সহীহ আত তারগীব ওয়াত তারহীব
সহীহ আত তারগীব ওয়াত তারহীব (2220)
2220 - (7) [صحيح] وعن أبي موسى رضي الله عنه قال: قال رسولُ الله صلى الله عليه وسلم:
`إنَّ الله لَيُملي للظالِم، فإذا أَخذَهُ لم يُفْلِتْهُ`، ثم قرأ: {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ}.
رواه البخاري ومسلم والترمذي.
আবূ মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: নিশ্চয় আল্লাহ তা‘আলা জালিমকে অবকাশ দেন, কিন্তু যখন তিনি তাকে পাকড়াও করেন, তখন তাকে আর ছাড়েন না। অতঃপর তিনি পাঠ করলেন: “আর তোমার প্রতিপালকের পাকড়াও এমনই হয়ে থাকে, যখন তিনি কোনো জনপদকে পাকড়াও করেন, যখন তারা জুলুমকারী। নিঃসন্দেহে তাঁর পাকড়াও যন্ত্রণাদায়ক ও অত্যন্ত কঠোর।” [সূরা হূদ ১১:১০২]