হাদীস বিএন


মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (121)


121 - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا حَيْوَةُ، أَخْبَرَنَا أَبُو عَقِيلٍ، عَنِ ابْنِ عَمِّهِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، فَجَلَسَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا يُحَدِّثُ أَصْحَابَهُ، فَقَالَ: " مَنْ قَامَ إِذَا اسْتَقَلَّتِ الشَّمْسُ فَتَوَضَّأَ، فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ، غُفِرَ لَهُ خَطَايَاهُ فَكَانَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ ". قَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ: فَقُلْتُ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَزَقَنِي أَنْ أَسْمَعَ هَذَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَكَانَ تُجَاهِي جَالِسًا: أَتَعْجَبُ مِنْ هَذَا؟ فَقَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْجَبَ مِنْ هَذَا قَبْلَ أَنْ تَأْتِيَ، فَقُلْتُ: وَمَا ذَاكَ بِأَبِي أَنْتَ وَأُمِّي؟ فَقَالَ عُمَرُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ رَفَعَ نَظَرَهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ ، يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ " .

تحقيق الإمام يحيى بن شرف النووي: [رَوَاهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَابْنُ ماجه باسناده ضَعِيفٍ. المجموع (1/ 475)، الخلاصة (2/ 663). وقال: وروينا في مسند أحمد بن حنبل وسنن ابن ماجه وكتاب ابن السني ثم ذكر الحديث وقال: إسناده ضعيف. الأذكار (ص23).]




উকবা ইবনে আমের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক অভিযানে গিয়েছিলেন। ঐ সময়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সাথে বসে আলোচনা করছিলেন। তিনি বললেনঃ সূর্যোদয়ের পর যে ব্যক্তি ভালোভাবে ওযূ করে দু’রাকআত নামায পড়বে, তার সমস্ত গুনাহ মাফ করে দেযা হবে। ফলে সে সদ্যপ্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবে। উকবা ইবনে আমের বলেনঃ আমি বললাম, মহান আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এ কথা শুনবার সুযোগ দিলেন। এ বৈঠকে উমার ইবনুল খাত্তাব আমার পার্শ্বে বসেছিলেন। তিনি আমাকে বললেনঃ তুমি এ কথা শুনে অবাক হয়ে গিয়েছ? তুমি আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও বিস্ময়কর কথা বলেছেন।

আমি বললাম, আমার পিতা মাতা তোমার জন্য উৎসর্গ হোক। সে কথাটা কী? উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি খুব ভালো করে ওযূ করে আকাশের দিকে তাকিয়ে বলবেঃ আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহু, (আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তার কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।) তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে, যে দরজা দিয়ে সে চাইবে ঢুকতে পারবে। (আবু দাউদ)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (122)


122 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ - يَعْنِي أَبَا دَاوُدَ الطَّيَالِسِيَّ - قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ دَاوُدَ الْأَوْدِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْمُسْلِيِّ عَنِ الْأَشْعَثِ بْنِ قَيْسٍ، قَالَ: ضِفْتُ عُمَرَ، فَتَنَاوَلَ امْرَأَتَهُ فَضَرَبَهَا ، وَقَالَ: يَا أَشْعَثُ، احْفَظْ عَنِّي ثَلاثًا حَفِظْتُهُنَّ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَسْأَلِ الرَّجُلَ فِيمَ ضَرَبَ امْرَأَتَهُ، وَلا تَنَمْ إِلَّا عَلَى وَتْرٍ " وَنَسِيتُ الثَّالِثَةَ .

تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالحسن.] {الجامع الصغير (9778).}




আশয়াস বিন কায়স বলেন, আমি একবার উমারের অতিথি হয়েছিলাম। সেই সময়ে উমার তার স্ত্রীকে প্রহার করলেন। তারপর বললেন, হে আশয়াস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনটে কথা মুখস্থ করেছি, তুমিও আমার কাছ থেকে সেই তিনটে কথা মুখস্থ করে নাও, কোন ব্যক্তি তার স্ত্রীকে প্রহার করলে তা নিয়ে তাকে কিছু জিজ্ঞেস করো না, তীর ধনুক প্রস্তুত রাখা ব্যতীত ঘুমিওনা, আর তৃতীয় কথাটা আমি ভুলে গেছি।

[আবু দাউদ, ইবনে মাজাহ]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (123)


123 - حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا يَزِيدُ - يَعْنِي الرِّشْكَ - عَنْ مُعَاذَةَ، عَنْ أُمِّ عَمْرٍو ابْنَةِ عَبْدِ اللهِ، أَنَّهَا سَمِعَتْ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ، يَقُولُ: سَمِعَتْ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ فِي خُطْبَتِهِ، أَنَّهُ سَمِعَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ يَلْبَسِ الْحَرِيرَ فِي الدُّنْيَا، فَلا يُكْسَاهُ فِي الْآخِرَةِ " .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حديث صحيح رجاله ثقات ]




আবদুল্লাহ ইবনু্য যুবাইর বলেছেন, আমি উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়ায় রেশম পরিধান করবে, সে আখিরাতে রেশম পরিধান করবে না।

[বুখারী, মুসলিম]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (124)


124 - حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: أَخْبَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَيَسِيرَنَّ الرَّاكِبُ فِي جَنَبَاتِ الْمَدِينَةِ، ثُمَّ لَيَقُولُ: لَقَدْ كَانَ فِي هَذَا حَاضِرٌ مِنَ الْمُؤْمِنِينَ كَثِيرٌ " . قَالَ أَبِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: وَلَمْ يَجُزْ بِهِ حَسَنٌ الْأَشْيَبُ جَابِرًا .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حسن لغيره وهذا اسناد ضعيف ]




উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, মদীনার অভ্যন্তরে ভ্রমণ করার সময় কোন কোন পর্যটক বলবে, এখানে এক সময় বহু মু&#৩৯;মিন বাস করতো।*









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (125)


125 - حَدَّثَنَا هَارُونُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ عُمَرَ بْنَ السَّائِبِ حَدَّثَهُ، أَنَّ الْقَاسِمَ بْنَ أَبِي الْقَاسِمِ السَّبَائِيَّ حَدَّثَهُ، عَنْ قَاصِّ الْأَجْنَادِ بِالْقُسْطَنْطِينِيَّةِ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلا يَقْعُدَنَّ عَلَى مَائِدَةٍ يُدَارُ عَلَيْهَا الْخَمْرُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِإِزَارٍ، وَمَنْ كَانَتْ تُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلا تَدْخُلِ الْحَمَّامَ " .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حسن لغيره وهذا اسناد ضعيف ]




উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেনঃ “হে জনতা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন এমন খাবারের টেবিলে না বসে, যেখানে মদপরিবেশন করা হয়। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন পাজামা পরিহিত অবস্থায় ব্যতীত গোসল খানায় প্রবেশ না করে। আর যে নারী আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন গোসল খানায় প্রবেশ না করে। (উল্লেখ্য যে, এখানে তৎকালীন গণগোসলখানাকে বুঝানো হয়েছে, যা শুধু পুরুষদের জন্য নির্দিষ্ট ছিল।)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (126)


126 - حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْخُزَاعِيُّ، أَخْبَرَنَا لَيْثٌ، وَيُونُسُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي الْوَلِيدِ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللهِ - يَعْنِي ابْنَ سُرَاقَةَ - عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ أَظَلَّ رَأْسَ غَازٍ، أَظَلَّهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ جَهَّزَ غَازِيًا حَتَّى يَسْتَقِلَّ، كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ حَتَّى يَمُوتَ - قَالَ: يُونُسُ: أَوْ يَرْجِعَ - وَمَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا يُذْكَرُ فِيهِ اسْمُ اللهِ تَعَالَى، بَنَى اللهُ لَهُ بِهِ بَيْتًا فِي الْجَنَّةِ " .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حديث صحيح ]




উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন জিহাদরত ব্যক্তির মাথায় ছায়া দেবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে ছায়া দেবেন, আর যে ব্যক্তি কোন জিহাদকারীকে জিহাদ শেষ না হওয়া পর্যন্ত সরঞ্জামাদি বা রসদ সরবরাহ করবে, সে মৃত্যুবরণ না করা পর্যন্ত ঐ জিহাদকারীর সমান সাওয়াব পেতে থাকবে, আর যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোন মসজিদ নির্মাণ করবে, যার ভেতর আল্লাহর নাম আলোচনা হবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন।

[ইবনু হিব্বান, আল হাকেম, ইবনু মাজাহ]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (127)


127 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُلَيْمَانَ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ سَلْمَانَ بْنِ رَبِيعَةَ، قَالَ: سَمِعْتُ عُمَرَ، يَقُولُ: قَسَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِسْمَةً، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، لَغَيْرُ هَؤُلاءِ أَحَقُّ مِنْهُمْ: أَهْلُ الصُّفَّةِ، قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّكُمْ تُخَيِّرُونِي بَيْنَ أَنْ تَسْأَلُونِي بِالْفُحْشِ، وَبَيْنَ أَنْ تُبَخِّلُونِي ، وَلَسْتُ بِبَاخِلٍ " .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده صحيح علي شرط مسلم ]




উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য বিতরণ করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! এদের চেয়ে অন্যদের অগ্রাধিকার রয়েছে, যেমন আহলে সুফফার। (মসজিদে নববীতে আশ্রিত ও সার্বক্ষণিক অবস্থানরত দরিদ্র সাহাবীগণ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা আমাকে মুক্ত হস্তে দান করা ও কার্পণ্য করা এই দুয়ের একটি অবলম্বন করতে বলছ। আমি কার্পণ্য করতে প্রস্তুত নই।

[মুসলিম, অত্র গ্রন্থের ২৩৪ নং হাদীস দ্রষ্টব্য]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (128)


128 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ أَبِيهِ، أَوْ عَنْ جَدِّهِ . عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الْحَدَثِ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ صحيح لغيره وهذا اسناد ضعيف ]




উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, অপবিত্র হবার পর ওযূ করেছেন এবং উভয় পায়ের মোজার ওপর মাসেহ করেছেন।

[দেখুন, হাদীস নং ২১৬, ৩৪৩]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (129)


129 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي رَافِعٍ: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، كَانَ مُسْتَنِدًا إِلَى ابْنِ عَبَّاسٍ، وَعِنْدَهُ ابْنُ عُمَرَ، وَسَعِيدُ بْنُ زَيْدٍ، فَقَالَ: اعْلَمُوا أَنِّي لَمْ أَقُلْ فِي الْكَلالَةِ شَيْئًا، وَلَمْ أَسْتَخْلِفْ مِنْ بَعْدِي أَحَدًا، وَأَنَّهُ مَنْ أَدْرَكَ وَفَاتِي مِنْ سَبْيِ الْعَرَبِ، فَهُوَ حُرٌّ مِنْ مَالِ اللهِ عَزَّ وَجَلَّ، فَقَالَ سَعِيدُ بْنُ زَيْدٍ: أَمَا إِنَّكَ لَوْ أَشَرْتَ بِرَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ، لَائتَمَنَكَ النَّاسُ، وَقَدْ فَعَلَ ذَلِكَ أَبُو بَكْرٍ وَائْتَمَنَهُ النَّاسُ. فَقَالَ عُمَرُ: قَدْ رَأَيْتُ مِنْ أَصْحَابِي حِرْصًا سَيِّئًا، وَإِنِّي جَاعِلٌ هَذَا الْأَمْرَ إِلَى هَؤُلاءِ النَّفَرِ السِّتَّةِ الَّذِينَ مَاتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَنْهُمْ رَاضٍ ، ثُمَّ قَالَ عُمَرُ: لَوْ أَدْرَكَنِي أَحَدُ رَجُلَيْنِ، ثُمَّ جَعَلْتُ هَذَا الْأَمْرَ إِلَيْهِ لَوَثِقْتُ بِهِ: سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده ضعيف ]




