হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (981)


981 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَيُّوبَ بْنِ هَانِئٍ، عَنْ مَسْرُوقِ بْنِ الْأَجْدَعِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا , فَخَرَجْنَا مَعَهُ، حَتَّى انْتَهَيْنَا إِلَى الْمَقَابِرِ، فَأَمَرَنَا فَجَلَسْنَا، ثُمَّ تَخَطَّى الْقُبُورَ حَتَّى انْتَهَى إِلَى قَبْرٍ مِنْهَا فَجَلَسَ إِلَيْهِ، فَنَاجَاهُ طَوِيلًا، ثُمَّ رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَاكِيًا، فَبَكَيْنَا لِبُكَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا، فَتَلَقَّاهُ عُمَرُ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ وَقَالَ: مَا الَّذِي أَبْكَاكَ يَا رَسُولَ اللَّهِ , فَقَدْ أَبْكَيْتَنَا وَأَفْزَعْتَنَا؟ فَأَخَذَ بِيَدِ عُمَرَ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا، فَقَالَ: «أَفْزَعَكُمْ بُكَائِي؟ » قُلْنَا: نَعَمْ , فَقَالَ: «إِنَّ الْقَبْرَ الَّذِي رَأَيْتُمُونِي أُنَاجِي قَبْرُ آمِنَةَ بِنْتِ وَهْبٍ، وَإِنِّي سَأَلْتُ رَبِّي الِاسْتِغْفَارَ لَهَا، فَلَمْ يَأْذَنْ لِي، فَنَزَلَ عَلَيَّ: {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ} [التوبة: 113] , فَأَخَذَنِي مَا يَأْخُذُ الْوَلَدُ لِلْوَالِدِ مِنَ الرِّقَةِ، فَذَلِكَ الَّذِي أَبْكَانِي، أَلَا وَإِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، فَزُورُوهَا، فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وَتُرَغِّبُ فِي الْآخِرَةِ»
رقم طبعة با وزير = (977)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হলেন, আমরাও তাঁর সাথে বের হলাম, এমনকি আমরা গোরস্থানে আসলাম। অতঃপর আমাদেরকে বসার আদেশ করলেন ফলে আমরা ফলে বসে পড়লাম। তারপর তিনি হেঁটে হেঁটে কবর অতিক্রম করতে লাগলেন, শেষ অবধি তিনি একটি কবরের কাছে আসলেন এবং সেখানে বসে পড়লেন। অতঃপর দীর্ঘক্ষন সেখানে মুনাজাত করেন। তারপর তিনি আমাদের কাছে আমাদের কাছে আসেন ক্রন্দনরত অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কান্না দেখে আমরাও কান্না করি। তারপর তিনি আমাদের মুখোমুখি হলেন, তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কেন আপনি কাঁদছেন? আপনি তো আমাদেরকেও কাঁদিয়েছেন এবং আমাদেরকে ভীত-সন্ত্রস্ত্র করে তুলেছেন।” তখন তিনি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর হাত ধরেন এবং আমাদের দিকে মুখ করে বলেন, “আমাদের ক্রন্দন কি তোমাদেরকে কাঁদিয়েছে?” আমরা বললাম, “জ্বী, হ্যাঁ।” তখন তিনি বলেন, “তোমরা আমাকে যে কবরের নিকটে মুনাজাত করতে দেখেছো, সেটা হলো আমেনা বিনতু ওয়াহাব এর কবর এর কবর। আমি তার জন্য আল্লাহর প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছি, কিন্তু তিনি আমাকে সে অনুমতি দেননি। অতঃপর আমার উপর অবতীর্ণ হয় এই আয়াত مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ (নাবীর জন্য এটা সঙ্গত নয় যে, তিনি মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন।) (সূরা আত তাওবাহ: ১১৩।) অতঃপর আমাকে পেয়ে বসে, যা পিতা-মাতার জন্য একজন সন্তানের পেয়ে থাকে অর্থাৎ অন্তরের কোমলতা। আর এই বিষয়টিই আমাকে কাঁদিয়েছে। জেনে রাখো, নিশ্চয়ই আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর যিয়ারত করতে পারো, কেননা দুনিয়ার ব্যাপারে অনাগ্রহী আর আখেরাতের ব্যাপারে মানুষকে আগ্রহী করে তুলে ।”[1]



[1] ওয়াহেদী, আসবাবুন নুযূল: ১৭৮ পৃষ্ঠা; হাকিম: ২/৩৩৬; ইবনু মাজাহ: ১৫৭১; বাইহাকী: ৪/৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৫১৩১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (1769)، «الضعيفة» (5131)، وبعضه صحيح عن أبي هريرة، وسيأتي برقم (3159). تنبيه!! رقم (3159) = (3169) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، ابن جريح: مدلس وقد عنعن، وأيوب بن هانىء: فيه لين.









সহীহ ইবনু হিব্বান (982)


982 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ: لَمَّا حَضَرَ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلٍ وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَمِّ، قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدْ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ»، قَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ؟، قَالَ: فَلَمْ يَزَلِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُهَا عَلَيْهِ وَيُعِيدُ لَهُ تِلْكَ الْمَقَالَةَ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ وَأَبَى أَنْ يَقُولَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ» , فَأَنْزَلَ اللَّهُ: {مَا كَانَ لِلنَّبِيِّ [ص:263] وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ} [التوبة: 113] , وَأُنْزِلَتْ فِي أَبِي طَالِبٍ: {إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ، وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ، وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ} [القصص: 56]. [5: 5]
رقم طبعة با وزير = (978)




