مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী
2096 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَةِ إِزَارِهِ فَإِنَّهُ لَا يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ، ثُمَّ يَقُولُ: بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ». (بخاري: 6320)
অনুবাদঃ আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন: যখন তোমাদের কেউ তার বিছানায় যায়, তখন সে যেন তার কাপড়ের ভেতরের অংশ দিয়ে বিছানাটি ঝেড়ে নেয়। কারণ সে জানে না, তার অনুপস্থিতিতে সেখানে কী এসেছে। এরপর সে যেন বলে:
“হে আমার রব, আপনার নামেই আমি আমার পার্শ্ব রাখলাম (শুয়ে পড়লাম) এবং আপনার নামেই তা উঠাবো। যদি আপনি আমার রূহকে আটকে রাখেন (মৃত্যু দেন), তবে তাকে রহম করুন। আর যদি আপনি তাকে ছেড়ে দেন (জীবিত রাখেন), তবে তাকে রক্ষা করুন, যেভাবে আপনি আপনার নেককার বান্দাদের রক্ষা করেন।”