আবু রাফে’ থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ইবনুল আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর ওপর আস্থাশীল ছিলেন। তার কাছে ইবনে উমার ও সাঈদ বিন যায়িদও ছিলেন। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, তোমরা জেনে রাখ, আমি কালালা (নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণকারী) সম্পর্কে কিছু বলি নি, আর আমি আমার পরে কাউকে উত্তরসূরী মনোনীতও করিনি। আরবের যে সকল বন্দী আমার মৃত্যুর সময় জীবিত থাকবে, তারা আল্লাহর সম্পদ থেকে স্বাধীন হয়ে যাবে। (অর্থাৎ কোন মুক্তিপণ না দিয়েই তারা মুক্ত হবে।) সাঈদ বিন যায়িদ বললেনঃ দেখুন, আপনি যদি মুসলিমদের মধ্য থেকে কোন ব্যক্তির দিকে ইঙ্গিত করেন, (অর্থাৎ উত্তরসূরী হিসাবে মনোনীত করেন) তবে জনগণ আপনার ওপর আস্থা স্থাপন করবে, (অর্থাৎ আপনার মনোনয়ন মেনে নেবে) আবু বাকরও এরূপ করেছিলেন এবং জনগণ তার ওপর আস্থা স্থাপন করেছিল।

উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ আমি আমার সাথীদের মধ্যে খারাপ ধরনের লোক দেখেছি। আমি এই দায়িত্ব (খালীফা মনোনয়ন) সেই ছয় ব্যক্তির ওপর ন্যস্ত করবো, যাদের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকা অবস্থায়ই ইন্তিকাল করেছেন। তারপর উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) পুনরায় বললেনঃ আমি বেঁচে থাকতে যদি আবু হুযাইফার সাবেক দাস সালেম এবং আবু উবাইদা ইবনুল জাররাহ এই দু’জনের একজনকেও পাই, তবে আমি আস্থার সাথে তার কাছে এই দায়িত্ব অর্পণ করতে পারবো।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (130)


130 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنِي أَبُو الْعَالِيَةِ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ فِيهِمْ عُمَرُ - وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ -: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " لَا صَلاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَلا صَلاةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ " .

تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالصحة.] {الجامع الصغير (9893).}




ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, অত্যন্ত সন্তোষভাজন কতিপয় ব্যক্তি, যাদের মধ্যে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) অন্যতম এবং আমার নিকট উমারই সর্বাপেক্ষা সন্তোষভাজন ব্যক্তি, আমার নিকট সাক্ষ্য প্রদান করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন নামায নেই এবং ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত কোন নামায নেই।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (131)


131 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَكَبَّ عَلَى الرُّكْنِ، فَقَالَ: إِنِّي لَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ، وَلَوْ لَمْ أَرَ حِبِّي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَكَ وَاسْتَلَمَكَ، مَا اسْتَلَمْتُكَ وَلَا قَبَّلْتُكَ، لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده قوي رجاله ثقات ]




ইবনুল আব্বাস বলেনঃ একবার উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হাজরে আসওয়াদের ওপর ঝুঁকে পড়ে বললেন, আমি জানি, তুমি একটা পাথর মাত্র। আমি যদি আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে ধরেছেন ও চুমো খেয়েছেন, তাহলে তোমাকে ধরতামও না, চুমোও খেতাম না। “আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।”









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (132)


