হাদীস বিএন


মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (521)


521 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا الْحَسَنُ، قَالَ: شَهِدْتُ عُثْمَانَ يَأْمُرُ فِي خُطْبَتِهِ بِقَتْلِ الْكِلابِ، وَذَبْحِ الْحَمَامِ . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف ]




৫২১। হাসান বলেন, আমি উপস্থিত থেকে শুনেছি, উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর ভাষণে কুকুর হত্যা করা ও কবুতর যবেহ করার আদেশ দিয়েছেন।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (522)


522 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ عَنْ أُمِّ مُوسَى، قَالَتْ: كَانَ عُثْمَانُ مِنْ أَجْمَلِ النَّاسِ . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]




৫২২। উম্মু মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, উসমান ছিলেন সর্বাধিক সুদৰ্শন লোকদের অন্যতম।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (523)


523 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ أُصَلِّي، فَمَرَّ رَجُلٌ بَيْنَ يَدَيَّ فَمَنَعْتُهُ، فَأَبَى، فَسَأَلْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، فَقَالَ: لَا يَضُرُّكَ يَا ابْنَ أَخِي . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [صحيح ]




৫২৩। ইবরাহীম বিন সা’দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমার আব্বা তাঁর আব্বা থেকে বর্ণনা করেছেন, তিনি (আমার আব্বার আব্বা) বলেনঃ আমি নামায পড়ছিলাম, এ সময়ে এক ব্যক্তি আমার সামনে দিয়ে যাচ্ছিল। আমি তাকে নিষেধ করলাম। কিন্তু সে তা মানলো না। বিষয়টি সম্পর্কে আমি উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ হে ভাতিজা, এতে তোমার কোন ক্ষতি নেই।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (524)


524 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا سُوَيْدٌ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ عُثْمَانُ: إِنْ وَجَدْتُمْ فِي كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ أَنْ تَضَعُوا رِجْلِي فِي الْقَيْدِ، فَضَعُوهَا . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [صحيح]




৫২৪। ইবরাহীম বিন সা’দ বলেন, আমার পিতা আমার দাদার কাছ থেকে আমাকে জানিয়েছেন যে, উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) একবার বললেনঃ তোমরা যদি আল্লাহর কিতাবে প্রমাণ পাও যে, তোমরা আমার পায়ে শেকল পরাতে পার, তাহলে পরাও।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (525)


525 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنِي أَبِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَارِثِ، عَنْ زَيْدِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ أَبِيهِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ : أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ بِعَرَفَةَ وَهُوَ مُرْدِفٌ أُسَامَةَ بْنَ زَيْدٍ، فَقَالَ: " هَذَا الْمَوْقِفُ، وَكُلُّ عَرَفَةَ مَوْقِفٌ " ثُمَّ دَفَعَ يَسِيرُ الْعَنَقَ، وَجَعَلَ النَّاسُ يَضْرِبُونَ يَمِينًا وَشِمَالًا، وَهُوَ يَلْتَفِتُ وَيَقُولُ: " السَّكِينَةَ أَيُّهَا النَّاسُ، السَّكِينَةَ أَيُّهَا النَّاسُ " حَتَّى جَاءَ الْمُزْدَلِفَةَ، وَجَمَعَ بَيْنَ الصَّلاتَيْنِ، ثُمَّ وَقَفَ بِالْمُزْدَلِفَةِ، فَوَقَفَ عَلَى قُزَحَ، وَأَرْدَفَ الْفَضْلَ بْنَ الْعَبَّاسِ، وَقَالَ: " هَذَا الْمَوْقِفُ، وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ " ثُمَّ دَفَعَ وَجَعَلَ يَسِيرُ الْعَنَقَ، وَالنَّاسُ يَضْرِبُونَ يَمِينًا وَشِمَالًا، وَهُوَ يَلْتَفِتُ وَيَقُولُ: " السَّكِينَةَ أَيُّهَا النَّاسُ، السَّكِينَةَ " ... وَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]




