সিলসিলাতুল আহাদীসিদ দ্বাঈফাহ ওয়াল মাওদ্বুআহ
` لغزوة في سبيل الله أحب إلي من أربعين حجة `.
ضعيف
أخرجه القاضي عبد الجبار الخولاني في ` تاريخ داريا ` (ص 90 - 91) : حدثنا
محمد بن أحمد بن عمارة: حدثنا المسيب بن واضح: حدثنا أبو إسحاق الفزاري عن
يزيد بن السمط عن النعمان بن المنذر عن مكحول قال:
` كثر المستأذنون إلى الحج في غزوة تبوك، فقال رسول الله صلى الله عليه وسلم
.. ` فذكره.
قلت: وهذا إسناد ضعيف، المسيب بن واضح. قال الدارقطني:
` ضعيف `. وبين سببه أبو حاتم فقال:
` صدوق يخطىء كثيرا `. ومثله قول الجوزجاني:
` كان كثير الخطأ والوهم `.
وسائر رجاله ثقات من رجال ` التهذيب ` غير محمد بن أحمد بن عمارة وقد ترجمه
ابن عساكر في ` التاريخ ` (14/334/2) ، وذكر أنه توفي سنة 323 عن 96 سنة.
وجاء وصفه في بعض الأسانيد عنده بأنه:
` الثقة الأمين كرم الله وجهه وأسكنه جنته `.
১৪৮১। চল্লিশটি হাজ্জ্বের চেয়েও আল্লাহর পথে একটি যুদ্ধ করা আমার নিকট বেশী পছন্দনীয়।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে কাযী আব্দুল জাব্বার খাওলানী “তারীধু দারিয়া” গ্রন্থে (পৃঃ ৯০-৯১) মুহাম্মাদ ইবনু আহমাদ আম্মারাহ হতে, তিনি মুসাইয়্যাব ইবনু ওয়াযিহ হতে, তিনি আবু ইসহাক ফাযারী হতে, তিনি ইয়াযীদ ইবনুস সামত হতে, তিনি নুমান ইবনুল মুনযির হতে, তিনি মাকহুল হতে বর্ণনা করেছেন তিনি বলেনঃ তাবুক যুদ্ধের সময় হজ্জ্বে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনাকারীদের সংখ্যা বৃদ্ধি পেলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। মুসাইয়্যাব ইবনু ওয়াযিহ সম্পর্কে দারাকুতনী বলেনঃ তিনি দুর্বল। আবু হাতিম এর কারণ বর্ণনা করে বলেছেনঃ তিনি সত্যবাদী তবে বহু ভুলকারী।
জুযজানীও তার মতই কথা বলেছেনঃ তিনি বহু ভুলকারী এবং সন্দেহ পোষণকারী ছিলেন।
মুহাম্মাদ ইবনু আহমাদ ইবনে আম্মারাহ ছাড়া সকল বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
` إن من ضعف اليقين أن ترضي الناس بسخط الله، وأن تحمدهم على رزق الله، وأن
تذمهم على ما لم يؤتك الله، إن رزق الله لا يجره إليك حرص حريص، ولا يرده
كره كاره، وإن الله تعالى بحكمته وجلاله جعل الروح والفرج في الرضا، وجعل
الهم والحزن في الشك والسخط `.
موضوع. أخرجه أبو نعيم في ` الحلية ` (10/41) وأبو عبد الرحمن السلمي في ` طبقات
الصوفية ` (ص 68 - 69) من طريق أحمد بن الحسن بن محمد بن سهل البصري المعروف
بابن الحمصي قال: حدثنا علي بن جعفر البغدادي، قال: قال أبو موسى الدؤلي
(وفي الطبقات: الديبلي) : حدثنا أبو يزيد البسطامي: حدثنا أبو عبد الرحمن
السدي عن عمرو بن قيس الملائي عن عطية عن أبي سعيد الخدري، قال: قال
رسول الله صلى الله عليه وسلم فذكره. وقال أبو نعيم:
` وهذا الحديث مما ركب على أبي يزيد، والحمل فيه عبى شيخنا ابن الحمصي فقد
عثر منه على غير حديث ركبه! `.
قلت: وفي ` الميزان `:
` قيل: يتهم بوضع الحديث. قاله الضياء `.
ثم أخرجه أبو نعيم (5/106) من طريق علي بن محمد بن مروان وهو السدي: حدثنا
أبي: حدثنا عمرو بن قيس الملائي به. وقال:
` حديث غريب من حديث عمرو، تفرد به علي بن محمد بن مروان عن أبيه `.
قلت: ومحمد بن مروان السدي متهم بالكذب، معروف به.
وأما ابنه علي فلم أعرفه، وقد ذكره في ` التهذيب ` في جملة الرواة عن أبيه،
فهو آفته أوأبو هـ، وهو الأقرب. والله أعلم.
ثم رأيت الحديث في ` شعب الإيمان ` (1/152 - 153) أخرجه من طريق أخرى عن أبي
عبد الرحمن السدي، ومن طريق علي بن محمد بن مروان، حدثنا أبي به.
فتأكدنا من أن الآفة من أبي عبد الرحمن محمد السدي.
১৪৮২। আল্লাহর ক্রোধে লোকদের সন্তুষ্ট করা, আল্লাহর রিযকের উপরে তাদের প্রশংসা করা, আল্লাহ্ তোমাকে যা দেয়নি তার জন্য লোকদের বদনাম করা ইয়াকীনের (ঈমানের) দুর্বলতার অন্তর্ভুক্ত। কারণ, আল্লাহর রিযক তোমার নিকট কোন লোভী ব্যক্তির লোভ নিয়ে আসে না আর কোন অপছন্দকারীর অপছন্দ করা তাতে বাধা প্রদানও করতে পারে না। আল্লাহ্ তা'আলা তার হিকমাত ও মর্যাদার দ্বারা আরাম আয়েশ এবং স্বচ্ছলতাকে তার সম্ভষ্টির মধ্যেই রেখেছেন।
হাদীসটি বানোয়াট।
হাদীসটিকে আবু নুয়াইম `আলহিলইয়াহ` গ্রন্থে (১০/৪১), আবু আব্দুর রহমান সুলামী `ত্ববাকাতুস সুফিয়্যাহ` গ্রন্থে (পৃঃ ৬৮-৬৯) আহমাদ ইবনুল হাসান ইবনে মুহাম্মাদ ইবনে সাহল বাসরী (ইবনুল হিমসী নামে পরিচিত) হতে, তিনি আলী ইবনু জাফার বাগদাদী হতে, তিনি আবু মূসা দুআলী (আততবাকাত গ্রন্থে এসেছেঃ আদদীবলী) হতে, তিনি আবু ইয়যীদ বুসতামী হতে, তিনি আবু আব্দুর রহমান সুদ্দী হতে, তিনি আমর ইবনু কায়েস মলাঈ হতে, তিনি আতিয়্যাহ হতে, তিনি আবু সাঈদ খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
আবু নুয়াইম বলেনঃ এ হাদীসটিকে আবু ইয়াযীদের উপর জড়িয়ে দেয়া হয়েছে। আর এ কাজটি করেছেন আমাদের শাইখ ইবনুল হিমসী। তার থেকে অবগত হওয়া গেছে যে, তিনি এ হাদীসটি ছাড়াও অন্য হাদীসকে এভাবে (অন্যের সাথে) জড়িয়ে দিয়েছেন।
আমি (আলবানী) বলছিঃ “আল-মীযান” গ্রন্থে এসেছে, বলা হয়েছে যে, তাকে হাদীস জাল করার দোষে দোষী করা হয়েছে। এ কথা যিয়া বলেছেন।
অতঃপর আবু নুয়াইম (৫/১০৬) আলী ইবনু মুহাম্মাদ ইবনে মারওয়ান সুদ্দী সূত্রে তার পিতা হতে, তিনি আমর ইবনু কায়েস মুলাঈ হতে হাদিসটি বর্ণনা করে বলেছেনঃ আমরের এ হাদীসটি গারীব। এটিকে আলী ইবনু মুহাম্মাদ ইবনে মারওয়ান তার পিতা হতে এককভাবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ মুহাম্মাদ ইবনু মারওয়ান সুদ্দী মিথ্যা বর্ণনা করার দোষে দোষী এবং তিনি এ ব্যাপারে প্রসিদ্ধ। আর তার ছেলে আলীকে আমি চিনি না। হাফিয ইবনু হাজার “আত-তাহযীব” গ্রন্থে তাকে সেই সব বর্ণনাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যারা তার পিতা হতে বর্ণনা করেছেন। তিনি অথবা তার পিতা হাদীসটির সমস্যা।
অতঃপর আমি (আলবানী) হাদীসটিকে “আশশুয়াব” গ্রন্থে (১/১৫২-১৫৩) দেখেছি সেটিকে অন্য সূত্রে আবু আব্দুর রহমান সুদ্দী হতে এবং আলী ইবনু মুহাম্মাদ ইবনে মারওয়ান সূত্রে তার পিতা হতে বর্ণনা করা হয়েছে। এ থেকে স্পষ্ট হয়ে যায় যে সমস্যাটা আবু আব্দুর রহমান মুহাম্মাদ আসসুদী হতেই হয়েছে।
` آجرت نفسي من خديجة سفرتين بقلوص `.
ضعيف جدا
أخرجه البيهقي في ` السنن الكبرى ` (6/118) من طريق محمد بن فضيل: حدثنا
الربيع بن بدر، ومن طريق معلى بن أسد العمي: حدثنا حماد بن الربيع بن بدر عن
أبي الزبير عن جابر قال:
` استأجرت خديجة رضي الله عنها رسول الله صلى الله عليه وسلم سفرتين إلى (جرس) ، كل
سفرة بقلوص `.
هذا لفظ حديث المعلى، ولفظ ابن فضيل هو المذكور أعلاه.
قلت: وهذا إسناد ضعيف لأن أبا الزبير مدلس وقد عنعنه. ولفظ الترجمة ضعيف
جدا، لأن الربيع بن بدر متروك، كما قال الحافظ في ` التقريب `، ولا سيما قد
خالفه في المتن حماد وهو ابن مسعدة وهو ثقة - فقال: ` سفرتين، كل سفرة
بقلوص `.
وقد أخرجه الحاكم أيضا (3/182) بهذا اللفظ عن حماد والربيع وقال:
` صحيح الإسناد `! ووافقه الذهبي!
وكأنه لم يتنبه لعنعنة أبي الزبير، وكذلك صنع ابن القيم في أول ` الزاد `
وابن كثير في ` البداية ` (2/295) ، فإنهما أعلاه بالربيع، وفاتهما أنه
متابع من قبل حماد بن مسعدة، ولا سيما وابن القيم أورده بلفظه وليس بلفظ
الربيع! ! وعكس ذلك المعلق على ` زاد المعاد `، فأعله بأبي الزبير فقط
للمتابعة فأصاب، ولكنه لم يتنبه للفرق بين لفظيهما!
১৪৮৩। আমি খাদীজার নিকট থেকে দু’সফরে এক যুবক উটনীর বিনিময়ে নিজেকে কর্মে নিয়োজিত করেছিলাম।
হাদীসটি খুবই দুর্বল।
হাদীসটিকে বাইহাকী `আসসুনানুল কুবরা` গ্রন্থে (৬/১১৮) মুহাম্মাদ ইবনু ফুযায়েল সূত্রে রাবী ইবনু বাদর হতে আর মু'য়াল্লা ইবনু আসাদ আম্মী সূত্রে হাম্মাদ ইবনু রাবী' ইবনে বাদর হতে, তিনি আবুয যুবায়ের হতে, তিনি জাবের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ খাদীজাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জুরাশের উদ্দেশ্যে দু'টি সফরে পারিশ্রমিকের বিনিময়ে নিয়োগ দিয়েছিলেন, প্রতিটি সফরের জন্য একটি করে যুবক উটনীর বিনিময়ে।
এ ভাষাটি মুয়াল্লার হাদীসের। আর ইবনু ফুযায়েলের ভাষাটি হচ্ছে এর উপরে উল্লেখিত ভাষাটি ।
আমি (আলবানী) বলছি এ সনদটি দুর্বল। কারণ আবুয যুবায়ের হচ্ছেন মুদাল্লিস, তিনি আন আন করে বর্ণনা করেছেন। আর আলোচ্য ভাষাটি খুবই দুর্বল। কারণ রাবী' ইবনু বাদর হচ্ছেন মাতরূক, যেমনটি হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেছেন। এছাড়া ভাষার মধ্যে নির্ভরযোগ্য হাম্মাদ ইবনু মুস'য়াদাহ এ ভাষার বিরোধিতাও করেছেন তিনি বলেছেনঃ “খাদীজাহ দু’সফরে জারাস পর্যন্ত আমাকে কর্মে নিয়োজিত করেছিল, প্রত্যেকটি সফর একটি করে উটনীর বিনিময়ে।”
এটিকে হাকিমও (৩/১৮২) এ ভাষায় হাম্মাদ ও রাবী' হতে বর্ণনা করে বলেছেনঃ সনদটি সহীহ এবং হাফিয যাহাবীও তার সাথে ঐকমত্য পোষণ করেছেন।
সম্ভবত আবুষ যুবায়ের যে আন আন করে বর্ণনা করেছেন সে ব্যাপারে সতর্ক দৃষ্টি দেননি। ইবনুল কাইয়্যিম `আযযাদ` গ্রন্থের প্রথমে এবং ইবনু কাসীর `আলবিদায়্যাহ` গ্রন্থে (২/২৯৫) এরূপই করেছেন। তারা দু'জন শুধুমাত্র রাবী'র দ্বারাই হাদীসটির সমস্যা বর্ণনা করেছেন। তাদের দু'জনের নিকট থেকে এ বিষয়টি ছুটে গেছে যে, হাম্মাদ ইবনু মুস'য়াদাহ্ তার মুতাবায়াত করেছেন। অথচ ইবনুল কাইয়্যিম হাদীসটিকে হাম্মাদ ইবনুমুস'য়াদাহ্ কর্তৃক বর্ণিত ভাষায় উল্লেখ করেছেন। রাবী'র ভাষায় উল্লেখ করেননি। “যাদুল মাদ” গ্রন্থের টীকা লেখক তার বিপরীত করে মুতাবায়াত থাকার কারণে শুধুমাত্র আবুয যুবায়েরের দ্বারা সমস্যা বর্ণনা করে সঠিক সিদ্ধান্ত প্রদান করেছেন। কিন্তু তিনি দু’ভাষার মধ্যে পার্থক্যের বিষয়টি লক্ষ্য করেননি।
` آية الكرسي ربع القرآن `.