132 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَمَّارُ بْنُ أَبِي عَمَّارٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " رَأَى فِي يَدِ رَجُلٍ خَاتَمًا مِنْ ذَهَبٍ، فَقَالَ: " أَلْقِ ذَا "، فَأَلْقَاهُ، فَتَخَتَّمَ بِخَاتَمٍ مِنْ حَدِيدٍ، فَقَالَ: " ذَا شَرٌّ مِنْهُ "، فَتَخَتَّمَ بِخَاتَمٍ مِنْ فِضَّةٍ، فَسَكَتَ عَنْهُ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حسن لغيره وهذا اسناد ضعيف ]




উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখলেন। তিনি তাকে বললেন, এটা ফেলে দাও। সে ফেলে দিল। এরপর সে একটা লোহার আংটি পরলো। সেটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তো আরো খারাপ। এরপর সে একটা রূপার আংটি পরলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সম্পর্কে কিছু বললেন না।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (133)


133 - حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا عَاصِمٌ. وَحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: لَمَّا قُبِضَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتِ الْأَنْصَارُ: مِنَّا أَمِيرٌ، وَمِنْكُمْ أَمِيرٌ. فَأَتَاهُمْ عُمَرُ، فَقَالَ: يَا مَعْشَرَ الْأَنْصَارِ، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَمَرَ أَبَا بَكْرٍ أَنْ يَؤُمَّ النَّاسَ؟ فَأَيُّكُمْ تَطِيبُ نَفْسُهُ أَنْ يَتَقَدَّمَ أَبَا بَكْرٍ؟ فَقَالَتِ الْأَنْصَارُ: نَعُوذُ بِاللهِ أَنْ نَتَقَدَّمَ أَبَا بَكْرٍ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده حسن ]




আবদুল্লাহ বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, আনসারগণ বললেন, আমাদের মধ্য হতে একজন আমীর আর তোমাদের (মুহাজিরদের) মধ্য হতে একজন আমীর হোক। এই সময় তাদের কাছে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এলেন। তিনি বললেন, হে আনসারগণ, তোমরা কি জাননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাকরকে নামাজে ইমামতি করতে আদেশ দিয়েছিলেন? তাহলে তোমাদের মধ্যে এমন কে আছে, যে আবু বাকরের আগে যেতে রাজি? (অর্থাৎ আবু বাকর থাকতে ইমাম হতে রাজি) আনসারগণ বললো, আবু বাকরের আগে যাওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।

[আল হাকেম, দেখুন, এই গ্রন্থের হাদীস নং ৩৮৪২, ৩৭৬৫]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (134)


134 - حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَخْبَرَهُ أَنَّهُ رَأَى رَجُلًا تَوَضَّأَ لِلصَّلاةِ، فَتَرَكَ مَوْضِعَ ظُفْرٍ عَلَى ظَهْرِ قَدَمِهِ، فَأَبْصَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ ". فَرَجَعَ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حديث صحيح ]




উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, তিনি এক ব্যক্তিকে দেখলেন, নামায পড়ার জন্য ওযূ করলো, কিন্তু পায়ের পিঠে এক নখ পরিমাণ জায়গা শুকনো রেখে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, ফিরে যাও, ভালো করে ওযূ করে এস। লোকটি ফিরে গেল, ওযূ করলো ও নামায পড়লো।

[মুসলিম, দেখুন এই গ্রন্থের হাদীস নং ১৫৩]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (135)


