হাদীস বিএন


মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (141)


141 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ مَوْلَى بَنِي هَاشِمٍ، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ عَوْفٍ الْعَنَزِيُّ، بَصْرِيٌّ، قَالَ: أَنْبَأَنِي الْغَضْبَانُ بْنُ حَنْظَلَةَ: أَنَّ أَبَاهُ حَنْظَلَةَ بْنَ نُعَيْمٍ وَفَدَ إِلَى عُمَرَ، فَكَانَ عُمَرُ إِذَا مَرَّ بِهِ إِنْسَانٌ مِنَ الْوَفْدِ سَأَلَهُ مِمَّنْ هُوَ، حَتَّى مَرَّ بِهِ أَبِي فَسَأَلَهُ: مِمَّنْ أَنْتَ؟ فَقَالَ: مِنْ عَنَزَةَ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " حَيٌّ مِنْ هَاهُنَا مَبْغِيٌّ عَلَيْهِمْ مَنْصُورُونَ " .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده ضعيف ]




বসরার আনাযা গোত্রীয় মুছান্না বিন আওফ বলেছেন, গাযবান বিন হানযালা আমাকে জানিয়েছেন যে, তার পিতা হানযালা বিন নুয়াইম একটি প্রতিনিধি দল নিয়ে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর নিকট গেলেন। ঐ দলের মধ্য থেকে কোন ব্যক্তি তার কাছ দিয়ে অতিক্রম করলেই তাকে জিজ্ঞেস করছিলেন, সে কোন গোত্রের লোক। যখন আমার পিতা তার কাছ দিয়ে অতিক্রম করছিলেন, তখন তাকে জিজ্ঞেস করলেন, আপনি কোন গোত্রের লোক। তিনি বললেন, আনাযা গোত্রের। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ সেখানকার একটি গোত্রের ওপর আগ্রাসন চালানো হবে এবং তা সত্ত্বেও তারা বিজয়ী হবে।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (142)


142 - حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ مَعْمَرٍ: أَنَّهُ سَأَلَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ عَنِ الصِّيَامِ فِي السَّفَرِ، فَحَدَّثَهُ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّهُ قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَتَيْنِ فِي شَهْرِ رَمَضَانَ: يَوْمَ بَدْرٍ، وَيَوْمَ الْفَتْحِ، فَأَفْطَرْنَا فِيهِمَا .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حديث قوي ]




উমার ইবনুল খাত্তাব (র) বলেছেনঃ “আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমযানে দুটো যুদ্ধে গিয়েছিঃ বদর ও মক্কা বিজয়। উভয়টিতেই আমরা রোযা না রেখে গিয়েছি। (দেখুন, হাদীস নং ১৪০)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (143)


143 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا دَيْلَمُ بْنُ غَزْوَانَ، عَبْدِيٌّ، حَدَّثَنَا مَيْمُونٌ الْكُرْدِيُّ، حَدَّثَنِي أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ " .

تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالصحة.] {الجامع الصغير (2191).}




উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মাতের জন্য যাকে আমি সবচেয়ে বেশি ভয়ংকর মনে করি সে হচ্ছে ভাষাবিদ ও বাকপটু মুনাফিক।

[দেখুন, হাদীস নং ৩১০]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (144)


144 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا صَالِحُ بْنُ مُحَمَّدِ بْنِ زَائِدَةَ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّهُ كَانَ مَعَ مَسْلَمَةَ بْنِ عَبْدِ الْمَلِكِ فِي أَرْضِ الرُّومِ، فَوُجِدَ فِي مَتَاعِ رَجُلٍ غُلُولٌ، فَسَأَلَ سَالِمَ بْنَ عَبْدِ اللهِ، فَقَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ، عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " مَنْ وَجَدْتُمْ فِي مَتَاعِهِ غُلُولًا فَأَحْرِقُوهُ - قَالَ: وَأَحْسَبُهُ قَالَ: وَاضْرِبُوهُ - " قَالَ: فَأَخْرَجَ مَتَاعَهُ فِي السُّوقِ، قَالَ: فَوَجَدَ فِيهِ مُصْحَفًا، فَسَأَلَ سَالِمًا، فَقَالَ: بِعْهُ، وَتَصَدَّقْ بِثَمَنِهِ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده ضعيف ]




