মুখতাসার সহীহুল বুখারী
মুখতাসার সহীহুল বুখারী (126)
126 - عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم الْغَائِطَ فَأَمَرَنِي أَنْ آتِيَهُ بِثلاثةِ أَحْجَارٍ، فَوَجَدْتُ حَجَرَيْنِ، وَالْتَمَسْتُ الثالِث فَلَمْ أَجِدْهُ فَأَخَذْتُ رَوْثةً فَأَتَيْتُهُ بِهَا، فَأَخَذَ الْحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثةَ، وَقَالَ: «هَذَا رِكْسٌ». (بخاري: 156)
ইবনু মাসঊদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.) প্রাকৃতিক প্রয়োজন সারতে গেলেন। তখন তিনি আমাকে তিনটি পাথর এনে দিতে বললেন। আমি দুটি পাথর পেলাম, আর তৃতীয়টি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। তাই আমি এক টুকরা শুকনো গোবর নিলাম এবং তা নিয়ে তাঁর কাছে আসলাম। তিনি পাথর দুটি নিলেন এবং গোবরটি ফেলে দিলেন। আর বললেন: "এটা অপবিত্র।"