হাদীস বিএন


বুলূগুল মারাম





বুলূগুল মারাম (461)


وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ, أَنَّ مُعَاوِيَةَ قَالَ لَهُ: إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ, حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ, فَإِنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - أَمَرَنَا بِذَلِكَ: أَنْ لَا نُوصِلَ صَلَاةً بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ. رَوَاهُ مُسْلِمٌ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه مسلم (883) وعنده: توصل




৪৬১. সায়িব বিন ইয়াযিদ (রাঃ) থেকে বর্ণিত। মুআবিয়াহ (রাঃ) তাঁকে বলেছেন যখন তুমি জুমুআহর সালাত আদায় করবে তখন অন্য কোন (নফল) সালাতকে তার সঙ্গে মিলাবে না; যতক্ষণ না কথা বল বা বের হও। একথা নিশ্চিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক সালাতকে অন্য সালাতের সঙ্গে সংযোগ না করতে নির্দেশ দিয়েছেন। যতক্ষণ না আমরা কথা বলি বা (সালাতের) স্থান ত্যাগ করি।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] মুসলিম ৮৮০, আবূ দাউদ ১১২৯, আহমাদ ১৬৪২৪, ১৬৪৬৮









বুলূগুল মারাম (462)


وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «مَنِ اغْتَسَلَ, ثُمَّ أَتَى الْجُمُعَةَ, فَصَلَّى مَا قُدِّرَ لَهُ, ثُمَّ أَنْصَتَ, حَتَّى يَفْرُغَ الْإِمَامُ مِنْ خُطْبَتِهِ, ثُمَّ يُصَلِّي مَعَهُ: غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى, وَفَضْلُ ثَلَاثَةِ أَيَّامٍ». رَوَاهُ مُسْلِمٌ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه مسلم (857) (27)




৪৬২. আবূ হুরাইরা (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ‘যে ব্যক্তি গোসল করে, অতঃপর জুমুআহর সালাতে হাজির হয় আর তার জন্য যতটা নির্দিষ্ট (বিধিবদ্ধ) থাকে ততটা সুন্নাত সালাত আদায় করে। তারপর খুতবাহ শেষ না হওয়া পর্যন্ত নীরব থাকে। তারপর ইমাম সাহেবের সঙ্গে সালাত আদায় করে, তাকে এক জুমুআহ হতে অন্য জুমুআহ পর্যন্ত কৃত গুনাহগুলো ক্ষমা দেয়া হয়-এর অতিরিক্ত আরো তিন দিনে।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] মুসলিম ৮৫৭, তিরমিযী ৪৯৮, আবূ দাউদ ১০৫০, ইবনু মাজাহ ১০৯০ আহমাদ ৯২০০









বুলূগুল মারাম (463)


وَعَنْهُ; أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ: «فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي, يَسْأَلُ اللَّهَ - عز وجل - شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ»، وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا. مُتَّفَقٌ عَلَيْهِ
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: «وَهِيَ سَاعَةٌ خَفِيفَةٌ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (935)، ومسلم (852)
مسلم (852) (15)




৪৬৩. আবূ হুরাইরা (রাঃ) হতে বৰ্ণিত। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআহর দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এ দিনে এমন একটি মুহুর্ত রয়েছে, যে কোন মুসলিম বান্দা যদি এ সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে, তবে তিনি তাকে অবশ্যই তা দিয়ে থাকেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সে মুহুর্তটি খুবই সংক্ষিপ্ত। মুসলিমের অন্য রিওয়ায়াতে রয়েছে: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা অতি স্বল্প সময় মাত্র।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী ৯৩৫, ৫২৯৫, ৬8০০, মুসলিম ৮৪২, তিরমিযী ৪৯১, নাসায়ী ১৪৩০, ১৪৩১, ১৪৩২, আবূ দাউদ ১০৪৬, ইবনু মাজাহ ১১৩৭, আহমাদ ৭১১১, ৭৪২৩, ২৭৫৬৮, মুওয়াত্তা মালেক ২২২, ২৪২, দারেমী ১৫৬৯।









বুলূগুল মারাম (464)


وَعَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ». رَوَاهُ مُسْلِمٌ, وَرَجَّحَ الدَّارَقُطْنِيُّ أَنَّهُ مِنْ قَوْلِ أَبِي بُرْدَةَ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
ضعيف مرفوعا. والصحيح أنه موقوف. رواه مسلم (853)




৪৬৪. আবূ বুরদাহ তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দুআ কবুল হবার উক্ত সময়টি হচ্ছে খুতবাহর জন্য ইমামের মিম্বারে বসার সময় হতে সালাত সমাপ্ত হওয়া পর্যন্ত। দারাকুৎনী এটাকে আবূ বুরদাহর নিজস্ব কথা বলে অভিমত ব্যক্ত করেছেন।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] মুসলিম ৮৫৩, আবূ দাউদ ১০৪৯

