বুলূগুল মারাম
وَلِأَصْحَابِ السُّنَنِ: اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - فِي جَفْنَةٍ, فَجَاءَ لِيَغْتَسِلَ مِنْهَا, فَقَالَتْ لَهُ: إِنِّي كُنْتُ جُنُبًا؟ فَقَالَ: «إِنَّ الْمَاءَ لَا يُجْنِبُ». وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ, وَابْنُ خُزَيْمَةَ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه أبو داود (68)، والترمذي (65)، وابن ماجه (370) من طريق سماك بن حرب، عن عكرمة، عن ابن عباس، قال: ... الحديث. قال الترمذي: «هذا حديث حسن صحيح». قلت: وهو كذلك وإن كان من رواية سماك، عن عكرمة، وهي معلولة. «تنبيه»: وهم الحافظ في عزوة لأصحاب «السنن» إذ لم يخرجه النسائي، وأيضا تصحيح ابن خزيمة لغير هذا اللفظ
৯। আর সুনান চতুষ্টয় (আবূ দাউদ, নাসায়ী, তিরমিযী ও ইবনু মাজাহ)-র বর্ণনায় উল্লেখ রয়েছেঃ “গামলার পানিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জনৈকা স্ত্রী গোসল করেছিলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর (অবশিষ্ট) পানি দিয়ে গোসল করতে এলে তাঁর স্ত্রী তাঁকে বললেন, আমি তো (জুনুবী) অপবিত্র ছিলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘পানি তো আর অপবিত্র হয় না। তিরমিযী ও ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] আবু দাউদ (৬৮); তিরমিযী (৬৫); ইবনু মাযাহ (৩৭০); সাম্মাক বিন হারব সূত্রে। তিনি ইকরিমাহ হতে, তিনি ইবনু আব্বাস হতে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন: “এ হাদীসটি হাসান সহীহ”। মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন: সনদটি সেরকমই। যদি তা সাম্মাক হতে ইকরিমা সূত্রে বর্ণিত হয়ে থাকে। এটা معلولة (ক্ৰটিযুক্ত)।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ, أُولَاهُنَّ بِالتُّرَابِ». أَخْرَجَهُ مُسْلِمٌ
وَفِي لَفْظٍ لَهُ: فَلْيُرِقْهُ
وَلِلتِّرْمِذِيِّ: أُخْرَاهُنَّ, أَوْ أُولَاهُنَّ بِالتُّرَابِ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح
১০। আবূ হুরাইরা (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেনঃ ‘কুকুর কোন পাত্র চাটলে সেই পাত্রকে পবিত্র করতে সাতবার সেটিকে পরিষ্কার করে ধুতে হবে- তার প্রথম বার মাটি দিয়ে (মাজতে হবে)।[1]
মুসলিমের আরেক বর্ণনায় “সেটির (চেটে রাখা) উচ্ছিষ্ট বস্ত ফেলে দিবে” কথাটি রয়েছে।[2]
আর তিরমিযীতে আছে, “শেষের বার অথবা প্রথমবার মাটি দিয়ে (মেজে নিয়ে ধুবে)।”[3]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] মুসলিম (৯১, ২৯৭)
[2] মুসলিম (৮৯, ২৭৯)
[3] সুনান তিরমিযী (৯১), তাঁর মতে আরো কিছু অতিরিক্ত শব্দ রয়েছে। তা হচ্ছে ‘পাত্রে যদি বিড়াল মুখ দেয়। তবে একবার ধুয়ে নিবে। মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন: এ অতিরিক্ত শব্দসমূহ সহীহ। ইবনু শাহিনের ‘নাসিখুল হাদীস ওয়াল মানসূখাহ’ গ্রন্থে (১৪০) এরূপ বর্ণনা রয়েছে।
وَعَنْ أَبِي قَتَادَةَ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ فِي الْهِرَّةِ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ, إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ». أَخْرَجَهُ الْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ. وَابْنُ خُزَيْمَةَ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه أبو داود (75)، والنسائي (1/ 55 و 178)، والترمذي (92)، وابن ماجه (367) وابن خزيمة (104) من طريق كبشة بنت كعب بن مالك -وكانت تحت ابن أبي قتادة- أن أبا قتادة دخل عليها، فسكبت له وضوءا. قالت: فجاءت هرة تشرب، فأصغى لها الإناء حتى شربت، قالت كبشة: فرآني أنظر إليه! فقال: أتعجبين يا بنت أخي؟ فقلت: نعم. قال: إن رسول الله صلى الله عليه وسلم قال: فذكره. وقال الترمذي: حديث حسن صحيح