৫২৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত গোলাম আবু রাফে’র ছেলে উবায়দুল্লাহ আলী বিন আবী তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে নিজের পেছনে বসিয়ে আরাফাতে অবস্থান করলেন এবং বললেন, এটা অবস্থানস্থল এবং সমগ্র আরাফাতই অবস্থান স্থল। অতঃপর তিনি (তার উটনীকে) ধাক্কা দিয়ে দ্রুত চললেন এবং লোকেরা ডানে ও বামে যাত্রা শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বলতে লাগলেনঃ হে জনতা, প্রশান্তি, হে জনতা, প্রশান্তি। অবশেষে মুযদালিফায় এলেন এবং দুই ওয়াক্তের নামায একত্রে পড়লেন। তারপর মুযদালিফায় অবস্থান করলেন এবং কুযাহতে অবস্থান করলেন। পেছনে বসিয়ে রাখলেন ফযল বিন আব্বাসকে। বললেনঃ এটা অবস্থানস্থল এবং সমগ্র মুযদালিফাই অবস্থানস্থল। অতঃপর পুনরায় (উটনীকে) ধাক্কা দিয়ে দ্রুত চললেন এবং জনতা ডানে ও বামে চলতে লাগলো। তিনি তাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, “হে জনতা, প্রশান্তি, প্রশান্তি”। অতঃপর বর্ণনাকারী পুরো হাদীস সবিস্তারে বর্ণনা করলেন। (হাদীস নং-৫৬২)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (526)


526 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي الْيَعْفُورِ الْعَبْدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ مُسْلِمٍ أَبِي سَعِيدٍ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ: أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ أَعْتَقَ عِشْرِينَ مَمْلُوكًا، وَدَعَا بِسَرَاوِيلَ فَشَدَّهَا عَلَيْهِ، وَلَمْ يَلْبَسْهَا فِي جَاهِلِيَّةٍ وَلا إِسْلامٍ، وَقَالَ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَارِحَةَ فِي الْمَنَامِ، وَرَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ، وَإِنَّهُمْ قَالُوا لِي: اصْبِرْ، فَإِنَّكَ تُفْطِرُ عِنْدَنَا الْقَابِلَةَ، ثُمَّ دَعَا بِمُصْحَفٍ فَنَشَرَهُ بَيْنَ يَدَيْهِ، فَقُتِلَ وَهُوَ بَيْنَ يَدَيْهِ . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৫২৬। উসমানের মুক্ত গোলাম আবু সাঈদ বলেছেন, উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বিশটি গোলাম মুক্ত করলেন এবং পাজামা আনতে বললেন ও তা পরে বাঁধলেন। অথচ ইতিপূর্বে জাহিলিয়াতের যুগে তিনি পাজামা পরেননি, মুসলিম হওয়ার পরেও পরেননি। তারপর তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গতরাতে স্বপ্নে দেখেছি। আবু বাকর ও উমারকেও দেখেছি। তাঁরা আমাকে বললেনঃ ধৈর্য ধারণ কর, তুমি অচিরেই আমাদের কাছে ইফতার করবে। অতঃপর উসমান কুরআন শরীফ আনতে বললেন এবং তা নিজের সামনে খুললেন। তৎক্ষণাত তিনি নিহত হলেন। তখনো কুরআন তাঁর সামনে ছিল।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (527)


527 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ عَطَاءٍ عَنْ عُثْمَانَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاثًا، وَيَدَيْهِ ثَلاثًا، وَغَسَلَ ذِرَاعَيْهِ ثَلاثًا ثَلاثًا ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَغَسَلَ رِجْلَيْهِ غَسْلًا . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره]