সুবুলুস সালাম (২/৮৭) ইমাম সনয়ানী বলেন, হাদীসটি ইযতিরাব ও ইনকিতার দোষে দুষ্ট। যয়ীফুল জামে (৬১৩) যয়ীফ আত-তারগীব (৪২৮) আবূ দাউদ ১০৪৯ গ্রন্থদ্বয়ে আলবানী হাদীসটিকে দুর্বল বলেছেন। হাশীয়া বুলুগুল মারাম (৩০৮) গ্রন্থে বিন বায বলেন, অধিকাংশ রাবীগণ আবূ বুরদা থেকে মাওকুফ হিসেবে বর্ণনা করেছে। মারফু হিসেবে শুধু মাখরামা বিন বুকাইর তার পিতা থেকে বর্ননা করেছে।

[হাদিসটি মারফূ' সুত্রে দুর্বল কিন্তু মাওকূফ সুত্রে সহীহ]









বুলূগুল মারাম (465)


وَفِي حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ عِنْدَ ابْنِ مَاجَهْ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
حديث عبد الله بن سلام. رواه ابن ماجه (1139) عنه قال: قلت ورسول الله صلى الله عليه وسلم جالس. إنا لنجد في كتاب الله: في يوم الجمعة ساعة لا يوافقها عبد مؤمن يصلي يسأل الله فيها شيئا إلا قضى الله حاجته. قال عبد الله: فأشار إلي رسول الله صلى الله عليه وسلم: أو بعض ساعة. فقلت: صدقت. أو بعض ساعة. قلت: أي ساعة هي؟ قال: «هي آخر ساعات النهار» قلت: إنها ليست ساعة صلاة؟ قال: بلى. إن العبد المؤمن إذا صلى ثم جلس، لا يحبسه إلا الصلاة، فهو في الصلاة». قلت: وهو حديث صحيح




৪৬৫. ‘আবদুল্লাহ বিন সালাম কর্তৃক ইবনু মাজাহতে বর্ণিত হয়েছে।












বুলূগুল মারাম (466)


وَجَابِرِ عِنْدَ أَبِي دَاوُدَ, وَالنَّسَائِيِّ: أَنَّهَا مَا بَيْنَ صَلَاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ
وَقَدِ اخْتُلَفَ فِيهَا عَلَى أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ قَوْلًا, أَمْلَيْتُهَا فِي شَرْحِ الْبُخَارِيِّ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
حديث جابر. رواه أبو داود (1048)، والنسائي (3/ 99 - 100) عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: يوم الجمعة اثنتا عشرة ساعة، لا يوجد فيها عبد مسلم يسأل الله شيئا إلا آتاه إياه، فالتمسوها آخر ساعة بعد العصر». وهو حديث صحيح، واللفظ للنسائي. «تنبيه»: قول الحافظ: أنها ما بين صلاة العصر وغروب الشمس. هو تعبير منه بالمعنى، وإلا فليس هذا اللفظ في شيء من روايات الحديث




৪৬৬. ও জাবির (রাঃ) কর্তৃক আবূ দাউদ ও নাসায়ীতে[1] বর্ণিত হয়েছে: ‘উক্ত সময়টি হচ্ছে ‘আসরের সময় হতে সূর্যাস্ত পর্যন্ত।



এ সময়ের ব্যাপারে চল্লিশটিরও অধিক কওল (অভিমত) ব্যক্ত করা হয়েছে। বুখারীর টীকায় আমি এগুলো লিপিবদ্ধ করেছি।[2]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] জাবির (রাঃ) এর হাদীস- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জুমু’আর দিন বার ঘন্টা। এর মধ্যে কোন মুসলিম বান্দা আল্লাহর কাছে কোন কিছু চায়। তবে তিনি নিজেই তা দেন। তাই তোমরা আসরের পর তা অন্বেষণ করা।

[2] নাসায়ী ১৩৮৯, আবূ দাউদ ১০৪৮, ইবনু মাজাহ ১১৩৯









বুলূগুল মারাম (467)


وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: مَضَتِ السُّنَّةُ أَنَّ فِي كُلِّ أَرْبَعِينَ فَصَاعِدًا جُمُعَةً. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
موضوع. رواه الدارقطني (2/ 3 - 4/ 1) وفي سنده عبد العزيز بن عبد الرحمن القرشي، قال عنه ابن حبان في «المجروحين» (2/ 138): «يأتي بالمقلوبات عن الثقات فيكثر، والملزقات بالأثبات فيفحش، لا يحل الاحتجاج به بحال». كما أنه أورد له هذا الحديث أيضا في ترجمته. وبذلك تعرف أن قول الحافظ: بإسناد ضعيف فيه تسامح




