সহীহ আত তারগীব ওয়াত তারহীব
সহীহ আত তারগীব ওয়াত তারহীব (2053)
2053 - (8) [صحيح] وعن حذيفة رضي الله عنه قال:
نهانا رسولُ الله صلى الله عليه وسلم أنْ نشربَ في آنِيَةِ الذهبِ والفِضَّةِ، وأنْ نأْكُلَ فيها، وعنْ لُبسِ الحريرِ والدِّيباجِ(2)، وأَنْ نجِلسَ عليهِ.
رواه البخاري.
হুযাইফাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে সোনা ও রূপার পাত্রে পান করতে এবং সেগুলিতে আহার করতে নিষেধ করেছেন। আর (নিষেধ করেছেন) রেশম ও মোটা রেশমি বস্ত্র (দিবাজ) পরিধান করতে এবং তার উপর বসতে। (সহীহ বুখারী)