হাদীস বিএন


সহীহ আত তারগীব ওয়াত তারহীব





সহীহ আত তারগীব ওয়াত তারহীব (2160)


2160 - (2) [صحيح] وعنه، أنَّ رسولَ الله صلى الله عليه وسلم قال:
`إذا وَقَعتِ لُقْمَةُ أحدِكُم، فلْيَأْخُذْها، فلْيُمِطْ ما كانَ بِها مِنْ أذىً ولْيأْكُلْها، ولا يَدَعْها للشيطانِ، ولا يمْسَحْ يدَه بالمِنْديلِ حتَّى يَلْعَقَ أصابِعَهُ، فإنَّه لا يَدري في أيِّ طعامِه البركةُ`.
رواه مسلم.




জাবির ইবনু আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন তোমাদের কারো লোকমা (খাবারের গ্রাস) পড়ে যায়, সে যেন তা তুলে নেয়, এবং তাতে লেগে থাকা ময়লা দূর করে ফেলে এবং তা খেয়ে ফেলে। আর সে যেন তা শয়তানের জন্য ছেড়ে না দেয়। আর সে যেন তার আঙুল না চেটে রুমাল দ্বারা হাত না মোছে, কারণ, সে জানে না তার খাবারের কোন অংশে বরকত রয়েছে।