সাঈদ ইবনু মুসাইয়্যাব (রহ.) তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “যখন আবূ তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে আসেন এবং সেখানে তিনি আবূ জাহল, আব্দুল্লাহ বিন আবূ উমাইয়্যাহ বিন মুগীরাকে দেখতে পান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আমার চাচা, আপনি বলুন, لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।), তবে আমি এর মাধ্যমে আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য দিবো।” তখন আবূ জাহল আব্দুল্লাহ বিন উমাইয়্যাহ বলে, “হে আবূ তালেব, আপনি কি আব্দুল মু্ত্তালিবের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবেন?” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার তার কাছে কালেমার বাক্য পেশ করতেই থাকেন, অবশেষে আবূ তালিব সর্বশেষ তাদেরকে যে কথা বলেন, সেটা হলো, সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছে এবং সে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।) বলতে অস্বীকৃতি জানায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অবশ্যই আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো, যতক্ষন না আমাকে নিষেধ করা হয়। তখন এই আয়াত নাযিল হলো, مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ (নাবী এবং যারা ঈমান আনয়ন করেছে, তাদের জন্য এটা সঙ্গত নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা তাদের নিকটাত্নীয় হয়, এটা স্পষ্ট হওয়ার পর যে, তারা জাহান্নামের অধিবাসী।) (সূরা আত তাওবাহ: ১১৩।) আর আবূ তালিবের ব্যাপার নাযিল হয়, إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ ولكنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أعلم بالمهتدين (নিশ্চয়ই আপনি যাকে ভালবাসেন, তাকে হেদায়েত করতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন, তাকে পথ প্রদর্শন করেন। আর তিনি হেদায়েতপ্রাপ্তদের ব্যাপারে সমধিক অবগত।) (সূরা আল কাসাস: ৫৬।)”[1]



[1] সহীহ মুসলিম: ২৪; মুসনাদ আহমাদ: ৫/৪৩৩; সহীহ বুখারী: ১৩৬০; নাসাঈ: ৪/৯; আত তাবারী: ১১/৪২; ওয়াহেদী, আসবাবুন নুযূল: ১৮৭ পৃষ্ঠা। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৭৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1273): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حرملة، فمن رجال مسلم. ويونس: هو ابن يزيد بن أبي النجاد الأيلي.









সহীহ ইবনু হিব্বান (983)


983 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَمَا إِنَّ أَحَدَكُمْ لَوْ أَنَّهُ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ، قَالَ: بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا [ص:264] الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، ثُمَّ رُزِقَا وَلَدًا لَمْ يَضُرَّهُ الشَّيْطَانُ». [1: 2]
رقم طبعة با وزير = (979)




ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জেনে রাখো, তোমাদের কেউ যখন তার স্ত্রী মিলনের ইচ্ছা করবে, তখন যদি সে বলে, بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا (বিসমিল্লাহ, হে আল্লাহ, আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আপনি আমাদের যে সন্তান দান করবেন, তা থেকেও শয়তানকে দূরে রাখুন।) এরপর যদি তাদেরকে সন্তান প্রদান করা হয়, তবে শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না।”[1]



[1] সহীহ বুখারী: ৩২৭১; তাবারানী আল কাবীর: ১২১৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩৯৪; মুসনাদ আহমাদ: ১/২১৭; সহীহ মুসলিম: ১৪/৩৪; তিরমিযী: ১০৯২; আবূ দাঊদ: ২১৬১; ইবনু মাজাহ: ১৯১৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০১২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2012)، «آداب الزفاف» (98)، «صحيح أبي داود» (1877): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وهمام: هو ابن يحيي بن دينار، ومنصور: هو ابن المعتمر، وكريب هو ابن أبي مسلم الهاشمي مولاهم المدني.









সহীহ ইবনু হিব্বান (984)


984 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ نُبَيْحٍ، عَنْ جَابِرٍ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَعِينُهُ فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي , فَقَالَ: «آتِيكُمْ»، فَقُلْتُ لِلْمَرْأَةِ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينَا , فَإِيَّاكِ أَنْ تُكَلِّمِيهِ أَوْ تُؤْذِيهِ، قَالَ: فَأَتَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَبَحْتُ لَهُ دَاجِنًا كَانَ لَنَا، قَالَ: «يَا جَابِرُ كَأَنَّكَ عَلِمْتَ حُبَّنَا اللَّحْمَ؟ » , فَلَمَّا [ص:265] خَرَجَ، قَالَتْ لَهُ الْمَرْأَةُ: يَا رَسُولَ اللَّهِ: صَلِّ عَلَيَّ وَعَلَى وَزَوْجِي، قَالَ: فَفَعَلَ، فَقَالَ لَهَا: أَلَمْ أَقُلْ لَكِ؟ فَقَالَتْ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْخُلُ بَيْتِي وَيَخْرُجُ وَلَا يُصَلِّي عَلَيْنَا؟!. [5: 12]
رقم طبعة با وزير = (980)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসি, আমার বাবার ঋণ পরিশোধে সহযোগিতার জন্য, তখন তিনি বলেন, “আমি তোমাদের কাছে আসবো।” অতঃপর আমি আমার স্ত্রীকে বললাম, “নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসবেন। কাজেই তুমি তাঁর সাথে কথা বলে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে।” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসেন, অতঃপর আমরা তাঁর জন্য একটি গৃহপালিত বকরী জবাই করলাম। তখন তিনি বলেন, “হে জাবের রাদ্বিয়াল্লাহু আনহু, মনে হয় তুমি জানো যে, গোশত আমার খুব পছন্দ!” তারপর যখন তিনি বের হলেন, তখন আমার স্ত্রী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জন্য এবং আমার স্বামীর জন্য দু‘আ করুন।” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা-ই করেন। তারপর জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি কি তোমাকে বলিনি (যে, তাঁর সাথে কথা বলে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে)?” জবাবে স্ত্রী বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়িতে এসে চলে যাবেন আর তিনি আমাদের জন্য দু‘আ করবেন না?”[1]



[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪২৩; মুসনাদ আহমাদ: ৩/১৯৮; ইসমাঈল আল কাযী: ৭৭; আবূ দাঊদ: ১৫৩৩; দারেমী: ১/২৪; সুনান বাইহাকী: ২/১৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مطول الحديث المتقدم (912). تنبيه!! رقم (912) = (916) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين ما عدا نبيحا، وهو ابن عبد الله العنزي الكوفي وثقه أبو زرعة والعجلي والمؤلف، وصحح حديثه الترمذي وابن خزيمة والحاكم.