ضعيف
أخرجه أحمد (3/221) : حدثنا عبد الله بن الحارث قال: حدثني سلمة بن وردان أن
أنس بن مالك صاحب النبي صلى الله عليه وسلم حدثه:
` أن رسول الله صلى الله عليه وسلم سأل رجلا من صحابته فقال: أي فلان هل تزوجت
؟ قال: لا، وليس عندي ما أتزوج به، قال: أبي معك ` قل هو الله أحد `؟
قال: بل، قال: ربع القرآن، قال: أليس معك ` قل يا أيها الكافرون `؟ قال
: بلى، قال: ربع القرآن، قال: أليس معك ` إذا زلزلت الأرض `؟ قال: بلى
، قال: ربع القرآن، قال: أليس معك ` إذا جاء نصر الله `؟ قال: بلى، قال
: ربع القرآن، قال: أبي معك آية الكرسي: ` الله لا إله إلا هو `؟ قال:
بلى، قال: ربع القرآن، قال: تزوج، تزوج، تزوج. ثلاث مرات `.
قلت: وهذا إسناد ضعيف، سلمة بن وردان قال الحافظ في ` التقريب `:
` ضعيف `.
ومن طريقه أخرجه ابن عدي في ` الكامل ` (ق 170/2) أورده في جملة ما أنكر
على
سلمة من الأحاديث، وتبعه الذهبي، وقال:
` وقال الحاكم: ` رواياته عن أنس أكثرها مناكير `، وصدق الحاكم `.
ومما يدل على نكارة الحديث أنه مخالف لحديث الصحيحين وغيرهما عن جماعة من
أصحاب النبي صلى الله عليه وسلم مرفوعا: ` ` قل هو الله أحد ` تعدل ثلث
القرآن `. وقد أخرجه الترمذي (2/147) من طريق أخرى عن سلمة بن وردان به دون
ذكر آية الكرسي وقال في روايته: ` ` قل هو الله أحد ` ثلث القرآن ` ثم قال
: ` حديث حسن `!
وحديث الترجمة، أورده السيوطي في ` الجامع الصغير ` من رواية أبي الشيخ في `
كتاب الثواب ` عن أنس وزاد عليه المناوي: ` والطبراني `، وفاتهما ` المسند
`! ثم أعله بسلمة فقال:
` أورده الذهبي في ` الضعفاء والمتروكين `، وقد حسنه المؤلف، ولعله
لاعتضاده `.
قلت: رحم الله من قال: اجعل لعل عند ذاك الكوكب! أوكما قال، فإن الحديث لم
نره إلا من هذه الطريق الواهية، والسيوطي معروف بالتساهل، على أن تحسينه
وكذلك تصحيحه وتضعيفه إنما هو بالرمز بحرف (صح) و (ح) و (ض) مما لا
يوثق به لغلبة تحريف النساخ كما قال المناوي نفسه (1/41) .
(تنبيه) : قوله: ` ` قل يا أيها الكافرون ` ربع القرآن؛ ثابت عن
رسول الله صلى الله عليه وسلم، بمجموع طرقه، وقد خرجت طائفة منها في الكتاب
الآخر (588) .
১৪৮৪। আয়াতুল কুরসী হচ্ছে কুরআনের এক চতুর্থাংশ।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে ইমাম আহমাদ (৩/২২১) আব্দুল্লাহ ইবনুল হারেস হতে, তিনি সালামাহ্ ইবনু অরদান হতে, তাকে আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হাদীস বর্ণনা করে শুনিয়েছেন যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের মধ্য থেকে একজনকে জিজ্ঞেস করলেনঃ হে অমুক! তুমি কি বিয়ে করেছো? সে বললঃ না। আমার নিকট এমন কোন কিছু নেই যা দিয়ে আমি বিয়ে করব। তিনি বললেনঃ তোমার সাথে কি কুল হুঅল্লাহু আহাদ নেই? সে বললঃ জি হ্যাঁ (আছে), তিনি বললেনঃ তা হচ্ছে কুরআনের এক চতুর্থাংশ। তিনি আবার বললেনঃ তোমার সাথে কি `কুল ইয়া আইউহাল কাফিরূন` নেই? সে বললঃ জি হ্যাঁ (আছে), তিনি বললেনঃ তা হচ্ছে কুরআনের এক চতুর্থাংশ। তিনি আবার বললেনঃ তোমার সাথে কি `ইযা জাআ নসরুল্লাহ্` (সূরা) নেই? তিনি বললেনঃ জি হ্যাঁ (আছে), তিনি বললেনঃ তা হচ্ছে কুরআনের এক চতুর্থাংশ। তিনি আবার বললেনঃ তোমার সাথে কি আয়াতুল কুরসী (লা-ইলাহা ইল্লাল্লাহু ...) নেই? সে বললঃ জি হ্যাঁ (আছে), তিনি বললেনঃ তা কুরআনের এক চতুর্থাংশ। তিনি তিনবার বললেনঃ তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। সালামাহ ইবনু ওরদান সম্পর্কে হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেনঃ তিনি দুর্বল।
তার সূত্রেই ইবনু আদী `আলকামেলঃ গ্রন্থে (কাফ ২/১৭০) এটিকে সেই সব হাদীসগুলোর মধ্যে উল্লেখ করেছেন যেগুলোকে সালামার উদ্ধৃতিতে মুনকার হিসেবে গণ্য করা হয়েছে। হাফিয যাহাবীও তার অনুসরণ করে বলেছেনঃ হাকিম বলেনঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে তার অধিকাংশ বর্ণনা মুনকার। হাকিম সঠিকই বলেছেন।
আলোচ্য হাদীসটি মুনকার হওয়ার আরো প্রমাণ বহন করছে এই যে, এ হাদীসটি বুখারী ও মুসলিম প্রমুখ গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একদল সাহাবী হতে মারফু হিসেবে বর্ণিত সহীহ হাদীস বিরোধী (এতে এসেছে) `কুলহু অল্লাহু আহাদ হচ্ছে কুরআনের এক তৃতীয়াংশ।`
তিরমিযী আলোচ্য হাদীসটিকে অন্য সূত্রে সালামাহ ইবনু অরদান হতে বর্ণনা করেছেন সেখানে আয়াতুল কুরসীর প্রসংগটি উল্লেখ করা হয়নি এবং কুলহু আল্লাহু আহাদ কে কুরআনের এক তৃতীয়াংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। অতঃপর তিনি বলেছেনঃ এ হাদীসটি হাসান।
সুয়ূতী “আলজামেউস সাগীর” গ্রন্থে আলোচ্য হাদীসটিকে “কিতাবুস সাওয়াব” গ্রন্থের আবুশ শাইখের বর্ণনা হতে আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে উল্লেখ করেছেন। মানবী বৃদ্ধি করে বলেছেন যে, ত্ববারানীও বর্ণনা করেছেন। কিন্তু তাদের দু'জন হতেই `মুসনাদু আহমাদ` এর মধ্যেও যে বর্ণিত হয়েছে তা ছুটে গেছে। অতঃপর মানবী সালামার দ্বারা সমস্যা বর্ণনা করে বলেছেনঃ তাকে হাফিয যাহাবী `আয-যুয়াফা অলমাতরূকীন` গ্রন্থে উল্লেখ করেছেন, আর লেখক (সুয়ুতী) হাদীসটিকে হাসান আখ্যা দিয়েছেন, সম্ভবত অন্য সূত্রের দ্বারা শক্তি বৃদ্ধি হওয়ার কারণে।
আমি (আলবানী) বলছিঃ আল্লাহ তাকে দয়া করুন যিনি বলেছেন যে, সম্ভবত। কারণ এ হাদীসটিকে একমাত্র এ দুর্বল সূত্রেই দেখছি। আর সুয়ূতী শিথিলতা প্রদর্শনকারী হিসেবে প্রসিদ্ধ। তিনি হাদীসকে হাসান, সহীহ ও দুর্বল আখ্যা দিয়েছেন অক্ষরের দ্বারা আলামাত ব্যবহার করে যেমন সহীর ক্ষেত্রে (صح), হাসানের ক্ষেত্রে (ح) আর দুর্বলের ক্ষেত্রে (ض)। কিন্তু এরূপ আখ্যা দানের উপর নির্ভর করা যায় না। কপিকারকগণ কর্তৃক উল্টা-পাল্টা হয়ে যাওয়ার কারণে যেমনটি মানবী নিজেই (১/৪১) বলেছেন।
উল্লেখ্যঃ কুলইয়া আইউহাল কাফিরূন কুরআনের এক চতুর্থাংশ সমতুল্য এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদীস সাব্যস্ত হয়েছে।
` آدم في السماء الدنيا، تعرض عليه أعمال ذريته، ويوسف في السماء الثانية،
وابنا الخالة يحيى وعيسى في السماء الثالثة، وإدريس في السماء الرابعة،
وهارون في السماء الخامسة، وموسى في السماء السادسة، وإبراهيم في السماء
السابعة `.
منكر
رواه ابن مردويه عن أبي سعيد الخدري مرفوعا كما في ` الجامع الصغير `،
وقال شارحه المناوي:
` وإسناده ضعيف، لكن المتن صحيح، فإنه قطعة من حديث الإسراء الذي
خرجه
الشيخان عن أنس، لكن فيه خلف في الترتيب `.
قلت: ليس عند الشيخين قوله: ` تعرض عليه أعمال ذريته `، ولم أره في أحاديث
الباب، لا عندهما، ولا عند غيرهما؛ فهي زيادة منكرة، وأما المخالفة في
الترتيب؛ فهي كما قال المناوي، فإن الحديث قطعة من حديث الإسراء، وهو عند
البخاري (7/160 - 172 - فتح) ومسلم (1/103) والنسائي (1/76 - 77)
وغيرهم من حديث صعصعة بن مالك مرفوعا بطوله، وفيه أنه رأى في السماء الثانية
يحيى وعيسى، وفي الثالثة يوسف. وكذا وقع في حديث أنس عند مسلم (1/99 -
101) والنسائي (1/77 - 78) وغيرهما، خلافا لبعض الأحاديث الأخرى التي
أشار إليها الحافظ في ` الفتح `، وقال في حديث صعصعة وأنس:
` وهو أثبت `.
১৪৮৫। আদম (আঃ) আছেন দুনিয়ার নিকটবর্তী আসমানে। তাঁর সন্তানের আমলগুলোকে তার নিকট পেশ করা হয়। ইউসুফ (আঃ) দ্বিতীয় আসমানে। খালার দু'ছেলে ইয়াহইয়া ও ঈসা (আঃ) তৃতীয় আসমানে। ইদরীস (আঃ) আছেন চতুর্থ আসমানে। হারূন(আঃ) পঞ্চম আসমানে। মূসা(আঃ) আছেন ষষ্ঠ আসমানে আর ইবরাহীম (আঃ) আছেন সপ্তম আসমানে।
হাদীসটি মুনকার।
হাদীসটিকে ইবনু মারদুবিয়্যাহ আবু সাঈদ খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে মারফূ’ হিসেবে বর্ণনা করেছেন যেমনটি “আলজামেউস সাগীর” গ্রন্থে এসেছে। তার ভাষ্যকার মানবী বলেছেনঃ এর সনদটি দুর্বল কিন্তু হাদীসটির ভাষা সহীহ। কারণ এটি ইসরার ঘটনার হাদীসের অংশ বিশেষ যেটিকে বুখারী ও মুসলিম আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন। কোন আসমানে কে রয়েছেন এ ক্ষেত্রেও উল্টা-পাল্টা করা হয়েছে।
আমি (আলবানী) বলছিঃ বুখারী ও মুসলিমের মধ্যে (تعرض عليه أعمال ذريته) `তার সন্তানের আমলগুলোকে তার নিকট পেশ করা হয়` এ ভাষাটুকু নেই। অধ্যায়ের অন্যান্য হাদীসের মধ্যেও এটিকে দেখছি না, না বুখারী ও মুসলিমের মধ্যে আর না এ দুগ্ৰন্থ ছাড়া অন্যান্য হাদীস গ্রন্থের মধ্যে। অতএব এ বৰ্দ্ধিত অংশটুকু মুনকার।
কোন আসমানে কে রয়েছেন সে ক্ষেত্রে যে উল্টা-পাল্টা করা হয়েছে, এ সম্পর্কে মানবী যা বলেছেন তা সঠিক। কারণ হাদীসটি ইসরার হাদীসের অংশ বিশেষ। বুখরী (৩২০৭), মুসলিম (১৬৪) ও নাসাঈ (৪৪৮) প্রমুখ সা'সা ইবনু মালেক হতে মারফু' হিসেবে দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন। এ হাদীসের মধ্যে এসেছেঃ ইয়াহইয়া এবং ঈসা (আঃ) আছেন দ্বিতীয় আসমানে আর ইউসুফ (আঃ) আছেন তৃতীয় আসমানে।
মুসলিম, নাসাঈ প্রমুখ গ্রন্থে আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর হাদীস হতে এরূপ বর্ণিত হয়েছে। তবে অন্য কিছু হাদীসে এর বিপরীতও এসেছে যেদিকে হাফিয ইবনু হাজার `আলফাতহ` গ্রন্থে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যে, সাসা ও আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর হাদীস বেশী নির্ভরযোগ্য।
` آمروا النساء في بناتهن `.
