সহীহ আত তারগীব ওয়াত তারহীব
সহীহ আত তারগীব ওয়াত তারহীব (2219)
2219 - (6) [صحيح لغيره] عن ابن عمر رضي الله عنهما؛ أن النبي صلى الله عليه وسلم كان يقول:
`المسلمُ أخو المسْلم، لا يَظْلِمُه ولا يَخْذُلُه. -ويقول:-
والَّذي نفسي بيده ما توادَّ اثْنانِ فيفرِّق بينَهُما إلا بذَنْبٍ يُحْدثُهُ أَحدُهُما`.
رواه أحمد بإسناد حسن.
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতেন: ‘এক মুসলমান অন্য মুসলমানের ভাই। সে তাকে যুলম করবে না এবং তাকে (বিপদে) পরিত্যাগও করবে না।’
আর তিনি বলতেন: ‘যার হাতে আমার প্রাণ, তাঁর শপথ! যখন দুইজন লোক একে অপরকে ভালোবাসে, তখন তাদের মধ্যে কেউ একজন কোনো পাপ কাজ না করলে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো হয় না।’