সহীহ ইবনু হিব্বান (985)


985 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ السِّجِسْتَانِيُّ أَبُو بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: دَخَلَ أَعْرَابِيٌّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ، وَهُوَ جَالِسٌ، فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَلَا تَغْفِرْ لِأَحَدٍ مَعَنَا، قَالَ: فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ، قَالَ: «لَقَدِ احْتَظَرْتَ وَاسِعًا»، ثُمَّ وَلَّى الْأَعْرَابِيُّ حَتَّى إِذَا كَانَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَحَّجَ لِيَبُولَ، فَقَالَ الْأَعْرَابِيُّ بَعْدَ أَنْ فَقِهَ فِي الْإِسْلَامِ: فَقَامَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُؤَنِّبْنِي، وَلَمْ يَسُبَّنِي، وَقَالَ: «إِنَّمَا بُنِيَ هَذَا الْمَسْجِدُ لِذِكْرِ اللَّهِ وَالصَّلَاةِ، وَإِنَّهُ لَا يُبَالُ فِيهِ، ثُمَّ دَعَا بِسَجْلٍ مِنْ مَاءٍ فَأَفْرَغَهُ عَلَيْهِ». [2: 62]
رقم طبعة با وزير = (981)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে বসে আছেন, এমন সময় একজন বেদুঈন ব্যক্তি তাঁর কাছে আসেন অতঃপর বলেন, اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَلَا تَغْفِرْ لِأَحَدٍ مَعَنَا (হে আল্লাহ, আপনি আমাকে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ক্ষমা করে দিন, আর আমাদের সাথে আর কাউকে ক্ষমা করবেন না!)” এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাঁসলেন তারপর তিনি বললেন, “তুমি তো প্রশস্ত জিনিসকে সীমাবদ্ধ করে দিলে!” তারপর বেদুঈন ব্যক্তি মসজিদের এক কোণায় চলে যায় এবং পেশাব করার জন্য থেকে থেমে যায়। তারপর সেই বেদুঈন দ্বীনের বুঝ লাভ করার পর বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে আসেন কিন্তু তিনি আমাকে সতর্ক করেননি এবং আমাকে গালমন্দও করেননি। তিনি আমাকে বলেন, “নিশ্চয়ই এই মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহর যিকির ও সালাত আদায় করার জন্য। আর অবশ্যই এতে পেশাব করা যাবে না।” তারপর তিনি এক বালতি পানি আনতে বলেন অতঃপর পানি তার ‍উপর ঢেলে দেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৫০৩; মুসান্নাফ ইবনু শাইবাহ: ১/১৯৩; ইবনু মাজাহ: ৫২৯।




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (406 و 825): خ مُفرَّقاً.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو- وهو ابن علقمة- روى له البخاري ومسلم مقروناً، وهو صدوق، وباقي رجاله ثقات رجال الشيخين غير على بن خشرم فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (986)


986 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا، قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَحْدَنَا ,، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ حَجَبْتَهَا عَنْ نَاسٍ كَثِيرٍ». [2: 86]
رقم طبعة با وزير = (982)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি বললো, اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَحْدَنَا (হে আল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ক্ষমা করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি এই দু‘আ থেকে অনেক মানুষকে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে!”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৭০; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬২৬; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله وما بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله ثقات، وحماد بن سلمة سمع من عطاء قبل الاختلاط.









সহীহ ইবনু হিব্বান (987)


987 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّلَاةِ وَقُمْنَا مَعَهُ، فَقَالَ أَعْرَابِيٌّ فِي الصَّلَاةِ: اللَّهُمَّ ارْحَمْنِي، وَارْحَمْ مُحَمَّدًا، وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا؛ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِلْأَعْرَابِيِّ: «لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا» يُرِيدُ رَحْمَةَ اللَّهِ. [2: 46]
رقم طبعة با وزير = (983)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের উদ্দেশ্যে দাঁড়ান, আমরাও তাঁর সাথে দাঁড়াই। তখন এক বেদুঈন ব্যক্তি সালাতে বলে, اللَّهُمَّ ارحمني وارحم محمداً ولاترحم مَعَنَا أَحَدًا (হে আল্লাহ, আপনি আমার প্রতি রহম করুন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি রহম করুন আর আমাদের সাথে অন্য কাউকে রহম করবেন না।)” যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করলেন, তখন তিনি বেদুঈনকে বললেন, “তুমি তো প্রশস্ত জিনিসকে সংকীর্ণ করে দিলে। অর্থাৎ আল্লাহর রহমতকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৮৩; সহীহ বুখারী: ৬০১০; নাসাঈ: ৩/১৪; আবূ দাঊদ: ৩৮০; তিরমিযী: ১৪৭; ইবনু মাজাহ: ৫৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল ইরওয়া: ১/১৯০, ১৯১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 190 - 191): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حرملة، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (988)


988 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا غَسَّانُ بْنُ عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ الْعَدَنِيُّ، حَدَّثَنَا حَمْزَةُ الزَّيَّاتُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَكَرَ أَحَدًا [ص:268] مِنَ الْأَنْبِيَاءِ بَدَأَ بِنَفْسِهِ، وَإِنَّهُ، قَالَ ذَاتَ يَوْمٍ: «رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا وَعَلَى مُوسَى، لَوْ صَبَرَ مَعَ صَاحِبِهِ، لَرَأَى الْعَجَبَ الْأَعَاجِيبَ، وَلَكِنَّهُ، قَالَ: {إِنْ سَأَلْتُكَ عَنْ شَيْءٍ بَعْدَهَا فَلَا تُصَاحِبْنِي} [الكهف: 76]
رقم طبعة با وزير = (984)




উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন নবীর কথা স্মরণ করতেন, তখন তিনি নিজেকে দিয়ে শুরু করতেন। তিনি একবার বলেন, “আল্লাহর রহমত বর্ষিত হোক আমাদের ‍উপর এবং মুসা আলাইহিস সালামের উপর, যদি তিনি ধৈর্যধারণ করতেন, তবে অবশ্যই তিনি বিস্ময়কর জিনিস দেখতে পেতেন। কিন্তু তিনি বলেছেন, إِنْ سَأَلْتُكَ عَنْ شَيْءٍ بَعْدَهَا فَلَا تصاحبني (যদি আমি আপনাকে এরপর আর কোন কিছু সম্পর্কে জিজ্ঞেস করি, তবে আপনি আমাকে আর সাথে নিবেন না।) (সূরা কাহফ: ৭৬।)[1]



[1] আবূ দাঊদ: ৩৯৮৪; সহীহ মুসলিম: ২৩৮০; সহীহ বুখারী: ১২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২২৫৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن أبي داود» (3984)، «المشكاة» (2258).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح غسان بن عمر بن عبيد الله العدني انفرد بتوثيقه المؤلف 9/ 2، ولم يرو عنه غير أبي الربيع الزهراني سليمان بن داود، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (989)


989 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الرِّفَاعِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلَّا، قَالَ الْمَلَكُ: وَلَكَ بِمِثْلٍ، وَلَكَ بِمِثْلٍ». [1: 2]
رقم طبعة با وزير = (985) [ص:269] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كُلُّ مَا يَجِيءُ فِي الرِّوَايَاتِ فَهُوَ: «كُرَيْزٌ» , إِلَّا هَذَا فَإِنَّهُ: «كَرِيزٌ» وَأُمُّ الدَّرْدَاءِ اسْمُهَا: هُجَيْمَةُ بِنْتُ حُيَيٍّ الْأَوْصَابِيَّةُ، وَأَبُو الدَّرْدَاءِ: عُوَيْمِرُ بْنُ عَامِرٍ




আবূ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মুসলিম ব্যক্তি যদি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু‘আ করে, তবে ফেরেস্তাগণ বলেন, তোমার জন্যও অনুরুপ হোক, তোমার জন্যও অনুরুপ হোক।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই বর্ণনা ব্যতীত অন্যান্য সমস্ত বর্ণনায় ‘কুরাইয’ নামে এসেছে আর এই বর্ণনায় ‘কারীয’ হিসেবে ব্যবহৃত হয়েছে। উম্মুদ দারদার নাম হলো হুজাইমা বিনতু হুইয়াই আল আওসোবিয়্যাহ, আর আবুদ দারদার নাম হলো উমাইমির বিন আমির।”



[1] সহীহ মুসলিম: ২৭৩২; সুনান বাইহাকী: ৩/৩৫৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৯৮; আদাবুল মুফরাদ: ৬২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৯৭; তিরমিযী: ১৯৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৩৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1339)، «صحيح أبي داود» (1373): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، أبو هاشم الرفاعي محمد بن يزيد العجلى: أخرج له مسلم في صحيحه، وقال ابن معين: ما أرى به بأساً، وكذا قال العجلى، وقال البرقاني: ثقة أمرني الدارقطني أن أخرج حديثه في الصحيح، وقال الحافظ فى «التقريب». ليس بالقوي، وقد توبع عليه، وبقية رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (990)


990 - أَخْبَرَنَا أَبُو حَاتِمٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:270] حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُمِّ سُلَيْمٍ فَأَتَتْهُ بِتَمْرٍ وَسَمْنٍ، فَقَالَ: «أَعِيدُوا سَمْنَكُمْ فِي سِقَائِهِ، وَتَمْرَكُمْ فِي وِعَائِهِ، فَإِنِّي صَائِمٌ» فَصَلَّى صَلَاةً غَيْرَ مَكْتُوبَةٍ، وَصَلَّيْنَا مَعَهُ، فَدَعَا لِأُمِّ سُلَيْمٍ وَأَهْلِ بَيْتِهَا، فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ: يَا رَسُولَ اللَّهِ , إِنَّ لِي خُوَيْصَةً، قَالَ: «مَا هِيَ يَا أُمَّ سُلَيْمٍ»، قَالَتْ: خَادِمُكَ أَنَسٌ، فَدَعَا لِي بِخَيْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ وَقَالَ: «اللَّهُمَّ ارْزُقْهُ مَالًا وَوَلَدًا، وَبَارِكْ لَهُ»، قَالَ: فَإِنِّي مِنْ أَكْثَرِ النَّاسِ وَلَدًا. [5: 12] قَالَ: وَأَخْبَرَتْنِي ابْنَتِي أُمَيْنَةُ أَنَّهَا دَفَنَتْ مِنْ صُلْبِي إِلَى مَقْدِمِ الْحَجَّاجِ الْبَصْرَةَ بِضْعًا وَعِشْرِينَ وَمئَةً.
رقم طبعة با وزير = (986)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মু সুলাইমের গৃহে প্রবেশ করেন অতঃপর উম্মু সুলাইম তাঁর কাছে খেজুর ও ঘি নিয়ে আসেন। তখন তিনি বলেন, “আপনারা আপনাদের ঘি তার পাত্রে রেখে দিন, আর আপনাদের খেজুর তার থলেতে রেখে দিন কেননা আমি সিয়াম রেখেছি।” অতঃপর তিনি ফরয সালাত ব্যতীত নফল সালাত আদায় করেন আমরাও তাঁর সাথে সালাত আদায় করি। তারপর তিনি ‍উম্মু সুলাইম ও তাঁর পরিবারের জন্য দু‘আ করেন, তখন উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার একটি আবেদন আছে।” জবাবে তিনি বলেন, “হে উম্মু সুলাইম, সেটা কী?” তিনি বলেন, “আপনার খাদেম আনাস রাদ্বিয়াল্লাহু আনহু।” তখন তিনি আমার জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য দু‘আ করেন। তিনি বলেন, اللَّهُمَّ ارْزُقْهُ مَالًا وَوَلَدًا وَبَارِكْ لَهُ (হে আল্লাহ, আপনি তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তাকে বারাকাহ দান করুন।) আনাস বিন মালিক বলেন, “আমি মানুষের মাঝে সবচেয়ে বেশি সন্তানের অধিকারী। আমার মেয়ে উমাইনাহ বলেছে, “হাজ্জাজ বিন ইউসুফ বসরায় আগমন করা পর্যন্ত আমার ঔরশজাত সন্তানদের মাঝে ১২০ জনেরও বেশি সন্তান সে দাফন করেছে!”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১০৮; সহীহ বুখারী: ১৯৮২: সহীহ মুসলিম: ২৪৮১; তাবারানী আল কাবীর: ৭১০; আত তায়ালিসী: ২/১৪০; তিরমিযী: ৩৮২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (12): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (991)