৪৬৭। জাবির (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন, চল্লিশ বা ততোধিক মুসল্লির জন্য জুমুআহর সালাত (জামাআতে) পড়া সিদ্ধ। mdash;দারাকুৎনী দুর্বল সানাদে।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] ইমাম সনয়ানী তাঁর সুবুলুস সালাম ২/৮৯ গ্রন্থে বলেন, এ হাদীসের সানাদে আব্দুল আযীয বিন আব্দুর রহমান রয়েছে। ইমাম আহমাদ তাঁর সম্পর্কে বলেন, সে হাদীস বর্ণনা করতে উল্টা-পাল্টা করত সেই হাদীসগুলো হয় মিথ্যা না হয় বানোয়াট। দারাকুতনী বলেন, সে মুনকারুল হাদীস। ইমাম যাহাবী তানকীহুত তাহকীক (১/২৭৭) গ্রন্থে উক্ত রাবী সম্পর্কে বলেন, মুহাদ্দিসগণ তাকে পরিত্যাগ করেছেন। ইমাদুদ্দীন ইবনু কাসির তাঁর ইরশাদুল ফকীহ ইলা মারিফতি আদিল্লাতিত তানাবীহ (১/১৯৪) গ্রন্থেও উক্ত রাবীকে মাতরূক বলে আখ্যায়িত করেছেন। ইবনু উসাইমীন তাঁর আশ-শারহুল মুমতে’ (৫/৩৮ গ্রন্থে বলেন, হাদীসটি বিশুদ্ধ নয়।









বুলূগুল মারাম (468)


وَعَنْ سَمُرَةَ بنِ جُنْدُبٍ - رضي الله عنه: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ يَسْتَغْفِرُ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ كُلَّ جُمُعَةٍ. رَوَاهُ الْبَزَّارُ بِإِسْنَادٍ لَيِّنٍ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
موضوع. رواه البزار (1/ 307 - 308) حدثنا خالد بن يوسف، حدثني أبي؛ يوسف بن خالد، حدثنا جعفر بن سعد بن سمرة، حدثنا خبيب بن سليمان، عن أبيه سليمان بن سمرة، عن سمرة بن جندب به، وعنده زيادة: والمسلمين والمسلمات وقال: «لا نعلمه عن النبي صلى الله عليه وسلم إلا بهذا الإسناد». قلت: وهذا إسناد هالك، فخالد بن يوسف ضعيف كما في «الميزان»، وأبوه يوسف بن خالد السمتي تركوه وكذبه ابن معين كما في «التقريب». وجعفر بن سعد ليس بالقوي كما في «التقريب»، وخبيب بن سليمان مجهول كما في «التقريب»، وسليمان بن سمرة مقبول كما في «التقريب»!! وبعد ذلك لم يبق إلا أن نقول أن قول الحافظ: «بإسناد لين» هو قول لين




৪৬৮. সামুরাহ বিন জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ও মুমিনাহ সকলের জন্য প্রতি জুমুআহতে ক্ষমা চাইতেন-বাযযার দুর্বল সানাদে।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] ইমাম হায়সামী তাঁর মাজমুয়াতুয যাওয়ায়েদ (২/১৯৩) গ্রন্থে বলেন, বাযযারের সানাদে ইউসুফ বিন খালেদ আস সামতী নামক বর্ননাকারী রয়েছে সে দুর্বল। ইমাম সনআনী তাঁর সুবুলুস সালাম (২/৯০) গ্রন্থে বলেন, এর সানাদে ইউসুফ বিন খালিদ আল বাসতী রয়েছেন, তিনি দুর্বল। ইমাম হাইসামী তাঁর মাজমাউয যাওয়ায়িদ (২/১৯৩) গ্রন্থেও অনুরূপ বলেছেন। ইবনু উসাইমীন তাঁর শরহে বুলুগুল মারাম (২/৩৬৫) গ্রন্থে একে দুর্বল বলেছেন। শাইখ সুমাইর আয যুহাইরী উক্ত হাদীসের সনদ উল্লেখ করেছেন এভাবে: حدثنا خالد بن يوسف، حدثني أبي؛ يوسف بن خالد، حدثنا جعفر بن سعد بن سمرة، حدثنا خبيب بن سليمان، عن أبيه سليمان بن سمرة، عن سمرة بن جندب به، وعنده زيادة মীযানুল ই’তিদাল গ্রন্থের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, খালিদ বিন ইউসুফ দুর্বল, আর তার পিতা ইউসুফ বিন খালিদ আস সামতীকেও মুহাদ্দিসগণ বর্জন করেছেন। আর ইবনু মুঈন তাকে মিথ্যাবাদী বলেছেন। এর সানাদের অপর বর্ণনাকারী জা’ফর বিন সাদ বিন সামুরাহ শক্তিশালী বৰ্ণনাকারী নন। খুবাইব বিন সুলাইমান হচ্ছেন মাজহুল বর্ণনাকারী। সানাদের প্রতিটি বর্ণনাকারীর অবস্থা দেখে এ কথা বলা ছাড়া আর কোন উপায় নেই যে, ইবনু হাজার যে হাদীসটিকে ‘লীন’ বলেছেন, সে কথাটিও লীন।