সালেম বিন আবদুল্লাহ বলেন, তিনি মাসলামা বিন আবদুল মালিকের সাথে রোমে ছিলেন। সেখানে এক ব্যক্তির মালপত্রের মধ্যে একটি চোরাই মাল পাওয়া গেল। মাসলামা সালেমকে তার মত জিজ্ঞেস করলেন। সালেম বললেন, উমারের নিকট থেকে আবদুল্লাহ আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার মালপত্রের মধ্যে কোন চুরি করা জিনিস পাবে, তা পুড়িয়ে দাও। (সালেম বললেন, আমার ধারণা, তিনি বলেছেন যে, তাকে প্রহার কর।) সালেম বলেন, এরপর মাসলামা তার মাল বাজারে বের করলেন। তাতে এক কপি কুরআন মাজীদ পেলেন। সে সম্পর্কে সালেমকে তার মত জিজ্ঞেস করলেন। সালেম বললেন, কুরআনের কপিটি বিক্রি করে তার মূল্য সাদাকা করে দিন। (তিরমিযী, আবু দাউদ)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (145)


145 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، وَحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، قَالا: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنْ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْ خَمْسٍ: مِنَ الْبُخْلِ، وَالْجُبْنِ، وَفِتْنَةِ الصَّدْرِ، وَعَذَابِ الْقَبْرِ، وَسُوءِ الْعُمْرِ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده صحيح علي شرط الشيخين ]




উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি জিনিস থেকে আল্লাহর নিকট আশ্রয় (নিরাপত্তা) চাইতেনঃ কৃপণতা, কাপুরুষতা, বুকের যে কোন সমস্যা, কবরের আযাব এবং বার্ধক্যজনিত দুঃখকষ্ট। (ইবনু হিব্বান, আল হাকেম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসায়ী, অত্র গ্রন্থের হাদীস নং ৩৮৮ দেখুন)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (146)


146 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ دِينَارٍ، عَنْ أَبِي يَزِيدَ الْخَوْلانِيِّ، أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " الشُّهَدَاءُ ثَلاثَةٌ: رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الْإِيمَانِ لَقِيَ الْعَدُوَّ، فَصَدَقَ اللهَ حَتَّى قُتِلَ، فَذَلِكَ الَّذِي يَرْفَعُ إِلَيْهِ النَّاسُ أَعْنَاقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ - وَرَفَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ أَوْ قَلَنْسُوَةُ عُمَرَ - وَرَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الْإِيمَانِ لَقِيَ الْعَدُوَّ، فَكَأَنَّمَا يُضْرَبُ جِلْدُهُ بِشَوْكِ الطَّلْحِ، أَتَاهُ سَهْمٌ غَرْبٌ فَقَتَلَهُ، هُوَ فِي الدَّرَجَةِ الثَّانِيَةِ، وَرَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الْإِيمَانِ خَلَطَ عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا، لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللهَ حَتَّى قُتِلَ، فَذَلِكَ فِي الدَّرَجَةِ الثَّالِثَةِ " .

تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالصحة.] {الجامع الصغير (4955).}




ফুযালা বিন উবাইদ বলেন, আমি উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে বলতে শুনেছি যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেনঃ শহীদরা তিন ধরনের, একজন দৃঢ় ঈমানের অধিকারী মুমিন, যে শত্রুর মুখোমুখি হলো, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে সত্য প্রমাণিত করলো এবং নিহত হলো। কিয়ামতের দিন লোকেরা মাথা উঁচু করে তার নিকট সমবেত হবে এবং এ কথা বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা এতটা উঁচু করলেন যে, তার টুপি পড়ে গেল, অথবা উমারের টুপি পড়ে গেল। সন্দেহ বর্ণনাকারীর (ফুযালা) পক্ষ থেকে।

অপর জন দৃঢ় ঈমানের অধিকারী, সে শত্রুর মুখোমুখি হলো, তার চামড়া যেন তালাহ (এক ধরনের বুনো গাছ) গাছের কাটার আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। একটা ধারালো তীর এসে তাকে হত্যা করলো। সে দ্বিতীয় শ্রেণীর শহীদ। আর একজন দৃঢ় ঈমানধারী মুমিন। সে ভালো ও মন্দ কাজের সংমিশ্রণ ঘটিয়েছে। সে শক্রর সম্মুখীন হলো, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্য প্রমাণ করলো এবং নিহত হলো। সে তৃতীয় স্তরের শহীদ। (তিরমিযী) [এই গ্রন্থের হাদীস নং ১৫০ দ্রষ্টব্য]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (147)


147 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " لَا يُقَادُ وَالِدٌ مِنْ وَلَدٍ " . وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَرِثُ الْمَالَ مَنْ يَرِثُ الْوَلاءَ " .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حديث حسن ]




উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তানের জন্য পিতাকে মৃত্যুদণ্ড দেয়া হবে না। (দেখুন, হাদীস নং ১৪৮, ৩৪৬) (অর্থাৎ সন্তানকে হত্যা করার দায়ে পিতাকে মৃত্যুদণ্ড দেয়া হবে না। তবে এর অর্থ এই নয় যে, কোন দণ্ডই দেয়া হবে না। অপেক্ষাকৃত লঘু দণ্ড অবশ্যই দিতে হবে। -অনুবাদক)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (148)


148 - حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَا يُقَادُ لِوَلَدٍ مِنْ وَالِدِهِ " .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حديث حسن ]




রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি উত্তরাধিকারসূত্রে অভিভাবকত্ব লাভ করে, সে সম্পত্তিও উত্তরাধিকার সূত্রে লাভ করবে।[১]

[ইবনু মাজাহ, তিরমিযী, দেখুন হাদীস ৩২৪, মুসনাদ আহমাদ]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (149)


149 - حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ شُرَحْبِيلَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَوَضَّأَ مَرَّةً مَرَّةً .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ صحيح لغيره ]




উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার করে ধুয়ে ওযূ করতে দেখেছি। (অর্থাৎ যে সব অঙ্গ তিনবার ধৌত করতে হয়, তা একবার ধৌত করে ওযূ সম্পন্ন করেছেন।)

[ইবনু মাজাহ, মুসনাদ আহমাদ-১৫১]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (150)


150 - حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي يَزِيدَ الْخَوْلَانِيِّ، قَالَ: سَمِعْتُ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " الشُّهَدَاءُ أَرْبَعَةٌ: رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الْإِيمَانِ لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللهَ فَقُتِلَ، فَذَلِكَ الَّذِي يَنْظُرُ النَّاسُ إِلَيْهِ هَكَذَا - وَرَفَعَ رَأْسَهُ حَتَّى سَقَطَتْ قَلَنْسُوَةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ قَلَنْسُوَةُ عُمَرَ - وَالثَّانِي: رَجُلٌ مُؤْمِنٌ لَقِيَ الْعَدُوَّ فَكَأَنَّمَا يُضْرَبُ ظَهْرُهُ بِشَوْكِ الطَّلْحِ، جَاءَهُ سَهْمُ غَرْبٍ فَقَتَلَهُ، فَذَلكَ فِي الدَّرَجَةِ الثَّانِيَةِ، وَالثَّالِثُ: رَجُلٌ مُؤْمِنٌ خَلَطَ عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا، لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللهَ عَزَّ وَجَلَّ حَتَّى قُتِلَ، فَذَلكَ فِي الدَّرَجَةِ الثَّالِثَةِ، وَالرَّابِعُ رَجُلٌ مُؤْمِنٌ أَسْرَفَ عَلَى نَفْسِهِ إِسْرَافًا كَثِيرًا، لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللهَ حَتَّى قُتِلَ، فَذَلكَ فِي الدَّرَجَةِ الرَّابِعَةِ " .

تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالصحة.] {الجامع الصغير (4955).}




ফুযালা বিন উবাইদ বলেন, উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, শহীদগণ চার শ্রেণীরঃ প্রথম, দৃঢ় ঈমানের অধিকারী, শক্রর মুখোমুখি হলো, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্যে পরিণত করলো এবং নিহত হলো। তার দিকে লোকেরা এভাবে তাকাবে, এ কথা বলে তিনি মাথা এতটা উঁচু করলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা উমারের টুপি পড়ে গেল। দ্বিতীয়, সেই ঈমানদার ব্যক্তি, যে শত্রুর মুকাবিলা করলো। তারপর যেন তালাহ গাছের কাটা দ্বারা সে ক্ষতবিক্ষত হলো। তার ওপর একটা ধারালো তীর এসে পড়লো এবং তাতেই সে নিহত হলো। সে দ্বিতীয় স্তরের শহীদ। তিন, সেই মুমিন ব্যক্তি, যে ভালো কাজ ও মন্দ কাজ মিশ্রিত করেছে, সে শত্রুর মুকাবিলা করলো, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্যে পরিণত করলো এবং নিহত হলো। সে তৃতীয় স্তরের শহীদ। চতুর্থ, এমন মুমিন, যে নিজের ওপর অনেক যুলুম করেছে, সে শত্রুর মুকাবিলা করলো, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্যে পরিণত করলো এবং নিহত হলো। সে চতুর্থ স্তরের শহীদ।

[মুসনাদ আহমাদ-১৪৬]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (151)


151 - حَدَّثَنَا يَحْيَى بْنُ غَيْلانَ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ ، حَدَّثَنِي أَبُو عَبْدِ اللهِ الْغَافِقِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ تَوَضَّأَ عَامَ تَبُوكَ وَاحِدَةً وَاحِدَةً .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ صحيح لغيره ]




১৫১। উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের সময় এক একবার ধৌত করে ওযূ সেরেছেন।

[মুসনাদ আহমাদ-১৪৯]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (152)


152 - حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " سَيَخْرُجُ أَهْلُ مَكَّةَ ثُمَّ لَا يَعْبَرُ بِهَا - أَوْ لَا يَعْبُرُ بِهَا إِلَّا قَلِيلٌ - ثُمَّ تَمْتَلِئُ وَتُبْنَى، ثُمَّ يَخْرُجُونَ مِنْهَا فَلا يَعُودُونَ فِيهَا أَبَدًا " .

تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالضعف.] {الجامع الصغير (4739).}




১৫২। উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেনঃ একদিন মক্কাবাসী মক্কা থেকে চলে যাবে, অতঃপর স্বল্প সংখ্যক লোক ছাড়া পুনরায় আর ফিরে এসে মক্কায় বাস করবে না। তারপর মক্কা আবার জনাকীর্ণ হবে ও সেখানে বহু ঘরবাড়ি নির্মিত হবে। তারপর আবার তারা সেখান থেকে বেরিয়ে যাবে অতঃপর আর কখনো সেখানে ফিরবে না।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (153)


153 - حَدَّثَنَا الْحَسَنُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا تَوَضَّأَ لِصَلاةِ الظُّهْرِ، فَتَرَكَ مَوْضِعَ ظُفُرٍ عَلَى ظَهْرِ قَدَمِهِ، فَأَبْصَرَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: " ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ " فَرَجَعَ فَتَوَضَّأَ، ثُمَّ صَلَّى .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حديث صحيح ]




