير بن نهار، عن أبي هريرة حسن الظن من العبادة، وعنه محمد بن واسع فيما قاله حماد بن سلمة، وقال غيره: عن محمد بن واسع، عن سمير بن نهار، قال البخاري في «التاريخ الكبير» 4/ 201: قال لي محمد بن بشار: سمعت عبد الرحمن بن مهدي يقول: ليس أحد يقول: شتير بن نهار إلا حماد بن سلمة. قلت: تابع حماد بن سلمة: في تسميته «شتيراً» أبو نضرة المنذر بن مالك العبدي التابعي الثقة زميل شتير وبلديه، وهو القائل فيه: وكان من أوائل من حدث في هذا المسجد -يعني مسجد البصرة-وترجمه البخاري، وابن أبي حاتم، ولم يذكرا فيه جرحاً ولا تعديلاً، وذكره المؤلف في «الثقات» 4/ 370، فقال: يروي عن أبي هريرة في حسن الظن، روى عنه محمد بن واسع، وقال الذهبي في «الميزان» 2/ 234: نكرة، وقد انفرد الحافظ في «التقريب» بقوله فيه: صدوق، وباقي رجال السند ثقات. وانظر «توضيح المشتبه» (2/ الورقة 108/ م) و «تبصير المنتبه» (2/ 775).