ضعيف
أخرجه أبو داود (1/327) وعنه البيهقي (7/115) من طريق إسماعيل بن أمية:
حدثني الثقة عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه
وسلم: فذكره.
قلت: وهذا إسناد ضعيف لجهالة ` الثقة `، فإن مثل هذا التوثيق لشخص مجهول
العين عند غير الموثق غير مقبول كما هو مقرر في ` الأصول `؛ ولذلك فرمز
السيوطي لحسنه غير حسن إن صح ذلك عنه، فإن المناوي قد نص في مقدمة ` فيض
القدير ` على ما يجعل الواقف على الرموز لا يثق بها، ومع ذلك فكثيرا ما يقول
: كما قال في هذا الحديث: ` ورمز المؤلف لحسنه `! ويقره وهو غير مستحق له
، كما ترى، بل قلده فيه في الكتاب الآخر فقال في ` التيسير `:
`.. بإسناد حسن `!
১৪৮৬। মেয়েদের বিয়ে দেয়ার ব্যাপারে তোমরা নারীদের পরামর্শ গ্রহণ কর।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে আবু দাউদ (২০৯৫), তার থেকে বাইহাকী (৭/১১৫) ইসমাঈল ইবনু উমাইয়্যাহ সূত্রে এক নির্ভরযোগ্য হতে, তিনি আব্দুল্লাহ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল, নির্ভরযোগ্য ব্যক্তি অজ্ঞাত হওয়ার কারণে। কারণ অজ্ঞাত ব্যক্তিকে এরূপ নির্ভরযোগ্য আখ্যা দেয়া হলেও তার হাদীস গ্রহণযোগ্য নয় যেমনটি হাদীস শাস্ত্রের নীতিমূলক গ্রন্থগুলোতে এসেছে। এ কারণে সুয়ূতী কর্তৃক হাদিসটিকে হাসান আখ্যা দেয়ার চিহ্ন ব্যবহার করাটা সঠিক হয় নি, যদি সত্যিকারে তিনিই এ চিহ্ন ব্যবহার করে থাকেন। কারণ মানবী “ফায়যুল কাদীর” গ্রন্থে বলেছেনঃ এ চিহ্নগুলোর উপর নির্ভর করা যায় না (ভাবার্থ)। তা সত্ত্বেও তিনি বহু হাদীসের ক্ষেত্রে যেমনটি এ হাদীসটির ক্ষেত্রেও করেছেনঃ লেখক এটির ব্যাপারে হাসান আখ্যা দানের চিহ্ন ব্যবহার করেছেন...।
ط) وتمام في ` الفوائد ` (66 / 1) والثقفي في ` الثقفيات ` (4 / 29 / 1) والضياء المقدسي في ` صفة الجنة ` (3 / 81 / 2) عن عبد الرحمن
بن إسحاق القرشي عن النعمان بن سعد عن علي مرفوعا. وقال الترمذي مضعفا:
` حديث غريب `. قلت: يعني أنه ضعيف، وعلته عبد الرحمن بن إسحاق هذا وهو
ضعيف، نقل النووي والزيلعي اتفاق العلماء على تضعيفه. وللطرف الأول منه دون
ذكر مجتمع الحور العين … إلخ شاهد من حديث جابر بن عبد الله، ولكنه ضعيف
جدا كما بينه الهيثمي في أثناء ` عقوق الوالدين ` (8 / 149) وأشار المنذري
إلى تضعيف الحديثين (3 / 222 و4 / 266، 268) . وسيأتي لفظه والكلام عليه
برقم (5369) .
১৪৮৭। আমীন হচ্ছে সারা জাহানের প্রতিপালকের (আল্লাহর) আংটি তার মুমিন বান্দাদের ভাষায়।
হাদীসটি দুর্বল।
এ হাদীসটিকে ইবনু আদী `আলকামেল` গ্রন্থে (৬/২৪৩২) ও দায়লামী “মুসনাদুল ফিরদাউস” গ্রন্থে (১/১/৭৬) মুয়াম্মেল ইবনু আবদির রহমান হতে, তিনি আবু উমাইয়্যাহ্ ইবনু ইয়ালা হতে, তিনি সাঈদ মকবুরী হতে, তিনি আবু হুরাইরাহু (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
ইবনু আদী বলেনঃ বর্ণনাকারী মুয়াম্মিল ছাড়া আবু উমাইয়্যাহ্ ইবনু ইয়ালা (যদিও তিনি দুর্বল) হতে অন্য কেউ বর্ণনা করেননি। আর তার অধিকাংশ হাদীস নিরাপদ নয়।
হাদীসটিকে সুয়ূতী তার দু’জামের মধ্যে ইবনু আদী ও ত্ববারানীর উদ্ধৃতিতে উল্লেখ করেছেন আর মানবী “আলফায়েয` গ্রন্থে বলেছেনঃ এ মুয়াম্মিল সাকাফীকে হাফিয যাহাবী `আয-যুয়াফা` গ্রন্থে আবূ উমাইয়্যাহ ইবনু ইয়ালা হতে বর্ণনাকারী হিসেবে উল্লেখ করে বলেছেনঃ তিনি কিছুই নয়। এ থেকেই সুয়ূতী `হাশিয়াতুশ শিফা` গ্রন্থে বলেছেনঃ এর সনদটি দুর্বল। এখানে তিনি কোন চিহ্ন ব্যবহার করেননি।
আমি (আলবানী) বলছিঃ এ কারণেই শাইখ যাকারিয়া আনসারী “ফাতহুল জালীল” গ্রন্থে (কাফ ২/১৪) দৃঢ়তার সাথে এর সনদকে দুর্বল আখ্যা দিয়েছেন। আর হাফিয ইবনু হাজার `মুখতাসারুদ দায়লামী` গ্রন্থে বলেছেনঃ আবূ উমাইয়্যাহ দুর্বল।
` آمين قوة للدعاء `.
ضعيف جدا
رواه ابن عدي (83/2) عن عبد الله بن بزيع عن الحسن بن عمارة: حدثني الزهري
عن أبي سلمة عن أبي هريرة مرفوعا.
قلت: وهذا سند ضعيف جدا وفيه علتان:
الأولى: ابن عمارة، قال الحافظ: ` متروك `، بل قال الإمام أحمد:
` كان منكر الحديث، وأحاديثه موضوعة `.
الثانية: عبد الله بن بزيع فإنه ضعيف، وقال ابن عدي عقب الحديث:
` إنه غير محفوظ `.
والحديث من الأحاديث التي خلا منها الجوامع الثلاثة: ` الجامع الكبير `
و` الجامع الصغير ` للسيوطي وكذا ` الزيادة عليه ` له و` الجامع الأزهر `
للمناوي!
১৪৮৮। আমীন হচ্ছে দু'আর জন্য শক্তি।
হাদীসটি খুবই দুর্বল।
হাদীসটিকে ইবনু আদী (২/৮৩) আব্দুল্লাহ ইবনু বাযী হতে, তিনি হাসান ইবনু আম্মারাহ হতে, তিনি যুহরী হতে, তিনি আবূ সালামাহ হতে, তিনি আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুটি কারণে খুবই দুর্বলঃ
১। ইবনু আম্মারাহ সম্পর্কে হাফিয ইবনু হাজার বলেনঃ তিনি মাতরূক। বরং ইমাম আহমাদ বলেছেনঃ তিনি মুনকারুল হাদীস ছিলেন আর তার হাদীসগুলো বানোয়াট।
২। আব্দুল্লাহ ইবনু বাযী হচ্ছেন দুর্বল। ইবনু আদী হাদীসটি উল্লেখ করার পর বলেছেনঃ এটি নিরাপদ নয়।
` يا حرملة! ائت المعروف، واجتنب المنكر، وانظر ما يعجب أذنك أن يقول لك
القوم إذا قمت من عندهم فأته، وانظر الذي تكرهه أن يقول لك القوم إذا قمت من
عندهم فاجتنبه `.
ضعيف
أخرجه البخاري في ` الأدب المفرد ` (222) و (ق 20/2 من المخطوطة) و (ص 34
) من الهندية) وابن سعد في ` الطبقات ` (1/320 - 321) من طريق عبد الله بن
حسان العنبري قال: حدثنا حبان بن عاصم - وكان حرملة أبا أمه - فحدثتني صفية
ابنة عليبة ودحيبة ابنة عليبة - وكان جدهما حرملة أبا أبيهما - أنه أخبرهم [عن] حرملة بن عبد الله:
` أنه خرج حتى أتى النبي صلى الله عليه وسلم، فكان عنده حتى عرفه النبي
صلى الله عليه وسلم، فلما ارتحل، قلت في نفسي: والله لآتين النبي صلى الله
عليه وسلم حتى أزداد من العلم، فجئت أمشي، حتى قمت بين يديه، فقلت: ما
تأمرني أعمل؟ قال … ` فذكره.
قلت: وهذا إسناد في ثبوته نظر من وجهين:
الأول: أن عبد الله بن حسان العنبري مجهول الحال، لم يوثقه أحد، وقال
الحافظ في ` التقريب `:
` مقبول `. يعني عند المتابعة، وقد توبع، لكن مع المخالفة في إسناده كما يأتي.
الآخر: أن نسخ ` الأدب المفرد ` مختلفة في إثبات حرف (عن) قبل (حرملة) فقد
ثبت في النسختين المطبوعتين المشار إليهما، ولم تثبت في المخطوطة، ولذلك
وضعته بين المعكوفتين، والسند، يختلف الحكم عليه باختلاف النسخ، فعلى
إثباته يكون الحديث من رواية ابنتي عليبة عن عليبة عن حرملة. وعلى حذفه يكون
من روايتهما عن جدهما حرملة.
وعلى الإثبات يكون الحديث معلولا بالجهالة، فإن عليبة هذا مجهول العين،
أورده ابن أبي حاتم في ` الجرح والتعديل ` (3/2/40) ولم يزد على قوله:
` روى عن أبيه عن النبي صلى الله عليه وسلم. روى عنه ابنه ضرغامة `.
وعلى حذفه فهل سمع ابنتا عليبة من جدهما؟ ليس عندنا ما يثبت ذلك، إلا هذا
الإسناد، ومداره على عبد الله بن حسان، وقد عرفت أنه مجهول الحال فلا تقوم
الحجة به، ولا سيما قد خولف في إسناده فقال أبو داود الطيالسي في ` مسنده ` (1207) : حدثنا قرة قال: حدثنا ضرغامة قال: حدثني أبي عن أبيه قال:
أتيت رسول الله صلى الله عليه وسلم في ركب من الحي، فلما أردت الرجوع قلت: يا
رسول الله أوصني قال:
` اتق الله، وإذا كنت في مجلس وقمت منه، وسمعتهم يقولون ما يعجبك، فأته،
فإذا سمعتهم يقولون ما تكره فلا تأته `.
وأخرجه ابن سعد (7/34) من طريقين آخرين عن قرة.
فهذا الإسناد يشهد أن الحديث من رواية عليبة عن حرملة لأن ضرغامة هذا هو ابن
عليبة بن حرملة العنبري كما في كتاب ابن أبي حاتم (2/1/470) ، فعليه فيمكن
القول بأن النسخة التي أثبتت (عن) أرجح من الأخرى، فيكون الإسناد متصلا
معللا بالجهالة، على أن ضرغامة هذا يشبه أباه في الجهالة، فإن ابن أبي حاتم
لم يزد فيه على قوله:
` روى عن أبيه، روى عنه قرة بن خالد السدوسي `.
ومما يرجح نسخة الإثبات والوصل، أن الذين ترجموا لحرملة هذا في
الصحابة
كابن عبد البر وغيره كلهم ذكروا أن الحديث من رواية صفية ودحيبة عن أبيهما
عنه، وقد عزاه أحدهم للأدب المفرد والطيالسي، وهو الحافظ ابن حجر (1) ،
وتبعه السيوطي، فقال في ` الجامع الكبير ` (1/4/1) :
رواه البخاري في ` الأدب ` وابن سعد والباوردي والبغوي والبيهقي في
شعب الإيمان ` من طريق صفية ودحيبة ابنتي عليبة بن حرملة بن عبد الله بن أوس
عن أبيهما عن جدهما رضي الله عنه. قال البغوي: ولا أعلم له غيره `.