১৫৩। উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, তিনি এক ব্যক্তিকে দেখলেন, নামায পড়ার জন্য ওযূ করলো, কিন্তু পায়ের পিঠে এক নখ পরিমাণ জায়গা শুকনো রেখে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, ফিরে যাও, ভালো করে ওযূ করে এস। লোকটি ফিরে গেল, ওযূ করলো ও নামায পড়লো।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (154)


154 - حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: زَعَمَ الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا تُطْرُونِي كَمَا أَطْرَتْ النَّصَارَى عِيسَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُ اللهِ وَرَسُولُهُ " .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ حديث صحيح ]




১৫৪। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ খৃষ্টানরা যেমন ঈসা ইবনে মারইয়াম (আঃ) এর প্রশংসায় বাড়াবাড়ি করতো, তেমনি তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না। আমি তো কেবল আল্লাহর বান্দা ও রাসূল।

[মুসনাদ আহমাদ-১৬৪, ৩৩১]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (155)


155 - حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَارٍ بِمَكَّةَ:{وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110] ، قَالَ: كَانَ إِذَا صَلَّى بِأَصْحَابِهِ رَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ، قَالَ: فَلَمَّا سَمِعَ ذَلِكَ الْمُشْرِكُونَ سَبُّوا الْقُرْآنَ، وَمَنْ أَنْزَلَهُ وَمَنْ جَاءَ بِهِ، فَقَالَ اللهُ عَزَّ وَجَلَّ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:{وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ} أَيْ بِقِرَاءَتِكَ فَيَسْمَعَ الْمُشْرِكُونَ، فَيَسُبُّوا الْقُرْآنَ،{وَلَا تُخَافِتْ بِهَا} عَنْ أَصْحَابِكَ فَلا تُسْمِعُهُمُ الْقُرْآنَ، حَتَّى يَأْخُذُوهُ عَنْكَ،{وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا} .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده صحيح علي شرط الشيخين ]




১৫৫। ইবনুল আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আত্মগোপন করে থাকতেন, তখন এ আয়াত নাযিল হয়ঃ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا “তোমার নামায অত্যধিক উঁচু কণ্ঠেও পড়ো না, সম্পূর্ণ গোপনেও পড়ো না”। রাসূলুল্লাহ যখন তার সাথীদের সঙ্গে নামায পড়তেন, তখন তিনি নিজের কুরআন পাঠে অত্যন্ত উঁচু কণ্ঠ প্রয়োগ করতেন। ফলে মুশরিকরা তা শুনে ফেলতো এবং কুরআনকে, কুরআন নাযিলকারীকে ও কুরআন আনয়নকারীকে গালি দিত। তখন আল্লাহ তাঁর নবীকে বললেনঃ “তোমার নামায অতিমাত্রায় উঁচু কণ্ঠে পড়ো না। অর্থাৎ নামাযে কুরআন উঁচু কণ্ঠে পড়ো না। তাহলে মুশরিকরা তা শুনবে এবং কুরআনকে গালি দেবে। আর তা অতিমাত্রায় গোপনেও পড়ো না। অর্থাৎ এত গোপনে পড়ো না যে, তোমার সাথীরা শুনতে পারবে না এবং তোমার কাছ থেকে তা শিখতেও পারবে না। বরং মধ্যম পন্থা অবলম্বন কর।”

[বুখারী, মুসলিম, ইবনু হিব্বান, ইবনে খুযাইমা) মুসনাদ আহমাদ-১৮৫৩]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (156)