১১। আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিত-আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল প্রসঙ্গে বলেছেন, “সে অপবিত্র নয় এবং সে তো তোমাদের মাঝে চলাফেরা করতে থাকে।” তিরমিযী ও ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] আবু দাউদ (৭৫); নাসায়ী (১/৫৫, ১৭৮); তিরমিযী (৯২), ইবনু মাযাহ (৩৬৭); ইবনু খুযাইমাহ (১০৪)। কাবশাহ বিনতে কা’ব বিন মালিক সূত্রে। সে যখন ইবনু আবু কাতাদাহর অধীনে ছিল তখন আবু কাতাদাহ (রাঃ) একদিন তার নিকট গেলে সে অযূর পানিপাত্র পেশ করলেন। কাবশাহ বলেন, অতঃপর একটি বিড়াল এসে পাত্রে মুখ দিয়ে তা থেকে কিছু পান করে ফেলল। তারপর ইবনু আবু কাতাদাহ পাত্রটি নিয়ে তা থেকে পান করলেন। কাবশা বলেন, আমি তার পান করার দৃশ্য দেখছিলাম! পান করা শেষে তিনি বললেন, হে আমার ভাতিজী! তুমি আশ্চর্য হয়েছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বলে উক্ত হাদীসটি বর্ণনা করলেন। ইমাম তিরমিযী বলেনঃ হাদীসটি হাসান সহীহ।
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي طَائِفَةِ الْمَسْجِدِ, فَزَجَرَهُ النَّاسُ, فَنَهَاهُمْ النَّبِيُّ - صلى الله عليه وسلم - فَلَمَّا قَضَى بَوْلَهُ أَمَرَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - بِذَنُوبٍ مِنْ مَاءٍ; فَأُهْرِيقَ عَلَيْهِ. مُتَّفَقٌ عَلَيْهِ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (219)، ومسلم (284)، وله طرق عن أنس، وجاء أيضا من رواية بعض الصحابة غير أنس
১২। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন, একদা জনৈক বেদুঈন এসে মসজিদের এক পাশে পেশাব করে দিল। তা দেখে লোকজন তাকে ধমক দিতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিষেধ করলেন। সে তার পেশাব করা শেষ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে এর উপর এক বালতি পানি ঢেলে দেয়া হল।” (মুত্তাফাকুন আলাইহ)[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী (২১৯); মুসলিম (২৮৪); আনাস (রাঃ) হতেও এ হাদীসের একটি সূত্র বিদ্যমান। আনাস ছাড়াও অন্যান্য কতক সাহাবা (রাঃ) হতেও এরূপ বৰ্ণিত আছে।
وَعَن ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ, فَأَمَّا الْمَيْتَتَانِ: فَالْجَرَادُ وَالْحُوتُ, وَأَمَّا الدَّمَانُ: فَالطِّحَالُ وَالْكَبِدُ». أَخْرَجَهُ أَحْمَدُ, وَابْنُ مَاجَهْ, وَفِيهِ ضَعْفٌ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
رواه أحمد (2/ 97)، وابن ماجه (3314)، وسنده ضعيف كما أشار إلى ذلك الحافظ. ولكنه يصح عن ابن عمر موقوفا، والموقوف له حكم الرفع كما قاله البيهقي رحمه الله
১৩। ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ খাদ্যরূপে ‘দুপ্রকারের মৃত প্রাণী এবং দুপ্রকার রক্তকে আমাদের (মুসলিমদের) জন্য হালাল করা হয়েছে। দুপ্রকার মৃত প্রাণী হচ্ছেঃ টিড্ডি (পঙ্গপাল) ও মাছ। এবং রক্তের দুপ্রকার হচ্ছেmdash; (হালাল প্রাণীর) কলিজা ও হৃৎপিণ্ড।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] আহমাদ (৫৬৯০); ইবনু মাযাহ (৩৩১৪); এর সনদ দুর্বল। ইবনু হাজার এমন ইঙ্গিত দিয়েছেন। কিন্তু ইবনু উমার হতে মাওকুফ সূত্রে বর্ণিত হাদীসকে সহীহ মন্তব্য করেছেন। কেননা তার মাওকুফ বর্ণনার ক্ষেত্রে মারফু’এর বিধান প্রযোজ্য হয়। যেমনটি ইমাম বায়হাকী বলেছেন।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ, ثُمَّ لِيَنْزِعْهُ, فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً, وَفِي الْآخَرِ شِفَاءً». أَخْرَجَهُ الْبُخَارِيُّ
وَأَبُو دَاوُدَ, وَزَادَ: «وَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ الَّذِي فِيهِ الدَّاءُ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (3320)، (5782)
سنن أبي داود (3844) وإسنادها حسن
