হাদীস বিএন


সহীহ আত তারগীব ওয়াত তারহীব





সহীহ আত তারগীব ওয়াত তারহীব (2102)


2102 - (5) [صحيح] وعن عائشة رضي الله عنها:
أنَّ جاريةً مِنَ الأنْصارِ تزوَّجَتْ، وأنَّها مرِضَتْ فَتَمَعَّطَ شعْرُها، فأَرادوا أَنْ يَصلِوها، فسأَلوا رسولَ الله صلى الله عليه وسلم؟ فقالَ:
`لَعنَ الله الواصِلَة والمسْتَوْصِلَة`.
وفي رواية:
أنَّ امْرأةً مِنَ الأنصارِ زوَّجتِ ابنَتَها، فتَمعّطَ شعْرُ رأسِها، فجاءَتْ إلى النبيِّ صلى الله عليه وسلم، فذكرَتْ ذلك له وقالتْ: إنَّ زوْجَها أمَرني أنْ أصِلَ في شعرِها. فقال:
`لا؛ إنَّه قد لُعِنَ الموصولاتُ`.
رواه البخاري ومسلم.




আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আনসারদের মধ্য থেকে এক যুবতী বিবাহ করলো, অতঃপর সে অসুস্থ হয়ে পড়ল এবং তার মাথার চুল পড়ে গেল। অতঃপর তারা (কৃত্রিম চুল) জুড়িয়ে দিতে চাইল। তাই তারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করল। তিনি বললেন: আল্লাহ্‌ অভিশাপ করেছেন তাকে, যে চুলে জুড়িয়ে দেয় (ওয়াসিলাহ) এবং যে জুড়িয়ে নিতে বলে (মুসতাওসিল্লাহ)।

অন্য এক বর্ণনায় আছে, আনসারদের এক মহিলা তার মেয়ের বিবাহ দিল, অতঃপর তার মাথার চুল পড়ে গেল। সে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে তাঁকে এ বিষয়ে জানাল এবং বলল, তার স্বামী তাকে চুলে (অন্য চুল) জুড়িয়ে দিতে আদেশ করেছেন। তিনি বললেন, না; নিশ্চয়ই যারা (চুল) জোড়ে, তারা অভিশপ্ত।