বুলূগুল মারাম (469)


وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ فِي الْخُطْبَةِ يَقْرَأُ آيَاتٍ مِنَ الْقُرْآنِ, وَيُذَكِّرُ النَّاسَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
وَأَصْلُهُ فِي مُسْلِمٍ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
حسن. رواه أبو داود (1101) ولفظه: عن جابر بن سمرة قال: كانت صلاة رسول الله صلى الله عليه وسلم قصدا، وخطبته قصدا؛ يقرأ آيات من القرآن، ويذكر الناس

حسن. رواه مسلم (866) ولفظه: عن جابر بن سمرة، قال: «كنت أصلي مع النبي صلى الله عليه وسلم الصلوات، فكانت صلاته قصدا، وخطبته قصدا. قلت: هذا هو أصل الحديث وليس حديث أم هشام بنت حارثة المتقدم برقم (453) كما ذهب إلى ذلك الصنعاني، وقلده في ذلك من علق على
البلوغ




৪৬৯. জাবির বিন সামুরাহ থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুৎবাতে কুরআন হতে আয়াত পাঠ করে জনগণকে নসীহত করতেন। আবূ দাউদ আর মুসলিমে এর মূল বক্তব্য রয়েছে।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] মুসলিম ৮৬২, ৮৬৬, তিরমিযী ৫০৭, আবূ দাউদ ১০৯৩, ১০৯৪, ১১০৭, নাসায়ী ১৪১৫, ১৪১৭, ১৪১৮, ইবনু মাজাহ ১১০৫, ১১০৬, আবূ দাউদ ২০২৮

মুসলিমের শব্দ হচ্ছে- عن جابر بن سمرة، قال: كنت أصلي مع النبي صلى الله عليه وسلم الصلوات، فكانت صلاته قصدا، وخطبته قصدا

জাবির বিন সামুরাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একাধিক জুমু’আহ আদায় করেছি। এতে তার খুতবা ছিল মধ্যম এবং নামাযও ছিল মধ্যম।









বুলূগুল মারাম (470)


وَعَنْ طَارِقِ بْنِ شِهَابٍ; أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً: مَمْلُوكٌ, وَامْرَأَةٌ, وَصَبِيٌّ, وَمَرِيضٌ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَقَالَ: لَمْ يَسْمَعْ طَارِقٌ مِنَ النَّبِيِّ - صلى الله عليه وسلم
وَأَخْرَجَهُ الْحَاكِمُ مِنْ رِوَايَةِ طَارِقٍ الْمَذْكُورِ عَنْ أَبِي مُوسَى

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه أبو داود (1067) والحديث وإن أعل بمثل قول أبي داود، فقد أجيب بمثل قول النووي: «وهذا غير قادح في صحته، فإنه يكون مرسل صحابي، وهو حجة، والحديث على شرط الشيخين». قلت: وغير ذلك فللحديث شواهد كثيرة، وهي مخرجة في «الأصل




৪৭০. ত্বরিক বিন শিহাব (রহঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার প্রকার লোক ব্যতীত জুমুআহ প্ৰত্যেক মুসলিমের উপর জামাআতে আদায় করা ফরয।[1]



(চার প্রকার হচ্ছে) : ক্রীতদাস, স্ত্রীলোক, বালক, পীড়িত ndash;আবূ দাউদ। তিনি বলেছেন, ত্বরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট থেকে শোনেননি। হাকিম এটি উক্ত ত্বরিকের মাধ্যমে আবূ মূসা (রাঃ) হতে বর্ণনা করেছেন। অতএব, হাদীসটি মাওসুল।




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] আবূ দাউদ ১০৬৭









বুলূগুল মারাম (471)


وَعَنِ ابْنِ عُمَرَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَيْسَ عَلَى مُسَافِرٍ جُمُعَةٌ». رَوَاهُ الطَّبَرَانِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه الطبراني في «الأوسط» (822) وسنده ضعيف كما قال الحافظ، إذ في سنده عبد الله بن نافع وهو ضعيف، ولكن للحديث شواهد يصح بها




৪৭১. ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরের জন্য জুমুআহ ওয়াজিব নয়। -ত্ববারানী দুর্বল সানাদে।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] ত্বাবারানী আল আওসাত্ব হাঃ ৮২২।









বুলূগুল মারাম (472)


وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -[إِذَا] اسْتَوَى عَلَى الْمِنْبَرِ اسْتَقْبَلْنَاهُ بِوُجُوهِنَا. رَوَاهُ التِّرْمِذِيُّ, بِإِسْنَادٍ ضَعِيفٍ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه الترمذي (509) وهو وإن كان ضعيف السند، بل موضوع؛ فإنه من رواية محمد بن الفضل بن عطية، وهو كذاب، إلا أنه كما قال الترمذي: «والعمل على هذا عند أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم، يستحبون استقبال الإمام إذا خطب». قلت: وما ذلك إلا من أجل كثرة الآثار الواردة عن الصحابة في ذلك، مع وجود أحدها في «صحيح البخاري»، وفي رسالتي «سنن مهجورة» بيان لهذه السنة، وما ورد فيها من آثار




৪৭২. ‘আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বরাবর হয়ে মিম্বারে উঠতেন, তখন আমরা তাঁকে আমাদের সম্মুখে করে নিতাম। তিরমিযী দুর্বল সানাদে।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] তিরমিযী ২০৯, নাসায়ী ৬৭২, আবূ দাউদ ৫৩১, ইবনু মাজাহ ৭১৪, আহমাদ ১৫৮৩৬, ১৭৪৪৩

ইমাম তিরমিযী বলেন, এ হাদীসের একজন রাবী হচ্ছে মুহাম্মাদ বিন আল ফাযল বিন আতিয়্যাহ, আর সে হলো দুর্বল। (তিরমিযী ৫০৯) ইমাম শওকানী একই কথা বলেছেন, (নাইলুল আওতার (৩/৩২২) বিন বায তাঁর হাশিয়া বুলুগুল মারামে বলেন, সে হচ্ছে দুর্বল (৩১১)। ইবনু হাজার বলেন, তাকে সকলেই মিথ্যাবাদী বলে জানত। আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন শাহেদ থাকার কারণে। (ফাযলুস সালাত ১৫, মিশকাত ১৩৫৯, সহীহ ইবনে খুযাইমাহ ১৭৮০) ইবনে উসাইমীন বলেন, এর সানাদ দুর্বল হলেও মতন শক্তিশালী। শরহে বুলুগুল মারাম ২/৩৭২, হিলইয়াতুল আওলিয়া ৪/২৬৩।

হাদীসটিকে ইবনু হাজার, (১৩৫) ইমাম শওকানী নাইলুল আওতার ৪/৯ গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন , ইবনে উসাইমীন শরহে বুলুগুল মারাম ২/৩৮৬ গ্রন্থে বলেন, এর মতনটি মুনকার, সহীহ নয়।

ইবনু আদী তাঁর আল কামিল ফিয যুআফা ১/১২ গ্রন্থে, ইবনুল কাইসারানী তাঁর যাখীরুতুল হুফফায ৪/২০৩১ গ্রন্থে, ইমাম যাহাবী তাঁর সিয়ারু আলামুন নুবালা ১২/৫৮৬ ও ২/১১৮ গ্রন্থে, ইমাম হাইসামী তাঁর মাজমাউজ যাওয়ায়েদ গ্রন্থে, ইমাম সানআনী তার সুবুলুস সালাম ২/১০০ গ্রন্থে, আলবানী তার সিলসিলা যাঈফা ৪৩৯৪, যঈফুল জামে ৪৯১১, ইবনে উসাইমীন তার শারহে বুলুগুল মারামে ২/৩৮৬ হাদীসটিকে দুর্বল বলেছেন। এবং সকলেই এ হাদীসের একজন রাবী ওয়ালীদ বিন ফযলকে দুর্বল, মাতরুক, মাজহুল ইত্যাদি বলে মন্তব্য করেছেন। ইবনু হিব্বান ও দারাকুতনীও তার ব্যাপারে একই মন্তব্য করেছেন।









বুলূগুল মারাম (473)


وَلَهُ شَاهِدٌ مِنْ حَدِيثِ الْبَرَاءِ عِنْدَ ابْنِ خُزَيْمَةَ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
لم أجده في المطبوع، والله أعلم




৪৭৩. ইবনু খুযাইমাহ কর্তৃক সংকলিত বারাআ (রাঃ)-এর বর্ণিত হাদীসটি উক্ত হাদীসের শাহিদ সমার্থক।












বুলূগুল মারাম (474)


