হাদীস বিএন


সহীহ আত তারগীব ওয়াত তারহীব





সহীহ আত তারগীব ওয়াত তারহীব (2044)


2044 - (2) [صحيح] وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
`صِنْفانِ مِنْ أهلِ النارِ لَمْ أرَهُما: قومٌ معهم سِياطٌ كأذْنابِ البَقرِ يضرِبونَ بها الناسَ، ونساءٌ كاسياتٌ عارياتٌ، مُميلاتٌ مائلاتٌ، رؤوسُهنَّ كأَسْنِمَةِ البُخْتِ المائلَةِ؛ لا يدْخُلْنَ الجنَّةَ ولا يجِدْنَ ريحَها، وإنَّ ريحَها لتوجَدُ مِنْ مسيرَة كذا وكذا`.
رواه مسلم وغيره.




আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: জাহান্নামীদের দুটি দল যাদের আমি (এই যুগে) দেখিনি: এক দল লোক যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। এবং এমন সব নারী যারা হবে পরিহিতা অথচ নগ্ন, (যারা পুরুষদের) আকৃষ্ট করবে এবং নিজেরাও (পুরুষদের প্রতি) আকৃষ্ট হবে, তাদের মাথা হবে বুখতী উটের হেলে পড়া কুঁজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়।