156 - حَدَّثَنَا هُشَيْمٌ، أخبرنا عَلِيُّ بْنُ زَيْدٍ، عَنْ يُوسُفَ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: خَطَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ - وَقَالَ هُشَيْمٌ مَرَّةً: خَطَبَنَا - فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ، فَذَكَرَ الرَّجْمَ، فَقَالَ: لَا تُخْدَعُنَّ عَنْهُ، فَإِنَّهُ حَدٌّ مِنْ حُدُودِ اللهِ، أَلا إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ رَجَمَ، وَرَجَمْنَا بَعْدَهُ، وَلَوْلا أَنْ يَقُولَ قَائِلُونَ: زَادَ عُمَرُ فِي كِتَابِ اللهِ عز وجل مَا لَيْسَ مِنْهُ، لَكَتَبْتُهُ فِي نَاحِيَةٍ مِنَ الْمُصْحَفِ، شَهِدَ عُمَرُ بْنُ الْخَطَّابِ - وَقَالَ هُشَيْمٌ مَرَّةً: وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ وَفُلانٌ وَفُلانٌ - أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ رَجَمَ وَرَجَمْنَا مِنْ بَعْدِهِ، أَلا وَإِنَّهُ سَيَكُونُ مِنْ بَعْدِكُمْ قَوْمٌ يُكَذِّبُونَ بِالرَّجْمِ، وَبِالدَّجَّالِ، وَبِالشَّفَاعَةِ، وَبِعَذَابِ الْقَبْرِ، وَبِقَوْمٍ يُخْرَجُونَ مِنَ النَّارِ بَعْدَمَا امْتَحَشُوا .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده ضعيف ]




১৫৬। ইবনুল আব্বাস বলেন, একদিন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ভাষণ দিলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, অতঃপর রজমের (ব্যভিচারীকে পাথর মেরে হত্যা করা) প্রসঙ্গ তুললেন। তিনি বললেনঃ তোমরা রজম সম্পর্কে কারো দ্বারা প্রতারিত হয়ো না। কেননা ওটা আল্লাহর নির্ধারিত দণ্ডসমূহের একটি। জেনে রাখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন, তারপরে আমরাও রজম করেছি। যদি এ আশঙ্কা না থাকতো যে, লোকেরা বলবে, উমার আল্লাহর কিতাবে এমন জিনিস সংযোজন করেছে, যা কিতাবের অংশ নয়, তাহলে আমি কুরআনের ভেতরে এক পাশে লিখে দিতাম, “উমার ইবনুল খাত্তাব সাক্ষ্য দিয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন এবং তারপর আমরাও রজম করেছি”। জেনে রাখ, তোমাদের পরে এমন এক গোষ্ঠীর আবির্ভাব ঘটবে, যারা রজম, দাজ্জাল, শাফায়াত ও কবরের আযাব অস্বীকার করবে এবং এমন এক গোষ্ঠীর কথাও অস্বীকার করবে যারা জাহান্নামে আযাব ভোগ করার পর আবার তা থেকে বেরিয়ে আসবে।

[মুসনাদ আহমাদ-১৯৭, ৩৩২, ৩৯১]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (157)


157 - حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ عُمَرُ: وَافَقْتُ رَبِّي فِي ثَلاثٍ، قُلْتُ: يَا رَسُولَ اللهِ، لَوِ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى؟ فَنَزَلَتْ:{وَاتَّخِذُوا مِنْ مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} [البقرة: 125] ، وَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّ نِسَاءَكَ يَدْخُلُ عَلَيْهِنَّ الْبَرُّ وَالْفَاجِرُ، فَلَوْ أَمَرْتَهُنَّ أَنْ يَحْتَجِبْنَ؟ فَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ، وَاجْتَمَعَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاؤُهُ فِي الْغَيْرَةِ، فَقُلْتُ لَهُنَّ:{عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ} [التحريم: 5] ، قَالَ: فَنَزَلَتْ كَذَلِكَ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده صحيح علي شرط الشيخين ]