ولكن يعارض هذا أن ابن أبي حاتم قال في ترجمة حرملة من كتابه (1/2/272) :
` بصري له صحبة، روى عنه صفية ودحيبة ابنتا عليبة، سمعت أبي يقول ذلك، قال
أبو محمد: روى عنه حبان بن عاصم `.
وعلى هذا جرى الحافظ في ` التهذيب ` وغيره، خلافا لصنيعه في ` الإصابة ` كما
سبقت الإشارة إليه، ولا أعلم مستندا لهذا سوى رواية عبد الله بن حسان هذه،
وهي مضطربة كما رأيت، ولعل ذلك منه؛ فإنه غير معروف بالضبط والحفظ، ولا
سيما قد خولف من ضرغامة كما سبق.
وجملة القول: أن الحديث ضعيف لا يثبت، لأنه منقطع أومجهول.
فقول الحافظ في ` الإصابة `:
` وحديثه في ` الأدب المفرد ` للبخاري و` مسند أبي داود الطيالسي ` وغيرهما
بإسناد حسن `.
فهو غير حسن، كيف وهو الذي قال في عبد الله بن حسان: ` مقبول ` كما تقدم؟ !
فإن قيل: إنما حسنه بمجموع الطريقين أحدهما عند البخاري والآخر عند الطيالسي.
قلت: يمنع من ذلك الاختلاف الذي بينهما، كما سبق شرحه، وتلخيص ذلك أن رواية
ابن حسان إن كان المحفوظ فيها إسقاط عليبة من الإسناد، فقد خالفه ضرغامة،
وليس فيهما حافظ ليصار إلى ترجيح رواية أحدهما على رواية الآخر، وإن كان
المحفوظ
(1) انظر ` الاستيعاب ` (1/139) و` أسد الغابة ` (1/397) و` الإصابة ` (2/2) . اهـ
فيها إثبات عليبة فهو مجهول، فمن أين للإسناد الحسن؟ ! والله سبحانه
وتعالى أعلم.
هذا ما وصل إليه علمي، ` وفوق كل ذي علم عليم ` فمن كان عنده شيء نستفيده
منه قدمه إلينا إن شاء الله، وجزاه الله خيرا.
১৪৮৯। হে হারমালাহ! তুমি সৎকর্ম কর আর অসৎ (মুনকার) কর্ম থেকে বিরত থাক। তোমার জাতির নিকট থেকে তুমি যখন উঠে দাঁড়াবে তখন তারা তোমার উদ্দেশ্যে যা বলে, সেটি যদি তোমার কর্ণকে আশ্চর্যাম্বিত করে তাহলে সেদিকে তুমি তাকাও এবং তা গ্রহণ কর। আর তোমার জাতির নিকট থেকে তুমি যখন উঠে দাঁড়াবে তখন তারা তোমার উদ্দেশ্যে যা বলে সেদিকে তুমি তাকাও, তাকে যদি তুমি অপছন্দ কর তাহলে তুমি তা বর্জন কর।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে ইমাম বুখারী `আলআদাবুল মুফরাদ` গ্রন্থে (২২২) ও ইবনু সাদ `আতত্ববাকাত` গ্রন্থে (১/৩২০-৩২১) আব্দুল্লাহ ইবনু হাসসান আম্বারী হতে, তিনি হিব্বান ইবনু আসেম হতে (হারমালাহ তার মায়ের পিতা ছিলো), তিনি সফিয়্যাহ ইবনাতু অলাইবাহ এবং দুহায়বাহ ইবনাতু অলাইবাহ হতে (হারমালাহ এদের দু'জনের দাদা, দু'জনের পিতার পিতা), তিনি (অলাইবাহ) তাদেরকে সংবাদ দিয়েছেন হারমালাহ ইবনু আব্দিল্লাহ হতেঃ তিনি বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসেন। তিনি তার নিকট সে সময় পর্যন্ত ছিলেন যে সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনে ফেলেন। অতঃপর তিনি যখন চলে গেলেন তখন আমি আমার মনে মনে বলছিঃ আল্লাহর কসম! অবশ্যই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসা অব্যাহত রাখব জ্ঞান বৃদ্ধি না হওয়া পর্যন্ত। অতঃপর আমি চলা শুরু করে তার সামনে দাঁড়িয়ে বললামঃ আপনি আমাকে এমন কি নির্দেশ প্রদান করবেন যা আমি করব? তিনি বললেনঃ হে হারমালাহ! তুমি সৎকর্ম কর আর অসৎ (মুনকার) কর্ম থেকে বেঁচে থাক। এরপর আমি ফিরে আমার বাহনের নিকট চলে আসলাম। অতঃপর আমি পুনরায় অগ্রসর হয়ে আমার পূর্বের দাঁড়ানোর স্থানের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে বললামঃ হে আল্লাহর রসূল! আপনি আমাকে এমন কিছু নির্দেশ প্রদান করবেন যা আমি করব? তখন তিনি বললেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি সাব্যস্ত হওয়ার ব্যাপারে দুদিক থেকে বিরূপ মন্তব্য রয়েছেঃ
১। আব্দুল্লাহ্ ইবনু হাসসান আম্বারী মাজহুলুল হাল। কেউ তাকে নির্ভরযোগ্য আখ্যা দেননি। হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেনঃ তিনি গ্রহণযোগ্য অর্থাৎ তার মুতাবা'য়াত মিলার সময়। এখানে তার মুতাবায়াত পাওয়া গেছে, কিন্তু তার সনদের বিরোধিতা করে যেমনটি সামনে আসবে।
২। আদাবুল মুফরাদ গ্রন্থের কপিতে হারমালার পূর্বে 'আন' অক্ষরটি আছে কি নাই এ নিয়ে মতবিরোধ ঘটেছে। এ গ্রন্থের ছাপানো দু’কপিতে 'আন' রয়েছে। আর পাগুলিপিতে 'আন' নেই। আর কপির ভিন্নতার কারণে হাদীসের উপরে হুকুম লাগানোর বিষয়টি ভিন্ন ভিন্ন হয়ে যায়। যদি 'আন' আছে ধরা হয় তাহলে অলাইবার দু'মেয়ে বর্ণনা করেছেন অলাইবাহ হতে, আর তিনি হারমালাহ্ হতে বর্ণনা করেছেন। আর যদি হারামালার পূর্বে 'আন' না থাকে, তাহলে তার দু'মেয়ে দাদা হারমালাহ হতে বর্ণনা করেছেন।
যদি 'আন' থাকে তাহলে এ অবস্থায় হাদীসটির সমস্যা হিসেবে গণ্য হবে অপরিচিত বর্ণনাকারী। কারণ অলাইবাহ মাজহুল হাল (তার অবস্থা অজ্ঞাত)। তাকে ইবনু আবী হাতিম “আলজারহু অততাদীল” গ্রন্থে (৩/২/৪০) শুধুমাত্র বলেছেনঃ তিনি তার পিতা হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তার থেকে তার ছেলে যরগানাহ্ বর্ণনা করেছেন।
আর 'আন' কে উহ্য করে দেয়া হলে, এ ক্ষেত্রে প্রশ্ন আসে অলাইয়্যার দু'মেয়ে তাদের দাদার নিকট থেকে হাদীসটি কি শুনেছে? আমাদের নিকট এ সনদটি ছাড়া এমন কোন তথ্য নেই যা প্রমাণ করে যে তারা তার থেকে শুনেছে। এ সনদটি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু হাসসান এর উপর নির্ভরশীল আর আপনারা অবগত হয়েছেন যে, তার অবস্থা অজ্ঞাত (মাজহুলুল হাল)। অতএব তার দ্বারা দলীল সাব্যস্ত করা যায় না। এর পরেও তার সনদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।
[সনদের মধ্যের বিরোধগুলোকে শাইখ আলবানী বিস্তারিত আলোচনা করেছেন। দেখুন মূল গ্রন্থ]।
` جئتم تسألوني عن الصنيعة لمن تحق؟ لا تنبغي الصنيعة إلا لذي حسب أودين،
وجئتم تسألوني عن الرزق وما يجلبه على العبد؟ فاستجلبوه واستنزلوه بالصدقة
، وجئتم تسألوني عن جهاد الضعفاء؟ فإن جهاد الضعفاء الحج والعمرة، وجئتم
تسألوني عن جهاد النساء؟ وإن جهاد المرأة حسن التبعل، وجئتم تسألوني عن
الرزق؟ ومن يأتي؟ وكيف يأتي؟ أبى الله أن يرزق عبده المؤمن إلا من حيث لا
يعلم `.
منكر
رواه أبو سعيد بن الأعرابي في ` المعجم ` (99/1) ومن طريقه القضاعي في `
مسند الشهاب ` (ق 48/1) : نا أبو عبد الله أحمد بن طاهر بن حرملة بن يحيى بن
عبد الله بن حرملة بن عمران بن قراد التجيبي: نا جدي حرملة قال: حدثني عمر بن
راشد المدني قال: حدثني مالك بن أنس عن جعفر بن محمد عن أبيه عن جده قال:
` احتج أبو بكر وعمر وأبو عبيدة بن الجراح، فتماروا في شيء، فقال لهم علي:
انطلقوا إلى رسول الله صلى الله عليه وسلم، فلما وقفوا على رسول الله صلى الله
عليه وسلم، قال: جئنا يا رسول الله نسألك عن شيء، فقال: إن شئتم فاسألوا،
وإن شئتم أخبرتكم بما جئتم له، قالوا: أخبرنا، قال: ` فذكره.
قلت: وهذا إسناد واه جدا، عمر بن راشد المدني؛ هو أبو حفص الجاري: قال أبو
حاتم:
` وجدت حديثه كذبا وزورا `. وقال العقيلي:
` منكر الحديث `.
وأحمد بن طاهر، قال الدارقطني:
` كذاب `. قال الذهبي:
` وأتى بحديث منكر متنه (أبى الله أن يرزق المؤمن إلا من حيث لا يعلم) `.
قلت: وأخرجه الحاكم في ` تاريخه ` بإسناده عن عمر بن خلف المخزومي: حدثنا
عمر بن راشد عن عبد الرحمن بن حرملة عن سعيد بن المسيب عن أبي هريرة قال:
` كان رسول الله صلى الله عليه وسلم يوما جالسا في مجلسه، فاطلع علي بن أبي
طالب.. `.
قلت: فذكره، وقال الحاكم:
` هذا حديث غريب الإسناد والمتن، وعبد الرحمن بن حرملة المديني عزيز الحديث
جدا `.
قلت: هو مختلف فيه، وإنما الآفة من عمر بن راشد، وقد عرفت حاله، ومن
طريقه أخرج الديلمي (1/1/80) الجملة الأخيرة منه.
وأورده ابن الجوزي في ` الموضوعات ` (2/152 - 153) من طريق ابن حبان، وهذا
في ` الضعفاء ` (1/147) بسنده عن أحمد بن داود بن عبد الغفار عن أبي مصعب قال
: حدثني مالك عن جعفر بن محمد به، وقالا:
` موضوع، آفته أحمد بن داود بن عبد الغفار `.
وقال السيوطي عقبه في ` اللآلي ` (2/71) :
` وقال ابن عبد البر: هذا حديث غريب من حديث مالك، وهو حديث حسن، لكنه
منكر عندهم عن مالك، لا يصح عنه، ولا أصل له في حديثه `.
ثم ذكر له السيوطي طريقا أخرى عن علي وفيها هارون بن يحيى الحاطبي، ذكره
العقيلي في ` الضعفاء ` وقال ابن عبد البر:
` لا أعرفه `. وقال البيهقي:
` لا أحفظه على هذا الوجه، إلا بهذا الإسناد، وهو ضعيف بمرة `.