وَعَنِ الْحَكَمِ بْنِ حَزْنٍ - رضي الله عنه - قَالَ: شَهِدْنَا الْجُمُعَةَ مَعَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - فَقَامَ مُتَوَكِّئًا عَلَى عَصًا أَوْ قَوْسٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
حسن. رواه أبو داود (1096) ولفظه: عن الحكم بن حزن قال: وفدت إلى رسول الله صلى الله عليه وسلم سابع سبعة، أو تاسع تسعة، فدخلنا عليه فقلنا: يا رسول الله! زرناك فادع الله لنا بخير -فأمر بنا، أو أمر لنا بشيء من التمر، والشأن إذا ذاك دون-فأقمنا بها أياما، شهدنا فيها الجمعة مع رسول الله صلى الله عليه وسلم، فقام متوكئا على عصا أو قوس، فحمد الله، وأثنى عليه كلمات خفيفات طيبات مباركات، ثم قال: «أيها الناس! إنكم لن تطيقوا -أو: لن تفعلوا- كل ما أمرتم به، ولكن سددوا وأبشروا




৪৭৪. হাকাম বিন হাযন হতে বৰ্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে জুমুআহর সালাতে উপস্থিত হলাম। তিনি লাঠি বা ধনুকের উপর ভর দিয়ে (খুতবাহতে) দাঁড়ালেন।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] আবূ দাউদ ১০৯৬, আহমাদ ১৭৪০০।

আবূ দাউদের বর্ণনায় রয়েছে, হাকাম বিন হাযন (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে সাতজন অথবা নয়জনের একটি দল নিয়ে আসলাম। আমরা তাঁর নিকট প্রবেশ করে বললাম : হে আল্লাহর রাসূল! আমরা আপনার সাথে সাক্ষাত করতে এসেছি। আপনি আল্লাহর কাছে আমাদের কল্যাণের জন্য দু’আ করুন। আপনি আমাদেরকে কিছু করতে নির্দেশ দিন। আমরা তথায় কিছুদিন অবস্থান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে জুমু’আর সালাতে উপস্থিত হলাম। তিনি একটি ধনুক অথবা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ালেন। তিনি আল্লাহর প্রশংসার পর বরকতময় সংক্ষিপ্ত কিছু ভাল কথা বললেন। অতঃপর তিনি বলেনঃ নিশ্চয় তোমাদের যা কিছু আদেশ করা হয় তা তোমরা করতে সক্ষম নও। বরং তোমরা মধ্যম পন্থা অবলম্বান করো এবং সুসংবাদ দিয়ে যাও।









বুলূগুল মারাম (475)


عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ, - عَمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - يَوْمَ ذَاتِ الرِّقَاعِ صَلَاةَ الْخَوْفِ: أَنَّ طَائِفَةً صَلَّتْ مَعَهُ وَطَائِفَةٌ وِجَاهَ الْعَدُوِّ, فَصَلَّى بِالَّذِينَ مَعَهُ رَكْعَةً, ثُمَّ ثَبَتَ قَائِمًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ, ثُمَّ انْصَرَفُوا فَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ, وَجَاءَتِ الطَّائِفَةُ الْأُخْرَى, فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ, ثُمَّ ثَبَتَ جَالِسًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ, ثُمَّ سَلَّمَ بِهِمْ. مُتَّفَقٌ عَلَيْهِ, وَهَذَا لَفْظُ مُسْلِمٍ
وَوَقَعَ فِي «الْمَعْرِفَةِ» لِابْنِ مَنْدَهْ, عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ, عَنْ أَبِيهِ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (4129)، ومسلم (842)




৪৭৫. সালিহ ইবনু খাওয়াত এমন একজন সাহাবী থেকে বর্ণনা করেন যিনি যাতুর রিকার যুদ্ধে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সালাতুল খওফ আদায় করেছেন। তিনি বলেছেন, একদল লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে কাতারে দাঁড়ালেন এবং অপর দলটি থাকলেন শত্রুর সম্মুখীন। এরপর তিনি তাঁর সঙ্গে দাঁড়ানো দলটি নিয়ে এক রাকআত সালাত আদায় করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। মুক্তাদীগণ তাদের সালাত পূর্ণ করে ফিরে গেলেন এবং শত্রুর সম্মুখে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন। এরপর দ্বিতীয় দলটি এলে তিনি তাদেরকে নিয়ে অবশিষ্ট রাকআত আদায় করে স্থির হয়ে বসে থাকলেন। এরপর মুক্তাদীগণ তাদের নিজেদের সালাত সম্পূর্ণ করলে তিনি তাদেরকে নিয়ে সালাম ফিরালেন। শব্দ বিন্যাস মুসলিমের। এবং ইবনু মানুদাহ-এর ‘মারিফা নামক গ্রন্থে ‘সালিহর পিতা (খাওয়াত) হতে হাদীসটি বর্ণিত হয়েছে।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী ৪১২৯, ৪১২৭, মুসলিম ৮৪১, ৮৪২, ৮৪৩, তিরমিযী ৫৬৫, নাসায়ী ১৫৩৬, ১৫৩৭, ১৫৫২, আবূ দাউদ ১২৩৭, ১৭৩৮, ১২৩৯, ইবনু মাজাহ ১২৫৯, মুওয়াত্তা মালেক ৪৪০, ৪৪১