991 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا طَاهِرُ بْنُ خَالِدِ بْنِ نِزَارٍ الْأَيْلِيُّ، [حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَبْرُورٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ الْأَيْلِيِّ]، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: شَكَا النَّاسُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَحْطَ الْمَطَرِ، فَأَمَرَ بِالْمِنْبَرِ، فَوُضِعَ لَهُ فِي الْمُصَلَّى، وَوَعَدَ النَّاسَ يَوْمًا يَخْرُجُونَ فِيهِ، قَالَتْ عَائِشَةُ: فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَدَا حَاجِبُ الشَّمْسِ، فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ، قَالَ: «إِنَّكُمْ شَكَوْتُمْ جَدْبَ جِنَانِكُمْ، وَاحْتِبَاسَ الْمَطَرِ عَنْ إِبَّانِ زَمَانِهِ عَنْكُمْ، وَقَدْ أَمَرَكُمُ اللَّهُ أَنْ تَدَعُوهُ، وَوَعَدَكُمْ أَنْ يَسْتَجِيبَ لَكُمْ» , ثُمَّ، قَالَ: «الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، الرَّحْمَنِ الرَّحِيمِ، مَالِكِ يَوْمِ الدِّينِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ تَفْعَلُ مَا تُرِيدُ، اللَّهُمَّ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ، أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ، وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَبَلَاغًا إِلَى حِينٍ» ثُمَّ رَفَعَ يَدَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْنَا [ص:272] بَيَاضَ إِبْطَيْهِ، ثُمَّ حَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ، وَقَلَبَ أَوْ حَوَّلَ رِدَاءَهُ وَهُوَ رَافِعٌ يَدَيْهِ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ وَنَزَلَ فَصَلَّى رَكْعَتَيْنِ، فَأَنْشَأَ اللَّهُ سَحَابًا، فَرَعَدَتْ وَأَبْرَقَتْ وَأَمْطَرَتْ بِإِذْنِ اللَّهِ، فَلَمْ يَلْبَثْ فِي مَسْجِدِهِ حَتَّى سَالَتِ السُّيُولُ، فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَثَقَ * الثِّيَابِ عَلَى النَّاسِ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ وَقَالَ: «أَشْهَدُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَأَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ».
رقم طبعة با وزير = (987)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে অনাবৃষ্টির অভিযোগ করলে তিনি ঈদগাহে মিম্বার স্থাপনের নির্দেশ দিলেন, অতঃপর মিম্বার স্থাপন করা হলো। তিনি মানুষদেরকে একদিন বের হওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেন। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হলেন, যখন সে র‌্যের কিনারা প্রকাশ পায়, তারপর তিনি মিম্বারের উপর বসলেন, আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করলেন, তারপর তিনি বললেন, “নিশ্চয়ই আপনারা আপনাদের বাগানের (জন্য) অনাবৃষ্টি এবং বৃষ্টির সময়ে বৃষ্টি না হওয়ার অভিযোগ করেছিলেন, আর আল্লাহ আপনাদের আদেশ করেছেন তাঁর কাছে দু‘আ করতে, এবং তিনি আপনাদের কাছে ওয়াদা করেছেন আপনাদের দু‘আ করার জন্য। তারপর তিনি বলেন, الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ * الرَّحْمَنِ الرَّحِيمِ * مَالِكِ يَوْمِ الدين (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। তিনি সর্বদয়ালূ, সবিশেষ করুণাময়। প্রতিফল দিবসের অধিপতি।) (সূরা ফাতিহা: ২-৪।) আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি যা ইচ্ছা করেন, তা সম্পাদন করেন। হে আল্লাহ, আপনি আল্লাহ, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি ধনী আর আমরা দরিদ্র। আপনি আমাদের উপর বৃষ্টির পানি বর্ষন করুন, আর আপনি যা অবতীর্ণ করবেন, তা আমাদের জন্য শক্তি এবং নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যাপ্ত করে দিন।” তারপর তিনি তাঁর দুই হাত উঠান এমনকি আমরা তাঁর দুই বগলের শুভ্রতা দেখতে পেলাম। তারপর তিনি তাঁর পিঠকে মানুষের দিকে ফেরালেন এবং হাত উঠানো অবস্থাতেই তাঁর চাদর পরিবর্তন বা উল্টিয়ে নিলেন। অতঃপর তিনি মানুষের অভিমুখী হলেন, মিম্বার থেকে নামলেন, অতঃপর দুই রাকা‘আত সালাত আদায় করলেন। তারপর মহান আল্লাহ মেঘ সৃষ্টি করলেন, মেঘ গর্জন করলো, বিদ্যুৎ চমকালো এবং আল্লাহর অনুমতিতে বৃষ্টিপাত হলো। এমনকি তিনি সালাতের স্থানে অবস্থান করতেই বৃষ্টিতে প্লাবিত হয়ে গেলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দেখলেন মানুষ নিজেদের উপর কাপড় জড়িয়ে নিচ্ছে, তখন তিনি মৃদু হাসলেন এমনকি তাঁর সামনের দাঁতগুলো প্রকাশ পেয়ে গেলো। তিনি বলেন, “আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান, আর আমি আল্লাহর বান্দা ও রাসূল।”[1]



