মুখতাসার সহীহুল বুখারী
105 - عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ: بَيْنَا أَنَا أَمْشِي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خَرِبِ الْمَدِينَةِ وَهُوَ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ مَعَهُ، فَمَرَّ بِنَفَرٍ مِنَ الْيَهُودِ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: سَلُوهُ عَنِ الرُّوحِ، وَقَالَ بَعْضُهُمْ: لا تَسْأَلُوهُ لا يَجِيءُ فِيهِ بِشَيْءٍ تَكْرَهُونَهُ، فَقَالَ بَعْضُهُمْ: لَنَسْأَلَنَّهُ، فَقَامَ رَجُلٌ مِنْهُمْ فَقَالَ: يَا أَبَا الْقَاسِمِ، مَا الرُّوحُ؟ فَسَكَتَ، فَقُلْتُ: إِنَّهُ يُوحَى إِلَيْهِ، فَقُمْتُ، فَلَمَّا انْجَلَى عَنْهُ قَالَ: {وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيْتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا}. (بخاري: 125)
আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী (সা.)-এর সাথে মদীনার জনশূন্য এলাকায় হাঁটছিলাম। তাঁর হাতে একটি খেজুর ডাল ছিল, যার ওপর তিনি ভর দিয়ে হাঁটছিলেন। তখন তিনি একদল ইহুদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ অন্যদের বলল: তাঁকে রূহ (আত্মা) সম্পর্কে জিজ্ঞেস করো। আবার কেউ কেউ বলল: তাঁকে জিজ্ঞেস করো না। কারণ, তিনি এমন কিছু বলতে পারেন যা তোমাদের অপছন্দ হবে। এরপর তাদের কেউ কেউ বলল: আমরা অবশ্যই তাঁকে জিজ্ঞেস করব। তখন তাদের মধ্য থেকে একজন লোক উঠে দাঁড়াল এবং বলল: হে আবুল কাসিম! রূহ কী?
তিনি (নবী সা.) নীরব রইলেন। আমি (আব্দুল্লাহ) মনে মনে বললাম: নিশ্চয়ই তাঁর কাছে ওহী আসছে। তাই আমি উঠে দাঁড়ালাম। যখন তাঁর সেই অবস্থা কেটে গেল, তখন তিনি বললেন: "(হে নবী!) তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন: রূহ আমার রবের আদেশঘটিত বিষয়। আর তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে।"