135 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ مَوْلَى بَنِي هَاشِمٍ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ رَافِعٍ الطَّاطَرِيُّ بَصْرِيٌّ، حَدَّثَنِي أَبُو يَحْيَى، رَجُلٌ مِنْ أَهْلِ مَكَّةَ، عَنْ فَرُّوخَ، مَوْلَى عُثْمَانَ: أَنَّ عُمَرَ - وَهُوَ يَوْمَئِذٍ أَمِيرُ الْمُؤْمِنِينَ - خَرَجَ إِلَى الْمَسْجِدِ فَرَأَى طَعَامًا مَنْثُورًا، فَقَالَ: مَا هَذَا الطَّعَامُ؟ فَقَالُوا: طَعَامٌ جُلِبَ إِلَيْنَا، قَالَ: بَارَكَ اللهُ فِيهِ وَفِيمَنْ جَلَبَهُ، قِيلَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَإِنَّهُ قَدِ احْتُكِرَ. قَالَ: وَمَنِ احْتَكَرَهُ؟ قَالُوا: فَرُّوخُ مَوْلَى عُثْمَانَ، وَفُلانٌ مَوْلَى عُمَرَ، فَأَرْسَلَ إِلَيْهِمَا فَدَعَاهُمَا، فَقَالَ: مَا حَمَلَكُمَا عَلَى احْتِكَارِ طَعَامِ الْمُسْلِمِينَ؟ قَالا: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، نَشْتَرِي بِأَمْوَالِنَا، وَنَبِيعُ، فَقَالَ عُمَرُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنِ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ، ضَرَبَهُ اللهُ بِالْإِفْلاسِ، أَوْ بِجُذَامٍ "، فَقَالَ فَرُّوخُ عِنْدَ ذَلِكَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أُعَاهِدُ اللهَ وَأُعَاهِدُكَ، أَنْ لَا أَعُودَ فِي طَعَامٍ أَبَدًا، وَأَمَّا مَوْلَى عُمَرَ، فَقَالَ: إِنَّمَا نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ. قَالَ أَبُو يَحْيَى: فَلَقَدْ رَأَيْتُ مَوْلَى عُمَرَ مَجْذُومًا .

تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالضعف.] {الجامع الصغير (8330).}




আবু ইয়াহইয়া নামক জনৈক মক্কাবাসী উসমানের সাবেক দাস ফররুখ থেকে বর্ণনা করেন, উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যখন আমীরুল মু’মিনীন, তখন একদিন মসজিদে গেলেন, দেখলেন, খাবার বিতরণ করা হচ্ছে। জিজ্ঞেস করলেন, এ খাবার কিসের? লোকেরা বললো, এ খাবার আমাদের জন্য আনা হয়েছে। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, এ খাবারে এবং যে ব্যক্তি এ খাবার এনেছে- তার ওপর আল্লাহ বরকত নাযিল করুন। কেই কেউ বললো, হে আমীরুল মু’মিনীন, এ খাবার তো গোলাজাত করা হয়েছে। তিনি বললেন, কে গোলাজাত করেছে? লোকেরা বললো, উসমানের সাবেক দাস ফররুখ এবং উমারের সাবেক দাস অমুক। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তৎক্ষণাত লোক পাঠিয়ে তাদের উভয়কে ডেকে আনলেন।

তারপর বললেন, মুসলিমদের খাদ্য গোলাজাত করতে তোমাদেরকে কিসে উদ্বুদ্ধ করলো? তারা উভয়ে বললোঃ হে আমীরুল মু’মিনীন, আমরা আমাদের অর্থ দিয়ে ক্রয় বিক্রয় করে থাকি। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মুসলিমদের খাদ্যদ্রব্য গোলাজাত করবে, আল্লাহ তাকে দারিদ্র্য অথবা কুষ্ঠরোগে আক্রান্ত করবেন। তখন ফররুখ বললেনঃ হে আমীরুল মু’মিনীন, আমি আল্লাহর নিকট অঙ্গীকার করছি এবং আপনার নিকট অঙ্গীকার করছি যে, কোন খাদ্যদ্রব্য আর কখনো গোলাজাত করবো না। কিন্তু উমারের সাবেক দাস বললোঃ আমরা তো আমাদের অর্থ দিয়েই ক্রয় বিক্রয় করে থাকি।

আবু ইয়াহইয়া বলেনঃ আমি উমারের এই সাবেক দাসকে কুষ্ঠরোগে আক্রান্ত দেখেছি। [ইবনু মাজাহ]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (136)