১৫৭। আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, আমি আমার প্রতিপালকের সাথে তিনটি বিষয়ে (আগাম) একমত হয়েছি। প্রথমতঃ আমি বলেছিঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা মাকামে ইবরাহীমের অন্তর্ভুক্ত কোন জায়গাকে নামায পড়ার স্থান বানালে ভালো হতো। এর অব্যবহিত পরেই এ আয়াত নাযিল হয়ঃوَاتَّخِذُوا مِنْ مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى “মাকামে ইবরাহীমের কোনএকটি স্থানকে নামাযের জায়গা হিসাবে গ্রহণ কর।” (আল-বাকারাঃ ১২৫) দ্বিতীয়তঃ আমি বলেছিলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনার স্ত্রীদের নিকট সৎ অসৎ নির্বিশেষে সকল শ্রেণীর লোকেরা যাওয়া আসা করে। কাজেই তাদেরকে যদি পর্দায় থাকার আদেশ দিতেন ভালো হতো। এর অব্যবহিত পর পর্দার আয়াত নাযিল হলো। তৃতীয়তঃ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তার বিরুদ্ধে অভিমান করে। তখন আমি বললাম, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদেরকে তালাক দেন, তবে তার প্রতিপালক তাকে তোমাদের চেয়েও উত্তম স্ত্রী দিতে পারেন।” এরপর অনুরূপ আয়াত নাযিল হয়।

[বুখারী, ইবনু হিব্বান, মুসনাদে আহমাদ-১৬০, ২৫০]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (158)


158 - حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ، فَقَرَأَ فِيهَا حُرُوفًا لَمْ يَكُنْ نَبِيُّ اللهِ أَقْرَأَنِيهَا، قَالَ: فَأَرَدْتُ أَنْ أُسَاوِرَهُ وأنا فِي الصَّلاةِ، فَلَمَّا فَرَغَ، قُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ الْقِرَاءَةَ؟ قَالَ: رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: كَذَبْتَ، وَاللهِ مَا هَكَذَا أَقْرَأَكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذْتُ بِيَدِهِ أَقُودُهُ، فَانْطَلَقْتُ بِهِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّكَ أَقْرَأْتَنِي سُورَةَ الْفُرْقَانِ، وَإِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ فِيهَا حُرُوفًا لَمْ تَكُنْ أَقْرَأْتَنِيهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اقْرَأْ يَا هِشَامُ " فَقَرَأَ كَمَا كَانَ قَرَأَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " هَكَذَا أُنْزِلَتْ "، ثُمَّ قَالَ: " اقْرَأْ يَا عُمَرُ " فَقَرَأْتُ، فَقَالَ: " هَكَذَا أُنْزِلَتْ "، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ الْقُرْآنَ أنَزَلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ " .

تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالصحة.] {الجامع الصغير (2512).}




১৫৮। উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি হিশাম বিন হাকীম বিন হিযামকে সূরা আল ফুরকান পড়তে শুনলাম। তিনি তাতে এমন কিছু অক্ষর পাঠ করলেন, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পড়াননি। আমি নামাযের ভেতরেই সিদ্ধান্ত নিলাম যে, হিশামকে এ বিষয়ে জিজ্ঞেস করবো। নামায শেষে আমি বললাম, আপনাকে কে এভাবে পড়িয়েছে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, আপনি মিথ্যে বলেছেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এভাবে পড়াননি। অতঃপর আমি তার হাত ধরে তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম।

আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে সূরা আল ফুরকান পড়িয়েছেন। আমি এই ব্যক্তিকে এই সূরায় এমন কিছু অক্ষর পড়তে শুনেছি, যা আপনি আমাকে পড়াননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে হিশাম, পড় তো। তখন হিশাম (ইতিপূর্বে) যেভাবে পড়েছিলেন, সেভাবে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এভাবেই সূরাটি নাযিল হয়েছে। তারপর বললেনঃ হে উমার, তুমি পড় তো। আমি পড়লাম। তিনি বললেনঃ এভাবেই নাযিল হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল কুরআন সাতটি পাঠ-রীতিতে নাযিল হয়েছে।

[নাসায়ী, মুসনাদে আহমাদ-২৭৭, ২৭৮, ২৯৬, ২৯৭, ২৩৭৫]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (159)


159 - حَدَّثَنَا عَمْرُو بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنْ عُمَرَ، قَالَ: لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْتَوِي مَا يَجِدُ مَا يَمْلَأُ بِهِ بَطْنَهُ مِنَ الدَّقَلِ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده حسن رجاله رجال الصحيح ]