১৪। আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের ‘কারো পানীয় বস্তুর মধ্যে মাছি পড়ে তখন সে যেন তাকে তার মধ্যে ডুবিয়ে দেয়। তারপর তাকে বাইরে ফেলে দেয়। কেননা ওর এক ডানায় রোগ আর অন্য ডানায় আরোগ্য রয়েছে।”[1]
আবূ দাউদে (অতিরিক্ত শব্দ) এসেছে; ‘মাছি তার জীবাণু যুক্ত ডানাটি (প্রথমে পানীয়ের মধ্যে ডুবিয়ে) তাকে বাঁচানোর চেষ্টা করে।[2]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী (৩৩২০), (৫৭৮২)
[2] সুনান আবু দাউদ (৩৮৪৪), এ হাদীসের সূত্রটি সহীহ।
وَعَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ النَّبِيُّ - صلى الله عليه وسلم: «مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ - وَهِيَ حَيَّةٌ - فَهُوَ مَيِّتٌ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ, وَاللَّفْظُ لَهُ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
حسن. رواه أبو داود (2858)، الترمذي (1480)، من طريق عطاء بن يسار، عن أبي واقد الليثي قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة، والناس يجبون أسنمة الإبل، ويقطعون أليات الغنم، فقال رسول الله صلى الله عليه وسلم: فذكر الحديث
১৫। আবূ ওয়াকিদ আল-লায়সী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জীবিত কোন জন্তুর শরীরের অংশ বিশেষ কেটে নেয়ার পর তা (পশুটি) জীবিত থাকলে সেটা (কাটা অংশ) মৃত গন্য করা হবে। (অথাৎ ঐ অংশটি হারাম।) আবূ দাউদ ও তিরমিযী এটি বর্ণনা করেছেন। তিরমিযী এটিকে হাসান বলেছেন এবং শব্দ বিন্যাস তারই। (তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন)[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] হাসান। আবূ দাউদ (২৮৫৮); তিরমিযী (১৪৮০); আতা বিন ইয়াসার সুত্রে আবূ ওয়াকি আল-লাইসী থেকে তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করে দেখলেন যে, লোকেরা উটের কূঁজ এবং বকরির নিতম্বের গোশত (আহারের উদ্দেশ্যে) কেটে নিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীস বর্ণনা করেন।
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ - صلى الله عليه وسلم: «لَا تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ والْفِضَّةِ، وَلَا تَأْكُلُوا فِي صِحَافِهَا، فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا، وَلَكُمْ فِي الْآخِرَةِ» مُتَّفَقٌ عَلَيْهِ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (5426)، ومسلم (2067) عن عبد الرحمن بن أبي ليلى، قال: إنهم كانوا عند حذيفة، فاستسقى، فسقاه مجوسي، فلما وضع القدح في يده، رماه به، وقال: لولا أني نهيته غير مرة ولا مرتين! -كأنه يقول: لم أفعل هذا- لكني سمعت النبي صلى الله عليه وسلم، يقول: «لا تلبس الحرير ولا الديباج، ولا تشربوا» .. الحديث. واللفظ للبخاري، وعنده «ولنا في الآخرة». وهذه الجملة ليست عند مسلم
১৬। হুযাইফাহ বিন ইয়ামান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সোনা ও রূপার পাত্রে পান করো না এবং এগুলোর বাসনে আহার করো না। কেননা দুনিয়াতে এগুলো কাফিরদের জন্য আর আখিরাতে তোমাদের জন্য[1]।
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী (৫৪২৬); মুসলিম (২০৬৭); আব্দুর রহমান বিন আবু ইয়া'লা হতে বর্ণিত, তিনি বলেন, তারা হুযাইফাহ (রাঃ) এর নিকট ছিলেন। তিনি পানি পান করতে চাইলেন। ফলে তাকে এক অগ্নিপূজারী পান করালেন। যখন পানপাত্রটিকে হাত থেকে রাখলেন তখন তাকে ছুড়ে মারলেন এবং বললেন, এ ব্যাপারে আমাকে অনেকবার নিষেধ করা হয়েছে। তিনি যেন বলছেন, আমি একাজ করতাম না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ রেশম বস্ত্র পরিধান করবে না এবং...। হাদীসের শব্দ ইমাম বুখারী (রহঃ) এর। তার বর্ণনায় ولنا في الآخرة আর আমাদের জন্য আখিরাতে শব্দ টি রয়েছে। এই বাক্যটি মুসলিমের বর্ণনায় নেই।
وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «الَّذِي يَشْرَبُ فِي إِنَاءِ الْفِضَّةِ إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ». مُتَّفَقٌ عَلَيْهِ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (5634)، ومسلم (2065)
১৭। উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রূপার পাত্রে পান করে সে যেন তাঁর পেটে জাহান্নামের আগুনই ঢক ঢক করে ভরে নেয়।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী (৫৬৩৪); মুসলিম (৭, ২০৬৫)
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَ». أَخْرَجَهُ مُسْلِمٌ. وَعِنْدَ الْأَرْبَعَةِ: «أَيُّمَا إِهَابٍ دُبِغَ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه مسلم (366)
رواه النسائي (773)، والترمذي (1728)، وابن ماجه (3609) عن ابن عباس أيضا، وهو صحيح كسابقه. «تنبيه»: وهم الحافظ رحمه الله في قوله: «وعند الأربعة» وذلك لأن أبا داود لم يروا الحديث بهذا اللفظ، وإنما لفظه كلفظ مسلم
১৮। ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দাবাগাত (বিশেষ পন্থায় পাকানো) দিলে চামড়া পাক হয়ে যায়[1]। আবূ দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবনু মাজাহতে আছেঃ “যে কোন চামড়া দাবাগত করলে তা পবিত্র হয়”।[2]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] মুসলিম (৩৬৬)
[2] নাসায়ী (৭৭৩); তিরমিযী (১৭২৮); ইবনু মাজাহ (৩৬০৯)। ইবনু আব্বাস (রাঃ) হতেও এ মর্মে একটি হাদীস বর্ণিত হয়েছে এবং পূর্বের হাদীসের মতো এটিও সহীহ।
বিঃ দ্রঃ হাফেজ ইবনু হাজার وعند الأربعة বলে ভুল করেছেন। কেননা ইমাম আবু দাউদ এ শব্দে হাদীস বর্ণনা করেননি। বরং আবু দাউদের শব্দ ইমাম মুসলিমের শব্দের ন্যায়।
وَعَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبِّقِ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «دِبَاغُ جُلُودِ الْمَيْتَةِ طُهُورُهاَ». صَحَّحَهُ ابْنُ حِبَّانَ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. وإن وهم فيه الحافظ، إذ عزو هذا اللفظ لابن حبان من رواية ابن المحبق ليس بصواب، وإنما هو لفظ حديث عائشة. وبيان ذلك بالأصل
১৯। সালামাহ বিন মুহাব্বিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, quot;মৃত পশুর চামড়া দাবাগত করা হলেই পাক হয়quot;। ইবনু হিব্বান একে সহীহ বলেছেন।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] ইবনু হাজার এ হাদীস বর্ণনায় ভুল করেছেন। অধিকন্তু ইবনু হিব্বানের এ শব্দকে ইবনুল মুহাব্বিক এর বর্ণনার সাথে সংযুক্ত করা সঠিক নয়। বরং এটা আয়িশাহ (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীসের শব্দ।
وَعَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: مَرَّ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - بِشَاةٍ يَجُرُّونَهَا، فَقَالَ: «لَوْ أَخَذْتُمْ إِهَابَهَا؟» فَقَالُوا: إِنَّهَا مَيْتَةٌ، فَقَالَ: «يُطَهِّرُهَا الْمَاءُ وَالْقَرَظُ». أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه أبو داود (4126)، والنسائي (774 - 175)، وله ما يشهد له
২০। মাইমুনাহ (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, একটি মৃত ছাগলের নিকট দিয়ে গমণের সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে, লোকেরা সেটিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তখন তিনি বললেন, ‘এর চামড়াটা যদি নিতে? তারা বললো, ‘এটা তো মৃত ছাগল। তিনি তাদের বললেন, ‘পানি ও বাবলার ছাল একে পবিত্র করে দিবে।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] আবু দাউদ (৪১২৬); নাসায়ী (১৭৫-৭৭৪); এ হাদীসের আরো সমর্থক হাদীস রয়েছে।
وعَنْ أَبِي ثَعْلَبَةَ الخُشَنِيِّ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ - قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّا بِأَرْضِ قَومٍ أَهْلِ كِتَابٍ، أَفَنَأْكُلُ فِي آنِيَتِهِمْ؟ قَالَ: «لاَ تَأكُلُوا فِيهَا إِلاَّ أَنْ لاَ تَجِدُوا غَيْرَهَا، فَاغْسِلُوهَا، وَكُلُوا فِيهَا». مُتَّفَقٌ عَلَيْهِ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (5478) و (5488)، (5496)، ومسلم (1930)، وله طرق وألفاظ، عن أبي ثعلبة