৫২৭। হাদীস নং ৪১৮ দ্রষ্টব্য।



৪১৮। হুমরান থেকে বর্ণিত। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নিজের আসনে বসা অবস্থায় পানি আনতে বললেন। তারপর পাত্র থেকে পানি ঢেলে ডান হাত ধুলেন। তারপর ডান হাত পাত্রে ঢুকিয়ে নিজের দুই হাতের তালু তিনবার করে ধুলেন। তারপর নিজের মুখমণ্ডল তিনবার করে ধুলেন, তিনবার করে কুলি করলেন, নাকে পানি দিলেন এবং কনুই পর্যন্ত হাত ধুলেন। তারপর মাথা মাসেহ করলেন। তারপর গোড়ালি পর্যন্ত পা ধুলেন তিনবার করে। তারপর বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমার এই ওযূর মত ওযূ করবে, তারপর দু’রাকআত নামায এমনভাবে পড়বে যে, নামাযের ভেতরে নিজের সাথে কোন কথা বলবে না, (অর্থাৎ অন্য কোন বিষয়ে চিন্তা করবে না।) তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (528)


528 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ أَبِي مَوْدُودٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ عَنْ عُثْمَانَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " مَنْ قَالَ: بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، ثَلاثَ مَرَّاتٍ، لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلاءٍ حَتَّى اللَّيْلِ، وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي، لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلاءٍ حَتَّى يُصْبِحَ إِنْ شَاءَ اللهُ . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن]




৫২৮। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সকালে তিনবার পড়বেঃ

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

(“আল্লাহর নামে, যার নামের সাথে আকাশ ও পৃথিবীতে কোন কিছুই ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।”)

রাত পর্যন্ত তার ওপর কোন আকস্মিক দুর্ঘটনা ঘটবে না, আর যে ব্যক্তি এ দু’আ সন্ধ্যার সময় তিনবার পড়বে, সকাল পর্যন্ত আল্লাহ চাহেতো তার ওপর কোন আকস্মিক দুর্ঘটনা ঘটবে না। [হাদীস নং-৪৪৬]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (529)


529 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَسْلَمَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ مُوسَى بْنِ عِمْرَانَ بْنِ مَنَّاحٍ عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ: أَنَّهُ رَأَى جَنَازَةً مُقْبِلَةً، فَلَمَّا رَآهَا قَامَ، فَقَالَ: رَأَيْتُ عُثْمَانَ يَفْعَلُ ذَلِكَ، وَخَبَّرَنِي أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره وهذا إسناد ضعيف]




৫২৯। হাদীস নং ৪২৬ দ্রষ্টব্য।



৪২৬। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর ছেলে আবান বর্ণনা করেন যে, উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) একটি জানাযার আয়োজন দেখা মাত্রই সেদিকে ছুটে গেলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, একটি জানাযার আয়োজন দেখেই সেদিকে ছুটে গেলেন।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (530)


530 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا أَبُو إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنِ ابْنِ أَبِي فَرْوَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الصُّبْحَةُ تَمْنَعُ الرِّزْقَ " . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف جدا شبه موضوع]




৫৩০। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সকাল বেলার ঘুম জীবিকা বন্ধ করে দেয়।

[হাদীস নং-৫৩৩]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (531)


531 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا مَحْبُوبُ بْنُ مُحْرِزٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللهِ بْنِ فَرُّوخَ، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ دُفِنَ فِي ثِيَابِهِ بِدِمَائِهِ، وَلَمْ يُغَسَّلْ . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৫৩১। ইবরাহীম বিন আবদুল্লাহ বিন ফাররুখ তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উসমান বিন আফফানকে তার রক্ত রঞ্জিত কাপড় সহকারে গোসল ছাড়াই দাফন হতে দেখেছি।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (532)


532 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي أَبُو يَحْيَى الْبَزَّازُ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرِ بْنِ سَلْمٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْفَضْلِ الْأَنْصَارِيُّ، عَنْ هِشَامِ بْنِ زِيَادٍ الْقُرَشِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ مِحْجَنٍ مَوْلَى عُثْمَانَ عَنْ عُثْمَانَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " أَظَلَّ اللهُ عَبْدًا فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلا ظِلُّهُ: أَنْظَرَ مُعْسِرًا، أَوْ تَرَكَ لِغَارِمٍ " . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف جدا]




