مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী
269 - عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما: أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم سَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي أُضْمِرَتْ مِنَ الْحَفْيَاءِ، وَأَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ، وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ، وَأَنَّ عَبْدَ الله بْنَ عُمَرَ كَانَ فِيمَنْ سَابَقَ بِهَا. (بخاري: 420)
অনুবাদঃ ইবনু উমার (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াগুলোর মধ্যে দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন। এই দৌড় শুরু হয়েছিল হাফইয়া নামক স্থান থেকে এবং এর শেষ সীমা ছিল সানিয়াতুল ওয়াদা পর্যন্ত।
আর তিনি প্রশিক্ষণবিহীন ঘোড়াগুলোর মধ্যে সানিয়া থেকে বানী যুরাইকের মসজিদ পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন।
আব্দুল্লাহ ইবনু উমার (রা.)ও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন। (বুখারী: ৪২০)