১৪৯০। তোমরা আমার কাছে এসে অনুগ্রহের হক্বদার হবে কে এ সম্পর্কে জিজ্ঞেস করছো? একমাত্র মর্যাদার অধিকারী এবং দ্বীনদার ব্যক্তিই অনুগ্রহের হক্বদার হবে। তোমরা আমার কাছে এসে রিয্ক এবং কোন বস্তু রিযক উপার্জনে বান্দাকে সহযোগিতা করবে সে সম্পর্কে জিজ্ঞেস করছো? তোমরা সাদাকা করার দ্বারা রিযক উপার্জন কর এবং তার নাযিল হওয়াকে কামনা কর। তোমরা আমার নিকট এসে দুর্বলদের জেহাদ সম্পর্কে প্রশ্ন করছো? দুর্বলদের জেহাদ হচ্ছে হাজ্জ্ব এবং উমরাহ্। তোমরা আমার নিকট এসে নারীদের জেহাদ সম্পর্কে জিজ্ঞেস করছো? মহিলার জেহাদ হচ্ছে ভালোভাবে স্বামীর অনুগত থাকা। তোমরা আমার নিকট এসে রিয্ক সম্পর্কে জিজ্ঞেস করছ? কোথা থেকে রিযক আসবে এবং কিভাবে আসবে? আল্লাহ্ তা'আলা তার মু'মিন বান্দাকে এমনভাবে রিযক দান করবেন যে, সে সম্পর্কে সে কিছুই জানবে না।
হাদীসটি মুনকার।
হাদীসটিকে আবু সাঈদ ইবনু আল'আরাবী `আলমু'জাম` গ্রন্থে (১/৯৯) এবং তার সূত্রে কাযাঈ “মুসনাদুশ শিহাব” গ্রন্থে (কাফ ১/৪৮) আবু আবদিল্লাহ্ আহমাদ ইবনু তাহের ইবনে হারমালাহ ইবনে ইয়াহইয়া ইবনে আব্দিল্লাহ ইবনে হারমালাহ ইবনে ইমরান ইবনে কুরাদ তুজাইনি হতে, তিনি দাদা হারমালাহ হতে, তিনি উমার ইবনু রাশেদ মাদানী হতে, তিনি মালেক ইবনু আনাস হতে, তিনি জাফর ইবনু মুহাম্মাদ হতে, তিনি তার পিতা হতে, তিনি তার দাদা হতে তিনি বলেনঃ আবু বাকর, উমার ও আবু ওবায়দাহ ইবনুল জাররাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কোন কিছু নিয়ে ঝগড়া করছিলেন। এ সময় আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাদেরকে বললেনঃ আপনারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যান। অতঃপর তারা যখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দাঁড়িয়ে বললেনঃ হে আল্লাহর রসূল! আমরা আপনার নিকট একটি বিষয়ে জিজ্ঞাসা করার জন্য এসেছি। তিনি বললেনঃ তোমরা চাইলে প্রশ্ন কর। আর তোমরা চাইলে যার জন্য তোমরা এসেছো আমিই তোমাদেরকে সংবাদ দিয়ে দিব। তারা বললঃ আপনি আমাদেরকে সংবাদ দিয়ে দিন। তখন তিনি বললেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। উমার ইবনু রাশেদ মাদানী হচ্ছেন আবু হাফস জারী। আবু হাতিম তার সম্পর্কে বলেনঃ আমি তার হাদীসকে মিথ্যা হিসেবে পেয়েছি।
ওকায়লী বলেনঃ তিনি মুনকারুল হাদীস।
আহমাদ আততাহের বলেনঃ দারাকুতনী বলেনঃ তিনি মিথ্যুক।
হাফিয যাহাবী বলেনঃ তিনি একটি মুনকার হাদীস নিয়ে এসেছেন। যার ভাষা হচ্ছেঃ `আল্লাহ্ তা'আলা তার মুমিন বান্দাকে এমনভাবে রিয্ক দান করেন যে, সে সম্পর্কে সে কিছুই জানবে না।`
আমি (আলবানী) বলছিঃ এটিকে হাকিম তার “তারীখ” গ্রন্থে তার সনদে উমার ইবনু খালাফ মাখযুমী হতে, তিনি উমার ইবনু রাশেদ হতে, তিনি আব্দুর রহমান ইবনু হারমালাহ হতে, তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যাব হতে, তিনি আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ ...।
হাকিম বলেনঃ এ হাদীসটির সনদ ও ভাষা গারীব। আব্দুর রহমান ইবনু হারমালাহ মাদীনী ...।
আমি (আলবানী) বলছিঃ তার ব্যাপারে মতভেদ করা হয়েছে। সমস্যাটা হচ্ছে উমার ইবনু রাশেদ। আর আপনারা তার অবস্থা সম্পর্কে অবগত হয়েছেন। আর তার সূত্রেই দায়লামী (১/১/৮০) শেষ বাক্যটি বর্ণনা করেছেন।
হাদীসটিকে ইবনুল জাওযী `আলমওয়ূয়াত` গ্রন্থে (২/১৫২-১৫৩) ইবনু হিব্বানের সূত্রে উল্লেখ করেছেন। আর ইবনু হিব্বান এটিকে তার সনদে `আযযুয়াফা` গ্রন্থে (১/১৪৭) আহমাদ ইবনু দাউদ ইবনে আব্দিল গাফফার হতে, তিনি আবু মুসায়াব হতে, তিনি মালেক হতে, তিনি জাফর ইবনু মুহাম্মাদ হতে বর্ণনা করেছেন।
তারা দু’জনই (ইবনুল জাওযী ও ইবনু হিব্বান) বলেছেনঃ হাদীসটি বানোয়াট। এর সমস্যা হচ্ছে আহমাদ ইবনু দাউদ ইবনে আব্দিল গাফফার। হাফিয সুয়ূতী তার পরক্ষণেই `আললাআলী” গ্রন্থে (২/৭১) বলেনঃ ইবনু আব্দিল বার বলেনঃ এ হাদীসটি মালেকের হাদীস হতে গারীব। হাদীসটি হাসান, তবে তাদের নিকট এটি মালেকের হাদীস হতে মুনকার। তার থেকে বর্ণিত এ হাদীস সহীহ নয় এবং তার হাদীসের মধ্যে এর ভিত্তিও নেই।
অতঃপর সুয়ূতী তার অন্য একটি সূত্র ‘আলী হতে উল্লেখ করেছেন। যার মধ্যে হারূন ইবনু ইয়াহইয়া হাতেবী রয়েছেন। যাকে ওকায়লী `আয-যুয়াফা` গ্রন্থে উল্লেখ করেছেন। আর ইবনু আব্দিল বার বলেছেনঃ আমি তাকে চিনি না।
বাইহাকী বলেনঃ এভাবে হাদীসটিকে আমি একমাত্র এ সনদেই হেফয' করেছি। তিনি একেবারে দুর্বল।
` ابتدروا الأذان، ولا تبتدروا الإمامة `.
ضعيف
رواه ابن أبي شيبة في ` المصنف ` (1/95/2) : حدثنا وكيع عن علي بن مبارك عن
يحيى بن أبي كثير مرفوعا.
قلت: وهذا إسناد ضعيف؛ فإنه وإن كان رجاله كلهم ثقاتا رجال الشيخين، فإنه
معضل، وليس بمرسل كما قال السيوطي وأقره المناوي؛ فإن يحيى بن أبي كثير،
إنما له رؤية لأنس، ولم يسمع منه، ولا من صحابي آخر كما في ` التهذيب ` عن
ابن حبان وغيره.
وأما قول المناوي في ` شرحيه `:
` وله شواهد `.
فلا أعلم شيئا منها. والله أعلم.
১৪৯১। তোমরা আযানের জন্য প্রতিযোগিতা কর। ইমামাতের জন্য প্রতিযোগিতা করে না।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে ইবনু আবী শাইবাহ `আলমুসান্নাফ` গ্রন্থে (১/৯৫/২) ওয়াকী হতে, তিনি আলী ইবনু মুবারাক হতে, তিনি ইয়াহইয়া ইবনু আবী কাসীর হতে মারফূ’ হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল যদিও এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, বুখারী ও মুসলিমের বর্ণনাকারী। কারণ এটি মু'যাল (অর্থাৎ এর সনদের উপর দিক থেকে সাহাবী এবং তাবেঈ দু’জন বর্ণনাকারী নেই)। এটি মুরসাল নয় যেমনটি সুয়ূতী বলেছেন আর মানবী তাকে সমর্থন করেছেন। কারণ ইয়াহইয়া ইবনু আবী কাসীর আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে দেখেছেন কিন্তু তিনি তার থেকে শ্রবণ করেননি। তিনি অন্য কোন সাহাবী হতেও বর্ণনা করেননি যেমনটি “আত-তাহযীব” গ্রন্থে ইবনু হিব্বান প্রমুখের উদ্ধৃতি হতে বর্ণিত হয়েছে।
আর মানবী যে তার দু’ব্যাখ্যামূলক গ্রন্থে বলেছেনঃ তার কতিপয় শাহেদ রয়েছে। আমি সে শাহেদগুলো সম্পর্কে কিছুই জানি না।
` أبى الله أن يقبل عمل صاحب بدعة، حتى يدع بدعته `.
منكر
أخرجه ابن ماجه (رقم 50) وابن أبي عاصم في ` السنة ` (ق 4/2) والديلمي (
1/1/80) من طريق أبي الشيخ عن بشر بن منصور الحناط، عن أبي زيد عن أبي
المغيرة عن عبد الله بن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم:
فذكره.
قلت: وهذا إسناد ضعيف، مسلسل بالمجهولين، قال أبو زرعة:
` لا أعرف أبا زيد ولا شيخه ولا بشرا `.
وقال الذهبي في أولهم:
` يجهل `. وقال في الآخرين:
` لا يدرى من هما `.
ووافقه البوصيري في ` الزوائد ` (1/11) .
وقد جاء بإسناد شر من هذا بلفظ آخر، وهو:
১৪৯২। আল্লাহ্ তা'আলা বিদ'আতির আমল কবুল করতে অস্বীকৃতি জানিয়েছেন যে পর্যন্ত সে তার বিদ'আতকে ত্যাগ না করবে।
হাদীসটি মুনকার।
হাদীসটিকে ইবনু মাজাহ (নং ৫০), ইবনু আবী আসিম `আসসুন্নাহ` গ্রন্থে (কাফ ২/৪) ও দায়লামী (১/১/৮০) আবুশ শাইখ সূত্রে বিশর ইবনু মানসূর হান্নাত্ব হতে, তিনি আবূ যায়েদ হতে, তিনি আবুল মুগীরাহ হতে, তিনি আবদুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। এর মধ্যে ধারাবাহিকভাবে মাজহুল (অপরিচিত) বর্ণনাকারীদের সমাবেশ ঘটেছে। আবু যুর’য়াহ বলেনঃ আমি আবু যায়েদ, তার শাইখ ও বিশরকে চিনি না।
হাফিয যাহাবী তাদের প্রথমজন সম্পর্কে বলেনঃ তিনি অপরিচিত। আর পরের দু'জন সম্পর্কে বলেনঃ জানা যায় না তারা দু’জন কারা।
বুসয়রী `আযযাওয়াইদ` গ্রন্থে (১/১১) তার বক্তব্যকে সমর্থন করেছেন।
হাদীসটি এর চেয়েও নিকৃষ্ট সনদে নিম্নলিখিত ভাষায় বর্ণিত হয়েছেঃ (দেখুন পরেরটি)
` لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة، ولا صدقة، ولا حجا، ولا عمرة
، ولا جهادا، ولا صرفا ولا عدلا، يخرج من الإسلام كما تخرج الشعرة من
العجين `.
موضوع
أخرجه ابن ماجه (49) من طريق محمد بن محصن عن إبراهيم بن أبي عبلة عن عبد الله
ابن الديلمي عن حذيفة قال: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره.
قلت: وهذا موضوع آفته ابن محصن هذا فإنه كذاب كما قال ابن معين وأبو حاتم،
وقال الحافظ في ` التقريب `:
` كذبوه `.
وتساهل البوصيري فيه فقال في ` الزوائد ` (1/10) :
` هذا إسناد ضعيف، فيه محمد بن محصن، وقد اتفقوا على ضعفه `.
ووجه التساهل أن الراوي قد يتفق على ضعفه، وليس بكذاب، وحينئذ فذكر
الاتفاق دون ذكر السبب لا يكون معبرا عن واقع الراوي. فتأمل.
১৪৯৩। আল্লাহ্ তা'আলা বিদ'আতির সওম, সালাত, সাদাকাহ্, হজ্জ, উমরাহ, জিহাদ, তার নফল ইবাদাত বা ফিদইয়াহ, ফরয ইবাদাত বা তওবা কবুল করবেন না। সে ইসলাম থেকে সেভাবে বেরিয়ে যাবে যেভাবে চুল মদিত আটা থেকে বেরিয়ে যায়।
হাদীসটি বানোয়াট।
হাদীসটিকে ইবনু মাজাহ্ (৪৯) মুহাম্মাদ ইবনু মিহসান সূত্রে ইবরাহীম ইবনু আবী আবলাহ হতে, তিনি আবদুল্লাহ ইবনু দায়লামী হতে, তিনি হুযায়ফাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এটি বানোয়াট। এর সমস্যা হচ্ছে ইবনু মিহসান। কারণ তিনি মিথ্যুক যেমনটি ইবনু মাঈন ও আবু হাতিম বলেছেন। হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেনঃ তারা (মুহাদ্দিসগণ) তাকে মিথ্যুক আখ্যা দিয়েছেন।
বাসয়রী তার ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে “আযযাওয়াইদ” গ্রন্থে (১/১০) বলেছেনঃ এ সনদটি দুর্বল। এর মধ্যে মুহাম্মাদ ইবনু মিহসান রয়েছেন, তারা তার দুর্বল হওয়ার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন।
` من يعمل سوءا يجز به في الدنيا `.
ضعيف
أخرجه الحاكم (3/552 - 553) وابن عدي في ` الكامل ` (142/2) وأحمد (1/6
) وابن مردويه عن زياد الجصاص عن علي بن زيد عن مجاهد قال: قال لي عبد الله
ابن عمر:
` انظر إلى المكان الذي فيه ابن الزبير مصلوبا، فلا تمرن عليه قال: فسها
الغلام، فإذا عبد الله بن عمر ينظر إلى ابن الزبير، فقال: يغفر الله لك (
ثلاثا) ، أما والله ما علمتك إلا صواما قواما وصالا للرحم، أما والله إني
لأرجومع مساوي ما أصبت أن لا يعذبك الله بعدها، قال: ثم التفت إلي فقال:
سمعت أبا بكر الصديق يقول: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره،
والسياق لابن مردويه والحاكم، لكن وقع فيه تحريف وسكت عنه.