৫৩২। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, সেদিন আল্লাহ এমন এক বান্দাকে সেই ছায়ায় স্থান দেবেন যে কোন অভাবী ব্যক্তিকে ঋণ পরিশোধের সময় বাড়িয়ে দেয় অথবা ঋণ গ্রস্তের ঋণ মাফ করে দেয়।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (533)


533 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي يَحْيَى بْنُ عُثْمَانَ - يَعْنِي الْحَرْبِيَّ - أَبُو زَكَرِيَّا، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ رَجُلٍ قَدْ سَمَّاهُ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الصُّبْحَةُ تَمْنَعُ الرِّزْقَ " .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف جدا شبه موضوع]




৫৩৩। হাদীস নং ৫৩০ দ্রষ্টব্য।



৫৩০। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সকাল বেলার ঘুম জীবিকা বন্ধ করে দেয়।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (534)


534 - حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الْمُحْرِمُ لَا يَنْكِحُ، وَلَا يُنْكِحُ، وَلَا يَخْطُبُ " . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط مسلم]




৫৩৪। হাদীস নং ৪০১ দ্রষ্টব্য।



৪০১। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইহরাম বেঁধেছে, সে বিয়ে করবে না, করাবেও না এবং বিয়ের প্রস্তাবও পাঠাবে না।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (535)


535 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، حَدَّثَنِي نُبَيْهُ بْنُ وَهْبٍ، قَالَ: بَعَثَنِي عُمَرُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ مَعْمَرٍ، وَكَانَ يَخْطُبُ بِنْتَ شَيْبَةَ بْنِ عُثْمَانَ عَلَى ابْنِهِ، فَأَرْسَلَ إِلَى أَبَانَ بْنِ عُثْمَانَ وَهُوَ عَلَى الْمَوْسِمِ، فَقَالَ: أَلا أُرَاهُ أَعْرَابِيًّا، إِنَّ الْمُحْرِمَ لَا يَنْكِحُ وَلا يُنْكِحُ، أَخْبَرَنِي بِذَلِكَ عُثْمَانُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ . وحَدَّثَنِي نُبَيْهٌ، عَنْ أَبِيهِ بِنَحْوِهِ . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط مسلم]




৫৩৫। নুবাইহ বিন ওহাব বলেন, উমার বিন উবাইদুল্লাহ বিন মা’মার আমাকে তাঁর ছেলের সাথে শাইবা বিন উসমানের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে উসমানের ছেলে আবানের নিকট পাঠালেন, যিনি তখন হজ্জের অনুষ্ঠানাদি পালন করছিলেন। আবান বলেন, তাকে আমার নিকট একজন বেদুঈন মনে হচ্ছে, (সে কি জানে না) ইহরামরত ব্যক্তি নিজেও বিয়ে করতে পারে না, কাউকে বিয়ে করাতেও পারে না। এ কথা উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেছেন।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (536)


536 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدَ، عَنْ زِيَادِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أُمِّ هِلالٍ ابْنَةِ وَكِيعٍ عَنْ نَائِلَةَ بِنْتِ الْفَرَافِصَةِ، امْرَأَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَتْ: نَعَسَ أَمِيرُ الْمُؤْمِنِينَ عُثْمَانُ فَأَغْفَى، فَاسْتَيْقَظَ، فَقَالَ: لَيَقْتُلَنَّنِي الْقَوْمُ. قُلْتُ: كَلا إِنْ شَاءَ اللهُ، لَمْ يَبْلُغْ ذَاكَ، إِنَّ رَعِيَّتَكَ اسْتَعْتَبُوكَ. قَالَ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَنَامِي، وَأَبَا بَكْرٍ وَعُمَرَ فَقَالُوا: تُفْطِرُ عِنْدَنَا اللَّيْلَةَ . وَمِنْ أَخْبَارِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৫৩৬। উসমান বিন আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর স্ত্রী নায়েলা বিনতুল ফারাফিসা বলেন, আমীরুল মুমিনীন উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তন্দ্রাচ্ছন্ন হলেন। পরে তার তন্দ্রা হালকা ঘুমে রূপ নিল। কিছুক্ষণ পর জেগে উঠলেন। তারপর বললেনঃ লোকেরা আমাকে হত্যা না করে ছাড়বে না। আমি বললামঃ আল্লাহ চাহেতো সেটি কিছুতেই হবে না। ব্যাপারটা অতদূর গড়ায়নি। আপনার প্রজারা আপনার সন্তুষ্টি কামনা করেছে। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বাকর ও উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে স্বপ্নে দেখেছি। তারা বললেন আজ রাতে তুমি আমাদের সাথে খানাপিনা করবে।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (537)


