مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
259 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، نا الْمَسْعُودِيُّ، نا عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ، عَنْ أَبِي الرَّبِيعِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقُولَ : ` اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدْ قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ وَإِسْرَافِي مَا لا يَعْلَمُهُ غَيْرُكَ، أَنْتَ الْمُقَدِّمُ وَالْمُؤَخِّرُ لا إِلَهَ إِلا أَنْتَ ` *
অনুবাদঃ আবূ হুরায়রাহ্ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর দু‘আর মধ্যে এও ছিল যে, তিনি বলতেন: "হে আল্লাহ! তুমি আমার সেসব গুনাহ ক্ষমা করো যা আমি আগে করেছি এবং যা পরে করেছি, যা আমি গোপনে করেছি ও যা প্রকাশ্যে করেছি, আর আমার সেসব বাড়াবাড়িও (ক্ষমাকরো) যা তুমি ব্যতীত অন্য কেউ জানে না। তুমিই অগ্রগামীকারী এবং পশ্চাৎকারী। তুমি ব্যতীত কোনো ইলাহ নেই।"