২১। আবূ শালাবা আল-খুশানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ‘হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমরা তো আহলে কিতাব অধ্যুষিত এলাকায় বসবাস করি। তাহলে কি আমরা তাদের পাত্রে আহার করতে পারব? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, সেগুলোতে খাবে না। তবে অন্য বাসনপত্র না পাও তবে খেতে পারো; যদি না পাও তবে তা ধুয়ে নিয়ে তাতে খাবে।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী (৫৪৭৮); (৫৪৯৬); মুসলিম (১৯৩০); আবু সা’লাবাহ হতে এ হাদীসের আরো কিছু সূত্র এবং শব্দ রয়েছে।
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - وَأَصْحَابَهُ تَوَضَّئُوا مِنْ مَزَادَةِ امْرَأَةٍ مُشْرِكَةٍ. مُتَّفَقٌ عَلَيْهِ، فِي حَدِيثٍ طَوِيلٍ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري: 1/ 76 (344)، ومسلم: 2/ 140 (1595)
২২। ইমরান বিন হুসাইন (রাঃ) থেকে বৰ্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ জনৈকা মুশরিকা (বেদ্বীন) মহিলার মাযাদাহ নামের চামড়ার তৈরি পাত্রে পানি নিয়ে উযূ করেছিলেন। এ হাদীসটি বুখারী, মুসলিমের বড় একটি হাদীসের অংশ বিশেষ।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] ইবনু হাজার যে শব্দে হাদীস বর্ণনা করেছেন বুখারী ও মুসলিমে সে শব্দের কোন অস্তিস্ত্ব নেই।
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه: أَنَّ قَدَحَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - انْكَسَرَ، فَاتَّخَذَ مَكَانَ الشَّعْبِ سِلْسِلَةً مِنْ فِضَّةٍ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (3109)
২৩। আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি পান পাত্র ফেটে গেলে তিনি ফাটা স্থান রূপোর তার পেচিয়ে বেঁধে দেন।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী (৩১০৯)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَنْ الْخَمْرِ تُتَّخَذُ خَلًّا? قَالَ: «لَا». أَخْرَجَهُ مُسْلِم
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه مسلم (1983)
২৪। আনাস বিন মালিক (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন, ‘মদকে কি সিরকায় রূপান্তর করা যায়? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘না। mdash;মুসলিম ও তিরমিযী। তিনি একে হাসান সহীহ বলেছেন।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] মুসলিম (১৯৮৩)
وَعَنْهُ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ, أَمَرَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - أَبَا طَلْحَةَ, فَنَادَى: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ [الْأَهْلِيَّةِ] , فَإِنَّهَا رِجْسٌ». مُتَّفَقٌ عَلَيْه
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (2991)، ومسلم (1940) من طريق محمد بن سيرين، عن أنس به. وزاد مسلم: من عمل الشيطان
২৫। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ তালহাকে (রাঃ) আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে (লোকেদের মাঝে) এমর্মে ঘোষণা করতে নির্দেশ দিয়েছিলেন যে, নিশ্চয় আল্লাহ্ তাআলা ও তাঁর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গাধার গোশত হতে নিষেধ করেছেন। কেননা তা অপবিত্র।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী (২৯৯১); মুসলিম (১৯৪০) মুহাম্মদ বিন সীরীন সূত্রে আনাস (রাঃ) হতে। ইমাম মুসলিম من عمل الشيطان শয়তানের কাজ' কথাটি বৃদ্ধি করেছেন।
