হাদীস বিএন


সহীহ মাওয়ারিদুয-যাম-আন





সহীহ মাওয়ারিদুয-যাম-আন (953)


953 - عن سعد بن أَبي وقاص، قال : كنّا نكري الأَرض على عهد رسول الله صلى الله عليه وسلم بما على السواقي من الزرع، وبما سقي بالماء منها : فنهانا رسول الله صلى الله عليه وسلم عن ذلك، ورخصَ لنا أَن نكريها بالذهب والورِق.


تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - `أحاديث البيوع`.




সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এই শর্তে জমি ভাড়া দিতাম যে, জমিতে যেসব ফসল নালার (সেচ পথের) উপরে হতো এবং যা (সেচ) জল দ্বারা সিঞ্চিত হতো (সেগুলো ভাড়া দাতার প্রাপ্য)। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা থেকে নিষেধ করলেন। তবে তিনি আমাদেরকে স্বর্ণ ও রৌপ্য-এর বিনিময়ে জমি ভাড়া দিতে অনুমতি দিলেন।