বুলূগুল মারাম (476)


وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: غَزَوْتُ مَعَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قِبَلَ نَجْدٍ, فَوَازَيْنَا الْعَدُوَّ, فَصَافَفْنَاهُمْ, فَقَامَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُصَلِّي بِنَا, فَقَامَتْ طَائِفَةٌ مَعَهُ, وَأَقْبَلَتْ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ, وَرَكَعَ بِمَنْ مَعَهُ, وَسَجَدَ سَجْدَتَيْنِ, ثُمَّ انْصَرَفُوا مَكَانَ الطَّائِفَةِ الَّتِي لَمْ تُصَلِّ فَجَاءُوا, فَرَكَعَ بِهِمْ رَكْعَةً, وَسَجَدَ سَجْدَتَيْنِ, ثُمَّ سَلَّمَ, فَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ, فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً, وَسَجَدَ سَجْدَتَيْنِ. مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ الْبُخَارِيِّ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه البخاري (942)، ومسلم (839)




৪৭৬. আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে নাজদ এলাকায় যুদ্ধ করেছিলাম। সেখানে আমরা শত্রুর মুখোমুখী কাতারবন্দী হয়ে দাঁড়ালাম। অতঃপর আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন। একদল তাঁর সঙ্গে সালাতে দাঁড়ালেন এবং অন্য একটি দল শত্রুর মুখোমুখী অবস্থান করলেন। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সংগে যারা ছিলেন তাদের নিয়ে এক রুকূ ও দুটি সিজদা করলেন। অতঃপর এ দলটি যারা সালাত আদায় করেনি, তাদের স্থানে চলে গেলেন এবং তাঁরা আল্লাহর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে এগিয়ে এলেন, তখন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে এক রুকূ ও দু সিজদা করলেন এবং পরে সালাম ফিরালেন। অতঃপর তাদের প্রত্যেকে উঠে দাঁড়ালেন এবং নিজে নিজে একটি রুকূ ও দুটি সিজদা্ (সহ সালাত) শেষ করলেন। শব্দ বিন্যাস বুখারীর।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী ৯,৪২, ৯৪৩, ৪১৩২, ৪১৩৪, ৪৫৩৫, মুসলিম ৮৩৯, তিরমিযী ৫৬৪, নাসায়ী ১৫৩৯, ১৫৪০, ১৫৪২, আবূ দাউদ ১২৪৩, ইবনু মাজাহ ১২৫৮, আহমাদ ৪১২৪, ৬৩১৫, ৬৩৯৫, মুওয়াত্তা মালেক ৪৪২, দারেমী ১৫২১









বুলূগুল মারাম (477)


وَعَنْ جَابِرٍ قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - صَلَاةَ الْخَوْفِ، فَصَفَّنَا صَفَّيْنِ: صَفٌّ خَلْفَ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - وَالْعَدُوُّ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ, فَكَبَّرَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - وَكَبَّرْنَا جَمِيعًا, ثُمَّ رَكَعَ وَرَكَعْنَا جَمِيعًا, ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا, ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ, وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نَحْرِ الْعَدُوِّ, فَلَمَّا قَضَى السُّجُودَ, قَامَ الصَّفُّ الَّذِي يَلِيهِ ... فَذَكَرَ الْحَدِيثَ
وَفِي رِوَايَةٍ: ثُمَّ سَجَدَ وَسَجَدَ مَعَهُ الصَّفُّ الْأَوَّلُ, فَلَمَّا قَامُوا سَجَدَ الصَّفُّ الثَّانِي, ثُمَّ تَأَخَّرَ الصَّفُّ الْأَوَّلِ وَتَقَدَّمَ الصَّفُّ الثَّانِي ... فَذَكَرَ مِثْلَهُ
وَفِي آخِرِهِ: ثُمَّ سَلَّمَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - وَسَلَّمْنَا جَمِيعًا. رَوَاهُ مُسْلِمٌ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
مسلم (1/ 574 - 575/ 840)




৪৭৭. জাবির (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ভীতিকর অবস্থার সালাতে উপস্থিত ছিলাম। আমরা দুটি সারিতে সারিবদ্ধ হলাম, একটি সারি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেছনে থাকলো, আর শত্রুসেনা দল আমাদের ও কিবলার মধ্যে রইলো। এ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘আল্লাহু আকবার বললেন। আমরাও সকলেই আল্লাহু আকবার বললাম। তারপর তিনি রুকু করলেন, আমরাও রুকু করলাম। তারপর তিনি রুকু হতে মাথা ওঠালেন, আমরাও একই সঙ্গে সকলেই মাথা ওঠালাম। তারপর তিনি তাঁর নিকটতম সারিটিসহ সাজদায় অবনমিত হয়ে পড়লেন আর পেছনের সারিটি সাজদায় না গিয়ে শত্রুর মুকাবিলা করার জন্য দাঁড়িয়ে রইল। তারপর তাঁর সিজদা পূর্ণ হলে তাঁর নিকটের সারিটি দাঁড়াল।