وَعَنْ عَمْرِو بْنِ خَارِجَةَ - رضي الله عنه - قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - بِمِنًى, وَهُوَ عَلَى رَاحِلَتِهِ, وَلُعَابُهَا يَسِيلُ عَلَى كَتِفَيَّ. أَخْرَجَهُ أَحْمَدُ, وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَه
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه أحمد (487)، والترمذي (2121)، وهو وإن كان في سنده ضعف إلا أن له ما يشهد له، وللحديث تتمة، وقد فصلت ذلك في «الأصل». وقال الترمذي: حديث حسن صحيح
২৬। আমর বিন খারিজাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় আমাদের মাঝে আরোহীর পিঠে সওয়ার অবস্থায় খুৎবাহ প্ৰদান করছিলেন আর তাঁর উটের (মুখ নিঃসৃত) লালা আমার দুকাঁধের উপর চুয়ে পড়ছিল। (তিরমিযী হাদীসটিকে সহীহ বলেছেন) [1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] আবু দাউদ (৪৮৭) তিরমিযী (২১২১); এ হাদীসের সনদে দুর্বলতা থাকলেও এর সমর্থক হাদীস রয়েছে। হাদীসটি পূর্ণাঙ্গরূপে বর্ণনা করার প্রয়োজন ছিল। ইমাম তিরমিযী বলেছেন: হাদীসটি হাসান সহীহ।
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا, قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَغْسِلُ الْمَنِيَّ, ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلَاةِ فِي ذَلِكَ الثَّوْبِ, وَأَنَا أَنْظُرُ إِلَى أَثَرِ الْغُسْلِ فِيهِ. مُتَّفَقٌ عَلَيْه
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (229)، ومسلم (289) من طريق سليمان بن يسار، عن عائشة، به. واللفظ المذكور لمسلم
২৭। আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাপড় হতে শুক্র ধুয়ে ফেলে ঐ কাপড়েই সালাত আদায় করতে চলে যেতেন। আর ধোয়ার চিহ্নটা আমি কাপড়ের মধ্যে দেখতে পেতাম।[1]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী (২২৯); মুসলিম (২৮৯); সুলাইমান বিন ইয়াসার সূত্রে আয়িশাহ (রাঃ) হতে। আর উল্লেখিত শব্দ ইমাম মুসলিমের।
وَلِمُسْلِمٍ: لَقَدْ كُنْتُ أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَرْكًا, فَيُصَلِّي فِيه
وَفِي لَفْظٍ لَهُ: لَقَدْ كُنْتُ أَحُكُّهُ يَابِسًا بِظُفُرِي مِنْ ثَوْبِهِ
تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه مسلم (288)
مسلم (290) من طريق عبد الله بن شهاب الخولاني، قال: كنت نازلا على عائشة. فاحتملت في ثوبي، فغمستهما في الماء، فرأتني جارية لعائشة، فأخبرتها، فبعثت إلي عائشة فقالت: ما حملك على ما صنعت بثوبيك؟ قال: قلت: رأيت ما يرى النائم في منامه. قالت: هل رأيت فيهما شيئا؟ قلت: لا. قالت: فلو رأيت شيئا غسلته. لقد رأيتني، وإني لأحكه من ثوب رسول الله صلى الله عليه وسلم يابسا بظفري
২৮। মুসলিমে রয়েছেmdash; ‘রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাপড় হতে আমি শুক্রকে ভালভাবে ঘষে উঠিয়ে দিতাম। অতঃপর তিনি ঐ কাপড় পরিধান করেই সালাত আদায় করতেন।[1]
মুসলিমের অন্য শব্দে এরূপ আছে, “শুক্র শুকনো থাকলে তার কাপড় হতে আমি নিজের নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে দিতাম।”[2]
তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] মুসলিম (২৮৮)
[2] মুসলিম (২৯০) আব্দুল্লাহ বিন শিহাব খাওলানী সূত্রে। তিনি বলেন, আমি আয়িশাহ (রাঃ) এর নিকট গেলাম। অতঃপর রাত্রিতে আমার কাপড়ে স্বপ্নদোষ হয়ে গেল। ফলে কাপড়কে আমি পানিতে ডুবিয়ে দিলাম। আয়িশাহ (রাঃ)’র এক দাসী তা দেখে ফেলল। সে আয়িশাহ (রাঃ), কে এই সংবাদ দিয়ে দিল। অতঃপর আয়িশাহ (রাঃ) এর নিকটে আমাকে ডাকা হলো। তিনি আমাকে বললেন, তুমি কেন এমন করলে? আমি বললাম, লোকেরা স্বপ্নে যা দেখে থাকে আমিও তাই দেখেছি। তিনি বললেন, তুমি কি কাপড়ে কিছু দেখেছ? আমি বললাম, না। তিনি বললেন, তুমি যদি কিছু দেখতে পেতে তবে গোসল করতে। তুমি কি দেখনি যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় হতে শুকনো শুক্র আমার নখ দিয়ে খুঁচড়িয়ে তুলে দেই।