وأقول: إسناده ضعيف، زياد - وهو ابن أبي زياد الجصاص - ضعيف، وكذا علي بن
زيد وهو ابن جدعان.
وذكر له ابن كثير شاهدا من رواية البزار في ` مسنده (3/46 - الكشف) عن
عبد الرحمن بن سليم بن حيان: حدثني أبي عن جدي حيان بن بسطام، قال بسطام:
` كنت مع ابن عمر، فمر بعبد الله بن الزبير وهو مصلوب، فقال: رحمة الله
عليك أبا خبيب، سمعت أباك يعني الزبير يقول: قال رسول الله صلى الله عليه
وسلم: فذكره بزيادة ` والآخرة ` وقال:
` لا نعلمه يروى عن الزبير إلا من هذا الوجه `.
قلت: وهو ضعيف، لم أعرف أحدا منهم؛ غير حيان بن بسطام، وقد أشار الذهبي
إلى أنه مجهول فقال:
` تفرد عنه ابنه سليم `.
وأما ابن حبان فذكره في ` الثقات `!
ثم ذكر ابن كثير من طريق موسى بن عبيدة: حدثني مولى ابن سباع قال: سمعت ابن
عمر يحدث عن أبي بكر الصديق قال:
` كنت عند النبي صلى الله عليه وسلم، فنزلت هذه الآية ` من يعمل سوءا يجز به
ولا يجد له من دون الله وليا ولا نصيرا ` فقال رسول الله صلى الله عليه وسلم
: يا أبا بكر! ألا أقرئك آية أنزلت علي؟ قال: قلت: بلى يا رسول الله!
فأقرأنيها، فلا أعلم أني قد وجدت انفصاما في ظهري حتى تمطيت لها، فقال
رسول الله صلى الله عليه وسلم: مالك يا أبا بكر؟ قلت: بأبي أنت وأمي يا
رسول الله! وأينا لم يعمل السوء؟ وإنا لمجزيون بكل سوء عملناه؟ فقال
رسول الله صلى الله عليه وسلم:
أما أنت يا أبا بكر وأصحابك المؤمنون فإنكم تجزون بذلك في الدنيا حتى تلقوا
الله ليس لكم ذنوب، وأما الآخرون فيجمع ذلك لهم حتى يجزوا به يوم القيامة `.
أخرجه ابن مردويه والترمذي وقال:
` وموسى بن عبيدة يضعف، ومولى ابن سباع مجهول `.
قلت: وجملة القول: إن الحديث ضعيف؛ لضعف رواته وجهالة بعضهم، واختلافهم
على ابن عمر في ضبط لفظه، فبعضهم ذكره كما في الترجمة، وبعضهم زاد ` وفي
الآخرة `، وابن عبيدة رواه بلفظ آخر مغاير تمام المغايرة لما قبله. والله
أعلم.
لكن قد صح عن أبي هريرة رضي الله عنه قال:
` لما نزلت ` من يعمل سوءا يجز به ` بلغت من المسلمين مبلغا شديدا، فقال
رسول الله صلى الله عليه وسلم:
قاربوا، وسددوا؛ ففي كل ما يصاب به المسلم كفارة، حتى النكبة ينكبها، أو
الشوكة يشاكها `.
أخرجه مسلم (8/16) وأحمد (2/248) والحميدي (1148) .
وله شاهد من حديث عائشة نحوه.
أخرجه الترمذي (2994) وقال:
` حديث حسن غريب `.
১৪৯৪। যে ব্যক্তি মন্দ কর্ম করবে তার বদলা দুনিয়াতেই নেয়া হবে।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে হাকিম (৩/৫৫২-৫৫৩), ইবনু আদী `আলকামেল` গ্রন্থে (২/১৪২), আহমাদ (১/৬) ও ইবনু মারদিবিয়্যাহ্ যিয়াদ আলজাসসাস হতে, তিনি আলী ইবনু যায়েদ হতে, তিনি মুজাহিদ হতে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ আমাকে আব্দুল্লাহ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেনঃ তুমি সে স্থানের দিকে লক্ষ্য কর যেখানে আব্দুল্লাহ ইবনু যুবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) শুলে দেয়া অবস্থায় রয়েছে। তবে সে স্থানটি অতিক্রম করো না। তিনি বললেনঃ দাস (যুবক) ভুল করল, অতঃপর আব্দুল্লাহ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আব্দুল্লাহ ইবনু যুবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর দিকে তাকিয়ে তিনবার বললেনঃ আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আল্লাহর কসম! আমি তোমাকে বেশী বেশী সওম পালনকারী, বেশী বেশী কিয়ামুল লাইলকারী এবং বেশী বেশী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হিসেবে জেনেছি। আল্লাহর কসম! তোমাকে যে মন্দ অবস্থা পেয়ে বসেছে আমি অবশ্যই আশাবাদী যে, এরপরে আল্লাহ তা'আলা তোমাকে আর শাস্তি দিবেন না। অতঃপর তিনি আমার দিকে তাকিয়ে বললেনঃ আমি আবু বাকর সিদীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বলতে শুনেছিঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
ভাষাটি ইবনু মারদিবিয়্যাহ এবং হাকিমের। কিন্তু এর মধ্যে উল্টা-পাল্টা কিছু ঘটেছে আর তিনি (হাকিম) কোন মন্তব্য করা থেকে চুপ থেকেছেন।
আমি (আলবানী) বলছিঃ তার সনদটি দুর্বল। যিয়াদ হচ্ছেন ইবনু আবী যিয়াদ জাসসাস। তিনি দুর্বল। আলী ইবনু যায়েদ ইবনে জাদ'য়ানও তার মতই।
ইবনু কাসীর হাদিসটির একটি শাহেদ উল্লেখ করেছেন বাযযারের `মুসনাদ` গ্রন্থের (৩/৪৬) বর্ণনা হতে, তিনি আব্দুর রহমান ইবনু সুলাইম ইবনু হাইয়্যান হতে, তিনি তার পিতা হতে, তিনি তার দাদা হাইয়্যান ইবনু বুসতাম হতে বর্ণনা করেছেন, বুসতাম বলেনঃ আমি আব্দুল্লাহ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে ছিলাম। তিনি আব্দুল্লাহ ইবনুয যুবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে শূলে দেয়া অবস্থায় অতিক্রম করে বললেনঃ তোমার প্রতি আল্লাহর রহমত নাযিল হোক হে আবু খুবায়েব। আমি তোমার পিতা যুবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বলতে শুনেছিঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...। তিনি বৃদ্ধি করে বলেছেনঃ `এবং আখেরাতে`।
ইবনু কাসীর বলেনঃ যুবায়ের হতে একমাত্র এ সূত্রেই হাদীসটি বর্ণনা করা হয়েছে বলে জেনেছি।
আমি (আলবানী) বলছিঃ তিনি দুর্বল। তাদের মধ্য থেকে একমাত্র হাইয়্যান ইবনু বুসতাম ছাড়া কোন একজনকেও আমি চিনি না। হাফিয যাহাবী ইঙ্গিত দিয়েছেন যে তিনিও (হাইয়্যানও) মাজহুল (অপরিচিত)। তিনি বলেছেনঃ তার ছেলে সুলাইম তার থেকে এককভাবে বর্ণনা করেছেন।
তবে ইবনু হিব্বান তাকে “আসসিকাত” গ্রন্থে উল্লেখ করেছেন।
অতঃপর ইবনু কাসীর উল্লেখ করেছেন যে, মূসা ইবনু ওবায়দাহ সূত্রে ইবনু সিবা'র দাস হতে বর্ণিত হয়েছে তিনি বলেনঃ আমি আব্দুল্লাহ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে আবু বাকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর উদ্ধৃতিতে বর্ণনা করতে শুনেছি তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলাম এমতাবস্থায় নাযিল হলোঃ
مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ وَلَا يَجِدْ لَهُ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا
যে ব্যক্তি কোন গুনাহের কাজ করবে, তাকেই তার প্রতিফল ভোগ করতে হবে, আর এ ব্যক্তি সেদিন আল্লাহ ছাড়া অন্য কাউকেই নিজেদের পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না। (সূরা নিসা : ১২৩)
তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবু বাকর! আমি তোমার নিকট এমন একটি আয়াত কি পাঠ করব না যেটি আমার উপর নাযিল হয়েছে? তিনি বলেনঃ আমি বললামঃ জি হ্যাঁ হে আল্লাহর রসূল! অতঃপর তিনি সেটি আমাকে পাঠ করালেন। আমি আমার অজান্তেই আমার পিঠে ব্যথ্যা অনুভব করলাম, এমনকি আমি তার জন্য আমার হাতকেও প্রসারিত করে ফেললাম। এমতাবস্থায় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আবু বাকর তোমার কী হয়েছে? আমি বললামঃ হে আল্লাহর রসূল! আমার পিতা ও মাতা আপনার জন্য উৎসর্গিত হোক! আমাদের কে এমন রয়েছে যে, মন্দ কর্ম করেনি? আর আমাদের কৃত প্রত্যেক মন্দ কর্মের বদলা নেয়া হবে? তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি হে আবু বাকর এবং তোমার মুমিন সাথীদের মন্দ কৃত কর্মের বদলা এ দুনিয়াতেই নিয়ে নেয়া হবে আর তোমরা আল্লাহর সাথে মিলিত হবে এমতাবস্থায় যে, তোমাদের কোন গুনাহই থাকবে না। আর অন্যদের জন্য তাদের কৃত মন্দ কর্মগুলোকে একত্রিত করা হবে এবং কিয়ামতের দিন তাদের বদলা নেয়া হবে।
এটিকে ইবনু মারদিবিয়্যাহ এবং তিরমিযী (৩০৩৯) বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ মূসা ইবনু ওবায়দাহকে দুর্বল আখ্যা দেয়া হয়েছে, আর ইবনুস সিবা'র দাস মাজহুল (অপরিচিত)।
আমি (আলবানী) বলছিঃ মোটকথা এই যে, হাদীসটি দুর্বল। এর বর্ণনাকারীগণ দুর্বল এবং তাদের কেউ কেউ অপরিচিত হওয়ার কারণে এবং আব্দুল্লাহ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করার ক্ষেত্রে তাদের ভাষাগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে। তাদের কেউ কেউ সেভাবে উল্লেখ করেছেন যেভাবে প্রথমে উল্লেখ করা হয়েছে। আবার কেউ কেউ `এবং আখেরাতে` শব্দটি বৃদ্ধি করেছেন। আবার ইবনু ওবায়দাহ হাদীসটিকে সম্পূর্ণরূপে ভিন্ন ভাষায় বর্ণনা করেছেন।
তবে আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে সহীহ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেনঃ (مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ) `যে ব্যক্তি কোন গুনাহের কাজ করবে, তাকেই তার প্রতিফল ভোগ করতে হবে` (সূরা নিসা : ১২৩) এ আয়াত যখন নাযিল হয় তখন মুসলিমদেরকে তা কঠিন চিন্তিত করেছিল। এ কারণে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কর্মসমূহের ব্যাপারে মধ্যমপন্থা অবলম্বন করো আর সেগুলোর ব্যাপারে অতিরঞ্জন এবং ঘাটতি করাকে ত্যাগ কর। কারণ আক্রান্ত মুসলিম ব্যক্তির প্রতিটি বিপদের মাঝেই রয়েছে কাফফারাহ। এমনকি সেই দুর্ঘটনা যাতে সে কষ্ট পাবে অথবা সেই কাঁটা যা তাকে বিধবে।” এ হাদীসটিকে ইমাম মুসলিম (৮/১৬২৫৭৪), আহমাদ (২/২৪৮) ও হুমায়দী (১১৪৮) বর্ণনা করেছেন। এটিকে ইমাম তিরমিযী (৩০৩৮) বর্ণনা করে বলেছেনঃ হাদীসটি হাসান গারীব।
আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত হাদীসে এর শাহেদও বর্ণিত হয়েছে।
` إن في الجنة لنهرا، ما يدخله جبريل من دخلة فيخرج منه فينتفض، إلا خلق الله
من كل قطرة تقطر منه ملكا `.
موضوع
أخرجه ابن عدي (142/2) والديلمي في ` المسند ` (1/2/287) من طريق زياد بن
المنذر عن عطية عن أبي سعيد: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره
وقال:
` حديث غير محفوظ `.
قلت: آفته زياد هذا قال في ` الميزان `:
` قال ابن معين: كذاب. وقال النسائي وغيره: متروك `.
وقال ابن حبان (1/306) :
` كان رافضيا يضع الحديث في مثالب أصحاب النبي صلى الله عليه وسلم، وفي فضائل
أهل البيت، لا تحل كتابة حديثه `.
وشيخه عطية وهو العوفي ضعيف مدلس.
والحديث عزاه السيوطي في ` الجامع الكبير ` (1/205/2) لأبي الشيخ في `
العظمة ` والحاكم في ` تاريخه ` والديلمي عن أبي سعيد.