136 - حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللهِ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، قَالَ: سَمِعْتُ عُمَرَ، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي الْعَطَاءَ، فَأَقُولُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، حَتَّى أَعْطَانِي مَرَّةً مَالًا، فَقُلْتُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " خُذْهُ فَتَمَوَّلْهُ وَتَصَدَّقْ بِهِ، فَمَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ، وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلا سَائِلٍ فَخُذْهُ، وَمَا لَا، فَلا تُتْبِعْهُ نَفْسَكَ " .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده صحيح علي شرط الشيخين ]




আবদুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে বলতে শুনেছিঃ আল্লাহর রাসূল আমাকে বিভিন্ন দানের জিনিস দিতেন। আমি বলতাম, যে ব্যক্তি এর প্রতি আমার চেয়েও বেশি মুখাপেক্ষী, তাকে দিন। একবার তিনি আমাকে কিছু জিনিস দিলেন। আমি বললামঃ যে ব্যক্তি আমার চেয়েও এ জিনিসের মুখাপেক্ষী, তাকে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটি নিয়ে নাও, একে বিনিয়োগ কর, অতঃপর তা থেকে সাদাকা কর। তোমার চাওয়া বা আগ্রহ প্রকাশ করা ব্যতিরেকে তোমাকে এই মাল (সরকারী সাহায্য সামগ্রী) থেকে যা কিছু দেয়া হয়, তা নিয়ে নিও। আর যা দেয়া হয় না, তার জন্য লালায়িত হয়ো না।

[বুখারী, মুসলিম]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (137)


137 - حَدَّثَنَا هَارُونُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عُمَرَ يَقُولُ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي الْعَطَاءَ ... فَذَكَرَ مَعْنَاهُ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده صحيح علي شرط الشيخين ]




আবদুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে বলতে শুনেছিঃ আল্লাহর রাসূল আমাকে বিভিন্ন দানের জিনিস দিতেন। আমি বলতাম, যে ব্যক্তি এর প্রতি আমার চেয়েও বেশি মুখাপেক্ষী, তাকে দিন। একবার তিনি আমাকে কিছু জিনিস দিলেন। আমি বললামঃ যে ব্যক্তি আমার চেয়েও এ জিনিসের মুখাপেক্ষী, তাকে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটি নিয়ে নাও, একে বিনিয়োগ কর, অতঃপর তা থেকে সাদাকা কর। তোমার চাওয়া বা আগ্রহ প্রকাশ করা ব্যতিরেকে তোমাকে এই মাল (সরকারী সাহায্য সামগ্রী) থেকে যা কিছু দেয়া হয়, তা নিয়ে নিও। আর যা দেয়া হয় না, তার জন্য লালায়িত হয়ো না।

[বুখারী, মুসলিম]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (138)


138 - حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا لَيْثٌ، حَدَّثَنِي بُكَيْرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: هَشَشْتُ يَوْمًا فَقَبَّلْتُ وَأَنَا صَائِمٌ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: صَنَعْتُ الْيَوْمَ أَمْرًا عَظِيمًا، قَبَّلْتُ وَأَنَا صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَرَأَيْتَ لَوْ تَمَضْمَضْتَ بِمَاءٍ وَأَنْتَ صَائِمٌ؟ " قُلْتُ: لَا بَأْسَ بِذَلِكَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَفِيمَ؟ " .

تحقيق الإمام يحيى بن شرف النووي: [هذا لفظ الحديث في سنن أبي داود، وسند أحمد بن حنبل، وسنن البيهقي، وجميع كتب الحديث عن جابر بن عبد الله رضي الله عنه.ثم قال: هذا لفظ الحديث في سنن أبي داود وغيره، وإسناده صحيح على شرط مسلم، ورواه الحاكم، وقال: هو صحيح على شرط البخاري ومسلم، ولا يقبل قوله إنه على شرط البخاري، إنما هو على شرط مسلم.] {المجموع (6/ 321).}




উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি একদিন খুব খোশমেজাজে ছিলাম। তাই (স্ত্রীকে) রোযা অবস্থায় চুমো খেলাম। পরক্ষণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। তাঁকে বললাম, আমি আজ একটা গুরুতর কাজ করে ফেলেছি। রোযা অবস্থায় চুমো খেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি মনে কর, রোযা অবস্থায় তুমি যদি পানি দিয়ে কুলি করতে, তাহলে? আমি বললাম, তাতে কোন অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এতে অসুবিধা কোথায়?