[1] আবূ দাঊদ: ১১৭৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩২৫; সুনান বাইহাকী: ৩/৩৪৯; হাকিম: ১/৩২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1046). * [لثق] قال الشيخ: قلت: في «الأصل»: «لبق»، والتصحيح من «الموارد» وغيره.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.









সহীহ ইবনু হিব্বান (992)


992 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ بَابٍ كَأَنَّ رَجَاءَهُ الْمِنْبَرُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ [ص:273] السُّبُلُ، فَادْعُ اللَّهَ لِيُغِيثُنَا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، يَقُولُ: «اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا»، قَالَ أَنَسٌ: وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ سَحَابَةً وَلَا قَزَعَةً بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلَا دَارٍ، فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ تُرْسٍ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ، فَوَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنَ الْبَابِ يَوْمَ الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا ثُمَّ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ , هَلَكَتِ الْأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ أَنْ يَكُفَّهَا عَنَّا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، يَقُولُ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ»، قَالَ: فَأَقْلَعَتْ وَخَرَجَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي فِي الشَّمْسِ، فَسَأَلْتُ أَنَسًا أَهُوَ الرَّجُلُ الْأَوَّلُ؟، قَالَ: لَا أَدْرِي. [5: 12]
رقم طبعة با وزير = (988)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জুমু‘আর দিন এক ব্যক্তি মসজিদের দরজা দিয়ে প্রবেশ করে যেন তার আশা ছিল মিম্বারের কাছে পৌঁছানো, আর এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছিলেন। সে ব্যক্তি দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখোমুখি হন, এবং বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেলো, রাস্তা-ঘাট বিচ্ছিন্ন হয়ে গেলো, অতএব আল্লাহর কাছে দু‘আ করুন যেন তিনি আমাদেরকে পানি দান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাত উঠিয়ে বললেন, “হে আল্লাহ, আপনি আমাদেরকে পানি দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পানি দান করুন।” আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহর কসম, আমরা আসমানে কোন মেঘ বা মেঘ খন্ড দেখতে পাইনি। আমাদের ও সাল‘ পাহাড়ের মাঝে কোন ঘর বা বাড়ির উপর কোন মেঘ দেখতে পাইনি। অতঃপর পাহাড়ের পেছন থেকে ঢালের মতো একটি মেঘ উদয় হলো, অতঃপর যখন সেটি আসমানের মাঝ বরাবর হলো, তখন সেটি ছড়িয়ে পড়লো, তারপর তা বৃষ্টি বর্ষণ করলো। আল্লাহর কসম, আমরা ছয়দিন পর্যন্ত সূর্য দেখতে পাইনি। তারপর পরের জুমু‘আয় ঐ দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসময় খুতবা দিচ্ছিলেন। তিনি দাঁড়িয়ে তাঁর মুখোমুখী হয়ে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ধন-সম্পদ সব ধ্বংস হয়ে গেলো, রাস্তা-ঘাট সব ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলো। অতএব আপনি আল্লাহর কাছে দু‘আ করুন যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষন বিরত রাখেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুই হাত উঠিয়ে বললেন, “হে আল্লাহ, আমাদের আশেপাশে বর্ষন করুন, আমাদের উপর নয়। হে আল্লাহ, বৃষ্টি বিভিন্ন টিলা, পর্বত, উপত্যকা, বৃক্ষ উৎপাদনের জায়গায় বর্ষন করুন।” রাবী বলেন, অতঃপর বৃষ্টি বর্ষন বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাত শেষে) সূর্যের আলোতে বাইরে বের হন। অধঃস্তন রাবী বলেন, আমি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, “এই ব্যক্তি কি প্রথম ব্যক্তি ছিলেন?” জবাবে তিনি বলেন, “আমি জানি না।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৯৮; সহীহ বুখারী: ১০১৬; সহীহ মুসলিম: ৮৯৭; আবূ দাঊদ: ১১৭৫; নাসাঈ: ৩/১৬১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩২২; সুনান বাইহাকী: ৩/৩৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৬৬; মুসনাদ আহমাদ: ৩/২৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০১৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1016): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، خالد بن مخلد: هو القطواني أبو الهيثم البجلي مولاهم الكوفي: صدوق، له أفراد وشريك بن عبد الله: قال الحافظ في التقريب " صدوق يخطىء، وبقية رجاله رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (993)


993 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ الْأَنْطَاكِيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى الْمَطَرَ، قَالَ: «اللَّهُمَّ صَيِّبًا هَنِيًّا». [5: 12]
رقم طبعة با وزير = (989)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন, اللهم صَيِّباً هَنِيًّا (হে আল্লাহ, আপনি তৃপ্তিদায়ক (উপকারী) বৃষ্টি দান করুন)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৯০; সুনান বাইহাকী: ৩/৩৬১; ইবনু মাজাহ: ৩৮৯০; নাসাঈ: ৯১৯; সহীহ বুখারী: ১০৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৯৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৫২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1521 / التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، محمد بن عبد الرحمن هو: ابن حكيم بن سهم.