537 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: زَعَمَ أَبُو الْمِقْدَامِ عَنِ الْحَسَنِ بْنِ أَبِي الْحَسَنِ، قَالَ: دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا أَنَا بِعُثْمَانَ بْنِ عَفَّانَ مُتَّكِئٌ عَلَى رِدَائِهِ، فَأَتَاهُ سَقَّاءَانِ يَخْتَصِمَانِ إِلَيْهِ، فَقَضَى بَيْنَهُمَا، ثُمَّ أَتَيْتُهُ فَنَظَرْتُ إِلَيْهِ، فَإِذَا رَجُلٌ حَسَنُ الْوَجْهِ، بِوَجْنَتِهِ نَكَتَاتُ جُدَرِيٍّ، وَإِذَا شَعْرُهُ قَدْ كَسَا ذِرَاعَيْهِ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৫৩৭। হাসান ইবনে আবিল হাসান বলেন, আমি মসজিদে (নববীতে) প্রবেশ করেই দেখি, আমার সামনে উসমান বিন আফফান চাদর গায়ে হেলান দিয়ে বসে আছেন। এ সময়ে তাঁর দু’জন পানি সিঞ্চনকারী তাঁর নিকট তাদের বিবাদ নিয়ে এল। তিনি তাদের বিবাদ মিটিয়ে দিলেন। তারপর আমি তার নিকট হাজির হলাম। দেখলাম, তিনি একজন সুদৰ্শন পুরুষ। তাঁর দুই গালে বসন্তের দাগ। তাঁর চুল তাঁর দুই বাহু ঢেকে ফেলেছে।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (538)


538 - حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَتْنِي أُمُّ غُرَابٍ عَنْ بُنَانَةَ، قَالَتْ: مَا خَضَبَ عُثْمَانُ قَطُّ . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৫৩৮। বুনানা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কখনো খিযাব ব্যবহার করেননি।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (539)


539 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي أَبُو عُبَيْد اللهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ بْنُ أَبِي الزِّنَادِ، حَدَّثَنِي وَاقِدُ بْنُ عَبْدِ اللهِ التَّمِيمِيُّ عَمَّنْ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ ضَبَّبَ أَسْنَانَهُ بِذَهَبٍ .

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف لإبهام الراوي الذي رأى عثمان]




৫৩৯। ওয়াকিদ বিন আবদুল্লাহ আত্-তামীমী এক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন, যিনি উসমানকে স্বর্ণ দিয়ে দাঁত বাঁধানো দেখেছেন।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (540)


540 - حَدَّثَنَا هُشَيْمُ بْنُ بُشَيْرٍ إِمْلاءً، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قَيْسٍ الْأَسَدِيُّ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ: سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ، وَالْمُؤَذِّنُ يُقِيمُ الصَّلاةَ، وَهُوَ يَسْتَخْبِرُ النَّاسَ، يَسْأَلُهُمْ عَنْ أَخْبَارِهِمْ وَأَسْعَارِهِمْ . •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [صحيح]




৫৪০। মূসা বিন তালহা বলেন, উসমান বিন আফফান যখন মিম্বরে উপবিষ্ট এবং মুয়াযযিন নামাযের জন্য ইকামাত বলছে, তখনও আমি দেখেছি, উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) লোকজনকে তাদের খবরাদি ও বাজার দর জিজ্ঞাসা করছেন।