১৪৯৫। জান্নাতের মধ্যে একটি নদী রয়েছে। তাতে জিবরীল যখনই প্রবেশ করে অতঃপর তার থেকে বের হয় তখনই পানি ঝরতে থাকে আর আল্লাহ্ তাআলা তার থেকে ঝরা প্রতি ফেঁটা পানি থেকে একজন করে ফেরেশতা সৃষ্টি করেন।
হাদীসটি বানোয়াট।
হাদীসটিকে ইবনু আদী (২/১৪২) ও দায়লামী `আলমুসনাদ` গ্রন্থে (১/২/২৮৭) যিয়াদ ইবনুল মুনযির সূত্রে আতিয়্যাহ্ হতে, তিনি আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
ইবনু আদী বলেনঃ এ হাদীসটি নিরাপদ নয়।
আমি (আলবানী) বলছিঃ এর সমস্যা হচ্ছে বর্ণনাকারী এ যিয়াদ। তার সম্পর্কে হাফিয যাহাবী “আল-মীযান” গ্রন্থে বলেছেনঃ ইবনু মাঈন বলেনঃ তিনি মিথ্যুক। নাসাঈ প্রমুখ বলেনঃ তিনি মাতরূক।
ইবনু হিব্বান (১/৩০৬) বলেনঃ তিনি একজন রাফেযী ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথীগণের এবং আহলে বাইতের ফাযীলাত বর্ণনা করে হাদীস জাল করতেন। তার হাদীস লিখাই বৈধ নয়। আর তার শাইখ আতিয়্যাহ্ আওফী হচ্ছেন দুর্বল ও মুদাল্লিস।
হাদিসটিকে সুয়ূতী `আল জামে'উল কাবীর` গ্রন্থে (১/২০৫/২) আবুশ শাইখের `আলআজমা` ও হাকিমের `তারীখ` গ্রন্থের এবং দায়লামীর উদ্ধৃতিতে আবু সাঈদ খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে উল্লেখ করেছেন।
` ألا إن الكذب يسود الوجه، والنميمة (يعني فيه) عذاب القبر `.
موضوع
أخرجه أبو يعلى في ` مسنده ` (4/1797) وعنه ابن حبان في ` صحيحه ` (104 -
موارد) وابن عدي (143/1) والبيهقي في ` الشعب ` (2/48/1) عن زياد بن
المنذر عن نافع بن الحارث قال: حدثنا أبو برزة قال: سمعت رسول الله
صلى الله عليه وسلم: فذكره. وقال البيهقي:
` في هذا الإسناد ضعف `!
قلت: بل هو موضوع أيضا، آفته زياد هذا؛ فإنه كذاب كما سبق آنفا، والعجب من
ابن حبان كيف أخرجه في ` صحيحه ` وقد قال في زياد: ` يضع الحديث ` كما عرفت؟
! فلعله توهم أنه غيره.
والحديث ذكره في ` الجامع الصغير ` من رواية البيهقي فقط، وتعقبه المناوي
بقوله:
` وقضية صنيع المصنف أن البيهقي خرجه وسكت عليه، والأمر بخلافه، بل أعله
فقال عقبه: ` في هذا الإسناد ضعف `. اهـ. وقد تساهل في إطلاقه عليه الضعف،
وحاله أفظع من ذلك، فقد قال الهيثمي وغيره: ` فيه زياد بن المنذر وهو كذاب
`. اهـ، فكان ينبغي للمصنف حذفه من الكتاب `.
قلت: يعني أن السيوطي كان يجب عليه حذفه وفاء بشرطه في أول الكتاب أنه صانه
مما تفرد به كذاب أووضاع. وهذا الشرط قد أخل به السيوطي عشرات المرات،
وكتابنا هذا هو الوحيد في الكشف عن ذلك، ولكن إذا كان المناوي يرى أن هذا
الحديث موضوع - وهو الصواب - فلماذا رجع عن ذلك في كتابه الآخر ` التيسير `
فقال فيه مقلدا للبيهقي:
` رواه البيهقي عن أبي برزة ثم قال: إسناده ضعيف `؟ !
وقد نسبه بسبب قوله هذا إلى التساهل كما رأيت. فتأمل.
ثم أخرج أبو يعلى بهذا الإسناد عن أبي برزة مرفوعا:
` إن بعدي أئمة إن أطعتموهم أكفروكم، وإن عصيتموهم قتلوكم، أئمة الكفر،
ورؤس الضلالة `.
وقال الهيثمي (5/238) :
` رواه أبو يعلى والطبراني، وفيه زياد بن المنذر، وهو كذاب متروك `.
১৪৯৬। সাবধান! মিথ্যা কথা চেহারাকে কালো করে দেয় আর নামীমার কারণে কবরের আযাব হয়।
হাদীসটি বানোয়াট।
হাদীসটি আবু ইয়ালা তার `মুসনাদ` গ্রন্থে (৪/১৭৯৭), তার থেকে ইবনু হিব্বান তার `সহীহ` গ্রন্থে (১০৪), ইবনু আদী (১/১৪৩) ও বাইহাকী `শুয়াবুল ঈমান` গ্রন্থে (২/৪৮/১) যিয়াদ ইবনুল মুনযির হতে, তিনি নাফে ইবনুল হারেস হতে, তিনি আবূ বারযাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
বাইহাকী বলেনঃ এ সনদটি দুর্বল।
আমি (আলবানী) বলছিঃ বরং বানোয়াট। এর সমস্যা হচ্ছে যিয়াদ। কারণ তিনি মিথ্যুক যেমনটি একটু পূর্বে আলোচনা করা হয়েছে। ইবনু হিব্বানের ব্যাপারে আশ্চর্য হতে হয়, কারণ তিনি যিয়াদকে হাদিস জালকারী হিসেবে উল্লেখ করে তিনিই আবার এ হাদীসকে তার “সহীহ” গ্রন্থে কিভাবে উল্লেখ করলেন! সম্ভবত তিনি সন্দেহ করেছেন যে, এ যিয়াদ হয়তো অন্য কেউ।
হাদীসটিকে সুয়ূতী “আলজামেউস সাগীর” গ্রন্থে শুধুমাত্র বাইহাকীর বর্ণনা হতে উল্লেখ করেছেন। আর মানবী তার সমালোচনা করে বলেছেনঃ তিনি (লেখক) বলেছেনঃ হাদীসটিকে বাইহাকী বর্ণনা করে চুপ থেকেছেন। অথচ ব্যাপারটি এর বিপরীত। কারণ তিনি (বাইহাকী) হাদীসটি উল্লেখ করার পর বলেছেনঃ এ সনদটি দুর্বল। তিনি আসলে এ সনদটিকে দুর্বল আখ্যা দেয়ার ব্যাপারে শিথিলতা প্রদর্শন করেছেন। কারণ এর অবস্থা আরো খারাপ। হায়সামী প্রমুখ বলেনঃ এর মধ্যে যিয়াদ ইবনুল মুনযির রয়েছেন, তিনি মিথ্যুক। এ কারণে লেখকের (সুয়ূতীর) উচিত ছিলো হাদীসটিকে কিতাব থেকে বের করে দেয়া।
` خصال لا تنبغي في المسجد: لا يتخذ طريقا، ولا يشهر فيه سلاح، ولا ينبض
فيه بقوس، ولا ينثر فيه نبل، ولا يمر فيه بلحم نيء، ولا يضرب فيه حد،
ولا يقتص فيه من أحد، ولا يتخذ سوقا `.
ضعيف جدا. أخرجه ابن ماجه (748) وابن عدي (145/1) عن زيد بن جبيرة الأنصاري عن داود
ابن الحصين عن نافع عن ابن عمر عن رسول الله صلى الله عليه وسلم قال:
فذكره. وقال ابن عدي:
` حديث غير محفوظ، وزيد بن جبيرة عامة ما يرويه لا يتابعه عليه أحد `.
قلت: وهو ضعيف جدا كما يشعر بذلك قول الحافظ فيه:
` متروك `.
وقال البوصيري في ` الزوائد ` (1/95) :
` إسناده ضعيف؛ لاتفاقهم على ضعف زيد بن جبيرة. قال ابن عبد البر: أجمعوا
على أنه ضعيف `.
وبه أعله ابن القيم في كلامه المنقول في ` المجموع ` (5485/112/1) .
لكن قوله: ` لا يتخذ طريقا ` قد جاء من طريق أخرى عن ابن عمر مرفوعا أتم منه،
وإسناده حسن كما بينته في ` الصحيحة ` (1001) .
১৪৯৭। কতিপয় কর্ম যেগুলো মসজিদের মধ্যে করা উচিত নয়ঃ মসজিদকে রাস্তা বানিয়ে নেয়া যাবে না, তার মধ্যে হাতিয়ার (অস্ত্র) প্রকাশ করা যাবে না, তার মধ্যে শব্দ করার জন্য ধনুকের তারে আঘাত করা যাবে না। তার মধ্যে তীর প্রকাশ করা যাবে না। তার মধ্যে কাঁচা গোশত নিয়ে চলাচল করা যাবে না। তার মধ্যে শাস্তি বাস্তবায়ন করা যাবে না। তার মধ্যে কারো কিসাস গ্রহণ করা যাবে না এবং মাসজিদকে বাজার বানিয়ে ফেলা যাবে না।
হাদীসটি খুবই দুর্বল।
হাদীসটিকে ইবনু মাজাহ্ (৭৪৮) ও ইবনু আদী (১/১৪৫) যায়েদ ইবনু জুবায়রাহ আনসারী হতে, তিনি দাউদ ইবনুল মিহসান হতে, তিনি নাফে' হতে, তিনি আব্দুল্লাহ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে, তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন তিনি বলেনঃ ...।
ইবনু আদী বলেনঃ হাদীসটি নিরাপদ নয়। যায়েদ ইবনু জুবায়রাহ যা কিছু বর্ণনা করেছেন তার অধিকাংশেরই কেউ মুতাবা'য়াত করেননি।
আমি (আলবানী) বলছিঃ তিনি খুবই দুর্বল যেমনটি তার সম্পর্কে হাফিয ইবনু হাজারের কথা থেকে বুঝা যায়ঃ তিনি মাতরূক।
বুসয়রী “আযযাওয়াইদ” গ্রন্থে (১/৯৫) বলেনঃ এর সনদটি দুর্বল, যায়েদ ইবনু জুবায়রাহ্ দুর্বল হওয়ার ব্যাপারে সকলে একমত হওয়ার কারণে। ইবনু আব্দিল বার বলেনঃ তারা (মুহাদ্দিসগণ) তার দুর্বল হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। ইবনুল কাইয়্যিম তার দ্বারাই হাদীসটির সমস্যা বর্ণনা করেছেন।
তবে 'মসজিদকে রাস্তা বানিয়ে নেয়া যাবে না' হাদীসের এ অংশটুকু অন্য সূত্রে আব্দুল্লাহ্ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে মারফু হিসেবে বর্ণিত হয়েছে। এর সনদটি হাসান। আমি এটিকে `সিলসিলাহ সহীহাহ` গ্রন্থে (১০০১) উল্লেখ করেছি।
` خير نسائكم العفيفة الغلمة `.
ضعيف جدا
أخرجه ابن عدي (145/1) عن عبد الملك بن محمد الصنعاني: حدثنا زيد بن جبيرة
عن يحيى بن سعيد الأنصاري عن أنس بن مالك: قال رسول الله صلى الله عليه
وسلم: فذكره.
قلت: وهذا إسناد ضعيف جدا من أجل ابن جبيرة؛ فإنه متروك كما تقدم آنفا.
وعبد الملك بن محمد الصنعاني من صنعاء دمشق، وهو لين الحديث كما قال الحافظ.
والحديث عزاه في ` الجامع الصغير ` للديلمي في ` مسند الفردوس ` فقط! بزيادة:
` عفيفة في فرجها، غلمة على زوجها `.
فقال المناوي:
` وفيه عبد الملك بن محمد الصنعاني، قال ابن حبان: لا يجوز أن يحتج به، عن
زيد بن جبيرة، قال الذهبي: تركوه. ورواه ابن لال، ومن طريقه أورده
الديلمي مصرحا، فلوعزاه المصنف للأصل لكان أصوب `.
قلت: وقد وجدت له طريقا أخرى، ولكنها معلولة أيضا، فقال ابن أبي حاتم (1/396) :
` وسألت أبي عن حديث حدثنا به محمد بن عوف الحمصي قال: حدثنا أبو اليمان قال
: حدثنا إسماعيل بن عياش عن يحيى بن سعيد عن أنس.. (فذكره) . فسمعت أبي يقول
: إنما يروونه عن زيد بن جبيرة عن يحيى بن سعيد عن أنس عن النبي صلى الله عليه
وسلم، وزيد بن جبيرة ضعيف الحديث `.
قلت: وعلة هذه الطريق إسماعيل بن عياش، فإنه ضعيف في غير روايته عن الشاميين
، وهذه منها.