অতঃপর রাবী পূর্ণ হাদীস উল্লেখ করেন। তারপর তিনি সিজদা করলেন ও তাঁর সঙ্গে প্রথম সারিও সিজদা করল। তারপর যখন তাঁরা দাঁড়ালেন তখন দ্বিতীয় সারি সিজদা করল। তারপর প্রথম সারি পিছিয়ে গেল ও দ্বিতীয় সারি অগ্রসর হল-এরপর পূর্ববতী হাদীসের অনুরূপ এতেও বর্ণিত হয়েছে। এরই বর্ণনার শেষাংশে আছে-তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালে আমরাও সকলেই সালাম ফিরালাম।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী ৪১৩৭, মুসলিম ৮৪০, নাসায়ী ১৫৪৫, ১৫৩৬, ১৫৪৭, ইবনু মাজাহ ১২৬০, আহমাদ ১৪৫১১, ১৪৫০১









বুলূগুল মারাম (478)


وَلِأَبِي دَاوُدَ: عَنْ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ مِثْلُهُ, وَزَادَ: أَنَّهَا كَانَتْ بِعُسْفَانَ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه أبو داود (1236) ولفظه: عن أبي عياش الزرقي قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم بعسفان، وعلى المشركين خالد بن الوليد، فصلينا الظهر، فقال المشركون: لقد أصبنا غرة. لقد أصبنا غفلة، لو كنا حملنا عليهم وهم في الصلاة، فنزلت آية القصر بين الظهر والعصر، فلما حضرت العصر، قام رسول الله صلى الله عليه وسلم، مستقبل القبلة والمشركون أمامه، فصف خلف رسول الله صلى الله عليه وسلم صف، وصف بعد ذلك الصف صف آخر، فركع رسول الله صلى الله عليه وسلم وركعوا جميعا، ثم سجد وسجد الصف الذين يلونه، وقام الآخرون يحرسونهم، فلما صلى هؤلاء السجدتين وقاموا سجد الآخرين الذين كانوا خلفهم، ثم تأخر الصف الذي يليه إلى مقام الآخرين، وتقدم الصف الأخير إلى مقام الصف الأول، ثم ركع رسول الله صلى الله عليه وسلم وركعوا جميعا، ثم سجد وسجد الصف الذي يليه، وقام الآخرون يحرسونهم فلما جلس رسول الله صلى الله عليه وسلم والصف الذي يليه الآخرون، ثم جلسوا جميعا، فسلم عليهم جميعا، فصلاها بعسفان، وصلاها يوم بني سليم




৪৭৮. আবূ দাউদে আবূ আয়য়াশ যুরাকী (রাঃ) হতে যে হাদীসটি বর্ণিত হয়েছে তাতে আছেঃ ‘এ ঘটনাটি ‘উসূফান নামক স্থানে সংঘটিত হয়েছিল।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] আবূ দাউদ ১২৩৬, নাসায়ী ১৫৪৯, ১৫৫০।









বুলূগুল মারাম (479)


وَلِلنَّسَائِيِّ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ جَابِرٍ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - صَلَّى بِطَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ رَكْعَتَيْنِ, ثُمَّ سَلَّمَ, ثُمَّ صَلَّى بِآخَرِينَ أَيْضًا رَكْعَتَيْنِ, ثُمَّ سَلَّمَ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه النسائي (378)، وأصله في مسلم (843)




৪৭৯. জাবির (রাঃ) কর্তৃক নাসায়ীতে অন্য সূত্রে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের একদলকে দুরাকআত সালাত পড়িয়েছিলেন, তারপর সালাম ফিরালেন। তারপর অন্যদলকে দুরাকআত সালাত আদায় করালেন, তারপর সালাম ফিরালেন।[1]




তাহক্বীক ও তাখরীজঃ শায়খ সামীর বিন আমীন আয যুহায়রী
[1] বুখারী ৪১২৭০, নাসায়ী ১৫৫২, ১৫৫৪









বুলূগুল মারাম (480)


وَمِثْلُهُ لِأَبِي دَاوُدَ, عَنْ أَبِي بَكْرَةَ

تحقيق وتخريج وتعليق: سمير بن أمين الزهيري
صحيح. رواه أبو داود (1248)




৪৮০. আবূ বাকরাহ (রাঃ) হতে আবূ দাউদে অনুরূপ আরো একটা হাদীস রয়েছে।