সহীহ ইবনু হিব্বান (994)


994 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُنَيْسٍ الْغَزِّيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، [ص:276] عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى الْغَيْثَ، قَالَ: «اللَّهُمَّ صَيِّبًا أَوْ سَيِّبًا نَافِعًا». [5: 12]
رقم طبعة با وزير = (990)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন, اللَّهُمَّ صَيِّباً ـ أَوْ سَيِّباً ـ نافعاً (হে আল্লাহ, আপনি উপকারী বৃষ্টি দান করুন)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৯০; সুনান বাইহাকী: ৩/৩৬১; ইবনু মাজাহ: ৩৮৯০; নাসাঈ: ৯১৯; সহীহ বুখারী: ১০৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৯৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৫২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: أخرجه النسائي 3/ 164 فىِ الاستسقاء. باب القول عند المطر، وفى اليوم والليلة كما في " التحفة " 11/ 422 من طريق محمد بن منصور، حدثنا سفيان، بهذا الاسناد وهذا إسناد صحيح.









সহীহ ইবনু হিব্বান (995)


995 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ *، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَتِ السَّنَةُ [ص:277] بِأَنْ لَا تُمْطَرُوا، وَلَكِنِ السَّنَةُ أَنْ تُمْطَرُوا، وَأَنْ تُمْطَرُوا، وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا». [3: 53]
رقم طبعة با وزير = (991)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুর্ভীক্ষ এটা নয় যে, তোমাদের বৃষ্টি দেওয়া হবে না বরং দুর্ভীক্ষ হলো তোমাদের বৃষ্টি দেওয়া হবে ঠিকই কিন্তু জমিন কোন কিছু উৎপন্ন করবে না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩৪২; সহীহ মুসলিম: ২৯০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উৎকৃষ্ট বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৯১ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م. * [خالد]: قال الشيخ: هو ابن عبد الله الطحَّان الواسِطيّ، الثقةُ الثَّبت. وقد تابعه جمعٌ: عند مسلمٍِ (8/ 180)، والبيهقي (3/ 363)، وأحمد (2/ 342 / و 358 و 363). وقد وهم الهيثمي، فأورده في «الموارد» (607)، وكذا في «المجمع» (5/ 35) وعزاه فيه لأحمد!.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وخالد: هو ابن عبد الله بن عبد الرحمن بن يزيد الطحان الواسطي.









সহীহ ইবনু হিব্বান (996)


996 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَمِّي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ فِي الصَّلَاةِ، كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ، وَيُعَلِّمُنَا مَا لَمْ يَكُنْ يُعَلِّمُنَا كَمَا يُعَلِّمُنَا التَّشَهُّدَ: «اللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطْنَ، اللَّهُمَّ احْفَظْنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَأَزْوَاجِنَا، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ، مُثْنِينَ بِهَا عَلَيْكَ، قَابِلِينَ بِهَا، [ص:278] فَأَتْمِمْهَا عَلَيْنَا». [1: 104]
رقم طبعة با وزير = (992)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সালাতের তাশাহ্হুদ শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি যেভাবে আমাদেরকে তাশাহহুদ শিক্ষা দিতেন, সেভাবে তিনি আমাদেরকে এই বাক্যগুলিও শিক্ষা দিতেন, اللَّهُمَّ أَلِّف بَيْنَ قُلُوبِنَا وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا وَاهْدِنَا سُبُل السَّلَامِ ونجِّنا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطْنَ اللَّهُمَّ احْفَظْنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَأَزْوَاجِنَا وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ مُثْنِينَ بِهَا عَلَيْكَ قَابِلِينَ بِهَا فأتممها علينا (হে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোর মাঝে সম্প্রীতি সৃষ্টি করে দিন, আমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করে দিন, আমাদেরকে শান্তির পথসমূহ প্রদর্শন করুন, আমাদেরকে অন্ধকারসমূহ থেকে মুক্তি দিয়ে আলোর পথে নিয়ে আসুন, প্রকাশ্য, অপ্রকাশ্য সব ধরণের অশ্লীলতা থেকে দূরে রাখুন, হে আল্লাহ, আপনি আমাদের শ্রবণশক্তি, দর্শনশক্তি এবং আমাদের স্ত্রীদের হেফাযত করুন। আপনি আমাদেরকে আপনার নি‘আমতের শুকরগুজার ও এজন্য আপনার গুণকীর্তনকারী, নি‘আমত গ্রহণকারী বান্দা বানিয়ে নিন এবং আমাদের উপর আপনার নি‘আমতের পূর্ণতা দান করুন।)”[1]



[1] আবূ দাঊদ: ৯৬৯; হাকিম: ১/২৬৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৬৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উৎকৃষ্ট বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ১৭২ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (172).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، شريك: هو ابن عبد الله القاضي، سيىء الحفظ، وباقي رجاله ثقات، وأبو وائل: هو شقيق بن سلمة الأسدي الكوفي.









সহীহ ইবনু হিব্বান (997)


997 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلشَّيْطَانِ لَمَّةً، وَلِلْمَلَكِ لَمَّةً، فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ، وَأَمَّا لَمَّةُ الْمَلَكِ فَإِيعَادٌ بِالْخَيْرِ وَتَصْدِيقٌ بِالْحَقِّ، فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَحْمَدِ اللَّهَ، وَمَنْ وَجَدَ الْأُخْرَى، فَلْيَتَعَوَّذْ مِنَ الشَّيْطَانِ» , ثُمَّ قَرَأَ: {الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ} الْآيَةَ [البقرة: 268]. [1: 95]
رقم طبعة با وزير = (993)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই (আদম সন্তানের উপর) শয়তানের প্রভাব রয়েছে এবং ফেরেস্তারও প্রভাব রয়েছে। শয়তানের প্রভাব হলো মন্দ প্রতিশ্রুতি দেওয়া, হককে মিথ্যা প্রতিপন্ন করা, আর ফেরেস্তার প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া আর হককে সত্যায়ন করা। কাজেই যে ব্যক্তি এই প্রভাব বুঝতে পারবে, সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে ব্যক্তি অন্য প্রভাব বুঝতে পারবে, সে যেন শয়তান থেকে আশ্রয় চায়। তারপর তিনি পাঠ করেন, (শয়তান তোমাদের দরিদ্রতার প্রতিশ্রতি দেয়...।” (সূরা আল বাকারাহ: ২৬৮।)”[1]