১৪৯৮। তোমাদের নারীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম হচ্ছে কাম উত্তেজনায় ভরা যৌবনে থাকা সতী নারী যে হারামে জড়িত হয় না, সচ্চরিত্রবান থাকে।
হাদীসটি খুবই দুর্বল।
হাদীসটিকে ইবনু আদী (১/১৪৫) আব্দুল মালেক ইবনু মুহাম্মাদ সন'য়ানী হতে, তিনি যায়েদ ইবনু জুবায়রাহ হতে, তিনি ইয়াহইয়া ইবনু সাঈদ আনসারী হতে তিনি আনাস ইবনু মালেক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণনা করেছেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ ইবনু জুবায়রার কারণে এ সনদটি খুবই দুর্বল। কারণ তিনি মাতরূক যেমনটি একটু পূর্বেই আলোচনা করা হয়েছে। ইবনু হাজার বলেনঃ তিনি হাদীসের ক্ষেত্রে দুর্বল।
সুয়ূতী “আলজামেউস সাগীর” গ্রন্থে শুধুমাত্র দায়লামীর `মুসনাদুল ফিরদাউদ` গ্রন্থের উদ্ধৃতিতে উল্লেখ করেছেন কিছুটা বৃদ্ধি করেঃ
عفيفة في فرجها، غلمة على زوجها
অর্থাৎ `তার ইজ্জতের ব্যাপারে সচ্চরিত্রবান সতী নারী এবং তার স্বামীর জন্য কাম উত্তেজনায় ভরা যুবতী।`
মানবী বলেনঃ বর্ণনাকারী আব্দুল মালেক ইবনু মুহাম্মাদ সন'য়ানী কর্তৃক যায়েদ ইবনু জুবায়রাহ হতে বর্ণনা সম্পর্কে ইবনু হিব্বান বলেনঃ তার দ্বারা দলীল গ্রহণ করা না-জায়েয। হাফিয যাহাবী বলেনঃ তারা তাকে ত্যাগ করেছেন ...।
আমি (আলবানী) বলছিঃ তার অন্য একটি সূত্র পেয়েছি। কিন্তু সেটিও ক্রটিযুক্ত। ইবনু আবী হাতিম (১/৩৯৬) বলেনঃ আমি আমার পিতাকে সেই হাদীস সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম যেটিকে মুহাম্মাদ ইবনু আউফ হিমসী আমাদের নিকট বর্ণনা করেছেন আবুল ইয়ামান হতে, তিনি ইসমাইল ইবনু আইয়্যাশ হতে, তিনি ইয়াহইয়া ইবনু সাঈদ হতে, তিনি আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে ...।
অতঃপর আমি আমার পিতাকে বলতে শুনেছিঃ তারা যায়েদ ইবনু জুবায়রাহ হতে, তিনি ইয়াহইয়া ইবনু সাঈদ হতে, তিনি আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। আর যায়েদ ইবনু জুবায়রাহ হচ্ছেন হাদীসের ক্ষেত্রে দুর্বল।
আমি (আলবানী) বলছিঃ এ সূত্রের সমস্যা হচ্ছে ইসমাঈল ইবনু আইয়্যাশ। কিন্তু শামী ছাড়া অন্যদের থেকে বর্ণনা করার ক্ষেত্রে দুর্বল। আর এটি অন্যদের থেকে বর্ণনাকৃত।
` فلق البحر لبني إسرائيل يوم عاشوراء `.
موضوع
أخرجه ابن عدي في ` الكامل ` (144/2 و163/1) من طريق أبي يعلى وغيره عن
سلام الطويل عن زيد العمي عن يزيد الرقاشي عن أنس عن النبي صلى الله عليه
وسلم به. وقال في الموضع الأول منهما في ترجمة زيد:
` ولعل البلاء فيه من سلام أومنهما جميعا، فإنهما ضعيفان `.
وقال في الموضع الآخر في ترجمة سلام:
` عامة ما يرويه لا يتابعه أحد عليه `.
قلت: هو كذاب، ومن فوقه كلاهما ضعيف، فهو الآفة `.
وفي ` فيض القدير `:
` قال ابن القطان: فيه ضعيفان، وقال الهيثمي: فيه يزيد الرقاشي وفيه كلام
كثير `.
قلت: ومعنى هذا الحديث ثابت في ` الصحيحين ` أنه من كلام اليهود، قال
عبد الله بن عباس رضي الله عنهما:
` قدم النبي صلى الله عليه وسلم، فرأى اليهود تصوم يوم عاشوراء، فقال: ما
هذا؟ قالوا: هذا يوم
صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم `. زاد
مسلم: ` وغرق فرعون وقومه `. الحديث وفيه قوله: ` فأنا أحق بموسى منكم،
فصامه، وأمر بصيامه `.
وفي ` المسند ` (2/359) من حديث أبي هريرة قال:
` مر النبي صلى الله عليه وسلم بأناس من اليهود قد صاموا يوم عاشوراء، فقال:
ما هذا الصوم؟ قالوا: هذا اليوم الذي نجى الله موسى وبني إسرائيل من الغرق،
وغرق فيه فرعون، وهذا يوم استوت فيه السفينة على الجودي، فصامه نوح وموسى
شكرا لله تعالى، فقال صلى الله عليه وسلم: أنا أحق.. `. الحديث.
وفي إسناده حبيب بن عبد الله الأزدي قال الحافظ في ` التقريب `:
` مجهول `.
ولذلك فلم يحسن صنعا حين سكت عليه في ` الفتح ` (4/214) .
قلت: فمن المحتمل لدي أن يكون أحد أولئك الضعفاء، لما بلغه كلام اليهود
الوارد في حديث ابن عباس، وأن النبي صلى الله عليه وسلم سكت عليه، عد سكوته
صلى الله عليه وسلم إقرارا له، واستجاز نسبته إليه صلى الله عليه وسلم!
وليس يخفى على أهل العلم؛ أن ذلك مما لا يجوز، لأنه من التقول الذي حرمه
صلى الله عليه وسلم في قوله: ` من قال علي ما لم أقل فليتبوأ مقعده من النار `
. والله أعلم.
১৪৯৯। আশুরার দিন বানু ইসরাঈলের জন্য সমুদ্রকে দ্বিখণ্ডিত করে হয়েছিল।
হাদীসটি বানোয়াট।
হাদীসটিকে ইবনু আদী `আলকামেল` গ্রন্থে (২/১৪৪, ১/১৬৩) আবু ইয়ালা প্রমুখ সূত্রে সালাম আতত্ববীল হতে, তিনি যায়েদ আলআম্মী হতে, তিনি ইয়াযীদ রুকাশী হতে, তিনি আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন।
ইবনু আদী দু’স্থানের প্রথম স্থানে যায়েদের জীবনী আলোচনা করতে গিয়ে বলেনঃ সম্ভবত হাদীসটির সমস্যা সৃষ্টি হয়েছে বর্ণনাকারী সালাম হতে অথবা তারা দু'জন হতেই। কারণ তারা দু’জনই দুর্বল।
আর দ্বিতীয় স্থানে সালামের জীবনী আলোচনা করতে গিয়ে বলেছেনঃ তার অধিকাংশ বর্ণনার অন্য কেউ মুতাবায়াত করেননি।
আমি (আলবানী) বলছিঃ তিনি মিথ্যুক। আর তার উপরের দু’জন বর্ণনাকারী হচ্ছেন দুর্বল। অতএব তিনিই (সালামই) হাদীসটির (প্রধান) সমস্যা।
“ফায়যুল কাদীর” গ্রন্থে এসেছেঃ ইবনু কাত্তান বলেনঃ এর মধ্যে দু'জন দুর্বল বর্ণনাকারী রয়েছেন। হায়সামী বলেনঃ এর মধ্যে বর্ণনাকারী ইয়াযীদ রুকাশীর ব্যাপারে অনেক সমালোচনা করা হয়েছে।
আমি (আলবানী) বলছিঃ এ হাদীসের ভাবাৰ্থ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। ইয়াহুদীরা এ কথা বলেছিল। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করে ইয়াহুদীদেরকে আশুরার দিনে সওম পালন করতে দেখে বললেনঃ এটা কী? তারা বললঃ এটা ভালো দিন। এ দিনে আল্লাহ্ তা'আলা বানু ইসরাঈলকে তাদের দুশমনদের থেকে বাচিয়ে ছিলেন। ইমাম মুসলিম বৃদ্ধি করে বলেছেনঃ “আর ফিরআউন ও তার জাতি ডুবে গিয়েছিল।” এ হাদীসের মধ্যেই এসেছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ `মূসার ব্যাপারে তোমাদের চেয়ে আমিই বেশী হকদার। অতঃপর তিনি এ দিনে সওম পালন করেন এবং এ দিনের সওম পালন করার নির্দেশ প্রদান করেন।`
“আলমুসনাদ’ গ্রন্থে (২/৩৫৯) আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত হাদীসের মধ্যে এসেছে তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় ইয়াহুদীর নিকট দিয়ে যাচ্ছিলেন এমতাবস্থায় যে, তারা আশুরার দিন সওম পালন করছিল। তাই তিনি তাদেরকে বললেনঃ এটা কিসের সওম? তারা উত্তরে বললঃ এ দিনে আল্লাহ্ তা'আলা মূসা (আঃ) ও বানু ইসরাঈলকে ডুবে যাওয়া হতে বাঁচিয়ে ছিলেন। আর ফিরআউনকে এ দিনে ডুবিয়ে দিয়ে ছিলেন। এ দিনে নৌকা জূদী পর্বতের উপর উঠে গিয়েছিল। ফলে নূহ ও মূসা (আঃ) আল্লাহর শুকরিয়া আদায় করে সওম পালন করেছিলেন। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি ...`। আলহাদীস ।
কিন্তু মুসনাদু আহমাদের সনদে হাবীব ইবনু আবদিল্লাহ্ আযদী রয়েছেন। তার সম্পর্কে হাফিয ইবনু হাজার `আত-তাকরীব` গ্রন্থে বলেনঃ তিনি মাজহুল (অপরিচিত)।
এ কারণে তার সম্পর্কে `আলফাতহ` গ্রন্থে (৪/২১৪) কিছু না বলে ভালো কাজ করেননি।
` استحي الله استحياءك من رجلين من صالحي عشيرتك `.
ضعيف جدا
رواه ابن عدي (53/2 و203/1) عن صغدي بن سنان: حدثنا جعفر بن الزبير عن
القاسم عن أبي أمامة مرفوعا.
قلت: وهذا إسناد واه جدا، أورده ابن عدي في الموضع الأول في ترجمة جعفر بن
الزبير وقال:
` عامة أحاديثه مما لا يتابع عليه، والضعف على حديثه بين `.
ثم روى عن البخاري والنسائي أنهما قالا:
` متروك الحديث `.
وأورده في الموضع الثاني في ترجمة صغدي وقال:
` وهذا الحديث بهذا الإسناد ليس يرويه غير الصغدي، وهو خير من جعفر،
ويتبين على حديثه ضعفه، قال ابن معين: ليس بشيء `.
فالحديث واه جدا، فقول المناوي في شرحيه: ` وإسناده ضعيف ` - ولم يزد -
قصور، لعله جاءه من أنه لم يتيسر له الاطلاع على سنده.
وقد روي الحديث بإسناد خير من هذا، وبلفظ:
` رجل ` مكان: ` رجلين `.
وهو مخرج في ` الصحيحة ` برقم (741) .
انتهى المجلد الثالث من ` سلسلة الأحاديث الضعيفة والموضوعة ` والحمد لله تعالى والمنة.
ويليه إن شاء الله تعالى المجلد الرابع وأوله:
১৫০০। তুমি আল্লাহকে সেরূপ লজ্জা কর যেরূপ তোমার বংশের নেককার দু'ব্যক্তির সামনে তুমি লজ্জা করে থাক।
হাদীসটি খুবই দুর্বল।
এটিকে ইবনু আদী (২/৫৩, ১/২০৩) সুগদী ইবনু সিনান হতে, তিনি জা'ফার ইবনুয যুবায়ের হতে, তিনি কাসেম হতে, তিনি আবূ উমামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে মারফূ' হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। ইবনু আদী এটিকে প্রথম স্থানে জাফার ইবনুয যুবায়েরের জীবনীতে উল্লেখ করে বলেছেনঃ তার অধিকাংশ হাদীসের মুতাবা'য়াত করা হয়নি। তার হাদীসে দুর্বলতা সুস্পষ্ট।
অতঃপর তিনি বুখারী ও নাসা'ঈর উদ্ধৃতিতে বর্ণনা করেছেন তারা দু’জন বলেছেনঃ তিনি মাতরূকুল হাদীস।
আর তিনি তাকে দ্বিতীয় স্থানে সুগদীর জীবনীতে উল্লেখ করে বলেছেনঃ এ হাদীসকে এ সনদে সুগদী ছাড়া অন্য কেউ বর্ণনা করেননি। আর তিনি জাফার থেকে উত্তম। তার হাদীসে তার দুর্বলতা স্পষ্ট। ইবনু মাঈন বলেনঃ তিনি কিছুই না। অতএব হাদীসটি খুবই দুর্বল। মানবী যে তার দু'ব্যাখ্যামূলক গ্রন্থে বলেছেনঃ এর সনদটি দুর্বল, তিনি আসলে কম বলেছেন। সম্ভবত তিনি সনদের অবস্থা সম্পর্কে অবগত হননি।
উল্লেখ্য হাদীসটিকে এর চেয়ে ভালো সনদে বর্ণনা করা হয়েছে তবে সেখানে দু’ব্যক্তির স্থলে এক ব্যক্তি উল্লেখ করা হয়েছে, নিম্নলিখিত ভাষায়ঃ
أوصيك أن تستحي من الله عز وَجل كما تستحي رجلا من صالحي قومك
আমি তোমাকে এ মর্মে অসিয়্যাত করছি যে, তুমি আল্লাহ হতে সেরূপ লজ্জা কর যেরূপ তুমি তোমার সম্প্রদায়ের নেককার কোন ব্যক্তি হতে লজ্জা করে থাক।
এটিকে `সিলসিলাহ সহীহাহ` গ্রন্থে (৭৪১) উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এ ভাষার হাদীসটি সহীহ।