১৫৯। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুঁজো হয়ে চলতে দেখেছি। কারণ তিনি পেট পূরে দাকাল (এক ধরনের উন্নত মানের খেজুর) খেতে পাননি।

[মুসলিম, মুসনাদে আহমাদ-৩৫৩]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (160)


160 - حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ عُمَرُ: وَافَقْتُ رَبِّي عَزَّ وَجَلَّ فِي ثَلاثٍ - أَوْ وَافَقَنِي رَبِّي فِي ثَلاثٍ - قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، لَوِ اتَّخَذْتَ الْمَقَامَ مُصَلًّى؟ قَالَ: فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ:{وَاتَّخِذُوا مِنْ مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} ، وَقُلْتُ: لَوْ حَجَبْتَ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، فَإِنَّهُ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ؟ فَأُنْزِلَتْ آيَةُ الْحِجَابِ، قَالَ: وَبَلَغَنِي عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ شَيْءٌ فَاسْتَقْرَيْتُهُنَّ أَقُولُ لَهُنَّ: لَتَكُفُّنَّ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ لَيُبْدِلَنَّهُ اللهُ بِكُنَّ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ مُسْلِمَاتٍ، حَتَّى أَتَيْتُ عَلَى إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، فَقَالَتْ: يَا عُمَرُ، أَمَا فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَعِظُ نِسَاءَهُ حَتَّى تَعِظَهُنَّ؟ فَكَفَفْتُ، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ:{عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمَاتٍ مُّؤْمِنَاتٍ قَانِتَاتٍ} الْآيَةَ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده صحيح علي شرط الشيخين ]




১৬০। আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, আমি আমার প্রতিপালকের সাথে তিনটি বিষয়ে (আগাম) একমত হয়েছি। প্রথমতঃ আমি বলেছিঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা মাকামে ইবরাহীমের অন্তর্ভুক্ত কোন জায়গাকে নামায পড়ার স্থান বানালে ভালো হতো। এর অব্যবহিত পরেই এ আয়াত নাযিল হয়ঃوَاتَّخِذُوا مِنْ مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى “মাকামে ইবরাহীমের কোনএকটি স্থানকে নামাযের জায়গা হিসাবে গ্রহণ কর।” (আল-বাকারাঃ ১২৫) দ্বিতীয়তঃ আমি বলেছিলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনার স্ত্রীদের নিকট সৎ অসৎ নির্বিশেষে সকল শ্রেণীর লোকেরা যাওয়া আসা করে। কাজেই তাদেরকে যদি পর্দায় থাকার আদেশ দিতেন ভালো হতো। এর অব্যবহিত পর পর্দার আয়াত নাযিল হলো।

হাদীস নং ১৫৭ দ্রষ্টব্য।অতিরিক্ত অংশ হলঃ

উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে) উম্মুল মুমিনদের (অভিমানের) বিষয়টা আমার কানে পৌছলে আমি রাসূলের স্ত্রীদের বললাম, তোমরা যদি রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অভিমান বন্ধ না কর, তবে আল্লাহ তাকে তোমাদের চেয়ে ভালো মুসলিম স্ত্রী দান করবেন। অতঃপর আমি উম্মুল মুমিনীনদের একজনের নিকট এলে তিনি আমাকে বললেন, হে উমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি তার স্ত্রীদেরকে দেয়ার মত উপদেশ নেই যে, আপনি উপদেশ দিতে এসেছেন? এ কথা শুনে আমি চুপ করলাম। এরপর মহান আল্লাহ এই আয়াত নাযিল করলেনঃعَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمَاتٍ مُّؤْمِنَاتٍ قَانِتَاتٍ “রাসূল যদি তোমাদেরকে তালাক দেন, তবে তার প্রতিপালক হয়তো তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চেয়েও উত্তম, মুসলিম, মুমিন, অনুগত স্ত্রী দেবেন।”