[ইবনে খুযাইমা, ইবনু হিব্বান, আল হাকেম, আবু দাউদ, নাসায়ী]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (139)


139 - حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا دَاوُدُ - يَعْنِي ابْنَ أَبِي الْفُرَاتِ - عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِي الْأَسْوَدِ، أَنَّهُ قَالَ: أَتَيْتُ الْمَدِينَةَ فَوَافَيْتُهَا وَقَدْ وَقَعَ فِيهَا مَرَضٌ، فَهُمْ يَمُوتُونَ مَوْتًا ذَرِيعًا، فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ، فَمَرَّتْ بِهِ جَنَازَةٌ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرٌ، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ فَأُثْنِيَ عَلَيْهَا شَرٌّ، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، فَقَالَ أَبُو الْأَسْوَدِ: مَا وَجَبَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: قُلْتُ كَمَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ "، قَالَ: فَقُلْنَا: وَثَلاثَةٌ؟ قَالَ: فَقَالَ: " وَثَلاثَةٌ "، قَالَ: قُلْنَا: وَاثْنَانِ ، قَالَ: " وَاثْنَانِ "، قَالَ: ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الْوَاحِدِ .

تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالصحة.] {الجامع الصغير (2975)}




আবুল আসওয়াদ বলেন, আমি মদীনায় উপস্থিত হলাম এবং তার সর্বত্র ব্যাপকভাবে সফর করলাম। এর অব্যবহিত পূর্বে মদীনায় একটা রোগ ছড়িয়ে পড়েছিল এবং তার ফলে লোকেরা ব্যাপকভাবে মারা যাচ্ছিল। আমি উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর নিকট বসলাম। তখন তার কাছ দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হলো। উপস্থিত লোকেরা মৃত ব্যক্তির প্রশংসা করলো। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললো, অবধারিত হয়ে গেল। এরপর আর একটা লাশ গেল। উপস্থিত লোকেরা তারও প্রশংসা করলো। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, অবধারিত হয়ে গেল। এরপর তৃতীয় একটা লাশ গেল। উপস্থিত লোকেরা তার নিন্দা করলো। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, অবধারিত হয়ে গেল।

আবুল আসওয়াদ বললেন, কী অবধারিত হলো, হে আমীরুল মু’মিনীন? উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণেই কথাটা বলেছি। তিনি বলেছেনঃ যে কোন মুসলিমের পক্ষে চার ব্যক্তি উত্তম বলে সাক্ষ্য দিলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা বললাম, যদি তিনজন সাক্ষ্য দেয়? তিনি বললেন, তিনজন দিলেও। আমরা বললাম, যদি দুইজন সাক্ষ্য দেয়? তিনি বললেন, দুইজন দিলেও। এরপর আমরা তাকে একজনের সাক্ষ্য দেয়া সম্পর্কে জিজ্ঞেস করিনি।

[বুখারী, দেখুন, এই গ্রন্থের হাদীস নং-২০৪, ৩১৮, ৩৮৯]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (140)


140 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا بُكَيْرٌ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ عُمَرَ، قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ، وَالْفَتْحَ فِي رَمَضَانَ، فَأَفْطَرْنَا فِيهِمَا .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حديث قوي ]




উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমযানে (বদর) যুদ্ধে গিয়েছি, মক্কা বিজয়েও রমযানেই গিয়েছি। উভয় ক্ষেত্রে আমরা রোযা না রেখেই গিয়েছি।

[তিরমিযী, দেখুন এই গ্রন্থে হাদীস নং-১৪২]