[1] তিরমিযী: ২৯৮৮; তাফসীরে তাবারী: ৩/৮৮; নাসাঈ, আল কুবরা: ৭/১৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১/৭৪/২৭ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1/ 27 / 74 / التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عطاء بن السائب: اختلط، وأبو الأحوص- وهو سلامة بن سليم- سمع منه بعد الاختلاط، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (998)


998 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، [ص:279] عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ، وَاذْكُرْ بِالْهُدَى هِدَايَتَكَ الطَّرِيقَ، وَاذْكُرْ بِالتَّسْدِيدِ تَسْدِيدَ السَّهْمِ»، «وَنَهَانِي نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَسِّيِّ، وَالْمِيثَرَةِ، وَعَنِ الْخَاتَمِ فِي السَّبَّابَةِ وَالْوُسْطَى». [5: 12]
رقم طبعة با وزير = (994)




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে হেদায়েত ও সঠিকতা প্রার্থনা করছি।) হেদায়েত দ্বারা তোমার রাস্তা দেখানো আর ঠিক করা দ্বারা তীর ঠিক করা মনে রাখিও।” আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহর নাবী (সা.) আমাকে রেশম মিশ্রিত কাপড় এবং রেশমের জীন ব্যবহার করা এবং তর্জনী ও মধ্যমায় আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।”[1]



[1] আত তায়ালিসী: ১/২৫৭; মুসনাদ আহমাদ: ১/১৩৮; সহীহ মুসলিম: ২৭২৫; আবূ দাঊদ: ৪২২৫; নাসাঈ: ৮/১৭৭; তিরমিযী: ১৭৮৬; ইবনু মাজাহ: ৩৬৪৮; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৩১৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৪৮০৯ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (4809 و 4969): م (8/ 83).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عاصم، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (999)


999 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبَجٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُوسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا [ص:281] الدُّعَاءَ كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ». [1: 104]
رقم طبعة با وزير = (995)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এই দু‘আটি ঠিক সেভাবে শিক্ষা দিতেন, যেভাবে তিনি তাদেরকে কুরআন শিক্ষা দিতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ الْمَسِيحِ الدجال (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই জীবন ও মরণের ফিতনা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই মাসিহ আদ দাজ্জাল থেকে।)[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৬৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/২১৫; মুসনাদ আহমাদ: ১/২৪২; সহীহ মুসলিম: ৫৯০; আবূ দাঊদ: ১৫৪২; ইমাম ‍বুখারী, আদাবুল মুফরাদ: ৬৯৪; ইবনু মাজাহ: ৩৮৪০; আত তাবারানী আল কাবীর: ১২১৫৯। আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৯৪১ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (941 / التحقيق الثاني): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي الزبير - وهو محمد بن مسلم بن تدرس- فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (1000)


1000 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي حَائِطٍ لِبَنِي النَّجَّارِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَهُوَ عَلَى بَغْلَةٍ، فَحَادَتْ بِهِ بَغْلَتُهُ، [ص:282] فَإِذَا فِي الْحَائِطِ أَقْبُرٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَعْرِفُ هَؤُلَاءِ الْأَقْبُرَ؟ »، فَقَالَ رَجُلٌ: أَنَا يَا رَسُولَ اللَّهِ , قَالَ: «مَا هُمْ؟ »، قَالَ: مَاتُوا فِي الشِّرْكِ، قَالَ: «لَوْلَا أَنْ لَا تَدَافَنُوا، لَدَعَوْتُ اللَّهَ أَنْ يُسْمِعَكُمْ عَذَابَ الْقَبْرِ الَّذِي أَسْمَعُ مِنْهُ , إِنَّ هَذِهِ الْأُمَّةَ تُبْتَلَى فِي قُبُورِهَا» , ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، فَقَالَ: «تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ، وَعَذَابِ الْقَبْرِ، وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ». [1: 104]
رقم طبعة با وزير = (996)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একবার বানু নাজ্জার গোত্রের একটি বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম, এসময় তিনি একটি খচ্চরের উপর আরোহী ছিলেন, অতঃপর তাঁর খচ্চর তাঁকে নিয়ে চলছিল। এসময় বাগানে কিছু দেখা গেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই কবরগুলোকে কে চিনে?” তখন এক ব্যক্তি বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি চিনি।” তিনি বললেন, “ওদের অবস্থা কী?” জবাবে সে লোক বললো, “ওরা শিরক অবস্থায় মারা গেছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি এই আশংকা না থাকতো যে, তোমরা পরস্পরকে দাফন করবে না, তবে আমি আল্লাহর কাছে দু‘আ করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন, যা আমি শুনতে পাচ্ছি! নিশ্চয়ই এই উম্মতকে কবরে পরীক্ষা করা হবে।” তারপর তিনি আমাদের মুখোমুখী হলেন এবং বললেন, “তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব এবং কবরের আযাব থেকে পানাহ চাও, তোমরা আল্লাহর কাছে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরণের ফিতনা থেকে আশ্রয় চাও, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।”[1]




[1] মুসনাদ আহমাদ: ৫/১৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৮৫; সহীহ মুসলিম: ২৮৬৭; আত তাবারানী আল কাবীর: ৪৭৮৫। আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৯৬ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وخالد: هو ابن عبد الله الواسطي، وأبو نضرة إسمه: المنذر بن مالك.